পরীক্ষা আর্কাইভ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাসিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
পরীক্ষা - ৪ টপিক: সাধারণ জ্ঞান (সম্পূর্ণ সিলেবাস সাম্প্রতিক ব্যতীত) + কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (সম্পূর্ণ সিলেবাস) [মার্কস-৪০+ ৩০ ]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

সিনিয়র অফিসার নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
Which of the following organizations issues the 'World Economic Outlook Report'?
  1. IMF
  2. World Bank 
  3. WTO
  4. UNDP
ব্যাখ্যা

World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৫।

⇒ 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. লুক্সেমবার্গ।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. সিঙ্গাপুর।
৫. নরওয়ে।

উল্লেখ্য,
- IMF (The International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উৎস: IMF ওয়েবসাইট।

.
Which center did Dr. Yunus run in the United States to campaign for the Liberation War in 1971?
  1. Bangladesh Information Center
  2. Liberation Support House
  3. Friends of Bangladesh
  4.  Voice of Bengal Center
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- এছাড়াও র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড ও বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেখানে স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা, তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসনসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি (Bangladesh Citizens Committee) প্রতিষ্ঠা করেন এবং অন্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন।
- যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

⇒ অধ্যাপক ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গ্রামীণ ব্যাংক ও আমার জীবন’-এ তিনি এসব উল্লেখ করেছেন।

উৎস: i) Nelson Mandela Foundation ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

.
Who is the author of Chilekothar Sepai?
  1. Humayun Ahmed
  2. Syed Shamsul Haq
  3. Akhtaruzzaman Elias
  4. Ahmed Sofa
ব্যাখ্যা

চিলেকোঠার সেপাই:
- ‘চিলেকোঠার সেপাই’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
- এটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। 

উল্লেখ্য,
- চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে একজন সাধারণ মানুষের যোগ দিতে সক্ষম হওয়ার এক গল্প চিলেকোঠার সেপাই।
- রাজনীতির নানা ঘটনা পরম্পরা উঠে এসেছে এই উপন্যাসে। সেখানে চিত্রিত হয়েছে, একদল কিভাবে দিনের পর দিন ধরে বিনির্মাণ করে চলেছেন ঊনসত্তর।

উৎস: i) দ্য ডেইলি স্টার বাংলা।
ii) দৈনিক জনকণ্ঠ।

.
The New Development Bank (NDB) was established by which group of countries?
  1. G7
  2. African Union
  3. ASEAN
  4. BRICS
ব্যাখ্যা

New Development Bank (NDB):
- New Development Bank হলো BRICS দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে।]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।


⇒ ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়।
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

.
The first comprehensive National Drug Policy in Bangladesh was formulated and enacted into law in -
  1. 1981
  2. 1982
  3. 1985
  4. 1989
ব্যাখ্যা

দেশের প্রথম জাতীয় ওষুধ নীতি:
- দেশের প্রথম জাতীয় ওষুধ নীতি জারি করা হয় ১৯৮২ সালে।
- বাংলাদেশের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ওষুধ নীতি প্রণয়ন হয়।
- জাতীয় ওষুধ নীতি, ১৯৮২ সালের ১২ই জুন অধ্যাদেশ আকারে জারি হয়।
- তার আগ পর্যন্ত ১৯৪০ সালের ওষুধ আইন এবং ১৯৪৬ সালের বেঙ্গল ওষুধ রুল এবং ১৯৭০ সালের বেঙ্গল ওষুধ রুল (সংশোধিত) চালু ছিল।
- বাংলাদেশের জাতীয় ওষুধনীতির জনক হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

⇒ ১৯৮২ সালের নীতিতে দেশি ওষুধশিল্পের বিকাশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
- ওষুধ নীতির কারণে বাংলাদেশে স্থানীয়ভাবে ওষুধ উৎপাদন শুরু হয়, যার কারণে আমদানি নির্ভরতা কমে আসে। ফলে বাংলাদেশ ক্রমেই ওষুধের ক্ষেত্রে স্বনির্ভর হতে শুরু করে।
- সর্বশেষ ২০১৬ সালে সংস্কার করে নতুন ওষুধনীতি করা হয়।
- বাংলাদেশ এখন ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। 
- বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো ওষুধের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। বাকি দুই শতাংশ ওষুধ আমদানি হয়।

উৎস: i) জাতীয় ঔষধনীতি-২০১৬।
ii) বিবিসি।

.
The headquarters of the Bank for International Settlements (BIS) is located in -
  1. Basel, Switzerland
  2. Brussels, Belgium
  3. Frankfurt, Germany
  4. London, United Kingdom
ব্যাখ্যা

Bank for International Settlements (BIS):
- Bank for International Settlements হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য একটি ব্যাংক হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৩০ সালে (হেগ সম্মেলনের মাধ্যমে)।
- সদর দপ্তর: বাসেল, সুইজারল্যান্ড।
- এর প্রতিনিধি দপ্তর রয়েছে হংকং এবং মেক্সিকো সিটিতে।
- BIS-এর মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- BIS-এর মালিকানা ৬৩টি কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যারা বিশ্বের প্রায় ৯৫% জিডিপির প্রতিনিধিত্ব করে।

উৎস: BIS ওয়েবসাইট।

.
If the parliament is dissolved, within how many days must elections be held in Bangladesh?
  1. 60 days
  2. 90 days
  3. 120 days
  4. 150 days
ব্যাখ্যা

সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুসারে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ: 

নির্বাচন-অনুষ্ঠানের সময়- 
- (১) রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
- তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করার জন্য নিনব্বইর্বাচন অনুষ্ঠিত হবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

- (২) মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর নব্বই দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

- (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে
(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাবার ক্ষেত্রে ভেঙে যাবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং
(খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাংগিয়া যাণবার ক্ষেত্রে ভেঙে যাবার পরবর্তী নব্বই দিনের মধ্যে।
- তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করবে না।

- (৪) সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তা হলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

.
Which agreement aims to reduce greenhouse gas emissions globally?
  1. Kyoto Protocol 
  2. Cartagena Protocol 
  3. Montreal Protocol 
  4. Nagoya Protocol 
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল। 
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। 
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উল্লেখ্য,
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

অন্যদিকে, 
- কার্টাগোনা প্রটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল। এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- নাগোয়া প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: বন্যপ্রাণী সংরক্ষণ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

.
Which is the oldest surviving mosque of Dhaka?
  1. Tara Mosque
  2. Binat Bibi Mosque
  3. Chawk Bazaar Shahi Mosque
  4. Harano Mosque
ব্যাখ্যা

বিনত বিবির মসজিদ:
- বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ।
- নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান। 
- ১৪৫৬ খ্রিস্টব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শ বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মিত হয়।
- বাংলা ১৩৩৭ সালে এ মসজিদটির দ্বিতীয় সংস্করণ করা হয় এবং দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয়।

⇒ ইতিহাসবিদেরা একমত যে এটিই রাজধানীর সবচেয়ে প্রাচীন মসজিদ এবং প্রাক্‌–মোগল যুগের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন।
- লিপি প্রমাণে এটিই ঢাকার প্রাচীনতম মসজিদ। সেই অর্থে ঢাকার প্রথম মসজিদ বলা হয় একে।

উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।

১০.
Which of the following countries is a permanent member of the UN Security Council?
  1. Brazil
  2. China
  3. India
  4. Germany
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।

উল্লেখ্য,
- প্রতিবছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

১১.
Which of the following has not received GI recognition?
  1. Monipuri saree
  2. Benarasi saree
  3. Mirpur Katan saree
  4. Jamdani saree
ব্যাখ্যা

জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

• বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। জামদানি শাড়ি জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পায় ২০১৬ সালে।
• মিরপুরের কাতান শাড়ি ২০২৪ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।
• সিলেটের মনিপুরি শাড়ি ২০২৩ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।

অন্যদিকে,
- বেনারসী শাড়ি জিআই পণ্যের মর্যাদা লাভ করেনি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১২.
In which year did South Sudan break away from Sudan to become an independent sovereign state?
  1. in 2007
  2. in 2009
  3. in 2011
  4. in 2013
ব্যাখ্যা

দক্ষিণ সুদান:
- সুদান প্রায় শতবছরের ওপর ব্রিটিশদের অধীনে ছিল। সে সময় ব্রিটিশ শাসকগোষ্ঠী সুদানের মুসলমান অধ্যুষিত উত্তর অংশকে উত্তর সুদান এবং খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ও খনিজসম্পদে সমৃদ্ধ দক্ষিণ অংশকে দক্ষিণ সুদান হিসাবে বিভক্ত করে শাসন করে।
- ১৯৫৬ সালে সুদান স্বাধীনতা লাভ করে।
- দক্ষিণ সুদানে ১৯৫৫ সালে গৃহযুদ্ধ বাধে, যা ১৯৭২ সাল পর্যন্ত চলে। ফলে ১৯৭২ সালে দক্ষিণ সুদান স্বায়ত্তশাসন লাভ করে।

⇒ পরবর্তী সময়ে ১৯৮৩ সালে সামরিক জান্তা জাফর নিমেরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সুদানে ফেডারেল সরকার ও ইসলামি আইন চালুর উদ্যোগ নিলে দক্ষিণ সুদানে পুনরায় গৃহযুদ্ধ শুরু হয়। 
- এ গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষে প্রায় ২০ লাখ মানুষ নিহত হয় এবং বাস্তুহারা হয় প্রায় ৫০ লাখ।
- শেষ পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে ২০১১ সালের ৯ জুলাই এক গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।
- ১৪ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।

উল্লেখ্য
- রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan.
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।

উৎস: World Atlas.

১৩.
Who was the first permanent female representative of Bangladesh to the United Nations?
  1. Rabab Fatima
  2. Ismat Jahan
  3. Israt Ara
  4. Nahida Sobhan
ব্যাখ্যা

জাতিসংঘের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি:
- জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান।

উল্লেখ্য,
- ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইসমত জাহান নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
- নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর ইসমত জাহান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি।
- ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসমত জাহান বেলজিয়াম, লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নে মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০১০ সালে তিনি নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সংক্রান্ত জাতিসংঘ কমিটির সদস্য নির্বাচিত হন।
- ২০১৬ সালের জুলাইয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর স্থায়ী পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে নিযুক্ত হন।

অন্যদিকে,
- জাতিসংঘ শান্তি কমিশনের প্রথম নারী সভাপতি বাংলাদেশের রাবাব ফাতিমা।

উৎস: UN ওয়েবসাইট।

১৪.
Which country has approved the construction of the world’s largest hydropower dam on the Brahmaputra River?
  1. India
  2. China
  3. Pakistan
  4. Bangladesh
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ:
- ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন।
- তিব্বত মালভূমিতে ইয়ারলুং জাংপো নদীর যে অংশে নতুন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেখানে নদীর একটি অংশ ৫০ কিলোমিটার (৩১ মাইল) চওড়া হয়ে প্রায় ২ হাজার মিটার (৬ হাজার ৫৬১ ফুট) উঁচু থেকে নিচে প্রবাহিত হয়েছে, যা জলবিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সেখানে ধাপে ধাপে পাঁচটি বাঁধ নির্মাণ করা হবে।
- উজানে চীন যে নদীর ওপর এই বাঁধ নির্মাণ করছে, সেই ইয়ারলুং জাংপো নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত।

⇒ তিব্বতে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন।
- এটি বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প।
- জলবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি মার্কিন ডলার। 
- প্রকল্পটি এতটাই বিশাল যে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস বাঁধের উৎপাদনকেও পেছনে ফেলবে। এই থ্রি গর্জেস জলবিদ্যুৎও চীনের।
- চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার দেয়া হিসাব অনুযায়ী, এই বাঁধ থেকে প্রতি বছর ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে।
- ২০৩০-এর দশকের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই এই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

উৎস: BBC.

