পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৩ টপিক: প্রিলিমিনারি [৬০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কান্ডারি
  2. ঠান্ডা
  3. মৃণ্ময়
  4. দরুন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• মৃণ্ময় - অশুদ্ধ বানান।
এর শুদ্ধ বানান- 'মৃন্ময়'।

'মৃন্ময়' শব্দের অর্থ:
- মাটির তৈরি।

• আরো কিছু শুদ্ধ বানান:
- গুন্ডা, ক্ষুণ্ন, বিকর্ষণ, পাষাণ, মুমূর্ষু, পাণিনি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'সমুদ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পাথার
  2. দরিয়া
  3. পয়োধি
  4. অর্ণব
  5. সরিৎ
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর সমার্থক শব্দ নয় - সরিৎ। 
- সরিৎ হলো - 'নদী' এর সমার্থক শব্দ।
-------------- 
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
-পাথার,
- রত্নাকর,
- অর্ণব,
- দরিয়া,
- পারাবার,
- পয়োধি,
- সিন্ধু,
- সাগর ইত্যাদি।
---------------
অন্যদিকে,
‘নদী’ শব্দের প্রতিশব্দ:
- শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অমৃত কুম্ভের সন্ধানে' কার রচনা?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. সমরেশ বসু
  3. সাঈদ আহমদ
  4. ড. আনিসুজ্জামান
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'অমৃত কুম্ভের সন্ধানে' উপন্যাস:
- ১৯৫৫ সালে প্রকাশিত 'অমৃত কুম্ভের সন্ধানে' উপন্যাসের মধ্য দিয়ে 'কালকূট' ছদ্মনামে সমরেশ বসুর উপন্যাস রচনার সূত্রপাত।
- একই সঙ্গে তিনি মার্কসবাদ থেকে ঝুঁকলেন অধ্যাত্মবাদের দিকে।
- প্রতি বছর প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভমেলা হয় এবং সেখানে ভারতবর্ষের সকল স্তরের মানুষের যে সমাবেশ ঘটে, সেই মিলনমেলাই উপন্যাসটির বিষয়বস্তু।
- আর তাতে অভিব্যক্ত হয়েছে মানুষের বিশ্বাসের সংকট থেকে উত্তরণের আকুতি।
----------------- 
• সমরেশ বসু:
- ১২২৪ সালে রাজানগর গ্রাম, বিক্রমপিুর-মন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ‘কালকূট’ ছদ্মনামে লিখতেন।
- তাঁর উপন্যাসের মূল বিষয় ব্রাত্যজীবন, সমাজের বিকৃতরূপ উন্মোচন ইত্যাদি।
- অশ্লীলতার অভিযোগে তাঁর প্রজাপ্রতি উপন্যাসের বিরুদ্ধে মামিলা হয়। তবে অশ্লীলতা আছে বলে বিচারে প্রমাণিত হয় নি।
- তিনি ১৯৫৫ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮০ সালে একাডেমি পুরস্কার লাভ করেন।

• তাঁর গ্রন্থ সমূহের নাম:
- গঙ্গা,
- প্রজাপতি,
- বিবর,
- শ্রীমতী ক্যাফে,
- বিটি রোডের ধারে,
- দেখি নাই ফিরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
এক কথায় প্রকাশ করুন: "বহু বিষয়ে জানেন যিনি"।
  1. নৈয়ায়িক
  2. ঋত্বিক
  3. বহুদর্শী
  4. বিদ্বান
  5. পাটনি
ব্যাখ্যা
• "বহু বিষয়ে জানেন যিনি" এর এক কথায় প্রকাশ - বহুদর্শী।

অন্যদিকে,
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ -  নৈয়ায়িক।
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ঋত্বিক।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• খেয়া পার করে যে - পাটনি।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'আজান' কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. দেশি
  4. উর্দু
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - 'আজান'।
- 'আজান' - ফারসি ভাষার শব্দ।

• 'আজান' শব্দের অর্থ: 
- নামাজ পড়তে আসার জন্য আহ্বান, ঘোষণা।

• বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - 'আজান'।
তবে,
বানানের নিয়ম অনুসারে- ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি শব্দে বিকল্পে 'য' লেখা যেতে পারে।
যেমন-
আযান, ওযু, কাযা, নামায ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম- বাংলা একাডেমি আধুনি বাংলা অভিধান।
.
'ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. শ্লথ
  2. নম্র
  3. অজ্ঞেয়
  4. বিলম্ব
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ - নম্র।
উল্লেখ্য,
• ‘ধৃষ্ট’ (বিশেষণ) শব্দের অর্থ - উদ্ধত, লম্পট।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘জ্ঞেয়’ এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞেয়।
- ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ - সফল।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘আশু’ এর বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- ‘উর্ধ্ব’ এর বিপরীতার্থক শব্দ - অধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
.
'মনোরম' এর সন্ধি বিচ্ছেদ-
  1. মনোঃ + রম
  2. মন + রম
  3. মনো + রম
  4. মনঃ + রম
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'মনোরম' এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + রম'।

 -------------------------- 
কয়েকটি বিসর্গ সন্ধি: 
• তিরঃ + ধান = তিরোধান,
• মনঃ + রম = মনোরম,
• মনঃ + যোগ = মনোযোগ,
• মনঃ + হর = মনোহর,
• তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
'Philology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ধ্বনিবিদ্যা
  2. দর্শনবিদ্যা
  3. ভাষাবিদ্যা
  4. মনোবিদ্যা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Philology' এর বাংলা পরিভাষা- ভাষাবিদ্যা/'ভাষাতত্ত্ব'।

