পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৪ আগস্ট, ২০২২সময়01 hr 15 mins৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর - ০৩.১২.২০১ পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৪ আগস্ট, ২০২২ · ১০০ প্রশ্ন

.
Did you have any difficulty ________ a visa?
  1. ক) in getting
  2. খ) to have got
  3. গ) having
  4. ঘ) get
সঠিক উত্তর:
ক) in getting
উত্তর
সঠিক উত্তর:
ক) in getting
ব্যাখ্যা
সঠিক sequence হচ্ছে
Difficultly in + verb+ing + something
যেমন:
- People with asthma have difficulty in breathing.

Source: Cambridge Dictionary
.
In data communication, which device converts digital data to analogue signal?
  1. ক) Router
  2. খ) Modem
  3. গ) Switch
  4. ঘ) Hub
সঠিক উত্তর:
খ) Modem
উত্তর
সঠিক উত্তর:
খ) Modem
ব্যাখ্যা
ইংরেজি Modem শব্দটি Modulator ও Demodulator শব্দের সংক্ষিপ্তরূপ।
মডেম হল এমন একটি ডিভাইস  যা  প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। 
 মডেমের দুটি অংশ। যথা:
- মডুলেটর ও
- ডি-মডুলেটর
 
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন। 
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন। 
 
- A modem is an electronic device that converts digital data signals into modulated analog signals suitable for transmission over analog telecommunications circuits. 
- A modem also receives modulated signals and demodulates them, recovering the digital signal for use by the data equipment. 
- Modems thus make it possible for established telecommunications media to support a wide variety of data communication.
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
.
দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে. মি. এবং ৬২.৮৩২ সে. মি. হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) ৩ : ৪
  2. খ) ৪ : ৫
  3. গ) ১ : ২
  4. ঘ) ২ : ৩
সঠিক উত্তর:
গ) ১ : ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ : ২
ব্যাখ্যা
ধরি,
একটি চাকার ব্যাসার্ধ r
অপর চাকার ব্যাসার্ধ r2 

প্রশ্নমতে, 
2πr1/2πr2 = 31.416/62.832
r1/r2 = 1/2
r1 : r2 = 1 :  2
.
Which of the following memory is nonvolatile?
  1. ক) RAM
  2. খ) SDRAM
  3. গ) ROM
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) ROM
উত্তর
সঠিক উত্তর:
গ) ROM
ব্যাখ্যা
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাকে Non-Volitile মেমোরি বলে।
যেমন হার্ডডিস্ক, রম, ফ্লাশ মেমোরি ইত্যাদি।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাকে Volitile মেমোরি বলে।
যেমন DRAM, SRAM, SD-RAM.
.
রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?
  1. ক) গলফ
  2. খ) ঘোড়দৌড়
  3. গ) ইয়ট রেস
  4. ঘ) কার রেসিং
সঠিক উত্তর:
ক) গলফ
উত্তর
সঠিক উত্তর:
ক) গলফ
ব্যাখ্যা
- গলফের দ্বিবার্ষিক প্রতিযোগিতা হলো ‘রাইডার কাপ’ 
- মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কায়েমের লড়াইয়ে রাইডার কাপে ইউরোপের সেরা গলফাররা মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের সেরা গলফারদের।
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আনুসাঙ্গিক
  2. খ) আনুষাঙ্গিক
  3. গ) আনুষঙ্গিক
  4. ঘ) আনুষাঙ্গিক
সঠিক উত্তর:
গ) আনুষঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
গ) আনুষঙ্গিক
ব্যাখ্যা
আনুষঙ্গিক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আনুষঙ্গ+ইক 
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
Antonym of 'Dogma' is___ .
  1. ক) principle
  2. খ) tenet
  3. গ) unbelief
  4. ঘ) doctrine
সঠিক উত্তর:
গ) unbelief
উত্তর
সঠিক উত্তর:
গ) unbelief
ব্যাখ্যা
Dogma - অন্ধবিশ্বাস বা গোঁড়া মতবাদ; ধর্মমত।
Principle - (১) মূলতত্ত্ব; মূলসূত্র; তত্ত্ব: (২) আচরণের মূলনীতি; নীতিনিয়ম।
Tenet - মতবাদ, বিশ্বাস।
Unbelief - (বিশেষত ঈশ্বর, ধর্ম ইত্যাদিতে) অবিশ্বাস, নাস্তিক্য। 
Doctrine - মতবাদ; রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা; কোনো ধর্মসম্প্রদায়ের বিশ্বাস ও উপদেশাবলির সমাহার; বিজ্ঞানীদের বিশেষ মতধারা।

অর্থাৎ, Dogma এর antonym হচ্ছে Unbelief.

Source: Accessible Dictionary by Bangla Academy
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) এ. কে. খন্দকার
  3. গ) এম. এ. জি. ওসমানী
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনিই স্বাধীনতার ঘোষণা করেন।

অন্যদিকে,
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন - এ কে খন্দকার।
- মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন - কর্নেল এম এ রব।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. ক) পেত্নী
  2. খ) বাদী
  3. গ) সভানেত্রী
  4. ঘ) জেলেনী
সঠিক উত্তর:
ঘ) জেলেনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেলেনী
ব্যাখ্যা
প্রত্যয় যােগে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দগঠন।

- নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যােগ করতে হয়।
- এ রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়ােগ দেখানাে হলাে:
- আ প্রত্যয়: বৃদ্ধ-বৃদ্ধা, প্রিয়-প্রিয়া, কনিষ্ঠ-কনিষ্ঠা।
- ই প্রত্যয়: দাদা-দাদি, জেঠা-জেঠি, পাগল-পাগলি।
- ইনি প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, বাঘ-বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয়ী-বিজয়িনী, যােগী-যােগিনী, তেজস্বী-তেজদ্বিনী।
- ঈ প্রত্যয়: কিশাের-কিশােরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
- নি প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধােপ-ধােপানি।
- বতী প্রত্যয়: গুণবান-গুণবতী, পুণ্যবান-পুণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী।
এছাড়া ‘-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে অক’-এর জায়গায় ‘ইকা হয়। যেমন - পাঠক-পাঠিকা, লেখক-লেখিকা, গায়ক-গায়িকা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
'মুজিব লেলিন ইন্দিরা' কাব্যগ্রন্থের লেখক কে?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) আসাদ চৌধুরী
  3. গ) শওকত আলী
  4. ঘ) মহাদেব সাহা
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'মুজিব-লেনিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ।

বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরীর জম্ম ১৯৪৫ সালের ২১ জুন।
- নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’।
- এটি প্রকাশিত হয় ১৯৭০ সালে

তাঁর রচিত আরো কিছু কাব্যগ্রন্থ হলো-
- না প্রেমিক না বিপ্লবী,
- কবিতা অমীমাংসিত রমণী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- তার আগে চাই সমাজতন্ত্র,
- চাষাভুষার কাব্য,
- দূর দু্ঃশাসন,
- প্রথম দিনের সূর্য,
- নিরঞ্জনের পৃথিবী,
- নেই কেন সে পাখি,
- বাংলার মাটি বাংলার জল,
- চিরকালের বাঁশি,
- শিয়রে বাংলাদেশ,
- দুঃখ করো না, বাঁচো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
The synonym of 'cryptic' -
  1. ক) Obscure
  2. খ) Impromptu
  3. গ) Horrible
  4. ঘ) Indolence
সঠিক উত্তর:
ক) Obscure
উত্তর
সঠিক উত্তর:
ক) Obscure
ব্যাখ্যা
Cryptic - গুপ্ত; দুর্বোধ্য।
Obscure - (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট। (২) সুপরিচিত নয় এমন অখ্যাত।
Impromptu - প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি।
Horrible - (১) বীভৎস; ভয়ানক; ভয়াবহ; ভয়াল: (২) (কথ্য) অপ্রীতিকর; দারুণ; ভয়াবহ।
Indolence - আলসা; শ্রমবিমুখতা।

অর্থাৎ, Cryptic এর Synonym হচ্ছে Obscure.

