পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Subject: English Grammar Part - 1 Topics: Correction & Error Detection, Completing Sentence with Appropriate Words. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with X to Z]" উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
The word "Zephyr" means -
  1. A violent storm
  2. Heavy rainfall
  3. A gentle breeze
  4. Extreme heat
ব্যাখ্যা

• The word "Zephyr" means - A gentle breeze.

• Z
ephyr (Noun)
- English Meaning: A gentle, mild breeze, often referring to a soft wind from the west.
- Bangla Meaning: মৃদু বাতাস; হালকা পশ্চিমালি বাতাস।

• Example sentence:
- The evening zephyr made the weather pleasant.
- A cool zephyr was blowing through the open window.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Choose the correct sentence.
  1. The teacher gave the assignment to she and me.
  2. The teacher gave the assignment to her and I.
  3. The teacher gave the assignment to I and her.
  4. The teacher gave the assignment to her and me.
ব্যাখ্যা

• Correct sentence: The teacher gave the assignment to her and me.

• Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- her and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

.
(a) Two-fifths (b) of the book (c) have been written by the author. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
ব্যাখ্যা

• The required answer is - c.

• Subject-Verb Agreement অনুসারে,
- সাধারণত এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ plural হয়ে থাকে।
- অর্থাৎ, ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds/ Three-fifths).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না। (যেমন- One-third)
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

- উল্লিখিত প্রশ্নে 'book' হচ্ছে countable noun এবং singular.
- তাই নিয়মানুযায়ী, সঠিক উত্তর হচ্ছে - has been.

• Structure: Fraction/ Percent  + of + plural noun/pronoun + plural verb.
- Example: Three-fourths of the students are present. 

• Structure: Fraction/Percent  + of + singular noun/pronoun + singular verb
- Example: Two-thirds of the land has been under cultivation.

• Correct sentence: Two-fifths of the book has been written by the author.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Choose the correct sentence using “Yeoman’s service”:
  1. He did yeoman’s service by cleaning the garden once.
  2. She rendered yeoman’s service during the flood relief work.
  3. They bought yeoman’s service from the market.
  4. We will yeoman’s service the food for the guests.
ব্যাখ্যা

• Correct answer: She rendered yeoman’s service during the flood relief work.
- Bangla meaning: বন্যা ত্রাণ কাজে তিনি অত্যন্ত কার্যকর ও বিশ্বস্ত সেবা প্রদান করেছিলেন।

• Yeoman's work/ service:
- English meaning: Very good, hard, and valuable work that someone does especially to support a cause, to help a team, etc.
- Bangla meaning: বিনা স্বার্থে ভালো কাজ করা। 

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) He did yeoman’s service by cleaning the garden once.
- ভুল। কারণ, মাত্র একটিবার বাগান পরিষ্কার করা “valuable service” হিসেবে সাধারণত ধরা হয় না। Yeoman’s service সাধারণত বড় বা গুরুত্বপূর্ণ কাজে দেওয়া সহায়তা বোঝায়।

গ) They bought yeoman’s service from the market.
- ভুল। কারণ, Yeoman’s service কোন জিনিস কিনে পাওয়া যায় না। এটি কৃতিত্বপূর্ণ সেবা বোঝায়, কেনার বিষয় নয়।

ঘ) We will yeoman’s service the food for the guests.
- ভুল। কারণ, Yeoman’s service একটি verb হিসেবে ব্যবহার হয় না। এটি service শব্দের সাথে ব্যবহৃত হয়, কিন্তু “food serve” এর সাথে এর কোনো সম্পর্ক নেই।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
The antonym of the word "Zeal" is -
  1. Enthusiasm
  2. Indifference
  3. Congenial
  4. Eagerness 
ব্যাখ্যা

• Zeal (Noun):
- English meaning: Great energy or enthusiasm connected with something that you feel strongly about.
- Bangla meaning: সতেজতা ও উদ্দীপনা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Enthusiasm -  প্রবল উৎসাহ।

খ) Indifference - ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।

গ) Congenial - সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন।

ঘ) Eagerness - আগ্রহ।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Zeal" is - Indifference.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
The phrase “yellow press” means -
  1. Educational newspapers
  2. Newspapers that publish sensational news
  3. Government-owned newspapers
  4. Scientific journals
ব্যাখ্যা

• The phrase “yellow press” means - Newspapers that publish sensational news।

• Yellow press:
- English meaning: Popular newspapers publishing sensational stories
- Bangla meaning: যেসব সংবাদপত্র রোমাঞ্চকর সংবাদ প্রকাশ করে।

• Example sentence: 
- The yellow press often distorts facts to attract readers.
- Bangla meaning: পাঠক টানার জন্য চাঞ্চল্যকর সংবাদমাধ্যম প্রায়ই সত্যকে বিকৃত করে।

Source: Collins dictionary, Accessible Dictionary.