১৫.
According to IMF, what will be Bangladesh’s GDP growth in FY 2025-26?
  1. 3.8%
  2. 4.9%
  3. 5.6%
  4. 6.5%
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি:
- IMF এর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%।

⇒ ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে ৩.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
- বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ বা ‘বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
- আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ।
- সংস্থাটি বলেছে, ২০৩০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ।
- ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮.৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এ হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক ৭ অক্টোবর, ২০২৫ তারিখে বলেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের পূর্বাভাসে ৫ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।

উৎস: প্রথম আলো।

১৬.
The 'Our Common Agenda' initiative was launched by -
  1.  United Nations Secretary-General
  2. World Bank President
  3. IMF Managing Director
  4. WTO Director-General
ব্যাখ্যা

Our Common Agenda:
- 'Our Common Agenda' হলো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক সেপ্টেম্বর ২০২১-এ উপস্থাপিত একটি প্রতিবেদন।
- এই প্রতিবেদনটি জলবায়ু পরিবর্তন, অসমতা, ডিজিটাল সহযোগিতা, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা, এবং টেকসই উন্নয়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিকতা (multilateralism) শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেয়। 

⇒ উদ্দেশ্য: এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উপলক্ষে সদস্য রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী সমস্যা মোকাবিলায় একটি নতুন এবং সমন্বিত পদ্ধতির প্রস্তাব করা।
- এটি বিশ্বের সামনে নতুন ও সমন্বিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার লক্ষ্যে তৈরি।
- লক্ষ্য: 'Our Common Agenda' এর লক্ষ্য হলো মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য, প্রযুক্তি ও ডিজিটাল বিশ্ব, শান্তি ও নিরাপত্তা–এর সমস্যা সমাধান।

উৎস: UN ওয়েবসাইট।

১৭.
What does DPS stand for?
  1. Direct Payment System
  2. Deposit Payment System
  3. Deposit Pension Scheme
  4. Deferred Pension Savings
ব্যাখ্যা

DPS:
- DPS–এর পূর্ণরূপ: Deposit Pension Scheme.
- একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে এবং মেয়াদ শেষে সুদ সহ সেই অর্থ ফেরত পাওয়াকে ডিপিএস ( DPS) বলে।
- ডিপিএসের মেয়াদ বিভিন্ন ধরনের হতে পারে।
- মেয়াদের ভিত্তিতে মুনাফা বা সুদের পরিমান নির্ধারন হয়।

উৎস: i) সোনালী ব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১৮.
Netumbo Nandi-Ndaitwah has been elected as the first female president of which country?
  1. Malawi
  2. Namibia 
  3. Botswana
  4. Cameroon
ব্যাখ্যা

নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ (Netumbo Nandi-Ndaitwah):
- নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ হলেন নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।

⇒ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মরুভূমির দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের মার্চে শপথ নিয়েছেন নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ। 
- তিনি সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) পার্টির সদস্য। 
- দেশটির ক্ষমতাসীন দল সোয়াপো’র এই নেত্রী ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। 

উৎস: Britannica.

১৯.
When was Bangladesh Bank formally nationalized?
  1. 26 December, 1971
  2. 16 December, 1971
  3. 26 March, 1972
  4. 16 December, 1972
ব্যাখ্যা

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক:
- স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক' এর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশ (বাংলাদেশ ব্যাংক টেম্পরারি অর্ডার) বলে কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হয়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখার সকল দায় ও পরিসম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়।

• বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২:
- স্টেট ব্যাংক অব পাকিস্তানের নীতিনির্ধারণী কাজ, মুদ্রাবিষয়ক ব্যাংকিং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হতো পশ্চিম পাকিস্তানের করাচিতে।
- এ অবস্থায় পুরো ব্যাংকব্যবস্থা পুনর্বাসন ও অর্থনৈতিক গতি চালু করতে ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়।
- এ আদেশ কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে।
- সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ ডিজি অফিসের স্থলে 'বাংলাদেশ ব্যাংক' এর প্রধান কার্যালয় স্থাপিত হয়।

⇒ বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ:
- ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ ব্যাংকস (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ২৬ নম্বর আদেশ) অনুসারে ব্যাংক জাতীয়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। [link]

২০.
The Paris Agreement deals primarily with -
  1. Trade regulations
  2. Intellectual property rights
  3. International banking standards
  4. Climate change
ব্যাখ্যা

প্যারিস চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

২১.
In which year did Mehdi Hasan Khan and the Avro team receive the Ekushey Padak?
  1. 2022
  2. 2023
  3. 2024
  4. 2025
ব্যাখ্যা

‘অভ্র’ কী-বোর্ড:
- ‘অভ্র’ কী-বোর্ড উদ্ভাবন করেন মেহদী হাসান খান।

⇒ প্রোগ্রামার মেহদী হাসান খান ২০০৩ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ইউনিকোডভিত্তিক বাংলা লেখার প্রোগ্রাম অভ্র প্রকাশ করেন।
- ছোট আকারের এই প্রোগ্রাম দিয়ে সরাসরি ই–মেইলে ও বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখার সূচনা হয়।
- শুরুতে ই-মেইলের মাধ্যমে অনেক ব্যবহারকারী হাতে পান অভ্র।
- অভ্রের সঙ্গে যোগ হলেন রিফাত উন নবী, তানবিন ইসলাম, শাবাব মুস্তাফা, ওমর ওসমান—আরও পরে সারিম খান। তাঁরা সবাই অভ্রের জন্য কাজ করতে লাগলেন স্বেচ্ছাসেবী হিসেবে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক লাভ করেন অভ্র'র মেহদী হাসান খান ও রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি।
ii) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

২২.
Which country hosted the 20th G20 Summit in 2025?
  1. Brazil
  2. Canada
  3. United States
  4. South Africa
ব্যাখ্যা

জি-২০:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
- প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম এ অধিবেশনে উপস্থিত ছিলেন না। 
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট।

২৩.
Which article of the Constitution discusses 'Equality of opportunity'?
  1. Article 17
  2. Article 18
  3. Article 19
  4. Article 20
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের দ্বিতীয় ভাগে ১৯ নং অনুচ্ছেদে '‘সুযোগের সমতা’' সম্পর্কে বলা হয়েছে।

⇒ ১৯ নং অনুচ্ছেদ:
- ১৯ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন।
- ১৯ (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
- ১৯ (৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১৮ (১) নং: জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।
- অনুচ্ছেদ ২০ (১) নং: কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

২৪.
Guinea-Bissau is located on which continent?
  1. Asia
  2. South America
  3. Europe
  4. Africa
ব্যাখ্যা

গিনি-বিসাউ:
- গিনি-বিসাউ পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- দেশটির উত্তরে সেনেগাল, পূর্বে ও দক্ষিণে গিনি এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- রাজধানী: বিসাউ।
- সরকারি ভাষা: পর্তুগিজ।
- মুদ্রা: পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্র্যাঙ্ক (XOF)।

উল্লেখ্য,
- দেশটি পূর্বে পর্তুগিজ গিনি নামে পরিচিত ছিল। 
- ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 
- ২০২৫ সালের ২৭শে নভেম্বর দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে।
- অভ্যুত্থানকারী সৈন্যরা ক্ষমতা গ্রহণের পর দেশটির চলমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছে।

উৎস: i) Britannica.
ii) BBC.

২৫.
Who is the first Bangladeshi cricketer to play his 100th Test match?
  1. Liton Das
  2. Nazmul Hossain
  3. Mushfiqur Rahim
  4. Mominul Haque
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ:
- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। 

⇒ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।
- বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 
- আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক।
- এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।  
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
- সময়: ২০ নভেম্বর, ২০২৫।

উল্লেখ্য,
- টেস্ট ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পেয়েছেন তিনি। মুশফিকের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

উৎস: প্রথম আলো।

২৬.
Baffin Island lies between which two major mainland?
  1. Greenland and Iceland
  2. Alaska and Russia
  3. Greenland and Canada
  4. Iceland and Norway
ব্যাখ্যা

বাফিন দ্বীপ (Baffin Island):
- উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় দ্বীপ বাফিন। 
- 'বাফিন দ্বীপ' কানাডার নুনাভাট অঞ্চলে অবস্থিত।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ লাখ ৭ হাজার ৪৫১ বর্গকিলোমিটার।
- এটি গ্রিনল্যান্ড এবং কানাডার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- সতেরো শতকের ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিনের নামে নামকরণ করা দ্বীপটি পড়েছে উত্তর কানাডার নুনাভাট অঞ্চলে।

উৎস: Britannica.

২৭.
Where is Bangladesh’s first Special Economic Zone (BSEZ) located?
  1. Dhaka
  2. Chittagong
  3. Narayanganj
  4. Kurigram
ব্যাখ্যা

SEZ:
- SEZ-এর পূর্ণরূপ: Special Economic Zone.

⇒ একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলজ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে।
- উদ্দেশ্য:
(i) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা,
(ii) রপ্তানী বৃদ্ধি করা,
(iii) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা।
(iv) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা।
(v) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা।

⇒ বাংলাদেশের প্রথম স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো জাপানিজ অর্থনৈতিক অঞ্চল।
- এটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত।
- এটি বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে।

উৎস: BSEZ ওয়েবসাইট।

২৮.
How many times has the SAARC Summit been held in Bangladesh? [November, 2025]
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ বাংলাদেশে মোট ৩টি সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- বাংলাদেশে অনুষ্ঠিত হয়: ১ম, ৭ম, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন।

এছাড়াও,
- ভারতে অনুষ্ঠিত হয়: ২য়, ৮ম, ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন,
- নেপালে অনুষ্ঠিত হয়: ৩য়, ১১তম, ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন,
- পাকিস্তানে অনুষ্ঠিত হয়: ৪র্থ, ১২তম সার্ক শীর্ষ সম্মেলন,
- মালদ্বীপে অনুষ্ঠিত হয়: ৫ম, ৯ম, ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন,
- শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়: ৬ষ্ঠ, ১০ম, ১৫তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভুটানে অনুষ্ঠিত হয়: ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন।

উৎস: SAARC ওয়েবসাইট।

২৯.
Which of Bangladesh’s intangible cultural heritage elements was included in 2013?
  1. Mongol Shobhajatra
  2. Shitalpati weaving
  3. Jamdani weaving
  4. Baul songs 
ব্যাখ্যা

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।

⇒ ঐতিহ্যবাহী জামদানী বুনন:
- জামদানি হস্তচালিত তাঁতে সুতায় বোনা এক বিশেষ নকশার কাপড় যা অতীতে মসলিন নামে প্রচলিত ছিল।
- এটি বাংলাদেশের বুননশিল্পের সর্বাপেক্ষা শৈল্পিক নিদর্শন যা অন্যতম সময় সাপেক্ষ ও শ্রমঘন কুটির শিল্প।
- ঢাকা ও এর আসে-পাশের অঞ্চলগুলোতে প্রথাগত তাঁতে দৃস্টিনন্দন নকশায় জামদানি তৈরি হয়।
- জামদানি বুনন শিল্পী ছাড়াও সুতা তৈরি ও রং করার কারিগর, তাঁত প্রস্তুতকারী ও সংশ্লিষ্ট কারিগর সকলে মিলে একটি বিশেষ সম্প্রদায় গড়ে উঠেছে যা বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে বিশ্ব দরবারে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।
- বংলাদেশের সাংস্কৃতিতে জামদানির অপরিসীম ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০১৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র অষ্টম অধিবেশনে ঐতিহ্যবাহী জামদানি বুনন্ শিল্পকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।

উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।

৩০.
COP-1 climate summit was held in -
  1. Adelaide, Australia
  2. Berlin, Germany
  3. Antalya, Turkiye
  4. Addis Ababa, Ethiopia
ব্যাখ্যা

জলবায়ু সম্মেলন (COP):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- সম্প্রতি ব্রাজিলের বেলেম শহরে ৩০তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

⇒ প্রথম জলবায়ু সম্মেলন (COP-1):
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ওই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

⇒ কপ- ৩০ জলবায়ু সম্মেলন ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হয়েছে।
-  কপ৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৩১.
What is Zobera Rahman Linu famous for?
  1. Chess
  2. Table Tennis
  3. Swimming
  4. Badminton
ব্যাখ্যা

জোবেরা রহমান লিনু:
- জোবেরা রহমান লিনু বাংলাদেশের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।
- বাংলাদেশের টেবিল টেনিসের রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন তিনি।
- ১৯৭৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন তিনি।

উল্লেখ্য,
- মাত্র আট বছর বয়সে ১৯৭৩ সালে জোবেরা রহমান লিনু প্রথম টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেন।
- ১৯৭৪ সালে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেন।
- ২০০২ সালের মে মাসে নাম লেখান ‘গিনেস বুক রেকর্ডসে’।
- ২০০৫ সালে বাংলাদেশে ইউনিসেফের ক্রীড়াদূতও হয়েছিলেন লিনু।

উৎস: The Business Standard.

৩২.
The city El-Fasher located in which country?
  1. Egypt
  2. Sudan
  3. Libya
  4. South Sudan
ব্যাখ্যা

এল-ফাশের শহর:
- এল-ফাশের শহরটি সুদান-এ অবস্থিত।
- এটি উত্তর দারফুর অঞ্চলের রাজধানী।

⇒ সুদান:
- সুদান উত্তর-পূর্ব আফ্রিকার দেশ এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর একটি।
- এর উত্তরে মিশর, পশ্চিমে চাদ ও লিবিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, পূর্বে লোহিত সাগর এবং দক্ষিণ-পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়ার সীমান্তবর্তী।
- রাজধানী: খার্তুম।
- ভাষা: আরবি ও ইংরেজি।
- মুদ্রা: সুদানিজ পাউন্ড।

উল্লেখ্য,
- বর্তমানে দেশটি গৃহযুদ্ধে লিপ্ত, যার কারণ দেশটির সেনাবাহিনী (SAF) এবং আধা-সামরিক বাহিনী (RSF) এর মধ্যে ক্ষমতা ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব। 

উৎস: Britannica.

৩৩.
Who received the Independence Award 2025 in the field of Science & Technology?
  1. Badruzzaman Mohammad Umar
  2. Professor Jamal Nazrul Islam
  3. Mohammad Mahbubul Haque Khan
  4. Mir Abdus Shukur Al Mahmud
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর,
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৩৪.
Which two tectonic plates collided to form the Himalayan mountain range?
  1. African & Eurasian Plate
  2. Indian & Eurasian Plate
  3. Pacific & North American Plate
  4. Australian & Antarctic Plate
ব্যাখ্যা

হিমালয় পর্বতমালা ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।

হিমালয় পর্বতমালা:
- হিমালয় এশিয়ার একটি পর্বতমালা।
- এটি অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে।
- ভূ-তত্ত্ববিদদের ধারণা অনুযায়ী, ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে।
- বিশ্বের তিনটি প্রধান নদী- সিন্ধু, ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই।
- হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট।

উল্লেখ্য,
- হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিমে হিন্দুকুশ এবং কারাকোরাম পর্বতমালা এবং উত্তরে তিব্বতের উচ্চ ও বিশাল মালভূমি অবস্থিত ।
- আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলো অবস্থান করছে। 
- এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুও হিমালয় পর্বতমালায় অবস্থিত। 
- মাউন্ট এভারেস্ট ও কেটু  ছাড়াও আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা পর্বত অন্যতম।

উল্লেখ্য,
- ইউরেশিয়ান প্লেট বিশ্বের সবচেয়ে বড় কনটিনেন্টাল প্লেট, যা ইউরোপ এবং এশিয়া জুড়ে বিস্তৃত।
- ইন্দোঅস্ট্রেলিয়ান প্লেট (বা ইন্ডিয়ান প্লেট) ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত করে। এটি উত্তর দিকে চলমান হয়ে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ করে, যা হিমালয় গঠনের প্রধান কারণ।
- আফ্রিকান প্লেট ইউরেশিয়ানের সাথে সংঘর্ষ করে মরক্কো থেকে ইউরোপীয় পর্বত গঠন করে, কিন্তু হিমালয়ের জন্য নয়।

উৎস: i) Britannica।
ii) National Geographic।

৩৫.
SDG-5 aims to eliminate which harmful practice by 2030?
  1. Hunger and malnutrition
  2. Child marriage
  3. Lack of quality education
  4. Unsafe water and sanitation
ব্যাখ্যা

এসডিজি ৫ (SDG 5) এর অন্যতম প্রধান লক্ষ্যমাত্রা হলো ২০৩০ সালের মধ্যে সব ধরনের ক্ষতিকর প্রথা, যেমন বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গ বিকৃতি (FGM), নির্মূল করা। 

Sustainable Development Goals (SDG):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

⇔ অভীষ্ট ৫ এর লক্ষ্যমাত্রা:
- ৫.১ সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো,
- ৫.২ পাচার, যৌন হয়রানি ও অন্যসব ধরনের শোষণ-বঞ্চনা সহ ঘরে বাইরে সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার অবসান,
- ৫.৩ শিশুবিবাহ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গচ্ছেদের মতো সকল ধরনের ক্ষতিকর প্রার অবসান,
- ৫.৪ সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নীতিমালার মাধ্যমে অবৈতনিক পরিচর্যাকার্য ও গৃহস্থালি কাজের মর্যাদা ও স্বীকৃতিদান এবং বাসা ও পরিবারের অভ্যন্তরে জাতীয়ভাবে যুক্তিযুক্ত অংশীদারিত্বমূলক দায়িত্বপালনকে উৎসাহিত করা,
- ৫.৫ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্ণাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা,
- ৫.৬ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশন ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং এদের পর্যালোচনামূলক সম্মেলনসমূহের ফলাফল-দলিলের আলোকে স্বীকৃত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রজনন অধিকারের ক্ষেত্রে নারীদের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা,
- ৫.ক বিদ্যমান জাতীয় আইনকানুনের আলোকে, অর্থনৈতিক সম্পদ এবং ভূমিসহ সকল প্রকার সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, আর্থিক সেবা, উত্তরাধিকার এবং প্রাকৃতিক সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন,
- ৫.খ নারীদের ক্ষমতায়নে সহায়ক প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো,
- ৫.গ সকল পর্যায়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা আনয়নে যথাযথ নীতিমালা ও প্রয়োগযোগ্য আইনি বিধান প্রণয়ন ও শক্তিশালী করা।

উৎস: UNDP ওয়েবসাইট।

৩৬.
Which NATO operation was launched in Afghanistan after the 9/11 attacks?
  1. Operation Enduring Freedom
  2. Operation Desert Storm
  3. Operation Allied Force
  4. None
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- দাপ্তরিকভাবে ন্যাটো গঠনের উদ্দেশ্য হচ্ছে "উত্তর আটল্যান্টিক অঞ্চলে স্থিতিশীলতা ও কল্যাণ" নিশ্চিত করে সদস্য রাষ্ট্রগুলোর 'স্বাধীনতা, অভিন্ন ঐতিহ্য এবং সভ্যতার' রক্ষাকবচ হিসেবে কাজ করা। চুক্তি অনুযায়ী, ন্যাটো ভুক্ত যে কোনো দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটি জোটভুক্ত সব দেশের উপর হামলা বলেই গণ্য হবে এবং সব দেশ একে অন্যের সহায়তায় এগিয়ে আসবে।

⇒ অপারেশন এন্ডুরিং ফ্রিডম (Operation Enduring Freedom):
- অপারেশন এন্ডুরিং ফ্রিডম ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর একটি সামরিক অভিযান যা ২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়।
- ৯/১১ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে অপারেশনটি মূলত আল-কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে আফগানিস্তানে পরিচালিত হয়।
- মূল লক্ষ্য: আল-কায়েদা ধ্বংস করা ও তালেবানদের ক্ষমতা থেকে সরানো।
- ফলাফল: ২০০১ সালের ডিসেম্বরে তালেবান সরকার পতন ঘটে ও আল-কায়েদা নেতারা আত্মগোপনে যায় (ওসামা বিন লাদেন ২০১১ সালে হত্যা করা হয়)।

উৎস: NATO ওয়েবসাইট।

৩৭.
Which is the first e-commerce site in Bangladesh?
  1. Chaldal.com
  2. Munshigi.com
  3. Bikroy.com
  4. Sindabad.com
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট:
- বাংলাদেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম (www.munshigi.com)।
- এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন।

⇒ ১৯৯৯ সালে বাংলাদেশে মুন্সিজি ডট কম (munshigi.com) নামে প্রথম একটি ই-কমার্স সাইট চালু হয়।
- এরপর ২০০৬ সালে সেলবাজার ডটকম নামের নামক একটি ই-কমার্সের যাত্রা শুরু হয় যারা ফ্রি অনলাইন বিজ্ঞাপনের সূচনা করেছিল।
- বাংলাদেশে ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা শহর ও গ্রাম পর্যন্ত বিস্তৃত হওয়ায় ই-কমার্স সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। 
- তবে বাংলাদেশে অনলাইনে কেনাবেচার শুরু মূলত ২০১১ সাল থেকে।
- ২০১২ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনএসপিবি) চালু করলে ব্যাংকের মাধ্যমে অনলাইনে মূল্য পরিশোধের পদ্ধতিটি চালু হয়।
- ২০১৩ সালে বাংলাদেশে ই-কমার্স জগতে শুরু হয় নতুন দিগন্ত। 
- এ খাতকে নিয়মের মধ্যে আনতে সরকার ২০১৮ সালে 'জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা' তৈরি করেন।

⇒ ই-কমার্স: সাধারণ তথ্য:
১। ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে যেকোনো ব্যবসাই ই-কমার্স ব্যবসা হতে পারে।
২। ই-কমার্স বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: বিটুবি, বিটুসি, সিটুবি, বিটুজি, জিটুসি, জিটুবি
৩। প্লাটফর্ম অনুসারে ই-কমার্স ৪ ধরনের হতে পারে
ক) মার্কেটপ্লেস: একটা বড়ো প্লাটফর্মে হাজার হাজার বিক্রেতা তাদের পণ্য বিক্রি করে। যেমন দারাজ, আজকের ডিল।
খ) অনলাইন শপ: একটি ই-কমার্ষ ওয়েবসাইটের মাধ্যমে নিজেরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রান্ডের পণ্য বিক্রি করে।
গ) এক্সক্লুসিভ অনলাইন শপ: শুধুমাত্র নিজেদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে। যেমন অথবা ডট কম, ওয়ালটন।
ঘ) সোসালমিডিয়া ভিত্তিক ব্যবসা: যারা শুধুমাত্র ফেসবুক পেইজ দিয়ে ব্যবসা করে থাকে।  

