পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- পরীক্ষা - ৪ গাণিতিক যুক্তি টপিক: বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু, শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা, অনুপাত-সমানুপাত। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। [নম্বর কাভার - ৩]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৮৪১
  2. ১.৭৫
  3. √(৪৫/৮০)
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।

- যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
- সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
 
এখানে,
√৮৪১ = ২৯, ইহা একটি মূলদ সংখ্যা।

 ১.৭৫ = ১৭৫/১০০ = ৭/৪, ইহা একটি মূলদ সংখ্যা।

√(৪৫/৮০) = √(৯/১৬)
= ৩/৪, ইহা একটি মূলদ সংখ্যা।

∴ সবগুলো অপশনই সঠিক।
.
১০০ এর ২০০% এর ২০০% কত?
  1. ২০০
  2. ৩৫০
  3. ৪০০
  4. ৮০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ এর ২০০% এর ২০০% কত?

সমাধান:
১০০ এর ২০০% = ১০০ × (২০০/১০০)
= ২০০

২০০ এর ২০০% = ২০০ × (২০০/১০০)
= ৪০০ 

∴ ১০০ এর ২০০% এর ২০০% = ৪০০
.
একজন বিক্রেতা ৪৫% লাভে নির্দিষ্ট পণ্য বিক্রি করত। বাজার খারাপের কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ২০% বেড়ে যায়। তার বর্তমান লাভ ও পূর্বের লাভের অনুপাত নির্ণয় করুন।
  1. ৯ : ৮
  2. ১৬ : ১৫
  3. ১১ : ১০
  4. ৪৮ : ৪৭
সঠিক উত্তর:
১৬ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৪৫% লাভে নির্দিষ্ট পণ্য বিক্রি করত। বাজার খারাপের কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ২০% বেড়ে যায়। তার বর্তমান লাভ ও পূর্বের লাভের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
১টি পণ্যের ক্রয়মূল্য ১০০ টাকা
৪৫% লাভে বিক্রিত পণ্যের সংখ্যা 'ক' টি

১টি পণ্যে লাভ করে ৪৫ টাকা
∴ 'ক' টি পণ্যে লাভ করে ৪৫ক টাকা

২০% বেশি বিক্রি হওয়ায় বিক্রিত পণ্যের সংখ্যা (ক + ক এর ২০%)
= ক + ক/৫
= (৫ক + ক)/৫ টি
= ৬ক/৫ টি

৪০% লাভে, ১টি পণ্যে লাভ করে ৪০ টাকা
∴ মোট লাভের পরিমাণ ৪০ × (৬ক/৫) টাকা
= ৪৮ক টাকা

বর্তমান লাভ : পূর্বের লাভ = ৪৮ক : ৪৫ক = ৪৮ : ৪৫ = ১৬ : ১৫ 
.
শতকরা কত হার মুনাফায় কোন আসল ১০ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৫%
  4. ১৭%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা কত হার মুনাফায় কোন আসল ১০ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
১০ বছর পর মুনাফা-আসলে হবে = ১০০ × ২ = ২০০ টাকা
∴ লাভ = ২০০ - ১০০ = ১০০ টাকা

১০ বছরে ১০০ টাকায় মুনাফা ১০০ টাকা
∴ ১ বছরে ১০০ টাকায় মুনাফা = ১০০/১০ টাকা 
= ১০ টাকা
.
তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬। এদের মধ্যম সংখ্যাটির বর্গ ৬২৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৫
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬। এদের মধ্যম সংখ্যাটির বর্গ ৬২৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যা ৪ক,
মধ্যম সংখ্যা ৫ক,
বৃহত্তম সংখ্যা ৬ক

প্রশ্নমতে,
(৫ক) = ৬২৫
বা, ৫ক = ২৫
∴ ক = ৫

∴ ক্ষুদ্রতম সংখ্যা ৪ক = ৪ × ৫ = ২০
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ নিঃশেষে বিভাজ্য?
  1. ১৭
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ নিঃশেষে বিভাজ্য?
 
সমাধান:
৫৭, ৯৩, ১৮৩ এর গ.সা.গু = ৩।

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৩
.
৯ এর কত শতাংশ ১৮ হবে?
  1. ১০০
  2. ১৫০
  3. ২০০
  4. ২৫০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ এর কত শতাংশ ১৮ হবে?

