পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
'সমীরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পাবক
  2. কুঞ্জ
  3. অনিল
  4. গহন
ব্যাখ্যা

• 'সমীরণ' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে অনিল, বায়ু, পবন, বাতাস, হাওয়া, বাত, সমীর, মরুত ইত্যাদি।
• 'অরণ্য' শব্দের প্রতিশব্দ জঙ্গল, কুঞ্জ, গহন, অটবি, বিপিন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
  1. আসত্তি
  2. আকাঙ্ক্ষা
  3. যোগ্যতা
  4. আসক্তি
ব্যাখ্যা

• ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
• যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।
• বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'সারদামঙ্গল' কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মুকুন্দরাম চক্রবর্তী
  3. ভারতচন্দ্র রায়
  4. বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যের গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
• তাঁর প্রথম গীতিকাব্য স্বপ্নদর্শন।
• সারদামঙ্গল তাঁর শ্রেষ্ঠ রচনা।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- সংগীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধুবিয়োগ,
- প্রেম প্রবাহিনী,
- নিসর্গ সংগীত,
- মায়াদেবী,
- দেবরাণী,
- সাধের আসন,
- ধুমকেতু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ নয়?
  1. দিগন্ত
  2. পরিচ্ছদ
  3. পদ্ধতি
  4. গবেষণা
ব্যাখ্যা

• স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমনঃ
- গো + এষণা = গবেষণা।
• স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ব্যঞ্জন সন্ধি হয়। যেমনঃ
- দিগন্ত = দিক্ + অন্ত,
- পরিচ্ছদ = পরি্ +ছদ,
- পদ্ধতি = পদ্ + হতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
কোনটি বাক্যের অপরিহার্য পদ?
  1. নামপদ
  2. কর্মপদ
  3. ক্রিয়াপদ
  4. কর্তৃপদ
ব্যাখ্যা

• যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
• ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ।
• ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না।
• তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া'- এর বাক্য সংকোচন-
  1. অন্তরিক্ষ
  2. প্রত্যুৎগমন
  3. উপাবৃত্ত
  4. অনুব্রজন
ব্যাখ্যা

• মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া- অনুব্রজন।
• মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া- প্রত্যুৎগমন।
• মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন- উপাবৃত্ত।
• অন্তরে যা দেখার যোগ্য- অন্তরিক্ষ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. বন্দে আলী মিয়া
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

• পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৩ খণ্ডে রচিত শ্রেষ্ঠ উপন্যাস।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- অপরাজিত,
- দৃষ্টিপ্রদীপ,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- বিপিনের সংসার,
- দেবযান,
- ইছামতি,
- অশনি সংকেত ইত্যাদি
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
নিচের কোন বাক্যটি ভুল?
  1. নদীর জল হ্রাস পেয়েছে
  2. তারা একত্র গমন করলো
  3. তিনি আরোগ্য হলেন
  4. অপমানিত হবার ভয় নেই
ব্যাখ্যা
• 'তিনি আরোগ্য হলেন।' বাক্যটির শব্দরূপ হবে 'তিনি আরোগ্য লাভ করলেন।'
.
'দম্পতি' কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা

• জায়া ও পতিকে সমাস করলে হয় দম্পতি।
• এটি দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ।
উৎসঃ ভাষা শিক্ষা হায়াৎ মামুদ।

১০.
'Quinquennial' শব্দের পারিভাষিক অর্থ-
  1. পঞ্চদশ
  2. সারি সারি
  3. ভাগফল
  4. পঞ্চবার্ষিক
ব্যাখ্যা

• 'Quinquennial' শব্দের পারিভাষিক অর্থ পঞ্চবার্ষিক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
Another, Any, Some are _____ pronoun.
  1. Definite
  2. Indefinite
  3. Relative
  4. Demonstrative
ব্যাখ্যা

• যে সকল pronoun কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Indefinite pronoun বলে। যেমন:
- Any,
- Anyone,
- Some,
- Someone,
- Anybody,
- Most,
- Another,
- All,
- Little,
- Many ইত্যাদি।

১২.
The word 'Information' is a/an _______ noun.
  1. Countable
  2. Uncountable
  3. Abstract
  4. Collective
ব্যাখ্যা

• যে সকল noun কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাদেরকে Uncountable noun বলে। যেমন-
- Money,
- Bread,
- Equipment,
- Furniture,
- Fun,
- Information,
- Luggage,
- Homework,
- Scenery,
- Food,
- Rice ইত্যাদি।