উৎস: i) Munshigi.com
ii) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ওয়েবসাইট।
iii) ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৮.
RCEP often appears in the news in the context of the affairs of a group of countries known as -
  1. G20
  2. European Union
  3. SAARC
  4. ASEAN
ব্যাখ্যা

RCEP (আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব) চুক্তির সাথে সম্পর্কিত কয়েকটি দেশ হলো ASEAN ভুক্ত ১০টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া), এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%, 
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন), 
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%। 

উল্লেখ্য,
- RCEP-এর ধারণা ২০১১ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ASEAN শীর্ষ সম্মেলনে প্রস্তাবিত হয় এবং ২০১২ সালে কম্বোডিয়ার ASEAN শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়।
- RCEP-এর উদ্দেশ্য হল শুল্ক ও অ-শুল্ক বাধা হ্রাস করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক একীকরণ প্রচার করা।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।

৩৯.
How many foreign branches does Sonali Bank have?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

সোনালী ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২৩৪টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।

উল্লেখ্য,
- নিকাশ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা অতি সহজেই নিষ্পত্তি করা যায়।
- নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ মিলিত হয় এবং সকলে সেখানে আসার সময় অন্য ব্যাংকের নামে কাটা চেকসমূহ সাথে করে নিয়ে আসে। নিকাশ-ঘরে একত্রিত হওয়ার পর তারা চেক বিনিময় করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিকাশ ব্যবস্থার দায়িত্ব 'বাংলাদেশ ব্যাংক' গ্রহণ করে।
- যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৪০.
Which of the following is a Linux distribution?
  1. Android
  2. macOS
  3. Windows
  4. Ubuntu
ব্যাখ্যা

• উত্তর হলো ঘ) Ubuntu। Linux distribution বা লিনাক্স ডিস্ট্রিবিউশন হলো একটি অপারেটিং সিস্টেমের সংস্করণ যা লিনাক্স কার্নেল এবং বিভিন্ন সফটওয়্যার প্যাকেজের সমন্বয়ে তৈরি। Ubuntu হলো একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ব্যবহারকারীদের ডেস্কটপ, সার্ভার এবং ক্লাউড পরিবেশে ব্যবহার করা যায়। অন্যদিকে Android যদিও লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি, এটি মূলত মোবাইল ডিভাইসের জন্য এবং একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম হিসেবে গণ্য হয়। macOS এবং Windows সম্পূর্ণ ভিন্ন কার্নেল ও প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, তাই সেগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশন নয়। তাই Linux distribution এর মধ্যে সঠিক উদাহরণ হলো Ubuntu.

• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

৪১.
What is the primary purpose of SSL?
  1. To host domain names
  2. To encrypt data between client and server
  3. To manage website cookies
  4. To increase website loading speed
ব্যাখ্যা

SSL-এর প্রধান উদ্দেশ্য হলো ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে তথ্য এনক্রিপ্ট করা। যখন একটি ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করে, তার ব্রাউজার এবং সার্ভারের মধ্যে অনেক সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য আদান-প্রদান হয়। SSL (Secure Sockets Layer) এই তথ্যগুলোকে এনক্রিপ্ট করে পাঠায়, যার ফলে তৃতীয় পক্ষ কোনোভাবে তা পড়তে বা চুরি করতে পারে না। এটি ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখে এবং ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তাই SSL-এর মূল কাজ ডেটা নিরাপত্তা নিশ্চিত করা, শুধুমাত্র ওয়েবসাইট হোস্ট করা, কুকি ম্যানেজ করা বা লোডিং স্পিড বাড়ানোর জন্য নয়।

উত্তর: খ) To encrypt data between client and server.

• SSL:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

• ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: kaspersky [লিংক]

৪২.
What is the primary goal of edge computing?
  1. To process data closer to its source
  2. To eliminate IoT devices entirely
  3. To increase data storage capacity
  4. To replace cloud data centers
ব্যাখ্যা

Edge computing-এর প্রধান লক্ষ্য হলো ডেটা উৎসের কাছাকাছি তথ্য প্রক্রিয়াকরণ করা। এর মানে হলো, সেন্সর বা IoT ডিভাইস থেকে আসা ডেটা সরাসরি স্থানীয় নোড বা ডিভাইসে প্রক্রিয়াজাত করা, যাতে ডেটা ক্লাউডে পাঠাতে অপেক্ষা না করতে হয়। এটি লেটেন্সি কমায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব করে এবং ব্যান্ডউইথের ব্যবহার কমায়। এছাড়াও, এটি নিরাপত্তা বাড়ায় কারণ সংবেদনশীল তথ্য দূরে পাঠানোর প্রয়োজন কমে যায়। তাই edge computing-এর মূল উদ্দেশ্য ডেটা উৎসের কাছে প্রক্রিয়াকরণ করা, যা IoT বা অন্যান্য রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: ক) To process data closer to its source.

• Edge computing:
- Edge computing-এর মূল লক্ষ্য হলো ডেটা উৎস (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন) এর কাছাকাছি কম্পিউটিং প্রসেসিং করা। এতে করে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর পূর্বেই প্রাথমিক প্রসেসিং সম্পন্ন করা যায়। এর ফলে:
- Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
- Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ কম ব্যবহার হয়।
- Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং-এর মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।
- Cloud storage খরচ কমলেও, এটা প্রাথমিক উদ্দেশ্য নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া।

সূত্র: IBM. [link]

৪৩.
What is the full form of ACID in DBMS?
  1. Atomicity, Consistency, Isolation, Durability
  2. Accuracy, Control, Isolation, Durability
  3. Atomicity, Consistency, Independence, Durability
  4. Accuracy, Consistency, Isolation, Dependability
ব্যাখ্যা

• ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)-এ ACID হলো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা ট্রানজেকশনকে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য রাখে। এর পূর্ণরূপ হলো Atomicity, Consistency, Isolation, Durability। Atomicity নিশ্চিত করে যে ট্রানজেকশন সম্পূর্ণভাবে সম্পন্ন হবে বা একেবারেই হবে না। Consistency ডেটাবেসকে তার সকল নিয়ম এবং সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। Isolation নিশ্চিত করে যে একাধিক ট্রানজেকশন একে অপরের উপর প্রভাব ফেলবে না। এবং Durability নিশ্চিত করে যে একবার ট্রানজেকশন কমপ্লিট হলে, তার ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে, এমনকি সিস্টেম ক্র্যাশের পরেও।
- সুতরাং, সঠিক উত্তর হলো (ক) Atomicity, Consistency, Isolation, Durability.

ACID:
- কম্পিউটার বিজ্ঞানে ACID নীতি হল কতকগুলো বৈশিষ্ট্যের একটি সেট যা database transactions- এর নির্ভরযোগ্য প্রক্রিয়াকরণের নিশ্চয়তা দেয়।

ACID এর acronym হল:
- A = Atomicity.
- C = Consistency.
- I = Isolation.
- D = Durability.

- ACID ডেটাবেজ পরিচালনার ক্ষেত্রে মৌলিক ধারণা।
- ডেটাবেজ লেনদেন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ACID।
- উদাহরণস্বরুপ, একজন ব্যক্তি যখন ATM থেকে টাকা উত্তোলন করেন ACID transaction এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স এবং ট্রান্সজেকশনের রেকর্ড আপডেট করা হয়।

• ডাটাবেজ:
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে।
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

• ডাটাবেজের বিভিন্ন উপাদান:
- ডাটা (Data),
- রেকর্ড (Record),
- ফিল্ড (Field) ও
- ডাটা টেবিল (Data Table)।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- SQL Server,
- Informix.

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) Amazon. [link]

৪৪.
Which of the following is a valid HTTP response status code for “Not Found”?
  1. 500
  2. 301
  3. 200
  4. 404
ব্যাখ্যা

• HTTP প্রটোকলে প্রতিটি সার্ভার রেসপন্সকে একটি স্ট্যাটাস কোডের মাধ্যমে চিহ্নিত করা হয়, যা ক্লায়েন্টকে সার্ভারের অবস্থা সম্পর্কে জানায়। এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে 500 হলো “Internal Server Error”, যা সার্ভারে কোনো সমস্যা নির্দেশ করে। 301 হলো “Moved Permanently”, অর্থাৎ রিসোর্সটি স্থায়ীভাবে অন্য ঠিকানায় সরানো হয়েছে। 200 হলো “OK”, যা নির্দেশ করে অনুরোধ সফলভাবে সম্পন্ন হয়েছে। আর 404 হলো “Not Found”, অর্থাৎ ক্লায়েন্টের অনুরোধ করা রিসোর্সটি সার্ভারে পাওয়া যায়নি।
- সুতরাং “Not Found” এর জন্য সঠিক HTTP স্ট্যাটাস কোড হলো ঘ) 404

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

৪৫.
Where is BIOS stored?
  1. CPU Cache
  2. RAM
  3. ROM 
  4. Hard Disk
ব্যাখ্যা

• BIOS (Basic Input/Output System) হলো একটি প্রোগ্রাম যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যারকে পরীক্ষা এবং প্রস্তুত করে। এটি ROM (Read-Only Memory)-এ সংরক্ষিত থাকে। ROM হলো এমন একটি মেমোরি যেখানে তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং পাওয়ার বন্ধ হলেও মুছে যায় না। BIOS ROM-এ থাকায় কম্পিউটার চালু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে লোড হয় এবং অপারেটিং সিস্টেমকে শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। অন্য অপশনগুলো যেমন CPU Cache, RAM বা Hard Disk হলো অস্থায়ী বা ব্যবহারিক ডেটা সংরক্ষণের জন্য, যেখানে BIOS স্থায়ীভাবে রাখা যায় না।
- তাই সঠিক উত্তর হলো ROM (গ)।

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটারে BIOS সংরক্ষিত থাকে - মাদারবোর্ডের ROM চিপে।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৪৬.
What is the primary purpose of a VPN?
  1. To improve Wi-Fi signal
  2. To block viruses automatically
  3. To increase internet speed
  4. To secure internet traffic and maintain privacy
ব্যাখ্যা

• VPN-এর প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর ইন্টারনেট ট্রাফিককে নিরাপদ করা এবং প্রাইভেসি বজায় রাখা। এটি একটি এনক্রিপ্টেড সংযোগ তৈরি করে যা হ্যাকার, আইএসপি বা অন্য তৃতীয় পক্ষকে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেয় না। VPN ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য, লগইন ক্রেডেনশিয়াল এবং অন্যান্য সংবেদনশীল ডেটা সুরক্ষিত থাকে। এছাড়াও, এটি ব্যবহারকারীকে ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে, যেমন বিভিন্ন দেশের কনটেন্ট অ্যাক্সেস করা। VPN মূলত নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য তৈরি, তাই এর উদ্দেশ্য ইন্টারনেটের গতি বৃদ্ধি করা বা ভাইরাস ব্লক করা নয়।
- সঠিক উত্তর হলো ঘ) To secure internet traffic and maintain privacy.