আরো কিছু পারিভাষিক শব্দ: 
• 'Phonetic' -  'ধ্বনিগত'।  
• 'Phonetics' -  'ধ্বনিবিদ্যা।
• 'Phonometer' - 'ধ্বনিমাপক'।
• 'Philosophy' - দর্শনশাস্ত্র।
• 'Psychology' - মনোবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
"দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" - লাইনটির রচয়িতা কে?
  1. কামিনী রায়
  2. কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. রজনীকান্ত সেন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• "দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" - লাইনটির রচয়িতা 'কৃষ্ণচন্দ্র মজুমদার'।
------------------------- 

কবিতা- দুঃখ বিনা সুখ হয় না (সম্ভাব শতক কাব্যগ্রন্থ থেকে)
কবি - কৃষ্ণচন্দ্র মজুমদার। 

কি কারণ, দীন। তব মলিন বদন?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ?
উদ্যম বিহনে কার পূরে মনোরথ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?
----------------------- 
• কৃষ্ণচন্দ্র মজুমদার:
- ১৮৩৪ সালের ১০ জুন বৃহত্তর খুলনা জেলার সেনহাটি গ্রামে এক বৈদ্য পরিবারে তাঁর জন্ম।
- তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক। 
- ১৮৬১ সালে 'ঢাকা প্রকাশ' প্রকাশিত হলে তিনি তার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম 'সদ্ভাবশতক'।
- ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে’ তাঁর রচিত বিখ্যাত একটা পঙ্‌ক্তি।
- ১৯০৭ সালে তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- রাসের ইতিবৃত্ত,
- কৈবল্যতত্ত্ব,
- মোহভোগ।

উৎস: বাংলাপিডিয়া; 'সদ্ভাবশতক'- কাব্যগ্রন্থ, কৃষ্ণচন্দ্র মজুমদার।
১০.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. সেলাই
  2. চলিষ্ণু
  3. ঘাটাল
  4. বহতা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ - ঘাটাল (ঘাট+ আল)।

তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: চোর+আ = চোরা, কেষ্ট+আ = কেষ্টা, ডিঙি+আ = ডিঙা, বাঘ্+আ = বাঘা, হাত্+আ = হাতা
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
যথা:
- বাংলা তদ্ধিত প্রত্যয়। 
- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 
- বিদেশি তদ্ধিত প্রত্যয়। 

অন্যদিকে,
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - সেলাই (√সিল্ + আই)।
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - চলিষ্ণু (√চল্‌ + ইষ্ণু)।
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - বহতা (√বহ্‌ + তা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১১.
কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?
  1. ১৯২৩ সাল
  2. ১৯২২ সাল
  3. ১৯২০ সাল
  4. ১৯২৪ সাল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'অগ্নিবীণা' কাব্য:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ কে উৎসর্গ করেন।
- এ কাব্যে মােট ১২টি কবিতা আছে। এটি ১৯২২ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়ােল্লাস'।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী  কবি' হিসাবে পরিচিত হন।
----------------- 
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা (১৯২২ সালে প্রকাশিত)।
- বিষের বাঁশি।
- দোলনচাঁপা।
- ভাঙার গান।
- সাম্যবাদী।
- সর্বহারা।
- ফণি-মনসা।
- জিঞ্জির।
- সন্ধ্যা।
- প্রলয় শিখা।
- মরু ভাস্কর।
- নতুন চাঁদ।
- চক্রবাক।
- সিন্ধু হিন্দোল ইত্যাদি।

• তাঁর রচিত গানের বই:
- বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরসাকী, জুলফিকার, বনগীতি, গুলবাগিচা, গানের মালা ও গীতি শতদল ইত্যাদি। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
Rearrangement of Jumbled Words.
1 : He dared
P : the forty thieves
Q : to fight
R : who
S : challenged him
6 : to a duel.
  1. PQRS
  2. QPRS
  3. RSQP
  4. SPQR
  5. None of the above
ব্যাখ্যা
• The correct sequence is - QPRS.

• He dared to fight the forty thieves who challenged him to a duel.
Bangla Meaning: সে সাহস করে চল্লিশজন ডাকাতের সঙ্গে লড়াই করেছিল, যারা তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানিয়েছিল।
১৩.
Rearrangement of Jumbled Words.
1 : The ravine was about ten yards wide
P : and as I stepped down into it
Q : and four or five feet deep
R : on which I had
S : a bird flew off a rock
6 : put my hand.
  1. PSRQ
  2. RSQP
  3. SRQP
  4. QPSR
  5. None of the above
ব্যাখ্যা
The correct sequence is - QPSR.

• The ravine was about ten yards wide and four or five feet deep and as I stepped down into it a bird flew off a rock on which I had put my hand.
Bangla Meaning: গিরিখাতটি প্রায় দশ গজ চওড়া এবং চার বা পাঁচ ফুট গভীর ছিল, এবং আমি যখন তাতে নামলাম, তখন একটি পাখি সেই পাথর থেকে উড়ে গেল, যেখানে আমি আমার হাত রেখেছিলাম।
১৪.
Rearrangement of Jumbled Words.
1 : What handicapped people
P : an opportunity to pull their weight
Q : but what we are ready
R : and do something useful
S : want most of all is
6 : to offer is pity.
  1. PQSR
  2. QSPR
  3. RPQS
  4. SPRQ
  5. None of the above
ব্যাখ্যা
• The correct sequence is - SPRQ.

• What handicapped people want most of all is an opportunity to pull their weight and do something useful but what we are ready to offer is pity.
Bangla Meaning: প্রতিবন্ধী মানুষদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করার সুযোগ এবং সমাজে কিছু উপকারী ভূমিকা রাখা। কিন্তু আমরা যা দিতে প্রস্তুত তা হলো করুণা।
১৫.
Spot the error.
All of they are supporters of the Bangladesh Cricket Team.
  1. All of
  2. they
  3. are
  4. supporters of the Bangladesh Cricket Team
  5. No error
ব্যাখ্যা
• Incorrect Sentence: All of they are supporters of the Bangladesh Cricket Team.
• Correct Sentence: All of them are supporters of the Bangladesh Cricket Team.

