পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০৬
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১০ (সকলের জন্য উন্মুক্ত ও ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৬ প্রশ্ন

.
মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে -
  1. অভিসার
  2. পূর্বরাগ
  3. ভণিতা
  4. অনুরাগ
সঠিক উত্তর:
পূর্বরাগ
উত্তর
সঠিক উত্তর:
পূর্বরাগ
ব্যাখ্যা

পূর্বরাগ:
রূপ গোস্বামী ''উজ্জ্বলনীলমণি'' গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞার্থে বলেছেন -
- মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে পূর্বরাগ।
- পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা - চন্ডীদাস।
- বৈষ্ণব পদাবলিতে পূর্বরাগ জনপ্রিয় কাব্যরূপ।

আবার,
- প্রেমিক বা প্রেমিকা যখন গোপনে কোনো একটা নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য যাত্রা করে তাকে অভিসার বলে।
- প্রাচীন কাব্যে কবিতার শেষে কবিরা নিজেদের নাম - পরিচয় দিতেন যাকে ভণিতা বলা হয়।
- প্রেমাবিষ্ট হৃদয়ের একটি বিশিষ্ট ভাবকে প্রেমবৈচিত্ত্য বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘আলাল-দুলালের পালা’ হিসেবে পরিচিত কোন পালা?
  1. মহুয়া
  2. মলুয়া
  3. কঙ্ক ও লীলা
  4. দেওয়ানা মদিনা
সঠিক উত্তর:
দেওয়ানা মদিনা
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানা মদিনা
ব্যাখ্যা

- ‘দেওয়ানা মদিনা’ হলো মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালাগুলোর একটি। এর রচয়িতা মনসুর বয়াতি।
- দেওয়ানা মদিনা পালার প্রধান চরিত্র দুই ভাই আলাল ও দুলাল। তাই এটাকে আলাল-দুলালের পালাও বলা হয়।
- বর্তমান হবিগঞ্জ জেলার অধীন বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের দেওয়ানদের সম্পর্কে এ পালা।
- কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হলো- আলাল, দুলাল, মদিনা, সোনাফর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
ত্রিশের দশকের বিখ্যাত পঞ্চপাণ্ডব কবিদের মধ্যে কে রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব ছিলেন?
  1. বুদ্ধদেব বসু
  2. অমিয় চক্রবর্তী
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা

বাংলা কবিতার পঞ্চপাণ্ডব হলেন : জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে।
- কিন্তু তারা রবীন্দ্র কাব্যধারার বিরোধী কাব্যচর্চা করলেও অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব ছিলেন।
- তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বহু দেশ ভ্রমণও করেছেন।
অমিয় চক্রবর্তীর কাব্য হলো :
- খসড়া
- এক মুঠে
- মাটির দেয়াল
- অভিজ্ঞান বসন্ত
- অনিঃশেষ
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘ইছামতী’ উপন্যাসটি কার রচনা?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস ইছামতী। এটি ১৯৫০ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্র পুরস্কার লাভ করে।
ইছামতী নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
প্রধান চরিত্র হলো :
- ভবানী বাঁড়ুয্যে
- তিলু
- বিলু
- নীলু

লেখকের অন্যান্য উপন্যাস :
- পথের পাঁচালী
- অপরাজিত
- দৃষ্টি প্রদীপ
- আরণ্যক
- আদর্শ হিন্দু হোটেল
- দেবযান
- অশনি সংকেত

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘কালো বরফ’ উপন্যাসের লেখক কে?
  1. শহীদুল জহির
  2. জহির রায়হান
  3. মাহমুদুল হক
  4. জাকির তালুকদার
সঠিক উত্তর:
মাহমুদুল হক
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদুল হক
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের শক্তিমান লেখক মাহমুদুল হক ২০০৮ সালে মারা যান।
- কালো বরফ তার বিখ্যাত উপন্যাস।
- জীবন আমার বোন উপন্যাসটিও বেশ আলোচিত।
অন্যান্য উপন্যাস হলো :
- অনুর পাঠশালা
- নিরাপদ তন্দ্রা
- অশরীরী
- পাতালপুরী
- খেলাঘর
- মাটির জাহাজ
উৎস : বাংলাপিডিয়া ও জনকন্ঠ রিপোর্ট।

.
‘এক ধরনের অহংকার’ কী ধরনের রচনা?
  1. গল্প
  2. কবিতা
  3. নাটক
  4. উপন্যাস
সঠিক উত্তর:
কবিতা
উত্তর
সঠিক উত্তর:
কবিতা
ব্যাখ্যা

শামসুর রাহমানের প্রথম কাব্য - প্রথম গান দ্বিতীয় মৃত্যু। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।
- তাঁর ডাক নাম বাচ্চু
- মৃত্যুর আগ পর্যন্ত তাঁর ৬৫ টি কাব্য প্রকাশিত হয়েছে।
উল্লেখযোগ্য হলো :
- রৌদ্র করোটিতে
- বিধ্বস্ত নীলিমা
- বন্দী শিবির থেকে
- এক ধরনের অহংকার
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
- এক ফোঁটা কেমন অনল
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘আবু মোল্লা’, ‘নুরুন্নেহার’ নিচের কোন সাহিত্য কর্মের চরিত্র?
  1. নীলদর্পণ
  2. জমিদার দর্পণ
  3. বসন্ত কুমারী
  4. গাজী মিয়ার বস্তানী
সঠিক উত্তর:
জমিদার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
জমিদার দর্পণ
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন রচিত ‘জমিদার দর্পণ’ একটি নাটক।
- অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনি বর্ণিত হয়েছে।
- বসন্তকুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় তাঁর অন্যান্য নাটক।
- তবে তিনি বিষাদ-সিন্ধু গদ্য-রচনার জন্য বিশেষভাবে খ্যাতি লাভ করেছেন।
তাঁর অন্যান্য গ্রন্থ :
- গো-জীবন
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী
- আমার জীবনী
- কুলসুম জীবনী
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
‘উত্তরাধিকার’ কাব্যের রচয়িতা কে?
  1. সিকদার আমিনুল হক
  2. শহীদ কাদরী
  3. নির্মলেন্দু গুণ
  4. মহাদেব সাহা
সঠিক উত্তর:
শহীদ কাদরী
উত্তর
সঠিক উত্তর:
শহীদ কাদরী
ব্যাখ্যা

স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি শহীদ কাদরীর প্রথম কাব্য ‘উত্তরাধিকার’। এটি ১৯৬৭ সালে প্রকাশিত হয়।
তাঁর অন্যান্য কাব্য হলো :
- তোমাকে অভিবাদন প্রিয়তমা
- কোথাও কোন ক্রন্দন নেই
- আমার চুম্বনগুলো পৌঁছে দাও
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
বাংলার গ্রামীণ জীবনের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
  1. নিষ্কৃতি
  2. পথের দাবী
  3. পল্লীসমাজ
  4. বিরাজ বৌ
সঠিক উত্তর:
পল্লীসমাজ
উত্তর
সঠিক উত্তর:
পল্লীসমাজ
ব্যাখ্যা
পল্লীসমাজ (১৯১৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় উপন্যাস।
- বাংলার পল্লী জীবনের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক যুবতীর সম্পর্ক ও বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেমকাহিনী এই উপন্যাসের মূল বিষয়।
- উপন্যাসটির নাট্যরূপ - 'রমা' বাংলা রঙ্গমঞ্চে জনপ্রিয়তা অর্জন করেছিলো।
- প্রধান চরিত্র: রমা, রমেশ, বেণী, বলরাম প্রমুখ।

- নিষ্কৃতি উপন্যাসের উপজীব্য: একান্নবর্তী পরিবারের বিরোধ ও শেষ পর্যন্ত সম্প্রীতির জয়।
- পথের দাবী উপন্যাসের উপজীব্য: ব্রহ্মদেশে ব্রিটিশ বিরোধী স্বদেশি আন্দোলন।
- বিরাজ বৌ উপন্যাসের উপজীব্য: বাঙ্গালি গৃহস্থ জীবনের বাস্তব ছবি, বাঙ্গালি নারীর মমত্ব ও কারুণ্যের রূপায়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং পল্লী সমাজ উপন্যাস।
১০.
নিচের কোনটি ভিন্ন?
  1. লালসালু
  2. চাঁদের অমাবস্যা
  3. কাঁদো নদী কাঁদো
  4. খোয়াবনামা
সঠিক উত্তর:
খোয়াবনামা
উত্তর
সঠিক উত্তর:
খোয়াবনামা
ব্যাখ্যা

লালসালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো - এই তিনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপন্যাস।
পক্ষান্তরে খোয়াবনাম আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১১.
‘হ্ম’ যুক্তবর্ণের মধ্যে কোন্ কোন্ বর্ণ রয়েছে?
  1. ক + ষ
  2. ক্ষ + হ
  3. ক্ষ + ম
  4. হ্ + ম
সঠিক উত্তর:
হ্ + ম
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ম
ব্যাখ্যা

ক + ষ = ক্ষ
হ্ + ম = হ্ম
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১)

১২.
সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সংখ্যাবাচক শব্দ দুই প্রকার।
যথা :
১. ক্রমবাচক
২. পূরণবাচক
পূরণবাচক আবার ৩ প্রকার।
যথা :
ক. সাধারণ পূরণবাচক
খ. তারিখ পূরণবাচক
গ. ভগ্নাংশ পূরণবাচক
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১)

