পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ নভেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর/উচ্চমান সহকারী/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৯ নভেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
  1. ২০০০
  2. ২০০৮
  3. ২০১২
  4. ২০১৫
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর লেখা প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। 
- বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা।
- এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই 'আমার দেখা নয়াচীন' ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

উৎস: প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০।
.
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
  1. গৌড়
  2. পুণ্ড্র
  3. রাঢ়
  4. সমতট
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:
- বাংলার সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র।
- বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ।
- প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এর বর্তমান নাম মহাস্থানগড়।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। 
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- পুণ্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুণ্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য।
 
উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম।
.
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়?
  1. ইউনিসেফ
  2. ইউনেস্কো
  3. ইউএনডিপি
  4. ইউএনএফপিএ
ব্যাখ্যা
বাংলাদেশ-ইউনেস্কো যৌথভাবে উদযাপন করে মুজিববর্ষ:
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ।
- সেই মহান নেতার জন্মশর্তবার্ষিকী উদযাপিত হয় ‘মুজিববর্ষ’ রূপে।
- এ বিশ্বনেতার জন্মশতবার্ষিকী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উদযাপন করে।
- ২৫ নভেম্বর, ২০১৯ তারিখে প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থার ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- এ সিদ্ধান্তের ফলে ইউনেস্কোর ১৯৩টি দেশে একইসঙ্গে উদযাপিত হয় জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।

উৎস: ২৮ নভেম্বর ২০১৯, যুগান্তর।
.
ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ?
  1. ১০ ডিসেম্বর
  2. ১০ মার্চ
  3. ১২ ডিসেম্বর
  4. ১২ মার্চ
ব্যাখ্যা
ডিজিটাল বাংলাদেশ দিবস:
- ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয় ১২ ডিসেম্বর।
- এ দিবসটির পূর্বনাম ছিল আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।
- ২৭ নভেম্বর , ২০১৭ সালে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।
- ২৬ নভেম্বর, ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনটিকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

উৎস: ১২ ডিসেম্বর ২০২১, দৈনিক ইত্তেফাক।
.
‘উয়ারী-বটেশ্বর’ কী?
  1. প্রাচীন মন্দির
  2. প্রাচীন গ্রন্থ
  3. প্রাচীন বৃক্ষ
  4. প্রাচীন জনপদ
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
স্বাধীন বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলন করা হয়?
  1. ২ মার্চ
  2. ৩ মার্চ
  3. ৭ মার্চ
  4. ১০ মার্চ
ব্যাখ্যা
প্রথম পতাকা উত্তোলন:
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- গৃহীত হয় ৬ মার্চ, ১৯৭১।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৭টি
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মনোগ্রাম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপরের দিকে লেখা আছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
- এ মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা।

উৎস: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
.
WTO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. প্যারিস
  3. নিউইয়র্ক
  4. জেনেভা
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
.
যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় কোন দেশ?
  1. যুক্তরাজ্য
  2. জাপান
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়।
- স্ট্যাচু অব লিবার্টির মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট।
- রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ভাস্কর্যটি তৈরির জন্য পৃথকভাবে ৩৫০টি অংশ বানানো হয়।
- স্টাচু অব লিবার্টির সেই অংশগুলো নিয়ে ফ্রান্স থেকে একটি জাহাজ ১৮৮৫ সালের ১৭ জুন নিউইয়র্কে পৌঁছায়।
- পরে পৃথক অংশগুলো একে একে যুক্ত করে পুরো ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

উৎস: ১৭ জুন ২০২৩, প্রথম আলো।
১০.
এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি?
  1. আঙ্কারা
  2. বাকু
  3. ইস্তানবুল
  4. মস্কো
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.
১১.
আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায়?
  1. গ্রিস
  2. ইংল্যান্ড
  3. আমেরিকা
  4. রাশিয়া
ব্যাখ্যা
আধুনিক অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস।
- এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- সে অলিম্পিকে অংশগ্রহণ করেন ১৪টি দেশের ২৪১ জন ক্রীড়াবিদ।
- তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন আর রেসলিংয়ের বিভিন্ন ইভেন্টে।
- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের প্রথম এ আসরের ভেন্যু ছিল গ্রিসের রাজধানী অ্যাথেন্সের প্যানাথেনিক স্টেডিয়াম।

উল্লেখ্য,
- ১৮৯৪ সালে গঠিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল।
- সে সংস্থার নেতৃত্বে ১৮৯৬ সালে বসে আধুনিক অলিম্পিকের প্রথম আসর।
- আর প্রথম আসরটিই বসে গ্রিসের অ্যাথেন্সে।

উৎস: ২০ আগস্ট, ২০১৬, কালের কন্ঠ।
১২.
পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আফ্রিকা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]

ফুটবল বিশ্বকাপ ২০২২:

- আয়োজক দেশ: কাতার (এশিয়া মহাদেশ)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উল্লেখ্য,
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে তিনটি দেশে। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৩.
‘আলিবাবা’ কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?
  1. জাপান
  2. চীন
  3. ভারত
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
আলিবাবা (Alibaba):
- আলিবাবা একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। 
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উৎস: Alibaba Group ওয়েবসাইট।
১৪.
TCP দিয়ে কোনটি বোঝানো হয়েছে?
  1. প্রোগ্রাম
  2. প্রোটোকল
  3. প্রোগ্রামিং
  4. ফ্লোচার্ট
ব্যাখ্যা
TCP প্রোটোকল: 
- Transmission Control Protocol বা টিসিপি ইন্টারনেট প্রোটোকল সুইটের একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল। 
- টিসিপি নির্ভরতার সাথে বাইট স্ট্রিম পরিবহন করতে পারে, যে কারণে এটি ফাইল ট্রান্সফার ও ই-মেইলের মত কাজে বিশেষভাবে উপযোগী। 
- ওয়েব ব্রাউজারগুলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব -এর সার্ভারগুলোর সাথে সংযোগ স্থাপনের সময় TCP ব্যবহার করে। 
- এটি ই-মেইল পাঠাতে এবং এক স্থান হতে অন্য স্থানে ফাইল স্থানান্তর করার সময় ব্যবহার করা হয়।
১৫.
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
  1. RAM
  2. Clipboard
  3. Terminal
  4. Hard Disk
ব্যাখ্যা
প্রোগ্রাম: 
প্রোগাম থেকে কপি করা ডাটা Clipboard এ থাকে। 
- প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র‌্যামে জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। 
- অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য। 

================
- ক্লিপবোর্ড RAM এর একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোন স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে। 
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি। 
যথা- cut, copy, paste. 
- সাধারণত প্রোগ্রাম RAM এ লোড হয় কিন্তু প্রোগ্রাম থেকে কপি করা ডাটা ক্লিপবোর্ডে জমা থাকে। 
- কিছু জায়গাতে উত্তর র‍্যাম দেয়া থাকতে পারে। তবে, Clipboard কে স্পেসিফিক উত্তর বলা যায়। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৬.
He runs fast. Here the word 'fast' is-
  1. Verb
  2. Adverb
  3. Adjective
  4. Conjunction
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে 'fast' হচ্ছে adverb.

• এখানে fast দ্বারা 'run' verb কে modify করা হয়েছে। তাই এটি adverb.
- এছাড়াও, এটি যেহেতু verb সংঘটিত হওয়ার ধরণ (দ্রুত দৌড়ায়) বুঝাচ্ছে তাই এটি Adverb of Manner.
- Adverb: a word that describes or gives more information about a verb, adjective, adverb, or phrase.
১৭.
Down went the 'Titanic. The word 'down' is-
  1. Noun
  2. Preposition
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:

• Down (Adverb): 
- Down went the Titanic বা The Titanic went down.
- এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে। 

• অন্য Parts of Speech হিসাবে - 

• Down (Adjective):
- The down train is late today.
- down শব্দটি train কে modify করছে।
- তাই, down শব্দটি একটি adjective.

• Down (Verb):
- The pilot had to down the aircraft in an emergency landing.
- ‘Down’ শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Down (Preposition): 
- Tears ran down her face.
- এখানে down শব্দটি noun 'her face' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Only Subarna can do this. Make it Negative without changing the meaning.
  1. Subarna cannot do this.
  2. Only Subarna cannot do this.
  3. None but Subarna can do this
  4. None but Subarna cannot do this.
ব্যাখ্যা
• Only যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম- 
• Only দিয়ে বয়স/ সংখ্যা ইত্যাদি নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Not more than বসে।

Only দিয়ে ব্যক্তিকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে None but বসে + বাকি অংশ।
• আর Only দিয়ে বস্তু বা ধারণাকে নির্দেশ করলে, Negative করতে হলে Only এর পরিবর্তে Nothing but বসে।

• প্রশ্নে যেহেতু only দিয়ে ব্যক্তি নির্দেশ করছে তাই সঠিক Negative form হবে - None but Subarna can do this.
১৯.
He lives opposite ____ the market.
  1. at
  2. to
  3. in
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -to.
- Complete sentence: He lives opposite to the market.

• Opposite (to) সম্মুখবর্তী; মুখোমুখি:
The house opposite (to) ours/ on the opposite side (উল্টা) of the road.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
I want my breakfast__________
  1. to serve
  2. served
  3. to serving
  4. had served
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - served.
- Complete sentence: I want my breakfast served.

