পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন

.
রবীন্দ্রনাথের সব কাব্যগ্রন্থ থেকে কবিতা নিয়ে তৈরি হয়েছে কোন কাব্য সংকলনটি?
  1. গীতবিতান
  2. সঞ্চয়িতা
  3. চয়নিকা
  4. মানসী
ব্যাখ্যা
সঞ্চয়িতা: রবীন্দ্রনাথের সব কাব্য থেকে কবিতা নিয়ে তৈরি হয়েছে এই বইটি।  এটি আজ আমাদের সকল সময়ের সাথী। 
- গীতবিতান: এটি রবীন্দ্রনাথের গানের সংকলন। 
- চয়নিকা: এটি রবীন্দ্রনাথের কাব্য সংকলন। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
'রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল।' - উক্তিটির রচয়িতা কে?
  1. জ্ঞানদাস
  2. বিদ্যাপতি
  3. বড়ু চন্ডীদাস
  4. কাশীরাম দাস
ব্যাখ্যা
জ্ঞানদাস একমাত্র কবি যিনি বাংলা ও ব্রজবুলি দুই ভাষা মিলিয়ে পদ রচনা করেছেন। তাঁর রচিত গ্রন্থ 'মাথুর' ও মুরলীশিক্ষা। জ্ঞানদাস চন্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উক্তি-
''সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। অমিয়-সাগরে সিনান করিতে, সকলি গরল ভেল।''
'রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল।',
'রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর।'

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'বই কিনে কেউ দেউলিয়া হয় না।'- বিখ্যাত উক্তিটি কার?
  1. প্রমথ চৌধুরী
  2. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
  3. সৈয়দ মুজতবা আলী
  4. মোতাহার হোসেন
ব্যাখ্যা
- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
- তিনি জন্মগ্রহণ করেন সিলেটের করিমগঞ্জে।
- তাঁর পৈতৃক নিবাস বর্তমান হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- তিনি 'সত্যপীর', 'রায়পিথোরা', 'ওমর খৈয়াম', 'টেকচাঁদ', 'প্রিয়দর্শী' প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।
- তাঁর একটি বিখ্যাত উক্তি, 'বই কিনে কেউ দেউলিয়া হয় না।'
- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙ্গায়' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন -
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র গুপ্ত উনিশ শতকের প্রথমার্ধে একমাত্র কবি যার কবিতা ছিল হালকা ব্যঙ্গ-বিদ্রুপের ভরা। তাঁর কবিতায় কল্পনার স্থানও ছিল না।
- তিনি ছিলেন আধুনিককালের মানুষ কিন্তু তিনি আধুনিকতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন নি।
- তাঁর কবিতার বিষয়বস্তু ছিল চমৎকার।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্তের 'কবিতা সংগ্রহ' দীর্ঘ ভূমিকাসহ প্রকাশ করেন।
- তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
- বঙ্কিমচন্দ্র তাকে 'গুরু' বলেও আখ্যায়িত করে।
উৎসঃ লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
মহাপ্রাণ অঘোষধ্বনি কোনটি?
ব্যাখ্যা

- ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা: ঘােষ ও অঘোষ।

ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি,
যথা:
প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ, হ।


- ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথাঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

অল্পপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জনঃ
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

সোর্স: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. শুশ্রূষা
  2. সমীচীন
  3. মুহুর্মুহু
  4. দধিচী
ব্যাখ্যা
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• শিরশ্ছেদ,
• তিতিক্ষা,
• সংশপ্তক,
• সমীচীন (সংগত, উপযুক্ত, উত্তম),
• মুহুর্মুহু,
• মনীষী,
• শুশ্রূষা,
• ত্রিভুজ,
• পাষাণ,
• মরীচিকা,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• বিকিরণ,
• দধীচি,
• মন্ত্রিসভা,
• মন্ত্রিপরিষদ,
• নিশীথিনী ইত্যাদি।

দধীচ, দধীচি (বিশেষ্য)
১ পুরাণোক্ত মুনিবিশেষ যাঁর অস্থি দ্বারা বজ্র নির্মাণ করা হয়েছিল।
২ ((আলঙ্কারিক)) বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ।
{(তৎসম বা সংস্কৃত) √দধ্‌+ইচি; ঋগ্বেদ, দধ্যচ্‌}

উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।
.
'Rules of business' শব্দের পারিভাষিক অর্থ-
  1. নিয়মাবলী
  2. কার্যবিধি
  3. কার্যপ্রণালী
  4. সওয়ালের নিয়ম
ব্যাখ্যা
Rules of business - কার্যবিধি
Rules and regulations -  নিয়মাবলী 
Rules of procedure - কার্যপ্রণালী 
Rules of pleading - সওয়ালের নিয়ম 

উৎসঃ বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
.
'পরার্থ' শব্দের বিপরীতার্থক শব্দ কি?
  1. ঔদ্ধত্য
  2. স্বার্থ
  3. ব্যষ্টি
  4. যোজক
ব্যাখ্যা
'পরার্থ' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে 'স্বার্থ'।
গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হচ্ছে -
নম্রতা - ঔদ্ধত্য।
ব্যষ্টি - সমষ্টি।
নানা - এক। 
নগণ্য - গণ্য।
প্রশস্ত - সংকীর্ণ। 
নশ্বর - শ্বাশত। 
শত্রু - মিত্র। 
যোজক - প্রণালি।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আইন’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. হিন্দি
  3. ফারসি
  4. ফরাসি
ব্যাখ্যা
ফারসি - আ’ঈন শব্দ থেকে বাংলা আইন শব্দটি এসেছে।

এছাড়াও বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দঃ
১. ধর্মসংক্রান্ত শব্দঃ
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা, রোজা ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ
কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দঊলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
৩. বিবিধঃ
আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১০.
নিচের বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেয়।'
  1. উপমার ভুল প্রয়োগ
  2. বানান জনিত
  3. বাহুল্য দোষ
  4. বিভক্তি জনিত
ব্যাখ্যা
উপরের বাক্যটিতে বানান জনিত ভুল প্রয়োগ ঘটেছে।
বিদ্যান ও মুর্খ শব্দদ্বয়ের সঠিক রূপ হবে বিদ্বান ও মূর্খ।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
T. S. Eliot belongs to-
  1. Romantic Age
  2. Classical Age
  3. Modern Age
  4. Post-Modern Age
ব্যাখ্যা
T. S. Eliot Modern Age-এর অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি।
তারঁ উল্লেখযোগ্য কিছু লেখা হল:
- The Waste Land,
- The Love Song of J. Alfred Prufrock,
- The Hollow Men
Source: A Glossary of Literary Terms by M. H. Abrams
১২.
Where do the following lines occur in?
My mother groand! my father wept.
Into the dangerous world I leapt:
  1. The Rime of the Ancient Mariner
  2. Kubla Khan
  3. Infant Sorrow
  4. Infant Joy
ব্যাখ্যা
এই লাইনটি Infant Sorrow থেকে নেওয়া।
- এটি William Blake এর লেখা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা।
- এই কবিতাটি Songs of Experience-এর অন্তর্ভূক্ত ছিল। এই সংকলনটি ১৭৯৪ সালে প্রকাশিত হয়।
Source: britanicca.com
১৩.
“A sweet disorder in the dress
Kindles in clothes a wantonness”. These lines are written by-
  1. Robert Herrick
  2. T.S Eliot
  3. Mathew Arnold
  4. John Donne
ব্যাখ্যা
লাইনগুলো Robert Herrick (1591-1674)-এর লেখা ‘‘Delight in Disorder’’ নামক কবিতা থেকে নেওয়া।
তিনি একজন lyric poet এবং cleric হিসেবে পরিচিত।
Source: Sparknotes.com
১৪.
Of the following authors, who did not write an Epic?
  1. John Milton
  2. Homer
  3. Virgil
  4. Thomas Gray
ব্যাখ্যা
অপশনে দেওয়া চারজনের মধ্যে Thomas Gray কোন এপিক লেখেন নি। বাকিরা সবাই-ই এপিক লিখেছেন।
১৫.
Which one is an example of ‘Allusion’?
  1. Chocolate cake is my Achileis heel
  2. My wife’s face is like a beautiful Rose
  3. Hush
  4. Seriously funny
ব্যাখ্যা
উপরোক্ত অপশনগুলিতে প্রথমটিতে Allusion ব্যবহার করা হয়েছে।
বলা হচ্ছে Chocolate cake আমার Achilis Heel অর্থাৎ দুর্বলতা।
এখানে দুর্বলতা বোঝাতে গ্রিকবীর একিলিসের নাম নেওয়া হয়েছে।
অন্য কোন সাহিত্যকর্ম থেকে উদাহরণ দেওয়া হলে আমরা সেটিকে Allusion বলি।