১৩.
Present participle performs the works of-
  1. Noun and Adjective
  2. Verb and Noun
  3. Verb and Adjective
  4. Verb and Adverb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে তাহলে তাকে present participle বলে।
১৪.
The sound annoyed us. (Make it passive).
  1. We are annoyed by the sound.
  2. We were annoyed by the sound.
  3. We are annoyed to the sound.
  4. We were annoyed at the sound.
ব্যাখ্যা

Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়
- Tense অনুযায়ী Auxiliary verb
- মূল verb এর past participle
- Active voice এর subject টি Passive voice এর object হয়
- তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে।
- আর কোন ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে annoyed with
- কিন্তু বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে annoyed at বসে।
Active Voice: The sound annoyed us.
Passive Voice: We were annoyed at the sound.

১৫.
The word 'Noun' is a/an-
  1. Adverb
  2. Pronoun
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা

• যেকোনো নামই হচ্ছে Noun।
• Noun হচ্ছে parts of speech এর একটি প্রকার।
• তাই noun to interjection এর প্রতিটিই noun হবে।

১৬.
একটি সম্পত্তির ৩/৪ অংশের মূল্য ৩৬০০০ টাকা হলে তার ২/৩ অংশের মূল্য কত?
  1. ২৪,০০০ টাকা
  2. ৩০,০০০ টাকা
  3. ২৮,০০০ টাকা
  4. ৩২,০০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
সম্পত্তির মূল্য ক টাকা।
সুতরাং ক এর ৩/৪ = ৩৬০০০
বা, ক = ৪/৩ × ৩৬০০০
বা, ক = ৪৮০০০
সুতরাং সম্পত্তির ২/৩ = ২/৩ × ৪৮০০০
= ৩২,০০০ টাকা।

১৭.
4y2 - a2 + 6a - 9 এর একটি উৎপাদক-
  1. 2y + √a - 3
  2. 2y - a - 3
  3. 2y + a + 3
  4. 2y + a - 3
ব্যাখ্যা

4y2 - a2 + 6a - 9
= 4y2 - (a2 - 6a + 9)
= 4y2 - (a2 - 2.a.3 + 32)
= (2y)2 - (a - 3)2
= (2y + a - 3)(2y - a + 3)

১৮.
p + q = 12 এবং pq = 27 হলে p2 + q2 = কত?
  1. 98
  2. 90
  3. 64
  4. 81
ব্যাখ্যা

দেওয়া আছে, p + q = 12 এবং pq = 27
এখন, p2 + q2
= (p + q)2 - 2 pq
= 122 - 2 × 27
= 144 - 54
= 90

১৯.
৫ এর কত শতাংশ ১৩ হবে?
  1. ২২০
  2. ২৮০
  3. ২৪০
  4. ২৬০
ব্যাখ্যা

৫ এর ক% = ১৩
বা, ৫ক/১০০ = ১৩
বা, ক/২০ = ১৩
বা, ক = ২৬০

২০.
a3 - 3a2b + 3ab2 - b3 এর ঘনমূল কোনটি?
  1. a3 + b3
  2. a + b
  3. a3 - b3
  4. a - b
ব্যাখ্যা

a3 - 3a2b + 3ab2 - b3
= (a - b)3
সুতরাং (a - b)3 এর ঘনমূল {(a - b)3}1/3
= (a - b)(3×1/3)
= a - b

২১.
৩, ৭, ১৫, ৩১, ৬৩, …… ধারাটির ৮ম পদ কত?
  1. ৫৭০
  2. ৫১১
  3. ৪৪৫
  4. ৪২৫
ব্যাখ্যা

প্রথম পদ = ৩
দ্বিতীয় পদ= (৩ × ২) + ১ = ৭
তৃতীয় পদ = (৭ × ২) + ১ = ১৫
চতুর্থ পদ = (১৫ × ২) + ১ = ৩১
পঞ্চম পদ = (৩১ × ২) + ১ = ৬৩
ষষ্ঠ পদ = (৬৩ × ২) + ১ = ১২৭
সপ্তম পদ = (১২৭ × ২) + ১ = ২৫৫
অষ্টম পদ = (২৫৫ × ২) + ১ = ৫১১

২২.
5x - y = 8 এবং 2x + y = 6 হলে সমীকরণে (x, y) = কত?
  1. (1, 1)
  2. (1, 2)
  3. (2, 1)
  4. (2, 2)
ব্যাখ্যা

