পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ জানুয়ারি, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার (গ্রেড-১৪) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০৯.২০২১ Faculty Name: Centre for Trade and Inverstment (CTI)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ২ জানুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন

.
নিচের কোনটি 'নঞ' তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) নৃতত্ত্ব
  2. খ) আলুনি
  3. গ) নাকে খত
  4. ঘ) দায়ে ঠেকা
ব্যাখ্যা

নঞ্‌ তৎপুরুষ সমাসঃ
না-বাচক নঞ্‌ অব্যয় (না, নেই, নাই, নয়) পুর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্‌ তৎপুরুষ সমাস বলে।
যেমন - অনতিদূর = ন অতিদূর, ন আচার = অনাচার, ন কাতর = অকাতর।
এরূপ,
অনাদর, নাতিদীর্ঘ, অভাব, বেতাল ইত্যাদি।

খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়।
যেমনঃ ন কাল = অকাল বা আকাল।
এরূপ - অকেজো, অজানা, অচেনা, আলুনি, আধোয়া ইত্যাদি। নঞ্‌ তৎপুরুষ সমাসবদ্ধ শব্দসমূহ।

উৎসঃ বাংলা ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
একাধিক পদের এক পদীকরণের নাম-
  1. ক) সন্ধি
  2. খ) সমাস
  3. গ) কারক
  4. ঘ) বাগধারা
ব্যাখ্যা

সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন : দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক ইত্যাদি।

সূত্র : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব?
  1. ক) খয়ের খাঁ
  2. খ) কাছা ঢিলা
  3. গ) চিনির বলদ
  4. ঘ) লেফাফা দুরস্ত
ব্যাখ্যা

- ঢাকের কাঠি - মোসাহেব, চাটুকার, তোষামোদকারী; খয়ের খাঁ - চাটুকার
- কাছা ঢিলা - অসাবধান
- লেফাফা দুরস্ত - পরিপাটি
- গোঁফ খেজুরে - অত্যন্ত অলস


উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান

.
অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
  1. ক) অর্থ অনর্থ ঘটায়
  2. খ) এ মেঘে বৃষ্টি হয় না
  3. গ) বাবাকে বড্ড ভয় পায়
  4. ঘ) পাপে বিরত হও
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
গাছ থেকে পাতা পড়ে।
দুধ থেকে দই হয়।
পাপে বিরত হও।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ বোটা-আলগা ফল গাছে থাকে না।
দ্বিতীয়া বা কে বিভক্তিঃ বাবাকে বড্ড ভয় পাই।
ষষ্ঠী বা এর বিভক্তিঃ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধু হয়।
সপ্তমী বা এ বিভক্তিঃ বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।
তিলে তৈল হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।

.
'সারা রাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর।
  1. ক) অপাদান কারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) কর্তৃকারক
  4. ঘ) করনকারক
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ :
ক. প্রথমা বা শূন্য বিভক্তি : আমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। সারারাত বৃষ্টি ছিলো।
খ. তৃতীয়া বিভক্তি : খিলিপান (এর ভিতরে) দিয়ে ঔষধ খাবে।
গ. পঞ্চমী বিভক্তি : বাড়ি থেকে নদী দেখা যায়।
ঘ. সপ্তমী বা তে বিভক্তি : এ বাড়িতে কেউ নেই।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
Township এর বাংলা পরিভাষা কী?
  1. ক) শহর
  2. খ) নগরায়ন
  3. গ) নগরবিদ্দা
  4. ঘ) উপশহর
ব্যাখ্যা

Township
(noun)
(১) (America(n) কানাডা) দেশের প্রশাসনিক উপবিভাগ।
(২) (দক্ষিণ আফ্রিকা) অ-ইউরোপীয়দের বাড়িঘরের জন্য নির্ধারিত এলাকা ও শহরতলি।
(৩) (অস্ট্রেলিয়া) টাউনের জন্য নির্বাচিত হান।
(৪) উপশহর


উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) বাল্মীকি
  2. খ) সূচ্যগ্র
  3. গ) স্বত্ত্ব
  4. ঘ) সঙ্ঘ
ব্যাখ্যা

বাল্মীকি, সূচ্যগ্র, সঙ্ঘ এগুলো হচ্ছে শুদ্ধ বানান।
স্বত্ত্ব বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে - স্বত্ব 
তবে আমসত্ত্ব বানানে স্বত্ত্ব ব্যবহৃত হবে।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) পরিষেবা
  2. খ) প্রজ্জ্বলন
  3. গ) উচ্ছাস
  4. ঘ) অগ্রহায়ন
ব্যাখ্যা

অগ্রহায়ণ, অঘ্রান - বাংলা সনের অষ্টম মাস

পরিসেবা, পরিষেবা - রোগীর সেবা বা শুশ্রুষা

উচ্ছ্বাস - প্রবল ভাবাবেগ; উল্লাস

প্রজ্বলন - অত্যন্ত জ্বলন; অত্যন্ত ঔজ্জ্বল্য বা দীপ্তি; প্রদীপন
   প্রজ্বলিত (বিশেষণ) জ্বলন্ত; দীপ্তিময়; প্রদীপ্ত।
   প্রজ্বালন (বিশেষ্য) আগুন জ্বালানো; প্রজ্বলিতকরণ।
   প্রজ্বালিত (বিশেষণ) ভালোভাবে জ্বালানো হয়েছে এমন।