Source: A Glossary of Literary Terms by M. H. Abrams
১৬.
''Love is not love which alters when alteration finds'' is taken from-
  1. Sonnet 116
  2. Sonnet 18
  3. Romeo and Juliet
  4. Macbeth
ব্যাখ্যা
এই লাইনগুলো William Shakespeare-এর লেখা Sonnet 116 থেকে নেওয়া।
এই সনেটটির মূল বিষয়বস্তু হল ভালোবাসা সময়ের সাথে সাথে বদলায় না।
Source: cliffsnotes.com
১৭.
The place, Malgudi is found in
  1. The Hungry Tides
  2. The Financial Expert
  3. The Glass Palace
  4. The Grass is SInging
ব্যাখ্যা
The Financial Expert বইটি লেখা R K Narayan-এর। বইটি প্রকাশিত হয় ১৯৫২ সালে।
- এই বইয়ের প্রধান চরিত্রের নাম Margayya.
- R K Narayan-এর লেখা বেশিরভাগ কাহিনীর মতই এই উপন্যাসটিও Malgudi নামক একটি স্থানে ঘটে।
এই কাহিনীর মূল থিম হল অর্থের প্রতি মূল চরিত্রের লোভ এবং এটাকে ঘিরে তার উত্থান ও পতন।
Source: enotes.com
১৮.
The Restoration Age is also known as-
  1. The Age of Johnson
  2. The Victorian age
  3. The Elizabethan age
  4. The Age of Dryden
ব্যাখ্যা
The Restoration Age-কে (১৬৬০-১৭০০)-কে The Age of Dryden ও বলা হয়।
কারণ John Dryden এই সময়টাকে dominate করেছেন। তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Dryden বলা হয়।
Source: A Glossary of Literary Terms by M. H. Abrams
১৯.
Raina is a character from-
  1. Arms and the Man
  2. Man and Superman
  3. Pygmalion
  4. The Importance of Being Earnest
ব্যাখ্যা
- Arms and the Man, Man and Superman এবং Pygmalion লিখেছেন George Bernard Shaw।
- The Importance of Being Earnest লিখেছেন Oscar Wilde
- Arms and the Man নাটকটি যুদ্ধ এবং বীরত্ব নিয়ে মানুষের প্রচলিত ধ্যান-ধারণাকে ব্যঙ্গ করে লেখা এই নাটকের মূল দুটি চরিত্র হল Bluntschli এবং Raina।
Source: Sparknotes.com
২০.
Who is the rightful Duke of Milan?
  1. Claudius
  2. Antonio
  3. Ferdinand
  4. Prospero
ব্যাখ্যা
Milan-এর ডিউক হলেন Prospero। কিন্তু তার ভাই Antonio অবৈধভাবে ক্ষমতা দখল করে।
চরিত্রগুলো William Shakespeare এর The Tempest নাটক থেকে নেওয়া।
Source: sparknotes.com
২১.
Who gave money for Pip’s education?
  1. Miss Havisham
  2. Joe
  3. Magwitch
  4. Estella
ব্যাখ্যা
Great Expectations উপন্যাসের মূল চরিত্র Philip Pirrip। এই উপন্যাসে তার লেখাপড়া তার ভাগ্য বদলে দেয়। তার Social Class বদলে যায়। তার লেখাপড়ার টাকা জোগায় Magwitch। উপন্যাসটির লেখক Charles Dickens।
Source: sparknotes.com
২২.
Which of the following poems is written by Philip Larkin?
  1. Church Going
  2. The Hollow Men
  3. Pike
  4. Digging
ব্যাখ্যা

‘Church Going’ by Philip Larkin is a thought-provoking poem about religion and history.
- The speaker decides that no matter what churches represent, they should be preserved.
- This is a seven stanza poem that is is made up of sets of nine lines.

২৩.
____ the end, I can saw that she was right. (Fill in the gap)
  1. At
  2. In
  3. On
  4. For
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সে-ই ঠিক।
On এবং for এক্ষেত্রে এই বাক্যে অর্থ অনুযায়ী মোটেই প্রাসঙ্গিক নয়।
দুটি সম্ভাব্য উত্তর হতে পারে, at the end অথবা in the end।
কোন কিছুর শেষে বোঝালে at the end কথাটি ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ, at the end of the film, at the end of the month, at the end of the game।
কিন্ত In the end = finally বোঝায়। যেমন, ____ the end, I can saw that she was right. এই বাক্যটির অর্থ হল: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সেই ঠিক।
Source: Intermediate English Grammar by Raymond Murphy

২৪.
How can you strengthen connections between sentences in a paragraph?
  1. Make the first sentence long and flowing
  2. Use word patterns such as first, second, third
  3. Use the phrase ‘here is the connection’
  4. Use last line of the previous paragraph
ব্যাখ্যা

ব্যাখ্যা:
একটা Essay বা paper-এর মধ্যে ব্যবহৃত sentenceগুলোর মাখখানে firs, second, third ইত্যাদি ব্যবহার করলে sentence-গুলোর মধ্যে connection বজায় রাখা সম্ভব হয়।
Source: cliffsnotes.com

২৫.
While writing a CV, I should start all bullet points with-
  1. Responsible for
  2. I…
  3. A verb such ‘managed’
  4. None of the above
ব্যাখ্যা

ব্যাখ্যা:
To be effective, a CV should be written in active voice. “Responsible for’, or noun phrases tied with prepositions, such as ‘member of’, are indicators of the passive voice. The active voice is more natural, direct, vigorous and emphatic- traits you want your CV to have in tone. Start all bullet points with a verb (Sometimes referred to as a ‘power word’. Examples of these, including: ‘Managed’, ‘Led’, and ‘Coordinated’

