পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পার্ট-১) ADB, African Union, AIIB, Amnesty Int., APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, Boy's Scout, BRICS, CARE, CIRDAP, D-8, ECO, EU, G-20, G-77, G-8, GCC, Green Peace, IDB, Lion's Club, NATO, OECD, OIC, OPEC, Red Cross, Rotary International, SAARC, Warsaw Pact, Commonwealth. পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
CARE কোন দেশভিত্তিক এনজিও?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
CARE (Co-operation for Assistance and Relief Everywhere) হলো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও। এটি একটি মানবিক সাহায্য সংস্থা। CARE ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।
(সূত্রঃ কেয়ার ওয়েবসাইট)
.
কতটি দেশের সমন্বয়ে BRICS গঠিত?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর আদ্যাক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত। ২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন। ২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC. ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS. সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়।
(সূত্র: BRICS Information Portal)
.
অঘোষিতভাবে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট কোন দেশ থেকে নির্বাচিত হয়ে আসছে?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
অঘোষিতভাবে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট জাপান থেকে নির্বাচিত হয়ে আসছে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে। এডিবি ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি। সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ এডিবি ওয়েবসাইট)
.
কোন দেশটি BENELUX জোটের এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
.
কোন দেশটি আসিয়ানের সদস্য?
  1. ক) জাপান
  2. খ) মিয়ানমার
  3. গ) তাইওয়ান
  4. ঘ) পূর্ব তিমুর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
.
কোন দেশটি D-8 ভুক্ত নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) মিশর
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী। ডি-৮ এর ২০২০ সালের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
.
কোন জোটের উদ্যোগে CPTPP চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
  1. ক) ASEAN
  2. খ) APEC
  3. গ) COMESA
  4. ঘ) ANZUS
সঠিক উত্তর:
খ) APEC
উত্তর
সঠিক উত্তর:
খ) APEC
ব্যাখ্যা
APEC ভুক্ত ১১টি দেশের মধ্যে ৮ মার্চ ২০১৮ চিলির সান্টিয়াগোতে The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership (CPTPP) চুক্তি সাক্ষরিত হয়। দেশগুলো হলোঃ কানাডা, চিলি, পেরু, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনেই দারুসসালাম, ভিয়েতনাম, জাপান এবং সিঙ্গাপুর। শুরুতে এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্যের সম্প্রসারণ।
(সূত্রঃ অস্ট্রেলিয়া ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট)
.
ঢাকায় কোন সংস্থার সদরদপ্তর অবস্থিত?
  1. ক) সার্ক
  2. খ) বিমসটেক
  3. গ) আকু
  4. ঘ) এসকাপ
সঠিক উত্তর:
খ) বিমসটেক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিমসটেক
ব্যাখ্যা
বাংলাদেশের রাজধানী ঢাকায় বিমসটেক জোটের সদরদপ্তর অবস্থিত। এছাড়া সিরডাপ এবং আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্রের সদরদপ্তরও ঢাকায় অবস্থিত। অন্যদিকে সার্ক. আকু এবং এসকাপের সদরদপ্তর যথাক্রমে কাঠমুন্ডু, তেহরান এবং ব্যাংককে অবস্থিত।
(সূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
.
বিমসটেক এর সদস্য কতটি?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭টি
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট। এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভূটান। এর মধ্যে প্রথম চারটি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য। সদরদপ্তর অবস্থিত ঢাকায়। বর্তমান মহাসচিব বাংলাদেশের এম শহিদুল ইসলাম।
(সূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
১০.
