পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ৭৮: বিষয়: বাংলা টপিক: সকল যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের উপজীব্য ও চরিত্র, পঙক্তি ও উদ্ধৃতি, সাহিত্য বিষয়ক সাময়িকী ও পত্রিকা, ছদ্মনাম ও উপাধি, প্রবর্তক ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক সাহিত্যপাঠ বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া ও যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
  1. অকপটচন্দ্র ভাস্কর
  2. লীলাময় রায়
  3. টেকচাঁদ ঠাকুর
  4. হাবু শর্মা
সঠিক উত্তর:
অকপটচন্দ্র ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
অকপটচন্দ্র ভাস্কর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;

• অন্যদিকে:
• অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম- লীলাময় রায়।
• প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর।
• 'তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়' এর সাহিত্যিক ছদ্মনাম- হাবু শর্মা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
.
কে বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন?
  1. উইলিয়াম কেরি
  2. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
- সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
- প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক প্রবন্ধিক হিসেবে পরিচিত।
- ছোটোগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা সবুজপত্র।
- চলিত রীতিতে তার প্রথম গদ্যরচনা: বীরবলের হালখাতা।
- প্রমথ চৌধুরি উক্তি: ’সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত’।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- চার-ইয়ারি কথা।
- নীললোহিত ও গল্প সংগ্রহ।
- আহুতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
”দিগ্দর্শন” সাময়িক পত্রিকাটি কত সালে প্রকাশ পায়?
  1. ১৮৬১ সালে
  2. ১৮১৮ সালে
  3. ১৮২২ সালে
  4. ১৮৩২ সালে
সঠিক উত্তর:
১৮১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮১৮ সালে
ব্যাখ্যা
• দিগ্দর্শন:
 - দিগ্দর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
- এটি শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কর্তৃক প্রকাশিত।
-  বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত এটি ছিল মাসিক পত্রিকা।
- দিগ্দর্শনের প্রথম সংখ্যাটি ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়।
- নামপত্রে সুস্পষ্টরূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে: ‘যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. পঞ্চানন কর্মকার
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
•  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে কী বলে আখ্যায়িত করেছেন?
  1. কুশুম কলি
  2. কবিদের কবি
  3. ভোরের পাখি
  4. গীত কবিগুরু
সঠিক উত্তর:
ভোরের পাখি
উত্তর
সঠিক উত্তর:
ভোরের পাখি
ব্যাখ্যা
• বিহারীলাল চক্রবর্তী:
- তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সারদা মঙ্গল'।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সারদা মঙ্গল' কাব্য পড়ে তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
- তাঁর শেষ কাব্যগ্রন্থ 'সাধের আসন'।
- একে 'সারদা মঙ্গল' কাব্যের পরিশিষ্ট বলা হয়।
- তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
.
”কপালকুণ্ডলা” কী ধরনের উপন্যাস?
  1. ঐতিহাসিক
  2. রোমান্সধর্মী
  3. মনস্তাত্বিক
  4. রাজনৈতিক
সঠিক উত্তর:
রোমান্সধর্মী
উত্তর
সঠিক উত্তর:
রোমান্সধর্মী
ব্যাখ্যা
• কপালকুণ্ডলা :
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস।
- এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস ।
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য "রোমান্স বলা যায়।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।
- ‘পথিক তুমি পথ হারাইয়াছ' এ উপন্যাসের বিখ্যাত সংলাপ।
- এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। 
- গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন (১৮৭৩) এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরণ করেন মৃন্ময়ী (১৮৭৪) ।