সুতরাং, অপশনের পরিষেবা বানানটি শুদ্ধ। অন্যান্য বানানগুলো অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
.
'লুঙ্গি' কোন ভাষার শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) বর্মি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে লুঙ্গী শব্দটি মূলত বাংলা ভাষায় এসেছে ফারসি ভাষা থেকে। তবে পরীক্ষায় অপশনে ফারসি না থেকে বর্মি থাকলে এটাকেই ধরতে হবে সঠিক উত্তর।

লুঙ্গি, লুঙ্গী (বিশেষ্য)
বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ প্রভৃতি দেশের পুরুষদের নিত্যব্যবহার্য্য পরিচিত পোশাক; তহবন; থামি।

 {বর্মি. লৌঙ্গি>, (ফারসি) লুঙ্গী}

১০.
'খোদা' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি শব্দ
  2. খ) ফরাসি শব্দ
  3. গ) ফারসি শব্দ
  4. ঘ) পাঞ্জাবি শব্দ
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দ :
- বেহেশত,
- দোজখ,
- ফেরেশতা,
- নামাজ,
- খোদা,
- গুনাহ,
- পয়গম্বর ইত্যাদি।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
নিচের কোনটি শিস ধ্বনি?
  1. ক) শ
  2. খ) ড়
  3. গ) ল
  4. ঘ) র
ব্যাখ্যা

শ, ষ, স, হ এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
শিশ দেয়ার সঙ্গে সাদৃশ্য আছে বলে এগুলােকে শিশধ্বনিও বলা হয়।

নাসিক্য ধ্বনি- ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ এর মধ্যে অনুনাসিক বর্ণ - ঁ ।
অর্ধস্বর বর্ণ - ৪টি। যথা- ই্, উ্, এ্, ও্ ।
পার্শ্বিক বর্ণ - ১টি। যথা- ল।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ

১২.
'ক্ষ' এই যুক্তব্যঞ্জন এ কি কি বর্ণ আছে?
  1. ক) ক্ + ষ
  2. খ) হ্ + ম
  3. গ) ম্ + ম
  4. ঘ) ঞ্ + জ
ব্যাখ্যা

ক্ষ = ক্‌ + ষ (যেমন : বক্ষ, রক্ষা, শিক্ষা ইত্যাদি),
ষ্ক = ষ্‌ + ক (যেমন : শুষ্ক, পরিষ্কার ইত্যাদি),
স্ক = স্‌ + ক (যেমন : স্কুল, স্কন্ধ ইত্যাদি),
ক্স = ক্‌ + স (যেমন : বাক্স)।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৩.
লাফ > ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ক) সমীভবন
  2. খ) বিষমীভবন
  3. গ) স্বরাগম
  4. ঘ) ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা

- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- যেমনঃ ইংরেজি বাক্‌স > বাংলা বাস্‌ক, জাপানি রিক্‌সা > বাংলা রিস্‌কা।
- অনুরূপ- পিশাচ > পিচাশ, লাফ > ফাল।

- শব্দমধ্যস্থ দুটি ধ্বনি যখন একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে, তখন তাকে সমীভবন বলে।
- জন্ম > জম্ম, কাঁদনা > কান্না সমীভবনের উদাহরণ।

- দুটো সমবর্নের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
- যেমনঃ শরীর > শরীল, লাল > নাল।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১৪.
ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
  1. ক) অবগত হওয়া
  2. খ) বাক্য ধারণা
  3. গ) বিশেষভাবে উচ্চারণ
  4. ঘ) বিশেষভাবে বিশ্লেষণ
ব্যাখ্যা

ব্যাকরণ - (বিশেষ্য)
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।
- শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র।
{(তৎসম বা সংস্কৃত) বি + আ + √কৃ + অন}
- শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৫.
'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অনল
  2. খ) বহ্নি
  3. গ) পাবক
  4. ঘ) মিহির
ব্যাখ্যা

পাবক (বিশেষ্য) - বহ্নি, অগ্নি; অনল
মিহির (বিশেষ্য) - সূর্য; ভাস্কর; রবি; তপন


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৬.
'Manifesto' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) পান্ডুলিপি
  2. খ) শপথ
  3. গ) ইশতেহার
  4. ঘ) সমীক্ষা
ব্যাখ্যা

Manifesto - ইশতেহার
Manuscript - পাণ্ডুলিপি

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৭.
'চিলেকোঠার সেপাই' কার রচিত উপন্যাস?
  1. ক) আখতার ইলিয়াস
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) আকতার জামান ইলিয়াস
  4. ঘ) ইলিয়াস খান
ব্যাখ্যা

'চিলেকোঠার সেপাই' ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস।
- কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে একজন সাধারণ মানুষের মিলতে সক্ষম হওয়ার গল্প এটি।
- একটি বিশেষ সময়ে জনজীবনের সমগ্রতাকে, বিশেষ করে গ্রাম ও শহরের প্রতিটি কোণের মানুষকে লেখক এ উপন্যাসে অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
- 'চিলেকোঠার সেপাই' ১৯৮০-এর দশকের শুরুতে 'রোববার' নামের সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৮৬/৮৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

- এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওসমান গণি ওরফে রঞ্জু দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় আসে।
- ওসমানের বাবা থেকে যান ভারতে, বাবা বেঁচে আছে কি না তা-ও জানে না সে। সবকিছু থেকে সে এতটাই বিচ্ছিন্ন আর ছিন্নমূল যে ঢাকার ঘিঞ্জি গলির মধ্যে এক বাড়ির চিলেকোঠায় বাস করাই তার জন্য যথাযথ হয়।
অন্যান্য চরিত্র :
- আনোয়ার
- আলাউদ্দিন
- আলতাফ
- হাড্ডি খিজির
- রানু প্রমুখ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও চিলেকোঠার সেপাই উপন্যাস