১৩.
হে বন্ধু, তোমাকে অভিনন্দন। এই বাক্যের ‘হে’ কোন পদ?
  1. বিশেষ্য
  2. সর্বনাম
  3. বিশেষণ
  4. আবেগ
সঠিক উত্তর:
আবেগ
উত্তর
সঠিক উত্তর:
আবেগ
ব্যাখ্যা

সম্বোধন বা আহবান করার ক্ষেত্রে ব্যবহৃত হওয়া শব্দকে সম্বোধন আবেগ বলে।
যেমন :
- ওগো, তোরা জয়ধ্বনি কর।
- হে বন্ধু, বিদায়
- হে বন্ধু, তোমাকে অভিনন্দন
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১)

১৪.
নিচের কোনটি চোখ শব্দের প্রতিশব্দ নয়?
  1. নেত্র
  2. লোচন
  3. অক্ষি
  4. চিকুর
সঠিক উত্তর:
চিকুর
উত্তর
সঠিক উত্তর:
চিকুর
ব্যাখ্যা
চিকুর চুল শব্দের প্রতিশব্দ।
অন্যান্য শব্দগুলো চোখ শব্দের প্রতিশব্দ।
১৫.
নিচের কোন শব্দের প্রয়োগ শুদ্ধ?
  1. অধীনস্থ
  2. শ্রেষ্ঠতর
  3. সারল্যতা
  4. সৌন্দর্য
সঠিক উত্তর:
সৌন্দর্য
উত্তর
সঠিক উত্তর:
সৌন্দর্য
ব্যাখ্যা

সৌন্দর্য শব্দের প্রয়োগ শুদ্ধ।
- অধীনস্থ শব্দে শুদ্ধরূপ অধীন
- শ্রেষ্ঠতর শব্দের শুদ্ধরূপ শ্রেষ্ঠ
- সারল্যতা শব্দের শুদ্ধরূপ সারল্য/সরলতা
উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৬.
Select the correct comparative form of the sentence: “Suha is as beautiful as you”
  1. Suha is more beautiful than you
  2. You are not more beautiful than Suha
  3. Suha is not less beautiful than you
  4. Both ‘খ’ and ‘গ’
সঠিক উত্তর:
Both ‘খ’ and ‘গ’
উত্তর
সঠিক উত্তর:
Both ‘খ’ and ‘গ’
ব্যাখ্যা

এ ধরনের sentence কে দুইভাবে comparative degree করা যায়। Subject অপরিবর্তিত রেখে less দিয়ে comparative degree করা যায়।
অথবা প্রদত্ত বাক্যের শেষের noun/pronounটিকে subject বানিয়ে গতানুগতিকভাবে more যোগ করে অথবা শব্দের শেষে –er যোগ করে comparative degree করা যায়।
Degree change করার সময় affirmative sentenceগুলো negative হয়ে যায়।

১৭.
Which one is the correct sentence?
  1. Do you know how often did the buses run?
  2. Do you know how often the buses run?
  3. Do you know how often do the buses run?
  4. Do you know how often does the bus run?
সঠিক উত্তর:
Do you know how often the buses run?
উত্তর
সঠিক উত্তর:
Do you know how often the buses run?
ব্যাখ্যা
Interrogative sentence এর sub-ordinate clause গুলো assertive sentence এর structure এ হয়।
তাই auxiliary verb হিসেবে do/does/did এর প্রয়োজন নেই।
১৮.
Which one is not a common gender?
  1. Lawyer
  2. Pupil
  3. Infant
  4. Stallion
সঠিক উত্তর:
Stallion
উত্তর
সঠিক উত্তর:
Stallion
ব্যাখ্যা
‘Lawyer’, ‘Pupil’, ‘Infant’ are common gender।
But ‘Stallion’means a male horse.
১৯.
Which of the following plural nouns is incorrect?
  1. Brothers-in-law
  2. Women-servants
  3. Step-brothers
  4. Commander in chiefs
সঠিক উত্তর:
Commander in chiefs
উত্তর
সঠিক উত্তর:
Commander in chiefs
ব্যাখ্যা

- Brothers-in-law
- Women-servants
- Step-brothers
শব্দগুলো সঠিক plural form.

- কিন্তু Commander in chief এর সঠিক plural Commanders in chief

২০.
‘Going home quickly, I helped her do the work’. Which one is the finite verb in this sentence?
  1. going
  2. do
  3. helped
  4. All of the above
সঠিক উত্তর:
helped
উত্তর
সঠিক উত্তর:
helped
ব্যাখ্যা

- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verb.
- In the given sentence, ‘helped’ has a subject ‘I’ (help verb টি subject এর number ও personএর অনুসারী ) and shows past indefinite tense.
So, it’s the finite verb.
আলোচ্য বাক্যে ‘do’ Bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে ।

Source: Cambridge Dictionary

২১.
The umbrella which has a broken handle is mine. The underlined clause is a/an-
  1. Adverbial clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা

An adjective clause ( also called relative clause) is a dependent clause that modifies a noun or pronoun.
In the given sentence, the clause which has a broken handle modifies the noun ‘umbrella’.
So, it is an adjective clause.

২২.
I had done the work and went home. The simple form of the sentence is-
  1. Having done the work, I went home
  2. Being done the work, I went home
  3. I had done the work going home
  4. As I had done the work, I went home
সঠিক উত্তর:
Having done the work, I went home
উত্তর
সঠিক উত্তর:
Having done the work, I went home
ব্যাখ্যা
এ ধরনের sentence কে simple করার সময়, যে কাজটি আগে করা হয়েছে সেই verb টিকে non-finite (ing যুক্ত ) করতে হয়।এখানে ‘had done’ non-finite হয়ে having done হয়েছে।
২৩.
The antonym of ‘Disclose’ is-
  1. Close
  2. Reveal
  3. Publish
  4. Conceal
সঠিক উত্তর:
Conceal
উত্তর
সঠিক উত্তর:
Conceal
ব্যাখ্যা

Disclose (VERB):
Meaning: Make (secret or new information) known.
Synonym:
reveal, make known, divulge, tell, impart, communicate, pass on, vouchsafe, unfold, release, make public, broadcast, publish, report, unveil
Antonym: 
conceal, hide.

Source: Oxford Dictionary

২৪.
Seeing his ridiculous activities, I could not help _______. (Fill in the gap)
  1. laugh
  2. laughing
  3. laughed
  4. to laugh
সঠিক উত্তর:
laughing
উত্তর
সঠিক উত্তর:
laughing
ব্যাখ্যা
কোন কিছু না করে থাকতে না পারা বুঝাতে cannot help/ could not help এর পরে verb + ing হয়।
২৫.
Give me a pen to write _____ . (Fill in the gap with appropriate preposition)
  1. with
  2. by
  3. on
  4. through
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
‘write’ এবং লেখার উপকরণ ‘pen/pencil’ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে preposition হয় ‘with’
২৬.
Which of the following novels is an autobiographical novel?
  1. A Tale of Two Cities
  2. The Return of the Native
  3. Sons and Lovers
  4. Lord of the Flies
সঠিক উত্তর:
Sons and Lovers
উত্তর
সঠিক উত্তর:
Sons and Lovers
ব্যাখ্যা
‘Sons and Lovers’ is a novel written by D.H. Lawrence. It is based on the real life events of the author.

Sons and Lovers, semiautobiographical novel by D.H. Lawrence, published in 1913.
- His first mature novel, it is a psychological study of the familial and love relationships of a working-class English family.
- The novel revolves around Paul Morel, a sensitive young artist whose love for his mother, Gertrude, overshadows his romances with two women: Miriam Leivers, his repressed, religious girlfriend, and Clara Dawes, an experienced, independent married woman.
- Unable to watch his mother die slowly of cancer, Paul kills her with morphine.
- Despite losing her and rejecting both Miriam and Clara, Paul harbours hope for the future.

Source: Britannica
২৭.
Which one is not a stage in the Renaissance Period of literature?
  1. The Elizabethan Age
  2. The Jacobean Age
  3. Caroline Age
  4. The Restoration period
সঠিক উত্তর:
The Restoration period
উত্তর
সঠিক উত্তর:
The Restoration period
ব্যাখ্যা

The Renaissance Period is subdivided into four shorter ages :
- The Elizabethan Age
- The Jacobean Age
- Caroline Age
- Commonwealth Period
But ‘The Restoration period’ (1660-1700) is a part of the Neo-classical period.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

২৮.
Which one is not a characteristic of the Romantic period?
  1. High imagination
  2. Subjectivity
  3. Spontaneity
  4. Sophistication in thought and style
সঠিক উত্তর:
Sophistication in thought and style
উত্তর
সঠিক উত্তর:
Sophistication in thought and style
ব্যাখ্যা

The chief characteristics of the Romantic period are-
- High imagination
- Subjectivity
- Spontaneity
- Supernaturalism
- Revolutionary zeal
On the contrary, Sophistication in thought and style is a characteristic of the Neo-classical period.

Source: Britannica and Sparknotes.