উৎস: উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা সাহিত্যের ইতিহাস।
.
“সমাচার দর্পণ” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
  1. জেমস অগাস্টাস হিকি
  2. জেমস সিল্ক বাকিংহাম
  3. ভবানীচরণ ব্যানার্জি
  4. জন ক্লার্ক মার্শম্যান
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
সমাচার দর্পণ:
- এটি ছিল বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
- সমাচার দর্পণ (১৮১৮-১৮৫২)  শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত  জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত ।
- প্রথম পর্যায় ১৮১৮ সালের ২৩ মে (১০ জ্যৈষ্ঠ, ১২২৫) শনিবার সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়। 
- পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।
-  শ্রীরামপুর মিশন ১৮২৯ সাল হতে পত্রিকাটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) করার ব্যবস্থা করে।
- ১৮৩২ সাল হতে সপ্তাহে দুবার প্রকাশ আবশ্যকবোধ হলে এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ জানুয়ারি বুধবার।
- ১৮৪০ সালের ১ জুলাই থেকে সম্পাদকের ওপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গবর্ণমেন্ট গেজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ার কারণে ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে কী প্রবর্তন করেন?
  1. মাত্রাবৃত্ত ছন্দ
  2. পায়রাবৃত্ত ছন্দ
  3. অমিত্রাক্ষর ছন্দ
  4. স্বরবৃত্ত ছন্দ
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- অমিত্রাক্ষরে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ হলো ”তিলোত্তমাসম্ভব” কাব্য।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস:
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত দৈনিক সংবাদ পত্র কোনটি?
  1. সংবাদ প্রভাকর
  2. সাধনা
  3. কালিকলম
  4. বঙ্গদূত
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
• সংবাদ প্রভাকর:
- বাংলা সাপ্তাহিক পত্রিকা।
- প্রথম প্রকাশের তারিখ ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
- সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
- পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ ও অপরিহার্য।
- তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
- তাঁর মৃত্যুর চার বছর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন।
- ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িক রূপে প্রকাশিত হতে থাকে।
- পুনরায় পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার পত্রিকা প্রকাশে সহযোগিতার হাত সম্প্রসারণ করে।
- ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকারূপে আবির্ভূত হয়।

অন্যদিকে,
- সাধনা পত্রিকার সম্পাদক ছিল সুধীন্দ্রনাথ দত্ত।
- রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে নীলমণি হালদারের সম্পাদনায় বঙ্গদূত প্রকাশিত হয়।
- কালিকলম পত্রিকার সম্পাদক প্রেমন্দ্র মিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
১০.
”কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”- পঙ্‌ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
  1. উদাত্ত পৃথিবী
  2. কেয়ার কাঁটা
  3. তাহারেই পড়ে মনে
  4. মন ও পৃথিবী
সঠিক উত্তর:
তাহারেই পড়ে মনে
উত্তর
সঠিক উত্তর:
তাহারেই পড়ে মনে
ব্যাখ্যা
• ”তাহারেই পড়ে মনে” কাবিতা।
- এটি সাঝোঁর মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত বেগম সুফিয়া কামাল রচিত কবিতা ।
- কতিাটি প্রকাশিত হয়- ১৯৩৫ সালে।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- ”কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”- পঙ্‌ক্তিটি এই কবিতার অন্তর্গত।

বেগম সুফিয়া কামাল:
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। 
- তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত।
- বাড়িতে উর্দুভাষার চল থাকলেও নিজ উদ্যেগেই তিনি বাংলা ভাষা শিখে নেন।
- ১৯২৩ সালে তিনি রচনা করেন তাঁর প্রথম গল্প ‘সৈনিক বধূ’, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- মায়া কাজল ,
- মন ও জীবন ,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
১১.
”সংশপ্তক” উপন্যাসের উপজীব্য বিষয় কী?
  1. নদীয়ার চাঁদ সড়কের জীবন
  2. পল্লী বাংলার বাস্তব জীবন
  3. গ্রামীণ চাষীদের জীবন
  4. নগর ও গ্রামীণ জীবন
সঠিক উত্তর:
নগর ও গ্রামীণ জীবন
উত্তর
সঠিক উত্তর:
নগর ও গ্রামীণ জীবন
ব্যাখ্যা
'সংশপ্তক' উপন্যাস:
- সংশপ্তক শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস।
- সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর উপন্যাস সংশপ্তকে ধারণ করেছে।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- এখানে ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশের সঙ্গ বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
--------------------------------------
শহীদুল্লাহ কায়সার:
- ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ও জহির রায়হান উভয় সহোদর।
- তিনি সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর রাতে ঢাকার বাসভবন থেকে তিনি অপহূত হন এবং আর ফিরে আসেন নি। 