১৮.
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
  1. ক) বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
  2. খ) সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
  3. গ) ধাতুর সঙ্গে যুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

'সন্ধি' শব্দের অর্থ মিলন।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য :
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

• সন্ধির ক্ষেত্রে বর্জনীয় :
- বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি করা যায় না।
- খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।
- খাটি বাংলা শব্দের সাথে তৎসম শব্দের সন্ধি করা যায় না। এতে গুরুচণ্ডালী দোষ হয়। 
- সমাসবদ্ধ শব্দে সন্ধি করা যায় না।
- ক্রিয়ারমূল বা ধাতুর সঙ্গে সন্ধি করা অনুচিত।

উৎসঃ ভাষা শিক্ষা-ড. হায়াৎ মাহমুদ

১৯.
Choose the right Bengali translation of ''Hardly I go out after dusk”
  1. ক) আমি সন্ধার পর মোটেও বাইরে যাই না।
  2. খ) আমি সন্ধার পর প্রায়ই বাইরে যাই।
  3. গ) আমি সন্ধার পরপরই বাইরে যাই।
  4. ঘ) আমি সন্ধার পর কদাচিৎ বাইরে যাই
ব্যাখ্যা

Hardly শব্দটি একটি negetive অর্থ দেয়। তাই এর সাথে না বোধক আলাদা শব্দের ব্যবহার redundant হবে।
সুতরাং, 'Hardly I go after dusk' এর বাংলা অনুবাদ - ‘আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।

২০.
The right Bengali translation of the sentence ''It is fifteen minutes past four'' is-
  1. ক) এখন চারটা বেজে পনের মিনিট।
  2. খ) এখন চারটা বাজতে পনের মিনিট।
  3. গ) এখন চারটা বাজতে পাঁচ মিনিট।
  4. ঘ) এখন চারটা বাজতে পনের মিনিট বাকি।
ব্যাখ্যা
It is fifteen minutes past four.
বাংলা অনুবাদঃ এখন চারটা বেজে পনের মিনিট।
২১.
Find the correctly spelt word :
  1. ক) Forcast
  2. খ) Forecaste
  3. গ) Forcaust
  4. ঘ) Forecast
ব্যাখ্যা

Forecast- predict or estimate (a future event or trend).

Similar :
predict
prophesy
prognosticate
augur


Source: Oxford Dictionary
২২.
Which of the following words is correctly spelt?
  1. ক) Palete
  2. খ) Palet
  3. গ) Palate
  4. ঘ) Pelate
ব্যাখ্যা

Palate
1. the roof of the mouth, separating the cavities of the mouth and nose in vertebrates.
2. a person's ability to distinguish between and appreciate different flavours.

২৩.
Take one to task means-
  1. ক) Resume
  2. খ) Imitate
  3. গ) Retrains
  4. ঘ) Rebuke
ব্যাখ্যা
Take one to task - তিরস্কার করা; Rebuke
Example : He was taken to task for negligence of duty.
২৪.
Choose the correct form of tense : I shall visit the Ekushey book fair tomorrow.
  1. ক) simple past
  2. খ) simple present
  3. গ) simple future
  4. ঘ) future continuous
ব্যাখ্যা
I shall visit the Ekushey book fair tomorrow. বাক্যের অর্থঃ আমি আগামিকাল একুশে বই মেলায় যাবো।
এখানে ভবিষ্যত কালে কোনো একটি সাধারণ কাজ করার কথা ব্যক্ত করা হয়েছে। বাক্যটি simple future tense হবে।
২৫.
Choose the correct form of tense : The man has a gruff voice.
  1. ক) simple present
  2. খ) present perfect
  3. গ) past perfect
  4. ঘ) present continuous
ব্যাখ্যা
The man has a gruff voice.
বাক্যের অর্থঃ লোকটির গলার আওয়াজ কর্কশ।
এটি একটি simple present tense এর উদাহরণ।
২৬.
Choose the correct form of tense : I will have finished this work by the end of this month.
  1. ক) future perfect
  2. খ) present perfect
  3. গ) simple past
  4. ঘ) simple present
ব্যাখ্যা
I will have finished this work by the end of this month.
বাক্যের অর্থঃ আমি এই মাসের শেষের মধ্যেই কাজটি করে ফেলবো।
ভবিষ্যতে কোনো কাজ করে ফেলা হবে বুঝালে সেই বাক্যের tense হবে future perfect।
২৭.
Choose the correct sentence.
  1. ক) Many people are dying of COVID-19.
  2. খ) Many people are dying for COVID-19.
  3. গ) Many people are dying by COVID-19.
  4. ঘ) Many people are killed for COVID-19.
ব্যাখ্যা

die of (disease) : He died of cholera. Many people are dying of COVID-19.
die from (effect ) : He died from snake bite/ over eating.
die for (shake / cause) : He died for his country .
die in ( place / month / year) : He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident ) : He died in a train accident.
die on ( name of day /spot death) : He died on the spot./ He died on Monday.
die at( time) : He died at 9–30 am.
die between ( time) : He died between 9 a m to 9–30 am.
die within (time ) : He died within five minutes.

