পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ জুন, ২০২১সময়55 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-১৩.০২.২০১৬) (৯ গ্রেড)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ জুন, ২০২১ · ১০০ প্রশ্ন

.
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩):
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক,
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি,
- বাংলা নাটকের পথিকৃৎ।
উৎসঃ LiveMCQ লেকচার

.
জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. ক) জন + ঐক
  2. খ) জন + নৈক
  3. গ) জন + ঔক
  4. ঘ) জন + এক
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়।
যেমন:
- মত + ঐক্য = মতৈক্য;
- জন + এক = জনৈক।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী

.
কোনটি স্ত্রীবাচক শব্দ?
  1. ক) মায়াবী
  2. খ) যোগী
  3. গ) দুঃখী
  4. ঘ) বৈষ্ণবী
ব্যাখ্যা

মায়াবী-মায়াবিনী,
কুহক-কুহকিনী,
যোগী-যোগিনী,
দুঃখী-দুঃখিনী শব্দগুলো হলো ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত শব্দ।

বৈষ্ণব (বিশেষ্য) বিষ্ণুর উপাসক; ধর্মসম্প্রদায়বিশেষ।
- বৈষ্ণবী (স্ত্রীলিঙ্গ)।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমি অভিধান

.
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. ক) মর্মাথে
  2. খ) ক্ষুদ্রার্থে
  3. গ) বৃহদার্থে
  4. ঘ) বিপরীতার্থে
ব্যাখ্যা

ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ
- নাটিকা,
- মালিকা,
- পুস্তিকা ইত্যাদি।
এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
'নকশী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
  1. ক) কাহিনী কাব্য
  2. খ) গাথা কাব্য
  3. গ) উপাখ্যান
  4. ঘ) চম্পুকাব্য
ব্যাখ্যা

কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত।
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
তাঁর রচিত নাটক-
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,
- ভয়াবহ সেই দিনগুলিতে ইত্যাদি।

নক্সী কাঁথার মাঠ একটি শিল্পসফল কাহিনি কাব্য।
এ কাব্যটি প্রকৃতপক্ষে পুরাতন কাব্যগাথার বিবর্তিত সাহিত্যিক রূপ।
- রূপা ও সাজুর এ কাহিনিকে কবি ‘করুণ গাথা’ বলে আখ্যায়িত করেছেন কারণ মৃত্যুর মধ্যে দিয়ে দুটি প্রাণ প্রেমের জন্যে প্রায়শ্চিত্ত করেছে।
নক্সী কাঁথার মাঠ - গাথাকাব্য জাতীয় রচনা হলেও এর অধিক গ্রহনযোগ্য উত্তর হবে কাহিনিকাব্য।

শিশুতোষ গ্রন্থঃ
- হাসু
- এক পয়সার বাঁশী
- ডালিমকুমার

উৎসঃ ‌লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
পরাশ্রয়ী বর্ণ কোনটি?
  1. ক) ম
  2. খ) ন
  3. গ) ং
  4. ঘ) ঞ্চ
ব্যাখ্যা

- ং, ঁ, ঃ — এই তিনটি বর্ণ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না৷
এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়৷ তাই এরা পরাশ্রয়ী বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী৷

.
ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?
  1. ক) বামায়ণ
  2. খ) মহাভারত
  3. গ) ঋগ্বেদ
  4. ঘ) চর্যাপদ
ব্যাখ্যা

প্রাচীন ভারতীয় আর্যভাষার সাহিত্যিক রূপ ছিলো দু'রকম। এর মধ্যে যেটি সবচেয়ে পুরনো সেটি হলো ঋক্‌বেদ এবং পরবর্তীকালে বৈদিক সাহিত্যের ভাষা, অন্যটি অর্বাচিন কালের।
সে সময়ের শিক্ষিত ব্যাক্তিদের ভাষা ছিলো এটি। এছাড়া লৌকিক নানা গল্প-উপাখ্যানের ভাষা হিসেবেও এর ব্যবহার ছিলো।
এ ভাষার কোনো লিখিত নমুনা পাওয়া যায় নি। তবে পরবর্তীকালের কাব্য পুরাণ প্রভৃতির মধ্যে এর স্মৃতি রয়ে গিয়েছে।
পাণিনির হাতে এ ভাষাই সংস্কৃত হয়।

উৎসঃ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

.
'জাহাকুল আবদ' শব্দের অর্থ-
  1. ক) বন্দীর হাসি
  2. খ) গোলামের হাসি
  3. গ) প্রেমিকার হাসি
  4. ঘ) সন্তানের হাসি
ব্যাখ্যা

Jahakul Abad translated into Bangla is Kreetadaser Hashi and translated into English it is The Laughter of a Slave.

Kreetadasher Hashi is Shaukat Osman's masterpiece dedicated to A.K.M.Ahsan, civil servant, poet Sanaul Huq, and Harihar Juglashu.
Kreetadasher Hashi was awarded the year's 1963 best literary award.
There are remembrances of atrocities committed during the rule of Ayub Khan, the period referred to in Osman's work.