Source: Accessible Dictionary by Bangla Academy
১২.
কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
  1. ক) কোলকাতা
  2. খ) বরিশাল
  3. গ) কুমিল্লা
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
খ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
খ) বরিশাল
ব্যাখ্যা
সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস কুমিল্লায়।

তার রচিত:
- প্রথম কবিতা - বাসন্তী; এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- প্রথম কাব্যগ্রন্থ - সাঁঝের মায়া; এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- প্রথম গল্প - সৈনিক বধূ; এটি বরিশালের 'তরুণ ' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।

বেগম সুফিয়া কামালের অন্যান্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন 
- উদাত্ত পৃথিবী,
- মায়া কাজল,
- অভিযাত্রিক ইত্যাদি।

- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার সম্পাদক ছিলেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
'হাঁড়ি হাঁড়ি সন্দেশ'এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
  1. ক) বিশেষ্য ও বিশেষ্য
  2. খ) বিশেষণ ও বিশেষণ
  3. গ) বিশেষ্য ও বিশেষণ
  4. ঘ) বিশেষণ ও ক্রিয়া
সঠিক উত্তর:
ক) বিশেষ্য ও বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য ও বিশেষ্য
ব্যাখ্যা
বিশেষ্যপদকে পর পর দুইবার বসিয়ে বহুবচন প্রকাশ করা হয়।
যেমন-
- অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার,
- ডালে ডালে আম ঝুলছে,
- বনে বনে পাখি গান গাইছে,
- দলে দলে লােক মাঠে জমায়েত হচ্ছে।
- অনুরূপভাবে, 'হাঁড়ি হাঁড়ি সন্দেশ' ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
নিচের কোন বানান গুচ্ছ সঠিক?
  1. ক) মূহুর্মুহু, ব্যাতায়, মৃত্যুত্তীর্ণ
  2. খ) মুহুর্মুহু ব্যত্য়য়, মৃত্যুত্তীর্ণ
  3. গ) মুহুর্মুহু বাত্যয়, মৃত্যুত্তীর্ণ
  4. ঘ) মুহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ন 
অনির্ধারিত
ব্যাখ্যা
মুহুর্মুহু (অব্যয়, ক্রিয়াবিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = মুহুঃ+মুহুঃ
অর্থ - বারবার, ঘনঘন

ব্যত্য়য় (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বি+অতি+√ই+অ 
অর্থ:
- অন্যথা, ব্যতিক্রম, বৈপরীত্য, 
- নিয়ম লঙ্ঘন

মৃত্যুত্তীর্ণ = মৃত্যু + উত্তীর্ণ (সন্ধিযোগে গঠিত নতুন শব্দ)
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
-------------------
লাইভ পরীক্ষার প্রশ্নে অপশন খ) তে ব্যত্যয় বানানটি ভুল ছিলো এবং সেই হিসাবে সকল অপশনেই বানান ভুল।
তাই উত্তর বাতিল করা হয়েছে।
১৫.
VIRUS এর পূর্ণরূপ কী?
  1. ক) Vital Information Resources Under Seize
  2. খ) Various Information Resources Under Seal
  3. গ) Vital Information Resources Under Seal
  4. ঘ) Various Information Resources Under Stack 
সঠিক উত্তর:
ক) Vital Information Resources Under Seize
উত্তর
সঠিক উত্তর:
ক) Vital Information Resources Under Seize
ব্যাখ্যা
- VIRUS এর পূর্ণরূপ Vital Information Resources Under Seize.
- ফ্রেডরিক কোহেন প্রথম ভাইরাস নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে
থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের
ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
২.৫ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ২৫
  2. খ) ৫০ 
  3. গ) ৫০০
  4. ঘ) ২৫০
সঠিক উত্তর:
গ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০
ব্যাখ্যা
ধরি,
x এর ০.৫% = ২.৫ 
০.৫x/১০০ = ২.৫ 
০.৫x = ২.৫ × ১০০ 
x = (২.৫ × ১০০)/০.৫
x  = ৫০০
১৭.
'Renaissance' means
  1. ক) Regain
  2. খ) Rearrange
  3. গ) Reborn
  4. ঘ) Rebirth
সঠিক উত্তর:
ঘ) Rebirth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rebirth
ব্যাখ্যা
Renaissance
(১) the Renaissance ১৪, ১৫ ও ১৬ শতকের ইউরোপে প্রাচীন গ্রিক জ্ঞানবিজ্ঞানের উপর ভিত্তি করে সাহিত্য; চিত্রকলা ইত্যাদির পুনরুজ্জীবন; পুনর্জন্ম; রেনেসাঁ।
(২) [Countable noun] উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।

অর্থাৎ, Renaissance means Rebirth (পুনর্জন্ম)।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৮.
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?
  1. ক) ৫০ ডিগ্রি
  2. খ) ৬০ ডিগ্রি
  3. গ) ১২০ ডিগ্রি
  4. ঘ) ৩০ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ৬০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
একটি কোণ ৩০° হলে, অপরটি= ৯০° - ৩০° = ৬০°
১৯.
নিম্নের কোনটি মুক্তিযুদ্ধের ১নং সেক্টর ছিল?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রাজশাহী
  3. গ) সিলেট
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
চট্টগ্রাম - ১নং সেক্টর,
ঢাকা - ২ নং সেক্টর,
রাজশাহী - ৭ নং সেক্টর,
মুজিবনগর - ৮ নং সেক্টর,
সুন্দরবন - ৯ নং সেক্টর।

উৎসঃ বাংলাপিডিয়া
২০.
A group of lines placed together to create poem is called a ____.
  1. ক) Form
  2. খ) Poem
  3. গ) Stanza
  4. ঘ) Paragraph
সঠিক উত্তর:
গ) Stanza
উত্তর
সঠিক উত্তর:
গ) Stanza
ব্যাখ্যা
- Stanza is a division of poem.
- It is a smaller unit of the structure of a poem.
- In some cases, the stanza is a unit of thought of a poem.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২১.
'ছোটটি কোথায়?' বাক্যে ছোট শব্দের শেষে 'টি' এর ব্যকরণিক পরিচয় কী?
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) অনুসর্গ
  3. গ) বিভক্তি
  4. ঘ) শব্দ প্রত্যয়
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
'ছোটটি কোথায়?' বাক্যে ছোট শব্দের শেষে 'টি' পদাশ্রিত নির্দেশক। 

যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বােঝায়, সেগুলােকে নির্দেশক (পদাশ্রিত নির্দেশক)  বলে।
যেমন - -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু। 

-টা, -টি
বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে টা, -টি নির্দেশক বসে।
এর দুটি রূপান্তর: -টো ও টে।
যেমন -
বাড়িটা, ছেলেটা, এটা, সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা; দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি; দুটো; তিনটে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২২.
১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
- ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।
- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এই চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়।
- কিন্তু সুপ্রিমকোর্ট ২০১০ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।
- ফলে ২০১১ সালের ৩ জুলাই জাতীয় সংসদে গৃহিত সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ‍বাহাত্তরের মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি পুনঃস্থাপন করা হয়। (পুনরায় পরিবর্তন করা হয়)

(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের সংবিধান - আরিফ খান)
২৩.
কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
  1. ক) পোড়া
  2. খ) ঘোড়ার গাড়ি
  3. গ) শাহ
  4. ঘ) ঘটকের গাড়ি
সঠিক উত্তর:
খ) ঘোড়ার গাড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোড়ার গাড়ি
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষমুক্ত ঘোড়ার গাড়ি।