২৮.
Choose the correct sentence.
  1. ক) One should do his duties and responsibilities.
  2. খ) One should do their duties and responsibilities.
  3. গ) One should do ones duties and responsibilities.
  4. ঘ) One should do one's duties and responsibilities.
ব্যাখ্যা
এখানে one শব্দটির possessive noun হচ্ছে one's.
তাই সঠিক বাক্যটি হবেঃ One should do one's duties and responsibilities.
২৯.
Choose the correct sentence.
  1. ক) I was late because there was so much traffic.
  2. খ) I was late because there was so many traffic.
  3. গ) I was late because there was as much traffic.
  4. ঘ) I was late because there is so much traffic.
ব্যাখ্যা

Traffic uncountable noun হওয়ায় এর পূর্বে many ব্যবহৃত হবে না। 
বাক্যটি অতীতের কোনো ঘটে যাওয়া কাজ বুঝানোয় is ব্যবহৃত হবে না। 
এবং কোনো কিছুর তীব্রতা বুঝাতে much এর পূর্বে so ব্যবহার করতে হয়।
সুতরাং, সঠিক বাক্য - I was late because there was so much traffic.

৩০.
Choose the correct passive form of ''What did you want?''
  1. ক) What was wanted by you?
  2. খ) What were wanted at you?
  3. গ) What was want by you?
  4. ঘ) What was wanted you?
ব্যাখ্যা

কোনো interrogative sentence যদি What দিয়ে শুরু হয় তাহলে passive voice- এ রুপান্তর করার structure হবে : what +   be verb + verb এর past participle +  by + sub?.

সুতরাং, এর সঠিক passive form হবে - What was wanted by you?

তবে কোনো interrogative sentence যদি Which দিয়ে শুরু হয় তাহলে passive voice- এ রুপান্তর করার structure হবে : which + subject + be verb + verb এর past participle + object + ?.

যেমনঃ
Active voice : Which book do you want?
Passive voice : Which book is wanted by you?

৩১.
Choose the correct passive form of ''Who is calling me''?
  1. ক) By who am I called?
  2. খ) By who am being called?
  3. গ) By whom am I being called?
  4. ঘ) By whom am I called?
ব্যাখ্যা

Who যুক্ত এ ধরণের বাক্যকে passive voice এ রুপান্তর করার structure হলো- By whom + be verb + obj এর subjective form + being + v3 + ?.
সে অনুসারে By whom am I being called সঠিক।

 

আরো উদাহরণঃ Active voice :  Who is disturbing you?
Passive voice :  By whom are you being disturbed?

৩২.
Choose the appropriate preposition; The bus service is not available today. The drivers are ___ strike.
  1. ক) into
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) on
ব্যাখ্যা

Strike - a period of time during which a group of workers deliberately stop working because of a disagreement about pay, working conditions etc

Example : Female staff have gone on strike for equal pay.
be (out) on strike : Teachers are on strike again this week.
go on strike/come out on strike ( = start a strike) : An estimated 70,000 public sector workers went on strike.

৩৩.
Choose the appropriate preposition : They are going to meet the principal ___ Sunday morning.
  1. ক) on
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) within
ব্যাখ্যা

দিন ও তারিখের পূর্বে on বসে।
যেমন- on Sunday morning, on Monday, on Wednesday, on Pahela Baishakh, on Victory day, on 7th march, on 16 December, on that day etc.
তাই সঠিক উত্তর হবে on

৩৪.
Choose the appropriate preposition : I shouted ___ him from the other side of the street but he couldn't hear.
  1. ক) toward
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) upon
ব্যাখ্যা

Shout - to say something very loudly → scream, yell

Shout at
- I wish you’d stop shouting at the children.
Shout for
- We could hear them shouting for help.
- ‘Watch out!’ she shouted, as the car started to move.
Shout something at somebody
- He was shouting insults at the lorry driver.
Shout something to somebody
- ‘He’s down here!’ she shouted to Alison.

• You shout at someone when you are angry with them:
- My teacher never shouts at us.
• You shout to someone when you want them to hear you:
- He shouted to me to throw down the rope.
- He had to shout to make himself heard above the near gale-force wind.
- There's no need to shout, I can hear you just fine.
• You shout for something that you want:
- They shouted for the driver to stop.

অর্থ্যাৎ shout at রাগান্বিত হয়ে কারো প্রতি চিৎকার করা অর্থে ব্যবহৃত হয়।
অন্যদিকে shout to কারোর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে চিৎকার করা অর্থে ব্যবহৃত হয়।
সুতরাং, প্রশ্নের বাক্যের অর্থ অনুসারে সঠিক উত্তর - shout to.

Source: Longman Dictionary of Contemporary English
৩৫.
Choose the appropriate preposition : They provided us ___ food and drink.
  1. ক) for
  2. খ) with
  3. গ) about
  4. ঘ) to
ব্যাখ্যা

Provide - to give something to someone or make it available to them, because they need it or want it → provision

provide somebody with something
The project is designed to provide young people with work.

provide somebody with something
The search provided the police with several vital clues.
They provided us with food and drink.
GRAMMAR :
• You provide something for someone :
We provide information for parents.
• You provide someone with something :
We provide parents with information.


Source: Longman Dictionary of Contemporary English
৩৬.
Fill in the blank with the right option : He went to the school on ___ foot.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা

On foot - if you go somewhere on foot, you walk there
Example : It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
We don't use an article after 'on' and before 'foot'
So, the correct answer is 'no article'

৩৭.
Fill in the blank with the right option : My sister really wants ___ dress for Christmas.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা

• Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The - Definite Article.