- বাক্যের "All of they" অংশটি ভুল।
- "All of" এর পরে সর্বদা একটি objective pronoun ব্যবহার করতে হয়, যেমন: them, us, him ইত্যাদি।
- এখানে "they" ব্যবহার করা হয়েছে, যা একটি subject pronoun, এবং এটি এখানে প্রযোজ্য নয়।
১৬.
Spot the error.
The bag is lying into the left almirah.
  1. The bag
  2. is lying
  3. into
  4. the left almirah
  5. No error
ব্যাখ্যা
• Incorrect Sentence: The bag is lying into the left almirah.
• Correct Sentence: The bag is lying in the left almirah.

- এখানে "into" শব্দটির ব্যবহার ভুল।
- "Lying" বা "lying down" এর সাথে সাধারণত "in" ব্যবহৃত হয়, "into" নয়।
- "into" সাধারণত ব্যবহার হয় যখন কিছু একটা স্থান বা বস্তুর মধ্যে প্রবেশ করে, কিন্তু এখানে ব্যাগটি আলমিরার মধ্যে অবস্থান করছে, তাই "in" হবে সঠিক শব্দ।
১৭.
Spot the error.
The Democratic Party is a umbrella for many liberal groups.
  1. The Democratic
  2. Party is a
  3. umbrella for many
  4. liberal groups
  5. No error
ব্যাখ্যা
• Incorrect Sentence: The Democratic Party is a umbrella for many liberal groups.
• Correct Sentence: The Democratic Party is an umbrella for many liberal groups.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।

• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
১৮.
Which situation best describes "stolid" behaviour?
  1. Remaining composed during a heated argument
  2. Dancing exuberantly at a party
  3. Crying openly after receiving sad news
  4. Becoming frustrated over a delayed flight
  5. Laughing uncontrollably during a comedy show
ব্যাখ্যা
• The required answer is - Remaining composed during a heated argument.

• Stolid (Adjective)
English Meaning: (of a person) Calm and not showing emotion or excitement.
Bangla Meaning: অনুত্তেজিত; অবিচলিত; সহজে বিচলিত হয় না এমন।

Example Sentence: 
1. He's a very stolid, serious man.
2. She remained stolid during the trial.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Which of the following sentences best captures the meaning of "Fatuous"?
  1. A carefully thought-out policy decision that emphasizes practicality.
  2. A poet’s deeply philosophical musings on the nature of existence.
  3. An artist’s bold and avant-garde creation challenges societal norms.
  4. A politician’s empty, self-satisfied speech inspires laughter rather than admiration.
  5. A scientist presenting a meticulously calculated hypothesis with convincing evidence.
ব্যাখ্যা
• The required answer is - A politician’s empty, self-satisfied speech inspires laughter rather than admiration.

• Fatuous (adjective)
English Meaning: Stupid, not correct, or not carefully thought about.
Bangla Meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী: a fatuous smile.

Example Sentence:
1. I'd say the letter is the slightly more fatuous article.
2. When passion and commitment are present but without intimacy, the experience is fatuous love.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Which historical figure is most accurately described as a 'dissident' due to their opposition to a repressive government?
  1. Adolf Hitler during the rise of Nazi ideology
  2. Joseph Stalin during the early years of the Soviet Union
  3. Queen Victoria during the British Empire's imperialistic expansion
  4. Winston Churchill during the British Empire's expansion
  5. Mahatma Gandhi during British colonial rule in India
ব্যাখ্যা
• The required answer is - Mahatma Gandhi during British colonial rule in India.

• Dissident (adjective)
English Meaning: 
- A person who publicly disagrees with and criticizes their government.
- Critic of conventional or official policy.
Bangla Meaning: ভিন্নমতাবলম্বী।

Example Sentence: 
1. Captain was able to offer his small and relatively inexpensive force as a cost-effective way to keep dissident colonials in check.
2. It is widely recognized that dissident elements within the Catholic Church should be reformed.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
She chummed ______ with some girls from Bristol on holiday.
  1. for
  2. in
  3. of
  4. off
  5. up
ব্যাখ্যা
• Complete Sentence: She chummed up with some girls from Bristol on holiday.

• chum up (phrasal verb with chum verb)
English Meaning: to become friends.
Bangla Meaning: ঘনিষ্ঠ হওয়া বা, বন্ধুত্ব গড়ে তোলা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
He tried to paper ________ the country's deep-seated problems.
  1. in
  2. of
  3. for
  4. over
  5. into
ব্যাখ্যা
• Complete Sentence: He tried to paper over the country's deep-seated problems.

• paper over something (phrasal verb with paper verb)
English Meaning: to hide an unpleasant situation, especially a problem or disagreement, in order to make people believe that it does not exist or is not serious.
Bangla Meaning: কোনো সমস্যা বা মতভেদ সাময়িকভাবে ঢেকে রাখা বা উপেক্ষা করা, যেন তা গুরুত্বপূর্ণ নয় বলে মনে হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
I've been slogging ______ at this for hours and I'm exhausted.
  1. off
  2. away
  3. for
  4. to
  5. None of the above
ব্যাখ্যা
• Complete Sentence: I've been slogging away at this for hours and I'm exhausted.