২৬.
One third of the participants _____ trained by the course director.
  1. are
  2. is
  3. has been
  4. was
ব্যাখ্যা

ব্যাখ্যা:
One third, One-fourth – এই জাতীয় শব্দ থাকলে বস্তুর ক্ষেত্রে singular verb বসবে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে plural হবে। participants শব্দটি কোন বস্তু নয়।
তাই, এখানে is/was না হয়ে are বসে।

২৭.
Do you want to top ___ your glass of water? (Fill in the gap)
  1. in with
  2. up
  3. with
  4. over
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ : তুমি কি তোমার গ্লাসটা ভরে নিতে চাও?
Top up একটি phrasal verb।
Meaning: fill up a glass or other partly full container
Source: Oxford languages

২৮.
The phrase 'cold feet' means-
  1. To get nervous
  2. to be critical to
  3. to sacrifice oneself
  4. to have fever
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Cold feet
Meaning: loss of nerve or confidence.
Source: oxford language

২৯.
The antonym for ‘distinct’ is-
  1. unattached
  2. disjunct
  3. separate
  4. connected
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Distinct (adjective)
Meaning: individually separate
Synonym: separate, distinct, individual, unattached, disconnected
Antonym: connected
Source: Oxford Languages

৩০.
In which of the following sentences, is the word ‘any’ used as an adverb?
  1. Is there any hope that he will recover?
  2. Are there any witnesses present?
  3. He wasn’t any smarter than I was.
  4. Someone asked him for a match, but Raihan didn't have any.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
১ম ও ২য় অপশনে any শব্দটি এই noun কে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তাই, এটি adjective।
৩য় অপশনে any শব্দটি smarter কে মডিফাই করতে ব্যবহৃত হয়েছে। তাই, এটি adverb।
৪র্থ অপশনে any একটি pronoun এবং এটি object হিসেবে ব্যবহৃত হয়েছে।
Source: Cambridge Dictionary

৩১.
Give the synonym of the word 'epitomize’.
  1. Effeminate
  2. Broaden
  3. Elaborate
  4. Encapsulate
ব্যাখ্যা

Epitomize (Verb)
Meaning: be a perfect example of
Synonym: embody, incorporate, typify, exemplify, encapsulate
Antonym: elongate, elaborate
Source: merriam-webster.com and oxford languages

৩২.
Father said to his sons, ‘’Do not quarrel.’’ (Direct to Indirect)
  1. Father ordered the boy that they did not quarrel.
  2. Fatehr said that he had not quarreled.
  3. Father told that the sons did not quarrel.
  4. Father forbade his sons to quarrel.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Reported Speech-এ যদি কোন ‘নিষেধ’ প্রকাশ পায় তাহলে say বা say to এর পরিবর্তে ask/beg, encourage, entreat, invite, recommend ও forbid বসিয়ে to+verb- বসাতে হয়।
৩৩.
Which one is a complex sentence?
  1. The writer took a cabin and it was small.
  2. The writer took a cabin but it was small.
  3. The writer took a cabin to have a small one.
  4. The writer took a cabin that was small.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
যে Sentence-এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে। এই বাক্যে that was small অংশটি Subordinate clause এবং পূর্ববর্তী অংশটি Principal Clause।
৩৪.
Identify the correct sentence.
  1. I am used to work from home.
  2. I am used to working from home.
  3. I am used to worked from home.
  4. I am used to have work from home.
ব্যাখ্যা

ব্যাখ্যা: অতীতে কোন কাজ করা হত বোঝাতে sub+used to+verb এরbase form বসে। যেমন, I used to work from home.
কিন্তু কোন কাজে অভ্যস্ততা বোঝাতে be verb+used to+verb+ing বসে।যেমন, I am used to working from home.

৩৫.
Balance of your account ____ the bank is BDT 20000.69.
  1. on
  2. with
  3. by
  4. for
ব্যাখ্যা
বাক্যের অর্থ: ব্যাংকে (ব্যাংকের সাথে) আপনার অ্যাকাউন্টে ব্যালান্সের পরিমাণ ২০০০০.৬৯ বাংলাদেশি টাকা।
এখানে with হল appropriate preposition.
৩৬.
Complete the task within ____ hour.
  1. a
  2. some
  3. an
  4. no article
ব্যাখ্যা
ব্যাখ্যা:
hour শব্দটিতে h অনুচ্চারিত থাকে বলে hour-এর আগে an বসে।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain
৩৭.
‘Does he have any question?’ Which one is a quantifier in the previous sentence?
  1. Does
  2. he
  3. question
  4. any
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: তার কি কোন প্রশ্ন আছে?
সংখ্যা বা পরিমাণ বোঝাতে যে determinerগুলো ব্যবহৃত হয়, সেগুলোই quantifier বলে পরিচিত। এরকম শব্দগুলো হল: all, both, some, any, no ইত্যাদি। Interrogative এবং Negative Sentence-এ some বসে না। সাধারণত এরকম বাক্যে some-এর জায়গায় quantifier হিসেবে any বসে।
এই বাক্যে any-এর বাংলা হল কোন। অর্থাৎ, কোন শব্দটি দিয়ে একটাও প্রশ্ন আছে কীনা তা জানতে চাওয়া হচ্ছে। সুতরাং, এটি সংখ্যা বুঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই, এটি quantifier।
Source: learnenglish.britishenglish.org

৩৮.
Whoever thought of the idea is a genius.
  1. Adjective Clause
  2. Principal Clause
  3. Noun Clause
  4. Adverb Clause
ব্যাখ্যা

বাক্যের অর্থ: যে এই ভাবনাটা ভেবেছে, সে একটা জিনিয়াস।
ব্যাখ্যা: আন্ডারলাইনকৃত অংশটি এখানে subject হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, এটি Noun Clause।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain

৩৯.
একটি ৭৩৮ থেকে যত বড় ৮৩৪ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭৮২
  2. ৭৮৪
  3. ৭৮৬
  4. ৭৮৮
ব্যাখ্যা

(৭৩৮ + ৮৩৪)/২
= ৭৮৬ যেখানে,
৭৮৬ - ৭৩৮ = ৮৩৪ - ৭৮৬
= ৪৮

৪০.
একটি সংখ্যার ৬৫% অপর একটি সংখ্যার অর্ধেকের সমান হলে সংখ্যা দু’টির অনুপাত-
  1. ১৩ : ১০
  2. ১০ : ১৩
  3. ৫ : ৬
  4. ৫ : ১৩
ব্যাখ্যা

মনেকরি,
সংখ্যাদ্বয় m, n
m এর ৬৫% = ৬৫m/১০০
n এর ১/২ = n/২
∴ ৬৫m/১০০ = n/২
১৩০m = ১০০n
বা, m/n = ১০০/১৩০ =১০/১৩
∴ m : n = ১০ : ১৩

৪১.
বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় এক লোকের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ১৬০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৩২০০ টাকা
ব্যাখ্যা

এখানে,
r = ১০% - ৮% = ২%
I = ২৫৬ টাকা,
n = ৪,
p = ?
I = pnr/১০০
বা, pnr = ১০০ × I
বা, p = (১০০ × I)/nr
= (১০০ × ২৫৬)/(৪ × ২)
= ৩২০০ টাকা