• এখানে কোনো নির্দিষ্ট dress-এর কথা বলা হচ্ছে না, বরং যেকোনো একটি dress-এর কথা বলা হচ্ছে।
"Dress" শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে।আর বাক্যে এটি প্রথমবার উল্লেখ করা হয়েছে।
- তাই indefinite article "a" ব্যবহার হবে।
Complete sentence: My sister really wants a dress for Christmas.

অন্যদিকে, 
The - নির্দিষ্ট (specific) dress-এর কথা বললে বসে, যেটা আগে থেকে উল্লেখ করা হয়েছে। 
Example: My sister really wants the dress we saw yesterday.
- (আগে দেখা নির্দিষ্ট ড্রেস) তাই the বসবে।

৩৮.
Select the correct form of adverb : ''The student has carefully submitted her examination paper''
  1. ক) paper
  2. খ) examination
  3. গ) carefully
  4. ঘ) student
ব্যাখ্যা

verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb পাওয়া যায়।
প্রশ্নোক্ত বাক্যে যখন জিজ্ঞাসা করা হয় কিভাবে examine করেছে, উত্তর আসবে carefully. অর্থাৎ, এটিই adverb.
আরেকটি উদাহরণঃ The attack was meticulously planned and executed.
কিভাবে plann ও execute করা হয়েছিলো? meticulously. 

৩৯.
I while away my pastime with novels here ''while'' is a/an :
  1. ক) adverb
  2. খ) verb
  3. গ) conjunction
  4. ঘ) adjective
ব্যাখ্যা
They while away their evenings with movies and books.
I while away my pastime with novels.
এই বাক্যেগুলোয় 'while' verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
while away the hours/evening/days etc - to spend time in a pleasant and lazy way
The evenings were whiled away in endless games of cards.
Source: Longman Dictionary of Contemporary English
৪০.
Identify the correct antonym for the word 'PROFLIGATE'
  1. ক) Aggravate
  2. খ) Frugal
  3. গ) Criticize
  4. ঘ) Copious
ব্যাখ্যা

Antonym of Profligate is Frugal


Profligate - recklessly extravagant or wasteful in the use of resources.

Similar :
wasteful
extravagant
spendthrift
improvident
prodigal

Frugal - sparing or economical as regards money or food.

Similar :
thrifty
sparing
economical


Source: Oxford Dictionary
৪১.
Identify the correct synonym for the word 'INNOCUOUS'
  1. ক) Perky
  2. খ) Bitter
  3. গ) Dishearten
  4. ঘ) Harmless
ব্যাখ্যা

Innocuous - not harmful or offensive.

Similar :
harmless
safe
non-dangerous
non-poisonous


Source: Oxford Dictionary
৪২.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴ সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%)×১০০% = ৫০

৪৩.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ক) ৬ : ২
  2. খ) ৭ : ২
  3. গ) ২৭ : ২
  4. ঘ) ২৭ : ৫
ব্যাখ্যা

প্রশ্নমতে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৭ + ৩) বছর = ৩০ বছর এবং মেয়ের বয়স = (২ + ৩) বছর = ৫ বছর।
সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (৩০ + ৫) বছর = ৩৫ বছর এবং (৫ + ৫) বছর = ১০ বছর
সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৫ : ১০
= ৭ : ২ বছর।

৪৪.
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ =  ৮ টি

৪৫.
a3 - 9 + (a + 1)3 রাশিটির উৎপাদক (a - 1) এবং অপর একটি উৎপাদক?
  1. ক) 2a2 + 5a + 8
  2. খ) 2a2 − 5a + 8
  3. গ) 2a2 - 6a + 8
  4. ঘ) 2a2 + 5a − 8
ব্যাখ্যা

a3 - 9 + (a + 1)3
= a3 - 9 + a3 + 3a2 + 3a + 1
= 2a3 - 2a2 + 5a2 - 5a + 8a - 8
= 2a2(a - 1) + 5a(a - 1) + 8(a - 1)
= (a - 1)(2a2 + 5a + 8)

৪৬.
যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০° হলে তাকে কী বলে?
  1. ক) সমকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) সরলকোণ
  4. ঘ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
যেকোনো কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০° হলে তাকে এক সমকোণ বলে।
৪৭.
ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনটি সত্য?
  1. ক) a + b = c
  2. খ) a2 + b2 = c2
  3. গ) (a + b)2 = c2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, অতিভূজ = লম্ব + ভুমি
বা, c2  =  a2 + b2 
বা, a2 + b2 = c2

৪৮.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা

৫৯ কে ১ এবং ৫৯ ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ  করা যায় না বলে এটি মৌলিক সংখ্যা

৯১ কে ৭ এবং ১৩ দ্বারা ভাগ করা যায়
৮৭ কে ৩ এবং ২৯  দ্বারা ভাগ করা যায়
৬৩ কে ৩, ৭, ২১, ৯  দ্বারা ভাগ করা যায়

৪৯.
এক ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা দরে ১২০০ টি ডিম ক্রয় করলে ১/৩ অংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রয় করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না।
  1. ক) ১০.৬০ টাকা
  2. খ) ১২.০০ টাকা
  3. গ) ৮.৬০ টাকা
  4. ঘ) ৯.৬০ টাকা
ব্যাখ্যা