সিরডাপ এর প্রধান কার্যালয়ের ভবনের নাম-
  1. ক) সার্কিট হাউজ
  2. খ) মার্লবোরো হাউজ
  3. গ) চামেলি হাউজ
  4. ঘ) বর্ধমান হাউজ
সঠিক উত্তর:
গ) চামেলি হাউজ
উত্তর
সঠিক উত্তর:
গ) চামেলি হাউজ
ব্যাখ্যা
CIRDAP কার্যালয়ের ভবনের নাম চামেলি হাউজ। এটি ঢাকায় অবস্থিত। ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৫। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়। মার্লবোরো হাউস কমনওয়েলথ সদরদপ্তর এবং বর্ধমান হাউজে বাংলা একাডেমি অবস্থিত।
(সূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
১১.
G-20 জোটে কতটি দেশ রয়েছে?
  1. ক) ১৯টি
  2. খ) ২০টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ২৮টি
সঠিক উত্তর:
ক) ১৯টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯টি
ব্যাখ্যা
G-20 বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ফোরাম। G-20 ভুক্ত দেশগুলো হলো: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২০ সালের নভেম্বরে ১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। মুসলিম কোন দেশে প্রথমবারের মতো জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪তম জি-২০ সম্মেলন ২০১৯ সালে জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
১২.
কোন দেশটি G-7 ভুক্ত নয়?
  1. ক) ইতালি
  2. খ) কানাডা
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকারপ্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান। ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8। এটি ১৯৭৫ সালে গঠিত হয়। চীন G-7 ভুক্ত নয়।
(সূত্র: টাইম ডটকম)
১৩.
ECOWAS ভুক্ত অঞ্চলে প্রস্তাবিত নতুন মুদ্রা-
  1. ক) সিএফএ ফ্রাঙ্ক
  2. খ) ইকো
  3. গ) ব্যান্ড
  4. ঘ) পাউন্ড
সঠিক উত্তর:
খ) ইকো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইকো
ব্যাখ্যা
পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ECOWAS এর সদস্যভুক্ত দেশগুলো তাদের অঞ্চলে ‘ইকো’ নামে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২০ সালের মধ্যে এই মুদ্রা প্রচলনের লক্ষ্য থাকলেও ইতঃপূর্বে একাধিকবার ইকো মুদ্রা চালুর সময়সীমা নির্ধারণ করে তা স্থগিত করা হয়।
(সূত্র: ECOWAS ওয়েবসাইট)
১৪.
২০২০ সালে কোন দেশটি OPEC ত্যাগ করে?
  1. ক) কাতার
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ইকুয়েডর
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
গ) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
গ) ইকুয়েডর
ব্যাখ্যা
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। OPEC হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১৩টি।
(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
১৫.
সম্প্রতি কোন দেশটি পুনরায় কমনওয়েলথে যোগদান করেছে?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) সুদান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) রুয়ান্ডা
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
১ ফেব্রুয়ারি ২০২০ মালদ্বীপ প্রায় চারবছর পর পুনরায় কমনওয়েলথে যোগ দিয়েছে। এর ফলে কমনওয়েলথের মোট সদস্য সংখ্যা দাড়ায় ৫৪টি। এর আগে ২০১৬ সালে মালদ্বীপ কমনওয়েলথ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ১৯৮২ সালে মালদ্বীপ প্রথম কমনওয়েলথে যোগ দেয়।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১৬.
ব্রিটেনের সাবেক উপনিবেশ কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো এরূপ যুক্তরাষ্ট্র, মিয়ানমার, কুয়েত, মিসর প্রভৃতি দেশ কমনওয়েলথের সদস্য নয়। অন্যদিকে রুয়ান্ডা এবং মোজাম্বিক ব্রিটিশ শাসিত না হয়েও কমনওয়েলথের সদস্য।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১৭.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনগুলো?
  1. ক) ক্রোয়েশিয়া ও তুরস্ক
  2. খ) তুরস্ক ও আলবেনিয়া
  3. গ) তুরস্ক ও কসোভো
  4. ঘ) এস্তোনিয়া ও মিসর
সঠিক উত্তর:
খ) তুরস্ক ও আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) তুরস্ক ও আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। ১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
১৮.
NATO কী ধরনের জোট?