৪২.
a = √5 + 2 হলে a3 + 1/a3 = ?
  1. 30√5
  2. 32√5
  3. 34√5
  4. 36√5
ব্যাখ্যা

a = √5 + 2 হলে,
1/a = √5 - 2
∴ a + 1/a = 2√5
a3 + 1/a3 = (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (2√5)3 - 3(2√5)
= 40√5 - 6√5
= 34√5

৪৩.
x/3 + 4/(x + 1) = 2 হলে x = ?
  1. -3
  2. -2
  3. 1
  4. 2
ব্যাখ্যা

x/3 + 4/(x + 1) = 2
বা, (x2 + x + 12)/{3(x + 1)} = 2
বা, x2 + x + 12 = 6x + 6
বা, x2 - 5x + 6 = 0
বা, x2 - 3x - 2x + 6 = 0
বা, x(x - 3) - 2(x - 3) = 0
বা, (x - 3)(x - 2) = 0
∴ x = 2, 3

৪৪.
x2 + x - 2 > 0 অসমতার সমাধান-
  1. -2 < x < 1
  2. -2 ≤ x ≤ 1
  3. x < -2 অথবা x > 1
  4. x ≤ -2 অথবা x ≥ 1
ব্যাখ্যা

x2 + x - 2 > 0
বা, x2 + 2x - x - 2 > 0
বা, x(x + 2) - 1(x + 2) > 0
বা, (x + 2)(x - 1) > 0



চিত্রানুসারে x < -2 অথবা x > 1

৪৫.
(210)2/5 = ?
  1. 16
  2. 12
  3. 8
  4. 4
ব্যাখ্যা

(210)2/5 = 210 × 2/5
= 24
= 16

৪৬.
1/2, 1/√2, 1, √2 ধারাটির কোন পদ 16 হবে?
  1. 9
  2. 10
  3. 11
  4. 12
ব্যাখ্যা

a = 1/2,
r = 1/√2 ÷ 1/2
= 1/√2 × 2
= √2
∴ n তম পদ = arn-1 = 16
বা, 1/2 × (√2)n-1 = 16
বা, (21/2)(n - 1) = 32
বা, 2(n - 1)/2 = 25
বা, (n - 1)/2 = 5
বা, n - 1 = 10
∴ n = 11

৪৭.
একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 17 সে.মি, 15 সে.মি, 8 সে.মি হলে বৃহত্তম কোণের পরিমাণ -
  1. 90°
  2. 100°
  3. 110°
  4. 120°
ব্যাখ্যা

এখানে,
172 = 152 + 82
∴ ত্রিভূজটি সমকোণী ত্রিভূজ
যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90° অপর কোণদ্বয়ের প্রতিটি সুক্ষকোণ।
∴ বৃহত্তম কোণ = 90°

৪৮.
একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দেড়গুণ। ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিঃ হলে ভূমির দৈর্ঘ্য = ?
  1. ২০ মিঃ
  2. ২১ মিঃ
  3. ২৩ মিঃ
  4. ২৪ মিঃ
ব্যাখ্যা

উচ্চতা = ২a মিঃ
∴ ভূমি = ৩a মিঃ
∴ ২a × ৩a
= ৩৮৪
বা, ৬a2 = ৩৮৪
বা, a2 = ৬৪
∴ a = ৮
∴ ভূমি = ৩a
= ৩ × ৮
= ২৪ মিঃ

৪৯.
সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভূজটি ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলে?
  1. গোলক
  2. কোণক(Conc)
  3. বেলন
  4. অর্ধগোলক
ব্যাখ্যা
কোণক(Conc) এর সংজ্ঞানুসারে।
৫০.
A, B দু'টি সেটের ক্ষেত্রে x ∈ A হলে যদি x ∈ B হয় তবে কোনটি অবশ্যই সত্য?
  1. A = B
  2. A ≠ B
  3. A ⊂ B
  4. A ⊂ A ∩ B
ব্যাখ্যা

উপসেটের সংজ্ঞানুসারে x ∈ A ⇒ x ∈ B 
তবে A ⊂ B

৫১.
একটি অফিসের 10 জন কর্মচারীর মধ্যে 6 জন পুরুষ। দৈবায়ন পদ্ধতিতে 2 জনের কমিটি গঠন করা হলো। তবে 2 জন নারী সদস্য হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/15
  2. 2/15
  3. 4/15
  4. 7/15
ব্যাখ্যা

মোট কর্মচারী = 10 জন
পুরুষ = 6 জন
এবং নারী 4 জন
কমিটিতে 2 জন নারী হওয়ার সম্ভাবনা = 4c2/10c2
= 6/45
= 2/15

৫২.
একটি পার্টিতে n সংখ্যক লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে মোট 45 টি হ্যান্ডশেক হলে n = ?
  1. 9
  2. 11
  3. 10
  4. 12
ব্যাখ্যা

প্রতি 2 জনের সমাবেশ থেকে একটি হ্যান্ডশেক সংগঠিত হয়।
∴ মোট হ্যান্ডশেক = nc2
= 45
বা, n!/(n - 2)!2! = 45
বা, n(n - 1)(n - 2)!/(n - 2)!2 = 45
বা, n(n - 1) = 90
বা, n2 - n - 90 = 0
বা, n2 - 10n + 9n - 90 = 0
বা, n(n - 10) + 9(n - 10) = 0
বা, (n + 9)(n - 10) = 0
বা, n - 10 = 0[∴ n ≠ 9]
∴ n = 10

৫৩.
নিচের কোনটি সম্পূর্ণ ফুল?
  1. ধুতুরা
  2. লাউ
  3. কুমড়া
  4. সবগুলো
ব্যাখ্যা

একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ থাকে।
যথা- পুষ্পাক্ষ, বৃতি, দলমন্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক।
- যে ফুলে এই পাঁচটি স্তবকই উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে।
যেমন- জবা, ধুতুরা ইত্যাদি।
- যেকোনো একটি স্তবক না থাকলে সে ফুলকে অসম্পূর্ণ ফুল বলে।
যেমন- লাউ, কুমড়া ইত্যাদি।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৫৪.
নব্য-ডারউইনবাদের জনক কে?
  1. চার্লস রবার্ট ডারউইন
  2. জাঁ বাপ্টিস্ট পিয়েরে দ্য ল্যামার্ক
  3. অগাস্ট ভাইজম্যান
  4. আর্নেস্ট হেকেল
ব্যাখ্যা

ব্যাখ্যা:
- ফরাসি উদ্ভিদবিজ্ঞানী জাঁ বাপ্টিস্ট পিয়েরে দ্য ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণিজগতকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এ দুভাগে বিভক্ত করেন। তাঁকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের প্রবক্তা বলা হয়।
- চার্লস রবার্ট ডারউইন একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। ১৮৫৯ সালে প্রকাশিত ''Origin of Species By Means of Natural Selection'' নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তাঁর সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এ মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত।
- বিজ্ঞানী ভাইজম্যান ও তাঁর অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন। ভাইজম্যান ও তাঁর অনুগামীদের মাধ্যমে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের এ নবমূল্যায়নকে নব্য-ডারউইনবাদ বলে। ভাইজম্যানকে নব্য-ডারউইনবাদের জনক বলা হয়। নব্য-ডারউইনবাদীদের মধ্যে ভাইজম্যান ছাড়াও হাক্সলি, স্পেনসার, জর্ডান, গ্রে এবং হেকেল এর নাম উল্লেখযোগ্য।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৫.
প্রোটিনের অভাবে মানুষের কী রোগ হয়?
  1. কোয়াশিয়রকর
  2. মেরাসমাস
  3. বেরিবেরি
  4. ক + খ
ব্যাখ্যা