Source: the daily star

.
'নামহীন গোত্রহীন' গ্রন্থের লেখক-
  1. ক) শওকত আলী
  2. খ) শাহেদ আলী
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে
গল্পগ্রন্থঃ
- আমরা অপেক্ষা করেছি
- আত্মজা ও একটি করবী গাছ,
নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন,
- শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

উপন্যাসঃ
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শিউলি,
- বৃত্তায়ন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) বীকেন্দ্রিকরণ
  2. খ) বিকেন্দ্রিকরণ
  3. গ) বিকেন্দ্রীকরণ
  4. ঘ) বিকেন্দ্রীকরন
ব্যাখ্যা

বিকেন্দ্রণ : (বিশেষ্য) বিকেন্দ্রীকরণ; কোনো বিষয়কে কেন্দ্রীয় সরকারের শাসন থেকে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হস্তে প্রদান

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

১১.
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ-
  1. ক) পারত্রিক
  2. খ) পরলৌকিক
  3. গ) পার্শ্বিক
  4. ঘ) স্বর্গীয়
ব্যাখ্যা

ঐহিক - পারত্রিক
ঐহলৌকিক - পারলৌকিক

উল্লেখ্য যে, ঐহিক (বিশেষণ) - ইহলোকের; এই জন্মের।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান

১২.
'পোস্টাল কোড' কী নির্দেশ করে?
  1. ক) ডাক বিভাগের নাম
  2. খ) প্রাপকের এলাকা
  3. গ) চিঠি লেখার স্থান
  4. ঘ) পোস্ট অফিসের নাম
ব্যাখ্যা
Cambridge Dictionary এর সংজ্ঞা অনুসারে 
Postal Code: a short series of letters and numbers that is part of an address, and shows exactly where a place is.

অর্থাৎ, পোস্টাল কোড একটি এলাকা সুনির্দিষ্টভাবে নির্দেশ করে যা মূলত প্রাপকের এলাকা নির্দেশ করে।
১৩.
'সব কটা জানালা খুলে দাওনা.............. ওরা আসল........চুপি চুপি.......... '' গানটির সুরকার কে?
  1. ক) আহমদ ইমতিয়াজ বুলবুল
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) ফজলে খোদা
  4. ঘ) কে জি মোস্তফা
ব্যাখ্যা

সব ক’টা জানালা খুলে দাও না
- গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু, 
-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল
- কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

উৎসঃ পত্রিকা রিপোর্ট

গানের কথাঃ 

     সবক'টা জানালা খুলে দাও না
     আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
     ওরা আসবে চুপি চুপি,
     যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।

১৪.
স্বভাব কবি কে ?
  1. কায়কোবাদ
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. ঈশ্বর গুপ্ত
  4. গোবিন্দ দাস
ব্যাখ্যা

• মূলত স্বভাব কবি হিসেবে পরিচিত- গোবিন্দচন্দ্র দাস। কিন্তু, রিয়েল জবের পরীক্ষায় শুধু গোবিন্দ দাস দেওয়া ছিলো। তাই কাছাকাছি উত্তর হিসেবে "গোবিন্দ দাস" উত্তর নেওয়া হয়েছে। 
------------------------- 
গোবিন্দ চন্দ্র দাস:
-  গোবিন্দ চন্দ্র দাস কে ‘স্বভাব কবি’ বলা হয়।
- গোবিন্দচন্দ্র দাস  ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি  ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে জন্মগ্রহণ করেন।
- গোবিন্দচন্দ্র দাস ভাওয়ালের কবি হিসেবেও বিখ্যাত।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।

'মগের মুল্লুক' নামক ব্যঙ্গকাব্যের রচয়িতা গোবিন্দচন্দ্র দাস।
- এটি প্রকাশিত হয় ১৮৯৩ খ্রিষ্টাব্দে। 

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু্‌,
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা ইত্যাদি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।

১৫.
'হাতির ডাক' এককথায় প্রকাশ-
  1. ক) অজিন
  2. খ) বৃংহিত
  3. গ) হ্রেষা
  4. ঘ) কেকা
ব্যাখ্যা

হ্রেষা (বিশেষ্য) - ঘোড়ার ডাক
বৃংহিত (বিশেষ্য) - হাতির গর্জন; হাতির চিৎকার
কেকা (বিশেষ্য) - ময়ূরের ডাক
অজিন (বিশেষ্য) - ছাগচর্ম; মৃগচর্ম; বাঘছাল

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

১৬.
'প্রস্রবণ' শব্দের অর্থ-
  1. ক) নদী
  2. খ) হ্রদ
  3. গ) ঝরনা
  4. ঘ) খাল
ব্যাখ্যা
উৎস; ঝরনা; প্রস্রবণ; নির্ঝর; ফোয়ারা।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১৭.
'পাওয়ার আগে ভোগের আয়োজন'-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?
  1. ক) খাল কেটে কুমির আনা
  2. খ) ঝোপ বুঝে কোপ মারা
  3. গ) ছাই ফেলতে ভাঙ্গা কুলো
  4. ঘ) গাছে কাঁঠাল গোঁফে তেল
ব্যাখ্যা
গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (ব্যঙ্গার্থ) - কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১৮.
'পাপে বিরত হও'- পাপে কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কারণে সপ্তমী
  2. খ) অপাদানে সপ্তমী
  3. গ) কর্তায় সপ্তমী
  4. ঘ) কর্মে সপ্তমী
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
- গাছ থেকে পাতা পড়ে,
- পাপে বিরত হও,
- সোমবার থেকে পরীক্ষা শুরু ইত্যাদি।
(উৎস- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী)