এক ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা দরে ১২০০ টি ডিম ক্রয় করলে তার মোট খরচ হয় ৮ × ১২০০ = ৯৬০০০ টাকা
১/৩ অংশ ডিম পঁচে গেলে বাকি থাকে ১২০০ - ১২০০ × ১/৩ = ৮০০ ডিম
অর্থাৎ, ভালো ৮০০ ডিমের প্রতিটির ক্রয়মূল্য হচ্ছে = ৯৬০০০/৮০০ = ১২ টাকা
কোনো লাভ বা ক্ষতি না চাইলে প্রতিটি ডিম বিক্রয় করতে হবে ১২ টাকা করে

৫০.
একটি কারখানায় ৫ দিনে ২৪৫০ টি মোটরসাইকেল তৈরি হয়। ৪ সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে?
  1. ক) ১৩৫২১টি
  2. খ) ১৩৭২০টি
  3. গ) ১৫৭৩০টি
  4. ঘ) ১৫৩১০টি
ব্যাখ্যা

একটি কারখানায় ৫ দিনে ২৪৫০ টি মোটরসাইকেল তৈরি হয়
তাহলে সেই কারখানায় ১ দিনে তৈরি হয় ২৪৫০/৫ = ৪৯০ টি
∴ ৪ সপ্তাহ বা ২৮ দিনে তৈরি হবে = ২৮ × ৪৯০ = ১৩৭২০ টি

৫১.
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ২
ব্যাখ্যা

৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০
৫ ও ৭ এর লসাগু = ৩৫

১০০ কে ৩৫ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ২ এবং ভাগশেষ থাকে ৩০

৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০ এর সাথে ৩৫ - ৩০ = ৫ যোগ করলে তা ৫ ও ৭ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। 

৫২.
৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০ উপাত্তগুলোর মধ্যক কোনটি?
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

প্রদত্ত উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজালে হয় = ৮, ১০, ১৪, ১৬, ১৬, ২০
পদসংখ্যা ৬ টি অর্থাৎ জোড় তাই মধ্যক হবে ৬/২ তমপদ ও (৬/২ + ১) তম পদের যোগফলের অর্ধেক।
∴ মধ্যক = (১৪ + ১৬)/২ = ১৫

৫৩.
একটি ১২০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট আয়তকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ১১ ফুট
  2. খ) ৫ ফুট
  3. গ) ১০ ফুট
  4. ঘ) ১৫ ফুট
ব্যাখ্যা

আয়তাকার মেঝের ক্ষেত্রফল = ১২০ × ৭০ = ৮৪০০ বর্গফুট
৮৪০০ কে ১৫ এবং ১১ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না
৮৪০০ কে ১০ এবং ৫ দিয়ে নিঃশেষে ভাগ করা যায় 
সুতরাং, সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য হবে ১০ ফুট

৫৪.
৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১ ও ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ৯৯১৭৬
  2. খ) ৯৫৬৩৪
  3. গ) ৯১৯৯৯
  4. ঘ) ৯০৬৩৪
ব্যাখ্যা

৭, ১১, ২১ ও ২৩ এর লসাগু ৫৩১৩
অপশনগুলোর মধ্যে শুধু ৯৫৬৩৪-ই ৫৩১৩ দ্বারা বিভাজ্য। 

৫৫.
একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১৬.৩৩ টাকা লাভ হবে
  2. খ) ১৬.৬৭ টাকা ক্ষতি হবে
  3. গ) ১৭.৩৩ টাকা ক্ষতি হবে
  4. ঘ) ১৮.৬৭ টাকা ক্ষতি হবে
ব্যাখ্যা

একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে ক্ষতি হবে ১২০ - ১০০ = ২০ টাকা
১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
তাহলে, ১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/১২০ = ১৬.৬৭ টাকা

৫৬.
একটি ঘড়ি ১৫০ টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা ২০ টাকা ক্ষতি হয়। নিচের কোনটি ঘড়িটির ক্রয়মূল্য হতে পারে?
  1. ক) ১৬০ টাকা
  2. খ) ১৭০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ১৯০ টাকা
ব্যাখ্যা

কমপক্ষে ক্ষতি ২০ টাকা হলে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য সর্বোচ্চ ৮০ টাকা।

ধরি, ঘড়িটির ক্রয়মূল্য = x টাকা
 ক্রয়মূল্য, বিক্রয়মূল্যের সমানুপাতিক।
অতএব,
১০০/৮০ = x/১৫০
x = (১০০ × ১৫০)/৮০
x = ১৮৭.৫ টাকা

অতএব, ঘড়িটির ক্রয়মূল্য ১৮৭.৫ টাকা।
অর্থাৎ, ঘড়িটির ক্রয়মূল্য ১৮৭.৫ টাকার সমান বা বেশি হতে পারে।

৫৭.
একটি যৌগে হাইড্রোজেন এর পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাপের এক-তৃতীয়াংশ। যৌগের ভর ১৮০ গ্রাম হলে, ঐ যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত?
  1. ক) ২৫ গ্রাম
  2. খ) ৩০ গ্রাম
  3. গ) ৩৫ গ্রাম
  4. ঘ) ৪০ গ্রাম
ব্যাখ্যা

দেওয়া আছে, হাইড্রোজেন : অক্সিজেন = ১  : ২
আবার, হাইড্রোজেন  : কার্বন = ১  : ৩
অর্থাৎ, হাইড্রোজেন  : অক্সিজেন  : কার্বন = ১  : ২  : ৩