.
Identify the correct sentence.
  1. Good wine needs no bush.
  2. Good wine needs no advertisement.
  3. Good wine needs bushes.
  4. Good wine needs no wine.
ব্যাখ্যা

• Correct sentence: Good wine needs no bush.
- Bangla meaning: চেনা বামুনের পৈতার দরকার হয় না।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

.
The synonym of the word "Yell" is - 
  1. Whisper
  2. Mutter
  3. Mumble
  4. Squeal
ব্যাখ্যা

• Yell (Noun & Verb):
- English meaning: To shout loudly.
- Bangla meaning: তীব্র গর্জন; চিৎকার; আর্তনাদ। 

• উল্লিখিত অপশনগুলো,
ক) Whisper - ফিসফিস করে বলা।

খ) Mutter - বিড়বিড় করে বলা।

গ) Mumble - অস্পষ্টভাবে কিছু বলা।

ঘ) Squeal - দীর্ঘ এবং তীক্ষ্ণ চিৎকার বা আর্তধ্বনি।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Yell" is - Squeal.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Choose the sentence that misuses the determiner.
  1. Several volunteers helped during the event.
  2. She has a few friends in the city.
  3. There is little water left in the bottle.
  4. We can’t hardly understand the lesson.
ব্যাখ্যা

• The sentence is - We can’t hardly understand the lesson.

• Explanation:
- "Hardly" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "can't" ব্যবহার করা যাবে না।
- Correct sentence is - "We can hardly understand the lesson."

• উল্লিখিত বাকি অপশনগুলো
ক) Several volunteers helped during the event.
- এখানে Several (কিছু সংখ্যক) সঠিক determiner, যা plural countable noun "volunteers " কে determine করতে ব্যবহৃত হয়েছে।

খ) She has few friends in the city.
- A few সঠিক determiner, যা countable noun "friends" -কে determine করতে ব্যবহৃত হয়েছে।

গ) There is little water left in the bottle.
- Little সঠিক determiner, যা uncountable noun "water" -কে determine করতে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১০.
Choose the correct sentence.
  1. Alone now and almost penniless, he was bereft on hope.
  2. Alone now and almost penniless, he was bereft to hope.
  3. Alone now and almost penniless, he was bereft of hope.
  4. Alone now and almost penniless, he was bereft upon hope.
ব্যাখ্যা

• Correct sentence: Alone now and almost penniless, he was bereft of hope.
-  Bangla meaning: এখন একা এবং প্রায় নিঃস্ব হয়ে পড়া, সে আশা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল।

• Bereft:
- English Meaning:
1. (Bereft of something) Completely without something; having lost something.
2. (Of a person) Sad and lonely because you have lost something
- Bangla Meaning: বঞ্চিত হওয়া/ বিছিন্ন হওয়া।

• কোন কিছু থেকে বঞ্চিত থাকা অর্থে Bereft এর সাথে preposition হিসেবে of ব্যবহার করা হয়।

• Example Sentence:
- The village was bereft of food and clean water after the flood.
- She felt bereft of comfort after her mother passed away.

Source:  Oxford Learners Dictionaries, Accessible Dictionary.

১১.
The synonym of the word "Zany" is -
  1. Silly
  2. Serious
  3. Boring
  4. Ordinary
ব্যাখ্যা

• Zany (Noun & Adjective):
- English meaning: Strange or unusual in a humorous way. 
- Bangla meaning: অপেক্ষাকৃত নির্বোধ ব্যক্তি; বুদ্ধু; সং বা ভাঁড়; বিদূষক।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Silly - বোকাটে; দুর্বলচেতা।

খ) Serious - গম্ভীর; রাশভারী; আন্তরিক।

গ) Boring - বিরক্তিকর বা ক্লান্তিকর।

ঘ) Ordinary - স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Zany" is - Silly.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১২.
Choose the correct spelling.
  1. Xerothermic
  2. Zerothermic
  3. Xerotharmic
  4. Xerthermic
ব্যাখ্যা

• The correct spelling is 'Xerothermic' (Adjective).