• VPN:
- VPN-এর পূর্ণরূপ Virtual Private Network.
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN.
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না।

তথ্যসূত্র - টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
Which technology is commonly used for processing large-scale datasets in Big Data Analytics?
  1. Hadoop
  2. AutoCAD
  3. Excel
  4. Photoshop
ব্যাখ্যা

• বড় আকারের ডেটা বিশ্লেষণে সাধারণত Hadoop প্রযুক্তি ব্যবহৃত হয়। Hadoop একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যা প্রচুর পরিমাণে ডেটাকে বিভিন্ন সার্ভারে ভাগ করে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের সুবিধা দেয়। এটি ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম (HDFS) ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে এবং MapReduce প্রযুক্তি ব্যবহার করে ডেটার বিশ্লেষণ করে। অন্যদিকে AutoCAD মূলত ডিজাইন এবং ড্রাফটিং-এর জন্য, Excel সীমিত পরিসরের ডেটা বিশ্লেষণে, আর Photoshop ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। তাই বড় আকারের ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে Hadoop সবচেয়ে কার্যকর এবং বহুল ব্যবহৃত প্রযুক্তি।

- উত্তর: ক) Hadoop.

• বিগ ডাটা অ্যানালিটিকস (Big Data Analytics) কী?:
- বিগ ডাটা অ্যানালিটিকস হলো একটি প্রযুক্তি যা বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং অর্থপূর্ণ তথ্য তৈরি করার প্রক্রিয়া। আজকের ডিজিটাল যুগে এত বড় ডাটা তৈরি হয় যে, ঐ ডাটা গুলোকে সাধারণ পদ্ধতিতে বিশ্লেষণ করা সম্ভব হয় না। বিগ ডাটা অ্যানালিটিকস এই কাজ সহজ করে দেয়।

• স্পেস ট্যুরিজম মিশনে বিগ ডাটা অ্যানালিটিকসের ভূমিকা:
- স্পেস ট্যুরিজম বা মহাকাশ পর্যটন মিশনে প্রচুর পরিমাণে ডাটা তৈরি হয়। যেমন:
- রকেটের স্পিড, তাপমাত্রা, ভেনটিলেশন, শক্তি খরচের তথ্য,
- যাত্রীর শারীরিক অবস্থা, যেমন হার্টবিট, শ্বাস-প্রশ্বাস,
- মহাকাশের পরিবেশের ডাটা,
- স্যাটেলাইট থেকে নেওয়া ছবি এবং সেন্সর ডাটা।

- এই ডাটা গুলো খুব বড়, জটিল এবং বিভিন্ন ফরম্যাটে থাকে। এগুলোকে বুঝে ওঠা, সমস্যা খুঁজে বের করা এবং ভবিষ্যতে মিশন আরও উন্নত করার জন্য বিশ্লেষণ করা দরকার।

• বিগ ডাটা অ্যানালিটিকস প্রযুক্তি ব্যবহার করে এই ডাটা গুলোকে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রসেস করা হয়। তারপর উন্নত অ্যালগরিদম এবং মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ডাটা থেকে নতুন তথ্য পাওয়া যায়। যেমন:
- কোন অংশে যন্ত্রাংশ বেশি সমস্যা করছে?
- যাত্রীর স্বাস্থ্যের কোন নির্দিষ্ট ধাপ খেয়াল রাখতে হবে?
- মিশনের খরচ কমানোর উপায় কী হতে পারে?
- পরিবেশগত ঝুঁকি কমানোর কৌশল কী?

সূত্র: ibm [লিংক]

৪৮.
What is the length of an IPv6 address?
  1. 32 bits
  2. 64 bits
  3. 128 bits
  4. 256 bits
ব্যাখ্যা

IPv6 (Internet Protocol version 6) হল ইন্টারনেট প্রোটোকলের নতুন সংস্করণ, যা IPv4-এর সীমিত ঠিকানার সমস্যার সমাধান করতে এসেছে। IPv6 ঠিকানার দৈর্ঘ্য 128 bits। এটি প্রচলিত IPv4 ঠিকানার 32-bit-এর তুলনায় অনেক বড় এবং আরও বেশি সংখ্যক ইউনিক ঠিকানা প্রদান করতে সক্ষম। IPv6 ঠিকানা সাধারণত আটটি 16-bit হেক্সাডেসিমাল ব্লকে লেখা হয়, যা কোলন (:) দ্বারা আলাদা করা থাকে, যেমন 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334। এই বড় ঠিকানা ভাণ্ডার ভবিষ্যতে ইন্টারনেট ডিভাইস বৃদ্ধিকে সমর্থন করবে এবং আরও উন্নত নিরাপত্তা ও রাউটিং সুবিধা প্রদান করবে। সুতরাং, IPv6 ঠিকানার সঠিক দৈর্ঘ্য হলো 128 bits।

- সঠিক উত্তর: গ) 128 bits.

• আইপি এড্রেস: 
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- ‘IP’ এর পূর্ণরূপ হলো ‘Internet Protocol’.
- (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলাে 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।
- IPv6 অ্যান্ড্রেস ১২৮ বিটে হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিভাগ 16 bit এর হয়ে থাকে।
- এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লিখা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪৯.
What is GitHub Copilot primarily used for?
  1. Project documentation
  2. Database management
  3. Web hosting
  4. AI-powered code completion
ব্যাখ্যা

• GitHub Copilot মূলত একটি AI-ভিত্তিক কোড সহায়ক টুল, যা ডেভেলপারদের প্রোগ্রামিং কাজকে দ্রুত এবং সহজ করতে সাহায্য করে। এটি কোড লেখার সময় রিয়েল-টাইমে পরামর্শ দেয়, স্বয়ংক্রিয়ভাবে কোড স্নিপেট প্রস্তাব করে এবং বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় ফাংশন বা লজিক পূরণ করতে সাহায্য করে। Copilot ডেভেলপারকে সাধারণ বা জটিল কোড লেখা দ্রুত করতে সক্ষম করে, তাই এটি AI-powered code completion এর জন্য সবচেয়ে উপযোগী। এটি Project documentation, database management বা web hosting এর কাজের জন্য নয়, বরং কোডিং প্রসেসকে সহজ, দ্রুত এবং দক্ষ করার জন্য ব্যবহার করা হয়।
- তাই সঠিক উত্তর হলো: ঘ) AI-powered code completion.

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারণ ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. Github. [link]

৫০.
The Control Unit is a part of which computer component?
  1. CPU 
  2. Output devices
  3. Input devices
  4. Memory
ব্যাখ্যা

• Control Unit (CU) হলো কম্পিউটারের CPU বা Central Processing Unit-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সব কাজের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন উপাদান যেমন ALU, মেমোরি, ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের নির্দেশ দেয়। CU নির্দেশনা পড়ে, তা ব্যাখ্যা করে এবং উপযুক্ত ক্রিয়াকলাপের জন্য সিগন্যাল প্রেরণ করে। সহজভাবে বলা যায়, Control Unit হলো CPU-এর “পরিচালক”, যা নিশ্চিত করে যে সমস্ত অপারেশন সঠিক সময়ে এবং সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। তাই এটি সরাসরি CPU-এর অংশ এবং কম্পিউটারের কার্যকারিতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

- সঠিক উত্তর: ক) CPU.

• কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটি অংশ হলো:
১। ইনপুট ইউনিট (Input Unit)
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
৩। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit)
৪। মেমোরি ইউনিট (Memory Unit)
৫। আউটপুট ইউনিট (Output Unit)

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল ইউনিটের প্রধান কাজ হলো মেমোরি থেকে নির্দেশনা কোড পড়া ও ডিকোড করা।
- মাইক্রোপ্রসেসরের অন্য অংশগুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সংকেত তৈরি করা। যেমন—গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে নিয়ন্ত্রণ সংকেতের মাধ্যমে নির্দেশ প্রদান করা।
- নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি থেকে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট থেকে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে - এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৫১.
Cache memory is usually:
  1. Faster than main memory 
  2. Larger than main memory
  3. Slower than main memory
  4. Non-volatile
ব্যাখ্যা

• Cache memory সাধারণত প্রধান মেমোরি (RAM) এর চেয়ে অনেক দ্রুত। এটি CPU এবং RAM এর মধ্যে একটি মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে, যা প্রায়ই ব্যবহৃত ডেটা বা নির্দেশাবলী সংরক্ষণ করে। কারণ CPU খুব দ্রুত কাজ করে, আর RAM থেকে সরাসরি ডেটা নেওয়া অপেক্ষাকৃত ধীর, তাই cache memory ব্যবহার করলে প্রসেসিং স্পিড বৃদ্ধি পায়। cache memory সাধারণত RAM এর তুলনায় ছোট আকারের হয় এবং এটি ভলাটাইল, অর্থাৎ পাওয়ার বন্ধ হলে এর ডেটা হারিয়ে যায়।
- তাই সঠিক উত্তর হলো: ক) Faster than main memory। Cache CPU এর পারফরম্যান্স বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:
 
- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫২.
Which of the following is a key component of IoT architecture?
  1. Optical discs
  2. Mainframes
  3. Sensors and actuators
  4. Vacuum tubes
ব্যাখ্যা

• IoT (Internet of Things) আর্কিটেকচারের একটি মূল উপাদান হলো Sensors and actuators। সেন্সরগুলো পরিবেশ বা ডিভাইস থেকে ডেটা সংগ্রহ করে, যেমন তাপমাত্রা, চাপ বা অবস্থান। এই ডেটা প্রসেসিং ইউনিটে পাঠানো হয় এবং প্রয়োজন অনুযায়ী actuator ডিভাইসগুলোকে নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয়, যেমন লাইট চালু/বন্ধ করা বা যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা। Optical discs, mainframes বা vacuum tubes প্রাচীন প্রযুক্তি বা স্টোরেজ/কম্পিউটিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হলেও IoT-এর জন্য এগুলো প্রয়োজনীয় নয়।
- তাই IoT আর্কিটেকচারের জন্য Sensors and actuators হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

• ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- এটি ইন্টারনেটের সাথে শারীরিক ডিভাইস এবং দৈনন্দিন বস্তুকে সংযুক্ত করার ধারণাকে বোঝায়, তাদের ডেটা সংগ্রহ এবং বিনিময় করার অনুমতি দেয়।
- এই সংযুক্ত ডিভাইসগুলি স্মার্ট থার্মোস্ট্যাট এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালীর যন্ত্রপাতি থেকে শুরু করে শিল্প মেশিন, পরিধানযোগ্য এবং যানবাহন পর্যন্ত হতে পারে।
- IoT-এর প্রাথমিক লক্ষ্য হল এই ডিভাইসগুলিকে একে অপরের সাথে এবং কেন্দ্রীভূত সিস্টেম বা ক্লাউড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে সক্ষম করা।

• IoT এর উদাহরণ:
- স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট লাইট, স্মার্ট থার্মোস্ট্যাট)।
- ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার)।
- শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (Industrial IoT)।

উৎস:
- ব্রিটানিকা।
- IBM [link]

৫৩.
A fake website that looks like a legitimate one is called:
  1. Malware
  2. Trojan horse
  3. Phishing site 
  4. Firewall
ব্যাখ্যা

• একটি ভুয়া ওয়েবসাইট যা আসল এবং বৈধ ওয়েবসাইটের মতো দেখায় তাকে Phishing site বলা হয়। এই ধরনের সাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন লগইন তথ্য, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি চুরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। ভুক্তভোগী ব্যবহারকারী ভেবে বসে যে সে একটি নিরাপদ ও বৈধ ওয়েবসাইটে প্রবেশ করছে, কিন্তু আসলে তার তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। Malware বা Trojan horse হলো ক্ষতিকর সফটওয়্যার, আর Firewall হলো একটি নিরাপত্তা ব্যবস্থা, যা তথ্য চুরি বা অননুমোদিত প্রবেশ রোধ করে। তাই Phishing site সরাসরি মানুষকে প্রতারণার মাধ্যমে তথ্য নিতে ব্যবহৃত হয়।

- সঠিক উত্তর: গ) Phishing site.