• এই বাক্যে, "served" হলো verb "serve" এর past participle।
- এটি ব্যবহৃত হয়েছে adjective হিসেবে, যা বর্ণনা করে আপনি আপনার ব্রেকফাস্ট কেমন পেতে চান (পরিবেশন করা)।
২১.
Seeing is ____
  1. to believe
  2. believed
  3. believing
  4. how to believe
ব্যাখ্যা

• Seeing is believing (idiom)
Meaning: It is said to mean that if you see something yourself, you will believe it to exist or be true, despite the fact that it is extremely unusual or unexpected.

Example sentence: I never thought Mark would get out of bed before lunchtime on a Saturday, but seeing is believing!

• তাছাড়াও, 
- বাক্যে parallelism -এর জন্য subject 'Seeing' (gerund) কে follow করে believing বসবে।
- A gerund is an -ing verb form that functions as a noun.

২২.
Kamal entered the room sat and ____ his book.
  1. has opened
  2. had opened
  3. got opened
  4. opened
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্য টি একটি compound sentence.
- এখানে conjunction এর আগের অংশে যেহেতু past indefinite tense ব্যবহৃত হয়েছে, তাই পরের অংশে এবং parallelism এর নিয়মানুযায়ী past indefinite tense ব্যবহার করতে হবে।

- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - opened.
- Complete sentence: Kamal entered the room sat and opened his book.
২৩.
'Boot leg' means.
  1. import
  2. export
  3. distribution
  4. smuggle
ব্যাখ্যা
Bootleg (verb-transitive) 
English Meaning: Make, distribute, or sell (alcoholic drink or a recording) illegally.
Bangla Meaning: শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চোলাই, বিক্রি, আমদানি-রপ্তানি করা।

Smuggle:
English Meaning: Move (goods) illegally into or out of a country.
Bangla Meaning: গোপনে ও অবৈধভাবে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া।

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) import - আমদানি করা।
খ) export - রপ্তানি।
গ) distribution - বিতরণ; বিতরণপদ্ধতি; বণ্টন

Source: Oxford Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
২৪.
What is the correct synonym of 'Abolish'?
  1. perform
  2. cancel
  3. create
  4. generate
ব্যাখ্যা
 • 'Abolish' - লোপ করা; উচ্ছেদ করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) perform - কোনো কর্ম সম্পাদন করা; কাজে পরিণত করা; নির্দেশিত বা প্রতিশ্রুত হয়ে কোনো কাজ করা।
খ) cancel - বাতিল/রদ করা।
গ) create -  সৃষ্টি করা।
ঘ) generate - ঘটানো; উৎপাদন করা।

• সুতরাং, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - cancel শব্দটি Abolish এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
‘লোকটি মরমর অবস্থা’ । Translate it into English.
  1. The man is to die.
  2. The man is about to die.
  3. The man had died.
  4. The man was to die.
ব্যাখ্যা
• লোকটির মরমর অবস্থা এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - The man is about to die.
- মরমর অবস্থা বলতে মরনাপন্ন বা মারা যাবে এমন বোঝায় । 
- about to die দ্বারা মরনাপন্ন অর্থ বোঝায়।
২৬.
‘তেল পানিতে ভাসে’। Translate it into English.
  1. Oil is floating on water.
  2. The oil floates over water
  3. Oil floats on Water.
  4. The oil floats on water.
ব্যাখ্যা
• তেল পানিতে ভাসে - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে -
- Oil floats on water.
- float অর্থ ভাসা।
- উপরে ভাসে বোঝাতে preposition হিসাবে on বসবে।
২৭.
The idioms 'put up with' means-
  1. stay together
  2. tolerate
  3. keep trust
  4. protect
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
ক) stay together - একসাথে থাকা।
খ) keep quiet - শান্ত থাকা
গ) protest - বাঁধা দেওয়া।
ঘ) tolerate - সহ্য করা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate 

• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
২৮.
'To get along with' means-
  1. to adjust
  2. to accompany
  3. to interest
  4. to walk
ব্যাখ্যা
• Get along with (Phrase)
English Meaning: have a harmonious or friendly relationship or to accompany.
Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক।

Ex. Sentence: They seem to get along pretty well.
Bangla Meaning: মনে হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে

Here 'To get along' with means 'to adjust' যার বাংলা অর্থ খাপ খাওয়ানো, মানিয়ে নেয়া, মানিয়ে চলা, সুসম্পর্ক বজায় রাখা।

Source: Live MCQ Lecture.
২৯.
When he is pragmatic. he is being-
  1. wasteful
  2. productive
  3. practical
  4. powerful
ব্যাখ্যা
• Pragmatist (noun)
Meaning: A person who is guided more by practical considerations than by ideals.
Bangla meaning: প্রয়োগবাদী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ  -
ক) wasteful -  অপচয়ী; অপব্যয়ী
খ) productive -  উৎপাদনশীল; ফলপ্রসূ; উর্বর।
গ) practical -  প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত।
ঘ) powerful - শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক উত্তর হবে -  practical.
- When he is pragmatic. he is being -practical.