২৯.
Which poet is not one of the “Cavalier poets”?
  1. Richard Lovelace
  2. Sir John Suckling
  3. William Blake
  4. Robert Herrick
সঠিক উত্তর:
William Blake
উত্তর
সঠিক উত্তর:
William Blake
ব্যাখ্যা

‘Cavaliers’ were those who supported King Charles I during the civil war.
A group of lyric poets associated with the ‘Cavaliers’ are called Cavalier poets.
They are –
- Richard Lovelace
- Sir John Suckling
- Thomas Carew
- Robert Herrick

- William Blake is not a Cavalier poet.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman and Britannica

৩০.
বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় ১০০০০ টাকার ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ১১০২৫
  2. ১১২২৫
  3. ১২২২৫
  4. ১২৩২৫
সঠিক উত্তর:
১১০২৫
উত্তর
সঠিক উত্তর:
১১০২৫
ব্যাখ্যা
নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r%)n
= ১০০০০(১ + ৫/১০০)
=১০০০০ × ১০৫ × ১০৫ ÷ (১০০ × ১০০)
= ১১০২৫ টাকা।
৩১.
যদি একটি টেলিভিশনের বিক্রয়মূল্য ১২০০০ টাকা হয়, তাহলে ২০% ক্ষতি হয়। টেলিভিশনটির ক্রয়মূল্য কত?
  1. ১৪৪০০
  2. ১৬৫০০
  3. ৯৬০০
  4. ১৫০০০
সঠিক উত্তর:
১৫০০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১২০০০ টাকা হলে ক্রয়মূল্য = (১২০০০ × ১০০)/৮০
= ১৫০০০ টাকা
৩২.
ক : খ = ৫ : ১২ এবং খ : গ = ১৫ : ১৮ হলে, ক : গ =?
  1. ১৫ : ৭২
  2. ২৫ : ৪৮
  3. ৩০ : ৭২
  4. ২৫ : ৭২
সঠিক উত্তর:
২৫ : ৭২
উত্তর
সঠিক উত্তর:
২৫ : ৭২
ব্যাখ্যা
ক : খ = ৫ : ১২ = ৫ × ৫ : ১২ × ৫ = ২৫ : ৬০
খ : গ = ১৫ : ১৮  = ১৫ × ৪ : ১৮ × ৪ = ৬০ : ৭২
ক : খ : গ =  ২৫ : ৬০  : ৭২
সুতরাং ক : গ = ২৫ : ৭২
৩৩.
x4 - 9x2 -1 = 0 হলে, x4 - 1/x4 এর মান কত?
  1. 5√85
  2. 9√85
  3. 12√85
  4. 15√85
সঠিক উত্তর:
9√85
উত্তর
সঠিক উত্তর:
9√85
ব্যাখ্যা
x4 - 9x2 -1 = 0
বা, x4  -1 = 9x2
বা, x2 - 1/x2 = 9

আমরা জানি,
(x2 + 1/x2)2 = (x2 - 1/x2)2 + 4.x2.1/x2
বা,  (x2 + 1/x2) = 92 + 4
বা, x2 + 1/x2 = √85

অতএব,
x4 - 1/x4 = (x2)2 - (1/x2)2
               = (x2 - 1/x2)(x2 + 1/x2)
              = 9√85
৩৪.
6x2 - 13x + 6 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব, অসমান ও মূলদ
  3. অবাস্তব
  4. বাস্তব, অসমান ও অমূলদ
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা
6x2 - 13x + 6 = 0 
6x2 - 9x - 4x + 6 = 0 
3x(2x - 3) - 2(2x - 3) = 0
(2x - 3)(3x - 2) = 0
x = 2/3 , 3/2
সুতরাং, মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
৩৫.
|7x - 5| < 9 এর সমাধান - 
  1. - 2/7 < x < 2
  2. - 4 < x < 14
  3. - 4/7 < x < 2
  4. - 4/7 < 7x < 2
সঠিক উত্তর:
- 4/7 < x < 2
উত্তর
সঠিক উত্তর:
- 4/7 < x < 2
ব্যাখ্যা
|7x - 5| < 9 
বা, - 9 < 7x - 5 < 9
বা, - 9 + 5 < 7x < 9 + 5
বা, - 4 < 7x < 14
∴ - 4/7 < x < 2
৩৬.
কোন শর্তে ax = bx হলে, a = b হবে?
  1. a > 0, b > 0 এবং x ≠ 0
  2. a < 0, b < 0 এবং x = 0
  3. a > 0, b > 0 এবং x ≠ - 1
  4. a < 0, b < 0 এবং x ≠ 0
সঠিক উত্তর:
a > 0, b > 0 এবং x ≠ 0
উত্তর
সঠিক উত্তর:
a > 0, b > 0 এবং x ≠ 0
ব্যাখ্যা
a > 0, b > 0 এবং x ≠ 0 হলে, ax = bx হলে, a = b হবে।
৩৭.
Loge(a3b3/c3) + loge(b3c3/d3) + loge(c3d3/a3) - 3loge(b2c) এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
Loge(a3b3/c3) + loge(b3c3/d3) + loge(c3d3/a3) - 3loge(b2c)
= Loge(a3b3/c3 × b3c3/d3× c3d3/a3) - 3loge(b2c)
= logeb6c3 - 3loge(b2c)
= loge(b2c)3 - loge(b2c)3
= 0
৩৮.
1/√2, 1, √2,..... ধারাটির কোন পদ 8 হবে?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
1/√2, 1, √2,..... ধারাটির প্রথম পদ,
a = 1/√2
এবং, সাধারণ অনুপাত,
r = 1 ÷ (1/√2) = √2
সুতরাং, n তম পদ,
 arn - 1 = 8
বা, (1/√2)(√2)n - 1 = 8
বা, (√2)n - 2 = (√2)6
বা, n - 2 = 6
বা, n = 8
৩৯.

এখানে ∠BAC = ?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 120°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
CE, ∠ACD এর লম্বদ্বিখণ্ডক হওয়ায়,
∠ECD = ∠ACE = 60°
∴ ∠ACB = 180° - (60° + 60°) =60°
AB।।CE হওয়ায়, ∠ECD = ∠ABC = 60°
∠BAC + ∠ACB + ∠ABC = 180°
বা, ∠BAC + 60° + 60° = 180°
বা, ∠BAC = 180° - (60° + 60°) = 60°
∴ ∠BAC = 60°
৪০.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. 30.5
  2. 39.5
  3. 79
  4. 89.5
সঠিক উত্তর:
39.5
উত্তর
সঠিক উত্তর:
39.5
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে,
√3/4(a + 1)2 - √3/4a2 = 20√3
2a + 1 = 80
2a = 79
a = 39.5
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 39.5 মিটার।
৪১.

উপরের চিত্রে, বস্তুটির আয়তন কত?
  1. Πr2h
  2. (1/2)Πr2h
  3. (1/3)Πr2h
  4. (4/3)Πr3
সঠিক উত্তর:
(1/3)Πr2h
উত্তর
সঠিক উত্তর:
(1/3)Πr2h
ব্যাখ্যা
উপরের চিত্রে, 
কোনকটির ভূমির ব্যাসার্ধ = r
উচ্চতা = h
বস্তুটির আয়তন =  1/3 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা = (1/3)Πr2h
৪২.
6 টি জিনিসের মধ্যে ২ টি একজাতীয় ও বাকিগুলো ভিন্ন ভিন্ন। ঐ জিনিস গুলো থেকে প্রতিবারে 4 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. 6
  2. 10
  3. 11
  4. 16
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
এখানে, n = 6, p = 2, r = 4 এবং i = 0,1, 2 (1 থেকে p পর্যন্ত)
6 টি জিনিসের মধ্যে ২ টি একজাতীয় এবং ঐ জিনিস গুলো থেকে প্রতিবারে 4 টি নিয়ে বাছাই করা যায়
= n - pCr-i
= n - pCr-0 + n - pCr-1 + n - pCr-2
=
6 - 2C4-0 + 6 - 2C4-1 + 6 - 2C4-2
=
4C4 + 4C3 + 4C2
= 1 + 4 + 6
= 11
৪৩.
একটি থলিতে নীল বল ১২ টি, সাদা বল ১৫ টি ও কালো বল ১৩ টি আছে। দ্বৈবচয়নে ১টি বল তোলা হলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১৩/৪০
  2. ২৭/৪০
  3. ১/১৩
  4. ১২/১৩
সঠিক উত্তর:
২৭/৪০
উত্তর
সঠিক উত্তর:
২৭/৪০
ব্যাখ্যা
থলিতে মোট বল আছে = (১৫ + ১২ + ১৩)টি = ৪০ টি
কালো বল আছে = ১৩ টি
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ১৩/৪০
বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - ১৩/৪০ = ২৭/৪০
৪৪.
এসিড বৃষ্টির ক্ষেত্রে বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান কত হয়?
  1. ৭ এর কম কিন্তু ৬ এর বেশি
  2. ৫.৬ এর কম
  3. ৩.৫ এর কম
  4. ২.৬ এর কম
সঠিক উত্তর:
৫.৬ এর কম
উত্তর
সঠিক উত্তর:
৫.৬ এর কম
ব্যাখ্যা

- বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান ৫.৬ এর কম হলেই ঐ অধঃক্ষেপণকে এসিড বৃষ্টি বলে।
- এসিড বৃষ্টির কারণ হলো মনুষ্যসৃষ্ট বায়ু দূষণ ক্রিয়া।
- সাধারণত কলকারখানা অঞ্চলের এসিড বৃষ্টির পানির pH এর মান ৫.৬ থেকে ৩.৫ এর মধ্যে থাকে।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৫.
জন্মের সময় শিশুর ওজন কত হলে তা ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়?
  1. ১.৬ কেজির কম
  2. ৩ কেজির কম
  3. ৫০০ গ্রাম এর কম
  4. ২.৫ কেজির কম
সঠিক উত্তর:
২.৫ কেজির কম
উত্তর
সঠিক উত্তর:
২.৫ কেজির কম
ব্যাখ্যা

