পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Preposition, Determiner. সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which word is the determiner in the sentence ''Please let me know if you have any problem.''?
  1. ক) if
  2. খ) me
  3. গ) any
  4. ঘ) you
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। নিম্নলিখিত Wordগুলো Determiner-এর অন্তর্ভূক্ত: 

  • Articles: a, an, the
  • Demonstratives: this, that, these, those
  • Possessives: my, your, our, his, her, their
  • Numerals: One, two, three, four, five
  • Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much ইত্যাদি।

প্রদত্ত বাক্যে any শব্দটি দ্বারা problem-কে নির্দেশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

.
I do not see any cause _____ your anxiety.
  1. ক) in
  2. খ) about
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আমি তোমার দু:শ্চিন্তার (জন্য) কোন কারণ দেখি না।
জন্য অর্থে ব্যবহৃত হয়েছে বলে এখানে cause-এর পরে for বসেছে।

.
Fill in the blank: I feel uncomfortable here; but the feeling is going to wear ___ soon.
  1. ক) off
  2. খ) in
  3. গ) up
  4. ঘ) on
ব্যাখ্যা

বাক্যের অর্থ: আমারা এখানে অস্বস্তি হয়; কিন্তু সেই অনুভূতি আস্তে আস্তে কমে যাবে।
wear off একটি phrasal verb।
wear off (phrasal verb)
Meaning: Lose effectiveness or intensity
Source: Oxford Languages

.
We fixed ____ the marriage. (Fill in the gap)
  1. ক) in
  2. খ) up
  3. গ) of
  4. ঘ) over
ব্যাখ্যা

বাক্যের অর্থ : আমরা বিয়েটা ঠিক করে ফেললাম।
Fix up একটি phrasal verb।
Meaning: To set right
Source: Merriam-Webster Dictionary

.
In which of the following sentences, is the word ‘above’ used as an preposition-
  1. ক) Our blessings come from above.
  2. খ) Analyze the above sentence.
  3. গ) The heavens are above.
  4. ঘ) The moral law is above the civil law.
ব্যাখ্যা

১ম অপশনে above শব্দটি এই বাক্যে preposition ‘from’-এর পরে ব্যবহৃত হয়েছে। তাই, এটি noun।
২য় অপশনে above শব্দটি ‘sentence’ শব্দটিকে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তাই, এটি একটি adjective।
৩য় অপশনে above শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি ‘are’ verb-কে মডিফাই করতে ব্যবহৃত হচ্ছে।
৪র্থ অপশনে above একটি preposition কারণ এটি দুটি অংশকে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে।

.
Water supply is not adequate ____ our needs.
  1. ক) of
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা

Adequate (adjective):
Meaning: sufficient for a specific need or requirement
বাক্যের অর্থ: আমাদের প্রয়োজন অনুসারে পানির যোগান পর্যাপ্ত নয়।
আলোচিত বাক্যে Appropriate Preposition-এর নিয়ম অনুযায়ী, adequate-এর পরে for বসবে।

তবে,
Water supply is not adequate _ meet our needs.
সেক্ষেত্রে, সঠিক উত্তর হবে - to.

Source: Merriam-Webster.com

.
Your transaction of Tk. 50000 has been converted ____ pay Flex instalment plan for 6 months.
  1. ক) on
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা

Appropriate preposition-এর নিয়ম অনুযায়ী রূপান্তরে অর্থে convert-এর পর to/into বসে।
এবং যে বিষয়টিতে রূপান্তর ঘটছে সেই শব্দের আগে to/into বসানো হয়।
Source: Cambridge Dictionary

.
He gave me a few biscuits. Which one is a quantifier here?
  1. ক) He
  2. খ) gave
  3. গ) biscuits
  4. ঘ) a few
ব্যাখ্যা

বাক্যের অর্থ: সে আমাকে কয়েকটি বিস্কুট দিয়েছিল।
সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে determinerগুলো ব্যবহৃত হয়, সেগুলোই quantifier বলে পরিচিত। এরকম শব্দগুলো হল: all, both, some, any, no, a lot of, a few ইত্যাদি।
এই বাক্যে a few শব্দটি সংখ্যা বুঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই, এটি quantifier।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain

.
Give me another one. Which one is a determiner there?
  1. ক) give
  2. খ) me
  3. গ) another
  4. ঘ) one
ব্যাখ্যা

যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। প্রদত্ত বাক্যে another শব্দটি দ্বারা one-কে নির্দেশ করা হয়েছে।
আগে উক্ত হয়েছে এমন কোনকিছুর আরো একটি-কে নির্দেশ করার জন্য another ব্যবহৃত হয়। এটি শুধু singular count noun-এর আগে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain

১০.
Which one is the correct sentence?
  1. ক) Is there some problem?
  2. খ) Is there any problem?
  3. গ) Is there many a problems?
  4. ঘ) There is any problem.
ব্যাখ্যা

interrogative sentence-এ সাধারণত determiner হিসেবে some ব্যবহৃত হয় না।
সেক্ষেত্রে any ব্যবহৃত হয়।

১১.
He arrived in the nick ____ time.
  1. ক) of
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) by
ব্যাখ্যা

in the nick of time (idiom)
Meaning: just before the last moment when something can be changed or something bad will happen.
এটি একটি idiom এবং prepositional phrase। সেই অনুযায়ীই এখানে of বসেছে।
Source: Meriam-Webster dictionary

১২.
This plan has numerous disadvantages. Which one is a determiner here?
  1. ক) numerous
  2. খ) has
  3. গ) plan
  4. ঘ) disadvantages
ব্যাখ্যা
বাক্যের অর্থ: এই পরিকল্পনায় অনেক অসুবিধা আছে।
numerous (=many) এখানে determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৩.
Which one is correct?
  1. ক) Nobody has some idea about it.
  2. খ) No one has some idea about it.
  3. গ) None has no idea about it.
  4. ঘ) Nobody has any idea about it.
ব্যাখ্যা

Negative Sentence-এর একটি নিয়ম হল- ‘কোন কিছুর অস্তিত্ব নেই অর্থে any ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে some ব্যবহৃত হয় না।

১৪.
He is studying in ____ developing country.
  1. ক) any
  2. খ) some
  3. গ) few
  4. ঘ) many
ব্যাখ্যা

বাক্যের অর্থ: কোন এক উন্নয়নশীল দেশে সে লেখাপড়া করছে।
কোনো এক (অনির্দিষ্ট অর্থে) অর্থে a/an -এর বদলে some ব্যবহার করা যায়।

১৫.
Human nature is wanting ____ morale sometimes.
  1. ক) in
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) out
ব্যাখ্যা

বাক্যের অর্থঃ মানুষের স্বভাবে মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাবে দেখা যায়।
অভাবে অর্থে wanting-এর পরে in বসে।

১৬.
The book is suited ____ the taste of children.
  1. ক) of
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) at
ব্যাখ্যা

বাক্যের অর্থ: এই বইটা শিশুদের রুচির উপযোগী।
উপযোগী অর্থে suited-এর পরে to বসে।

১৭.
Tiger abounds ____ the Sundarbans.
  1. ক) with
  2. খ) in
  3. গ) from
  4. ঘ) to
ব্যাখ্যা

বাক্যের অর্থ: সুন্দরবনে প্রচুর পরিমাণে বাঘ পাওয়া যায়।
প্রচুর পরিমাণে কোনকিছু আছে বোঝাতে abound-এর পরে in বসে।

১৮.
Never despair ____ success.
  1. ক) of
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা

despair of (নিরাশ হওয়া)
নিরাশ হওয়া অর্থে ব্যবহৃত হলে despair এর পরে of বসে।

১৯.
Happiness consists ____ simplicity.
  1. ক) in
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) at
ব্যাখ্যা

বাক্যের অর্থ: সুখ নিহিত থাকে সরলতায়।
নিহিত থাকা অর্থে consist in হয়।
গঠিত হওয়া অর্থে consist of হয়।
যেমন: The team consists of eleven players.