Source: Oxford Dictionary & Accessible Dictionary by Bangla Academy 
৩০.
Could you tell me ______________
  1. where is he?
  2. where was he?
  3. where he is?
  4. where did he?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - where he is?
- Complete Sentence: Could you tell me where he is?

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
৩১.
He is ______ FRCS.
  1. an
  2. a
  3. the
  4. no article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- He is an FRCS.

• Article এর ক্ষেত্রে,
• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে FRCS শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
৩২.
The verb of the word 'Strong' is-
  1. strength
  2. strengthened
  3. strengthen
  4. strong
ব্যাখ্যা
• Strong (adjective) -  শক্ত; দৃঢ়।
- Strength (noun) - শক্তি, শক্তিমত্তা; তেজ।
- Strengthen (verb) - শক্তিশালী হওয়া বা করে তোলা।
- Stronger - Comparative form of strong.

• strengthened হচ্ছে Strengthen এর past and past participle form.
- তাই root word হিসেবে strengthen সঠিক উত্তর।  

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
The antonym of 'Patriot' is-
  1. fraud
  2. tout
  3. traitor
  4. criminal
ব্যাখ্যা
• 'Patriot' - দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) fraud দণ্ডনীয় প্রতারণা; জুয়াচুরি; ছলনা; প্রবঞ্চনা।
খ) tout - টাউট; দালাল; যে ব্যক্তি পয়সার বিনিময়ে রেসের ঘোড়া, ফুটবল খেলার টিকিট, হোটেল ইত্যাদি সংক্রান্ত খবর সরবরাহ করে।
গ) traitor - বিশ্বাসঘাতক।
ঘ) criminal - অপরাধসম্পর্কিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - traitor শব্দটি Patriot শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩৪.
In spite of my request, he didn't -
  1. give in
  2. fall in
  3. get off
  4. give forth
ব্যাখ্যা
• Complete sentence: In spite of my request, he did not- give in.

• Give in: 
- English meaning: to finally agree to what someone wants, after refusing for a period of time/ admit defeat.
- Bangla meaning: পরাজয় মেন নেওয়া / বশ্যতা স্বীকার করা। 

- Ex. Sentence: He reluctantly gave in to the pressure.
- Bangla Meaning: সে চাপের মুখে নতী স্বীকার করলো।

Source: Cambridge Dictionary & Live MCQ Lecture.
৩৫.
Choose the correct spelling.
  1. Propritor
  2. Propitor
  3. Proprietor
  4. Proprietore
ব্যাখ্যা
• Proprietor
English Meaning: the owner of a business, or a holder of property.
Bangla Meaning: স্বত্বাধিকারী।
- এর feminine gender হচ্ছে - proprietrix.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
যদি a = √3 + √2 হয়, তবে a3 + 1/a3 এর মান কত হবে?
  1. 2√2
  2. 9√2
  3. 15√3
  4. 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = √3 + √2 হয়, তবে a3 + 1/a3 এর মান কত হবে?

সমাধান: 
a = √3 + √2

1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/(3 - 2)
= √3 - √2

a + (1/a) = √3 + √2 + √3 - √2 = 2√3

a3 + 1/a3
= {a + (1/a)}3 - 3.a.(1/a) (a + 1/a)
= (2√3)3 - 3 × 2√3
= 24√3 - 6√3
= 18√3
৩৭.
একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪২ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৫৬ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি, ক্রয়মূল্য ক টাকা

২(ক - ৩৬) = ৭২ - ক 
⇒ ২ক - ৭২ = ৭২ - ক 
⇒ ৩ক = ১৪৪ 
⇒ ক = ১৪৪/৩ = ৪৮ টাকা 
৩৮.
5√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. 5/2
  2. 1/5
  3. 3/2
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 এর 5 ভিত্তিক লগ কত?

সমাধান: 
log5(5√5)
= log5{(√5)2 × √5}
= log5(√5)3
= log553/2
= (3/2) log5
= 3/2
৩৯.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত?
  1. 21 সে.মি.
  2. 27 সে.মি.
  3. 33 সে.মি.
  4. 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সে.মি. হলে এর উচ্চতা কত

সমাধান: 
ধরি,
উচ্চতা x সে.মি.
ভূমি 2x + 6 সে.মি.

(1/2) x (2x + 6) = 810 
⇒ 2x2 + 6x = 1620 
⇒ 2x2 + 6x - 1620 = 0 
⇒ x2 + 3x - 810 = 0 
⇒ x2 + 30x - 27x - 810 = 0 
⇒ x (x + 30) - 27 (x + 30) = 0
⇒ (x + 30) (x - 27) = 0
∴ x = -30 যা গ্রহণযোগ্য নয়। 
উচ্চতা x = 27 সে.মি. 
৪০.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত?
  1. 336 ঘন সে.মি.
  2. 428 ঘন সে.মি.
  3. 476 ঘন সে.মি.
  4. 512 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত?