জন্মের সময় শিশুর ওজন ২.৫ কেজি বা ২৫০০ গ্রামের কম হলে তাকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়।
কারণ শিশুর ওজন ২.৫ কেজির কম হলে তা জন্মের ২৮ দিনের মাঝেই কিংবা কখনো কখনো পরবর্তী জীবনে অপুষ্টি, সংক্রমণ, জন্ডিস ইত্যাদির মতো বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৬.
সমুদ্রস্রোতের কারণ নয় কোনটি?
  1. সমুদ্রের গভীরতা
  2. লবণাক্ততার তারতম্য
  3. পৃথিবীর আবর্তন
  4. বৃষ্টিপাত
সঠিক উত্তর:
বৃষ্টিপাত
উত্তর
সঠিক উত্তর:
বৃষ্টিপাত
ব্যাখ্যা

- ঠিক বায়ুর মতো সমুদ্রের পানিও স্থির নয়। বায়ু যেমন এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়, তেমনি সমুদ্রের পানিও এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়।
- সমুদ্রের পানির এরকম নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্রস্রোত বলে।
- বায়ুপ্রবাহ, উষ্ণতা, পৃথিবীর আবর্তন, লবণাক্ততার তারতম্য, স্থলভাগের অবস্থান, সমুদ্রের গভীরতা প্রভৃতি কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়ে থাকে।
- বৃষ্টিপাত সমুদ্র স্রোতের কারণ নয়।
সূত্র: উচ্চ মাধ্যমিক ভূগোল বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৭.
তড়িৎ বিভব পার্থক্য পরিমাপের ক্ষেত্রে কোন এককটি ব্যবহৃত হয়?
  1. অ্যাম্পিয়ার
  2. ভোল্ট
  3. ওহম
  4. কুলম্ব
সঠিক উত্তর:
ভোল্ট
উত্তর
সঠিক উত্তর:
ভোল্ট
ব্যাখ্যা

- তড়িৎ প্রবাহ পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার।
- তড়িৎ বিভব পার্থক্য পরিমাপের একক হলো ভোল্ট।
- রোধ পরিমাপের একক হলো ওহম।
- চার্জের একক হলো কুলম্ব।
সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৮.
নিচের কোনটি বেকিং পাউডার হিসাবে ব্যবহৃত হয়?
  1. সোডিয়াম বাই কার্বনেট আর আর্দ্র রূপ
  2. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর শুষ্ক রূপ
  3. সোডিয়াম কার্বনেট
  4. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
সঠিক উত্তর:
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
উত্তর
সঠিক উত্তর:
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ
ব্যাখ্যা

- সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হলো খাবার সোডা বা বেকিং সোডা।
- সোডিয়াম কার্বনেট হলো কাপড় কাচার সোডা
- সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক এসিডের মিশ্রণ হলো বেকিং পাউডার।
সূত্র: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৯.
নিচের কোনটি কোষের প্রাণশক্তি হিসাবে পরিচিত?
  1. মাইটোকন্ড্রিয়া
  2. রাইবোসোম
  3. নিউক্লিয়াস
  4. প্রোটোপ্লাজম
সঠিক উত্তর:
নিউক্লিয়াস
উত্তর
সঠিক উত্তর:
নিউক্লিয়াস
ব্যাখ্যা

- মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউজ।
- রাইবোসোম হলো কোষের প্রোটিন ফ্যাক্টরি।
- কোষের মস্তিষ্ক এবং প্রাণশক্তি হলো নিউক্লয়াস।
- জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম।
সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৫০.
কোনটি অপুষ্পক উদ্ভিদ?
  1. সাইকাস
  2. ধান
  3. মাশরুম
  4. নারকেল
সঠিক উত্তর:
মাশরুম
উত্তর
সঠিক উত্তর:
মাশরুম
ব্যাখ্যা

- যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না, তাকে অপুষ্পক উদ্ভিদ বলে।
- ছত্রাক (মাশরুম), নস্টক, ক্লোরেলা ইত্যাদি সবই অপুষ্পক।

- ধান, নারকেল, সাইকাস এদের সবারই ফুল হয়। এরা সপুষ্পক উদ্ভিদ।
- সাইকাসের ফুলে গর্ভাশয় উপস্থিত থাকে না।

সূত্র: বিজ্ঞান বোর্ড বই, ষষ্ঠ শ্রেণি।

৫১.
সব প্রকৃত এবং অপ্রকৃত ফলকে কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ফল:
নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে, তাকে ফল বলে। 

• শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। যেমন: আম, জাম। 

• গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলে। যেমন: আপেল, চালতা ইত্যাদি। 

• সব প্রকৃত এবং অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন: সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল।

সূত্র: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৫২.
ভাইরাসের দেহে উপস্থিত থাকে কোনটি?
  1. সাইটোপ্লাজম
  2. নিউক্লিয়াস
  3. নিউক্লিক এসিড
  4. রাইবোসোম
সঠিক উত্তর:
নিউক্লিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
নিউক্লিক এসিড
ব্যাখ্যা

ভাইরাস হলো অকোষীয়। ভাইরাস সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত।
যেমন- প্রোটিন আবরণ এবং নিউক্লিক এসিড (ডিএনএ কিংবা আরএনএ)।
কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস কিংবা অন্যান্য কোষীয় অঙ্গানু ভাইরাসে উপস্থিত থাকে না।
সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৫৩.
নিচের কোনটি কম্পিউটারের পেরিফেরাল ডিভাইস নয়?
  1. Monitor
  2. Hard Drive
  3. Motherboard
  4. Keyboard
সঠিক উত্তর:
Motherboard
উত্তর
সঠিক উত্তর:
Motherboard
ব্যাখ্যা

কম্পিউটারের যেসকল হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যুক্ত থেকে এর কর্মক্ষমতা ও কর্মপরিধি বৃদ্ধি করে - সেগুলোকে কম্পিউটার পেরিফেরালস্‌ বলে।
এই ডিভাইসগুলো ৩ ধরনের - ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইস।
যেমন - কীবোর্ড, মাউস, স্ক্যানার, কার্ড রিডার, মনিটর, প্রিন্টার, প্লটার, হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।

৫৪.
কম্পিউটারে ব্যবহৃত কোন সফটওয়্যার আনইন্সটল (Uninstall) করার জন্য কোন অপশনটি প্রয়োজন?
  1. User Account
  2. System and Security
  3. Ease of Access
  4. Control Panel
সঠিক উত্তর:
Control Panel
উত্তর
সঠিক উত্তর:
Control Panel
ব্যাখ্যা
সফটওয়্যার আনইনস্টলেশন এর জন্য কন্ট্রোল প্যানেল (Control Panel) এ গিয়ে আনইন্সটল সম্পন্ন করতে হয়।
৫৫.
নিচের কোনটি রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book) এর উদাহরণ?
  1. ipad
  2. Kindle
  3. B&N Nook
  4. সবগুলো
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা

দুই ধরণের ই-বুক বাজারে বিদ্যমান রয়েছে। যথা-
১. রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book)
২. ফিক্সড ফরম্যাট ই-বুক (Fixed Format E-Book)
রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book):
Amozon- এর Kindle প্রথম রিফ্লোয়েবল ই-বুক বাজারে সহজলভ্য ও বাণিজ্যিককরণ করে। এই ধরণের ই-বুকে ছবির ব্যবহার সাধারণত কম হয় এবং লেখার পরিমাণ থাকে বেশি। রিফ্লোয়েবল ই-বুক ডিভাইসের স্ক্রীন সাইজ অনুযায়ী ট্যাক্সট ও ছবিকে সমন্বিত করে নেয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অক্ষরের আকার ছোট-বড়, লাইন স্পেস, মার্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারে এবং পরিবর্তনের পর কন্টেন্ট তা ধারণ করে স্ক্রীনের সাইজ অনুযায়ী সমন্বয় করে নেয়।
ফিক্সড ফরম্যাট ই-বুক এর উদাহরণ হচ্ছে - B&N Nook, Apple -এর ipad।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৫৬.
প্রেজেন্টেশন ফাইলের এক একটি পৃষ্ঠাকে কি বলা হয়?
  1. ডকুমেন্ট
  2. কুয়েরি
  3. টেবল
  4. স্লাইড
সঠিক উত্তর:
স্লাইড
উত্তর
সঠিক উত্তর:
স্লাইড
ব্যাখ্যা

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এটি একটি গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম। পাওয়ারপয়েন্টের সাহায্যে পণ্যের বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, উৎপাদন প্রতিবেদন, ডাটা উপস্থাপনা, গ্রাফ বা চার্ট ইত্যাদির উপস্থাপন কাজ করা যায়।
প্রেজেন্টেশনের এক একটি অংশ বা খন্ডের নাম স্লাইড। একটি প্রেজেন্টেশনে এক বা একাধিক স্লাইড থাকতে পারে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৫৭.
কোন ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমান ডাটা থেকে শর্ত সাপেক্ষে খুব দ্রুত ও সহজ উপায়ে যে কোন ডাটা খুঁজে বের করার পদ্ধতি -
  1. ফাইন্ড
  2. সার্চ
  3. সর্ট
  4. কুয়েরি
সঠিক উত্তর:
কুয়েরি
উত্তর
সঠিক উত্তর:
কুয়েরি
ব্যাখ্যা