১৯.
'বীরবল' নামে কাকে অভিহিত করা হয়?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) প্রমথনাথ বিশী
  4. ঘ) প্রভাত কুমার মুখোপাধ্যায়
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী।
• তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
• তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
• 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
• তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
'সবুজপত্র' পত্রিকা কত সনে প্রকাশিত হয়?
  1. ক) ১৯৩০
  2. খ) ১৯২৪
  3. গ) ১৯১৪
  4. ঘ) ১৮৭২
ব্যাখ্যা

- 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক প্রথম সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
- এটি ১৯১৪ সালের ৭মে (২৫শে বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়।
- নন্দলাল বসু অঙ্কিত একটি সবুজ তালপাতা এর প্রচ্ছদে ব্যবহৃত হতো।
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

২১.
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
  1. ক) অভাগীর স্বর্গ
  2. খ) বলাকা
  3. গ) মতিচূর
  4. ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা

বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
 - মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
 - Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
 - পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
 - অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।
[সূত্র: বাংলাপিডিয়া]

২২.
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) চন্দ্রাবতী
ব্যাখ্যা

চা-রুটির দোকানে চাকরি করার সময় আসানসোলের দারোগা রফিজউল্লার সঙ্গে নজরুলের পরিচয় হয় এবং তাঁর সুবাদেই নজরুল ১৯১৪ সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন।
এক বছর পর তিনি পুনরায় নিজের গ্রামে ফিরে যান এবং ১৯১৫ সালে আবার রানীগঞ্জ সিয়ারসোল রাজস্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। এ স্কুলে নজরুল ১৯১৫-১৭ সালে একটানা অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। প্রিটেস্ট পরীক্ষার সময় ১৯১৭ সালের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন।

উৎসঃ বাংলাপিডিয়া

২৩.
'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' - গানটির রচিয়তা কে ?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) রবীন্দনাথ ঠাকুর
  3. গ) সলিল চৌধরী
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান'।
• এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক‌।
• দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান 'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' এই নাটকে ব্যবহৃত হয়।
• নূরজাহান তাঁর একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২৪.
নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
  1. ক) বিষের বাঁশী
  2. খ) চক্রবাক
  3. গ) অগ্নিবীণা
  4. ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা

বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
'নীলদর্পণ' নাটকটি কোথা থেকে প্রকাশিত?
  1. ক) ঢাকা
  2. খ) কলকাতা
  3. গ) মাদ্রাজ
  4. ঘ) বোম্বে
ব্যাখ্যা

১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২৬.
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
  1. ক) ১৯১৩
  2. খ) ১৯৪১
  3. গ) ১৯৩৯
  4. ঘ) ১৮৯১
ব্যাখ্যা

গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশিত হয়।
- Song Offerings - গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ও নাট্যকার ইয়েটস্‌।
- রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।
- ইংরেজি অনুবাদ পরবর্তীতে সম্পাদনা করেন - ডব্লিউ বি. ইয়েটস্‌।
- ১৯১৩ সালে Song Offerings গ্রন্থের জন্য তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ব্রিটানিকা ও বাংলাপিডিয়া

২৭.
'বনফুল' কার ছদ্মনাম ?
  1. ক) জসীমউদদীন
  2. খ) সুকান্ত
  3. গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• ‘বনফুল’ বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯) এর ছদ্মনাম।
• বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
• প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর

২৮.
Choose the right option: Swimming is conducive ___ health.
  1. ক) to
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) after
ব্যাখ্যা

If one thing is conducive to another thing, it makes the other thing likely to happen.
Example:- Sometimes the home environment just isn't conducive to reading.
- Swimming is conducive to health.
- Early rising is conducive to health.

২৯.
One should be careful about ___ duty.
  1. ক) one's
  2. খ) her
  3. গ) his
  4. ঘ) their
ব্যাখ্যা
One এর possessive হিসাবে বাক্যের শূন্যস্থানে one's ব্যবহৃত হয়।
৩০.
Identify the correct antonym for the word ‘peace’:
  1. ক) happiness
  2. খ) contentment
  3. গ) violence
  4. ঘ) satisfaction
ব্যাখ্যা

Peace

SYNONYMS
tranquility, calm, non-violence

ANTONYMS
conflict, violence, distress

Source: Oxford 

৩১.
Choose the correct proverb:
  1. ক) All that glittered is gold.
  2. খ) All that glittered was gold.
  3. গ) All that glittered must gold.
  4. ঘ) All that glitters is not gold.
ব্যাখ্যা

English proverb:
All that glitters is not gold. / Don't judge a book by its cover.

বাংলা প্রবাদঃ চকচক করিলেই সোনা হয় না।

Source: LiveMCQ Lecture

৩২.
Shakespeare is famous mostly for his-
  1. ক) noveals
  2. খ) autobiography
  3. গ) plays
  4. ঘ) essays
ব্যাখ্যা

William Shakespeare, Shakespeare also spelled Shakespeare, byname Bard of Avon or Swan of Avon, (baptized April 26, 1564, Stratford-upon-Avon, Warwickshire, England—died April 23, 1616, Stratford-upon-Avon), English poet, dramatist, and actor.
He is often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.