গুরুচণ্ডালী দোষ: গুরুচণ্ডালী দোষ তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে।
- এদোষে দুষ্টু শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন- গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ ।
কিন্তু যদি বলা হয় গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
Fill in the blank. He had his hair______ .
  1. ক) cut
  2. খ) cutting
  3. গ) to cut
  4. ঘ) to be cut
সঠিক উত্তর:
ক) cut
উত্তর
সঠিক উত্তর:
ক) cut
ব্যাখ্যা
Sentence এর structure অনুসারে had + something + verb এর past participle হয়।
সুতরাং শূন্যস্থানে Cut হবে।
Cut এর past ও past participle form একই থাকে।
২৫.
সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ? 
  1. ক) ভ্রমণ কাহিনী
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) ছোট গল্প
সঠিক উত্তর:
ঘ) ছোট গল্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছোট গল্প
ব্যাখ্যা
বিষয়বস্তুর দিক থেকে জীবনের একটা খণ্ডাংশ মাত্র ছোটগল্পে রূপায়িত হয়। 
- মানবের প্রবাহমান জীবনের শত শত বৈচিত্র্যময় মুহূর্তের কোনো একটি মাত্র রূপ ছোটগল্পের উপজীব্য। 
- কোন একটি চরিত্রের বিশেষ একটি দিক অবলম্বনে ছোটগল্পের বক্তব্যের প্রকাশ ঘটে। 
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সোনার তরী' 'বর্ষাযাপন' নামক কবিতায় ছোটগল্প সম্পর্কে মনোভাব প্রকাশ করেছেন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক ।
২৬.
মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন? 
  1. ক) ৪ জন
  2. খ) ৬ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
খ) ৬ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ জন
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- মুজিবনগর মন্ত্রিসভার মোট সদস্য ছিলো ছয়জন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
২৭.
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি?
  1. ক) ১৯৭২, ২০২৬
  2. খ) ১৯৭৫, ২০২১
  3. গ) ১৯৭৫, ২০২৬
  4. ঘ) ১৯৭২, ২০২১
সঠিক উত্তর:
গ) ১৯৭৫, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৫, ২০২৬
ব্যাখ্যা
- LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা। 
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। 
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকলে ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২৮.
বিটকয়েন কী?
  1. ক) ডিজিটাল মুদ্রা
  2. খ) কম্পিউটার যন্ত্রাংশ
  3. গ) তামার মুদ্রা
  4. ঘ) কোনটিও নয়
সঠিক উত্তর:
ক) ডিজিটাল মুদ্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজিটাল মুদ্রা
ব্যাখ্যা
- বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে।
- ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

উৎস: বিবিসি ওয়েবসাইট
২৯.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কী বলা হয়?
  1. ক) অ্যাম্বাসেডর
  2. খ) হাইকমিশনার
  3. গ) সেক্রেটারি
  4. ঘ) অ্যাটাশে
সঠিক উত্তর:
ক) অ্যাম্বাসেডর
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাম্বাসেডর
ব্যাখ্যা
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর।
- রাষ্ট্রদূত (ইংরেজি: Ambassador) একজন উচ্চপদস্থ ব্যক্তি বিশেষ, যিনি কোন নির্দিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে অন্য কোন স্বাধীন দেশ, সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থার সাথে কূটনৈতিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রেরিত হন।
- একজন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রতিনিধিত্ব করে যাবতীয় রাষ্ট্রীয় কার্যাদি সম্পন্ন করেন।

সূত্র: ব্রিটানিকা
৩০.
What is the correct antonym of 'Honorary'?
  1. ক) Honorable
  2. খ) Unpaid
  3. গ) Literary
  4. ঘ) Paid
সঠিক উত্তর:
ঘ) Paid
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paid
ব্যাখ্যা
Honorary - অবৈতনিক।
Honorable - সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ; মর্যাদাবান; মর্যাদান্বিত; মহনীয়; সম্মানাস্পদ; সম্মানজনক; মর্যাদাকর।
Unpaid - অপরিশোধিত; বেতনহীন; অবেতনভুক।
Literary - সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
Paid - বেতনভুক্ত।

অর্থাৎ, Honorary এর antonym হচ্ছে Paid.

Source: Accessible Dictionary by Bangla Academy
৩১.
'ছড়া' কোন ছন্দে রচিত হয়?
  1. ক) অমিত্রাক্ষর
  2. খ) ত্রিপদী
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) পয়ার
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরবৃত্ত
ব্যাখ্যা
ছড়ার ছন্দ বাংলা কবিতার প্রাচীনতম ছন্দ।
- ছড়ার ছন্দ স্বরাঘাত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ।
- পর্বের আদি স্বরে স্বাসাঘাত পড়ে বলে এই নাম দেওয়া হয়েছে। 
- একে লৌকিক ছন্দও বলা হয়। 
- আধুনিক কালে এই ছন্দ ছড়ার বিষয়বস্তুর পরিধি ছাড়িয়ে নানা বিষয়ের বাহন হয়ে উঠেছে। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
৩২.
Which of the following is correct?
  1. ক) He is tired by the job.
  2. খ) He is tired with the job.
  3. গ) He is tired of the job.
  4. ঘ) He is tired to his job.
সঠিক উত্তর:
গ) He is tired of the job.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is tired of the job.
ব্যাখ্যা
Be tired of (something): To be bored of something.
- কোন কিছু সম্বন্ধে ত্যক্ত বিরক্ত হওয়া।

সুতরাং সঠিক বাক্য : গ) He is tired of the job.
৩৩.
How many prefixes are there in the word 'atheist'?
  1. ক) one
  2. খ) two
  3. গ) three
  4. ঘ) four
সঠিক উত্তর:
ক) one
উত্তর
সঠিক উত্তর:
ক) one
ব্যাখ্যা
মূল শব্দটি হচ্ছে theist (noun) যার অর্থ - আস্তিক।
এর পূর্বে কেবল একটি prefix 'a' যুক্ত হয়ে atheist হয়েছে যার অর্থ - নিরীশ্বরবাদী; নাস্তিক।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৪.
'প্রাতরাশ' এর সন্ধি কী?
  1. ক) প্রাতঃ + রাশ
  2. খ) প্রাতঃ + আশ
  3. গ) প্রাতো + রাশ
  4. ঘ) প্রাত + রাশ
সঠিক উত্তর:
খ) প্রাতঃ + আশ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রাতঃ + আশ
ব্যাখ্যা
বিসর্গের সাথে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। 

কোনাে কোনাে ক্ষেত্রে সন্ধির বিসর্গ লােপ পায় না।
যেমন
শিরঃ + পীড়া = শিরঃপীড়া
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
প্রাতঃ + কাল = প্রাতঃকাল।
অনুরূপভাবে 
প্রাতঃ + আশ = প্রাতরাশ

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
কোনটি মাইকেল মধুসুদন দত্তের পত্র কাব্য?
  1. ক) ব্রজাঙ্গনা
  2. খ) বিলেভের পত্র
  3. গ) বীরাঙ্গনা
  4. ঘ) হিমালয়
সঠিক উত্তর:
গ) বীরাঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
গ) বীরাঙ্গনা
ব্যাখ্যা
'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) একটি পত্র কাব্য।
- পত্রাকারে এ ধরনের সাহিত্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।
- এই কাব্যে এই গ্রন্থে মোট ১১ টি পত্র আছে।

মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হল: 
- মেঘনাদবধ কাব্য
- তিলোত্তমা সম্ভব
- ব্রজাঙ্গনা
- চতুর্দশপদী কবিতাবলী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
Choose the correct affirmative -
  1. ক) Everyone must submit to one's fate.
  2. খ) Everyone cannot escape his fate.
  3. গ) Everyone accept his fate.
  4. ঘ) Everyone can escape his fate. 
সঠিক উত্তর:
ক) Everyone must submit to one's fate.
উত্তর
সঠিক উত্তর:
ক) Everyone must submit to one's fate.
ব্যাখ্যা
ক) Everyone must submit to one's fate. (Express affirmative sense) 
- প্রত্যেককেই নিজের ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হবে।

খ) Everyone cannot escape his fate. (Express negative sense)
- সবাই তার ভাগ্য এড়াতে পারে না।  

গ) Everyone accept his fate. (Wrong sentence)
বাক্যটি ভুল। Everyone এর পরে accepts হবে।

ঘ) Everyone can escape his fate. (Doesn't express proper sense)
- সবাই তার ভাগ্য থেকে বাঁচতে পারে।
৩৭.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ৪৩
  3. গ) ১২
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাটি =ক 

প্রশ্নমতে, 
ক - ৩১ = ৫৫ - ক 
ক + ক = ৫৫ + ৩১
২ক = ৮৬ 
ক = ৪৩ 
৩৮.
Who wrote the novel 'Great Expectations'?
  1. ক) Shakespeare
  2. খ) Charles Dickens
  3. গ) John Milton
  4. ঘ) G. B. Shaw
সঠিক উত্তর:
খ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
খ) Charles Dickens
ব্যাখ্যা
Great Expectations is the famous Novel of Charles Dickens.

• The important character of this novel:
- Pip,
- Estella,
- Miss Havisham.

• Famous quotations of great expectation:
- The success is not mine, the failure is not mine, but the two together make me.
- Charity begins at home and Justice begins next door.

Source: SparksNotes and The Oxford Dictionary of Quotation.
৩৯.
পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি?
  1. ক) ৪১
  2. খ) ৪২
  3. গ) ৭১
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ক) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪১
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
লেন: ৪টি 
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
স্প্যান: ৪১টি
পিলার বা পিয়ার: ৪২টি
৪০.
When you think someone is 'introspective', you think she/he is __________
  1. ক) rude
  2. খ) reserved
  3. গ) selfish
  4. ঘ) thoughtful
সঠিক উত্তর:
ঘ) thoughtful
উত্তর
সঠিক উত্তর:
ঘ) thoughtful
ব্যাখ্যা
Introspective (adjective) -
English Meaning: examining and considering your own ideas, thoughts, and feelings, instead of talking to other people about them.
Bangla Meaning: অন্তর্বীক্ষণপ্রবণ; অন্তর্বীক্ষণিক।

অর্থাৎ, introspective বলতে thoughtful বুঝায়। 

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
৪১.
হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়?
  1. ক) ১ সেকেন্ড
  2. খ) ২ সেকেন্ড
  3. গ) ১.৫ সেকেন্ড
  4. ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
ঘ) থামার প্রয়োজন নেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।

বাক্যটি লেখার সময় এই বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যেই চিহ্নগুলো ব্যবহার করা হয়, তাদেরকে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে।

হাইফেন এর বিরতিকাল - হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই।
ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি - এক সেকেন্ড
প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণি)
৪২.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম করটি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।

৪৩.
Sujan had been ____  the run ever since the slain councilor's brother filed the case.
  1. ক) after
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) on
উত্তর
সঠিক উত্তর:
গ) on
ব্যাখ্যা
Be on the run (idiom)
- to be trying to avoid being caught, especially by the police:

এখানে slain হচ্ছে slay (খুন করা; হত্যা করা) এর past participle form যা দ্বারা বুঝাচ্ছে 'যাকে খুন করা হয়েছে।
slain councilor - নিহত উপদেষ্টা

Sujan had been on the run ever since the slain councilor's brother filed the case.
- নিহত কাউন্সিলরের ভাই বাদী হয়ে মামলা করার পর থেকেই সুজন পলাতক ছিল।
৪৪.
Identify the correct sentence -
  1. ক) Fortunately, the explosion killed person one only.
  2. খ) Fortunately, the explosion killed only one person.
  3. গ) Only fortunately, the explosion killed one person.
  4. ঘ) Fortunately, only the explosion killed one person.
সঠিক উত্তর:
খ) Fortunately, the explosion killed only one person.
উত্তর
সঠিক উত্তর:
খ) Fortunately, the explosion killed only one person.
ব্যাখ্যা
Determiner ঠিক যে word এর পূর্বে বসে সেই word কে modify করে।
এখানে, মাত্র একজন বুঝাতে one এর ঠিক আগেই only বসবে।

তাই correct sentence - Fortunately, the explosion killed only one person.
৪৫.
লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
  1. ক) উর্দু
  2. খ) কামরূপী
  3. গ) বর্মি
  4. ঘ) বিহারী
অনির্ধারিত
ব্যাখ্যা
লুঙ্গি (বিশেষ্য) 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যবহার্য নিম্নাঙ্গের পোশাক, তহবন, থামি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

সঠিক উত্তর না থাকায় পশ্নটি বাতিল করা হল।
৪৬.
What is the plural of 'stimulus'?
  1. ক) stimuliae
  2. খ) stimulae's
  3. গ) stimuluses
  4. ঘ) stimuli
সঠিক উত্তর:
ঘ) stimuli
উত্তর
সঠিক উত্তর:
ঘ) stimuli
ব্যাখ্যা
The Plural form of 'Stimulus' is 'Stimuli'.
English Meaning: something that causes growth or activity.
Bangla Meaning:
(১) কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়; উদ্দীপক
(২) (বৃক্ষ, ফল) কাঁটা, হুল বা তীক্ষ্ণ আঁশ।

Source: Accessible Dictionary & Cambridge Dictionary.
৪৭.
'যে নারী প্রিয় কথা বলে' এক কথায় প্রকাশ করুন:
  1. ক) সুহাসিনী
  2. খ) প্রিয়া
  3. গ) প্রিয়ংবদা
  4. ঘ) শ্রীমতি
সঠিক উত্তর:
গ) প্রিয়ংবদা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রিয়ংবদা
ব্যাখ্যা
'যে নারী প্রিয় বাক্য/কথা বলে' = প্রিয়ংবদা 

যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী।
শ্রীমতি = ভাগ্যবতী
প্রিয়া = ভালোবাসার পাত্রী 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৮.
_____ AIDS virus infection is incurable.
  1. ক) an
  2. খ) one
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ঘ) no article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article
ব্যাখ্যা
AIDS হচ্ছে একটি রোগের নাম, যা Proper noun.
Proper noun এর আগে সাধারণত কোন Article বসে না।
৪৯.
Which is the correct spelling?
  1. ক) Equilibrium
  2. খ) Equalibrium
  3. গ) Equallibrium
  4. ঘ) Equillibrium
সঠিক উত্তর:
ক) Equilibrium
উত্তর
সঠিক উত্তর:
ক) Equilibrium
ব্যাখ্যা
The correct spelling is: Equilibrium.
English Meaning: A state of balance.
Bangla Meaning: ভারসাম্য।

Source: Accessible Dictionary by Bangla Academy
৫০.
Identify the part of speech 'seldom'.
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ঘ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb
ব্যাখ্যা
Seldom (adverb)
English Meaning: Almost never.
Bangla Meaning: কদাচিৎ; ক্বচিৎ; কালেভদ্রে।

Source: Accessible Dictionary by Bangla Academy
৫১.
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
  1. ক) সবুজপত্র
  2. খ) কালি ও কলম
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) বঙ্গদর্শন
সঠিক উত্তর:
ক) সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) সবুজপত্র
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। 

 
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫২.
Study of religion is called
  1. ক) Theology
  2. খ) Anthropology
  3. গ) Regionology
  4. ঘ) Apiology
সঠিক উত্তর:
ক) Theology
উত্তর
সঠিক উত্তর:
ক) Theology
ব্যাখ্যা
Theology - the study of religion and religious belief.
Anthropology - the study of the human race, its culture and society, and its physical development.
Apiology - The scientific study of bees, especially honeybees.