• ফিশিং:
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাকসেস কোড, পিন নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক একাউন্ট নম্বরের মতাে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• প্রতিনিয়ত সংঘটিত হওয়া আরও কিছু সাইবার অপরাধ:
• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫৪.
Which of the following is an example of a software firewall?
  1. Juniper SRX
  2. Fortinet FortiGate
  3. Cisco ASA
  4. Windows Defender Firewall
ব্যাখ্যা

• অপশনগুলোর মধ্যে Windows Defender Firewall (ঘ) একটি সফটওয়্যার ফায়ারওয়াল।

সফটওয়্যার ফায়ারওয়াল হলো এমন একটি প্রোগ্রাম যা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং অননুমোদিত সংযোগ বা হামলা প্রতিহত করে। অন্যদিকে, Juniper SRX, Fortinet FortiGate এবং Cisco ASA হলো হার্ডওয়্যার বা নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স ফায়ারওয়াল, যা সাধারণত বড় নেটওয়ার্কে ইনস্টল হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। Windows Defender Firewall ব্যবহারকারীর কম্পিউটারে চালু থাকে এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশন বা পোর্টের ওপর নিয়ম প্রয়োগ করতে পারে, ফলে এটি সফটওয়্যার ভিত্তিক সুরক্ষার একটি উদাহরণ।

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণকারী একটি নিরাপত্তা সিস্টেম।
- এটি নেটওয়ার্ক সংযোগ অনুমতি দেয় বা ব্লক করে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে।
- ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। kaspersky [link]

৫৫.
Which of the following is true about RAM?
  1. Data is permanent
  2. Data is lost when power is off 
  3. RAM stores operating system permanently
  4. RAM is a type of storage drive
ব্যাখ্যা

• RAM (Random Access Memory) হলো একটি অস্থায়ী মেমোরি যা কম্পিউটারের কাজের সময় ডেটা সংরক্ষণ করে। এটি দ্রুত ডেটা অ্যাক্সেসের সুবিধা দেয়, কিন্তু শক্তি বন্ধ হয়ে গেলে সব তথ্য মুছে যায়। তাই RAM-এ সংরক্ষিত ডেটা স্থায়ী নয়। RAM স্থায়ীভাবে অপারেটিং সিস্টেম সংরক্ষণ করে না; তা হার্ড ডিস্ক বা SSD-তে থাকে। এছাড়া, RAM কোনো স্টোরেজ ড্রাইভ নয়, বরং কম্পিউটারের কাজের সময় ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত অস্থায়ী মেমোরি।
- সুতরাং, সঠিক উত্তর হলো: খ) Data is lost when power is off.

• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

• SSD:
- SSD-এর পূর্ণরূপ Solid State Drive, যা একটি non-volatile স্টোরেজ ডিভাইস।
- এটি flash memory ব্যবহার করে ডাটা সংরক্ষণ করে এবং হার্ড ডিস্ক ড্রাইভ (HDD)-এর তুলনায় অনেক দ্রুতগতির।
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
reCAPTCHA is a service provided by which company?
  1. Google
  2. IBM
  3. Apple
  4. Microsoft
ব্যাখ্যা

• reCAPTCHA হলো একটি নিরাপত্তা পরিষেবা যা ব্যবহারকারীদের মানব কিনা তা যাচাই করার জন্য ডিজাইন করা। এটি স্বয়ংক্রিয় বট বা স্ক্রিপ্ট থেকে ওয়েবসাইটকে রক্ষা করে। reCAPTCHA ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে, যেমন মাউসের গতিবিধি বা ক্লিকের ধরন, এবং কখনও কখনও ছবি বা টেক্সট চ্যালেঞ্জের মাধ্যমে নিশ্চিত করে যে ব্যবহারকারী মানব। এই প্রযুক্তি মূলত Google কোম্পানি দ্বারা প্রদান করা হয়। Google reCAPTCHA কে নিয়মিত আপডেট এবং উন্নত করে, যাতে ওয়েবসাইটগুলো আরও নিরাপদ থাকে এবং ব্যবহারকারীর জন্য অভিজ্ঞতা সহজ হয়। সুতরাং, reCAPTCHA হলো Google-এর একটি নিরাপত্তা সেবা।

- সঠিক উত্তর: ক) Google.

• CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা৷
- ক্যাপচা ব্যবহারকারীদের এমন কাজগুলি উপস্থাপন করে যা মানুষের পক্ষে সমাধান করা তুলনামূলকভাবে সহজ কিন্তু স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট বা বটগুলির জন্য কঠিন।
- এই কাজগুলির মধ্যে প্রায়ই বিকৃত পাঠ্য সনাক্ত করা, নির্দিষ্ট চিত্র নির্বাচন করা, ধাঁধা সমাধান করা বা সাধারণ গণিত সমস্যাগুলি সম্পূর্ণ করা জড়িত।
- ক্যাপচা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে, একজন ব্যবহারকারী প্রদর্শন করে যে তারা সম্ভবত মানুষ এবং একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যাতে বটগুলিকে অপব্যবহার বা শোষণ করা থেকে বিরত রাখা যায়।

- ক্যাপচাগুলির জন্য কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
• User Registration and Login,
• Form Submissions,
• Preventing DDoS Attacks,
• Online Polls and Surveys,
• Web Scraping Prevention.

উৎস: developers.google [link]

৫৭.
NVMe SSDs are faster than SATA SSDs because:
  1. They use spinning disks
  2. They are physically larger
  3. They connect via PCIe and have lower latency
  4. They use magnetic storage
ব্যাখ্যা

• NVMe SSDs SATA SSD-এর চেয়ে দ্রুত কারণ তারা PCIe ইন্টারফেসের মাধ্যমে সংযোগ স্থাপন করে এবং এতে লেটেন্সি কম থাকে। SATA SSD সাধারণত SATA ইন্টারফেস ব্যবহার করে, যা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সীমাবদ্ধ। NVMe SSD ডেটা একাধিক লেনের মাধ্যমে প্রসেস করতে পারে, ফলে একসাথে বড় পরিমাণে তথ্য দ্রুত আদান-প্রদান করা যায়। এটি বিশেষভাবে উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং এবং গেমিং, ভিডিও এডিটিং-এর মতো কাজের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে, SATA SSD বা হার্ড ডিস্ক ড্রাইভ স্পিনিং ডিস্ক বা ম্যাগনেটিক স্টোরেজ ব্যবহার করতে পারে, যা ধীর।
- সুতরাং, NVMe SSD-র মূল সুবিধা হলো PCIe সংযোগ এবং কম লেটেন্সি।

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮.
What is the first step in the computer booting process?
  1. Launching BIOS setup
  2. Running POST
  3. Accessing user files
  4. Loading the operating system
ব্যাখ্যা

• কম্পিউটারের বুটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হলো POST (Power-On Self Test) চালানো। যখন কম্পিউটার চালু হয়, তখন প্রথমে এটি হার্ডওয়্যার পরীক্ষা করে, যেমন র‌্যাম, প্রসেসর, কীবোর্ড এবং অন্যান্য সংযুক্ত ডিভাইস ঠিকমতো কাজ করছে কিনা। এই পরীক্ষা নিশ্চিত করে যে কম্পিউটার ঠিকভাবে চালু হতে পারে। POST সফল হলে, সিস্টেম পরবর্তী ধাপে যায়, যেমন BIOS থেকে বুট লোড করা এবং তারপর অপারেটিং সিস্টেম শুরু করা। তাই, কম্পিউটার চালু হলে প্রথমে BIOS সেটআপ লঞ্চ বা ফাইল অ্যাক্সেস করার আগে POST চালানো হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) Running POST.

• কম্পিউটার বুটিং: 
- কম্পিউটার চালুর প্রক্রিয়াকে বুট বা বুটিং বলে। 
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।

- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং
কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
Which of the following is an input peripheral device?
  1. Speaker
  2. Printer
  3. Keyboard
  4. Monitor
ব্যাখ্যা

• একটি ইনপুট পেরিফেরাল ডিভাইস হলো এমন যন্ত্র যা ব্যবহারকারীর তথ্য বা নির্দেশ কম্পিউটারে পাঠায়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে কীবোর্ড (Keyboard) হল ইনপুট ডিভাইস, কারণ ব্যবহারকারী কীগুলো চাপলে তথ্য সরাসরি কম্পিউটারে প্রবেশ করে।
- অন্যদিকে, স্পিকার এবং মনিটর আউটপুট ডিভাইস, কারণ তারা কম্পিউটার থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীকে দেখায় বা শোনায়। প্রিন্টারও আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের তথ্যকে কাগজে ছাপিয়ে দেয়। তাই কেবল কীবোর্ড ব্যবহারকারীর কমান্ড বা তথ্য ইনপুট করার জন্য ব্যবহৃত হয়, যা এটিকে ইনপুট পেরিফেরাল ডিভাইস হিসেবে চিহ্নিত করে।


• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০.
In most web browsers, what does the F5 key do?
  1. Opens the developer tools
  2. Opens a new tab
  3. Refreshes the page
  4. Closes the current tab
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজারে F5 কি সাধারণত পৃষ্ঠাটি রিফ্রেশ বা পুনরায় লোড করার জন্য ব্যবহৃত হয়। যখন কোনো ব্যবহারকারী কোনো ওয়েবপেজে F5 কী চাপেন, তখন ব্রাউজার সার্ভার থেকে সেই পৃষ্ঠার সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং স্ক্রিনে আপডেট করে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন কোনো ওয়েবসাইটের সামগ্রী পরিবর্তিত হয়েছে বা নতুন তথ্য এসেছে, কারণ কেবল ব্রাউজারকে পুনরায় লোড করতে হবে। F5 কীটি ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী পুরানো ক্যাশড কপি বাদ দিয়ে সর্বশেষ ডেটা দেখতে পারে।

- তাই, প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো: গ) Refreshes the page.


• ফাংশন কী:
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়। 

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৬১.
Which components are typically connected by the system bus?
  1. CPU, main memory, and I/O devices
  2. Router, modem, and switch
  3. Hard drive, keyboard, and mouse
  4. GPU, printer, and monitor
ব্যাখ্যা

• সিস্টেম বাস মূলত কম্পিউটারের কেন্দ্রীয় উপাদানগুলোকে সংযোগ করে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে। সাধারণত এটি CPU, মেইন মেমোরি (RAM), এবং ইনপুট/আউটপুট (I/O) ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। সিস্টেম বাস তথ্য, ঠিকানা এবং কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এই উপাদানগুলোকে একত্রে কাজ করতে সাহায্য করে। এটি CPU এবং মেমোরি মধ্যে দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে এবং I/O ডিভাইসের সঙ্গে যোগাযোগের জন্য একটি সাধারণ পথ তৈরি করে। অন্যদিকে, রাউটার, মডেম, সুইচ বা হার্ড ড্রাইভ, কীবোর্ড, মাউস, GPU, প্রিন্টার, মনিটর ইত্যাদি সরাসরি সিস্টেম বাসের অংশ নয়, বরং আলাদা ইন্টারফেস বা সাবসিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকে।
- সুতরাং, সঠিক উত্তর হলো ক) CPU, main memory, and I/O devices.

• কম্পিউটার বাস:
- কম্পিউটার বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে।
- বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
- কম্পিউটার বাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস ও
২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস।

১. সিস্টেম বাস (System Bus) বা প্রধান বাস: 
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১. ডেটা বাস (Data Bus)
২. অ্যাড্রেস বাস (Address Bus)
৩. কন্ট্রোল বাস (Control Bus).