সমাধান:
মনে করি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
 a√2 = 8√2 
 ∴ a = 8

ঘনকটির আয়তন = a3
= 83
= 512 ঘন সে.মি.
৪১.
আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 2500 টাকা
  2. 2700 টাকা
  3. 2800 টাকা
  4. 2900 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান: 
ধারাটির প্রথম পদ a = 1200
সাধারণ অন্তর d = 100  

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
18তম পদ = a + (18 - 1)d
= 1200 + 17 × 100
= 1200 + 1700
= 2900 টাকা 
৪২.
4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
  1. 625 টাকা
  2. 640 টাকা
  3. 720 টাকা
  4. 750 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?

সমাধান: 
মনেকরি,
মূলধন P 

এখানে,
মুনাফার হার r = 4%
সময় n = 2 বছর 

সরলমুনাফা = Pnr 
= P × 2 × 4/100
= 2P/25

চক্রবৃদ্ধি মুনাফা = P{1 + (4/100)}2 - P
= P{1 + (1/25)}2 - P
= P(26/25)2 - P
=(676P/625) - P 
= (676P - 625P)/625
= 51P/625

প্রশ্নমতে,
 (51P/625) - (2P/25) = 1
⇒ (51P - 50P)/625 = 1
⇒ P/625 = 1
⇒ P = 625 টাকা 
৪৩.
y2 - 4ax = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?
  1. বৃত্ত
  2. উপবৃত্ত
  3. প্যারাবোলা
  4. গোলক
ব্যাখ্যা
প্রশ্ন: y2 - 4ax = 0 সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে?

সমাধান: 
⇒ উপবৃত্তের সমীকরণ, (x2/a2) + (y2/b2) = 1
⇒ প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ, y2 - 4ax = 0
⇒ বৃত্তের সমীকরণ, x2 + y2 = r2
⇒ গোলকের সমীকরণ, x2 + y2 + z2 = r2
৪৪.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 3.2 মিটার
  2. 4 মিটার
  3. 4.8 মিটার
  4. 5.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩a2/৪
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩(a + ১)2/৪

প্রশ্নমতে,
{√৩(a + ১)/৪} - {√৩a/৪} = ৩√৩
⇒ (√৩/৪){(a + ১) - a} = ৩√৩
⇒ a+ ২a + ১ - a = ১২
⇒ ২a + ১ = ১২
⇒ ২a = ১২ - ১
⇒ ২a = ১১
a = ৫.৫

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার
৪৫.
cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?
  1. 1/2
  2. √3/2
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: cos-1 x + cos-1 y = π/2 হলে x2 + y2 = কত?

সমাধান: 
cos-1 x + cos-1 y = π/2
⇒ cos-1 y = (π/2) - cos-1 x
⇒ y = cos {(π/2) - cos-1 x}
⇒ y = cos(π/2) cos{(cos-1 x)} + sin(π/2) sin{(cos-1 x)}
⇒ y = sin{(sin-1√1 - x2)}
⇒ y = √1 - x2
⇒ y2 = 1 - x2
∴ x2 + y2 = 1
৪৬.
একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় 5 কিমি। নৌকার বেগ কত?
  1. 4 কিমি/ঘণ্টা
  2. 10 কিমি/ঘণ্টা
  3. 12 কিমি/ঘণ্টা
  4. 15 কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় 5 কি.মি। নৌকার বেগ কত?

সমাধান: 
ধরি
নৌকার বেগ x কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ y কি.মি./ঘণ্টা 

প্রশ্নমতে,
x + y = 15…….(i)
x - y = 5…… (ii)

i এবং ii যোগ করে
x + y + x - y = 15 + 5
∴ 2x = 20
x = 10
নৌকার বেগ 10 কি.মি./ঘণ্টা
৪৭.
দুটি সংখার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ৭ ও ১১
  2. ১২ ও ১৮
  3. ১০ ও ২৪
  4. ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান: 
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪ 
⇒ ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬
৪৮.
x - 1/x = 4 হলে x4 + 1/x4  এর মান কত?
  1. 246
  2. 286
  3. 322
  4. 354
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 4 হলে x4 + 1/x4  এর মান কত?

সমাধান: 
দেয়া আছে 
x - 1/x = 4

এখন 
x2 + 1/x2 = (x - 1/x)2 + 2.x.1/x
= 42 + 2
= 16 + 2
= 18

x4 + 1/x4 = (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2
= 182 - 2 
= 324 - 2
= 322
৪৯.
কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
  1. 13
  2. 14.5
  3. 9
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?

