পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি সামাজিক সমস্যা?
  1. ক) নগরায়ন
  2. খ) সামাজিক সংহতি
  3. গ) বিদ্যুৎ সংকট
  4. ঘ) বাল্যবিবাহ
সঠিক উত্তর:
ঘ) বাল্যবিবাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাল্যবিবাহ
ব্যাখ্যা
- বাল্যবিবাহ আমাদের দেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়সে সংঘটিত বিবাহ।
- দারিদ্র্য, অশিক্ষা, যৌতুক প্রথা প্রভৃতি এই সমস্যার জন্যে দায়ী।
- বাল্যবিবাহ মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদির জন্যে দায়ী।
- বিদ্যুৎ সংকট একটি অর্থনৈতিক সমস্যা।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
.
স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কবে?
  1. ক) ২০০২ সালে
  2. খ) ২০০৪ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৪ সালে
ব্যাখ্যা

- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
- দুদকের হটলাইন হলো ১০৬।
(তথ্যসূত্রঃ দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট)

.
কোনটি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করে?
  1. ক) স্থানীয় শাসন
  2. খ) শাসন ক্ষমতার কেন্দ্রীয়করণ
  3. গ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  4. ঘ) ই-গভর্ন্যান্স
সঠিক উত্তর:
গ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ
ব্যাখ্যা
- বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
- এই নীতির ফলে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক বিভাগ অন্য বিভাগের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে সমর্থ হয়।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
.
ইলেকট্রনিক গভর্ন্যান্সের লক্ষ্য হলো-
  1. ক) সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি
  2. খ) সুশাসন প্রতিষ্ঠা
  3. গ) সরকারের স্বার্থরক্ষা
  4. ঘ) জনগণের অংশগ্রহণ রোধ
সঠিক উত্তর:
খ) সুশাসন প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুশাসন প্রতিষ্ঠা
ব্যাখ্যা
- ই-গভর্ন্যান্স বা ইলেক্ট্রনিক গভর্ন্যান্সের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা।
- স্বচ্ছতা, জবাবদিহিতা, দ্রুততা, প্রতিযোগিতা, সহজীকরণ প্রভৃতির মাধ্যমে ই-গভর্ন্যান্স সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
.
বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত?
  1. ক) ৬-১২ বছর
  2. খ) ৬-১৩ বছর
  3. গ) ৭-১৬ বছর
  4. ঘ) ৮-১৮ বছর
সঠিক উত্তর:
গ) ৭-১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭-১৬ বছর
ব্যাখ্যা
- কিশোর অপরাধ হলো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোর-কিশোরীদের দ্বারা সংগঠিত অপরাধ।
- বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় ৭ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংগঠিত অপরাধ কিশোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
- পাকিস্তান ও থাইল্যান্ডে এই সীমা ৭-১৮ বছর।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী-পৃষ্ঠা)