১৮০ গ্রাম যৌগে হাইড্রোজেনের পরিমাণ = {১৮০ × ১/(১ + ২ + ৩)} = ৩০ গ্রাম

৫৮.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭। ৩য় সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সংখ্যা তিনটির গড় হবে মধ্যবর্তী সংখ্যার মান।
∴ মধ্যবর্তী সংখ্যা = ৫৭/৩ = ১৯
তাহলে, পরবর্তী তথা ৩য় সংখ্যা = ১৯ + ২ = ২১

৫৯.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। ৩ বছর পরে, শতকরা ৩০ টাকা লাভ থেকে সাকিবের লাভের টাকার পরিমাণ কত?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৬০০০ টাকা
  3. গ) ৯০০০ টাকা
  4. ঘ) ১২০০০ টাকা
ব্যাখ্যা

রহিম  : করিম  :  সাকিব  = ২০০০০  :  ৩০০০০  : ৪০০০০ = ২  : ৩  : ৪
মোট মূলধন ২০০০০  + ৩০০০০ + ৪০০০০ = ৯০০০০ টাকা
৯০০০০ টাকা ৩ বছর পরে লাভ  = ৯০০০০ × ৩০/১০০ = ২৭০০০ টাকা

তাহলে সাকিব পাবে = ২৭০০০ এর ৪/৯ = ১২০০০ টাকা

৬০.
পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?
  1. ক) ভারত ও বাংলাদেশ
  2. খ) ভারত ও শ্রীলংকা
  3. গ) মালয়েশিয়া ও সিঙ্গাপুর
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট ও মেক্সিকো
ব্যাখ্যা
ভারত ও শ্রীলংকা এ দুটি দেশকে আলাদা করেছে পক প্রণালী।
Source: Worldatlas
৬১.
আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
  1. ক) নীল নদ
  2. খ) কঙ্গো
  3. গ) নাইজার
  4. ঘ) কোকো
ব্যাখ্যা

- পৃথিবীর দীর্ঘতম নদী হলো আফ্রিকার নীলনদ; আফ্রিকা মহাদেশের দীর্ঘতম তো বটেই। এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার।
- এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে হোয়াইট নীল নামে উৎপত্তি লাভ করেছে এবং ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- তবে সুদানে ব্লু নীল এবং আতবারা আরও দুটি ধারা এর সাথে যুক্ত হয়েছে।
- নীলনদের অববাহিকা ১০টি দেশ জুড়ে বিস্তৃত।
- মিশরকে নীলনদের দান বলা হয়।

(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)

৬২.
কম্পিউটারের প্রজন্ম কয়টি
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

ব্যবহারিক ক্ষেত্রে এখনো চতুর্থ প্রজন্মের কম্পিউটার প্রচলিত আছে। যুক্তরাষ্ট্র ও জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রয়োগ করা হচ্ছে।

বৈশিষ্ট্য :
১। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
২। অধিক সমৃদ্ধশালী মাইক্রো প্রসেসরের ব্যবহার।
৩। বর্তনীগুলোয় অপটিক্যাল ফাইবারের ব্যবহার।
৪। কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন।
৫। সুপার কম্পিউটারের উন্নয়ন।
৬। ডেটা ধারণক্ষমতার ব্যাপক উন্নতি।
৭। Super VLSI (Very Large Scale Integration) চিপ অবতারণা করা হয়েছে।
৮। KIPS (Knowledge Information Processing System) ব্যবহার করা হচ্ছে।

৬৩.
নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
  1. ক) HTML
  2. খ) PHP
  3. গ) JAVA
  4. ঘ) PYTHON
ব্যাখ্যা

Html একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ।
- এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত।

৬৪.
ন্যানো সেকেন্ড হলো-
  1. ক) এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
  2. খ) এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
  3. গ) এক সেকেন্ডের ১ কোটি ভাগের এক ভাগ
  4. ঘ) এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ
ব্যাখ্যা

১ মিলি সেকেন্ড =  ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের একলক্ষ কোটি ভাগের এক ভাগ

৬৫.
পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) ইউরোপ
ব্যাখ্যা

পূর্ব তিমুর এশিয়া মহাদেশের একটি দেশ।

এশিয়া মহাদেশ :

- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এই মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার - প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন - ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর; দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে - ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ - চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ - জাপান।
- মোট দেশের সংখ্যা - ৪৯টি (স্বাধীন ও সার্বভৌম  দেশ - ৪৮টি)
- সর্বশেষ স্বাধীন দেশ - পূর্ব তিমুর (২০০২ সাল)

তথ্যসূত্র : ওয়ার্ল্ড এটলাস ও Live MCQ Content (Upcoming)

৬৬.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
  1. ক) ২৫
  2. খ) ২৬
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যার ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়েছে।

উৎসঃ ইইউর ওয়েবসাইট।

৬৭.
'প্রিস্টিনা' কোন দেশের রাজধানী?
  1. ক) জর্জিয়া
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) মেসিডোনিয়া
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো।
এর রাজধানী প্রিস্টিনা।
৬৮.
রিখটার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?
  1. ক) সুনামি
  2. খ) ভূমিকম্প
  3. গ) টর্নেডো
  4. ঘ) সাইক্লোন
ব্যাখ্যা

- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলে মাধ্যমে।
- অপরদিকে, সিসমােগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।

তথ্যসূত্র : ব্রিটানিকা

৬৯.
কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

আলবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী পদার্থবিজ্ঞানী।

১৯০৫ সালে তিনি দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। পদার্থ কি শক্তিতে রূপান্তরিত করা যায়। একে আইনস্টাইনের 'থিওরি অফ রিলেটিভিটি' বা 'আপেক্ষিকতাবাদ' বলা হয়।