Source: britannica.com

৩৩.
It's time you ____ your mistakes.
  1. ক) realised
  2. খ) realise
  3. গ) had realised
  4. ঘ) have realised
ব্যাখ্যা

- It is time এরপর pronoun এর subjective form আসলে সেই subjective এরপর verb এর past form ব্যবহৃত হয়।
সুতরাং শূন্যস্থানে realize এর past form realized বসবে।
যেমনঃ
- It's time you realized your mistakes.
- It's time you went to bed.
- It's high time you bought a new pair of jeans.

৩৪.
Life : Death
  1. ক) Flower : Petals
  2. খ) Honey : Poison
  3. গ) Fruit : Jelly
  4. ঘ) Sorrow : Distress
ব্যাখ্যা
Life - জীবন, Death - মৃত্যু; এদের সম্পর্ক বিপরীতার্থক
অপশনের শব্দ গুলোর মধ্যে - Honey (মধু), Poison (বিষ) এর সম্পর্কও বিপরীতার্থক।
৩৫.
'Maiden Speech' means-
  1. ক) last speech
  2. খ) final speech
  3. গ) early speech
  4. ঘ) first speech
ব্যাখ্যা
Maiden speech means the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Source: Cambridge Dictionary.
৩৬.
A Machiavellian character is-
  1. ক) an honest person
  2. খ) a cunning person
  3. গ) a romantic person
  4. ঘ) a wise person
ব্যাখ্যা
A Machiavellian character is a cunning, scheming, and unscrupulous person, especially in politics.

Source: Oxford
৩৭.
I wish ___
  1. ক) I am a king
  2. খ) I were a king
  3. গ) I had been a king
  4. ঘ) I will be a king
ব্যাখ্যা
I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়।
যেমনঃ I wish I were an affluent man.
I wish I were a king.
৩৮.
The word 'parsimony' means-
  1. ক) pathetic
  2. খ) miserable
  3. গ) miserliness
  4. ঘ) lavish
ব্যাখ্যা
Parsimony - extreme unwillingness to spend money or use resources.
Similar: meanness, miserliness

Source: Oxford
৩৯.
English language is not ____ difficult to understand.
  1. ক) too
  2. খ) so
  3. গ) very
  4. ঘ) much
ব্যাখ্যা

Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য। এখানে too difficult ব্যবহারে ‘অনেক কঠিন’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমনঃ
- He is too weak to walk.
- English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.

৪০.
You ___ tomorrow if you have any work.
  1. ক) need not to come
  2. খ) need not come
  3. গ) need not coming
  4. ঘ) don't need coming
ব্যাখ্যা

Need is a semi-modal verb because in some ways it is like a modal verb and in other ways like a main verb.

We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:

- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
- You need not come tomorrow if you have any work.

Source: Cambridge Dictionary

৪১.
The word 'electorate' means-
  1. ক) election
  2. খ) a body of voters
  3. গ) election officer
  4. ঘ) candidates
ব্যাখ্যা

Electorate (noun):
Meaning: A body of people entitled to vote; All the people in a country or area who are entitled to vote in an election.
Bengali meaning: নির্বাচকমণ্ডলী।

Source: Oxford, Merriam-Webster Dictionary & Bangla Academy Dictionary.

৪২.
Which of the following sentences is correct?
  1. ক) Paper is made of wood.
  2. খ) Paper is made from wood.
  3. গ) Paper is made by wood.
  4. ঘ) Paper is made on wood.
ব্যাখ্যা

কোনো কিছু তৈরি করার পর উপাদান দেখা না গেলে made from বসে।।
যেমন- Paper is made from wood/bamboo.
কিন্তু যদি উপাদান দেখা যায় তাহলে made of বসে।
যেমন- The ring is made of gold.

৪৩.
'Pediatric' relates to the treatment of-
  1. ক) adults
  2. খ) children
  3. গ) to see
  4. ঘ) to have seen
ব্যাখ্যা

Pediatrics, medical specialty dealing with the development and care of children and with the diagnosis and treatment of childhood diseases.

Source: Britannica Encyclopedia.

৪৪.
He has recently parted ____ his wife.
  1. ক) with
  2. খ) to
  3. গ) from
  4. ঘ) at
ব্যাখ্যা

Part
- to separate or cause something or someone to separate:

To be parted from him even for two days made her sad.
Being parted from his family made him feel homesick.

- If two people part, they leave each other, often at the end of a relationship:
- I'm afraid we parted on very bad terms.

- part from
He has parted from his wife.

৪৫.
The expression 'lingua franca' means-
  1. ক) The common language
  2. খ) The first language
  3. গ) International language
  4. ঘ) The French language
ব্যাখ্যা

Lingua franca (noun):
1) A common language consisting of Italian mixed with French, Spanish, Greek, and Arabic that was formerly spoken in Mediterranean ports.
2) Any of various languages used as common or commercial tongues among peoples of diverse speech.
English is used as a lingua franca among many airline pilots.
3) Something resembling a common language.
Movies are the lingua franca of the twentieth century.
Source: Merriam Webster Dictionary.

৪৬.
The antonym for ‘inimical’ is-
  1. ক) hostile
  2. খ) friendly
  3. গ) indifferent
  4. ঘ) angry
ব্যাখ্যা

Inimical - tending to obstruct or harm.