  1. ক) রাজনৈতিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) সামরিক
  4. ঘ) ক + গ
সঠিক উত্তর:
ঘ) ক + গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক + গ
ব্যাখ্যা
NATO একটি সামরিক ও রাজনৈতিক জোট। ১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। ন্যাটোভুক্ত আলবেনিয়া ও তুরস্ক মুসলিম দেশ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
১৯.
২০২০ সালে G-7 সম্মেলনের আয়োজক দেশ?
  1. ক) জাপান
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০২০ সালের ১০-১২ জুন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে ৪৬তম G-7 সম্মেলন আয়োজনের কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে রাশিয়াকে পুনরায় G-7 সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।
(সূত্র: নিউইয়র্ক টাইমস)
২০.
OIC গঠিত হয় কবে?
  1. ক) ২৪ অক্টোবর ১৯৪৫
  2. খ) ২২ আগস্ট ১৯৫৫
  3. গ) ২৫ মে ১৯৬৩
  4. ঘ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
সঠিক উত্তর:
ঘ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯
ব্যাখ্যা
আল আকসা মসজিদে ইসরাইল কর্তৃক অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে সম্মেলনের মাধ্যমে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে। এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
২১.
ঢাকা বিভাগে জেলার সংখ্যা কতটি?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৩ টি
সঠিক উত্তর:
ঘ) ১৩ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ টি
ব্যাখ্যা
ঢাকা বিভাগে বর্তমানে জেলার সংখ্যা ১৩টি। এগুলো হলোঃ ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ। চট্টগ্রাম বিভাগে জেলা ১১টি, খুলনা বিভাগে ১০টি, রংপুর ও রাজশাহী বিভাগে ৮টি করে, বরিশাল বিভাগে ৬টি এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ৪টি করে জেলা রয়েছে। মোট জেলার সংখ্যা ৬৪টি।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
২২.
বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যটির সীমান্ত নেই?
  1. ক) আসাম
  2. খ) মিজোরাম
  3. গ) মেঘালয়
  4. ঘ) সিকিম
সঠিক উত্তর:
ঘ) সিকিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিকিম
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে। এগুলো হলোঃ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম৷ সিকিম, অরুণাচল, নাগাল্যান্ড এবং মনিপুর রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই। মাধ্যমিক ভূগোল বই অনুসারে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল এবং বাংলাপিডিয়া)
২৩.
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
  1. ক) গাঙ্গোত্রী হিমবাহ
  2. খ) মানস সরোবর হ্রদ
  3. গ) লুসাই পাহাড়
  4. ঘ) সিকিমের পার্বত্য ভূমি
সঠিক উত্তর:
খ) মানস সরোবর হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মানস সরোবর হ্রদ
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে। এটি তীব্বত (চীন) ও ভারত উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতে এটি দিহাঙ নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার। এটি ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। তবে জামালপুরের দেওয়ানগঞ্জে এটির প্রধান শাখা যমুনা নামে প্রবাহিত যা রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মিলিত হয়েছে।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
২৪.
বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গেছে?
  1. ক) ৯০° পূর্ব দ্রাঘিমারেখা
  2. খ) ৯০° পশ্চিম দ্রাঘিমারেখা
  3. গ) ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা
  4. ঘ) ৯০° উত্তরব অক্ষরেখা
সঠিক উত্তর:
ক) ৯০° পূর্ব দ্রাঘিমারেখা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০° পূর্ব দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা এবং ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কর্টক্রান্তি রেখা অতিক্রম করেছে। দুটো রেখা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পরস্পরকে অতিক্রম করেছে। এখানে বঙ্গবন্ধু মানমন্দির নির্মাণ করা হচ্ছে।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন)
২৫.
কোন শহরটি দুটো মহাদেশে পড়েছে?