Xerothermic:
- English meaning: Characterized by heat and dryness/ adapted to or thriving in a hot dry environment.
- Bangla meaning: শুষ্ক ও উষ্ণ জলবায়ুসম্পর্কিত/ খরা ও গরম পরিবেশযুক্ত।

Example sentence: The region has a xerothermic climate with very little rainfall.
- Bangla meaning: এই অঞ্চলের জলবায়ু শুষ্ক ও উষ্ণ, যেখানে বৃষ্টিপাত খুব কম।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

১৩.
She is a talented singer, and __________.
  1. so is her brother
  2. so does her brother
  3. her brother so is
  4. so has her brother
ব্যাখ্যা

• Affirmative & Negative agreement:
• Affirmative agreement এর ক্ষেত্রে,
- কারো হ্যাঁ-সূচক বাক্যের সাথে একমত প্রকাশ করা।
- বাক্যের প্রথম অংশ হ্যাঁ-সূচক হলে so, too, also ইত্যাদি এর ব্যবহৃত হবে।
- So, auxiliary verb এর পূর্বে এবং too, also auxiliary verb এর পরে ব্যবহৃত হবে।

Structure:
• Rule 01: Subject + positive verb + --- + and + so + auxiliary verb + Subject.
- Example: She took pictures, and so did I.

• Rule 02: Subject + positive verb + --- + and + Subject + auxiliary verb + too/ also.
- Example: She took pictures, and I did too/ also.

• Correct answer: She is a talented singer, and so is her brother.

• Negative agreement এর ক্ষেত্রে,
- কারো না-সূচক বাক্যের সাথে একমত প্রকাশ করা।
- বাক্যের প্রথম অংশ না-বোধক হলে neither, nor, either ইত্যাদি এর ব্যবহৃত হবে।
- neither, nor auxiliary verb এর পূর্বে এবং either auxiliary verb + not এর পরে ব্যবহৃত হবে।

Structure:
• Rule 01: Subject + verb (Negative) + --- + and + neither/ nor + auxiliary verb + Subject.
- Example: I did not know the answer, and neither/ nor did he.

• Rule 02: Subject + verb (Negative) + --- + and + Subject + auxiliary verb + too/ also.
- Example: I did not know the answer, and he did not either.

Note:
- Auxiliary verb টি সর্বদাই প্রথম verb এর Tense অনুসারে হবে।

১৪.
Choose the correct sentence.
  1. No sooner had the show begun when the lights went out
  2. No sooner had the show begun than the lights gone out
  3. No sooner had the show begun then the lights went out
  4. No sooner had the show begun than the lights went out
ব্যাখ্যা

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।
 
• Correct Sentence: No sooner had the show begun than the lights went out.

- প্রদত্ত Sentence এর প্রথম clause টি No sooner had দ্বারা শুরু হয়েছে তাই তার পরের clause টি than দিয়ে শুরু হবে।
- 2nd clause এর subject (the lights) হয়েছে।
- Verb (go) এর past form (went) হয়েছে।
- তাই, এখানে than the lights went out সঠিক।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
Choose the correct one.
  1. Tahmina reminded me to taking medicine.
  2. Tahmina reminded me to take medicine.
  3. Tahmina reminded me take medicine.
  4. Tahmina reminded me taking medicine.
ব্যাখ্যা

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

- উল্লিখিত বাক্যে suggested এরপর work (verb) এর সাথে ing আছে। 
- কিন্তু suggested (verb) এরপর to + verb এর base form বসে।

• Correct Sentence: Tahmina reminded me to take medicine.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
Had they left earlier, they would have reached on time.
  1. would reach
  2. would had reached
  3. have reached
  4. No correction needed
ব্যাখ্যা

• The required answer is - No correction needed.
- প্রদত্ত sentence টি Third conditional এর নিয়ম অনুসারে সঠিক।

• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৭.
Choose the correct spelling.
  1. Zigzegged
  2. Zigzagged
  3. Zigzaeged
  4. Zigzeged
ব্যাখ্যা

• The correct spelling is 'Zigzagged' (Verb).