প্রোটিনের অভাবজনিত রোগঃ
খাদ্যে প্রোটিনের অভাব হলে 'মেরাসমাস' ও 'কোয়াশিয়রকর' নামক দুটি রোগ হয়।
 - মেরাসমাস রোগে পেশী ও মেদ ক্ষয় হয় ও চামড়া কুচকে যায়, দেহের বৃদ্ধি থেমে যায়, ওজন স্বাভাবিকের চেয়ে শতকরা ৬০ ভাগ কমে যায়, কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।
- সাধারণত ২ - ৪ বছর বয়সে শিশুদের খাদ্যে আমিষের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়। এ রোগে শিশুদের দেহের বৃদ্ধি থেমে যায়, পেশী ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়, রক্তাল্পতা দেখা দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)

৫৬.
তাপগতিবিদ্যার সূত্র প্রদান করেন কে?
  1. লর্ড কেলভিন
  2. কাউন্ট রামফোর্ড
  3. বিজ্ঞানী বয়েল
  4. বিজ্ঞানী চার্লস
ব্যাখ্যা

ব্যাখ্যা:
- 1798 সালে কাউন্ট রামফোর্ড দেখান যে তাপ এক ধরণের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়।
- অন্যান্য বিভিন্ন বিজ্ঞানীর গবেষণার ওপর ভিত্তি করে লর্ড কেলভিন ১৮৫০ সালে তাপ গতিবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন।
- বিজ্ঞানী বয়েল এবং চার্লস গ্যাসের উপর চাপ, আয়তন এবং তাপমাত্রার প্রভাব নিয়ে সূত্র প্রদান করেছিলেন।
সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, নবম-দশম শ্রেণি

৫৭.
নিচের কোন পদার্থ ফটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে না?
  1. ক্যালসিয়াম
  2. আয়রন
  3. পটাশিয়াম
  4. রুবিডিয়াম
ব্যাখ্যা

ব্যাখ্যা:
ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেক্ট্রন নির্গত হতে দেখা যায়।
ফটো- ইলেক্ট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
এরূপ একটি কোষে আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যায়। এক্ষেত্রে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৮.
ভারি পানি গঠনে নিচের কোনটি অংশ নেয়?
  1. প্রোটিয়াম
  2. হাইড্রোজেন
  3. টিট্রিয়াম
  4. ডিউটেরিয়াম
ব্যাখ্যা

ব্যাখ্যা:
হাইড্রোজেনের তিনটি প্রাকৃতিক আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। এদের মধ্যে পানি গঠন করে হাইড্রোজেন বা প্রোটিয়াম। আর ভারি পানি গঠন করে ডিউটেরিয়াম।
ডিউটেরিয়ামের ভর সংখ্যা ২, প্রোটন সংখ্যা ১ এবং নিউট্রন সংখ্যা ১।
সূত্র: মাধ্যমিক রসায়ন বই, নবম-দশম শ্রেণি

৫৯.
নিচের কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
  1. পেট্রোল
  2. ডিজেল
  3. কেরোসিন
  4. ন্যাপথা
ব্যাখ্যা

ব্যাখ্যা:
- পেট্রোল (গ্যাসোলিন) এর স্ফুটনাঙ্ক ২১° - ৭০° C পর্যন্ত
- ন্যাপথা এর স্ফুটনাঙ্ক ৭১° - ১২০° C পর্যন্ত
- কেরোসিনের স্ফুটনাঙ্ক ১২১° - ১৭০° C পর্যন্ত
- ডিজেলের স্ফুটনাঙ্ক ১৭১° - ২৭০° C পর্যন্ত
সূত্র: মাধ্যমিক রসায়ন বই, নবম-দশম শ্রেণি

৬০.
নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?
  1. বিউটেন
  2. প্রোপাইন
  3. ইথিন
  4. এসিটিক এসিড
ব্যাখ্যা

ব্যাখ্যা:
অ্যালকেনের বন্ধন ভাঙা অনেক কঠিন। তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এজন্য এদেরকে প্যারাফিন বলে। প্যারাফিন অর্থ আসক্তিহীন।
মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি হলো অ্যালকেন। ইথিন একটি অ্যালকিন, প্রোপাইন একটি অ্যালকাইন এবং এসিটিক এসিড একটি কার্বক্সিলিক এসিড।
সূত্র: মাধ্যমিক রসায়ন বই, নবম-দশম শ্রেণি

৬১.
বায়ুমণ্ডলের কোন স্তরে আয়নোস্ফিয়ার সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বিরাজ করে?
  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্র‍্যাটোস্ফিয়ার
  3. থার্মোস্ফিয়ার
  4. এক্সোস্ফিয়ার
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Atmosphere is gaseous envelope that surrounds the Earth. Near the surface it has a well-defined chemical composition. In addition to gases, the atmosphere contains solid and liquid particles in suspension.
Scientists divide the atmosphere into five main layers: in ascending order, the troposphere (surface to 6–8 mi, or 10–13 km); the stratosphere (4–11 mi, or 6–17 km, to about 30 mi, or 50 km); the mesosphere (31–50 mi, or 50–80 km); the thermosphere (50–300 mi, or 80–480 km); and the exosphere (from 300 mi and gradually dissipating).
Most of the atmosphere consists of neutral atoms and molecules, but in the ionosphere a significant fraction is electrically charged.
The ionosphere begins near the top of the stratosphere but is most distinct in the thermosphere.
সূত্র: Encyclopedia Britannica

৬২.
(১৭৫)১০ সংখ্যার অক্টাল রূপ -
  1. (২৫৭)
  2. (২১৪)
  3. (২৩৪)
  4. (২২৪)
৬৩.
কত সালে আরপানেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়?
  1. ১৯৫৯
  2. ১৯৬১
  3. ১৯৬৪
  4. ১৯৬৯
ব্যাখ্যা