Source: Cambridge Dictionary
৫৩.
একটি সমান্তর ধারায় ১২ তম পদ ৭৭ হলে তার প্রথম ২৩পদের সমষ্টি কত? 
  1. ক) ১০৫৬
  2. খ) ২০২৫
  3. গ) ১৭৭১
  4. ঘ) ১১৭৬
সঠিক উত্তর:
গ) ১৭৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭১
ব্যাখ্যা
ধরি 
সমান্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অন্তর d  

১২ তম পদ = 77
‍a + (12 - 1)d = 77
a + 11d = 77

প্রথম ২৩টি পদের সমষ্টি S = (n/2){2a + (n - 1)d}
= (23/2){2a + (23 - 1)d}
= (23/2){2a + 22d}
= 23 (a + 11d)
= 23 x 77
= 1771
৫৪.
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সৈয়দ আবুল ফজল
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) হুমায়ুন কবির 
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন কবির 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন কবির 
ব্যাখ্যা
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। 
- ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
- এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
- ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।

- হুমায়ুন কবির (১৯০৬-১৯৬৯) রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন।
- তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
• স্বপ্নসাধ,
• সাথী ও
• অষ্টাদশী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৫.
Identify the correct noun?
  1. ক) Cute
  2. খ) Mute
  3. গ) Acute
  4. ঘ) Flute
সঠিক উত্তর:
ঘ) Flute
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Flute
ব্যাখ্যা
Flute (noun) 
একপাশে ফুঁ দিয়ে বাজানোর বাঁশিবিশেষ, যার ছিদ্রগুলি চাবির সাহায্যে খোলা ও বন্ধ করা হয়; ফ্লুট।

Cute (adjective) 

(১) তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন; তীক্ষ্ণধী।
(২) আকর্ষণীয়; সুন্দর; মনোরম।

Mute (adjective) 
(১) নীরব; নিঃশব্দ; শব্দহীন: Her attitude was one of mute resistance.
(২) (ব্যক্তি) মূক; বোকা; বাকশক্তিহীন।
(৩) (শব্দ মধ্যস্থ বর্ণ) অনুচ্চারিত; বোবা:

Acute (adjective)
(১) (ইন্দ্রিয়বোধ, সংবেদন, ধীশক্তি) তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক।
(২) (রোগ) হঠাৎ সংকটজনক হয়ে ওঠে এমন; বিষম।
(৩) (ধ্বনি) উচ্চ; সুতীক্ষ্ণ।

Source: Accessible Dictionary by Bangla Academy
৫৬.
a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যাবে?
  1. ক) ab
  2. খ) a/b
  3. গ) a2/ab
  4. ঘ) a2/b
সঠিক উত্তর:
ঘ) a2/b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a2/b
ব্যাখ্যা
b টাকায় কেনা যায় = a টি আম
১ টাকায় কেনা যায় = a/b টি আম
a টাকায় কেনা যায় = (a × a)/b টি আম 
                               = a2/b টি আম
৫৭.
What is the meaning of the idiom 'The salt of the Earth'?
  1. ক) Best salt
  2. খ) Best soil
  3. গ) Best peoples
  4. ঘ) Best place 
সঠিক উত্তর:
গ) Best peoples
উত্তর
সঠিক উত্তর:
গ) Best peoples
ব্যাখ্যা
The salt of the earth
English Meaning: a person or group of people of great kindness, reliability, or honesty.
Bangla Meaning: সৎ, নির্ভরযোগ্য, দয়ালু - এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ

Ex. Sentence: Our group leader is the salt of the earth.
Bangla Meaning: আমাদের দলনেতা খুব ভালো এবং সৎ একজন মানুষ।

Source: Live MCQ Lecture
৫৮.
'চর্যাপদ' কোন ছন্দে লেখা?
  1. ক) অমিত্রাক্ষর ছন্দ
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মাত্রাবৃত্ত
  4. ঘ) স্বরবৃত্ত
সঠিক উত্তর:
গ) মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণে ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে। পদাকুল ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, আর প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে হলেও মাত্রাবৃত্তের  বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।


উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯.
Identify the correct sentence -
  1. ক) The scenery of Cox's Bazar is attractive.
  2. খ) The sceneries of Cox's Bazar are attractive.
  3. গ) The sceneries of Cox's Bazar are attractive.
  4. ঘ) The scenery of Cox's Bazar are attractive.
সঠিক উত্তর:
ক) The scenery of Cox's Bazar is attractive.
উত্তর
সঠিক উত্তর:
ক) The scenery of Cox's Bazar is attractive.
ব্যাখ্যা
Information, scenery, machinery, advice, furniture, news, wages (পরিণাম), hair, alphabet, luggage, politics, physics, economics, poetry, The United States of America ইত্যাদি সব সময় singular হিসেবে ব্যবহৃত হবে।

আর singular হওয়ার কারণে verb ও singular হবে অর্থাৎ is হবে।

Correct sentence: The scenery of Cox's Bazar is attractive.
৬০.
নিচের কোনটি 'পর্বত' এর সমার্থক শব্দ নয়?
  1. ক) অবনী
  2. খ) অদ্রি
  3. গ) অচল
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
ক) অবনী
উত্তর
সঠিক উত্তর:
ক) অবনী
ব্যাখ্যা
পর্বত এর সমার্থক শব্দগুলো হলো: গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, মৃঙ্গধর।
 
অন্যদিকে, 'অবনী' শব্দটি 'পৃথিবী' এর সমার্থক। 
পৃথিবী এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:- ভূমন্ডল, ধরা, ভুবন, জাহান, ক্ষিতি, ধরণী, ভূ, ধরিত্রী, বসুধা, দুনিয়া ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬১.
কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে?
  1. ক) বিটা রশ্মি
  2. খ) আল্ট্রাভায়োলেট রশ্মি
  3. গ) আলফা রশ্মি
  4. ঘ) এক্সরে রশ্মি
সঠিক উত্তর:
খ) আল্ট্রাভায়োলেট রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
খ) আল্ট্রাভায়োলেট রশ্মি
ব্যাখ্যা
ভিটামিন D:
একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়। এই ভিটামিন সূর্যালােকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়।

- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন D– এর প্রধান উৎস।
- বাঁধাকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন D পাওয়া যায়।

ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শােষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। ভিটামিন D–এর অভাবে শিশুদের রিকেট রােগ হতে পারে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬২.
কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে. মি. ও ৮ সে. মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে?
  1. ক) ১০০
  2. খ) ২০
  3. গ) ৪০
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
গ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০
ব্যাখ্যা
দেয়া আছে,
সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = ১০ সে. মি. ও b = ৮ সে. মি
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = ৩০

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = a × b × sinθ
                                      = ১০ × ৮ × sin৩০°
                                       =১০ × ৮ × (১/২)
                                       = ৪০
৬৩.
'আমার ঘরের চাবি পরের হাতে' গানটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) লালন শাহ
  3. গ) হাছন রাজা
  4. ঘ) পাগলা কানাই
সঠিক উত্তর:
খ) লালন শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) লালন শাহ
ব্যাখ্যা
'আমার ঘরের চাবি পরের হাতে' গানটির রচয়িতা লালন শাহ।