কুয়েরিঃ
কোন ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমান ডাটা থেকে শর্ত সাপেক্ষে খুব দ্রুত ও সহজ উপায়ে যে কোন ডাটা খুঁজে বের করার পদ্ধতিকে কুয়েরি বলে। কুয়েরির মাধ্যমে ডাটাবেজে ডাটা প্রবেশ করা, ডিলিট করা অথবা ডাটা মডিফাই করা ইত্যাদি অপারেশনগুলোও করা যায়।
শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণের জন্য প্রদর্শিত তথ্য কুয়েরি আকারে সংরক্ষণ করতে হয়। কুয়েরি আকারে সংরক্ষিত তথ্য সরাসরি মুদ্রণ করা যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৫৮.
বুলিয়ান অ্যালজেবরার ক্ষেত্রে সঠিক যোগের নিয়ম কোনটি?
  1. 1 + 1 = 0
  2. 1 + 0 = 0
  3. 0 + 0 = 1
  4. 0 + 1 = 1
সঠিক উত্তর:
0 + 1 = 1
উত্তর
সঠিক উত্তর:
0 + 1 = 1
ব্যাখ্যা

বুলিয়ান অ্যালজেবরা যোগের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলে সেগুলো নিম্নরূপ -
0 + 0 = 0
1 + 0 = 1
0 + 1 = 1
1 + 1 = 1 (1 carry)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৫৯.
নিচের কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ঠ্য?
  1. GSM - পদ্ধতিতে ভয়েস ও ডাটা প্রেরণ
  2. উন্নত GPRS
  3. VOIP
  4. পেজিং সিস্টেম ব্যবহার
সঠিক উত্তর:
VOIP
উত্তর
সঠিক উত্তর:
VOIP
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (২০০৯-বর্তমান সময় পর্যন্ত:
২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওর্য়াকের ব্যবহার। ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৬০.
দশমিক 551 - কে বাইনারীতে রূপান্তর করলে মান কত হবে?
  1. 1110010001
  2. 101010101
  3. 1000100111
  4. 1110010000
সঠিক উত্তর:
1000100111
উত্তর
সঠিক উত্তর:
1000100111
ব্যাখ্যা

- দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ক্রমাগত ২ দ্বারা ভাগ করতে হয় এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হয়।
- এভাবে চলতে থাকে যতক্ষন না ভাগশেষ ০ আসে।
- দশমিক 551 = বাইনারি 1000100111 হবে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।

৬১.
মােবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় নিচের কোন শক্তি?
  1. বিভব শক্তি
  2. তড়িৎ শক্তি
  3. চৌম্বক শক্তি
  4. আলােক শক্তি
সঠিক উত্তর:
তড়িৎ শক্তি
উত্তর
সঠিক উত্তর:
তড়িৎ শক্তি
ব্যাখ্যা
• তড়িৎশক্তি (বা বিদ্যুৎ শক্তি) মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- মোবাইল টেলিফোন সিস্টেমে, আমাদের কথাবার্তা (শব্দ সিগন্যাল) প্রথমে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত হয় এবং তারপর এই বিদ্যুৎ সিগন্যাল ওয়্যারলেস মাধ্যমে রেডিও তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- টেলিফোনের লাইনের মধ্যে (যেমন ল্যান্ডলাইন) সরাসরি বিদ্যুৎ সিগন্যাল প্রবাহিত হয়।

মোবাইল টেলিফোনের সিস্টেমে যে তড়িৎশক্তি প্রবাহিত হয়, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিম্নরূপ:

১. ভয়েস টু ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর:
- যখন আপনি মোবাইল ফোনে কথা বলেন, তখন আপনার কণ্ঠস্বর (শব্দ তরঙ্গ) মোবাইলের মাইক্রোফোনে পড়ে। মাইক্রোফোন এই শব্দ তরঙ্গকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।

২. অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর:
- এই তড়িৎ সিগন্যাল প্রথমে অ্যানালগ ফরম্যাটে থাকে। ফোনের ভেতরে ADC (Analog-to-Digital Converter) এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে (বাইনারি কোড - 0 এবং 1 এর সিরিজ) রূপান্তরিত করে।

৩. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং:
- এই ডিজিটাল সিগন্যাল এরপর প্রসেস হয় - এর মধ্যে কম্প্রেশন (ডাটা সাইজ কমানো), এনক্রিপশন (সুরক্ষার জন্য), এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট (শব্দের মান উন্নত করা) অন্তর্ভুক্ত।

৪. রেডিও তরঙ্গে রূপান্তর:
- এই প্রক্রিয়াকৃত ডিজিটাল সিগন্যাল পরে মোবাইলের ট্রান্সমিটার দ্বারা রেডিও তরঙ্গে (বিদ্যুতচুম্বকীয় তরঙ্গ) রূপান্তরিত হয়, যা মোবাইল টাওয়ারে প্রেরিত হয়।

৫. সিগন্যাল ট্রান্সমিশন:
- মোবাইল টাওয়ার এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং তারপর তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- এই তড়িৎ সিগন্যাল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হয় - যা ফাইবার অপটিক কেবল, কপার কেবল বা মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে হতে পারে।
- নেটওয়ার্কের মধ্যে, সিগন্যাল মোবাইল স্যুইচিং সেন্টার (MSC) দ্বারা প্রক্রিয়াকৃত হয়, যেখানে সিগন্যাল রাউটিং ও প্রসেসিং হয়।

৬. প্রাপকের দিকে:
- প্রাপকের নিকটবর্তী মোবাইল টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গ হিসেবে সিগন্যাল প্রেরিত হয়।
- প্রাপকের মোবাইল ফোন এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং আবার তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পর, স্পিকারের মাধ্যমে এই তড়িৎ সিগন্যাল আবার শব্দে পরিণত হয়।
- তাই, সমগ্র প্রক্রিয়াটিতে শব্দ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→শব্দ এই রূপান্তর চক্র চলে।
- যদিও রেডিও তরঙ্গ ওয়্যারলেস মাধ্যমে প্রবাহিত হয়, তবুও নেটওয়ার্কের অভ্যন্তরীণ সিস্টেমে সিগন্যাল তড়িৎশক্তি হিসেবেই প্রবাহিত হয়।
৬২.
Tree : Forest :: Grass : ?
  1. Lawn
  2. Park
  3. Garden
  4. Field
সঠিক উত্তর:
Lawn
উত্তর
সঠিক উত্তর:
Lawn
ব্যাখ্যা
Forest এ যেমন Tree থাকে তেমনি Lawn এ Grass থাকে।
Lawn - লন; বাগান ইত্যাদি জায়গায় ছোট করে কাটা/ছাঁটা ঘাসে ঢাকা জমি; খেলাধুলায় ব্যবহৃত এ ধরনের তৃণাবৃত ভূমি।
Park - পল্লিতে অবস্থিত জমিদারভবনের চারদিকের (সাধারণত গাছপালাসংবলিত) তৃণাচ্ছাদিত মাঠ।
Garden - বাগান; বাগিচা; উদ্যান; উপবন।
Field - আবাদযোগ্য জমি বা গবাদি পশুর চারণভূমি যার চারপাশে ঝোপঝাড় বা বেড়ার ঘেরাও থাকে
৬৩.
নিচের কোনটি আলাদা?
  1. Cat
  2. Snake
  3. Frog
  4. Swan
সঠিক উত্তর:
Cat
উত্তর
সঠিক উত্তর:
Cat
ব্যাখ্যা
Cat ছাড়া বাকিগুলো পানিতে চলতে পারে।
৬৪.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আর ৬ মিনিট লাগল। ১ম ও ২য় নল দ্বারা পৃথক ভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট করে সময় লাগবে?
  1. ১২ ও ২৫ মিনিট
  2. ২৪ ও ১২ মিনিট
  3. ১২ ও ১৫ মিনিট
  4. ২০ ও ১৫ মিনিট
সঠিক উত্তর:
২৪ ও ১২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২৪ ও ১২ মিনিট
ব্যাখ্যা
৪ মিনিটে পূর্ণ হয় = চৌবাচ্চার ১/২ অংশ।
বাকি থাকে চৌবাচ্চার (১ - ১/২) অংশ = ১/২ অংশ।

সুতরাং, দ্বিতীয় নল দ্বারা,,
চৌবাচ্চার ১/২ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
 সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১২ মিনিটে।

দ্বিতীয় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
সুতরাং ৪ মিনিটে পূর্ণ হয় ১/৩ অংশ।

∴ প্রথম নল দ্বারা,
চৌবাচ্চার (১/২ - ১/৩) বা ১/৬ অংশ পূর্ণ হয় ৪ মিনিটে।
সুতরাং প্রথম নল দ্বারা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ২৪ মিনিটে।

∴ ১ম ও  ২য় নল দ্বারা যথাক্রমে ২৪ ও ১২ মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে।
৬৫.
একটি ট্রেন ঘণ্টায় ৮৪ কি.মি বেগে চলে। যদি ১৩৫০ মিটার দীর্ঘ প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিটার
ব্যাখ্যা
আমরা জানি, বেগ = দূরত্ব / সময়
সুতরাং, সময় = দূরত্ব / বেগ

এখানে, বেগ = ৮৪ কিমি / ১ ঘণ্টা
= (৮৪ × ১০০০) / (৬০ × ৬০) মিটার/সেকেন্ড
= (৮৪ × ৫/১৮) মিটার / সেকেন্ড 

প্রশ্ন অনুসারে, (১৩৫০ + ক)/(৮৪ × ৫/১৮) = ৬০
বা, ১৩৫০ + ক = ৬০ × ৫/১৮ × ৮৪ = ১৪০০
∴ ক = ৫০ মিটার।
৬৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. Achievment
  2. Achievement
  3. Acheivement
  4. Achievment
সঠিক উত্তর:
Achievement
উত্তর
সঠিক উত্তর:
Achievement
ব্যাখ্যা
Achievement বানানটি সঠিক। যার অর্থ কৃতিত্ব বা অর্জন।
৬৭.
Which sentence is wrong?
  1. He has no desire for fame
  2. This is a unique case.
  3. Why have you done this?
  4. The train is running in time.
সঠিক উত্তর:
The train is running in time.
উত্তর
সঠিক উত্তর:
The train is running in time.
ব্যাখ্যা
The train is running in time. বাকটি ভুল।
সঠিক বাকটি The train is running on time.
৬৮.
ললাট এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কপোল
  2. দৈব
  3. অদৃষ্ট
  4. নিয়তি
সঠিক উত্তর:
কপোল
উত্তর
সঠিক উত্তর:
কপোল
ব্যাখ্যা
ললাট (বিশেষ্য):
১. কপাল
২. ভাগ্য; অদৃষ্ট; নিয়তি; দৈব
৩. অদৃষ্টলিপি

কপোল (বিশেষ্য): গণ্ড; গাল
(আর তারই একরতি স্মৃতি তার পাণ্ডুর কপোলে পূত ম্লানিমার ঈষৎ আঁচড় কেটে রেখেছে-(কাজী নজরুল ইসলাম))।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৬৯.