২. এক্সপানশন বাস (Expansion Bus) বা সম্প্রসারিত বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস হিসেবে আখ্যায়িত করা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
What does “ATX” refer to in motherboards?
  1. BIOS version
  2. Power supply type
  3. Motherboard form factor
  4. CPU brand
ব্যাখ্যা

• “ATX” মূলত মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টরকে বোঝায়। এটি একটি স্ট্যান্ডার্ড আকার এবং লেআউট নির্ধারণ করে যা মাদারবোর্ডের দৈর্ঘ্য, প্রস্থ, স্ক্রু হোলের অবস্থান এবং পোর্টের অবস্থান ঠিক করে। ATX ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ডগুলো সাধারণত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয় এবং এর মধ্যে পাওয়ার সংযোগ, RAM স্লট, PCIe স্লট এবং I/O পোর্টের স্ট্যান্ডার্ড স্থাপন থাকে। এই স্ট্যান্ডার্ডের কারণে বিভিন্ন মাদারবোর্ড, কেস এবং পাওয়ার সাপ্লাই একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই, ATX কোনো BIOS, CPU ব্র্যান্ড বা পাওয়ার সাপ্লাই নয়, বরং এটি মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর নির্দেশ করে।

- সঠিক উত্তর: গ) Motherboard form factor.

• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হলো একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা, মেইনবোর্ড বা, "The main circuit board of a computer" হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Lenovo. [link]

৬৩.
Clock speed is typically measured in which unit?
  1. Gigahertz
  2. Megabytes
  3. Volts
  4. Bytes
ব্যাখ্যা

• Clock speed হলো একটি প্রসেসরের ঘড়ির স্পন্দনের হার, যা নির্দেশ করে কত দ্রুত প্রসেসর প্রতি সেকেন্ডে নির্দেশনা সম্পন্ন করতে পারে। এটি সাধারণত ঘড়ির ফ্রিকোয়েন্সি হিসেবে পরিমাপ করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত কোটি চক্র (cycles) সম্পন্ন হচ্ছে। এই ফ্রিকোয়েন্সি নির্দেশ করে প্রসেসরের কার্যকারিতা এবং দ্রুততার মাত্রা। কম্পিউটার বিজ্ঞান এবং হার্ডওয়্যার সাপেক্ষে, clock speed-এর জন্য সাধারণত Gigahertz (GHz) ব্যবহার করা হয়। ১ GHz মানে হলো এক সেকেন্ডে এক বিলিয়ন চক্র সম্পন্ন করা। অন্য অপশনগুলো যেমন Megabytes, Volts বা Bytes ভিন্ন মাপের একক, যা তথ্য সংরক্ষণ বা ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়, তাই clock speed-এর সাথে সরাসরি সম্পর্ক নেই।
- সঠিক উত্তর হলো ক) Gigahertz.

ক্লক স্পিড (Clock Speed):

- ক্লক স্পিড হলো কম্পিউটারের প্রসেসর কত দ্রুত কাজ করতে পারে তার পরিমাপ।
- এটি সাধারণত GHz (Gigahertz) বা MHz (Megahertz) এককে প্রকাশ করা হয়।
- ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসর তত দ্রুত নির্দেশনা (Instruction) সম্পাদন করতে পারবে।
- এটি নির্ধারণ করে প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল (Cycle) সম্পন্ন হচ্ছে।
- তবে শুধু ক্লক স্পিড বেশি হওয়াই কম্পিউটারকে দ্রুতগতির করে না, প্রসেসরের আর্কিটেকচার এবং কোর সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লক সাইকেল টাইম (Clock Cycle Time):
- ক্লক সাইকেল টাইম হলো একটি ক্লক সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে।
- এটি সাধারণত ন্যানোসেকেন্ড (ns) এ পরিমাপ করা হয়।
- ক্লক সাইকেল টাইম এবং ক্লক স্পিড একে অপরের বিপরীত অনুপাতিক। অর্থাৎ, ক্লক স্পিড যত বেশি হবে, ক্লক সাইকেল টাইম তত কম হবে।
- উদাহরণস্বরূপ, যদি ক্লক স্পিড হয় 2 GHz, তবে ক্লক সাইকেল টাইম হবে প্রায় 0.5 ns।
- প্রসেসরের পারফরম্যান্স বুঝতে ক্লক স্পিড এবং ক্লক সাইকেল টাইম—দুটোই গুরুত্বপূর্ণ।

সূত্র: 
- Intel [link]
- sciencedirect [link]

৬৪.
What is the main purpose of virtual memory?
  1. Increase CPU clock speed
  2. Extend physical memory using disk space
  3. Improve disk fragmentation
  4. Enhance cache performance
ব্যাখ্যা

• ভার্চুয়াল মেমোরির মূল উদ্দেশ্য হলো শারীরিক (ফিজিক্যাল) মেমোরি বৃদ্ধি করা ডিস্ক স্পেস ব্যবহার করে। এটি কম্পিউটারকে এমনভাবে কাজ করতে দেয় যেন মনে হয় যথেষ্ট র‍্যাম (RAM) আছে, যদিও প্রকৃতপক্ষে র‍্যাম সীমিত। ভার্চুয়াল মেমোরি বড় প্রোগ্রাম বা একসঙ্গে একাধিক প্রোগ্রাম চালানোর সময় ব্যবহৃত হয়, যা সিস্টেমকে ক্র্যাশ হওয়া থেকে রক্ষা করে। যখন র‍্যাম পূর্ণ হয়ে যায়, তখন কম্পিউটার ডিস্কের একটি অংশকে অতিরিক্ত মেমোরি হিসেবে ব্যবহার করে। এর ফলে সফটওয়্যার বড় ডেটা সেটের সঙ্গে কাজ করতে পারে, এবং CPU প্রক্রিয়াকরণে অপেক্ষমাণতা কমে।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) Extend physical memory using disk space.

• ভার্চুয়াল মেমোরি (Virtual Memory):

- ভার্চুয়াল মেমোরি হলো অপারেটিং সিস্টেমের একটি প্রযুক্তি যা RAM এবং সেকেন্ডারি স্টোরেজ (যেমন হার্ড ডিস্ক) একত্রে ব্যবহার করে।  
- এটি প্রোগ্রামকে তার বাস্তব RAM এর চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে সক্ষম করে।  
- ভার্চুয়াল মেমোরি সিস্টেম RAM পূর্ণ হলে, অপ্রয়োজনীয় ডেটা বা প্রোগ্রাম অংশকে সেকেন্ডারি স্টোরেজে স্থানান্তরিত করে।  
- অপারেটিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে মেমোরি সীমা নিয়ে চিন্তা করতে হয় না।  
- মূল উদ্দেশ্য: সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে RAM বাড়ানো।  

সূত্র: 
- Computer Science | University of Illinois Chicago [link]

৬৫.
Which of the following is not typically measured by a system benchmark?
  1. Memory bandwidth
  2. Disk I/O
  3. CPU performance 
  4. Screen brightness
ব্যাখ্যা

• একটি সিস্টেম বেঞ্চমার্ক মূলত কম্পিউটারের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত CPU পারফরম্যান্স, মেমরি ব্যান্ডউইথ, এবং ডিস্ক ইনপুট/আউটপুট (I/O) এর মত হার্ডওয়্যার উপাদানের কার্যক্ষমতা পরীক্ষা করে। বেঞ্চমার্কের লক্ষ্য হলো সিস্টেমের গতিশীলতা, তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং ডাটা রিড/রাইট স্পিড নির্ধারণ করা। তবে, স্ক্রিন ব্রাইটনেস বা ডিসপ্লের উজ্জ্বলতা সরাসরি কম্পিউটার পারফরম্যান্সের সাথে সম্পর্কিত নয় এবং এটি হার্ডওয়্যারের কার্যক্ষমতা মাপার জন্য বেঞ্চমার্কে অন্তর্ভুক্ত হয় না। সুতরাং, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে স্ক্রিন ব্রাইটনেস এমন একটি বৈশিষ্ট্য যা সাধারণত সিস্টেম বেঞ্চমার্ক দ্বারা পরিমাপ করা হয় না।

- সঠিক উত্তর: ঘ) Screen brightness.

• কম্পিউটারের কর্মক্ষমতা:
- কম্পিউটারের কর্মক্ষমতা বলতে বোঝায়, কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে। এটিকে বিভিন্নভাবে পরিমাপ করা যায়, যেমন প্রসেসিং স্পিড, মেমোরি স্পিড, হার্ডডিস্কের গতি ইত্যাদি।

• Benchmark সফটওয়্যার হল এমন একটি বিশেষ ধরণের প্রোগ্রাম যা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের দক্ষতা (performance) যাচাই করতে সাহায্য করে।
- এটি CPU, GPU, RAM, ডিস্ক স্পিড ইত্যাদির কার্যকারিতা পরীক্ষা করে।
- ফলাফল হিসেবে একটি স্কোর বা তুলনামূলক রিপোর্ট দেয় — যা অন্য কম্পিউটারের সাথে তুলনা করা যায়।

• কিছু জনপ্রিয় Benchmark সফটওয়্যারের নাম: 
- Cinebench, 
- Geekbench, 
- 3DMark, 
- PassMark.

তথ্যসূত্র: 
- "Computer Fundamentals" by P.K. Sinha.
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৬৬.
What does iBAS++ stand for in the context of Bangladesh?
  1. International Banking Accounting System
  2. Integrated Budget and Accounting System
  3. Internal Business Audit System
  4. Internet-Based Accounting Standard
ব্যাখ্যা

• iBAS++ বাংলাদেশে Integrated Budget and Accounting System এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম যা সরকারী বাজেট প্রণয়ন, ব্যয় অনুমোদন এবং হিসাবরক্ষণ কার্যক্রমকে স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়কৃত করে। iBAS++ ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থা তাদের আর্থিক লেনদেন অনলাইনে রেকর্ড করতে পারে, যা স্বচ্ছতা, নির্ভুলতা এবং সময়োপযোগী হিসাবরক্ষণ নিশ্চিত করে। এটি সরকারের আর্থিক তথ্য বিশ্লেষণ সহজ করে, বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং সরকারি অর্থনৈতিক সিদ্ধান্তকে কার্যকর করে। কর্মচারীদের বেতন, পেনশন ও জিপিএফসহ বিভিন্ন আর্থিক প্রক্রিয়া iBAS++ ব্যবহার করে সম্পন্ন করা হয়। সুতরাং, iBAS++ বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন।

- উত্তর: খ) Integrated Budget and Accounting System.