  1. ক) কর্ডোবা
  2. খ) ইস্তাম্বুল
  3. গ) উলানবাটোর
  4. ঘ) ভ্লাডিভস্টক
সঠিক উত্তর:
খ) ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইস্তাম্বুল
ব্যাখ্যা
তুরস্ক কে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। এর ইস্তাম্বুল শহর বসফরাস প্রণালি দ্বারা বিচ্ছিন্ন হয়ে একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়। তাই ইস্তাম্বুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়। ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৬.
আয়তনে আফ্রিকা মহাদেশ বিশ্বে কততম?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
ক) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিতীয়
ব্যাখ্যা
আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এর আয়তন ৩.০২ কোটি ২১ হাজার বর্গ কিলোমিটার। আয়তনে সবচেয়ে বড় মহাদেশ এশিয়া (৪.৪৫ কোটি ৭৯ হাজার বর্গকিমি)। আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া (৮৫ লক্ষ ২৫ হাজার বর্গকিমি)।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
২৭.
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
  1. ক) পূর্ব তিমুর
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মালদ্বীপ
ব্যাখ্যা
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। আয়তনে দ্বিতীয় ও তৃতীয় ক্ষুদ্রতম দেশ যথাক্রমে সিঙ্গাপুর ও বাহরাইন। অন্যদিনে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ব্রুনাই (৪.৩৮ লক্ষ)। জনসংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় ক্ষুদ্রতম দেশ যথাক্রমে মালদ্বীপ ও ভুটান।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ)
২৮.
হাম্বানটোটা কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ক) মিয়ানমার
  2. খ) ভারত
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
ব্যাখ্যা
হাম্বানটোটা হলো শ্রীলংকার একটি গভীর সমুদ্রবন্দর। ২০১৭ সালে শ্রীলংকা সরকার হাম্বানটোটা সমুদ্রবন্দর চীনের একটি রাষ্ট্রীয় কোম্পানির কাছে ৯৯ বছরের জন্যে ইজারা দেয়।
(সূত্রঃ হাম্বানটোটা সমুদ্রবন্দর ওয়েবসাইট)
২৯.
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ কয় ভাগে বিভক্ত?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর:
খ) ৩ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ ভাগে
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ ৩ ভাগে বিভক্ত। এগুলো হলোঃ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের চত্বর সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। মধুপুর ও ভাওয়াল গড়, বরেন্দ্রভূমি এবং লালমাই পাহাড় হলো প্লাইস্টোসিনকালের চত্বর ভূমি। এ ব্যতীত দেশের বাদবাকি অঞ্চল সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩০.
পৃথিবীর মোট আয়তনের শতকরা কতভাগ বনাঞ্চল?
  1. ক) ৫২.৬০ শতাংশ
  2. খ) ৩৭.৮০ শতাংশ
  3. গ) ৩০.৬০ শতাংশ
  4. ঘ) ২৫.৫০ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৩০.৬০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০.৬০ শতাংশ
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে বনভূমির পরিমাণ ৩০.৬ শতাংশ। ১৯৯০ সালে এর পরিমাণ ছিলো ৩১.৬ শতাংশ যা ২০১০ সালে ৩০.৮ শতাংশে হ্রাস পায়। এককভাবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়ায় (প্রায় ৮১.৫ লক্ষ বর্গ কিমি)।
(সূত্রঃ FAO ওয়েবসাইট)
৩১.
কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) জর্ডান
  2. খ) লাওস
  3. গ) মেক্সিকো
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
খ) লাওস
উত্তর
সঠিক উত্তর:
খ) লাওস
ব্যাখ্যা
উল্লেখিত অপশন সমূহের মধ্যে লাওস হলো স্থলবেষ্টিত রাষ্ট্র। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং চীন দ্বারা লাওস বেষ্টিত। এর কোন সমুদ্রতট নেই। লাওস ব্যতীত ভুটান, নেপাল, মঙ্গোলিয়া, আফগানিস্তান, নাইজার, মালি, প্যারাগুয়ে, বলিভিয়া, অস্ট্রিয়া প্রভৃতি দেশসমূহ স্থলবেষ্টিত রাষ্ট্র।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
৩২.