• slog away (phrasal verb with slog verb)
English Meaning: to work very hard for a long time.
Bangla Meaning: কষ্ট করে পরিশ্রম করা বা অবিরাম কঠোর পরিশ্রম করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
What is the name of the largest republic in Central Asia?
  1. Kyrgyzstan
  2. Uzbekistan
  3. Tajikistan
  4. Kazakhstan
  5. Turkmenistan
ব্যাখ্যা
কাজাখস্তান:
- কাজাখস্তান মধ্য এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। 
- এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র।
- দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া।
- কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত।
- তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। 
- রাজধানী: নূর সুলতান।
- মুদ্রার নাম: টেঙ্গি।

উল্লেখ্য,
- ১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
- ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান।
- ১৯৯৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়।

এছাড়াও,
⇒ মধ্য এশিয়ার দেশ:
- উজবেকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান।

উৎস: Worldatlas.
২৫.
Monsoon Revolution is related to -
  1. Venezuela
  2. Tunisia
  3. Bangladesh
  4. Ukraine
  5. Iran
ব্যাখ্যা
মুনসুন অভ্যুত্থান (Monsoon Revolution):
- মুনসুন অভ্যুত্থান (Monsoon Revolution) বাংলাদেশের সাথে সম্পর্কিত।

⇒ সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই, ২০২৪ আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- শুরুতে এ আন্দোলন অহিংস ছিল।
- কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই, ২০২৪ আন্দোলন সহিংস রূপ নেয়।
- অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- সহিংসতার মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে।
- যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে।
- ৫ আগস্ট, ২০২৪ পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার।

উল্লেখ্য,
- বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ২০২৪ সালের এই অভ্যুত্থানকে মুনসুন অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন।
- ৫ আগস্টের অভ্যুত্থানকে ‘মনসুন অভ্যুত্থান’ আখ্যায়িত করে তিনি বলেন, আগামীতে বিশ্বের নানা প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে তারুণ্যের এই অভ্যুত্থান প্রেরণা জুগিয়ে যাবে।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
২৬.
The river Padma enters Bangladesh through -
  1. Rajshahi
  2. Khulna
  3. Mymensingh
  4. Dinajpur
  5. Kurigram
ব্যাখ্যা
পদ্মা নদী:
- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।
- শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

⇒ এছাড়াও, বাংলাদেশের বিভিন্ন নদীর প্রবেশ পথ:
- পদ্মা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে।
- ব্রহ্মপুত্র নদ তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- মেঘনা ভারতের আসাম রাজ্যের নাগা-মনিপুর পার্বত্য অঞ্চলে উৎপন্ন বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুইটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- যমুনা ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের একাট শাখা যমুনা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে।
- করতোয়া নদী পঞ্চগড় জেলার ভিটগড়ের নিকট বাংলাদেশে প্রবেশ করেছে।
- মহানন্দা নদী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
How many gas fields are currently now operated by Bangladesh Gas Fields Company Limited?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
  5. 11
ব্যাখ্যা
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড:
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান।
- বিজিএফসিএল ১৯৫৬ সালের ৩০ মে প্রতিষ্ঠিত পাকিস্তান শেল ওয়েল কোম্পানীর (পিএসওসি) উত্তরসূরী।
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর শেল অয়েল কোম্পানীর আবিষ্কৃত ৫টি গ্যাস ফিল্ড তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর এবং কৈলাসটিলা নামমাত্র মূল্যে ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করা হয়।
- তারই পরিপ্রেক্ষিতে ১৯৭৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তান শেল ওয়েল কোম্পানী (পিএসওসি) এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড' (বিজিএফসিএল) করা হয়।
- উক্ত ৫টি ফিল্ডের মধ্যে তিতাস, হবিগঞ্জ ও বাখরাবাদ ফিল্ড এবং আরো ৩টি ফিল্ড যথাঃ নরসিংদী, মেঘনা এবং কামতা অর্থাৎ মোট ৬টি ফিল্ড বিজিএফসিএল এর পরিচালনাধীন রয়েছে।
- বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী এ কোম্পানি গ্যাসের গুণগতমান বজায় রেখে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে উৎপাদিত গ্যাস সরবরাহ করে।

⇒ বিজিএফসিএল দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ২২% গ্যাস উৎপাদন করে।
- গ্যাসের সাথে উপজাত হিসেবে উৎপাদিত কনডেনসেট অ্যাকুয়া রিফাইনারি লিমিটেড এবং সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড এর নিকট বিক্রয় করা হয়।
- বিজিএফসিএল প্রতি বছর জাতীয় রাজস্ব কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

উল্লেখ্য,
- বর্তমানে বিজিএফসিএল এর আওতায় ৬টি গ্যাস ফিল্ড যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতা রয়েছে।
- এ ৬টি গ্যাসক্ষেত্রের মধ্যে ৫টি অর্থাৎ তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাসক্ষেত্র বর্তমানে উৎপাদনে আছে।
- অতিরিক্ত পানি উৎপাদনের জন্য কামতা ফিল্ড হতে গ্যাস উৎপাদন বন্ধ রয়েছে।
- আন্তর্জাতিক অয়েল কোম্পানি স্যান্টোস পরিচালিত সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সিদ্ধান্তক্রমে চট্টগ্রামের সিলিমপুরস্থ প্লান্ট স্থাপনা বিজিএফসিএল কে দেখাশুনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

⇒ বিজিএফসিএল এর ফিল্ডসমূহ:
- তিতাস গ্যাস ফিল্ড,
- হবিগঞ্জ গ্যাস ফিল্ড,
- বাখরাবাদ গ্যাস ফিল্ড,
- নরসিংদী গ্যাস ফিল্ড,
- মেঘনা ফিল্ড,
- কামতা ফিল্ড।

উৎস: বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড ওয়েবসাইট।
২৮.
What is the meaning of 'diamond duck' in cricket?
  1. Out for zero (0) runs off zero (0) balls
  2. Out for zero (0) runs in the first ball
  3. Out for zero (0) runs on the last ball of the innings
  4. Out for zero (0) runs on the first ball of the innings
  5. None of above
ব্যাখ্যা
ক্রিকেটে 'ডাক':
- ক্রিকেট শূন্য রানে আউট হওয়াকে ‘ডাক’ বলা হয়। 
- 'ডাক' শব্দটির প্রচলন টেস্ট ক্রিকেট শুরু হওয়ার আগে থেকেই।
- ধারনা করা হয় ইংল্যান্ডের রাজা ৭ম এডওয়ার্ড এই 'ডাক' শব্দ ব্যবহার করেন।
- ক্রিকেটে বিভিন্ন ধরনের 'ডাক'এর প্রচলন রয়েছে। সেগুলো হলো:

• গোল্ডেন ডাক:
- কোনো ব্যাটসম্যান যদি প্রথম বলেই ০ রানে আউট হয় তাহলে তাকে 'গোল্ডেন ডাক' বলা হয়। তবে এটা অনেকেরই জানা।
• সিলভার ডাক:
- যদি কোনো ব্যাটসম্যান ২য় বলে বা ২টি বল খেলে আউট হয় তখন তাকে 'সিলভার ডাক' বলা হয়।
• ব্রোঞ্জ ডাক:
- যদি কোনো ব্যাটসম্যান ৩ বলে ০ রান করে আউট হয় তাহলে একে 'ব্রোঞ্জ ডাক' বলে।
• ডায়মন্ড ডাক:
- যখন কোনো ব্যাটসম্যান কোন বল না খেলেই ০ রানে আউট হয় তখন তাকে 'ডায়মন্ড ডাক' বলে। এই ধরনের ডাক নতুন ব্যাটসম্যানেরা রান আউটের ক্ষেত্রে হয়ে থাকে।
• প্লাটিনাম ডাক:
- যখন কোনো ওপেনার ব্যাটসম্যান ইনিংসের প্রথম বলেই ০ রানে আউট হয় তখন তাকে 'প্লাটিনাম ডাক' বলে। বিশ্বের মস্তবড় ওপেনারদের বেলায় এমন ঘটনা হয়ে থাকে। এই ধরনের ডাক কে আবার ডায়ামন্ড ডাক এবং রয়েল ডাকও বলা হয়ে থাকে।
• টাইটানিয়াম ডাক:
- যখন কোনো ওপেনার কোন বল না খেলেই ০ রানে আউট হয় (রান আউট) তখন তাকে 'টাইটানিয়াম ডাক' বলে। উদাহরণঃ ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকান মাতারা হারিকেন নামে খ্যাত সানাৎ জয়সুরিয়া আউট হন ইনিংসের প্রথম বলে সাকিবের ডিরেক্ট থ্রোতে রানআউট হয়ে।
• লাফিং ডাক:
- যখন কোনো ব্যাটসম্যান ব্যাটিং দলের শেষ ব্যাটসম্যান হিসেব ০ রানে আউট হয় তখন তাকে 'লাফিং ডাক' বলে।

উৎস: BBC.
২৯.
Which Bengali scientist contributed to the 'Bose-Einstein statistics'?
  1. Jagadish Chandra Bose
  2. Satyendra Nath Dutta
  3. Subhas Chandra Bose
  4. Amar Nath Bose
  5. Satyendra Nath Bose
ব্যাখ্যা
বসু-আইনস্টাইন পরিসংখ্যান:
- বোস-আইনস্টাইন পরিসংখ্যান (Bose-Einstein statistics) হলো একটি পরিসংখ্যান তত্ত্ব যা ১৯২৪-২৫ সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু (Satyendra Nath Bose) এবং আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) দ্বারা প্রকাশিত হয়।
- বোস-আইনস্টাইন পরিসংখ্যান এমন একটি সংখ্যায়ন পদ্ধতি, যার মাধ্যমে পদার্থের পূর্ণসংখ্যার স্পিনবিশিষ্ট মৌলিক কণাদের বন্টন ব্যাখ্যা করা হয়।
- অর্থাৎ বিশ্বজগতের যে কণাগুলোর ঘূর্ণন পূর্ণসংখ্যা, বসুর নামানুসারে পল ডিরাক সেগুলো নামকরণ করেন বোসন কণা।
- বোসন কণারা মেনে চলে সত্যেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন আবিষ্কৃত ওই পরিসংখ্যান।
- আলোর কণা ফোটন, গ্লুয়ন, হিগস বোসন, ডব্লিউ ও জেড বোসন কণা এই শ্রেণির অন্তর্ভূক্ত।
- এটাকে অনেক সময় ‘পদার্থের পঞ্চম অবস্থা’ও বলা হয়।

⇒ সত্যেন্দ্রনাথ বসু:
- সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ সালের ১ জানুয়ারি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষাজীবন শুরু হয় নিউ ইন্ডিয়ান স্কুলে।
- ১৯১৩ সালে একই কলেজ থেকে গণিতসহ স্নাতক ও ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- সত্যেন বসুর গবেষণার ক্ষেত্র ছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞান।
- তবে তার একটি গবেষণা থেকেই জন্ম বোস-আইনস্টাইন পরিসংখ্যানের।
- সেই কাজের সূত্র ধরেই আইনস্টাইন বোস-আইনস্টাইন কন্ডেনসেট নামে পদার্থের এক বিশেষ অবস্থার ভবিষ্যদ্বাণী করেন আইনস্টাইন।
- ১৯২৪ সালে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার আবিষ্কার বোস-আইনস্টাইন কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের জন্য বিজ্ঞান ইতিহাসের অংশ হয়ে আছেন।

উৎস: BBC.
৩০.
Davos is famous for the annual meeting of -
  1. World Health Organization
  2. World Bank
  3. World Economic Forum
  4. OIC
  5. World Meteorological Organization
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ১৫-১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে World Economic Forum-এর ৫৪তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking-এ সিঙ্গাপুর সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

উৎস: WEF ওয়েবসাইট।
৩১.
The country known as a super global power but has not yet elected a woman as its head of the of the government is -
  1. USA
  2. Russia
  3. Japan
  4. France
  5. all of above
ব্যাখ্যা
বিশ্বের ক্ষমতাধর যে দেশে নারী রাষ্ট্রপ্রধান ছিলনা:
- বিশ্বের ক্ষমতাধর দেশ যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান প্রভৃতি কোন দেশেই কখনো নারী রাষ্ট্রপ্রধান ছিলনা।
- যুক্তরাষ্ট্রের সোয়া দুই শ বছরের ইতিহাসে মাত্র দুজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। 
- কিন্তু সর্বোচ্চ লড়াই শেষেও তারা ক্ষমতায় আসতে পারেনি।

⇒ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির (জিডিপির দিক থেকে) ২০ দেশের মধ্যে আটটি দেশ কখনো দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো নারীকে নির্বাচন করেনি।
- সুইজারল্যান্ড সর্বোচ্চ ছয়জন নারীকে সরকারপ্রধান করেছে।
- আর যুক্তরাজ্য করেছে তিনবার।
- কানাডার মতো দেশও মাত্র একবার একজন নারী সরকার প্রধান পেয়েছে, যিনি মাত্র চার মাস ক্ষমতায় ছিলেন।
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডসের মতো উন্নত বিশ্বের অংশীদার দেশগুলো কখনো কোনো নারী সরকারপ্রধান পায়নি।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অধিকাংশ দেশ নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতন হয়েছে, এই সময়ে জাপান ৩৮জন রাষ্ট্রপ্রধান বেছে নিয়েছে, কিন্তু তাদের একজনও নারী নয়।
- ফ্রান্সে ২৫ জন সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন, সবাই পুরুষ। 
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, স্পেন ও জাপানের মতো দেশগুলো দুই তালিকাতেই আছে বলে সংখ্যাটি কাছাকাছি।

এছাড়াও,
- নারীর ক্ষমতায়ন ও সমতা নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনগুলোর।
- কিন্তু জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের তিনটিই কখনো নারী নেতৃত্ব পায়নি। 
- জাতিসংঘ এখনো পর্যন্ত নারী মহাসচিব পাননি।

উৎস: i) UN Women.
ii) Independent Tv.
৩২.
Who staged a protest and started the Fridays for Future movement?
  1. Norman Borlaug
  2. Wangiri Mathai
  3. Hilda Hine
  4. Greta Thunberg
  5. None of them
ব্যাখ্যা
Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উল্লেখ্য,
- সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৯)।
- আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
- এ জন্য জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি।
- থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র।
- দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে।
- থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
৩৩.
What is the full form of LNG?
  1. Liquefied Nitrate Gas
  2. Liquefied Natural Gas
  3. Liquefier Nitrate Gas
  4. Liquefier Natural Gas
  5. Liquefied Nitric Gas
ব্যাখ্যা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি):
- LNG-এর পূর্ণরূপ: Liquefied Natural Gas বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।
- তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস যাকে সংরক্ষণ ও পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে তরলে রূপান্তর করা হয়েছে।
- জ্বালানি হিসেবে এলএনজির জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।
- প্রাকৃতিক গ্যাসকে -১৬০ ডিগ্রি সে: তাপমাত্রা ও ১ বায়ুচাপে রেফ্রিজারেসন প্রক্রিয়ায় তরল করে এলএনজি (LNG-Liquefied Natural Gas) পাওয়া যায়।
- এলএনজির প্রধান উপাদান মিথেন।
- তবে, সামান্য পরিমান ইথেন, প্রপেন, বিউটেন, পেন্টেনসহ অন্যান্য হাইড্রোকার্বন মিশ্রিত থাকে।
- প্রাকৃতিক গ্যাস-কে এলএনজিতে রূপান্তর করলে এর আয়তন সংকুচিত হয়ে ৬০০ গুন কমে যায়।
- এলএনজি বর্ণহীন, গন্ধহীন, ননকরোসিভ, ননটক্সিক পদার্থ এবং এর ঘনত্ব কমবেশী ৪৬০ কেজি/ঘনমিটার।

উৎস: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড ওয়েবসাইট।
৩৪.
Donald J. Trump is the ________ President of the United States.
  1. 45th
  2. 46th
  3. 47th
  4. both a & b
  5. both a & c
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট।

⇒ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য,
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica. 
৩৫.
According to which article of the constitution, a person cannot be a member of parliament who acquired citizenship of a foreign country?
  1. Article 47
  2. Article 48
  3. Article 64
  4. Article 65
  5. Article 66
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- পঞ্চম ভাগের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী -
(১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তাঁর বয়স পঁচিশ বৎসর পূর্ণ হলে বিধান-সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ-সদস্য থাকার যোগ্য হবেন।

(২) কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ-সদস্য থাকবার যোগ্য হবেন না, যদি
- কোন উপযুক্ত আদালত তাঁকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করেন,
- তিনি দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকেন;
- তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;
- তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকে;
- তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন;
- আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন; অথবা
- তিনি কোন আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৬.
According to Bangla Calendar today's date is -
  1. Kartik 27
  2. Kartik 28
  3. Kartik 29
  4. Kartik 30
  5. Ogrohaeon 1
ব্যাখ্যা
আজকের তারিখ:
- আজকের তারিখ ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।
- বাংলা তারিখ: ১ অগ্রহায়ণ, ১৪৩১।
- এটি বাংলা অগ্রহায়ণ মাস।
- এটি হেমন্ত কাল।

উৎস: Bangla Calendar. [link]
৩৭.
Which of the following is not written by Dinabandhu Mitra?
  1. Sadhabar Ekadashi
  2. Lilavati
  3. Ekei Ki Bole Sabhyata
  4. Biye Pagla Budo
  5. Jamai Barik
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র:
- নাট্যকার দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন।
- তিনি কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন।
- তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- বঙ্কিমচন্দ্র নীলদর্পণকে আঙ্কল টমস কেবিন-এর সঙ্গে তুলনা করেন।
- ১৮৭৩ সালের ১ নভেম্বর তাঁর অকাল মৃত্যু ঘটে। 

⇒ দীনবন্ধু সমকালীন হিন্দুসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রহসন রচনা করেও খ্যাতি অর্জন করেন। সমাজের সাধারণ মানুষ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা এবং তাদের প্রতি সহানুভূতিই তাঁর রচনার প্রধান প্রেরণা।

⇒ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য নাটক ও প্রহসন হলো: নবীন তপস্বিনী (১৮৬৩), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩) প্রভৃতি। সধবার একাদশী ও লীলাবতী উচ্চাঙ্গের সামাজিক নাটক। বিয়ে পাগলা বুড়ো ও জামাই বারিক দুটি প্রহসন।

অন্যদিকে,
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন- 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'।

উৎস: বাংলাপিডিয়া।
৩৮.
Which logic gate is used to perform multiplication operations in Boolean algebra?
  1. NOT
  2. NOR
  3. OR
  4. AND
  5. NAND
ব্যাখ্যা
লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0।
- মৌলিক লজিক গেইট তিনটি।
- যথা: OR গেইট, AND গেইট এবং NOT গেইট।

উল্লেখ্য,
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য OR লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য AND লজিক গেইট ব্যবহার করা হয়।
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য NOT লজিক গেইট ব্যবহার করা হয়।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৯.
A cube-shaped box with a side length of 9 meters contains another cube-shaped box inside it. The empty space accommodates 217,000 liters of water. What is the surface area of the smaller box?
  1. 364m2
  2. 334m2
  3. 328m2
  4. 384m2
  5. None of the above
ব্যাখ্যা
Question: A cube-shaped box with a side length of 9 meters contains another cube-shaped box inside it. The empty space accommodates 217,000 liters of water. What is the surface area of the smaller box?

Solution:
আমরা জানি,
১০০০ লিটার = ১ ঘন মি.
∴ ২১৭০০০ লিটার = (২১৭০০০/১০০০) = ২১৭ ঘন মি.

অর্থাৎ, খালি অংশের আয়তন = ২১৭ ঘন মি.

বড় বক্সের আয়তন = (৯) ঘন মি. = ৭২৯ ঘন মি.

∴ ছোট বক্সের আয়তন = ৭২৯ - ২১৭ = ৫১২ ঘন মি.

ছোট বক্সের এক বাহুর দৈর্ঘ্য = √৫১২ = ৮ মি.

∴ ছোট বক্সের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ × (৮) বর্গ মি.
= ৩৮৪ বর্গ মি.
৪০.
The average of the first six multiples of 4 is- 
  1. 14
  2. 12
  3. 11
  4. 16
  5. 18
ব্যাখ্যা
Question: The average of the first six multiples of 4 is- 

Solution: 
The first six multiples of 4 are = 4, 8, 12, 16, 20, 24

Average = (4 + 8 + 12 + 16 + 20 + 24)/6
= 14
৪১.
Two ingoing pipes are used to fill a cistern of capacity 2000 liters. The first pipe can fill the cistern twice as fast as the second one. Together, both pipes can fill the cistern in just 16/3 hours. What is the fill-up capacity of the first pipe per hour?
  1. 200 liters
  2. 220 liters
  3. 250 liters
  4. 500 liters
  5. None of the above
ব্যাখ্যা
Question: Two ingoing pipes are used to fill a cistern of capacity 2000 liters. The first pipe can fill the cistern twice as fast as the second one. Together, both pipes can fill the cistern in just 16/3 hours. What is the fill-up capacity of the first pipe per hour?

Solution: 
Let the first pipe fill the cistern in X hour,
so, the second pipe can fill the cistern in 2X hours.

both pipes can fill in one hour = (1/X) + (1/2X) 
= 3/2X
ATQ,
2X/3 = 16/3
∴ X = 8 hours.

∴ the fill-up capacity of the first pipe per hour is = 2000/8 = 250 liters.
৪২.
Tanvir gets 20% more salary than Rakib. So, how much less salary does Rakib get than Tanvir?
  1. 20%
  2. 16.67%
  3. 25%
  4. 14.26%
  5. None of the above
ব্যাখ্যা
Question: Tanvir gets 20% more salary than Rakib. So, how much less salary does Rakib get than Tanvir?

Solution: 
As Tanvir gets 20% more salary than Rakib
when, Rakib gets 100, Tanvir gets = (100 + 20% of 100)
= 120

120 of Tanvir's salary is 100 of Rakib's
100 of Tanvir's salary is {(100 × 100)/120} = 83.33

∴ Rakib gets (100 - 83.33) or, 16.67% less salary than Tanvir.
৪৩.
A train crossing a station in 30 seconds with a speed of 72kmph. If the length of the station is 300m, what is the size of the train?
  1. 200m
  2. 250m
  3. 350m
  4. 400m
  5. None of the above
ব্যাখ্যা
Question: A train crossing a station in 30 seconds with a speed of 72kmph. If the length of the station is 300m, what is the size of the train?

Solution: 
Speed = 72kmph
= (72 × 1000)/3600 mps
= 20 mps

total distance covered by the train is = 20 × 30 = 600m

∴ size of the train is = (600 - 300) = 300m
৪৪.
  1. 676
  2. 636
  3. 742
  4. 759
  5. None of the above
ব্যাখ্যা
Question: 


Solution: 
৪৫.
Three pots contain 100ml of water, milk, and oil respectively. 10% of the first pot is mixed with the second pot and then 20% of the second pot is mixed with the third pot. How much water is there in the third pot?
  1. 1ml
  2. 3ml
  3. 4ml
  4. 2ml
  5. 2.5ml
ব্যাখ্যা
Question: Three pots contain 100ml of water, milk, and oil respectively. 10% of the first pot is mixed with the second pot and then 20% of the second pot is mixed with the third pot. How much water is there in the third pot?

Solution: 
After mixing 10% water from the first pot to the second pot,
total mixture = 100 ml + (10% of 100ml) = 110ml
in 110 ml,
water = 10ml,
milk = 100 ml,

20% of the second pot is mixed with the third pot.
20% of the second pot contains = (20% of 110) ml = 22ml mixture.

in a 22ml mixture of the second pot,
water = (10/110)22 ml = 2ml
milk = (100/110)22 ml= 20ml
৪৬.
What is the probability of getting a sum 9 from two throws of a dice?
  1. 1/9
  2. 13/36
  3. 4/38
  4. 1/12
  5. None of the above
ব্যাখ্যা
Question: What is the probability of getting a sum 9 from two throws of a dice?

Solution: 
total event for two dice = 6 × 6 = 36
total event of getting 9 is = {(6, 3),(5, 4),(4, 5),(3, 6)} = 4

probability = 4/36 = 1/9
৪৭.
Find the value of sin5θ + cosec5θ if sinθ + cosecθ = 2.
  1. 32
  2. 0
  3. 1
  4. 2
  5. None of the above
ব্যাখ্যা
Question: Find the value of sin5θ + cosec5θ if sinθ + cosecθ = 2.

Solution:
sinθ + cosecθ = 2
or, sinθ + 1/sinθ = 2
or, sin2θ + 1 = 2sinθ
or, sin2θ - 2sinθ + 1 = 0
or, (sinθ - 1)2 = 0
or, sinθ - 1 = 0
∴ sinθ = 1

cosecθ = 1/sinθ = 1/1 = 1

∴ sin5θ + cosec5θ = (1)5 + (1)5 
= 2
৪৮.
  1. - 3
  2. 1
  3. 0
  4. - 1
  5. - 2
ব্যাখ্যা
Question: 

Solution:
৪৯.
In a 100 m race, A can give B 10 m and C 28 m. In the same race B can give C -
  1. 80m
  2. 18m
  3. 20m
  4. 22m
  5. None of the above
ব্যাখ্যা
Question: In a 100 m race, A can give B 10 m and C 28 m. In the same race B can give C -

Solution: 
A : B = 100 : 90
A : C = 100 : 72

∴ B : C = B : A / C : A
= 90 : 72

if B runs 90m, C runs 72m
∴ If B runs 100m, C runs = (72 × 100)/90
= 80

∴ B can give C (100 - 80) = 20m in a 100m race
৫০.
10 men or 15 women can do a certain work in 5 days. if 5 men and 15 women work together, they can complete the work in - 
  1. 10/3 days
  2. 10/7 days
  3. 20/7 days
  4. 15/4 days
  5. None of the above
ব্যাখ্যা
Question: 10 men or 15 women can do a certain work in 5 days. if 5 men and 15 women work together, they can complete the work in - 

Solution:
10 men can do it in 5 days.
one man can do it in (5 × 10) = 50 days
in one day 1 man can do = 1/50 
in one day 5 men can do = 5/50 = 1/10

15 women can do it in 5 days.
in one day they can do = 1/5

so, in one day, 5 men and 15 women together can do = 1/10 + 1/5
= 3/10

total time to complete the work is = 10/3 days
৫১.
The water of a pond is increasing doubled the amount daily. If it becomes full in 24 days, when was it half-filled?
  1. 12th day
  2. 18th day
  3. 22th day
  4. 20th day
  5. 23rd day
ব্যাখ্যা
Question: The water of a pond is increasing doubled the amount daily. If it becomes full in 24 days, when was it half-filled?

Solution: 
As it is an exponential growth,
we should start from the end.

full on the 24th day
half on the 23rd day
1/4 th on the 22nd day
1/8 th on the 21st day
৫২.
The sum of the ages of 5 children born at the intervals of 3 years each is 50 years. What is the age of the oldest child?
  1. 12 years
  2. 4 years
  3. 16 years
  4. 20 years
  5. None of the above
ব্যাখ্যা
Question: The sum of the ages of 5 children born at the intervals of 3 years each is 50 years. What is the age of the oldest child?

Solution: 
Let the ages of children be x, (x + 3), (x + 6), (x + 9) and (x + 12) years.
Then, x + (x + 3) + (x + 6) + (x + 9) + (x + 12) = 50
or, 5x = 20
or, x = 4.
∴ Age of the oldest child = x + 12 = 4 + 12 = 16 years.
৫৩.
A committee of 5 members is to be made of 5 males and 10 females so that there is always 3 females on the committee. How many ways can the committee be formed?
  1. 600
  2. 720
  3. 480
  4. 1200 
  5. 2400
ব্যাখ্যা
Question: A committee of 5 members is to be made of 5 males and 10 females so that there is always 3 females on the committee. How many ways can the committee be formed?

Solution:
As there should be always 3 females in the committee,
total ways = 5C2 × 10C3
= 10 × 120
= 1200