• iBAS++:

- iBAS++ হলো সরকারের একটি সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার।
- এটি বাজেট তৈরি, অনুমোদন এবং বাস্তবায়ন—সবকিছু এক জায়গায় পরিচালনা করতে সাহায্য করে।
- সরকারি অফিসগুলোর খরচ, বরাদ্দ ও হিসাব স্বয়ংক্রিয়ভাবে এতে রেকর্ড হয়।
- সিস্টেমটি বাস্তব সময়েই (real-time) আর্থিক তথ্য দেখায়, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- কর্মচারীদের বেতন, পেনশন, জিপিএফসহ নানা আর্থিক কার্যক্রমও iBAS++ এর মাধ্যমে সম্পন্ন হয়।
- চেক বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট ছাড়ানোর সুবিধা রয়েছে।
- বরাদ্দ অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করার জন্য এতে বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
- বিভিন্ন ধরনের আর্থিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়।
- এটি সরকারের আর্থিক কার্যক্রমকে স্বচ্ছ, দ্রুত এবং কাগজবিহীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সামগ্রিকভাবে, iBAS++ পুরো সরকারি অর্থব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করে তুলেছে।

সূত্র: iBAS++ [link]

৬৭.
What is the fundamental unit of information in a quantum computer?
  1. Qubit
  2. Quantum register
  3. Bit
  4. Byte
ব্যাখ্যা

• Qubit হল একটি কোয়ান্টাম কম্পিউটারের তথ্যের মৌলিক একক। সাধারণ কম্পিউটারের বিটের মতো, যা কেবল ০ বা ১ মান নিতে পারে, কিউবিট এক সময়ে ০ এবং ১ উভয় অবস্থায় থাকতে পারে, যা কোয়ান্টাম সুপারপজিশন নামক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়। এই বৈশিষ্ট্য কিউবিটকে অত্যন্ত শক্তিশালী করে তোলে, কারণ একাধিক কিউবিট একসাথে জটিল গণনা দ্রুত করতে পারে। কিউবিটের অবস্থার উপর নির্ভর করে কোয়ান্টাম কম্পিউটার অতি দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং ক্রিপ্টোগ্রাফি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং বৈজ্ঞানিক সিমুলেশন কাজে ব্যবহার করা যায়। কোয়ান্টাম রেজিস্টার, বিট, বা বাইট কেবল কিউবিটের সমষ্টি বা সাধারণ কম্পিউটারের ধারণা।

- সঠিক উত্তর: ক) Qubit.

• কোয়ান্টাম কম্পিউটার:
- এটি এমন একটি কম্পিউটার যা কোয়ান্টাম মেকানিক্সের গুণাবলী (যেমন: সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্ট) ব্যবহার করে জটিল গণনা করে।
- প্রচলিত ডিজিটাল কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী হতে পারে।
- রিচার্ড ফেইনম্যান প্রথম কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন।
- কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট (Quantum Bit), যা একসাথে 0 এবং 1 হতে পারে – একে বলে Superposition।
- একটি কিউবিট একই সাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। এটি একাধিক গাণিতিক সমস্যার সমাধান একই সাথে করতে সাহায্য করে।
- ডেভিড ডয়চ (১৯৮৫): কোয়ান্টাম লজিক গেটের ধারণা দেন।
- পিটার শোর (১৯৯৪): কোয়ান্টাম অ্যালগরিদম উদ্ভাবন করেন যা বড় সংখ্যা অল্প সময়ে ভেঙে ফেলতে পারে।

• কোয়ান্টাম কম্পিউটারের ৩টি মূল পদ্ধতি:
- NMR (Nuclear Magnetic Resonance): নিউক্লিয়াস স্পিন ব্যবহার করে।
- Ion Trap: আয়নকে ট্র্যাপ করে এবং লেজার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
- Quantum Dots: অতি ক্ষুদ্র অর্ধপরিবাহী অঞ্চলে ইলেকট্রনের স্পিন ব্যবহৃত হয়।

• কোয়ান্টাম কম্পিউটিং:
- কোয়ান্টাম কম্পিউটিং আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং গাণিতিক সমস্যাগুলির সমাধানে একটি বিপ্লবী ধারণা।
- এটি কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা ব্যবহার করে, যেখানে কোয়ান্টাম বিট (Qubit) একাধিক অবস্থানে থাকতে পারে, এবং তার ফলে এটি নির্দিষ্ট কাজগুলো খুব দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হয়।

- কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য যে অ্যালগরিদমগুলি তৈরি হয়েছে, সেগুলি সাধারণত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় কিছু সমস্যা সমাধানে অনেক দ্রুত কাজ করে।
- এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়ান্টাম অ্যালগরিদমের মধ্যে একটি হল Shor’s Algorithm, যা বড় সংখ্যার গুণফল বের করা (Integer Factorization) এর জন্য ব্যবহৃত হয়।

Shor's Algorithm:
- Shor's Algorithm কোয়ান্টাম কম্পিউটিংয়ের একটি প্রধান অ্যালগরিদম যা বড় সংখ্যাকে দ্রুত গুণফলে বিভক্ত (factorization) করতে পারে।
- এটা বিন্যাসযোগ্য সংখ্যা গুণফল (large number factorization) বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে আধুনিক ক্রিপ্টোগ্রাফি সিস্টেম যেমন RSA সিকিউরিটি ভেঙে ফেলতে পারে।
- Shor’s Algorithm একটি কোয়ান্টাম প্রক্রিয়া ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলি অনেক দ্রুত সমাধান করতে সক্ষম, যেখানে সাধারণ কম্পিউটারে এসব সমস্যা সমাধান করতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে।

- Grover's algorithm - কোয়ান্টাম কম্পিউটিং অ্যালগরিদমের আরেকটি উদাহরণ।

• কোয়ান্টাম কম্পিউটিং- এ বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান:

• ডেভিড ডয়চ (David Deutsch):
- ডেভিড ডয়চ একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
- তিনি কোয়ান্টাম কম্পিউটিং এর জনক হিসেবে পরিচিত।
- ডয়চ কোয়ান্টাম টিউরিং মেশিন (Quantum Turing Machine) ধারণাটি প্রবর্তন করেন।
- তার গবেষণায় কোয়ান্টাম কম্পিউটিং এর তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়।

• পিটার শোর (Peter Shor):
- পিটার শোর একজন আমেরিকান গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী।
- শোরের সবচেয়ে প্রসিদ্ধ কাজ হলো শোরের অ্যালগরিদম (Shor's Algorithm)।
- শোরের অ্যালগরিদম কোয়ান্টাম কম্পিউটারে বৃহৎ সংখ্যার ফ্যাক্টরাইজেশনকে কার্যকরীভাবে সমাধান করতে পারে।
- এটি কোয়ান্টাম কম্পিউটিং-এর নিরাপত্তা এবং ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে।

• গ্রোভার(Lov Grover):
- লাভ্লস একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
- গ্রোভারের অ্যালগরিদম (Grover's Algorithm) কোয়ান্টাম সার্চিং অ্যালগরিদম হিসেবে পরিচিত।
- এটি ডাটাবেস অনুসন্ধানের কাজকে তাত্ত্বিকভাবে দ্রুততর করে।
- গ্রোভার কোয়ান্টাম অ্যালগরিদমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

• রিচার্ড ফেইনম্যান (Richard Feynman):
- রিচার্ড ফেইনম্যান একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
- ফেইনম্যান কোয়ান্টাম মেকানিক্স এবং কুইন্টাম ইলেকট্রোডাইনামিক্স (QED) এর ক্ষেত্রে বিখ্যাত।
- তিনি প্রথমে কোয়ান্টাম কম্পিউটিং ধারণার ধারণা দেন এবং ১৯৮১ সালে কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
- ফেইনম্যান নোবেল পুরস্কার পান ১৯৬৫ সালে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।

উৎস:
1) ব্রিটানিকা।
2) theguardian [link]
3) economist [link]
4) IBM [link]

৬৮.
What is Cloudflare primarily known for?
  1. Email marketing platform
  2. Database hosting
  3. Cloud storage service
  4. Content Delivery Network (CDN) and web security
ব্যাখ্যা

• Cloudflare মূলত Content Delivery Network (CDN) এবং ওয়েব সিকিউরিটি এর জন্য পরিচিত। এটি একটি ইন্টারনেট সেবা যা ওয়েবসাইটগুলোর লোডিং স্পিড বাড়ায় এবং তাদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেয়। Cloudflare এর সার্ভারগুলি ব্যবহারকারীর নিকটবর্তী অবস্থানে কন্টেন্ট ক্যাশ করে রাখে, ফলে ওয়েবসাইট দ্রুত লোড হয়। এছাড়াও এটি DDoS আক্রমণ, ম্যালওয়্যার, এবং অন্যান্য সাইবার থ্রেট থেকে সাইটকে সুরক্ষিত রাখে। Cloudflare ব্যান্ডউইথ অপটিমাইজেশন এবং নিরাপত্তা ফিচারের মাধ্যমে ওয়েবসাইটের পারফরম্যান্স এবং নিরাপত্তা দুটোই উন্নত করে। তাই এটি মূলত একটি CDN এবং ওয়েব সিকিউরিটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

- উত্তর: ঘ) Content Delivery Network (CDN) and web security.

- সম্প্রতি বিশ্বব্যাপী (অক্টোবর - নভেম্বর, ২০২৫) এ, AWS outage এবং Cloudflare outage জনিত সমস্যা দেখা যায়। 
- AWS outage → যে অ্যাপ বা ওয়েবসাইট AWS (Amazon Web Services)-এ হোস্ট করা, সেগুলো সাময়িকভাবে কাজ না করে।
- Cloudflare outage → Cloudflare-এর মাধ্যমে যেসব সাইট চলে, অনেকগুলো একসাথে সমস্যা করে।

• Cloudflare এবং কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি (Content Delivery & Web Security):
- Cloudflare মূলত একটি CDN (Content Delivery Network) ও ওয়েব সিকিউরিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
- এটি ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত ডেলিভারি করে, সার্ভারের লোড কমায় এবং DDoS, বট এটাক ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা দেয়।
- Cloudflare বিভিন্ন সার্ভিস দেয় যেমন CDN, DNS সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF), SSL/TLS সাপোর্ট, এবং পারফরম্যান্স অপটিমাইজেশন।
- ফলে Cloudflare ওয়েব পারফরম্যান্স ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

উৎস:
১। cloudflare. [link]
২। prothom-alo. [link]

৬৯.
Which of these is an AI model developed by OpenAI?
  1. GPT-4
  2. BERT
  3. Watson
  4. DeepMind AlphaGo
ব্যাখ্যা

• OpenAI একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল তৈরি করে। এই প্রশ্নে চারটি বিকল্প দেওয়া হয়েছে। এর মধ্যে GPT-4 OpenAI-এর তৈরি একটি ভাষাগত AI মডেল। এটি মানুষের মতো লেখা, প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন ভাষাগত কাজ সম্পাদন করতে সক্ষম। অন্যদিকে BERT হল গুগলের তৈরি NLP মডেল, Watson হলো IBM-এর AI প্ল্যাটফর্ম, এবং DeepMind AlphaGo হলো গুগল ডীপমাইন্ডের তৈরি গো খেলার জন্য বিশেষ AI।
- তাই OpenAI-এর AI মডেল হিসাবে সঠিক উত্তর হল ক) GPT-4, কারণ এটি সরাসরি OpenAI দ্বারা উন্নত এবং তাদের GPT সিরিজের একটি অংশ।

• OpenAI:
- OpenAI হলো যুক্তরাষ্ট্রের একটি AI গবেষণা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান।
- এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান OpenAI.
- OpenAI-এর লক্ষ্য হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা এবং মানুষের উপকার করা।
- এআই সিস্টেম যা সাধারণত মানুষের চেয়ে বেশি স্মার্ট, যা সমস্ত মানবতার উপকার করে তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
- OpenAI-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- ২০১৫ সালে অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান এবং বর্তমান বোর্ড সদস্য ইলিয়া সুটস্কেভার, টেসলার সিইও ইলন মাস্ক সহ অন্যান্য অংশীদারদের সাথে, একটি AI গবেষণা ল্যাব হিসাবে OpenAI চালু করেন।
- ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল স্যাম অল্টম্যানকে।
- তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। 

উৎস: OpenAI Website.