পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ: ১. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ২. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র। উৎস: বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট ওয়েবসাইট, দৈনিক পত্রিকা এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
সাধারণত ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য থাকে-
  1. ক) ২০ গজ
  2. খ) ২১ গজ
  3. গ) ২২ গজ
  4. ঘ) ২৩ গজ
ব্যাখ্যা
ক্রিকেট:
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়। 
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে।

পিচ:
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে। 
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাসে
  2. খ) রাজেন্দ্রপুরে
  3. গ) রাজারবাগ পুলিশ লাইনে
  4. ঘ) সোহরাওয়ার্দী উদ্যানে
ব্যাখ্যা
শিখা চিরন্তন
- মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগরূক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৯৭ সালের ২৬শে মার্চ শিখা চিরন্তন স্থাপিত হয়।
- ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে এই স্থান থেকেই 'মুক্তির সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন।
- গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। 
- বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপন করা হয়। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) সেই মুজিব
  2. খ) রেডিও
  3. গ) বার্তা
  4. ঘ) ঐতিহাসিক মার্চ
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'রেডিও'। 
- অনন্য মামুন পরিচালিত এই চলচিত্রটি। 
- চ্যানেল আইয়ে 'রেডিও' চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার হয়েছে।
- ‘রেডিও' চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।
- ৭ মার্চ, ২০২৩ চ্যানেল আইয়ে প্রথম মুক্তি পায় এই চলচিত্র।

উৎস: প্রথম আলো পত্রিকা ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার। 
.
সম্প্রতি বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
- সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। 
- এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান।
- প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
- দ্বিতীয় ম্যাচে জিতেছিল ৪ উইকেটে।

উৎস: বাংলাট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
উনসত্তরের গনঅভ্যুত্থান নিয়ে রচিত সাহিত্য কোনটি?
  1. ক) এখনও ক্রীতদাস
  2. খ) রেইনকোর্ট
  3. গ) অন্য ঘরে অন্য স্বর
  4. ঘ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ১৯৮৭ সালে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের প্রেক্ষাপট ছিলো উনসত্তরের গনঅভ্যুত্থান

অন্যদিকে, 
- 'রেইনকোর্ট' আখতারুজ্জামান ইলিয়াস রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প।
- 'অন্য ঘরে অন্য স্বর' আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ।
- 'এখনও ক্রীতদাস' আবদুল্লাহ আল মামুন রচিত মুক্তিযুদ্ধ পরবর্তী নিম্নবর্গের মানুষের জীবন নিয়ে নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)। 
.
SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পদকটি লাভ করেন?
  1. ক) এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
  2. খ) এসডিজি অ্যাকশন অ্যাওয়ার্ড
  3. গ) জিরো হাঙ্গর অ্যাওয়ার্ড
  4. ঘ) এসডিজি স্পেশাল হিউমেনিটেরিয়ান
ব্যাখ্যা
অ্যাওয়ার্ড:
- ২১ সেপ্টেম্বর ২০২১ সালে SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পদক লাভ করেন। 
- ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলুশান নেটওয়ার্ক (এসডিএসএন), গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করে। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।
.
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়- বাংলাদেশ। 
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক এই দলটি। 
- এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল। 
- এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের- হাতে। 

উৎস: দৈনিক প্রথম আলো।
.
প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) জাকির হাসান
  3. গ) লিটন দাশ
  4. ঘ) নাঈমুর রহমান দুর্জয়
ব্যাখ্যা
অভিষেক টেস্টে সেঞ্চুরি:
- বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন- জাকির হাসান। 
- বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুর ।
- তবে জাকির তাদের সবার থেকে আলাদা, কারণ তিনি সেঞ্চুরিটা করলেন ওপেন করতে নেমে। 
- জাকির আরেকটি রেকর্ডেও নাম উঠিয়েছেন।
- অভিষেকে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের কেবল দ্বিতীয় ওপেনার তিনি।
- পাকিস্তানের বিপক্ষে ১৯৭৫ সালে এই কৃতী গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ল্যান্স বাইচান।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।