সমাধান: 
বৃত্তটির জ্যা AB = 10 সে.মি.;
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 12 সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB = ?
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 10/2 = 5 সেমি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.
৫০.
ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?
  1. 3 : 4 : 5
  2. 5 : 7 : 10
  3. 7 : 9 : 11
  4. 9 : 12 : 14
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = 3 : 4, খ : গ = 6 : 7 হলে ক : খ : গ = কত?

সমাধান: 
ক : খ = 3 : 4
= (3 × 6) : (4 × 6)
= 18 : 24 

খ : গ = 6 : 7 
= (6 × 4) : (7 × 4)
= 24 : 28

ক : খ : গ = 18 : 24 : 28 
= 9 : 12 : 14
৫১.
‘তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন’ -এ বাক্যে ক্রিয়ার কাল কোনটি?
  1. সাধারণ অতীত
  2. ঘটমান অতীত
  3. নিত্যবৃত্ত অতীত
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
অতীত কালের চারটি রূপ। যথা:
১. সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত।
যেমন: 
- বিড়াল ইঁদুরটিকে ধরল।
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।

২. ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন:
- কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।

৩. পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন:
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।
- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।
- আমি ঐ কাজ করেছিলাম।
[বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]

৪. নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন:
- প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমন করতাম। 

এরূপ, তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন।- বাক্যে নিত্যবৃত্ত অতীত কালের ক্রিয় রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫২.
‘দুষ্পাচ্য’ - এর সন্ধি বিচ্ছেদ হলো -
  1. দুষ্ + পাচ্য
  2. দোষ + পাচ্য
  3. দুঃ + পাচ্য
  4. দুষৎ + পাচ্য
ব্যাখ্যা
• ‘দুষ্পাচ্য’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- দুঃ + পাচ্য = দুষ্পাচ্য।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

• বিসর্গ সন্ধি: বিসর্গের(ঃ) সঙ্গে স্বরধ্বনি বা ব্যাঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

⇒ সুত্র: ই/উ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে ষ হয়।
একই সূত্রের আরও কিছু উদাহরণ:
- নিঃ + কাম = নিষ্কাম,
- চতুঃ + কোণ =চতুষ্কোণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, অষ্টম শ্রেণি।
৫৩.
সঞ্চয়িতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা?
  1. দু’টোই রবীন্দ্রনাথ ঠাকুরের
  2. দু’টোই কাজী নজরুল ইসলামের
  3. প্রথমটি কাজী নজরুল ইসলামের, দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের
  4. প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের, দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের
ব্যাখ্যা
⇒ সঞ্চয়িতা:
- ‘সঞ্চয়িতা’ (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিজ কবিতার সংকলন।
- ‘সঞ্চয়িতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় সংকলিত গ্রন্থ।
- কবিতাগুলি কালানুক্রমিকভাবে সজ্জিত। ‘সান্ধ্যসঙ্গীত’ কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলি এতে সংকলিত হয়েছে।

⇒ সঞ্চিতা:
- কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন - ‘সঞ্চিতা'।
- এতে ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে।
- ‘সঞ্চিতা' কবিতা সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪.
বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি?
  1. ভাদ্রার্জুন
  2. নীল দর্পন
  3. শর্মিষ্ঠা
  4. চণ্ডালিকা
ব্যাখ্যা
⇒ ভদ্রার্জুন:
- ১৮৫২ সালে তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’ নামক দুটি নাটক প্রকাশিত হয়।
-  ‘কীর্তিবিলাস’ হচ্ছে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা।
- আর ‘ভদ্রার্জুন’ ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
- ‘ভদ্রার্জুন’ নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ।
- মহাভারত থেকে কাহিনি সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে অঙ্কিত হয়েছে।

অন্যদিকে,
⇒ 'শর্মিষ্ঠা' নাটক: 
- মাইকেল মধুসূদন দত্তের নাটক- শর্মিষ্ঠা। 
- তিনি মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক।
- এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। 
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে নাটকটি প্রকাশিত ও একই সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়। 
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র- যযাতি, দেবযানি, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৫.
পল্লীকবি জসীমউদ্দীন রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. সুচয়নী
  2. মাটির কান্না
  3. ধানক্ষেত
  4. মায়াকাজল
ব্যাখ্যা
⇒ ‘মায়া কাজল’ সুফিয়া কামাল রচিত একটি কাব্যগ্রন্থ।

 • জসীমউদ্দীন: 

- কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। 
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- কবি জসীমউদ্দীন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

 • তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

 • শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

 • 'সুচয়নী' কবি জসিমউদ্দিনের কবিতা সংকলন।

 • জসিমউদ্দীন রচিত গানের সংকলনের নামগুলো হলো:
- গাঙের পাড়, 
- রঙ্গিলা নায়ের মাঝি, 
- জারিগান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫৬.
সত্য > সইত্য - ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. স্বরসঙ্গতি
  3. বিপ্রকর্ষ
  4. অসমীকরণ
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis):
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- সত্য > সইত্য,
- চারি > চাইর,
- মারি > মাইর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৫৭.
তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. নিমরাজি
  2. আনমনা
  3. অভিমুখ
  4. আগাছা
ব্যাখ্যা
• ‘অভি’ তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ - অভিমুখ।