লালন শাহ (১৭৭২-১৮৯০) বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক।
- ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তাঁর জন্ম।
- মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রণ করেন।
- লালন কোনো জাতিভেদ মানতেন না।
- তাই তিনি গেয়েছেন: ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/ লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।’
- তাঁর জনপ্রিয় গান- 
- ‘খাঁচার ভিতর অচিন পাখি’,
- ‘বাড়ির কাছে আরশী নগর’,
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৪.
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল?
  1. ক) ৩৪ জন
  2. খ) ৩৫ জন
  3. গ) ৩৬ জন
  4. ঘ) ৩২ জন
সঠিক উত্তর:
খ) ৩৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫ জন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
- আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন।
- এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

উৎস: আওয়ামীলীগের ওয়েবসাইট।
৬৫.
বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্যপদ লাভ করে কত তারিখে?
  1. ক) ৬ নভেম্বর ১৯৭২
  2. খ) ১২ অক্টোবর ১৯৭৩
  3. গ) ১২ নভেম্বর ১৯৭৩
  4. ঘ) ৯ মে ১৯৭৭
সঠিক উত্তর:
গ) ১২ নভেম্বর ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ নভেম্বর ১৯৭৩
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়।
FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি। এছাড়া সংগঠন হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর ‘বিশ্ব খাদ্য দিবস’ পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

(সূত্রঃ FAO ওয়েবসাইট)
৬৬.
রহিম ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার ১টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনল?
  1. ক) ২০
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
ধরি 
কলম ক্রয় করেছিলো x টি 

প্রশ্নমতে, 
(240/x) - {240/(x + 1)} = 1
(240x + 240 - 240x)/{x(x + 1)} = 1 
240/(x2 + x) = 1 
240 = x2 + x
x2 + x - 240 = 0 
x2 + 16x - 15x - 240 = 0 
x(x + 16) - 15(x + 16) = 0
(x + 16)(x - 15) = 0

হয়                             অথবা
x - 15 = 0                   x + 16 = 0
x = 15                               x = - 16 [কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

কলম ক্রয় করেছিলো 15 টি
৬৭.
'মর্সিয়া' শব্দের অর্থ কী?
  1. ক) সাহিত্য
  2. খ) সাগর
  3. গ) গান
  4. ঘ) শোক
সঠিক উত্তর:
ঘ) শোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শোক
ব্যাখ্যা
মর্সিয়া (বিশেষ্য) 
- ফারসি শব্দ
অর্থ: মৃত্যু উপলক্ষে রচিত শোকগাথা। 

কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য।
- মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ।
- তার গ্রন্থের নাম জয়নালের চৌতিশা (১৫৭০)। 
- মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ৷
- তার গ্রন্থ: ইমামগণের কেচ্ছা, আফৎনামা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮.
কোনটি খাঁটি বাংলা শব্দ?
  1. ক) জোছনা
  2. খ) চামার
  3. গ) চাকু
  4. ঘ) ঢেঁকি
সঠিক উত্তর:
খ) চামার
উত্তর
সঠিক উত্তর:
খ) চামার
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) অনুসারে, 
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। 

তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)। 
যেমন: 
সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হন্থ, তদ্ভব - হাত । 
সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি। 
এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

অন্যদিকে,
- ঢেঁকি - হিন্দি শব্দ
- চাকু = তুর্কি শব্দ
- জোছনা - অর্ধতৎসম (সংস্কৃত মূল - জোৎস্না) শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) ।
৬৯.
কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয়?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়া
  3. গ) ষষ্ঠী
  4. ঘ) প্রথমা
সঠিক উত্তর:
খ) তৃতীয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়া
ব্যাখ্যা
কর্মবাচ্য
যে বাক্যে কর্মেরই প্রাধান্য এবং ক্রিয়াটি কর্মের অনুগামী অর্থাৎ কর্ম যে পুরুষের, ক্রিয়াটিও যদি সেই পুরুষের হয়, তবে তাকে কর্মবাচ্য বলে।
যেমন- পাহারাদার কর্তৃক চোর ধরা পড়েছে।
১. কর্মবাচ্যে, কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা, দিয়া (দিয়ে) কর্তৃক অনুসর্গের ব্যবহার হয়।
যেমন—
ক) আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
খ) চোরটা ধরা পড়েছে।
গ) আমাকে আবৃত্তি করতে হবে।
ঘ) আজ গান শােনা হবে।
২. কখনাে কখনাে কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে।
যেমন—
ক) আসামিকে জরিমানা করা হয়েছে।
খ) আলমকে ডাক।
গ) আমাকে আবৃত্তি করতে হবে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ২২%
  4. ঘ) ২৪%
সঠিক উত্তর:
খ) ২১%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১%
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/১০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
৭১.
১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত?
  1. ক) ২৫৬
  2. খ) ৪০০
  3. গ) শূন্য
  4. ঘ) ১৪৪
সঠিক উত্তর:
ঘ) ১৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৪
ব্যাখ্যা
১০,০০০ টাকার ৪০% = ৪,০০০ টাকা।

আবার ১০,০০০ টাকার ৩৬% = ৩,৬০০ টাকা
এখন, (১০,০০০ - ৩,৬০০) = ৬৪০০ টাকা

৬৪০০ টাকার ৪% = ২৫৬ টাকা।
 কমতির প্রার্থক্য = ৪,০০০ - (৩৬০০ + ২৫৬) টাকা।
                         =  ৪,০০০ -  ৩৮৫৬ টাকা 
                          = ১৪৪ টাকা।
৭২.
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলা হয়?
  1. ক) অপিনিহিতি
  2. খ) স্বরসঙ্গতি
  3. গ) সম্প্রকর্ষ
  4. ঘ) অভিশ্রুতি
সঠিক উত্তর:
গ) সম্প্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্প্রকর্ষ
ব্যাখ্যা
সম্প্রকর্ষ বা স্বরলােপ :
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনাে স্বরধ্বনির লােপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলােপ।
যেমন- আটমেসে আটাসে, বসতি > বসূতি, কুটুম্ব > কুটুম, জানালা >জালা ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?
  1. ক) তাইওয়ান
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) হংকং
  4. ঘ) বার্বাডোস
সঠিক উত্তর:
ঘ) বার্বাডোস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বার্বাডোস
ব্যাখ্যা
- পৃথিবীর নতুন প্রজাতন্ত্র বার্বাডোজ।
- দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- বার্বাডোসের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে ৩০ নভেম্বর, ২০২১ দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সান্দ্রা ম্যাসন। জন্ম নেয় বিশ্বের কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- যার মধ্য দিয়ে অবসান ঘটে ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোসই একমাত্র দেশ যে দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উভয়ই নারী।
- দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন মিয়া আমর মটলি।
- সান্দ্রা ম্যাসন দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্টও।
- ৩০ নভেম্বর, ২০২১ বার্বাডোসের রাষ্ট্রপ্রধানের পদ থেকে বাদ পড়ায় বর্তমানে ১৫ দেশের রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৭৪.
Choose the pair that best corresponds to Sketch : Artist.
  1. ক) Chisel : sculptor
  2. খ) cell : prisoner
  3. গ) draft : write
  4. ঘ) bird : egg
সঠিক উত্তর:
ক) Chisel : sculptor
উত্তর
সঠিক উত্তর:
ক) Chisel : sculptor
ব্যাখ্যা
Sketch (নকশা) : Artist (শিল্পী).
Chisel (বাটালি দিয়ে কাটা বা খোদাই করা) : Sculptor (ভাস্কর)

Artist যেমন Sketch তৈরি করে; Sculptor তেমন Chisel এর কাজ করে।
এখানে কর্তা ও কাজের সম্পর্ক বিদ্যমান।

----------------------
Cell (এক ব্যক্তির জায়গা হয় এমন ছোট ঘর, খোপ) : Prisoner (বন্দি; কারাবন্দি; কয়েদি)
Draft (রূপরেখা; খসড়া) : write 
Bird (পাখি) : Egg (ডিম)

