পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 106 General Knowledge: Topic: Recent Affairs [Bangladesh and International]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
What is the new name of the Shariah-based integrated five banks in Bangladesh? [November,2025]
  1. Global Islami Bank Limited
  2. Sammilito Islami Bank Limited
  3. Al Fattah Islami Bank Limited
  4. First Islami Bank Limited
ব্যাখ্যা

শরিয়াহভিত্তিক একীভূত পাঁচটি ব্যাংক: 
- দেশের শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'।
- এই পাঁচটি ব্যাংক হলো যথা:
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
- ইউনিয়ন ব্যাংক,
- গ্লোবাল ইসলামী ব্যাংক,
- সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
- একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে
- এটিকে সরকারি খাতের একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দেবে।

উৎস: Daily Star Newspaper.[Link]

.
Which country has approved the formation of a National Artificial Intelligence (AI) Agency? [ November, 2025] 
  1. Pakistan
  2. China
  3. India
  4. Iran
ব্যাখ্যা

- জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করার অনুমোদন করছে ইরান।

• জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা:
- ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
- সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।
- ২৬ অক্টোবর ২০২৫ সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। 
- সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। 

উৎস: OAN News.[Link]

.
In which country was the 47th ASEAN Summit held in 2025?
  1. Indonesia 
  2. Malaysia
  3. Philippines
  4. Thailand
ব্যাখ্যা

আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন:
- সময়: ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর,২০২৫।
- মালয়েশিয়ায় আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
- আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া।
- প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন।
- এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব"।

উল্লেখ্য,
- আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন।
- দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

উৎস: আসিয়ান ওয়েবসাইট ও প্রথম আলো।[লিঙ্ক]

.
Recently, which country has launched its first Hyperspectral Satellite? [November, 2025] 
  1. Turkiye
  2. India
  3. China
  4. Pakistan
ব্যাখ্যা

- সম্প্রতি,পাকিস্তান প্রথম 'হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট' উৎক্ষেপণ করেছে।
- সময়: ১৯ অক্টোবর,২০২৫। 
- চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে।
- দেশটির মহাকাশ সংস্থা একে 'একটি যুগান্তকারী সাফল্য' বলে বর্ণনা করেছে।
- 'হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়।
- এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না।

উৎস: আলজাজিরা ওয়েবসাইট।লিঙ্ক]

.
Until which year will Bangladesh receive duty-free facilities in the European Union market?
  1. 2028
  2. 2027
  3. 2026 
  4. 2029
ব্যাখ্যা

- ইউরোপীয় ইউনিয়ন বাজারে বাংলাদেশ ২০২৬ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে।
- বর্তমানে বাংলাদেশ ইইউ-এর 'এভরিথিং বাট আর্মস' (ইবিএ) স্কিমের আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে,
- যা ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে।
- এরপর বাংলাদেশ 'জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস প্লাস' (জিএসপি প্লাস) যোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
- সম্প্রতি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- ইইউর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা এই উদ্যোগের মূল লক্ষ্য।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

.
When was the 'July National Charter-2025' officially signed in Bangladesh?
  1. October 15, 2025
  2. October 19, 2025 
  3. October 17, 2025
  4. October 20, 2025
ব্যাখ্যা

- 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষরিত হয় ১৭ অক্টোবর, ২০২৫।
- ঐতিহাসিক 'জুলাই জাতীয় সনদ ২০২৫' গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে।
- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে 'জুলাই জাতীয় সনদ-২০২৫' সই করেন।
- এরপর সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের সদস্যরা।
- ৪০ পৃষ্ঠার এই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রূপরেখা দেওয়া হয়েছে।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয়।[লিঙ্ক]

.
How many fundamental conventions of the International Labour Organization (ILO) has Bangladesh ratified?[November, 2025]
  1. 10
  2. 12
  3. 8
  4. 9
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা:
- আন্তর্জাতিক শ্রম সংস্থার মোট মৌলিক কনভেনশন ১০টি।
- শ্রমিকদের অধিকার সুরক্ষায় ২২ অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিন কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ আইএলও’র মোট ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করলো।
- আইএলওর মৌলিক ১০টিসহ ৩৬টি কনভেনশন ও একটি প্রটোকলে অনুসমর্থন করেছে বাংলাদেশ। 
- কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং-১৫৫);
- কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং-১৮৭);
- এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন, ২০১৯ (নং-১৯০)।