১৯৫৭ সালে তৎকালীন সােভিয়েত রাশিয়া স্পুটনিক উক্ষেপন করার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। এজন্য তারা প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরে গড়ে তােলে একটি প্রজেক্ট।
এই প্রজেক্টের নাম রাখা হয় আরপা (ARPA = Advanced Research Projects Agency)। ১৯৬২ সালে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনােলােজির লিক লিডার (J C R Lick Lider) প্রথম তার গ্যালাকটিক নেটওয়ার্ক কনসেপ্ট বর্ণনা করেন। তাতে বিভিন্ন কম্পিউটারের মধ্যে প্রােগ্রাম ও তথ্যের আদান প্রদানের কথা বলা হয়। তার এই ধারণাই অনেকটা আজকে ইন্টারনেটে রূপলাভ করেছে।
১৯৬৫ সালে থমাস মেরিল (Thomas Merill) এবং লরেন্স রবার্ট (Lorence Robert) প্রথম MIT এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে বােল্ট (Bolt), বেরানাক (Beranak), নিউম্যান (Newman) (সংক্ষেপে BBN) আরপা-এর সাথে যুক্ত হয়ে প্যাকেট-সুইচিং নেটওয়ার্কের উদ্ভাবন করেন। তখন থেকে এর নাম হয় আরপানেট (ARPAnet)।
১৯৬৯ সালের ১লা সেপ্টেম্বর আরপানেট নেটওয়ার্কের ব্যবস্থা চুড়ান্ত হয়। প্রাথমিক অবস্থায় এক্ষেত্রে চারটি সংযােগের ব্যবস্থা করা হয়। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর আরপানেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
১৯৭২ সালের মার্চ মাসে রে টোমলিনশন (Ray Tomlinson) কম্পিউটার থেকে কম্পিউটারে ই-মেইল প্রেরণের জন্য প্রথম সফটওয়্যার তৈরি করেন।
১৯৭৩ সালে Transmission Control Protocol/Internet protocol (TCP/IP) এর উন্নয়ন শুরু হয়।
১৯৭৬ সালে দুইটি নেটওয়ার্কিং সিস্টেমের উন্নয়ন ঘটে। এর একটি হল জেরক্সের ড. রবার্ট ও জে মেটকালফে ইথারনেট। এই ইথারনেটই পরে লােকাল এরিয়া নেটওয়ার্ক উন্নয়নের পথ খুলে দিয়েছিল। অপর সিস্টেসটি ছিল স্যাটনেট (SATNET)।
১৯৮২ সালের দিকে ইন্টারনেট শব্দটি জনপ্রিয় হয়ে উঠে। এই সময় ইন্টারনেটের সংজ্ঞা নিরুপন করে বলা হয় - “ইন্টারনেট হল টিসিপি/আইপি ব্যবহার করে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপন করার পদ্ধতি বিশেষ”।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৬৪.
ফেইসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া
  2. ম্যাসেচুসেটস
  3. ওয়াশিংটন
  4. সাউথ ক্যারোলিনা
ব্যাখ্যা
headquarters of facebook: Menlo Park, California, United States.
Source: facebook.com
৬৫.
মডেম কী রূপে ব্যবহৃত হয়?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. ক ও খ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মডেম ইনপুট আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়।
কতিপয় কিছু ইনপুট-আউটপুট ডিভাইস হলো টাচ স্ক্রিন, পাঞ্চকার্ড, প্রিন্টার-স্ক্যানার ইত্যাদি।
৬৬.
মুশফিকের মমিনুলের মত লম্বা; সাকিব তামিমের চেয়ে খাটো; তামিম মুশফিকের চেয়ে লম্বা হলেও মাশরাফির চেয়ে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
  1. সাকিব
  2. তামিম
  3. মুশফিক
  4. কেউই না
ব্যাখ্যা

মুশফিক = মমিনুল
তামিম > সাকিব
মাশরাফি > তামিম > মুশফিক
এটা স্পষ্ট যে সবার মধ্যে লম্বা মাশরাফিই।

৬৭.
‘BARBIT’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. একটা সাগরের নাম
  2. একটি গ্রহের নাম
  3. একটি দেশের নাম
  4. একটি প্রাণীর নাম
ব্যাখ্যা
‘BARBIT’ বর্ণগুলো সাজালে (RABBIT) একটি প্রাণীর নাম পাওয়া যাবে।
৬৮.
যখন ঘড়িতে সময় 4:20 তখন ঘণ্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ-
  1. 10°
  2. 20°
ব্যাখ্যা
ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(11M - 60H)/2|° = |(11×20 - 60×4)/2|° = 10°
৬৯.
দুই অঙ্কের একটি সংখ্যা এবং অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করে নতুন আরেকটি সংখ্যা তৈরি করলে এদের পার্থক্য হয় 36। ওই দুই অঙ্কের পার্থক্য কত?
  1. 3
  2. 4
  3. 7
  4. 9
ব্যাখ্যা

ধরি, দশকের অংক x এবং এককের অংক y
তাহলে, (10x + y) - (10y + x) = 36
⇒ 9(x - y) = 36
∴ x - y = 4.