Synonyms for inimical
adversarial, adversary, antagonistic, antipathetic, hostile,

Antonyms for inimical
friendly, helpful, advantageous

৪৭.
Choose the correct sentence :
  1. ক) The train is running in time
  2. খ) The train is running with time
  3. গ) The train is running to time
  4. ঘ) The train is running on time
ব্যাখ্যা

• সুনির্দিষ্ট সময় (fixed time) বুঝাতে on time বসে।
- Train একটি সুনির্দিষ্ট সময়ে চলে তাই on time হবে।
- নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বোঝাতে in time বসে।
- The train came on time but we arrived in time to get good seats.
- The train is running on time.
- The train arrived on time

৪৮.
He gave up ____ football when he got married.
  1. ক) of palaying
  2. খ) to play
  3. গ) playing
  4. ঘ) play
ব্যাখ্যা

Give up doing something
- I gave up going to the theatre when I moved out of London.
- He gave up playing football when he got married.
- Why don’t you give up smoking?

৪৯.
Choose the appropriate meaning of the idiom 'swan song'.
  1. ক) The first piece of work
  2. খ) The last piece of work
  3. গ) The middle piece of work
  4. ঘ) The early piece of work
ব্যাখ্যা
Swansong (noun) - the final performance or activity of a person's career.
- He has decided to make this tour his swansong.
- Shakespeare’s swansong is The Tempest.
৫০.
The sundarbans is a-
  1. ক) social forest
  2. খ) rain forest
  3. গ) mangrove forest
  4. ঘ) tropical forest
ব্যাখ্যা

The Sundarbans mangrove forest, one of the largest such forests in the world (140,000 ha), lies on the delta of the Ganges, Brahmaputra and Meghna rivers on the Bay of Bengal.
It is adjacent to the border of India’s Sundarbans World Heritage site inscribed in 1987.

Source: unesco

৫১.
What kind of noun is the word 'Girl'?
  1. ক) propre
  2. খ) common
  3. গ) collective
  4. ঘ) material
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বােঝায় তাদেরকে Common Noun বলে।
যেমন:
- man,
- boy,
- girl,
- teacher,
- student,
- city,
- king,
- country,
- river,
- chair,
- table ইত্যাদি।

৫২.
'Tertiary' means-
  1. ক) primary
  2. খ) territorial
  3. গ) terrible
  4. ঘ) third order
ব্যাখ্যা
Tertiary - third in order or level.
৫৩.
Find out the correct sentence .
  1. ক) I shall buy two breads.
  2. খ) I shall buy two loaves of bread.
  3. গ) I shall buy two bread.
  4. ঘ) I shall buy two pieces of breads.
ব্যাখ্যা

Loaf (Noun): plural - loaves
Meaning = bread that is shaped and baked in a single piece and can be sliced for eating.
বাংলা অর্থ = পাউরুটির বড় খণ্ডবিশেষ।

কোন uncountable noun -এর পূর্বে a piece of, two-piece of, a slice of, an ear of, a bar of, a clap of, a gust of ইত্যাদি বসিয়ে plural meaning -এ ব্যবহার করা যায়।
তবে, bread এর পূর্বে 'loaves of' ব্যবহার করে plural করতে হয়।

Example:
- Time was when you could buy a loaf of bread for sixpence.
- They shared a loaf and some cheese.
- I bought five loaves of bread.
- I baked a loaf of brown bread.
- Ask the baker to slice the loaf for you.

এই প্রশ্নে তাই সঠিক উত্তর - খ) I shall buy two loaves of bread.

Source: Cambridge and Oxford Dictionary.

৫৪.
Fed is the past form of the verb.
  1. ক) Food
  2. খ) Find
  3. গ) Fight
  4. ঘ) Feed
ব্যাখ্যা

Feed - give food to.
verb: feed;
3rd person present: feeds;
past tense: fed;
past participle: fed;
gerund or present participle: feeding

Source: Oxford Dictionary

৫৫.
A pilgrim is a person who undertakes a journey.
  1. ক) New country
  2. খ) Temple
  3. গ) Mosque
  4. ঘ) Holy place
ব্যাখ্যা

Pilgrim - A person who journeys to a sacred place for religious reasons.
Source: Oxford

৫৬.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭২
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭২
  3. গ) ১ জুলাই, ১৯৭২
  4. ঘ) ৪ নভেম্বর, ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন।
- এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য।
- গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। ৪ নভেম্বরকে তাই সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।
- সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস

৫৭.
মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার-এর সচিবালয় পরিচালিত হতো কোন স্থান হতে?
  1. ক) থিয়েটার রোড, কলকাতা
  2. খ) ডালহৌসি স্ট্রিট, কলকাতা
  3. গ) পার্ক স্ট্রিট, কলকাতা
  4. ঘ) কলেজ স্ট্রিট, কলকাতা
ব্যাখ্যা

আওয়ামী লীগের চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের (মুজিবনগর সরকার নামে পরিচিত) সদস্যদের শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আল স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
উল্লেখ্য, শপথ গ্রহন অনুষ্ঠান পরিচালনা করেন - আব্দুল মান্নান এম.এন.এ।
এ সরকার গঠনের মাত্র দুই ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়।
- ফলে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

৫৮.
‘একাত্তরের যীশু’ - এর নির্মাতা কে?
  1. ক) মোরশেদুল ইসলাম
  2. খ) নাসির উদ্দিন ইউসুফ
  3. গ) তানভীর মোকাম্মেল
  4. ঘ) আবু সায়ীদ
ব্যাখ্যা

- নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন।
তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে।
তার পরিচালনায় গেরিলা ছবিটি অনেক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
উৎসঃ দ্যা ডেইলি স্টার 

৫৯.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন?
  1. ক) কর্নেল (অব) এম. এ .জি ওসমানী
  2. খ) মেজর খালেদ মোশাররফ
  3. গ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
  4. ঘ) কর্নেল (অব) এম এ রব
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের-
রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন- সৈয়দ নজরুল ইসলাম,
প্রধানমন্ত্রী ছিলেন- তাজউদ্দিন আহমদ,
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন- খন্দকার মোশতাক আহমেদ,
অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন- এম.মনসুর আলী,
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন- এ এইচ এম কামরুজ্জামান,
প্রধান সেনাপতি ছিলেন- কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী,
চিফ অব স্টাফ ছিলেন- লে. কর্নেল (অব.) আবদুর রব এবং
ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন- গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬০.
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
  1. ক) মাননীয় প্রধানস্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) মহামান্য রাষ্ট্রপতি
  4. ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এই দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর ‍লিখিত পরামর্শ অনুসরণ করে থাকেন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)

৬১.
গুগল কি ?
  1. ক) ওয়েবসাইট
  2. খ) সার্চ ইঞ্জিন
  3. গ) অভিধান
  4. ঘ) এনসাইক্লোপিডিয়া
ব্যাখ্যা

গুগল একটি সার্চ ইঞ্জিন।
সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যেকোনো তথ্য অথবা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে।
জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন: গুগল(Google), ইয়াহু (Yahoo), বিং (Bing), বাইদু(Baidu) ইত্যাদি। পিপীলিকা (Pipilica) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৬২.
সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্যে
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
  3. গ) জাপানে
  4. ঘ) দক্ষিণ কোরিয়ায়
ব্যাখ্যা

Silicon Valley, industrial region around the southern shores of San Francisco Bay, California, U.S., with its intellectual center at Palo Alto, home of Stanford University.
Silicon Valley includes northwestern Santa Clara County as far inland as San Jose, as well as the southern bay regions of Alameda and San Mateo counties.
Its name is derived from the dense concentration of electronics and computer companies that sprang up there since the mid-20th century, silicon being the base material of the semiconductors employed in computer circuits.
The economic emphasis in Silicon Valley has now partly switched from computer manufacturing to research, development, and marketing of computer products and software.
Source: Britannica

৬৩.
'মূসক' কোন ধরনের কর?
  1. ক) মূলধনী কর
  2. খ) প্রত্যক্ষ কর
  3. গ) পরোক্ষ কর
  4. ঘ) সম্পদ কর
ব্যাখ্যা

- যেসব করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলা হয়।
পরোক্ষ করের মধ্যে রয়েছে:
- মূল্য সংযোজন কর (মূসক)
- আমদানি শুল্ক
- সম্পূরক শুল্ক
- আবগারি শুল্ক প্রভৃতি।
অন্যদিকে,
- প্রত্যক্ষ কর হলো এরূপ কর যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয়।
প্রত্যক্ষ করসমূহ হলো:
- আয়কর
- দানকর
- ভূমি উন্নয়ন কর
- ভ্রমণ কর ইত্যাদি।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক অর্থনীতি)

৬৪.
সাহিত্যে ২০২০ সালে 'নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক' কে?
  1. ক) মিলন কুন্ডেরা
  2. খ) অরুন্ধতী রায়
  3. গ) গ্রুন্টার গ্রাস
  4. ঘ) লুইস গ্লাক
ব্যাখ্যা

The Nobel Prize in Literature for 2020 is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal”.

Source: nobelprize.org

N.B: We've updated the info based on the main question.

৬৫.
কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে?
  1. ক) মালাক্কা
  2. খ) পানামা
  3. গ) বেরিং
  4. ঘ) জিব্রাল্টার
ব্যাখ্যা

জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
সূত্র: Worldatlas

৬৬.
ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) যশোর
  3. গ) ব্রাহ্মণবাড়ীয়া
  4. ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা

ভোমরা স্থলবন্দর – সাতক্ষীরা
দর্শনা স্থলবন্দর – চুয়াডাঙ্গা
বিরল ও হিলি স্থলবন্দর – দিনাজপুর
সোনা মসজিদ স্থলবন্দর – চাপাই নবাবগঞ্জ।
(সূত্র: স্থলবন্দর কর্তৃপক্ষ)

৬৭.
সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইটালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) গ্রীস
ব্যাখ্যা

- সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম উদ্ভব হয় ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে।
- ইংল্যান্ডে সনেটের প্রবর্তন হয় স্যার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে। 
এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
উৎসঃ ব্রিটানিকা

৬৮.
প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
  1. ক) পাহাড়পুর
  2. খ) মহাস্থানগড়
  3. গ) ময়নামতি
  4. ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা

বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অন্যতম।
- এ জনপেদর রাজধানী ছিলো বর্তমান বগুড়া জেলায় অবস্থিত পুন্ড্রনগর বা মহাস্থানগড়।
পরবর্তীতে মৌর্য এবং গুপ্ত শাসনামলেও বাংলার রাজধানী ছিলো পুন্ড্রনগর।
বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রনগর ছিলো সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে প্রাপ্ত শিললিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬৯.
বাংলাদেশের GDP এর প্রধান খাত কি?
  1. ক) সেবা খাত
  2. খ) কৃষি খাত
  3. গ) শিল্প খাত
  4. ঘ) অন্যান্য
ব্যাখ্যা