উৎস: পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল।[লিঙ্ক]

.
Which country is the primary mediator in the ceasefire agreement between Pakistan and Afghanistan? [November, 2025]
  1. Qatar
  2. USA
  3. Saudi Arabia
  4. Iran
ব্যাখ্যা

- পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতিতে প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার।

- কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
- ১৮ অক্টোবর ২০২৫ দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল।
- ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
-আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
- যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহ-মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল তুরস্কও।

উৎস: CNN News.[Link]

.
According to Green match study, Which country ranks first in the list of nations contributing the most plastic waste to ocean pollution?  [November 2025]
  1. Indonesia
  2. India 
  3. Malaysia
  4. Philippines
ব্যাখ্যা

- যুক্তরাজ্যভিত্তিক সংস্থা গ্রিনম্যাচের এক প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের প্লাস্টিক দূষণে এশিয়ার দেশগুলোই সবচেয়ে বড় অবদান রাখছে।
- যা মোট সামুদ্রিক বর্জ্যের প্রায় ৮১ শতাংশ। 
- প্রতি বছর শীর্ষ দূষণকারী দেশগুলো হলো: ফিলিপাইন (৩ লাখ ৬০ হাজার টন),
- ভারত (১ লাখ ৩০ হাজার টন),
- মালয়েশিয়া (৭৩ হাজার টন),
- চীন (৭১ হাজার টন),
- ইন্দোনেশিয়া (৫৬ হাজার টন),
- মিয়ানমার (৪০ হাজার টন),
- ব্রাজিল (৩৮ হাজার টন),
- ভিয়েতনাম (২৮ হাজার টন),
- বাংলাদেশ (২৫ হাজার টন) ও থাইল্যান্ড (২৩ হাজার টন)।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

১০.
What is the 'No Kings' movement?
  1. A pro-Trump rally series 
  2. An anti-Trump protest campaign 
  3. An environmental conservation initiative 
  4. A labor rights advocacy group
ব্যাখ্যা

• 'নো কিংস':
- নো কিংস হলো ট্রাম্পবিরোধী বিক্ষোভ।
- ১৮ অক্টোবর ২০২৫ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে 'নো কিংস' শীর্ষক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- যুক্তরাষ্ট্রের সারা দেশে ২ হাজার ৬০০-এর বেশি জায়গায় এমন বিক্ষোভ হয়েছে ।
- এ বছর জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি তাঁর বিরুদ্ধে তৃতীয় বৃহৎ গণবিক্ষোভ।

উৎস: The Guardian. [Link]

১১.
Which country has been nominated as the host for the 2030 Commonwealth Games?
  1. Canada 
  2. Australia
  3. India
  4. England
ব্যাখ্যা

- ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবে মনোনীত হয়েছে- ভারত।
- ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ।
- বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। - ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
- ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে।

উৎস: ইন্ডিয়া টাইমস।[লিঙ্ক]

১২.
According to UN data, approximately how many crore poor people in the world are at risk from climate disasters? [November, 2025]
  1. 50 crore
  2. 70 crore
  3. 90 crore
  4. 110 crore
ব্যাখ্যা

- জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের প্রায় ৯০ কোটি  দরিদ্র মানুষ জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে।
- বিশ্বের দরিদ্রতমদের প্রায় ৮০ শতাংশ, অর্থাৎ প্রায় ৯০ কোটি মানুষ বিশ্ব উষ্ণায়নের ফলে সরাসরি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখোমুখি।
- এই মানুষগুলো অন্যদের চেয়ে দ্বিগুণ এবং গভীর অসম বোঝা বহন করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
- ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের যৌথ বার্ষিক গবেষণা অনুযায়ী, ১০৯টি দেশের  ৬.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ১.১ বিলিয়ন মানুষ (১৮ শতাংশ) 'বহুমাত্রিক চরম দারিদ্র্যের' মধ্যে বসবাস করছে।
- ৮৮৭ মিলিয়ন দরিদ্র লোক অন্তত একটি জলবায়ু বিপদের সম্মুখীন, ৬৫১ মিলিয়ন দুই বা তার বেশি সমসাময়িক বিপদের সম্মুখীন।