কোনটি লবণাক্ত পানির হ্রদ?
  1. ক) সুপিরিয়র হ্রদ
  2. খ) কাস্পিয়ান সাগর
  3. গ) ভিক্টোরিয়া হ্রদ
  4. ঘ) বৈকাল হ্রদ
সঠিক উত্তর:
খ) কাস্পিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর একটি লবণাক্ত পানির হ্রদ। এটি মধ্য এশিয়ায় অবস্থিত যার আয়তন প্রায় ৩.৭২ লক্ষ বর্গকিমি। তবে সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো জিবুতির লেক আসাল। অন্যদিকে সুপিরিয়র হলো বৃহত্তম স্বাদু পানির হ্রদ। এছাড়া বৈকাল হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদও স্বাদু পানির হ্রদ। বৈকাল পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম হ্রদ। বলিভিয়া ও পেরু সীমান্তে অবস্থিত টিটিকাকা পৃথিবীর উচ্চতম হৃদ।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৩.
বায়ু দ্বারা ক্ষয়কার্য অধিক সংঘটিত হয় কোথায়?
  1. ক) মেরুঅঞ্চলে
  2. খ) মরুঅঞ্চলে
  3. গ) পর্বতে
  4. ঘ) উপকূলীয় সমভূমিতে
সঠিক উত্তর:
খ) মরুঅঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
খ) মরুঅঞ্চলে
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের ধীরগতির ক্ষয়কার্যের অন্যতম নিয়ামক হলো বায়ু। বায়ু দ্বারা ক্ষয়কার্যের পরিমাণ সর্বাধিক হয় মরুভূমিতে। মরু এলাকা শুষ্ক, বৃষ্টিহীন ও গাছপালা শূন্য হওয়ায় সেখানকার মাটি সুদৃঢ় নয়। যার কারণে বায়ুপ্রবাহের আঘাতে এই অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তনের মাধ্যমে ক্ষয় সাধন করে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩৪.
আয়তনে বৃহত্তম জেলা কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রাঙামাটি
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা
আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি। এর আয়তন ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার। দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম (৫,২৮৩ বর্গকিমি)। আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৩ বর্গ কিমি)।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৩৫.
কোনটি ভঙ্গিল পর্বত?
  1. ক) ফুজিয়ামা
  2. খ) হিমালয়
  3. গ) কিলিমাঞ্জারো
  4. ঘ) ব্ল্যাকফরেস্ট
সঠিক উত্তর:
খ) হিমালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমালয়
ব্যাখ্যা
কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। হিমালয়, আল্পস, রকি, আন্দিজ ইত্যাদি ভঙ্গিল পর্বতের উদাহরণ। অন্যদিকে ফুজিয়ামা, কিলিমাঞ্জারো, ভিসুভিয়াস হলো আগ্নেয় পর্বত৷ জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, ভারতের সাতপুরা ও বিন্ধ্যা হলো চ্যুতি-স্তূপ পর্বত। যুক্তরাষ্ট্রের হেনরী হলো ল্যাকোলিথ পর্বত।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩৬.
ভূত্বকের গড় গভীরতা কত?
  1. ক) ৫ কিমি
  2. খ) ১২ কিমি
  3. গ) ২০ কিমি
  4. ঘ) ৩৫ কিমি
সঠিক উত্তর:
গ) ২০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ কিমি
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ভূত্বক নামে পরিচিত। এর গড় গভীরতা ২০ কি. মি.। মহাদেশীয় অঞ্জলে এর গড় গভীরতা ৩৫ কি. মি. এবং সমুদ্র তলদেশে গড় গভীরতা ৫ কি. মি.। সিয়াল ও সিমা নামে এর দুটো স্তর রয়েছে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩৭.