সার্বিকভাবে, বাংলাদেশের জিডিপি ১৫টি খাত নিয়ে গঠিত।
- জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত ও ছােট খাত - কৃষিখাত।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎ খাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছােট খাত -শিল্পখাত(২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত, শিল্পখাত; প্রবৃদ্ধির হার- ৬.৪৮%। অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার- ৩.১১%।
- সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান - ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রম বর্ধমান।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা ২০২০।

৭০.
বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি?
  1. ক) সোনাদিয়া
  2. খ) পায়রা
  3. গ) কলাপাড়া
  4. ঘ) আন্ধারমানিক
ব্যাখ্যা

চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর যা ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সালে মংলা বন্দর প্রতিষ্ঠিত হয়।
- তৃতীয় সমুদ্র বন্দর হলো পায়রা সমুদ্র বন্দর।
২০১৬ সালের অগাস্টে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রায় পণ্য খালাস কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎসঃ বিবিসি বাংলা এবং নৌপরিবহণ মন্ত্রণালয়

৭১.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
  1. ক) ৫ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৪ বছর পরপর নির্বাচিত হয়।
কোন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন না।
প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম হোয়াইট হাউস।

৭২.
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন সংখ্যা কত ?
  1. ক) ১০০ টি
  2. খ) ৭৫ টি
  3. গ) ৫০ টি
  4. ঘ) ৪০ টি
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ টি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০টি এবং সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ ২৫ বছর বৃদ্ধি করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৭৩.
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
  1. ক) সীতাকুণ্ড
  2. খ) হিমালয়
  3. গ) তাজিনডং
  4. ঘ) চেরাপুঞ্জি
ব্যাখ্যা

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং (বিজয়)
এর উচ্চতা ১২৮০ মিটার।
এটি অবস্থিত বান্দরবানে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি

৭৪.
মানবদেহে কত খানা হাড় আছে?
  1. ক) ২০৬
  2. খ) ২০৪
  3. গ) ২০২
  4. ঘ) ২০৮
ব্যাখ্যা

অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা।
লম্বা, ছোট, অসমান, চ্যাপ্টা মোট ২০৬ টি অস্থির সমন্বয়ে পূর্ণ বয়স্ক মানব কঙ্কাল গঠিত হয়।
শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরো বেশি থাকে।

- অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি।
- অস্থিতে ৪০ থেকে ৫০ ভাগ পানি থাকে
- অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৭৫.
বছরের কোন তারিখে দিবারাত্রি সমান হয়?
  1. ক) ২১ এপ্রিল
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২১ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত : ২২ ডিসেম্বর।
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত : ২২ ডিসেম্বর।
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত : ২১ জুন।
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত : ২১ জুন।
- পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী

৭৬.
AIDS কবে প্রথম ধরা পড়ে?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৮১
ব্যাখ্যা

On June 5, 1981, the first cases of an illness subsequently defined as acquired immunodeficiency syndrome (AIDS) were reported by health-care providers in California and CDC.
In September of 1982, the CDC used the term AIDS to describe the disease for the first time.
Scientists have traced the origin of HIV back to chimpanzees and simian immunodeficiency virus (SIV), an HIV-like virus that attacks the immune system of monkeys and apes.
Source: CDC and History.com 

৭৭.
১ হর্স পাওয়ার = কত ওয়াট?
  1. ক) ৬৭৪
  2. খ) ৭৪৬
  3. গ) ৭৬৪
  4. ঘ) ১০০০
ব্যাখ্যা

- Horsepower, the common unit of power; i.e., the rate at which work is done.
In the British Imperial System, one horsepower equals 33,000 foot-pounds of work per minute—that is, the power necessary to lift a total mass of 33,000 pounds one foot in one minute. This value was adopted by the Scottish engineer James Watt in the late 18th century.
- The electrical equivalent of one horsepower is 746 watts in the International System of Units (SI).
Source: Britannica

৭৮.
√.২৫ এর মান কত?
  1. ক) ০.০৫
  2. খ) .৫
  3. গ) .০০৫
  4. ঘ) .০২
ব্যাখ্যা
√.২৫ = √(.৫ × .৫) = .৫
৭৯.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১ হলে, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ৬১
  4. ঘ) ৭১
ব্যাখ্যা

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১১ হলে সংখ্যা দুটি হবে (১১-১)/২ = ৫ এবং (১১+১)/২ = ৬
এদের বর্গের সমষ্টি = ২৫ + ৩৬ = ৬১

৮০.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ২৪
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৩৬০ এবং একটি সংখ্যা ১০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০ = ৭২

৮১.
একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত?
  1. ক) ২৫ : ১৬
  2. খ) ১৬ : ২৫
  3. গ) ১৬ : ৯
  4. ঘ) ৯ : ১৬
ব্যাখ্যা

একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%।
এদের অনুপাত হবে, ৬৪% : ১০০%
= ১৬ : ২৫

৮২.
A = {1, 2, 3, 4} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা

A = {1, 2, 3, 4}
∴ n(A) = 4
∴ P(A) এর উপাদান সংখ্যা = 24 = 16

৮৩.
অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত সমকোণ?
  1. ক) ১৬
  2. খ) ১২
  3. গ) ৮
  4. ঘ) ৪
ব্যাখ্যা