সমাধান:
ধরি
৯ এর ক শতাংশ ১৮ হবে

৯ এর ক% = ১৮
বা, ৯ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/৯ 
 ∴ ক  = ২০০
.
একটি দ্রব্য ১১০৪ টাকায় বিক্রয় করায় ৯৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৬%
  2. ৮%
  3. ৯%
  4. ১০%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১১০৪ টাকায় বিক্রয় করায় ৯৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ১১০৪ + ৯৬ = ১২০০ টাকা

১২০০ টাকায় ক্ষতি হয় ৯৬ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় ৯৬/১২০০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (৯৬ × ১০০)/১২০০ টাকা
= ৮ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৮%
.
কোন আসল ৪ বছরে সুদে-আসলে ৪৮০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ৪ বছরে সুদে-আসলে ৪৮০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৪ বছরের সুদ + আসল = ৪৮০ টাকা
______________________________________
(-) করে, ১ বছরের সুদ  =    ২০ টাকা
∴ ৪ বছরের সুদ = ৮০ টাকা

সময়, n = ৪ বছর
∴ আসল, P = ৪৮০ - ৮০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, r = I/(Pr)
বা, r = (৮০ × ১০০)/(৪০০ × ৪)
∴ r = ৫%
১০.
৩ : ২ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ১৫ : ১৪
  2. ১০ : ২১
  3. ১৪ : ১৫
  4. ২১ : ১০
সঠিক উত্তর:
২১ : ১০
উত্তর
সঠিক উত্তর:
২১ : ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ২ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৩ : ২ এবং ৭ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৩ × ৭) : (২ × ৫)
= ২১ : ১০
১১.
টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩০%
  2. ১৫%
  3. ৪০%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩ টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা

২ টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা
১ টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ ৩ টি জিনিসের বিক্রয়মূল্য ৩/২ টাকা

লাভ = (৩/২) - ১ টাকা
= ১/২ টাকা

∴ শতকরা লাভ = (১/২) × ১০০%
= ৫০%
১২.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৭
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
বা, ২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (৩৬ × ৬)/১৮ = ১২
১৩.
কোনো পরীক্ষায় ১২০ জন ছাত্রের মধ্যে ৮৪ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ১২০ জন ছাত্রের মধ্যে ৮৪ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?

সমাধান:
১২০ জন ছাত্রের মধ্যে ফেল করে ৮৪ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে ৮৪/১২০ জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে (৮৪ × ১০০)/১২০ জন 
= ৭০ জন 

শতকরা ফেল করে = ৭০ জন
শতকরা পাস করে = (১০০ - ৭০) জন = ৩০ জন 

পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য = ৭০ - ৩০ = ৪০ জন 
১৪.
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. ৩১ টাকা
  2. ৩৭ টাকা
  3. ৪১ টাকা
  4. ৪৯ টাকা
সঠিক উত্তর:
৩১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন:  বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১০০০ টাকা
সময়, n = ৩ বছর
সুদের হার, r = ১০/১০০

আমরা জানি
সরল মুনাফা,
I = Pnr
= ১০০০ × ৩ × (১০/১০০)
= ৩০০


চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(১+r)n
= ১০০০(১ + ১০/১০০)
= ১০০০ × (১১০/১০০)
= ১০০০ × ১.১  × ১.১ × ১.১
= ১৩৩১

চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৩১ - ১০০০
= ৩৩১
 
চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৩৩১ - ৩০০) টাকা
= ৩১ টাকা।
১৫.
রাসেল একটি দ্রব্য ২০% লাভে এবং অপর একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করলো। উভয় দ্রব্যের ক্রয়মূল্য সমান হলে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ৭.৫০%
  2. ৭.০০%
  3. ৬.৫০%
  4. ৫.০০%
সঠিক উত্তর:
৫.০০%
উত্তর
সঠিক উত্তর:
৫.০০%
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল একটি দ্রব্য ২০% লাভে এবং অপর একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করলো। উভয় দ্রব্যের ক্রয়মূল্য সমান হলে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো? 