কোনটি পাললিক শিলার উদাহরণ?
  1. ক) গ্রানাইট
  2. খ) ব্যাসল্ট
  3. গ) চুনাপাথর
  4. ঘ) কোয়ার্টজাইট
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
উত্তর
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
ব্যাখ্যা
পলি সঞ্চিত হয়ে গঠিত শিলাকে পাললিক শিলা বলে। চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর, কয়লা, শেল, কেওলিন প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। অন্যদিকে ব্যাসল্ট ও গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। কোয়ার্টজাইট হলো রূপান্তরিত শিলা।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩৮.
ওজনস্তর বায়ুমন্ডলের কোন মন্ডলে অবস্থিত?
  1. ক) ট্রপোমণ্ডল
  2. খ) স্ট্রাটোমন্ডল
  3. গ) মেসোমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর:
খ) স্ট্রাটোমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ট্রাটোমন্ডল
ব্যাখ্যা
ওজনস্তর স্ট্রাটোমন্ডলে অবস্থিত। ওজনস্তর সূর্যের আলোর অতি বেগুনি রশ্নির অধিকাংশ শুষে নিয়ে প্রাণীকুলকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৩৯.
পৃথিবীতে কতটি চাপ বলয় রয়েছে?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
ঘ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ টি
ব্যাখ্যা

পৃথিবীতে ৭টি চাপ বলয় রয়েছে। এগুলো হলোঃ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, দক্ষিণ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, উত্তর মেরু উচ্চচাপ বলয় এবং দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়।
সূত্রঃ মাধ্যমিক ভূগোল

ভূ-পৃষ্ঠে নানা প্রকার ও আকৃতির বায়ুচাপ বলয় দেখতে পাওয়া যায়। ছোট হোক বা বড় হোক, একে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন - উচ্চচাপ বলয় ও নিম্নচাপ বলয়।
বলয়গুলো পৃথিবীর একটি বড় অংশে ভূপৃষ্ঠকে বলয়ের ন্যায় পূর্ব-পশ্চিমে আবৃত করে অবস্থান করে।ভূপৃষ্ঠে প্রধানত ৭টি চাপ বলয় রয়েছে। এদের ৩টি নিম্নচাপ বলয় ও ৪টি উচ্চচাপ বলয়।
প্রধান প্রধান চাপ বলয় গুলো হচ্ছে -
১. নিরক্ষীয় নিম্নচাপ বলয়,
২. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
৩. উপমেরু বৃত্তের নিম্নচাপ বলয়
৪. মেরু দেশীয় উচ্চচাপ বলয় ইত্যাদি।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল ১ম পত্র বই (প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী)

৪০.
কোনটি স্থানীয় বায়ু?
  1. ক) নিয়ত বায়ু
  2. খ) পশ্চিমা বায়ু
  3. গ) খামসিন বায়ু
  4. ঘ) বাণিজ্য বায়ু
সঠিক উত্তর:
গ) খামসিন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
গ) খামসিন বায়ু
ব্যাখ্যা
খামসিন হলো মিশরীয় অঞ্চলের স্থানীয় বায়ু। অন্যান্য স্থানীয় বায়ুর মধ্যে রয়েছে, চিনুক (রকি পর্বত), সিরক্কো (উ. আফ্রিকা ও দক্ষিণ ইতালি), সায়মুম (আরব মালভূমি), মিস্ট্রাল (ফ্রান্সের মালভূমি), পাম্পেরু (আর্জেন্টিনা ও উরুগুয়ে), লু (ভারত) ইত্যাদি।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৪১.
নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন প্রক্রিয়ায় বৃষ্টি হয়?
  1. ক) শৈলোৎক্ষেপ
  2. খ) বায়ুপ্রাচীরজনিত
  3. গ) পরিচলন
  4. ঘ) ঘূর্ণি
সঠিক উত্তর:
গ) পরিচলন
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিচলন
ব্যাখ্যা
দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে। ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৪২.