Zigzagged:
- English meaning: To move forward by making sharp sudden turns first to the left and then to the right.
- Bangla meaning: আঁকাবাঁকাভাবে হাঁটা বা পথচলা।

Example sentence: The road zigzagged up the mountain.
- Bangla meaning: পাহাড়ের ওপরের দিকে রাস্তা জিগজ্যাগ করে উঠছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

১৮.
She had a child's ________ awareness of language
  1. ripened
  2. slip
  3. convenient
  4. inchoate 
ব্যাখ্যা

• Correct answer: She had a child's inchoate awareness of language.
- Bangla meaning: তার ভাষা সম্পর্কে একটি শিশুর মতো অসম্পূর্ণ ধারণা ছিল।

• উল্লিখিত অপশনগুলো,
ক) ripened - অপরিণত, অকাল।

খ) slip - পিছলানো; পদস্খলন।

গ) convenient - সুবিধাজনক।

ঘ) inchoate - (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারব্ধ; অপরিণত অর্ধগঠিত রূপবিশিষ্ট; অপূর্ণগঠিত। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে inchoate বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৯.
They paid him in cash on account of a cheque.
  1. as if
  2. because of
  3. in lieu of
  4. No correction needed
ব্যাখ্যা

• Complete Sentence: They paid him in cash in lieu of a cheque.
- Bangla meaning: তারা তাকে চেকের বদলে নগদে টাকা দিয়েছিল।

• In lieu of/ In stead of:
- In lieu of/ In stead of এর অর্থ পরিবর্তে।
- একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়।
- এ জাতীয় phrase simple sentence- এ বসে।

• উল্লিখিত বাকি অপশনগুলো:
- As if অর্থ 'যেন'।
- On account of অর্থ 'কারণে' বা 'জন্যে'।
- Because of অর্থ 'জন্য; দরুন'।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে in lieu of বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy.

২০.
The synonym of the word "Zealotry" is -
  1. Apathy
  2. Repression
  3. Neutrality
  4. none of these
ব্যাখ্যা

• Zealotry (Noun):
- English meaning: Excess of zeal: fanatical devotion. 
- Bangla meaning: উতসাহীতা; উতসাহী ব্যক্তিবর্গ; কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Apathy - সমবেদনা বা আগ্রহের অভাব।

খ) Repression - দমননীতি।

গ) Neutrality - বিশেষত যুদ্ধে নিরপেক্ষতা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Zealotry" is - none of these.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

২১.
The ________ people always find way to deceive others. 
  1. loyal
  2. perfidious 
  3. dearth
  4. collimate
ব্যাখ্যা

• Correct answer: The perfidious people always find a way to deceive others. 
- Bangla meaning: বিশ্বাসঘাতক লোকেরা সবসময় অন্যদের প্রতারণা করার উপায় বের করে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) loyal - বিশ্বাসী ও অনুগত। 

খ) perfidious - বিশ্বাসঘাতক; দুরাচারী।

গ) dearth - অভাব; অনটন; আকাল।

ঘ) collimate - সমান্তরাল। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে perfidious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২২.
(a) They are getting used to (b) woke early, going to school, and (c) doing their homework. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
ব্যাখ্যা

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.

- উল্লিখিত বাক্যে Get used to এরপর wake (verb) এর Past form আছে। 
- কিন্তু Get used to (verb) এরপর wake (live) + ing বসে।
- তাই, এখানে (b) ভুল। 

• Correct Sentence: They are getting used to waking up early, going to school, and doing their homework.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৩.
She warned her sister not to leave her phone unattended because some people _______ sticky fingers.
  1. have
  2. make
  3. keep
  4. get
ব্যাখ্যা

• Complete Sentence: She warned her sister not to leave her phone unattended because some people have sticky fingers.

• Have sticky fingers (idiom):
- English Meaning: to be likely to steal.
- Bangla Meaning: চুরি করার অভ্যাস থাকা; চুরি করতে পছন্দ করা.।

• Example Sentence:
- The last person we hired as a cashier turned out to have sticky fingers.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

২৪.
Radicalization is one of the most ________ issues of our era.
  1. docile
  2. manageable
  3. intractable 
  4. deluge
ব্যাখ্যা

• Correct answer: Radicalization is one of the most intractable issues of our era.
- Bangla meaning: চরমপন্থায়করণ (Radicalization) আমাদের যুগের অন্যতম সবচেয়ে সমাধানহীন সমস্যা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) docile - সহজে বশ মানে এমন; বাধ্য; সহজে শেখানো যায় এমন। 

খ) manageable - নিয়ন্ত্রণসাধ্য; ব্যবস্থা করা যায় এমন।

গ) intractable - সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন; দুরন্ত; দুর্দান্ত; দুঃশাসন; দুর্দম; দুর্ধর্ষ। ।

ঘ) deluge- মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে intractable বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৫.
The antonym of the word "Zenith" is -
  1. Peak
  2. Summit
  3. Nadir
  4. Shallow 
ব্যাখ্যা