দেওয়া আছে,
5x - y = 8 ....... (1)
এবং 2x + y = 6 .......... (2)
(1) + (2) করে পাই,
7x = 14
বা, x = 2
(2) নং সমীকরণে x = 2 বসিয়ে পাই,
2 × 2 + y = 6
বা, y = 6 - 4
সুতরাং, y = 2
সুতরাং নির্ণেয় সমাধান (x, y) = (2, 2)

২৩.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ঃ২
  2. ৭ঃ২
  3. ৭ঃ৩
  4. ৮ঃ৩
ব্যাখ্যা

• এখানে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল।
• তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৭+৩) বছর = ৩০ বছর এবং মেয়ের বয়স = (২+৩) বছর = ৫ বছর।
• সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (৩০+৫) বছর = ৩৫ বছর এবং (৫+৫) বছর = ১০ বছর
• সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৫ঃ১০
= ৭ঃ২ বছর।

২৪.
a2 - 10a - 2ab + 16 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. -8b
  2. 4b
  3. 8b
  4. -4b
অনির্ধারিত
ব্যাখ্যা

এখানে,
a2 - 10a - 2ab + 16 + b2
= a2 + 16 + b2 - 8a - 2ab
= (-a)2 + 42 + b2 + 2.(-a).4 + 2.(-a).b + 2.4.b - 2.4.b
= (-a+4+b)2 - 2.4.b
সুতরাং 2.4.b বা 8b যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

প্রশ্নে ভুল রয়েছে। প্রশ্নে -10a এর পরিবর্তে -8a থাকলে উত্তর গ) 8b হতো।
২৫.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে x, y, z হলে সংখ্যাটি হবে-
  1. 100z + 10y + x
  2. 100y + 10z + x
  3. 100x + 10y + z
  4. 100y + 10x + z
ব্যাখ্যা

এখানে,
শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে x, y, z হলে,
সংখ্যাটি = 100 × x + 10 × y + 1 × z
= 100x + 10y + z

২৬.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৩০°
  2. ৩৫°
  3. ৪৫°
  4. ৬০°
ব্যাখ্যা

আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং ক্ষুদ্রতম কোণ = ১/৮ × ৩৬০°
= ৪৫°

২৭.
৬০ থেকে ৯০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ২৩
  2. ২৮
  3. ৩৪
  4. ৩৭
ব্যাখ্যা

আমরা জানি,
৬০ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১।
সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৮৯ - ৬১
= ২৮

২৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 12 বর্গমিটার
  2. 13 বর্গমিটার
  3. 14 বর্গমিটার
  4. 15 বর্গমিটার
ব্যাখ্যা

সমান সমান বাহুঃভূমি = 5:6
সুতরাং 5x + 5x + 6x = 16
Or, 16x = 16
Or, x = 1
ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
= 6/4 × √(100 - 36)
= 6/4 × 8
= 12 বর্গমিটার

২৯.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৭
  2. ২/৫
  3. ৪/৯
  4. ১/৩
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।

৩০.
512 এর 2 ভিত্তিক লগারিদম-
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা

log2512
= log229
= 9 log22
= 9 × 1 [log22 = 1]
= 9

৩১.
ম্যাগনাকার্টা হচ্ছে-
  1. গ্রিসের প্রথম শাসনতন্ত্র
  2. অস্ট্রেলিয়ার প্রথম শাসনতন্ত্র
  3. রাশিয়ার প্রথম শাসনতন্ত্র
  4. ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
ব্যাখ্যা

• ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র হচ্ছে ম্যাগনাকার্টা।
• ১২১৫ সালের ১৫ জুন ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৩২.
নিচের কোনটি ফলের কমলা বর্ণের জন্য দায়ী?
  1. জ্যান্থোফিল
  2. ক্যাপসিসিন
  3. ক্যারোটিন
  4. লাইকোপিন
ব্যাখ্যা

• ফলের কমলা বর্ণের জন্য দায়ী- ক্যারোটিন।
• হলুদ বর্ণের জন্য দায়ী- জ্যান্থোফিল।
• লাল বর্ণের জন্য দায়ী- লাইকোপিন।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩৩.
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি?
  1. ফ্যাটম্যান
  2. প্যাট্রিয়ট
  3. লিটল বয়
  4. ডেস্ট্রয়ার
ব্যাখ্যা

• জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
• যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে।
• এর তিন দিন পর ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৩৪.
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান-
  1. লিটন দাসের
  2. তামিম ইকবালের
  3. মুমিনুল হকের
  4. মুশফিকুর রহিমের
ব্যাখ্যা

- টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের।
- তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ছিলেন।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে তাঁর সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি রয়েছে।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।
উৎসঃ বিসিবি ওয়েবসাইট।