Source: Accessible Dictionary by Bangla Academy
৭৫.
দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭ সে.মি.। একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে. মি.হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?
  1. ক) ৮
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব

একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 
বা, ৪  + অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭
বা, অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭ - ৪
অপর বৃত্তের ব্যাসার্ধ = ৩ সে.মি.
৭৬.
১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. ক) ১২৬০
  2. খ) ৩০৬০
  3. গ) ৫০৬০
  4. ঘ) ৭৩
সঠিক উত্তর:
ক) ১২৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৬০
ব্যাখ্যা
১০ জন বালক থেকে ২ জন বালক বেছে নেওয়া যায় = ১০C = ৪৫ উপায়ে 
৮ জন বালিকা থেকে ২ জন বালিকা বেছে নেওয়া যায় = C = ২৮ উপায়ে 

১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা বেছে নেওয়া যায় = ৪৫ × ২৮ = ১২৬০ উপায়ে
৭৭.
'শোনো একটি মুজিবুরের কন্ঠস্বরের ধ্বনি' গানটিররচয়িতা কে?
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) মুকুন্দ দাস
  3. গ) গৌরীপ্রসন্ন মজুমদার
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
গ) গৌরীপ্রসন্ন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
গ) গৌরীপ্রসন্ন মজুমদার
ব্যাখ্যা
'শোনো একটি মুজিবুরের কন্ঠস্বরের ধ্বনি' গানটির রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। 
- ১৯৭১ সালের এপ্রিলে শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটির প্রেক্ষিতে  আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাজানো হয়েছিল একটি গান।
- গানটা ছিল ''শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ।''
- গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
- সুরকার ও কণ্ঠশিল্পী: অংশুমান রায়
- সঙ্গীতায়োজন: দীনেন্দ্র চৌধুরী
 
এর একটা ইংরেজি অনুবাদও হয়েছিল: A Milliion Mujiburs Singing নামে।
 
উৎস: বিবিসি ওয়েবসাইট, বঙ্গবন্ধু আর্কাইভ।
৭৮.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৩০
  3. গ) ৩১
  4. ঘ) ৫২
সঠিক উত্তর:
ক) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪১
ব্যাখ্যা
ধরি
১ম সংখ্যাটি x
২য় সংখ্যাটি (x + ১) 
৩য় সংখ্যাটি (x + ২)

প্রশ্নমতে, 
x + (x + ১) + (x + ২) = ১২৩ 
x  + x  + ১ + x  + ২ = ১২৩ 
৩x + ৩ = ১২৩ 
৩x = ১২৩ - ৩ 
৩x  = ১২০ 
x  = ৪০ 

২য় সংখ্যাটি ৪০ + ১ = ৪১
৭৯.
(x - 5) (x + a) = 0 হলে x এর মান কত?
  1. ক) a, 5
  2. খ) - 5, a
  3. গ) - a, 5
  4. ঘ) কোনটি না
সঠিক উত্তর:
গ) - a, 5
উত্তর
সঠিক উত্তর:
গ) - a, 5
ব্যাখ্যা
হয় 
x - 5 = 0
x = 5

অথবা 
x + a = 0 
x = - a
৮০.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৩৬০ ডিগ্রি
  3. গ) ৫৪০ ডিগ্রি
  4. ঘ) ৫১০ ডিগ্রি
সঠিক উত্তর:
গ) ৫৪০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪০ ডিগ্রি
ব্যাখ্যা
১ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০°
৯০ বার ঘুরলে অতিক্রম করে =৩৬০° × ৯০ 
 
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৯০
১সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০° × ৯০)/৬০ = ৫৪০°
৮১.
'Green eye' means
  1. ক) Jealousy
  2. খ) Green movement
  3. গ) Good eyesight
  4. ঘ) Green garden
সঠিক উত্তর:
ক) Jealousy
উত্তর
সঠিক উত্তর:
ক) Jealousy
ব্যাখ্যা
Green eye
English Meaning: Jealousy, Envy.
Bangla Meaning: হিংসে; ঈর্ষা; অসূয়া;

Source: english-bangla.com
৮২.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ৬ মিটার৷
বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দুরত্ব সবসময় দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে।
অর্থাৎ, ৪ মিটার
৮৩.
Who wrote 'The Excursion'?
  1. ক) Thomas Gray
  2. খ) Dr. Samuel Johnson
  3. গ) Samuel Richardson
  4. ঘ) William Wordsworth
সঠিক উত্তর:
ঘ) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William Wordsworth
ব্যাখ্যা
The Excursion is a poem by William Wordsworth

William Wordsworth is the Father of the Romantic Age.
 He is called Poet of Nature, Poet of Childhood, Lake poet.
Famous poems of W. Wordsworth:
- Lyrical Ballad,
- The Daffodils,
- The Prelude,
- Lucy Poem,
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion etc.

Source: Britannica
৮৪.
ঢাকা গেট নির্মাণ করেন কে?
  1. ক) মীর জুমলা
  2. খ) শায়েস্তা খান
  3. গ) ইসলাম খান
  4. ঘ) শাহ সুজা
সঠিক উত্তর:
ক) মীর জুমলা
উত্তর
সঠিক উত্তর:
ক) মীর জুমলা
ব্যাখ্যা
ঢাকা গেইট মুঘল আমলের একটি স্থাপত্য।
- সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৬৬০-১৬৬৩ খ্রিস্টাব্দ সময়ে বাংলার মুঘল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন।
- বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের নিকটে এটি অবস্থিত। আগে এটি মীর জুমলা গেইট নামে পরিচিত ছিলো।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৮৫.
বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে?
  1. ক) প্যারীচাঁদ মিত্র
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- 'বীরবলের হালখাতা' তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৬.
Find the correct spelling.
  1. ক) Comittee
  2. খ) Lietenant
  3. গ) Lieutenant
  4. ঘ) Commite
সঠিক উত্তর:
গ) Lieutenant
উত্তর
সঠিক উত্তর:
গ) Lieutenant
ব্যাখ্যা
The correct spellings are:
Committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
Lieutenant - ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার; নৌবাহিনীর অধস্তন অফিসার।

Source: Accessible dictionary bay Bangla Academy
৮৭.
নাগার্নো-কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?
  1. ক) উজবেকিস্তান
  2. খ) তুরস্ক
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
- বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
- ৯ নভেম্বর ২০২০ সালে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার 'নাগার্নো-কারাবাখ শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়।
- মূলত রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৮৮.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ২৭৩ টাকা
  2. খ) ২৮৫ টাকা
  3. গ) ২৩৭ টাকা
  4. ঘ) ২৭০ টাকা
সঠিক উত্তর:
ক) ২৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭৩ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ৭/১০০ টাকা
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা (৬৫০ × ৭ × ৬)/১০০ = ২৭৩ টাকা।
৮৯.
'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?
  1. ক) যাদুকারী বিদ্যা অর্জন করা।
  2. খ) আচমকা বিপদ
  3. গ) সাপকে দড়ি দিয়ে বাধা
  4. ঘ) বিভ্রম
সঠিক উত্তর:
ঘ) বিভ্রম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভ্রম
ব্যাখ্যা
'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ বিভ্রম।
৯০.
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
  1. ক) পিঙ্গল আকাশ
  2. খ) পলাশী ব্যারাক
  3. গ) দোযখের ওম
  4. ঘ) নেকড়ে অরণ্য
সঠিক উত্তর:
ঘ) নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য'। 