অন্যদিকে,
• ‘নিমরাজি’ ফারসি উপসর্গ ‘নিম’ যোগে গঠিত শব্দ।
• ‘আনমনা’ খাঁটি বাংলা উপসর্গ ‘আন’ যোগে গঠিত শব্দ।
• নিকৃষ্ট অর্থে ‘আ’ উপসর্গযোগে গঠিত শব্দ ‘আগাছা’। 

=============
উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

•বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫৮.
নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. পূর্বাহ্ন
  2. বাকপটু
  3. রাজপুত্র
  4. জলদ
ব্যাখ্যা
⇒ উপপদ তৎপুরুষ সমাস:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।

অন্যদিকে,
⇒ ষষ্ঠী তৎপুরুষ সমাস:
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লােপ পায় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন:
- ধানের ক্ষেত = ধানক্ষেত।
- রাজার পুত্র = রাজপুত্র।

⇒ সপ্তমী তৎপুরুষ সমাস :
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পায়, তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস।
যেমন:
- গাছে পাকা = গাছপাকা,
- বাকে পটু = বাকপটু।

⇒ কালের কোন অংশ-বোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে।
যথা
- অহ্নের (দিনের) পূর্ব ভাগ = পূর্বাহ্ণ।
এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৯.
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ - এখানে কিংবা হলো-
  1. সংকোচক অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. সংযোজক অব্যয়
  4. বিয়োজক অব্যয়
ব্যাখ্যা
• সমুচ্চয়ী অব্যয়:
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথা: সংযোজক, বিয়োজক এবং সংকোচক। 

⇒ সংযোজক অব্যয়:
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

⇒ বিয়োজক অব্যয়:
বিয়োজক অব্যয়গুলো হলো: কিংবা, কিন্তু, বা, অথবা, নতুবা, কি…কি, না–হয়, নয়তো।
- হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। বাক্যে ‘কিংবা’ বিয়োজক অব্যয়।
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন'- এখানে 'কিংবা' বিয়োজক অব্যয়৷

⇒ সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০.
কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
  1. দৌহিত্র
  2. মহাযাত্রা
  3. তৈল
  4. নায়ক
ব্যাখ্যা
• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- তৈল হচ্ছে = রূঢ়ি শব্দের উদাহরণ।
- নায়ক ও দৌহিত্র  = যৌগিক শব্দের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬১.
নিচের কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
  1. মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  2. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
  3. রাজায়-রাজায় লড়াই চলছে।
  4. আমার যাওয়া হবে না।
ব্যাখ্যা
• কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকার হয়ে থাকে।
যথা
- মূখ্য কর্তা, 
- প্রযোজক কর্তা, 
- প্রযোজ্য কর্তা, 
- ব্যতিহার কর্তা। 

• ব্যতিহার কর্তা:
কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন:
- রাজায়-রাজায় লড়াই চলছে।
- বাঘে-মহিষে একঘাটে জল খায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৬২.
এ জিনিস বেশিদিন টেকে না - এ বাক্যটি কোন বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা
• কর্মকর্তৃবাচ্য:
এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য।
- এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে।
- অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমন:
- কাজটা ভাল দেখায় না।
[এখানে কর্তা নেই। এখানে কর্ম হল ‘কাজ’। কিন্তু ‘কাজ’ নিজেই কর্তার মত বাক্যকে নেতৃত্ব দিচ্ছে।]

- বাঁশি বাজে এ মধুর লগনে।
- সুতি কাপড় অনেক দিন টেকে।

• এরূপ, এ জিনিস বেশিদিন টেকে না।- বাক্যটিও  কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৩.
প-বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ?
  1. ওষ্ঠ্য বর্ণ
  2. কণ্ঠ্য বর্ণ
  3. তালব্য বর্ণ
  4. দন্ত্য বর্ণ
ব্যাখ্যা
• ক-ম পর্যন্ত ২৫ টি স্পর্শধ্বনি। উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। 
⇒ উচ্চারণ স্থান- কণ্ঠ্য; ক বর্গীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
⇒ উচ্চারণ স্থান- তালব্য; চ বর্গীয় বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ।
⇒ উচ্চারণ স্থান- মূর্ধন্য; ট বর্গীয় বর্ণ: ট, ঠ, ড, ঢ, ণ।
⇒ উচ্চারণ স্থান- দন্ত্য; ত বর্গীয় বর্ণ: ত, থ, দ, ধ, ন।
⇒ উচ্চারণ স্থান- ওষ্ঠ্য; প বর্গীয় বর্ণ: প, ফ, ব, ভ, ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬৪.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয় কোন প্রতিষ্ঠান?
  1. সংস্কৃত কলেজ
  2. শান্তিনিকেতন
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. প্রেসিডেন্সি কলেজ
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গন্থসমূহের মধ্যে নিচের কোনটি নাটক?
  1. পোষ্টমাস্টার
  2. মালিনী
  3. শাস্তি
  4. মহামায়া
ব্যাখ্যা
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- বাল্মীকি-প্রতিভা,
- প্রকৃতির প্রতিশোধ,
- মায়ার খেলা,
- রাজা ও রানী,
- চিত্রাঙ্গদা,
- মালিনী,
- রাজা,
- অচলায়তন,
- ডাকঘর ইত্যাদি। 