• Zenith (Noun):
- English meaning: The highest point that the sun or moon reaches in the sky, directly above you.
- Bangla meaning: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ, সর্বোচ্চ স্থান।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Peak - সরু চূড়া; শিখর।

খ) Summit - শিখর; চূড়া; শীর্ষ; শৃঙ্গ।

গ) Nadir - সর্বনিম্ন, অধোবিন্দু।

ঘ) Shallow - ভাসাভাসা, উপর-উপর।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Zenith" is - Nadir.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৬.
Choose the correct sentence: 
  1. The two paintings bear a close resemblance of each other.
  2. The two paintings bear a close resemblance with each other.
  3. The two paintings bear a close resemblance to each other.
  4. The two paintings bear a close resemble to each other.
ব্যাখ্যা

• Correct sentence: The two paintings bear a close resemblance to each other.
- Bangla meaning: উভয় চিত্রকর্ম একে অপরের সাথে খুব মিল আছে।

• Resemblance (to):
- English Meaning: the fact that two people or things look like each other or are similar in some other way.
- Bangla Meaning: সাদৃশ্য; মিল।

- কারো সাথে (সাদৃশ্য; মিল) বুঝাতে Resemblance এর পরে appropriate preposition হিসেবে to বসে।
- তবে verb হিসেবে Resemble ব্যবহার হলে তারপরে to বসে না।
- তাই নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary.

২৭.
Choose the incorrect sentence.
  1. One of the students is absent today.
  2. Either of the roads leads to the village.
  3. A number of books is missing from the shelf.
  4. The number of students is increasing.
ব্যাখ্যা

• The incorrect sentence is - A number of books is missing from the shelf.
- Correct sentence: A number of books are missing from the shelf.

• A number of quantifier টি যখন বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয় তখন পরবর্তী Noun এবং Verb উভয়ই Plural হয়।
- A number of যখন বাক্যের subject:
- Structure: A number of + plural Noun + plural verb.

- প্রদত্ত sentence টিতে A number of এরপর books হলো Plural noun.
- তাই, এখানে Plural verb (are) ব্যবহার করতে হবে।
- কিন্তু এখানে is ব্যবহার করা হয়েছে তাই এটি ভুল।

• Other options,
- One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে।
- উল্লিখিত অপশনগুলোতে One of এবং Either of হিসেবে ব্যবহার হয়েছে এরপর the students ও the roads Plural Noun হিসেবে ব্যবহার হয়েছে।
- এখানে Verb হিসেবে is ও leads এর ব্যবহার সঠিক হয়েছে।
- তাই, এই sentence গুলো Correct.

- The number of students is increasing.
- The Number of + Plural Noun + Singular Verb হয়।
- এখানে plural noun হিসেবে students ব্যবহার হয়েছে।
- এবং Singular Verb হিসেবে is ব্যবহার হয়েছে।
- তাই এটি সঠিক।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৮.
Choose the correct sentence.
  1. The teacher together with his students is present in the class yesterday.
  2. The teacher together with his students was present in the class yesterday.
  3. The teacher together with his students are present in the class yesterday.
  4. The teacher together with his students have present in the class yesterday.
ব্যাখ্যা

• Correct sentence: The teacher together with his students was present in the class yesterday.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।

- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: The teacher together with his students was present in the class yesterday.
- এখানে প্রথম subject - The teacher হচ্ছে singular, তাই verb টি singular হবে।
- প্রদত্ত sentence টিতে yesterday থাকায় is না হয়ে was verb টি singular হিসেবে হয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো ভুল।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৯.
It is high time the government had took action against corruption.
  1. took
  2. taken
  3. takes
  4. No correction needed
ব্যাখ্যা

• Correct answer: It is high time the government took action against corruption.
- It is high time এর পর subject (the government) থাকায় পরবর্তী verb টি past Indefinite Tense এ হয়।

• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- Example sentence: It is high time you took responsibility for your actions.

• তবে It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- Example sentence: It is high time to give up smoking.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৩০.
Choose the correct sentence.
  1. The Spanish language is spoken in many countries.
  2. Spanish language is spoken in many countries.
  3. The Spanish is spoken in many countries.
  4. None of the above
ব্যাখ্যা

• Correct sentence: The Spanish language is spoken in many countries.

• Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে The বসে না।
- তবে ভাষার নাম দ্বারা জাতির নাম বোঝালে তার আগে the বসে।
- যেমন: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।
- যেমন: The Spanish language is spoken in many countries.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.