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম অষ্টভুজের 8 কোণের সমষ্টি = (2×8 - 4) সমকোণ
= (16 - 4) × 90°
= 12 × 90°
অর্থাৎ, সুষম অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি বারো সমকোণ। 

৮৪.
abc = 120 হলে a এর মান কোনটি হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 12
ব্যাখ্যা
a এর মান কখনো শূন্য হতে পারে না। কারণ, শূন্য দ্বারা কোনো রাশিকে গুণ করলে সে রাশির গুণফল শূন্য হয়।
৮৫.
একটি ঘনকের সমকোণের সংখ্যা কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

ঘনকে ৬ টি তল থাকে। প্রতিটি তলে ৪ টি সমকোণ থাকে।
∴ মোট সমকোণ = ৬×৪ = ২৪ টি

৮৬.
একটি ত্রিভুজের ভূমি ৪ মি. এবং উচ্চতা ৩ মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
= ১/২ × ৪ × ৩
= ৬ বর্গ মিটার 

৮৭.
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
  1. ক) অসংখ্য
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা


দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। কারণ এই বিন্দুগুলো শুধু প্রতিটা বৃত্তের (যাদের ব্যাস পরিবর্তন হতে থাকবে) জ্যা হিসেবে কাজ করবে।
৮৮.
১ মিটার = কত ইঞ্চি?
  1. ক) ৩৭.৩৭
  2. খ) ৩৮.৩৭
  3. গ) ৩৯.৩৭
  4. ঘ) ৪০.৩৭
ব্যাখ্যা

১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।

৮৯.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি m হয়, তবে এর ক্ষেত্রফল কত?
  1. ক) √3/4 m2
  2. খ) √3/2 m2
  3. গ) 2/√3 m2
  4. ঘ) 3/2m
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য m মি. হলে এর ক্ষেত্রফল = √3/4 m2

৯০.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ৩
  2. খ) ২৫/৯
  3. গ) ২২/৭
  4. ঘ) ৫/৩
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস = 2πr/2r = π = ২২/৭

৯১.
x3 - 1 = 0 সমীকরণের বাস্তব মূলের সংখ্যা -
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) নাই
ব্যাখ্যা

x+ 1 = 0
⇒ (x + 1)(x- x + 1) = 0
∴ x = -1, যা বাস্তব
আবার,
ax2+ bx + c = 0 সমীকরণের মূল
x = {-b ± √(b- 4ac)}/2a
⇒ x = 1 ± √(1 - 4.1.1)/2
⇒ x = {1 ± √(-3)}/2 = 1 ± √(3i)/2
যা দুইটি অবাস্তব সংখ্যা

∴ উক্ত সমীকরণের বাস্তব মূলের সংখ্যা ১ টি। 

৯২.
log55√5 = ?
  1. ক) 5/3
  2. খ) 2/3
  3. গ) 3/2
  4. ঘ) 1/5
ব্যাখ্যা

log55√5 = log55×51/2 
= log551+1/2 
= 3/2log55
= 3/2

৯৩.
যদি x√3 + 3 = 4 হয়, তবে x এর কোন মানটি সঠিক?
  1. ক) √3
  2. খ) 1/√3
  3. গ) 1
  4. ঘ) 1/3
ব্যাখ্যা

x√3 + 3 = 4
⇒ x√3 = 1
∴ x = 1/√3

৯৪.
(10x2)0 = ?
  1. ক) 2
  2. খ) 12
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা

(10x2)= (10x2)0 = 1 [As, a0 = 1]

৯৫.
log216 = ?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) 2
ব্যাখ্যা
log216
= log224
= 4log22
= 4
৯৬.
অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ১০০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
অর্ধবৃত্তস্থ কোণ = ৯০°
৯৭.
cosθ এর সর্বনিম্ন মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) -∞
  4. ঘ) ∞
ব্যাখ্যা

cosθ = 0 when θ = 90° or, 270°
Maximum value of cosθ is 1 when θ = 0°, 360°.
Minimum value of cosθ is –1 when θ = 180°.

৯৮.
a > b এবং ab < 0 হলে, নিচের কোনটি ঋণাত্মক ?
  1. ক) b
  2. খ) a
  3. গ) a - b
  4. ঘ) a2 − b2
ব্যাখ্যা
যেহেতু ab ঋণাত্মক সেহতু অবশ্যই এদের যেকোনো একটির মান ঋণাত্মক। a যেহেতু b এর চেয়ে বড় তাই b অবশ্যই ঋণাত্মক।
৯৯.
কোন সংখ্যাটি 4/5 এবং 9/17 এর মধ্যে অবস্থান করে না?
  1. ক) 1/2
  2. খ) 2/3
  3. গ) 3/4
  4. ঘ) 5/7
ব্যাখ্যা

4/5 = 0.8
9/17 = 0.53
1/2 = 0.5
2/3 = 0.67
3/4 = 0.75
5/7 = 0.71
∴ 1/2, 4/5 এবং 9/17 এর মাঝে অবস্থান করে না

১০০.
১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
  1. ক) ২.৪৫
  2. খ) ২.৫৪
  3. গ) ২.৬৪
  4. ঘ) ২.৪৬
ব্যাখ্যা

১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।