তাঁর রচিত উপন্যাস সমূহ:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, এবং বাংলাপিডিয়া।
১২.
”বঙ্গদর্শন” পত্রিকার সম্পাদক ছিলেন-
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • বঙ্গদর্শন:
    - বঙ্গদর্শন মাসিক সাহিত্যপত্রিকা।
    - ১৮৭২ সালে  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়।
    - উনিশ শতকের  বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
    - পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
    - বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা।
    - সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও  দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো।
    - প্রতিষ্ঠার পর থেকে ১৮৭৬ সালের এপ্রিল পর্যন্ত এর সম্পাদক ও প্রধান লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র এক গুরু দায়িত্ব পালন করেন।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
    ১৩.
    "মৃন্ময়ী" কোন ছোট গল্পের বিখ্যাত চরিত্র?
    1. সমাপ্তি
    2. নষ্টনীড়
    3. একরাত্রি
    4. শেষকথা
    সঠিক উত্তর:
    সমাপ্তি
    উত্তর
    সঠিক উত্তর:
    সমাপ্তি
    ব্যাখ্যা
    •'সমাপ্তি' ছোটগল্প:
    - 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
    - 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র।
    -----------------------------------------
    অন্যদিকে,
    • রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরো কিছু ছোটগল্পের চরিত্র:
    - 'দেনাপাওনা' গল্পের নায়িকা- নিরূপমার।
    - 'নষ্টনীড়' ছোট গল্পের চরিত্র 'চারুলতা'।
    - 'পোস্টমাস্টার' গল্পের চরিত্র হলো 'রতন'।
    - 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'।
    - 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'।
    - 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
    ১৪.
    মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিলো-
    1. শিখা
    2. প্রগতি
    3. কল্লোল
    4. ক্রান্তি
    সঠিক উত্তর:
    শিখা
    উত্তর
    সঠিক উত্তর:
    শিখা
    ব্যাখ্যা
    • শিখা :
    - শিখা  ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
    - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
    - শিখা বছরে একবার প্রকাশিত হত।
    - প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)।
    - পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত। 

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
    ১৫.
    ”সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” পঙ্‌ক্তিটির রচিতা কে?
    1. সুধীন্দ্রনাথ দত্ত
    2. বিষ্ণু দে
    3. বুদ্ধদেব বসু
    4. জীবনানন্দ দাশ
    সঠিক উত্তর:
    জীবনানন্দ দাশ
    উত্তর
    সঠিক উত্তর:
    জীবনানন্দ দাশ
    ব্যাখ্যা
    ”সেইদিন এই মাঠ” কবিতা।
    - কবিতাটি জীবনানন্দ দাশের ”রূপসী বাংলা” কাব্যের অন্তর্গত। 
    - এই কবিতার প্রথমটি নয় পঙ্‌ক্তি বিশিষ্ট, দ্বিতীয়টি চার পঙ্‌ক্তি বিশিষ্ট।
    - ”সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” পঙ্‌ক্তিটি এই কবিতার অংশ।
    --------------------------------
    জীবনানন্দ দাশ:
    - তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ ছিলেন।
    - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
    - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
    - তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
    - জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ: ঝরা পালক

    তাঁর রচিত কাব্যগ্রন্থ:
    - ধূসর পাণ্ডু লিপি,
    - বনলতা সেন,
    - মহাপৃথিবী,
    - সাতটি তারার তিমির,
    - রূপসী বাংলা,
    - বেলা অবেলা কালবেলা।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
    ১৬.
    ”সনাতন পাঠক” কোন লেখকের ছদ্মনাম?
    1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    2. সুনীল গঙ্গোপাধ্যায়
    3. প্রমেন্দ্র মিত্র
    4. হরিনাথ মজুমদার
    সঠিক উত্তর:
    সুনীল গঙ্গোপাধ্যায়
    উত্তর
    সঠিক উত্তর:
    সুনীল গঙ্গোপাধ্যায়
    ব্যাখ্যা
    সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ”সনাতন পাঠক”।

    • সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করেন।
    - নীল লোহিত
    - নীল উপাধ্যায়
    - সনাতন পাঠক

    অন্যদিকে,
    - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম - কমালাকান্ত।
    - প্রমেন্দ্র মিত্র এর ছদ্মনাম ছিলো - কৃত্তিবাস ভদ্র
    - হরিনাথ মজুমদার এর ছদ্মনাম ছিলো- কাঙাল হরিনাথ।

    উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস।