পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পার্ট-১) Sentences and Transformations, Words, Compositions. পার্ট-২) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। ২. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে। পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: ) উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
Who discovered America? (Make it passive)
  1. ক) By whom America was discovered?
  2. খ) America was discovered by whom?
  3. গ) By whom America had been discoverd?
  4. ঘ) By whom was America discovered?
সঠিক উত্তর:
ঘ) By whom was America discovered?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) By whom was America discovered?
ব্যাখ্যা
• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে  passive করতে হলে -
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb,
- তারপর subject এবং
- verb এর past participle form
- এবং সবশেষে object বসবে। 
Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - By whom was America discovered?
.
Which of the following words is synonymous with 'Ingenuous'?
  1. ক) Childlike
  2. খ) Maverick
  3. গ) Unvirtuous
  4. ঘ) Unorthodox
সঠিক উত্তর:
ক) Childlike
উত্তর
সঠিক উত্তর:
ক) Childlike
ব্যাখ্যা
Ingenuous (adjective)

English Meaning: Honest, sincere, and trusting, sometimes in a way that seems silly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) নিষ্কপট; অকপট; অকৈতব; নির্ব্যাজ; সরলচিত্ত; নির্মলচিত্ত: ingenuous smile.

• Synonyms: Innocent (নিরপরাধ; নির্দোষ), Simple (সাদামাটা; সরল), Childlike
(সরলপ্রকৃতি; নিষ্পাপ), Artless (ছল চাতুরী বিহীন), Destitute (হীন; বিবর্জিত)।
• Antonyms: Disingenuous (অসরল; কুটিল; কপট), Artful (ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা),
Immoral (অসৎ), Cunning (ধূর্ত), Unvirtuous (নীতি বিবর্জিত)।

Other Forms: 
- Ingenuously (adverb) অকপটে; সরলমনে ইত্যাদি।
- Ingenuousness (noun) নিষ্কাপট্য; অকপটতা; সরলচিত্ততা; সারল্য।

Example Sentence: 
1. Donald was ingenuous and unworldly.
2. We see him first in remote and humble life, a delicate and ingenuous child, moved to sorrow by the slightest
chiding.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Maverick (সংশয়বাদী)
- Unorthodox (সন্দেহপ্রবণ),

Source: Live MCQ Lecture.
.
Choose the adjective form of the word 'Pervasive'.
  1. ক) Pervasive
  2. খ) Pervade
  3. গ) Pervasiveness
  4. ঘ) Pervasively
সঠিক উত্তর:
ক) Pervasive
উত্তর
সঠিক উত্তর:
ক) Pervasive
ব্যাখ্যা
Pervasive (adjective)

Synonyms: Prevalent (সাধারণ; ব্যাপক), Endemic (কোনো দৈশিক. আঞ্চলিক, স্থানীয়),
Extensive (বিস্তৃত; ব্যাপক; বিশাল), Permeant (স্থায়ী), Omnipresent (সর্বব্যাপী)।
Antonyms: Rare (দুর্লভ), Strange (অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব), Unknown
(অজ্ঞাত), Uncommon (বিরল), Scarce (অপ্রতুল)।

English Meaning: Present or noticeable in every part of a thing or place.
Bangla Meaning: পরিব্যাপক।

Other Forms: 
• Pervasively (adverb).
• Pervasiveness (noun).
• Pervade (verb).

Example Sentence: 
1. Ageism is pervasive and entrenched in our society.
2. An error is pervasive if it is material to more than one conclusion.

Source: Live MCQ Lecture.
.
'Insolent or impertinent behavior' can be the meaning of the word -
  1. ক) Innocuous
  2. খ) Effrontery
  3. গ) Indigence
  4. ঘ) Reverent
সঠিক উত্তর:
খ) Effrontery
উত্তর
সঠিক উত্তর:
খ) Effrontery
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

Effrontery [noun] [Uncountable noun]
English Meaning: Insolent or impertinent behavior.
Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।

Innocuous (adjective)
English Meaning: Completely without harm.
Bangla Meaning: অনপকারী; নির্বিষ: innocuous snakes/drugs.

Indigence (noun)
English Meaning: A state of extreme poverty.
Bangla Meaning: দারিদ্র, নির্ধনতা, অকিঞ্চনত্ব।

Reverent (adjective) 
English Meaning: Showing great respect and admiration.
Bangla Meaning: শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল।

সুতরাং, বোঝা যাচ্ছে অপশন গুলোর মধ্যে - • 'Insolent or impertinent behavior' can be the meaning of the word - Effrontery.

Source: Live MCQ Lecture.
.
How many prefixes are there in the word 'Uncomfortable'?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
• মূল শব্দটি হচ্ছে Comfort যার অর্থ আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি।
এর পূর্বে কেবল একটি prefix 'un' যুক্ত হয়ে  এবং একটি suffix 'able' যুক্ত হয়ে 'Uncomfortable'  হয়েছে যার অর্থ অস্বস্তিকর।
.
Choose the correctly spelt word.
  1. ক) Facilitate
  2. খ) Faliciliate
  3. গ) Faciliiate
  4. ঘ) Facilicate
সঠিক উত্তর:
ক) Facilitate
উত্তর
সঠিক উত্তর:
ক) Facilitate
ব্যাখ্যা
Facilitate (verb transitive)

English Meaning: To make something possible or easier.
Bangla Meaning: (কোনো বস্তু বা প্রক্রিয়া) সহজ করা; কোনো অসুবিধা বা কষ্ট লাঘব করা; সহজতর করা: Computer has facilitated office-work (কর্তা হিসেবে ব্যক্তির সঙ্গে এই ক্রিয়া ব্যবহৃত হয় না)।

Synonyms: Make easier (আরও সহজ করা), Help (উপকার করা), Simplify (সরল করা), Alleviate (উপশম), Ease (সহজ করা), Relieve (লাঘব করা)। 
Antonyms: Impede (বাধা দেওয়া), Block (বন্ধ করা), Obstruct (ব্যাঘাত), Hinder (প্রতিবন্ধকতা), Barricade (বাঁধা)। 

Other Forms: - Facility (noun) (facilities) [uncountable noun] সহজসাধ্যতা, সাবলীলতা, সহজে করতে বা লিখতে সাহায্য করে এমন গুণ।

Example Sentence: 
1. The current structure does not facilitate efficient work flow.
2. You could facilitate the process by sharing your knowledge.

Source: Live MCQ Lecture.
.
Maria is a beautiful girl. (Make it comparative)
  1. ক) Very few girls are as beautiful as Maria.
  2. খ) Maria is more beautiful than most other girls.
  3. গ) Maria is more beautiful than any other girl.
  4. ঘ) Marira is beautiful than othrer girls.
সঠিক উত্তর:
গ) Maria is more beautiful than any other girl.
উত্তর
সঠিক উত্তর:
গ) Maria is more beautiful than any other girl.
ব্যাখ্যা
সাধারণ adjective ব্যবহার করে positive degree গঠিত হলে, তার comparative করার নিয়ম - 
Structure:
- প্রদত্ত Sentence-এর শেষের Subject
- Verb
- Positive Degree এর Comparative form
- than any other
- Adjective এর পরের অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Maria is more beautiful than any other girl.
.
What is the synonym of the word 'Phlegmatic'?
  1. ক) Impassive
  2. খ) Impassioned
  3. গ) Excitable
  4. ঘ) Emotional
সঠিক উত্তর:
ক) Impassive
উত্তর
সঠিক উত্তর:
ক) Impassive
ব্যাখ্যা
• Phlegmatic (adjective)

English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।

• Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ), Stolid (স্থির স্বভাব, অটল), Cold-eyed (ঠান্ডা, নিরাবেগ, অবিচলিত)।
• Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী), Irritable (খিটখিটে স্বভাবের), Emotional (আবেগী), Impassioned (উৎসাহী)। 

Other Forms: 
- Phlegm (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)

Example Sentence: 
1. As a football player, his great asset was his calm, phlegmatic manner.
.
No other boy is as courageous as Akash in the team. (Make it superlative)
  1. ক) Akash is the most courageous than all other boys in the team.
  2. খ) Akash is the most courageous of all boys in the team.
  3. গ) Akash is the most courageous boy in the team.
  4. ঘ) Akash is one of the most courageous boy in the team.
সঠিক উত্তর:
গ) Akash is the most courageous boy in the team.
উত্তর
সঠিক উত্তর:
গ) Akash is the most courageous boy in the team.
ব্যাখ্যা
• No other যুক্ত positive বাক্যকে superlative করার নিয়ম - 
-  শেষের subject প্রথমে 
- verb 
- the + positive degree এর superlative form 
- no other এর পরের অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Akash is the most courageous boy in the team.
১০.
Though he is rich he is parsimonious. (Make it compound)
  1. ক) In spite of being rich yet he is parsimonious.
  2. খ) Though he is rich but he is parsimonious.
  3. গ) He is rich but parsimonious.
  4. ঘ) He is rich and he is parsimonious.
সঠিক উত্তর:
গ) He is rich but parsimonious.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is rich but parsimonious.
ব্যাখ্যা
• পরস্পর বিপরীত ভাব প্রকাশক দুইটি clause থাকলে compound sentence এ এগুলো but দ্বারা যুক্ত হয়।
- যেমন - Complex sentence এ though/although থাকলে compound sentence এ but বসে।
- এবং দুইটি Clause এ একই subject থাকলে পরের clause এ আর সেটা ব্যবহারের প্রয়োজনীয়তা থাকে না।
- তাই সঠিক উত্তর - He is rich but parsimonious.
১১.
Which of the following words can be used both as Noun and Verb?
  1. ক) Relate
  2. খ) Belief
  3. গ) Duty
  4. ঘ) Anger
সঠিক উত্তর:
ঘ) Anger
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Anger
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত চারটি শব্দের মধ্য একমাত্র anger শব্দটি Noun and Verb উভয় হিসাবে ব্যবহার করা যায়।
Anger as a noun : (a strong feeling of displeasure and usually of antagonism) You could hear the anger in his voice.
Anger as a verb : (to make (someone) angry) He was angered by the decision.

Noun and Verb উভয় হিসাবেই ব্যবহার করা যায় এমন আরো কিছু উদাহরন-
- Voice
- Water
- Oil
- Honour
- Head, etc.

অন্য অপশন গুলোর মধ্যে -
Relate - Verb, এর Noun হচ্ছে Relation.
Belief- Noun, এর Verb হচ্ছে  Believe.
Duty can be used both as noun and adjective.

Source: Merriam Webster Dictionary.
১২.
Every paragraph should include a ___ that identifies the main idea of the paragraph.
  1. ক) Introduction
  2. খ) Topic sentence
  3. গ) Conclusion
  4. ঘ) Remark
সঠিক উত্তর:
খ) Topic sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) Topic sentence
ব্যাখ্যা
• Paragraph হচ্ছে সাধারণত কিছু বাক্যের একটি সমাহার তা একটি মূল বক্তব্যকে সম্প্রসারিত করে‌।
- একটি paragraph- এ একটি মাত্র central idea থাকে।
- একাধিক central idea থাকলে তা কখনোই paragraph হয় না।
- The topic sentence expresses the main idea or theme of a paragraph.

• একটি সুন্দর ও পরিপূর্ণ paragraph- এর তিনটি অংশ থাকে।
যথা-
- Topic sentence,
- Body and
- Conclusion.
১৩.
The verb survive can be changed into noun by adding a/an -
  1. ক) Suffix
  2. খ) Prefix
  3. গ) Auxiliary
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Suffix
উত্তর
সঠিক উত্তর:
ক) Suffix
ব্যাখ্যা
• সাধারণত কোন শব্দের আগে কিছু যুক্ত হলে Prefix এবং পরে কিছু যুক্ত হলে Suffix বলে।
- Suffix এবং prefix যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয়।
- এখানে survive হচ্ছে verb.
- এর noun হচ্ছে survival,
- তাই এখানে al হচ্ছে Suffix.
- সুতরাং, the verb survive can be changed into noun by adding a  Suffix।
১৪.
What is the adjective form of 'Ability'?
  1. ক) Ableness
  2. খ) Enable
  3. গ) Ably
  4. ঘ) Able
সঠিক উত্তর:
ঘ) Able
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Able
ব্যাখ্যা
• The adjective form of 'Ability' is - Able. - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
- Ability (Noun)  এর অর্থ সামর্থ্য.

অন্যদিকে, প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলোর মধ্যে - 
ably (adverb) সক্ষমতার সঙ্গে।
Enable (verb) - সক্ষম করা; ক্ষমতা প্রদান করা। 

Source: Accessible Dictionary.
১৫.
‘Age’ suffix can be added with which word?
  1. ক) Fool
  2. খ) Break
  3. গ) wit
  4. ঘ) Work
সঠিক উত্তর:
খ) Break
উত্তর
সঠিক উত্তর:
খ) Break
ব্যাখ্যা
• Break অর্থ ভাঙা।
- এর সাথে suffix ‘age’ যুক্ত করলে গঠিত হয় - breakage.
- যার অর্থ বিচ্ছেদ বা ভাঙন।
১৬.
What is the antonym of the word 'Propriety'?
  1. ক) Etiquette
  2. খ) Manner
  3. গ) Indecorum
  4. ঘ) Decency
সঠিক উত্তর:
গ) Indecorum
উত্তর
সঠিক উত্তর:
গ) Indecorum
ব্যাখ্যা
Propriety (noun)

English Meaning: Correct moral behavior or actions.
Bangla Meaning: 
(১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য, যথাযথ। সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য;
শোভনতা-শালীনতা
(২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা।

• Synonyms: Decorum (শিষ্টতা), Respectability (শ্রদ্ধালাভের উপযুক্ততা), Decency
(শোভনতা), Etiquette, (আদবকেতা, শিষ্টাচার) Manner (রীতিনীতি)।
• Antonyms: Impropriety (অযথার্থ), Indecorum (অশিষ্টাচার), Misbehaviour (অসভ্য
আচরণ), Indecency (অসৌজন্যতা), Dishonesty (অসততা)।

Other Forms:
Example Sentence: 
1. The movie deals with the need for moral propriety in life.
2. They debated the propriety of the punishment that he was given.

Source: Live MCQ Lecture.
১৭.
Which of the following words has been formed with a suffix?
  1. ক) Misfire
  2. খ) Authentic
  3. গ) Reconsider
  4. ঘ) Arrival
সঠিক উত্তর:
ঘ) Arrival
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Arrival
ব্যাখ্যা
• Suffix
- এর অর্থ,  ’প্রত্যয়’ যা শব্দের শেষে যুক্ত হয়ে অর্থবোধক নতুন শব্দ তৈরি করে।
- Arrival (আগমন) এর মূল শব্দটি হল Arrive যার অর্থবিশেষত গন্তব্যে পৌঁছানো
- মূল শব্দের সাথে -al Suffix টি যুক্ত হয়ে Arrival হয়েছে।

• Prefix
- ইংরেজি 'Prefix' অর্থ উপসর্গ।
- এগুলো ‍মূলত: শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরী করে এবং ভিন্নার্থ প্রদান করে।
- Consider এর পুর্বে - re prefix যুক্ত হয়ে Reconsider গঠিত হয়েছে।
-  Authentic মৌলিক শব্দ। - অর্থ খাঁটি।
১৮.
In English grammar, ______ deals with the meaning of a word, phrase, sentence, or text.
  1. ক) Morphology
  2. খ) Etymology
  3. গ) Semantics
  4. ঘ) Syntax
সঠিক উত্তর:
গ) Semantics
উত্তর
সঠিক উত্তর:
গ) Semantics
ব্যাখ্যা
• ইংরেজি গ্রামারে 'Semantics' deals with the e meaning of a word, phrase, sentence, or text.

অন্যদিকে,
Morphology = The study of the forms of words
Etymology = The origin of a word and the historical development of its meaning.
Syntax = The arrangement of words and phrases to create well-formed sentences in a language.

Source: Oxford Learners Dictionary.
১৯.
A name someone uses instead of their real name, especially on a written work is called -
  1. ক) Forename
  2. খ) Namesake
  3. গ) Pseudonym
  4. ঘ) Nickname
সঠিক উত্তর:
গ) Pseudonym
উত্তর
সঠিক উত্তর:
গ) Pseudonym
ব্যাখ্যা
• A name someone uses instead of their real name, especially on a written work is called - Pseudonym

• Pseudonym
English meaning: a name someone uses instead of their real name, especially on a written work
Bangla Meaning: ছদ্মনাম 

অন্যদিকে,
• Forename 
English Meaning: the name that is chosen for you at birth and goes before your family name.
Bangla meaning: পারিবারিক নামের পূর্ববর্তী নাম; আদ্যনাম

• Namesake 
English Meaning: A person or thing having the same name as another person or thing.
Bangla Meaning: একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা।

• Nickname
English Meaning: an informal name for someone or something by friends or family besides original name.
Bangla Meaning: প্রকৃত নামের অতিরিক্ত, পরিবর্তে দেওয়া নাম; উপনাম।

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
২০.
Without working hard, you cannot shine in life. (Make it complex)
  1. ক) In spite of working hard, you cannot shine in life.
  2. খ) Though you work hard, you cannot shine in life.
  3. গ) Unless you do not work hard, you cannot shine in life.
  4. ঘ) Unless you work hard, you cannot shine in life.
সঠিক উত্তর:
ঘ) Unless you work hard, you cannot shine in life.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unless you work hard, you cannot shine in life.
ব্যাখ্যা
• Without + verb + ing  যুক্ত simple sentence কে complex sentence এ পরিবর্তন করতে হলে if clause/unless দিয়ে গঠন করতে হয়। 
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে গ) Unless you work hard, you cannot shine in life.
- Unless you do not work hard, you cannot shine in life. হবে না কারণ Unless এরপর আবার no শব্দটি বসেছে যা শুদ্ধ নয়; কারণ Unless নিজেই Negative, তাই এরপর আর কোনো negative শব্দ বসে না।
২১.
What is the synonym of the word 'Antipathy'?
  1. ক) Hostility
  2. খ) Caring
  3. গ) Rapport
  4. ঘ) Affinity
সঠিক উত্তর:
ক) Hostility
উত্তর
সঠিক উত্তর:
ক) Hostility
ব্যাখ্যা
Antipathy (noun)

English Meaning: Strong dislike or opposition.
Bangla Meaning: (to/towards/against) (দুজনের মধ্যে;between) [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ;
[Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।

• Synonyms: Hostility (বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা), Aversion (অপ্রিয় বস্তু বা ব্যক্তি),
Hatred (ঘৃণা), Distaste (তীব্র অপছন্দ, বা ঘৃণা), Enmity(শত্রুতা)।
• Antonyms: Liking (পছন্দনীয়), Affinity (ঘনিষ্ঠ সম্বন্ধ; সাদৃশ্য; মিল), Rapport
(সহানুভূতিপূর্ণ সম্পর্ক), Love (ভালোবাসা), Caring (যত্ন নেয়া)।

Other Forms:
- Antipathetic (adjective).
- Antipathetically (adverb).

Example Sentence: 
1. His letters show a deep and intense antipathy toward workers.
2. We should try to avoid antipathetic behavior in workplace.
২২.
The prefix ‘ex’ in the word ‘ex-president’ expresses the sense of-
  1. ক) some
  2. খ) equal
  3. গ) former
  4. ঘ) before
সঠিক উত্তর:
গ) former
উত্তর
সঠিক উত্তর:
গ) former
ব্যাখ্যা
Prefix ‘ex’ সাধারণত প্রাক্তন/সাবেক অর্থ প্রকাশ করে।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) some -  অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণবোধক বিশেষণিক অর্থে ব্যবহার
খ) equal - সমমাপের; সমসংখ্যক; সমান পরিমাণের।
গ) former - আগেকার; পূর্বের; পূর্বতন; প্রাক্তন; সাবেক
ঘ) before - আগে; পূর্বে; অতীতে

সুতরাং, প্রদত্ত অপশন গুলোর মধ্যে - former শব্দটি , prefix 'ex' এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই, The prefix ‘ex’ in the word ‘ex-president’ expresses the sense of - former.
২৩.
কৃষি উপকরণ সংরক্ষণ এবং বিতরণে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কেন্দ্র
  2. খ) বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
  4. ঘ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) 
• বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), তদানিন্তন পূর্বপাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন নামে কৃষি উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৬১ (ই.পি. অধ্যাদেশ XXXVII,১৯৬১) এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
• সরকারের কৃষি খাতের অন্যান্য উন্নয়ন প্রতিষ্ঠান হতে কার্যক্রমের দিক থেকে ভিন্নতর বিবেচিত হওয়ায় ১৯৭৫ সালে বিএডিসি’কে বাংলাদেশ কৃষি উপকরণ সরবরাহ এবং সেবা কর্পোরেশন (বিএআইএসএসসি) হিসেবে পুনঃনামকরণ করা হয়। কিন্তু ১৯৭৬ সালে বিএআইএসএসসি এর নাম পুনঃ পরিবর্তন করে বিএডিসি নাম পুনর্বহাল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি’র ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত। মাঠপর্যায়ের অফিসসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত, এমনকি কোন কোন ক্ষেত্রে আরো প্রত্যন্ত এলাকায় অফিসের সুবিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
• বিএডিসি’র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে: সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা।    

তথ্যসূত্র: BADC ওয়েবসাইট। 
২৪.
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কোন গবেষণা কেন্দ্রটি অবস্থিত?
  1. ক) মসলা গবেষণা কেন্দ্র
  2. খ) তৈল বীজ গবেষণা কেন্দ্র
  3. গ) ডাল গবেষণা কেন্দ্র
  4. ঘ) কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
ক) মসলা গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মসলা গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা
মসলা গবেষণা কেন্দ্র
• মসলা গবেষণা কেন্দ্র ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
• বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি দেশের একমাত্র মসলা গবেষণা প্রতিষ্ঠান।
• বাংলাদেশে মশলার চাহিদা বছরে প্রায় বত্রিশ লাখ মেট্রিক টন।
• এই কেন্দ্রের আয়তন প্রায় ২৮ হেক্টর যার মধ্যে ১৮ হেক্টর জমিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।
• ৩টি আঞ্চলিক কেন্দ্র এবং ৭টি উপকেন্দ্র নিয়ে ৩০ টিরও বেশি দেশি বিদেশি মসলার উপর গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে,
• ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা।
• কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
• তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।

তথ্যসূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট। 
২৫.
২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় কত?
  1. ক) ২৯.৫২৮ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৩৭.৯৬ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৪৯.২৫ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
খ) ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
• বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
• ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
• অর্থাৎ রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%।
• এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
• রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
• প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’।
• দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - ‘কৃষিজাত পণ্য।   

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২
২৬.
লিচু উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) খুলনা
  3. গ) রংপুর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) রংপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রংপুর
ব্যাখ্যা
লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

আলু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (৩৫,৫৭,৬৯৬ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - বগুড়া জেলা (১২,৩০,৫০১ মে.টন)

আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
২৭.
বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?
  1. ক) ৬১টি
  2. খ) ৬২টি
  3. গ) ৬৩টি
  4. ঘ) ৬৫টি
সঠিক উত্তর:
ক) ৬১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬১টি
ব্যাখ্যা
• বর্তমানে দেশে তফসিলি ব্যাংক - ৬১টি।  
• ৩ জুলাই, ২০২২ তারিখে দেশের ৬১তম তফসিলি ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে সিটিজেন ব্যাংক।
• সিটিজেনস ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক। 
• ২০২০ সালে ১৫ ডিসেম্বর থেকে সিটিজেনস ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ও একে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ এবং বাংলাদেশ ব্যাংক।
২৮.
কোন দেশটির সাথে বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যিক ঘাটতি রয়েছে?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
• টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে (১৬,১৩৯ মিলিয়ন ডলার)। যা মোট আমদানি বাণিজ্যের প্রায় ২৭.৪৬ শতাংশ। 
• চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (১০,০২৬ মিলিয়ন ডলার), যা মোট আমদানি বাণিজ্যের প্রায় ১৭.৬ শতাংশ। 
• বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।  
• বাংলাদেশ জাপান থেকে ২,৩৮৬ মিলিয়ন ডলার আমদানি করে যা মোট আমদানি বাণিজ্যের প্রায় ৪.০৬% শতাংশ। 
• দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
• যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
• এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
২৯.
সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
ব্যাখ্যা
• বাংলাদেশে সরকারি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান দুইটি। এগুলো হলো:  
• সাধারণ বীমা কর্পোরেশন
• জীবন বীমা কর্পোরেশন।
• দুটি প্রতিষ্ঠানই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• দেশে বেসরকারি পর্যায়ে ৩৩টি জীবন বীমা ও ৪৬টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।

তথ্যসূত্র: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৩০.
প্রাথমিক পণ্য হিসেবে রপ্তানির শীর্ষে রয়েছে কোন পণ্যটি?
  1. ক) কৃষিজাত পণ্য
  2. খ) কাঁচাপাট
  3. গ) চা
  4. ঘ) হিমায়িত খাদ্য
সঠিক উত্তর:
ঘ) হিমায়িত খাদ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিমায়িত খাদ্য
ব্যাখ্যা
• বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
• ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
• অর্থাৎ রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%।
• এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
• রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
• প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’। এর রপ্তানি আয় ৪০৭ মিলিয়ন মার্কিন ডলার যা রপ্তানির শতকরা ১.২০% 
• দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - কৃষিজাত পণ্য (৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার)।   
• তৃতীয় স্থানে রয়েছে - কাঁচাপাট (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার)।
  
তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২
৩১.
কোন জেলায় সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয়?
  1. ক) রাঙামাটি
  2. খ) টাঙ্গাইল
  3. গ) বগুড়া
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) টাঙ্গাইল
ব্যাখ্যা
আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৩২.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী কত?
  1. ক) ১১.৫ শতাংশ
  2. খ) ৪০.৬ শতাংশ
  3. গ) ৩৯.০ শতাংশ
  4. ঘ) ৩৭.০৭ শতাংশ
সঠিক উত্তর:
খ) ৪০.৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০.৬ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
• জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫ শতাংশ।
• কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ
• জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
• শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
• জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
• সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২
৩৩.
নিচের কোনটি বেগুনের উন্নত জাত?
  1. ক) খটখটিয়া
  2. খ) রোমারিও
  3. গ) শতাব্দী  
  4. ঘ) সিন্দুরী
সঠিক উত্তর:
ক) খটখটিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) খটখটিয়া
ব্যাখ্যা
বেগুনের উন্নত জাত:-
• শুকতারা, তারাপুরী,ইওরা ,ইসলামপুর্‌, খটখটিয়া, লাফফা, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১।
• শিংনাথ- একটি বারমাসী জাত। গাছ বেশ উঁচু, পাশেও অধিক, শাখা প্রশাখার সংখ্যা প্রচুর। পাতা সরু ধরনের। এর ফল সরু, লম্বায় প্রায় ৩০ সেমি. ও বেগুনী রংয়ের।

• টমেটোর উন্নত জাত:- বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা, শ্রাবণী, মহুয়া, রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে,  
• গমের উন্নত জাত:- বলাকা, দোয়েল , সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী   
• আলুর উন্নত জাত:- ডায়মন্ড , কার্ডিনাল, সিন্দুরী।

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
৩৪.
বাংলাদেশের কোন অঞ্চল কালিজিরা ধানের জন্য বিখ্যাত?
  1. ক) দিনাজপুর
  2. খ) চট্রগ্রাম
  3. গ) ঝিনাইদহ
  4. ঘ) নোয়াখালী
সঠিক উত্তর:
খ) চট্রগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্রগ্রাম
ব্যাখ্যা
অঞ্চলভিত্তিক চালের নাম - 
• দিনাজপুরের কাটারিভোগ।
• ময়মনসিংহের বিরই।
• কুমিল্লার চিনিগুড়া।
• নোয়াখালীর কালিজিরা।
• বরিশাল ও পটুয়াখালীর বালাম ধান।
• 'কালিজিরা' ধান মূলত বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই আবাদ হয়।
• 'হরিধান' মূলত বাংলাদেশের ঝিনাইদহ জেলায় আবাদ হয়।

উল্লেখ্য - অপশনে চট্টগ্রাম বা মিরসরাই না থাকলে নোয়াখালী উত্তর করা যাবে। 

তথ্যসূত্র: krishi.gov.bd.
৩৫.
নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক নয়?
  1. ক) প্রবাসী কল্যাণ ব্যাংক
  2. খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
  3. গ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  4. ঘ) সোনালী ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
ঘ) সোনালী ব্যাংক লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোনালী ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
• বিশেষায়িত ব্যাংক - ৩টি। এগুলো হল - 
- প্রবাসী কল্যাণ ব্যাংক
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক - ৬টি। এগুলো হল - 
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।

• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি, বিদেশি ব্যাংক - ৯টি।