৭০.
‘স্বায়ত্তশাসন’ - এর সমার্থক শব্দটি চিহ্নিত করুন।
  1. প্রশাসন
  2. অনুশাসন
  3. স্বশাসন
  4. রাজত্ব শাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য) স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
৭১.
Choose the word which is different from the rest.
  1. Sparrow
  2. Swan
  3. Parrot
  4. Koel
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
৭২.
16, 33, 65, 131, 261, (....)
  1. 523
  2. 520
  3. 613
  4. 721
ব্যাখ্যা
আগের সংখ্যার দ্বিগুণের সাথে একবার ১ যোগ আরেকবার ১ বিয়োগ করে করে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। সুতরাং, পরের সংখ্যাটি হবে 523
৭৩.
Which one will replace the question mark?
  1. 115
  2. 130
  3. 135
  4. 140
ব্যাখ্যা
(5 x 6 x 8) + (7 x 4 x 9) = 492
এবং (7 x 5 x 4) + (6 x 8 x 9) = 572
সুতরাং, (4 x 3 x 5) + (7 x 2 x 5) = 130.
৭৪.
একটি ছেলের ছবি দেখিয়ে হাসান সাহেব বললেন, ‘সে আমার নানার মেয়ের একমাত্র ছেলের ছেলে’। ছেলেটি হাসানের কে হয়?
  1. ছেলে
  2. পিতা
  3. দাদা
  4. মামা
ব্যাখ্যা
হাসানের নানার মেয়ে মানে হাসানের মা, তার একমাত্র ছেলে হচ্ছে হাসান, সেই ছেলের ছেলে হচ্ছে হাসানের পুত্র।
৭৫.
নিচের কোনটি সময়ের একক নয়?
  1. Tropical year
  2. Light Year
  3. Week
  4. Millisecond
ব্যাখ্যা
Tropical year is approximately 365 days, 5 hours, 48 minutes, 45 seconds, using the modern definition.
A light-year is a measurement of distance and not time.
৭৬.
বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
  1. জার্মানি
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৩,৮৭৫.৮৩ কোটি মার্কিন ডলার।
দেশ অনুসারে শীর্ষ রপ্তানি গন্তব্যসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৬৯৭.৪ কোটি মা. ড.)
- দ্বিতীয় : জার্মানি (৫৯৫.৩৫ কোটি মা. ড.)
- তৃতীয় : যুক্তরাজ্য (৩৭৫.১২ কোটি মা. ড.)
- চতুর্থ : স্পেন (২৩৪.৩৯ কোটি মা. ড.)
- পঞ্চম : ফ্রান্স (১৯৬.২১ কোটি মা. ড.)
- ষষ্ঠ : পোল্যান্ড (১৫০.৩৬ কোটি মা. ড.)
- সপ্তম : ইতালি (১৩০.৮৬ কোটি মা. ড.)
- অষ্টম : ভারত (১২৭.৯৬ কোটি মা. ড.)
- নবম : নেদারল্যান্ডস (১২৭.৪৪ কোটি মা. ড.)
- দশম : জাপান (১১৮.৩৬ কোটি মা. ড.)
- এগারোতম : কানাডা (১১৬.৪ কোটি মা. ড.)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭৭.
জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহিত হয় কবে?
  1. ০৫ মে ১৯৯৬
  2. ২৫ মার্চ ১৯৯৬
  3. ২৭ মার্চ ১৯৯৬
  4. ১৬ জুন ১৯৯৬
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ২৫ মার্চ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল উত্থাপিত হয়। ২৬শে মার্চ ভোর পর্যন্ত আলোচনার পর ২৭শে মার্চ ২৬৮-০ ভোটে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনী গৃহিত হয়।
- ২৮ মার্চ রাষ্ট্রপতি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিলো অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সন্নিবেশ করা।
- তবে পরবর্তীতে হাইকোর্ট ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।
(তথ্যসূত্র: আইন মন্ত্রণালয় এবং বাংলা ট্রিবিউন)
৭৮.
বাংলাদেশে নিম্ন দারিদ্র্য সীমার নিচের বসবাসকারী জনসংখ্যা কত শতাংশ?
  1. ৮.৮৫ শতাংশ
  2. ৯.১৫ শতাংশ
  3. ১০.৫ শতাংশ
  4. ১২.৬ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে অতি বা নিম্ন দারিদ্র্য হার ১০.৫ শতাংশ।
- উচ্চ দারিদ্র্য হার ২০.৫ শতাংশ।
- দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে ও কুড়িগ্রাম জেলায়।
- দারিদ্র্য হার সবচেয়ে কম ঢাকা বিভাগে ও নারায়ণগঞ্জ জেলায়।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৭৯.
সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে বিদেশ থেকে প্রধানত কোনটি আমদানি করা হয়?
  1. চুনাপাথর
  2. ক্লিংকার
  3. কঠিন শিলা
  4. ফার্নেস
ব্যাখ্যা
- দুটি কারখানা ব্যতীত দেশের সকল সিমেন্ট কারখানা বিদেশ থেকে সিমেন্ট তৈরির সেকেন্ডারি কাঁচামাল হিসেবে ক্লিংকার আমদানি করে সিমেন্ট উৎপাদন করে থাকে।।
- ক্লিংকার হলো এক প্রকার ছোট দানাদার জাতীয় বস্তু যা চুনাপাথর ও মাটিকে অত্যধিক তাপ দিয়ে তৈরি করা হয়। পরবর্তীতে ক্লিংকারের সাথে জিপসাম মিশিয়ে সিমেন্ট তৈরি করা হয়।
- বাংলাদেশে ছাতক সিমেন্ট কারখানা ও লাফার্জ সুরমা কারখানা নিজেরা ক্লিংকার তৈরি করে। অন্যসব সিমেন্ট কারখানা বিদেশ থেকে ক্লিংকার আমদানি করে সিমেন্ট তৈরি করে থাকে।
(তথ্যসূত্র: প্রথম আলো ও বাংলাদেশ ব্যাংক)
৮০.
বিবিএসের SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যা কত শতাংশ?
  1. ৫৫.২ শতাংশ
  2. ৬০.৭ শতাংশ
  3. ৬৩.৬ শতাংশ
  4. ৬৬.৪ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার ৬৩.৬ শতাংশ।
রিপোর্ট অনুসারে,
- মোট জনসংখ্যা : ১৬.৮২ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন।
বিভিন্ন বয়সী জনসংখ্যা:
- ০-১৪ বয়সী : ২৮.১ শতাংশ
- ১৫-৪৯ বয়সী : ৫৪.৯ শতাংশ
- ৫০-৫৯ বয়সী : ৮.৭ শতাংশ
- ৬০+ বয়সী : ৮.৩ শতাংশ।
(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020)
৮১.
পূর্ববর্তী বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে কত শতাংশ?
  1. ২২ শতাংশ
  2. ২৪ শতাংশ
  3. ৩৬ শতাংশ
  4. ৩১ শতাংশ
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ৩৬.১৫ শতাংশ বেশি।
- ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিলো ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৮২.
বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক গ্রহণ করেন কবে?
  1. ১০ অক্টোবর ১৯৭২
  2. ১৭ জানুয়ারি ১৯৭৩
  3. ২৩ মে ১৯৭৩
  4. ২৩ অক্টোবর ১৯৭৩
ব্যাখ্যা
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে।
(তথ্যসূত্রঃ কারাগারের রোজনামচা ও একুশে টেলিভিশন)
৮৩.
গণতান্ত্রিক ব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা গঠন করে-
  1. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
  2. দাতাগোষ্ঠী
  3. বেসামরিক আমলাতন্ত্র
  4. সংসদীয় বিরোধী দল
ব্যাখ্যা
- গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদে বিরোধী দল কর্তৃক গঠিত মন্ত্রিসভা ‘ছায়া মন্ত্রিসভা’ নামে পরিচিত।
- সরকারি দল ও মন্ত্রিসভাকে চাপে রাখার জন্যে বিরোধী দল কর্তৃক ছায়া মন্ত্রিসভা গঠিত হয়।
- সরকারের মন্ত্রিসভার আদলে বিরোধী দলের বিভিন্ন সাংসদের সমন্বয়ে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করা হয়।
(তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
৮৪.
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
  1. ৪৯৩টি
  2. ৪৯৪টি
  3. ৪৯৫টি
  4. ৪৯৬টি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা ৪৯৫টি।
- গত ২৬ জুলাই ২০২১ অনুষ্ঠিত নিকারের ১১৭তম সভায় নতুন তিনটি উপজেলার অনুমোদন দেওয়া হয়।
এগুলো হলো:
- ৪৯৫তম : ডাসার, (মাদারীপুর)
- ৪৯৪তম : মধ্যনগর, (সুনামগঞ্জ)
- ৪৯৩তম : ঈদগাঁও (কক্সবাজার)।
- গত ১০ আগস্ট ২০২১ নতুন উপজেলাগুলোর গেজেট প্রকাশ করা হয়।
(তথ্যসূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয় ওয়েবসাইট)
৮৫.
বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্প্রতি কোন ভাষায় অনূদিত হয়?
  1. পর্তুগিজ ভাষা
  2. কোরিয়ান ভাষা
  3. স্পেনিশ ভাষা
  4. তামিল ভাষা
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ সম্প্রতি গত ১ জুলাই ২০২১ কোরিয়ান ভাষায় অনূদিত হয়।
- কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বইটি কোরিয়ান ভাষায় অনুবাদ করেন লি ডং হিউন।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮৬.
আফগানিস্তানের সর্বশেষ প্রেসিডেন্ট কে?
  1. হামিদ কারজাই
  2. আশরাফ ঘানি
  3. আমানুল্লাহ সালেহ
  4. বোরহানউদ্দিন হেকমতিয়ার
ব্যাখ্যা