কোনটি আগ্নেয় দ্বীপ?
  1. ক) শ্রীলংকা
  2. খ) আবু মুসা
  3. গ) হাওয়াই
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
গ) হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
গ) হাওয়াই
ব্যাখ্যা
অগ্ন্যুৎপাতের ফলে উদগিরিত লাভা দ্বারা সৃষ্ট দ্বীপ হলো আগ্নেয় দ্বীপ। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়ায় দ্বীপপুঞ্জ একটি আগ্নেয় দ্বীপ। এই দ্বীপে অবস্থিত মাওনালেয়া ও মাওনাকেয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৪৩.
বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে?
  1. ক) জামালপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) শেরপুর
সঠিক উত্তর:
গ) মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌলভীবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের হারাগাছা পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। আশির দশকে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ইউরেনিয়াম প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হলেও তা এখনো উত্তোলিত হয়নি। ফুলতলা ইউনিয়ন পূর্বে কুলাউলার উপজেলার অধীন ছিলো।
(সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
৪৪.
গত একশত বছরে পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
  1. ক) ০.৬ ডিগ্রি
  2. খ) ১ ডিগ্রি
  3. গ) ১.৬ ডিগ্রি
  4. ঘ) ২ ডিগ্রি
সঠিক উত্তর:
ক) ০.৬ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৬ ডিগ্রি
ব্যাখ্যা
গত একশত বছরে মানবসৃষ্ট ক্রিয়া-কর্মের জন্যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের আশঙ্কা একুশ শতকে গড় তাপমাত্রা বৃদ্ধি ২.৫-৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৪৫.
কোথায় কঠিন শিলাখনি রয়েছে?
  1. ক) সীতাকুণ্ড
  2. খ) মধ্যপাড়া
  3. গ) হালুয়াঘাট
  4. ঘ) পীরগঞ্জ
সঠিক উত্তর:
খ) মধ্যপাড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যপাড়া
ব্যাখ্যা
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় কঠিন শিলাখনি (গ্রানাইট) রয়েছে। ১৯৭৪ সালে এখানে প্রথম কঠিন শিলাখনি আবিষ্কৃত হয়। পরবর্তীতে ২০০৭ সালের পর এখান থেকে শিলা উত্তোলন শুরু হয়।
(সূত্রঃ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ওয়েবসাইট)
৪৬.
লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) গাজীপুর
  3. গ) কুমিল্লা
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুমিল্লা
ব্যাখ্যা
লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত যা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ৩৪ বর্গকিমি এবং গড় উচ্চতা ২১ মিটার। এটি প্লাইস্টোসিনকালে বা প্রায় ২৫ হাজার বছর আগে গঠিত একটি ভূমিরূপ।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
৪৭.
বাংলাদেশর কোথায় জাহাজ ভাঙা শিল্প গড়ে উঠেছে?
  1. ক) পায়রা
  2. খ) সীতাকুণ্ড
  3. গ) চাঁদপুর
  4. ঘ) কুতুবদিয়া
সঠিক উত্তর:
খ) সীতাকুণ্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) সীতাকুণ্ড
ব্যাখ্যা
বাংলাদেশের চট্টগ্রাম জেলার সমুদ্র উপকূলবর্তী সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প গড়ে উঠেছে। এটি কেবল বাংলাদেশ নয় বরং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাহাজ ভাঙা শিল্প কেন্দ্র। ২০১৮ সালে বাংলাদেশ একাই বিশ্বের ৪৮ ভাগ সমুদ্রগামী পুরাতন জাহাজ ভাঙে। ১৯৬০ এর দশকে সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শিল্পের সূত্রপাত ঘটে।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো এবং দৈনিক ইনকিলাব)
৪৮.
বাংলাদেশের ছাগলের প্রধান জাত কোনটি?