উৎস: ইউএনডিপি ওয়েবসাইট।[লিঙ্ক]

১৩.
When will the ongoing IMF loan program in Bangladesh end?
  1. December, 2026 
  2. January, 2027 
  3. June, 2027 
  4. December, 2027
ব্যাখ্যা

- বাংলাদেশে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে জানুয়ারি, ২০২৭ সাল।
- বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে।
- ২০২৪ সালের  জুন মাসে আইএমএফের পর্ষদ বাংলাদেশের ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ছয় মাস এবং বাড়তি ৮০ কোটি ডলার যুক্ত হয়ে ৫৫০ কোটি ডলার হয়েছে।
- আইএমএফ থেকে মোট পাওয়া গেছে ৩৬৪ কোটি ডলার। বাকি আছে ১৮৬ কোটি ডলার। আর নতুন সময়সীমা অনুযায়ী ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

উৎস: প্রথম আলো।

১৪.
Which team won the ICC Women's ODI World Cup 2025?
  1. South Africa
  2. New Zealand 
  3. Australia
  4. India
ব্যাখ্যা

- নারী ওয়ানডে বিশ্বকাপ- ২০২৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে-: ভারত।
- ২ নভেম্বর ২০২৫ নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
- শুরুতে ভারতীয় দল ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে।
- দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা।
- প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন শেফালি বর্মা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দীপ্তি শর্মা।

উল্লেখ্য,
- নারী ওয়ানডে বিশ্বকাপ- ২০২৫ টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহন  করে।
- ভারত ও শ্রীলংকায় যৌথভাবে অনুষ্ঠিত হয়।

উৎস: ESPN Cricinfo. [link]

১৫.
The banned organization militant group 'TTP' belongs to which country?
  1. Pakistan 
  2. India
  3. Afghanistan
  4. Bangladesh
ব্যাখ্যা

- নিষিদ্ধঘোষিত 'টিটিপি' পাকিস্তান সংগঠন।
- তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) একটি ইসলামিক উগ্রবাদী সংগঠন,
- যা পাকিস্তানে বিভিন্ন জঙ্গি কার্যক্রম পরিচালনা করে। এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য ছিল পাকিস্তানে একটি কঠোর শারিয়া আইন প্রতিষ্ঠা করা।
- TTP মূলত আফগান তালেবানের আদর্শ অনুসরণ করে, তবে এর সদস্যরা মূলত পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় থাকে।
- সম্প্রতি, পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয় বাংলাদেশি এক তরুণ।

উৎস: প্রথম আলো। [লিঙ্ক]

১৬.
Who is the director of the documentary '36 July: States vs People'?
  1. Tareque Masud
  2. Tanvir Mokammel
  3. Mostofa Sarwar Farooki 
  4. Soumitra Dastidar
ব্যাখ্যা

- ৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল' তথ্যচিত্রের নির্মাতা সৌমিত্র দস্তিদার।
- বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হয়েছে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস'।
- এই তথ্যচিত্রটি  ৪ আগস্ট ২০২৫ বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয়।
- তথ্যচিত্রটিতে বাংলাদেশের বুদ্ধিজীবী ও অধিকারকর্মী বদরুদ্দীন উমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের সাক্ষাৎকার রয়েছে।
- 'জাতীয় নিরাপত্তা'র কারণ দেখিয়ে এই তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করা হয়।]

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিংক]

১৭.
Where is the 'Anti-Aggression Eight Pillars' monument located?
  1. Suhrawardy Udyan, Dhaka
  2. Shahbagh Square, Dhaka
  3. Palashi Chattar, University of Dhaka
  4. Ramna Park,Dhaka
ব্যাখ্যা

- 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' পলাশী চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হয়েছে 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ'।
- ৭ অক্টোবর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এই স্মারক স্থাপনা উদ্বোধন করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
- 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ'-এর মূল বিষয়গুলো হলো- সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প ও কৃষি রক্ষা, নদী-বন-বন্দর সংরক্ষণ, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১৮.
Who has become the first woman to be appointed as a selector for the Bangladesh national women's cricket team?  [November, 2025]
  1. Rumana Ahmed
  2. Nahida Akter
  3. Salma Khatun
  4. Fargana Hoque
ব্যাখ্যা