- আফগানিস্তানের সর্বশেষ প্রেসিডেন্ট হলেন আশরাফ ঘানি। তিনি গত ১৫ আগস্ট ২০২১ তালেবান কর্তৃক কাবুল দখলের প্রেক্ষাপটে পালিয়ে পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে আশ্রয় গ্রহণ করেন (গণমাধ্যমের খবর অনুসারে)। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।
- আশরাফ ঘানি ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
(তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
৮৭.
লিব্রেভিল কোন দেশের রাজধানী শহর?
  1. মোলদাভিয়া
  2. গ্যাবন
  3. সাইপ্রাস
  4. প্যারাগুয়ে
ব্যাখ্যা
- গ্যাবনের রাজধানী : লিব্রেভিল
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া
- প্যারাগুয়ের রাজধানী : আসুনসিয়ন
- মোলদাভিয়ার রাজধানী চিসিনিউ।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৮.
২০২০ সালের বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ইসরাইল
  2. যুক্তরাষ্ট্র
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
ব্যাখ্যা
- আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ মোট ১৮২টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্ট অসুসারে,
- শীর্ষদেশ : মার্কিন যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : যুক্তরাজ্য ও সৌদি আরব
- তৃতীয় : এস্তোনিয়া
- সর্বনিম্ন দেশ : উত্তর কোরিয়া
- বাংলাদেশের অবস্থান : ৫৩তম।
(তথ্যসূত্র: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ওয়েবসাইট)
৮৯.
IFC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
(তথ্যসূত্রঃ IFC ওয়েবসাইট)
৯০.
কোন বিষয়টির উপর গুরুত্ব দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?
  1. আফগান সংকট
  2. দুর্নীতি প্রতিরোধ
  3. কোভিড-১৯ মোকাবেলা
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২-৪ জুন ২০২১।
- এই অধিবেশনে বিশ্বব্যাপী দুর্নীতির প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯১.
চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয় কত সালে?
  1. ১৯১১ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
- চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয় ১৯২১ সালের ১ জুলাই। চীনের সাংহাইয়ের বর্তমান মেমোরিয়াল হলে মাও সেতুং এবং অন্য ১২ জন নেতার উদ্যোগে চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ২০২১ সালের ১ জুলাই চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন হয়।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৯২.
ইউরোপের কোন দেশটি কমনওয়েলথের সদস্য?
  1. আয়ারল্যান্ড
  2. মাল্টা
  3. আলবেনিয়া
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- কমনওয়েলথের বর্তমান মোট সদস্য ৫৪টি।
- এদের মধ্যে ইউরোপের দেশ তিনটি। এগুলো হলো:
- যুক্তরাজ্য
- মাল্টা এবং
- সাইপ্রাস।
মহাদেশ অনুসারে কমনওয়েলথের সদস্য:
- ইউরোপ : ৩টি
- এশিয়া : ৮টি
- আফ্রিকা : ১৯টি
- ওশেনিয়া : ১১টি
- উত্তর আমেরিকার : ১২টি
- দক্ষিণ আমেরিকার ১টি (গায়ানা)।
(তথ্যসূত্র: কমনওয়েলথ ওবেসাইট)
৯৩.
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন কে?
  1. জন এফ কেনেডী
  2. জিমি কার্টার
  3. হেনরী কিসিঞ্জার
  4. বিল ক্লিনটন
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ইসরাইল ও মিশর নিজেদের মধ্যে শান্তি স্থাপনে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মধ্যস্থতা করেন।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়েছিলো।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৯৪.
এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা কত সাল পর্যন্ত ‍বৃদ্ধি করা হয়েছে?
  1. ২০২৬ সাল
  2. ২০২৯ সাল
  3. ২০৩৪ সাল
  4. ২০৩৬ সাল
ব্যাখ্যা
- এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত ‍বৃদ্ধি করা হয়েছে। গত ২৯ জুন ২০২১ TRIPS Council এর সভায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়।
- ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের বাধ্যবাধকতা ছিলো।
- Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) চুক্তি হলো আন্তর্জাতিক বাণিজ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি যা ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাক্কাশে স্বাক্ষরিত হয়।
(তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়েবসাইট)
৯৫.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকদের পদের মেয়াদ কত বছর করে?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৯ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ) জাতিসংঘের ছয়টি মূলসংস্থার একটি।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- মোট ১৫ জন বিচারক নিয়ে ICJ গঠিত।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর করে।
- এদের মধ্য থেকে ৩ বছরের জন্যে একজন করে সভাপতি নির্বাচিত হয়।
- বর্তমান সভাপতি যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।
(তথ্যসূত্র: ICJ ওয়েবসাইট)
৯৬.
আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি?
  1. খুলনা অঞ্চল
  2. সিলেট অঞ্চল
  3. উপকূলীয় অঞ্চল
  4. সিরাজগঞ্জ অঞ্চল
ব্যাখ্যা
- বাংলাদেশে সাধারণত চার ধরনের বন্যা সংঘটিত হয়।
এগুলো হলো:
- বৃষ্টিজনিত বন্যা
- উপকূলীয় বন্যা
- নদীসৃষ্ট বন্যা
- আকস্মিক বন্যা।
- বাংলাদেশেরে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ী নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
- এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী নদীর উপচে পড়া পানির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
- আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
অন্যদিকে,
- বৃহত্তর খুলনা ও যশোর অঞ্চলে বৃষ্টিজনিত বন্যা দেখা যায়।
- উপকূলীয় অঞ্চলে উপকূলীয় বন্যা দেখা দেয়।
- নদী সংলগ্ন জেলাসমূহে নদীসৃষ্ট বন্যা দেখা যায়।
(তথ্যসূত্র: বন্যা সাড়াদান ও প্রস্তুতি পরিকল্পনা : বাংলাদেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর)
৯৭.
বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয়-
  1. গ্রাফাইট
  2. কোয়ার্টজাইট
  3. মার্বেল
  4. নিস
ব্যাখ্যা
- আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে।
যেমন:
- বেলপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস।
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৮.
নিচের কোনটি দ্বীপরাষ্ট্র?
  1. বলিভিয়া
  2. উত্তর কোরিয়া
  3. সোমালিয়া
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- উল্লিখিত অপশনসমূহের মধ্যে আইসল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
অন্যদিকে,
- বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
- সোমালিয়া হর্ন অব আফ্রিকায় অবস্থিত।
- উত্তর কোরিয়া কোরিয়ান উপদ্বীপে অবস্থিত।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯৯.
প্লেটোর মতে নিচের কোনগুলো সদগুণ?
  1. সুখ, সততা, বিশ্বাস ও সাহস
  2. জ্ঞান, সাহসিকতা, আত্মসংযম ও ন্যায়পরায়ণতা
  3. প্রজ্ঞা, শৃঙ্খলা, প্রেষণা, নিষ্ঠা
  4. সততা, ন্যায়বোধ, প্রেম ও আত্মভরিতা
ব্যাখ্যা
- গ্রিক দার্শনিক প্লেটোর মতে সদগুণ হলো চারটি।
এগুলো হলো:
- জ্ঞান
- সাহসিকতা
- আত্মসংযম ও
- ন্যায়পরায়ণতা।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০০.
জাতীয় সংহতির জন্যে কী প্রয়োজন?
  1. পেশাদার আমলাতন্ত্র
  2. বিচার বিভাগের স্বাধীনতা
  3. রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু বিকাশ
  4. বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা
ব্যাখ্যা
- জাতীয় সংহতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একই ভূখণ্ডে বসবাসকারী পৃথক সাংস্কৃতিক ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন গোষ্ঠীগুলোর মধ্যে জাতীয় একাগ্রতা প্রতিষ্ঠা করা হয়।
- জাতীয় সংহতি প্রতিষ্ঠার জন্যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : বিএসএস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)