উপরের চিত্রে, মোট কয়টি বর্গ আছে?
  1. ৪৪
  2. ৫৫
  3. ৫৯
  4. ৬৪
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
+ ২+ ৩+ ৪+ ৫ = ৫৫ টি
৭০.
53 + 63 + 73 +  ...  ...  ... + 203 = ?
  1. 44100
  2. 441036
  3. 441064
  4. 441164
অনির্ধারিত
ব্যাখ্যা
53 + 63 + 73 +  ...  ...  ... + 203
= {20(20 + 1)/2}2 - {4(4 + 1)/2}2
= 2102 - 102
= 44100 - 100
= 44000
৭১.
√(- 15) × √(- 15) = ?
  1. 15
  2. - 15
  3. 225
  4. - 225
সঠিক উত্তর:
- 15
উত্তর
সঠিক উত্তর:
- 15
ব্যাখ্যা
√(- 15) × √(- 15)
= √{(- 15) × (- 15)}
= √(15 × 15) × √{(- 1)(- 1)}
= 15×(- 1)
= -15
৭২.

উপরের প্রশ্নবোধক স্থানে কত হবে?
  1. ১২
  2. ১৬
  3. ২৩
  4. ২৭
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
এখানে দুটো সিরিজ বিদ্যমান।
১ম সিরিজ = ১, ৬, ১২, ১৯
পার্থক্য = ৫, ৬, ৭

২য় সিরিজ = ৪, ৭, ১১, .......
পার্থক্য = ৩, ৪, ৫
∴ পরবর্তী সংখ্যা = ১১ + ৫ = ১৬
৭৩.
পাল বংশের সর্বশেষ সফল শাসক কে?
  1. ধর্মপাল
  2. দ্বিতীয় মহীপাল
  3. রামপাল
  4. মদনপাল
সঠিক উত্তর:
রামপাল
উত্তর
সঠিক উত্তর:
রামপাল
ব্যাখ্যা
- পাল বংশের সর্বশেষ সফল শাসক হলেন রামপাল। তিনি ১০৮২ খ্রি. সাল থেকে ১১২৪ খ্রি. পর্যন্ত শাসন করেন।
- রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন।
- রামপালের জীবনীগ্রন্থ ‘রামচরিত’ এর রচয়িতা কবি সন্ধ্যাকর নন্দী।
অন্যদিকে,
- ধর্মপাল (শাসনকাল: ৭৮১-৮২১ খ্রি.) পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক।
- মদনপাল (শাসনকাল: ১১৪৩-১১৬১ খ্রি.) সর্বশেষ পাল রাজা।
- দ্বিতীয় মহীপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৪.
আসাদুজ্জামান আসাদ কোন আন্দোলনের প্রেক্ষাপটে শহীদ হন?
  1. ভাষা আন্দোলন
  2. উনসত্তরের গণঅভ্যুত্থান
  3. অসহযোগ আন্দোলন
  4. নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন
সঠিক উত্তর:
উনসত্তরের গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
উনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
- শহীদ আসাদুজ্জামান আসাদ (১৯৪২-১৯৬৯) ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে তিনি শহীদ হন।
- তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।
- আসাদের স্মরণে শেরে বাংলা নগরের ‘আইয়ুব গেট’ ও ‘আইয়ুব এভিনিউ’ এর নাম পাল্টে যথাক্রমে ‘আসাদ গেট’ এবং ‘আসাদ এভিনিউ’ করা হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৭৫.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের উদ্দেশ্যে কোন রণতরী প্রেরণ করেছিলো?
  1. ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড
  2. ইউএসএস তারাওয়া
  3. ইউএসএস এন্টারপ্রাইজ
  4. ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান
সঠিক উত্তর:
ইউএসএস এন্টারপ্রাইজ
উত্তর
সঠিক উত্তর:
ইউএসএস এন্টারপ্রাইজ
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানকে সাহায্য করতে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে উদ্দেশ্যে ‘টাস্কফোর্স-৭৪’ নামে একটি নৌবহর প্রেরণ করে।
- মার্কিন সপ্তম নৌবহরের ১২টি জাহাজের সমন্বয়ে টাস্কফোর্স-৭৪ গঠন করা হয় যার নেতৃত্বে ছিলো তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ‘ইউএসএস এন্টারপ্রাইজ’
- কিন্তু ভারত ও সোভিয়েত ইউনিয়নের কঠিন অবস্থানের কারণে এই নৌবহর শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারেনি।
(তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার আর্কাইভ)
৭৬.
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার আয়োজিত দশদিনব্যাপী অনুষ্ঠানের থিম কী?
  1. মুজিব চিরন্তন
  2. মহানায়ক স্মরণে
  3. চিরঞ্জীব মুজিব
  4. মুজিব অম্লান
সঠিক উত্তর:
মুজিব চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
মুজিব চিরন্তন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ দশদিনব্যাপী উৎযাপন কর্মসূচি গ্রহণ করে।
- দশদিনব্যাপী অনুষ্ঠানের থিম ছিলো ‘মুজিব চিরন্তন’।
- এসব অনুষ্ঠানের বিভিন্ন দিবসে সার্কভুক্ত তিনটি দেশের প্রধানমন্ত্রী (শ্রীলঙ্কা, ভুটান ও ভারত) এবং দুইটি দেশের প্রেসিডেন্ট (মালদ্বীপ ও নেপাল) উপস্থিত ছিলো।
- এর মধ্যে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
৭৭.
কোন প্রতিষ্ঠানটি ‘বঙ্গভ্যাক্স’ নামের কোভিড-১৯ রোগের ভ্যাকসিনের উদ্ভাবক?
  1. গণস্বাস্থ্য কেন্দ্র
  2. বেক্সিমকো ফার্মা
  3. গ্লোব বায়োটেক
  4. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
সঠিক উত্তর:
গ্লোব বায়োটেক
উত্তর
সঠিক উত্তর:
গ্লোব বায়োটেক
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।
(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
৭৮.
ঢাকা জেলায় সংসদীয় আসন কতটি?
  1. ১৬টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
- ঢাকা জেলায় সর্বাধিক সংসদীয় আসন বিদ্যমান। ঢাকা জেলায় মোট আসন ২০টি।
অন্যদিকে,
- সবচেয়ে কম ১টি করে আসন রয়েছে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়।
(তথ্যসূত্র: নির্বাচন কমিশন)
৭৯.
বাংলাদেশের সাথে নিচের কোন দেশটির বাণিজ্য উদ্বৃত্ত বিদ্যমান?
  1. সিঙ্গাপুর
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
- অপশনসমূহের মধ্যে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত বিদ্যমান। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাজ্য থেকে আমদানির তুলনায় রপ্তানি করে বেশি।
অন্যদিকে,
- ভারত, সিঙ্গাপুর ও জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান।
- বাংলাদেশের সর্বাধিক বাণিজ্য ঘাটতি চীনের সাথে।
- সর্বাধিক বাণিজ্য উদ্বৃত্ত জার্মানির সাথে।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৮০.
মধুপুর ও ভাওয়াল গড়ের বনভূমির প্রধান বৃক্ষ কোনটি?
  1. তেলুসর
  2. গর্জন
  3. সেগুন
  4. গজারি
সঠিক উত্তর:
গজারি
উত্তর
সঠিক উত্তর:
গজারি
ব্যাখ্যা
- টাঙ্গাইল ও ময়মনসিংহের মধুপুর গড়, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত বনভূমি ‘শালবন’ নামে পরিচিত।
- শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ।
- এছাড়া অন্যান্য গাছের মধ্যে রয়েছে: পলাশ, সিধা জারুল, বহেড়া, হরীতকী, শীলকরই, শিমুল ইত্যাদি।
- শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। যার কারণে শীতকালে এই বনের গাছের পাতা ঝড়ে যায়।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
৮১.
কোনটি প্রত্যক্ষ কর?
  1. সম্পূরক শুল্ক
  2. ভূমি উন্নয়ন কর
  3. আবগারি শুল্ক
  4. মূল্য সংযোজন কর
সঠিক উত্তর:
ভূমি উন্নয়ন কর
উত্তর
সঠিক উত্তর:
ভূমি উন্নয়ন কর
ব্যাখ্যা
- যে করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় সাধারণত তাকে প্রত্যক্ষ কর বলে।
যেমনঃ
- ভূমি উন্নয়ন কর
- আয়কর
- দানকর ইত্যাদি।
অন্যদিকে,
- সম্পূরক শুল্ক, আমদানি কর, মূল্য সংযোজন কর (মূসক), আবগারি শুল্ক ইত্যাদি হলো পরোক্ষ কর যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না৷
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি)
৮২.
কোনগুলো তুলার জাত?
  1. বর্ণালি ও উত্তরণ
  2. সোনালিকা ও আকবর
  3. রূপালি ও ডেলফৌজ
  4. সোনালি ও কল্যাণীয়া
সঠিক উত্তর:
রূপালি ও ডেলফৌজ
উত্তর
সঠিক উত্তর:
রূপালি ও ডেলফৌজ
ব্যাখ্যা
- রূপালি ও ডেলফৌজ হলো তুলার দুটি জাত।
তুলার অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- সিভি-১২
- সিভি-১৩
- ডিএম-১
- পাহাড়ি তুলা-১,২ প্রভৃতি।
অন্যদিকে,
- সোনালিকা ও আকবর : গমের জাত
- বর্ণালি ও উত্তরণ : ভুট্টার জাত।
- সোনালি ও কল্যাণীয়া : সরিষার জাত।
(তথ্যসূত্রঃ কৃষি শিক্ষা বোর্ডবই এবং কৃষি তথ্য সার্ভিস)
৮৩.
বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কে?
  1. শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. শেখ মুজিবুর রহমান
  3. সুভাষ চন্দ্র বোস
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- বিবিসি বাংলা ২০০৪ সালে শ্রোতাদের জরিপের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ জন বাঙালির একটি তালিকা করে।
তালিকা:
- প্রথম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- দ্বিতীয় : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
- তৃতীয় : কাজী নজরুল ইসলাম
- চতুর্থ : শেরে বাংলা এ কে ফজলুল হক
- পঞ্চম : সুভাষ চন্দ্র বোস
- ষষ্ঠ : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- সপ্তম : জগদীশ চন্দ্র বসু
- অষ্টম : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- নবম : আব্দুল হামিদ খান ভাসানী
- দশম : রাজা রামমোহন রায়
- ১১তম : মীর নিসার আলী তিতুমীর
- ১২তম : লালন শাহ
- ১৩তম : সত্যজিৎ রায়
- ১৪তম : অমর্ত্য সেন
- ১৫তম : বায়ান্নর ভাষা শহিদ
- ১৬তম : মুহাম্মদ শহীদুল্লাহ
- ১৭তম : স্বামী বিবেকানন্দ
- ১৮তম : অতীশ দীপঙ্কর
- ১৯তম : জিয়াউর রহমান
- ২০তম : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮৪.
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কবে নিউ আটলান্টিক চার্টারে স্বাক্ষর করে?
  1. ১০ জুন ২০২১
  2. ১৪ জুন ২০২১
  3. ০৪ জুলাই ২০২১
  4. ১৪ আগস্ট ২০২১
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১০ জুন ২০২১
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত ১০ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়ালে ‘নিউ আটলান্টিক চার্টারে’ স্বাক্ষর করেন।
- ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদ বা চার্টারে স্বাক্ষর করেছিলেন।
(তথ্যসূত্র: ওয়াইটহাউজ ওয়েবসাইট)
৮৫.
জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. প্যারিস
  4. লন্ডন
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো United Nations Industrial Development Organization (UNIDO)।
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ UNIDO ওয়েবসাইট)
৮৬.
বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোথায়?
  1. নাগাসাকিতে
  2. ওকিনাওয়া দ্বীপে
  3. পার্ল হারবারে
  4. হিরোশিমায়
সঠিক উত্তর:
হিরোশিমায়
উত্তর
সঠিক উত্তর:
হিরোশিমায়
ব্যাখ্যা
- বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমা শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
- পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় জাপানে লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যক্ত হয়ে যায়।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৮৭.
ইনকা সভ্যতা কারা গড়ে তুলেছিলো?
  1. ভাইকিংরা
  2. রেড ইন্ডিয়ানরা
  3. অ্যাসেরীয়রা
  4. স্পেনিশরা
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ানরা
উত্তর
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ানরা
ব্যাখ্যা
- ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকায় বিকশিত একটি সভ্যতা। দ্বাদশ শতকে রেড ইন্ডিয়ানরা এই সভ্যতার সূচনা করে।
- উত্তরদিকে ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণ দিকে মধ্য চিলি পর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিলো। ষোড়শ শতকে স্পেনিশ উপনিবেশিকদের দ্বারা ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।
- পেরুতে অবস্থিত মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন যা পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
৮৮.
বিমসটেক জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) হলো বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক ব্লক।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশনের’ প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য চারটি।
দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা এবং
- থাইল্যান্ড।
- শুরুতে জোটটির নাম ছিলো: BIST-EC (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Cooperation).
- ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর মিয়ানমার যোগ দিলে এটির নামকরণ করা হয়: BIMST-EC (Bangladesh, India, Myanmar, Sri Lanka and Thailand Economic Cooperation)।
- ২০০৪ সালে নেপাল ও ভুটান যোগ দিলে এটির নামকরণ করা হয়: BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)।

- বর্তমানে বিমসটেকের মোট সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলোঃ
- ভারত
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- ভুটান
- মিয়ানমার
- থাইল্যান্ড।
- BIMSTEC জোটের সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- বর্তমান চেয়ারম্যান দেশ শ্রীলংকা
- সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।

(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
৮৯.
৩২তম টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম কী?
  1. সুমিতোমা
  2. মিরাইতোয়া
  3. রেইওয়া
  4. সমিইতি
সঠিক উত্তর:
মিরাইতোয়া
উত্তর
সঠিক উত্তর:
মিরাইতোয়া
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ৩২তম আসর।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।
অন্যদিকে,
- ‘সমিইতি’ হলো টোকিও প্যারা অলিম্পিক গেমসের মাসকট।
৩২তম টোকিও অলিম্পিক গেমস ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে এর তারিখ পেছানো হয়। তবে এর নাম ‘টোকিও-২০২০ অলিম্পিক’ ই রাখা হয়েছে।
টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)
- তবে মোট পদক প্রাপ্তিতে তৃতীয় : দক্ষিণ কোরিয়া (২০টি স্বর্ণ, মোট-৭১টি)
(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
৯০.
International Development Association কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা
- International Development Association (IDA) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পেয়ে থাকে।
- IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ হন্ডুরাস।
(তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
৯১.
সায়গন কোন শহরের পূর্বনাম?
  1. হ্যানয়
  2. জাকার্তা
  3. নমপেন
  4. হোচিমিন ‍সিটি
সঠিক উত্তর:
হোচিমিন ‍সিটি
উত্তর
সঠিক উত্তর:
হোচিমিন ‍সিটি
ব্যাখ্যা
- সায়গন : হোচিমিন সিটি শহরের পূর্বনাম
- বাটাভিয়া : জার্কাতার পূর্বনাম
- হ্যানয় : ভিয়েতনামের রাজধানী
- নমপেন : কম্বোডিয়ার রাজধানী।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯২.
বিশ্বে তুলা আমদানিতে দ্বিতীয় শীর্ষদেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
২০২০ সালে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশসমূহ:
- প্রথম : চীন (২০ শতাংশ)
- দ্বিতীয় : বাংলাদেশ (১১.৮ শতাংশ)
- তৃতীয় : ভিয়েতনাম (৯.৮ শতাংশ)
- চতুর্থ : তুরস্ক (৬.২ শতাংশ)
- পঞ্চম : পাকিস্তান (৩.৪ শতাংশ)।
- বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষদেশ : যুক্তরাষ্ট্র।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড এক্সপোর্ট ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৯৩.
মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের দ্বারা গঠিত ছায়া সরকার কোনটি?
  1. গভর্নমেন্ট অন ন্যাশনাল অ্যাকর্ড
  2. স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল
  3. ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
  4. ইউনিয়ন সলিডারিটি কোয়ালিশন
সঠিক উত্তর:
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
ব্যাখ্যা
- গত ১৬ এপ্রিল ২০২১ মিয়ানমারের জান্তাবিরোধী গণতন্ত্রপন্থীরা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নামে ছায়া সরকার গঠন করে।
- ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এবং ক্ষুদ্র জাতিসমূহের রাজনীতিবিদদের নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়।
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সরকারের গঠন:
- প্রেসিডেন্ট : ইউ উইন মিন্ট
- স্টেট কাউন্সিলর : অং সান সুচি
- প্রধানমন্ত্রী : মং উইন খাইং থান
- ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট : দোয়া লাসি লা।
- এই সরকারের সামরিক বাহিনী হিসেবে পিপলস ডিফেন্স ফোর্স গঠন করা হয়।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ পুনরায় মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
(তথ্যসূত্র: ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওয়েবসাইট এবং বিবিস ওয়ার্ল্ড)
৯৪.
কোন সংস্থাটি The Inclusive Development Index প্রকাশ করে থাকে?
  1. WEF
  2. UNDP
  3. World Bank
  4. IMF
সঠিক উত্তর:
WEF
উত্তর
সঠিক উত্তর:
WEF
ব্যাখ্যা
- WEF (World Economic Forum) প্রতিবছর The Inclusive Development Index রিপোর্ট প্রকাশ করে থাকে।
WEF প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ হলো:
- Global Gender Gap Report
- Global Risks Report
- Global Social Mobility Report
- The Global Competitiveness Report. প্রভৃতি।
অন্যদিকে,
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন : UNCTAD
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন : World Bank
- সহজে ব্যবসা রিপোর্ট : World Bank
- মানব উন্নয়ন সূচক : UNDP
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান : WTO
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক : IMF
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক : WIPO.
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৯৫.
নিচের কোন দেশটি সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. সুইডেন
  4. নামিবিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- অবস্থান ও গঠনগত কারণে পৃথিবীর সর্বত্র ভূমিকম্পের প্রবণতা সমান নয়। প্রশান্ত মহাসাগরীয় প্লেটের বাহিরের দিকের সীমানা বরাবর অঞ্চল, ভূমধ্যসাগরের উত্তর-পূর্ব উপকূল এবং মধ্য এশিয়া অঞ্চল বিশ্বের মধ্যে ভূমিকম্পের জন্যে সর্বাধিক ঝুকিপূর্ণ।
এই অঞ্চলে অবস্থিত ভূমিকম্পপ্রবণ দেশগুলো হলো:
- চিলি
- পেরু
- ইকুয়েডর
- যুক্তরাষ্ট্র
- জাপান
- ফিলিপাইন
- ইন্দোনেশিয়া
- ইরান
- আফগানিস্তান
- চীন
- ইতালি
- অ্যালিউশান দ্বীপপুঞ্জ প্রভৃতি।
অন্যদিকে,
- লিবিয়া, নামিবিয়াসহ আফ্রিকা মহাদেশ এবং সুইডেনসহ উত্তর-পশ্চিম ইউরোপ ভূমিকম্পের জন্যে ঝুকিপূর্ণ নয়।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৯৬.
উত্তর গোলার্ধের বৃহত্তম দিন কোনটি?
  1. ২১ মার্চ
  2. ২১ জুন
  3. ২২ সেপ্টেম্বর
  4. ২৩ ডিসেম্বর
সঠিক উত্তর:
২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
২১ জুন
ব্যাখ্যা
- ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর : পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান থাকে।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৭.
নিচের কোনটি ধাতব খনিজ নয়?
  1. লোহা
  2. ম্যাঙ্গানিজ
  3. নিকেল
  4. গ্রাফাইট
সঠিক উত্তর:
গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফাইট
ব্যাখ্যা
- যেসব খনিজ ধাতব পদার্থ দ্বারা তৈরি তাদের ধাতব খনিজ বলে।