- প্রথম নারী হিসেবে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন- সালমা খাতুন।
- বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
- সাবেক এই তারকা অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- জাতীয় দলের হয়ে ৯৫টি টি২০ আর ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেন সালমা খাতুন।
- তিনি দুই ফরম্যাটে ব্যাট হাতে ১ হাজার ১২৫ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৩৬ উইকেট।
- ১ অক্টোবর থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১৯.
Who has been elected as the President of the 43rd UNESCO General Conference?
  1. Khaled Al-Anani 
  2. Takehiro Kano 
  3. Khondker M. Talha
  4. Audrey Azoulay
ব্যাখ্যা

- ৪৩তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন  বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
- প্যারিস-ভিত্তিক জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ।
- ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করেছে।
- রাষ্ট্রদূত তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।

উৎস: ডেইলি স্টার পত্রিকা।[লিঙ্ক]

২০.
Recently, which of the following institutions received the 'E-Return Champion Certificate' from Bangladesh's National Board of Revenue (NBR)? [November,2025]
  1. Sonali Bank PLC
  2. BAT Bangladesh
  3. BURO Bangladesh
  4. All of the above
ব্যাখ্যা

- সম্প্রতি, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 'ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট' পেয়েছে- ৫টি প্রতিষ্ঠান।
- দেশের পাঁচ প্রতিষ্ঠানকে 'ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট' দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
- এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তাদেরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
 - পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: 
- বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।
- BAT Bangladesh, Sonali Bank, BRAC Bank, Renata Pharmaceuticals and Bureau Bangladesh.

উৎস: বাসস নিউজ।[লিঙ্ক]

২১.
Recently, which model of fighter jet has Bangladesh taken initiative to purchase from China? [November,2025]
  1. J-11B 
  2. Su-30MKI
  3. J-10CE
  4. JF-17 Thunder
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ চীন থেকে  জে-১০সিই (J-10C) মডেলের যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে।
- বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে, চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
- ২০২৭ সাল নাগাদ ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

২২.
In the budget for the fiscal year 2025-26, how many social safety net programs are included in Bangladesh?
  1. 105
  2. 75
  3. 95
  4. 85
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা ১৪০ থেকে কমিয়ে ৯৫-তে নামিয়ে আনা হয়েছে।
- চলতি অর্থবছরে এক লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে,
- যা মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ; মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৮৭ শতাংশ।
- উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন অনুযায়ী, একটি দেশের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির ৫ শতাংশ।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

২৩.
Which country's citizen is Maria Corina Machado, the winner of the Nobel Peace Prize in 2025?
  1. Brazil
  2. Venezuela 
  3. Colombia
  4. Argentina
ব্যাখ্যা

- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদা ভেনেজুয়েলার নাগরিক।
- ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো।
-  ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো।
- নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন,
- তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়।

উৎস: ডেইলি স্টার।

২৪.
Which bank has launched the country's first AI-driven digital loan facility 'Irin Devices App'? [November,2025]
  1. BRAC Bank PLC 
  2. Dhaka Bank PLC 
  3. Islami Bank Bangladesh PLC
  4. Janata Bank PLC
ব্যাখ্যা

- ঢাকা ব্যাংক পিএলসি ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা যার নাম "ইরিন ডিভাইস অ্যাপ”-এর উদ্বোধন করেছে।
- স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের জন্য চালু হওয়া এই অ্যাপের লক্ষ্য হলো সেবা খাতের পেশাজীবী, মাইক্রো উদ্যোক্তা এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা।

উৎস: ডেইলি স্টার।

২৫.
Recently, which country announced the air defense 'T-Dome' system?  [November, 2025]
  1. Taiwan
  2. China
  3. South Korea
  4. Japan
ব্যাখ্যা

- সম্প্রতি, আকাশ প্রতিরক্ষা 'টি-ডোম' ব্যবস্থার ঘোষণা দিয়েছে তাইওয়ান।
- চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে 'টি-ডোম' নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান।
- দেশটির প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেছেন, তাইওয়ানকে রক্ষায় প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো হবে এবং চীনকে দ্বীপটির দখল নিতে বলপ্রয়োগের নীতি পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন।

উৎস: বিবিস নিউজ।[লিঙ্ক]