৭০.
'সামন্তবাদ' কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?
  1. ক) ইতালি
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা

বিতর্কিত প্রশ্ন বা টপিক।
- রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মান্দের কমিটেটাসের সমন্বয়ে সামন্তবাদ গড়ে উঠে।
- আবার অন্যদিকে ফ্রান্সেও ভূস্বামী এবং প্রজার মধ্যে এরকমই এক প্রথা ছিল।
- তবে, শুরুর দিকে দেখলে মূলত রোমান সাম্রাজ্যের পতনের থেকেই সামন্তবাদের সুত্রপাত।
- তাই সঠিক উত্তর ফ্রান্স না ধরে ইতালি ধরা হয়েছে।

আপনাদের মতামত থাকলে বা কোন রেফারেন্স থাকলে আমাদেরকে জানাবেন।

৭১.
লাহোর প্রস্তাব কখন করা হয়?
  1. ক) ১৯৪০ সাল, ২২ মার্চ
  2. খ) ১৯৪০ সাল, ২৩ মার্চ
  3. গ) ১৯৪১ সাল, ২২ মার্চ
  4. ঘ) ১৯৪১ সাল, ২৩ মার্চ
ব্যাখ্যা

- ১৯৪০ সালের ২৩শে মার্চ মুসলিমলীগের লাহোর অধিবেশনে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- এ প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে কেবল পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহিত হয়।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৭২.
মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) তাজউদ্দিন আহমেদ
  3. গ) এ এইচ এম কামরুজ্জামান
  4. ঘ) মনসুর আলী
ব্যাখ্যা

- বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। এটি ‘অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার’ নামেও পরিচিত। ১৭ এপ্রিল ১৯৭১ এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের গঠন :
- রাষ্ট্রপতি বা সরকার প্রধান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৭৩.
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড বেন্টিংক
  2. খ) লর্ড ক্যানিং
  3. গ) লর্ড ক্লাইভ
  4. ঘ) লর্ড কর্নওয়ালিস
ব্যাখ্যা

- ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা জমির উপর তাদের মালিকানা হারায়।
- ১৯৫০ সালের ‘পূর্ববঙ্গ জমিদার অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে’র ফলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিলুপ্তি হয়।

(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৭৪.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কোথায় উৎক্ষেপন করা হয়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) টেক্সাস
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪ : ১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২ : ১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা।
সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৭৫.
বাংলাদেশের পোশাক খাত রফতানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
পোশাক খাতের রফতানির দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে আছে চীন।
২য় এবং ৩য় স্থান নিয়ে বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান।
সর্বশেষ ডাটা অনুসারে উত্তর করতে হবে অথবা লক্ষ করতে হবে অপশনে কি ২য় ও ৩য় দুটোই আছে কিনা।
প্রদত্ত অপশন থেকে আমরা উত্তর হিসেবে খ (দ্বিতীয়) বেছে নিচ্ছি।
৭৬.
পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) জাপান
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা

- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ৩২তম অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।

(তথ্যসূত্র : অলিম্পিক গেমস ওয়েবসাইট)


n.b : we've updated the info based on the main question.
৭৭.
নাসার প্রেরিত রোবট কবে মঙ্গলগ্রহে অবতরণ করে?
  1. ক) ২০ আগস্ট ২০২০
  2. খ) ১৮ ফেব্রুয়ারি ২০২১
  3. গ) ১২ জানুয়ারি ২০১৯
  4. ঘ) ৩০ জুলাই ২০২০
ব্যাখ্যা

Mission Name :  Mars 2020
Rover Name :  Perseverance
Main Job :  Seek signs of ancient life and collect samples of rock and regolith (broken rock and soil) for possible return to Earth.
Launch :  July 30, 2020
Landing :  Feb. 18, 2021, Jezero Crater, Mars

Source : NASA

৭৮.
২০২১ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি
  1. ক) Rocketman
  2. খ) Once Upon a Time in Hollywood
  3. গ) Nomadland
  4. ঘ) Parasite
ব্যাখ্যা

- ২০২১ সালে ৯৩তম অস্কারজয়ী আমেরিকান চলচ্চিত্র নোম্যাডল্যান্ড।
- সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স।
- সেরা অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড।
- সেরা পরিচালক ক্লোয়ি ঝাঁও।


n.b : we've updated the info based on the main question.
৭৯.
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) রিকি পন্টিং
  3. গ) সনাৎ জয়সুরিয়া
  4. ঘ) সাঈদ আনোয়ার
ব্যাখ্যা
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী শচীন টেন্ডুল্কার।
তার ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৪৯ টি।
৫১ টি টেস্ট সেঞ্চুরি নিয়েও তিনি টেস্টে সর্বোচ্চ শতকের অধিকারী।
Source: Cricinfo
৮০.
বিশ্ব পানি দিবস (World Water Day) কোনটি?
  1. ক) ২০ ফেব্রুয়ারি
  2. খ) ২০ আগস্ট
  3. গ) ২২ মার্চ
  4. ঘ) ২১ এপ্রিল
ব্যাখ্যা

- ২২ মার্চ : বিশ্ব পানি দিবস
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ৮ জুন : বিশ্ব সমুদ্র দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।
(তথ্যসূত্র : জাতিসংঘ ওয়েবসাইট)