বিভিন্ন প্রকার ধাতব খনিজের মধ্যে রয়েছে:
- লোহা
- ম্যাঙ্গানিজ
- নিকেল
- তামা
- টিন
- সোনা
- রূপা প্রভৃতি।
অন্যদিকে,
- যেসব খনিজ ধাতব পদার্থ দ্বারা তৈরি নয় তাদের অধাতব খনিজ পদার্থ বলে।
অধাতব খনিজের মধ্যে রয়েছে:
- গ্রাফাইট
- জিপসাম
- কয়লা
- সালফার
- অভ্র প্রভৃতি।
(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক ভূগোল : দ্বিতীয়পত্র)
৯৮.
বিষুবরেখার মান কত ডিগ্রি?
  1. শূন্য ডিগ্রি
  2. নব্বই ডিগ্রি
  3. সাড়ে তেইশ ডিগ্রি
  4. ১৮০ ডিগ্রি
সঠিক উত্তর:
শূন্য ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
শূন্য ডিগ্রি
ব্যাখ্যা
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে থাকা কাল্পনিক রেখা নিরক্ষরেখা বা বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত রেখা নামে পরিচিত। এর মান শূন্য ডিগ্রি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৯.
সেভেন সিস্টার্সভুক্ত ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়?
  1. মেঘালয়
  2. ঝাড়খণ্ড
  3. মিজোরাম
  4. অরুনাচল
সঠিক উত্তর:
অরুনাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুনাচল
ব্যাখ্যা
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্সভুক্ত বলা হয়। এই রাজ্যগুলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত।
সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো হলো:
- আসাম
- মেঘালয়
- ত্রিপুরা
- মিজোরাম
- নাগাল্যান্ড
- মণিপুর
- অরুনাচল।
- এদের মধ্যে সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। এগুলো হলো:
- আসাম
- মেঘালয়
- ত্রিপুরা ও
- মিজোরাম।
- এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- ঝাড়খণ্ড রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয় এবং সেভেন সিস্টার্সভুক্তও নয়।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১০০.
বাংলাদেশের কোথায় লোহা খনির সন্ধান পাওয়া গেছে?
  1. নওগাঁ
  2. দিনাজপুর
  3. জামালপুর
  4. রংপুর
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে দেশের প্রথম লোহা খনি আবিষ্কার করেছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
- ১৮ জুন ২০১৯ এই খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এখানে উন্নত মানের ম্যাগনেটাইট রয়েছে বলে জিএসবি জানায়।
(তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৮ জুন ২০১৯)
১০১.
দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কোন প্রাতিষ্ঠানিক স্তম্ভের উপর নির্ভরশীল?
  1. সুশাসন
  2. গণতন্ত্রায়ণ
  3. বিকেন্দ্রীকরণ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২১-২০৪১ খ্রি. মেয়াদে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
এই পরিকল্পনা চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভের উপর নির্ভরশীল।
এগুলো হলো:
- সুশাসন
- গণতন্ত্রায়ণ
- বিকেন্দ্রীকরণ এবং
- সক্ষমতা বৃদ্ধি।
(তথ্যসূত্র: দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা : ২০২১-২০৪১)
১০২.
কোন ধরনের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনি প্রতিকার পাওয়া যায় না?
  1. মৌলিক অধিকার
  2. নৈতিক অধিকার
  3. সামাজিক অধিকার
  4. মানবাধিকার
সঠিক উত্তর:
নৈতিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
নৈতিক অধিকার
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
অধিকার প্রধানত দুই প্রকার। যথা:
- নৈতিক অধিকার ও
- আইনগত অধিকার।
- নৈতিক অধিকার সমাজ ভেদে ভিন্ন হতে পারে। এই অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়। ফলে এই অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনি প্রতিকার পাওয়া যায় না।
- তবে নৈতিক অধিকার ব্যক্তির বিবেক ও ন্যায়বোধ থেকে উদ্ভূত হওয়ায় এই অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বিবেকের নিকট দায়বদ্ধতা থেকে যায়।
অন্যদিকে,
- মানবাধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রভৃতি হলো আইনগত অধিকার। এসব অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনি প্রতিকার পাওয়া যায়।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৩.
Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- Transparency International প্রকাশিত Corruption Perceptions Index-2020:
- সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ : ডেনমার্ক ও নিউজিল্যান্ড
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ : সোমালিয়া ‍ও দক্ষিণ সুদান
বাংলাদেশের অবস্থান:
- দুর্নীতিবিরোধী সূচকে : ১৪৬তম
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় : ১২তম।
- বাংলাদেশর স্কোর : ২৬ (১০০ এর মধ্যে)।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১০৪.
নিচের কোনটি সদগুণ নয়?
  1. সাহসিকতা
  2. ক্রোধ
  3. মিতাচার
  4. ক্ষমা
সঠিক উত্তর:
ক্রোধ
উত্তর
সঠিক উত্তর:
ক্রোধ
ব্যাখ্যা
- সদগুণাবলী হলো উত্তম গুণাবলী। এসব গুণাবলী মানুষের মানবিক উৎকর্ষতা সাধন করে থাকে।
বিভিন্ন প্রকার সদগুণাবলীর মধ্যে রয়েছে:
- ক্ষমা, নম্রতা, সাহসিকতা, মিতাচার, উদারতা, শালীনতা, নিষ্ঠা, বন্ধুত্ব প্রভৃতি।
- ক্রোধ সদগুণ নয়।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০৫.
যৌতুক প্রথার ‍জন্যে মুখ্যত দায়ী কোনটি?
  1. অশিক্ষা
  2. দারিদ্র্য
  3. আইনের অপপ্রয়োগ
  4. কুসংস্কার
সঠিক উত্তর:
দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য
ব্যাখ্যা
- যৌতুক প্রথা একটি সামাজিক কুপ্রথা। এই প্রথানুসারে বিয়ের সময় কনেপক্ষ থেকে স্বামীপক্ষকে অর্থ বা সম্পত্তি প্রদান করতে হয়।
- এই প্রথার পেছনে মূল কারণ হলো দারিদ্র্য।
- এছাড়া অশিক্ষা, অর্থলিপ্সা, আইনের যথার্থ প্রয়োগ না হওয়া প্রভৃতি যৌতুক প্রথার জন্যে দায়ী।
- যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
১০৬.
সুশাসনের আবশ্যক-
  1. সংসদীয় ব্যবস্থা
  2. সরকারি খাতের ব্যবস্থাপনা
  3. কেন্দ্রীভূত ব্যবস্থা
  4. দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা
সঠিক উত্তর:
সরকারি খাতের ব্যবস্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
সরকারি খাতের ব্যবস্থাপনা
ব্যাখ্যা
- সুশাসন হলো দক্ষ ও কার্যকরি শাসন।
- সুশাসনের জন্যে সরকারি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, গণমাধ্যমের স্বাধীনতা প্রভৃতি আবশ্যক।
অন্যদিকে,
- সুশাসনের ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থা কিংবা দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা অত্যাবশ্যক নয়।
- ক্ষমতা কাঠামোর কেন্দ্রীভূত ব্যবস্থা অপেক্ষা বিকেন্দ্রীকরণ সুশাসনের গতিকে তরান্বিত করে।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)