সমাধান:
ধরি,
উভয় দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা 
১ম দ্রব্য ২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

২য় দ্রব্য ১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

মোট ক্রয়মূল্য = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 
মোট বিক্রয়মূল্য = (১২০ + ৯০) টাকা = ২১০ টাকা 

∴ লাভ = (২১০ - ২০০) টাকা = ১০ টাকা 

∴ শতকরা লাভ = {(১০/২০০) × ১০০}%
= ৫%
১৬.
একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. ২২
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x

প্রশ্নমতে,
x/২ + ৬ = ২x - ২৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২
১৭.
তানভীরের বেতন রাকিবের বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে রাকিবের বেতন তানভীরের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?
  1. ২৫ টাকা
  2. ২০ টাকা
  3. ২২ টাকা
  4. ১৫ টাকা
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের বেতন রাকিবের বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে রাকিবের বেতন তানভীরের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?

সমাধান: 
রাকিবের বেতন ১০০ টাকা হলে
তানভীরের বেতন ১২৫ টাকা হবে

১২৫ টাকায় রাকিবের বেতন কম ২৫ টাকা
∴ ১ টাকায় রাকিবের বেতন কম ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় রাকিবের বেতন কম (২৫ × ১০০)/১২৫
= ২০ টাকা
১৮.
সেজান একটি ব্যাংকে কিছু টাকা বিনিয়োগ করল। ৬ বছর পর মুনাফা সেই টাকার ৩০% হলে, কত বছর পর মুনাফা শুরুতে বিনিয়োগ করা টাকার সমান হবে?
  1. ২০ বছর
  2. ১৮ বছর
  3. ১৬ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান একটি ব্যাংকে কিছু টাকা বিনিয়োগ করল। ৬ বছর পর মুনাফা সেই টাকার ৩০% হলে, কত বছর পর মুনাফা শুরুতে বিনিয়োগ করা টাকার সমান হবে?

সমাধান: 
ধরি,
আসল = ক টাকা
৬ বছর পর মুনাফা = ক এর ৩০%
= ৩ক/১০

৩ক/১০ টাকা মুনাফা হয় ৬ বছরে
∴ ১ টাকা মুনাফা হয় = (৬ × ১০)/(৩ক) বছরে
∴ ক টাকা মুনাফা হয় = (৬ × ১০ × ক)/৩ক = ২০ বছরে
১৯.
একটি শ্রেণিতে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত ৯ : ২।  যদি ৪ জন শিক্ষার্থী বেশি পাস করে তাহলে কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত কত হবে? 
  1. ১৪ : ৩
  2. ২৫ : ৪
  3. ৩ : ১৪
  4. ২৮ : ৫
সঠিক উত্তর:
২৮ : ৫
উত্তর
সঠিক উত্তর:
২৮ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত ৯ : ২।  যদি ৪ জন শিক্ষার্থী বেশি পাস করে তাহলে কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত কত হবে? 

সমাধান: 
কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত ৯ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৯ + ২ = ১১

কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা = (১৩২ এর ৯/১১) = ১০৮ জন 
অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা = (১৩২ এর ২/১১) = ২৪ জন 

৪ জন শিক্ষার্থী বেশি পাস করলে মোট কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা  = ১০৮ + ৪ = ১১২ জন 
অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা =২৪ - ৪ = ২০ জন 

কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত = ১১২ : ২০ 
= ২৮ : ৫
২০.
৩৬৭৫ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬৭৫ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
৩৬৭৫ = ৩ × ৫ × ৫ × ৭ × ৭
= ৩ × (৫ × ৫) × (৭ × ৭)
৩ জোড়াবিহীন। 

৩৬৭৫ এর সাথে ৩ গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২১.
কত জন লোকের মধ্যে ২৪০টি আম ও ২৮৮টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ২৪ জন
  2. ২৮ জন
  3. ৪৮ জন
  4. ৭২ জন
সঠিক উত্তর:
৪৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জন লোকের মধ্যে ২৪০টি আম ও ২৮৮টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান: 
নির্ণেয় লোকের সংখ্যা হবে ২৪০ এবং ২৮৮ এর গ.সা.গু এর সমান।

১২০ এবং ১৪৪ এর গ.সা.গু. হলো ৪৮

তাই ৪৮ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
২২.
শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৪%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শাহীনা আক্তার তাঁর আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন এবং বাকি টাকা সঞ্চয় করেন, তাঁর সঞ্চয়ের শতকরা হার কত?

সমাধান:
 তাঁর সঞ্চয় = ১ - ৩/৪
= ১/৪

∴ সঞ্চয়ের শতকরা হার = ১/৪ × ১০০
= ২৫%