শওকত ওসমান(১৯১৭-১৯৯৮):
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- বিদেশি ভাষার অনেক উপন্যাস,  ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (১৯৫৮),
- ক্রীতদাসের হাসি (১৯৬২),
- সমাগম (১৯৬৭),
- চৌরসন্ধি (১৯৬৮),
- রাজা উপাখ্যান (১৯৭১),
- জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- পতঙ্গ পিঞ্জর (১৯৮৩),
- আর্তনাদ (১৯৮৫),
- রাজপুরুষ (১৯৯২);

তাঁর রচিত - দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী - মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৯১.
x - 3 - 0.001 = 0 হলে x2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) কোনটি নয়
  3. গ) 10
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ঘ) 100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100
ব্যাখ্যা
দেয়া আছে,
x - 3 - 0.001 = 0 
x - 3 = 0.001
1/x3 = 1/1000
1/x3 = 1/103
x3 = 103
x = 10
x2 = 102
x2 = 100
৯২.
Select the correct passive form of, 'We insist on punctuality in this office.'
  1. ক) Punctuality is insisted on in this office.
  2. খ) Punctuality be insisted in this office.
  3. গ) It is to be insisted that punctuality should be in this office.
  4. ঘ) Punctuality should be insisted in this office.
সঠিক উত্তর:
ক) Punctuality is insisted on in this office.
উত্তর
সঠিক উত্তর:
ক) Punctuality is insisted on in this office.
ব্যাখ্যা
Active voice কে Passive Voice- এ রূপান্তরের নিয়ম:
1. Active Voice এর object টি Passive Voice এর Subject হয়।
2. Active Voice এর মূল Verb এর form অনুযায়ী অতিরিক্ত ‘be’ Verb বসে।
3. মূল verb এর Past Participle form বসে।
4. Active Voice এর subject টি Passive Voice এর Object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।

তবে Active Voice এর Subject অনেক সময় Passive Voice এ উহ্য রাখা হয়।

সে অনুসারে, সঠিক passive form: Punctuality is insisted on in this office.
৯৩.
'কাননে কুসুম কলি সকলি ফুটিল বাক্যে 'কুসুম কলি' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) অধিকরণে শূন্য
  3. গ) অপাদানে প্রথমা
  4. ঘ) কর্তায় শূন্য
সঠিক উত্তর:
ঘ) কর্তায় শূন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্তায় শূন্য
ব্যাখ্যা
• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন: হামিদ বই পড়ে।
 
- 'কাননে কুসুম কলি সকলি ফুটিল বাক্যে 'কুসুম কলি' নিজেই ফুটেছে। তাই ‘কুসুম কলি’ কর্তা কারকে শূন্য বিভক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৪.
A question mark in parentheses can used to -
  1. ক) express uncertainty
  2. খ) writer's expectation
  3. গ) the end of any sentence
  4. ঘ) express writer's interest
সঠিক উত্তর:
ক) express uncertainty
উত্তর
সঠিক উত্তর:
ক) express uncertainty
ব্যাখ্যা
Expressing uncertainty
The question mark can be used to indicate editorial uncertainty, either in parentheses or in brackets. Some authorities include a space between the uncertain word and the opening parenthesis; others omit the space (as shown in the example below).

Examples: The patient reported taking 15(?) milligrams of alprazolam.

Source: thepunctuationguide.com
৯৫.
নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?
  1. ক) বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
  2. খ) শব্দের অর্থ সম্প্রসারণ
  3. গ) নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
  4. ঘ) শব্দের অর্থের পরিবর্তন
সঠিক উত্তর:
ক) বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
ব্যাখ্যা
উপসর্গের বৈশিষ্ট্য- 
১. উপসর্গের নিজস্ব কোনাে অর্থ নেই।
২. এরা নতুন অর্থবােধক শব্দ তৈরি করে।
৩. উপসর্গগুলাে বদ্ধরূপমূল হিসেবে ব্যবহৃত হয়।
৪. উপসর্গগলাে অর্থের সংকোচন, অর্থ পরিবর্তন, অর্থের প্রসার ঘটায়।
৫. এগুলাে নামবাচক ও কৃদন্ত শব্দের পূর্বে বসে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
a + b = 7 এবং a2 + b2 = 25 হলে 5ab এর মান কত হবে?
  1. ক) 35
  2. খ) 12
  3. গ) 60
  4. ঘ) কোনটি না
সঠিক উত্তর:
গ) 60
উত্তর
সঠিক উত্তর:
গ) 60
ব্যাখ্যা
দেয়া আছে, 
 a + b = 7 
a2 + b2 = 25

আমরা জানি,
(a + b)2 - 2ab = a2 + b2 
(a + b)2 - 2ab = 25
72 - 2ab = 25
49 - 25 = 2ab 
2ab = 24 
ab = 12
5ab = 12 × 5 = 60
৯৭.
Dialect এর পরিভাষা কোনটি?
  1. ক) সংলাপ
  2. খ) উপভাষা
  3. গ) দলিল
  4. ঘ) রোগ নির্ণয়
সঠিক উত্তর:
খ) উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
খ) উপভাষা
ব্যাখ্যা
Dialect শব্দের সঠিক পারিভাষিক শব্দ = 'উপভাষা'

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৯৮.
The saying 'enough is enough' is used when you want
  1. ক) To tell instructions are clear
  2. খ) To express anger
  3. গ) Something to stop
  4. ঘ) To say enough
সঠিক উত্তর:
গ) Something to stop
উত্তর
সঠিক উত্তর:
গ) Something to stop
ব্যাখ্যা
Enough is enough
- No more will be tolerated.

যখন কোন চলমান ঘটনা বা বিষয় সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এবং সেটা বন্ধ করা প্রয়োজন তখন 'enough is enough' ব্যবহার করা হয়।
সুতরাং, সঠিক উত্তর হবে something to stop.
৯৯.
He said, 'Would that I were rich!' The correct indirect form is-
  1. ক) He said would that he were rice.
  2. খ) He wished he would be rich.
  3. গ) He said that he were rich.
  4. ঘ) He wished that he had been rich.
সঠিক উত্তর:
ঘ) He wished that he had been rich.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He wished that he had been rich.
ব্যাখ্যা
Exclamatory sentence দ্বারা যদি আকাঙ্ক্ষা করা বুঝায় এবং এর শুরুতে If, O that, Oh that, Would that থাকে তাহলে indirect করার সময় Wish বসাতে হয়।
Direct speech এ যেহেতু reporting verb - past form (said) এ আছে তাই indirect করার সময় Wished বসাতে হবে এবং reported speech টি past perfect form এ বসাতে হবে।

So, the correct indirect form is- 
He wished that he had been rich.
১০০.
কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে?
  1. ক) B.1.351
  2. খ) B.1.617.2
  3. গ) B.1.1.529
  4. ঘ) B.1.1.7
সঠিক উত্তর:
খ) B.1.617.2
উত্তর
সঠিক উত্তর:
খ) B.1.617.2
ব্যাখ্যা
- ডেল্টা ভেরিয়েন্ট এর অপর নাম B.1.617.2 .
- এই ভেরিয়েন্ট ভারতে প্রথম সনাক্ত হয় এবং আরো প্রায় ৬০টি দেশে এই ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ে। 
- অন্য যে কোন ভেরিয়েন্ট এর তুলনায় এটি ছিল সবচেয়ে বেশি সংক্রামক । 
 
Alpha, B.1.1.7, first seen in the United Kingdom. Designated on Dec. 18, 2020.
Beta,  B.1.351, first seen in South Africa. Designated on Dec. 18, 2020.
Gamma, P.1, first seen in Brazil. Designated on Jan. 11, 2021.
Delta, B.1.617.2, first seen in India. Designated on May 11, 2021.
Omicron, B.1.1.529, seen in multiple countries. Designated on Nov. 26, 2021.

উৎস : cdc.gov, www.aarp.org, পত্রিকা রিপোর্ট।