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল:
- ভিখারিণী,
- দেনা পাওনা,
- মনিহারা,
- পোস্টমাস্টার,
- মহামায়া,
- শান্তি,

- এক রাত্রি,
- ক্ষুধিত পাষাণ,
- স্ত্রীর পত্র,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা,
- হৈমন্তী,
- মুসলমানীর গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
৬৬.
কাজী নজরুল ইসলাম ও মুজাফ্ফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি?
  1. শিখা
  2. নবযুগ
  3. সৈনিক
  4. সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
• দৈনিক নবযুগ পত্রিকা:
- দৈনিক নবযুগ পত্রিকাটি ১৯২০ সালের ১২ জুলাই প্রথম প্রকাশিত হয়। এটির মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক।
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ ছিলেন যুগ্ম সম্পাদক।
- পত্রিকাটি প্রকাশের বছর খানেকের মধ্যে বন্ধ হয়ে যায় এবং ১৯৪২ সালে পুনরায় চালু হয়ে দুবছর পর চিরতরে বন্ধ হয়ে যায়।
- দৈনিক নবযুগে কাজী নজরুল লিখিত কলামসমূহ নিয়ে নজরুলের ‍যুগবাণী প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয় যা ব্রিটিশ সরকার রাজয়োপ্ত করে।

উৎস: বাংলাপিডিয়া।
৬৭.
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত -এর এককথায় প্রকাশ হলো:
  1. নৈয়ায়িক
  2. ন্যায়বান
  3. নিয়ামক
  4. ন্যায়পাল
ব্যাখ্যা
• ‘যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত’ এক কথায় বলে  - নৈয়ায়িক।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ - অধীত।
যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।
যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মধ্যাহ্ন
  2. অপরাহ্ন
  3. প্রকাণ্ড
  4. গ্রহণেচ্ছু
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - অপরাহ্ন।
• শুদ্ধ বানান - অপরাহ্ণ,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [অপর+অহ্ণ]
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

অন্যদিকে মধ্যাহ্ন, গ্রহণেচ্ছু এবং প্রকাণ্ড শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৯.
‘পাথার’ শব্দের প্রতিশব্দ হলো-
  1. পৃথিবী
  2. পর্বত
  3. বন
  4. সমুদ্র
ব্যাখ্যা
• 'সাগর' শব্দের প্রতিশব্দ: সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭০.
ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য?
  1. অন্নদা মঙ্গল
  2. মনসা মঙ্গল
  3. চণ্ডী মঙ্গল
  4. ধর্মমঙ্গল
ব্যাখ্যা
⇒ ধর্মমঙ্গল কাব্য:
• ধর্মমঙ্গল ধর্মঠাকুরের মাহাত্ম্যসূচক কাব্যধারা।
- ধর্ম অনার্য দেবতা এবং সূর্য কিংবা বুদ্ধের প্রতিরূপ হিসেবে কল্পিত।
- প্রাচীন বঙ্গের রাঢ় অঞ্চলে এর উদ্ভব ও পূজা সীমিত ছিল।

• ধর্মমঙ্গল ধারার আদি কবি ময়ূরভট্ট। তাঁর কাল খ্রিষ্টীয় পঞ্চদশ শতক বা এর কাছাকাছি অনুমান করা হয়, কিন্তু তাঁর কাব্যের নিদর্শন পাওয়া যায়নি।
• ধর্মমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। তাঁর কাব্যের রচনাকাল ১৭১১ খ্রিষ্টাব্দ বা আঠারো শতক । তাঁর রচিত গ্রন্থ লাউসেনের কাহিনি অবলম্বনে ‘শ্রীধর্মমঙ্গল’।
• এরপর আর যাঁরা ধর্মমঙ্গল রচনা করেছেন তাঁরা হলেন রূপরাম চক্রবর্তী, সতীরাম দাস, শ্যাম পণ্ডিত, সহদেব চক্রবর্তী, নরসিংহ বসু, হৃদয়রাম সাউ, গোবিন্দরাম প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।