  1. ক) রামছাগল
  2. খ) ব্ল্যাক বেঙ্গল
  3. গ) যমুনাপাড়ি
  4. ঘ) সিন্ধি
সঠিক উত্তর:
খ) ব্ল্যাক বেঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্ল্যাক বেঙ্গল
ব্যাখ্যা
ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশে ছাগলের প্রধান জাত। দেশের মোট ছাগলের প্রায় ৯০ ভাগই ব্ল্যাক বেঙ্গল জাতের। এর মাংস ও চামড়া খুবই উন্নতমানের। কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহ অঞ্চলে এই ছাগলের পালন অধিক হয়। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। বাংলাদেশে পালিত অন্যান্য ছাগলের মধ্যে যমুনাপাড়ি বা রামছাগল অন্যতম।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং প্রথম আলো)
৪৯.
কোথায় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি রয়েছে?
  1. ক) মধুপুর ও ভাওয়াল গড়
  2. খ) সিলেটের পাহাড়িয়া বনভূমি
  3. গ) সুন্দরবন
  4. ঘ) চকরিয়া বনভূমি
সঠিক উত্তর:
ক) মধুপুর ও ভাওয়াল গড়
উত্তর
সঠিক উত্তর:
ক) মধুপুর ও ভাওয়াল গড়
ব্যাখ্যা
টাঙ্গাইল ও গাজীপুর জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়ের শালবন হলো পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। শীতকালে এ বনের বৃক্ষের পাতাঝড়ে যায়। টাঙ্গাইল ও গাজীপুর ব্যতীত ময়মনসিংহ ও শেরপুর এবং উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নওগা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়ও শালবন রয়েছে। শালবনের মোট আয়তন প্রায় ১ লক্ষ ২০ হাজার হেক্টর। এ বনের প্রধান বৃক্ষ শাল বা গজারী। শালবন ব্যতীত দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বনভূমির কম বৃষ্টিসম্পন্ন অঞ্চলেও পত্রপতনশীল বৃক্ষের আধিক্য রয়েছে।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৫০.
বাংলাদেশের কোন অঞ্চল চিংড়ি চাষের জন্যে বিখ্যাত?
  1. ক) রংপুর
  2. খ) সিলেট
  3. গ) খুলনা
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
গ) খুলনা
ব্যাখ্যা
রপ্তানির মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করায় বাংলাদেশে চিংড়িকে হোয়াইট গোল্ড নামে অভিহিত করা হয়। এই চিংড়ির অধিকাংশই চাষ হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে। দেশের মোট চিংড়িঘেরের প্রায় আশি শতাংশ এ তিনটি জেলায় অবস্থিত।
(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ)
৫১.
মেহেরপুর জেলা কোন বিভাগের অন্তর্গত?
  1. ক) রাজশাহী
  2. খ) খুলনা
  3. গ) রংপুর
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
খ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খ) খুলনা
ব্যাখ্যা
মেহেরপুর জেলা খুলনা বিভাগের অন্তর্গত। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর জেলা ৮ নং সেক্টরের অধীন ছিলো। এর আয়তন ৭১৬ বর্গ কিলোমিটার।
(সূত্রঃ মেহেরপুর জেলা ওয়েবসাইট)
৫২.
পৃথিবীর ‍বৃহত্তম রেইনফরেস্ট কোনটি?
  1. ক) তৈগা
  2. খ) কঙ্গো বেসিন
  3. গ) সুন্দরবন
  4. ঘ) আমাজন বনভূমি
সঠিক উত্তর:
ঘ) আমাজন বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমাজন বনভূমি
ব্যাখ্যা
আমাজন বনভূমি বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। এ বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল। এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত। পৃথিবীতে মোট অক্সিজেনের প্রায় ২০ ভাগ সরবরাহ করে আমাজন রেইনফরেস্ট একাই। যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
(সূত্রঃ WEF ওয়েবসাইট)