পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
গাণিতিক যুক্তি সম্পূর্ণ [৫০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৪৮
  2. খ) ৫৪
  3. গ) ৫৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮
ব্যাখ্যা

এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 
৬ - ৪ = ২
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ ও ৬ -এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩,৪,৫,৬ - এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = (৬০-২) = ৫৮

.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৮৪ ও ১৪ একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৪২
  2. খ) ৩৩
  3. গ) ২৮
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা

বড় সংখ্যাটি 3x হলে ছোট সংখ্যাটি হবে 2x
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒3x × 2x = 84 × 14
⇒ 6x² = 1176
⇒ x² = 196
⇒ x = 14
∴ ছোট সংখ্যাটি 2 x 14 = 28

.
একটি বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৮০ মূল্যে ৪৮ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৬২ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) ৬৮ টাকা
সঠিক উত্তর:
গ) ৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ টাকা
ব্যাখ্যা

৮০% মূল্য = ৪৮ টাকা
∴ ১% মূল্য = ৪৮/৮০ টাকা
∴ ১০০% মূল্য = (৪৮×১০০)/৮০ টাকা
= ৬০ টাকা

.
৫৫০ টাকা বার্ষিক ৮% সুদে কত বছরে সুদে আসলে ৭২৬ টাকা হবে?
  1. ক) ৩ বছরে
  2. খ) ৪ বছরে
  3. গ) ৫ বছরে
  4. ঘ) ৬ বছরে
সঠিক উত্তর:
খ) ৪ বছরে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ বছরে
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা
∴ ৫৫০ 〃  ১   〃    〃(৮×৫৫০)/১০০〃
= ৪৪ টাকা
মোট সুদের পরিমাণ = (৭২৬-৫৫০) = ১৭৬ টাকা
৪৪ টাকা সুদ হয় ১ বছরে
১৭৬ 〃  〃  〃 ১৭৬/৪৪ 〃
= ৪ বছরে

.
ব্যাংকে ২০,০০০ টাকা রাখার ৩ বছর পর সেটা সুদে-আসলে ২৪,২০০ টাকা হলো। সুদের হার কত ছিল?
  1. ক) ৬%
  2. খ) ৭%
  3. গ) ৭.৫%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
খ) ৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭%
ব্যাখ্যা

৩ বছরের সুদ = (২৪২০০ - ২০০০০) = ৪২০০ টাকা
∴ ১ বছরের সুদ = (৪২০০ ÷ ৩) = ১৪০০ টাকা
২০০০০ টাকার ১ বছরের সুদ ১৪০০ টাকা
∴ ১ 〃১ 〃〃 ১৪০০/২০০০০ টাকা
∴ ১০০ 〃১ 〃〃 (১৪০০×১০০)/২০০০০ টাকা
= ৭ টাকা

.
২১৬ টি আপেল সুজেল, রুজেল ও রুবেলের মধ্যে ১/৬ : ১/৩ : ১/৪ অনুপাতে ভাগ করে দিলে রুবেল কতটি আপেল পাবে?
  1. ক) ৪৮ টি
  2. খ) ৫৪ টি
  3. গ) ৭২ টি
  4. ঘ) ৯৬ টি
সঠিক উত্তর:
গ) ৭২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ টি
ব্যাখ্যা

সুজেল, রুজেল ও রুবেলের আপেলের অনুপাত
= ১/৬ : ১/৩ : ১/৪
= (১×১২)/৬ : (১×১২)/৩ : (১×১২)/৪
= ২ : ৪ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = (২+৪+৩) = ৯
∴ রুবেল আপেল পাবে ২১৬ এর ৩/৯ টি
= ৭২ টি

.
এক ডজন লেবুর ক্রয়মূল্য ১২ টাকা। এবং এক হালি লেবুর বিক্রয় মূল্য ৫ টাকা। শতকরা কত লাভ হলো?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা

১ ডজন = ৩ হালি
১ হালি লেবুর বিক্রয়মূল্য ৫ টাকা হলে ১ ডজন এর বিক্রয় মূল্য (৫×৩) = ১৫ টাকা
সুতরাং, লাভ = (১৫-১২) = ৩ টাকা
১২ টাকায় লাভ হয় ৩ টাকা
∴১০০ টাকায় লাভ হয় (৩×১০০)/১২ টাকা
                      = ২৫ টাকা

.
৬০ ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে রং করা হলো যেন লাল, সবুজ ও নীল রঙের অনুপাত ৩ঃ১ঃ২ হলো। বাঁশটির কত ফুট নীল রঙ করা হয়েছিল?
  1. ক) ১০ ফুট
  2. খ) ১৫ ফুট
  3. গ) ২০ ফুট
  4. ঘ) ৩০ ফুট
সঠিক উত্তর:
গ) ২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ ফুট
ব্যাখ্যা

অনুপাত গুলোর সমষ্টি = (৩+১+২) = ৬
সুতরাং, বাঁশটির ২/৬ অংশ নীল রং করা হয়েছিল
∴ ৬০ এর ২/৬ = ২০ ফুট

.
x² - 3x + 1 = 0 হলে (x² - 1/x²) এর মান কত?
  1. ক) 5√3
  2. খ) 3√5
  3. গ) 4√5
  4. ঘ) 6√5
সঠিক উত্তর:
খ) 3√5
উত্তর
সঠিক উত্তর:
খ) 3√5
ব্যাখ্যা

x² - 3x + 1 = 0
⇒ x² +1 = 3x
⇒ (x² +1)/x = 3x/x
∴ x + 1/x = 3
সূত্রানুসারে,
(x - 1/x)² = (x + 1/x)² - 4.x.1/x
⇒ x - 1/x = √{(3)² - 4}
∴ x - 1/x = √5
এখন,
(x² - 1/x²) = (x + 1/x)(x - 1/x)
= 3√5

১০.
a + b + c = 11 এবং a² + b² + c² = 45 হলে ab + bc + ca এর মান কত?
  1. ক) 26
  2. খ) 42
  3. গ) 38
  4. ঘ) 76
সঠিক উত্তর:
গ) 38
উত্তর
সঠিক উত্তর:
গ) 38
ব্যাখ্যা

আমরা জানি,
(a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca)
⇒ (ab + bc + ca) = {(a + b + c)² - (a² + b² + c²)}/2
= (11² - 45)/2
= (121 - 45)/2
= 76/2
= 38

১১.
³√(8+x) = 3 হলে x এর মান কত?
  1. ক) 19
  2. খ) 15
  3. গ) 21
  4. ঘ) 35
সঠিক উত্তর:
ক) 19
উত্তর
সঠিক উত্তর:
ক) 19
ব্যাখ্যা

³√(8+x) = 3
⇒ 8 + x = 27 [ঘন করে]
∴ x = 19

১২.
4x4 + 8a²x² + 9a4 রাশিটির উৎপাদক কোনটি?
  1. ক) (2x² + 2ax + 3a²)(2x² - 2ax + 3a²)
  2. খ) (3x² + 2ax + 2a²)(3x² - 2ax + 2a²)
  3. গ) (2x² + 4ax + 3a²)(2x² - 4ax + 3a²)
  4. ঘ) (3x² + 4ax + 2a²)(3x² - 4ax + 2a²)
সঠিক উত্তর:
ক) (2x² + 2ax + 3a²)(2x² - 2ax + 3a²)
উত্তর
সঠিক উত্তর:
ক) (2x² + 2ax + 3a²)(2x² - 2ax + 3a²)
ব্যাখ্যা

4x4 + 8a²x² + 9a4
= (2x²)² + 2.2x².3a² + (3a²)² - 4a²x²
= (2x² + 3a²)² - (2ax)²
= (2x² + 3a² + 2ax)(2x² + 3a² - 2ax)
= (2x² + 2ax + 3a²)(2x² - 2ax + 3a²)

১৩.
x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x - y
  2. খ) x + y - 1
  3. গ) x + y + 2
  4. ঘ) x - y + 2
সঠিক উত্তর:
খ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + y - 1
ব্যাখ্যা

x² - y² + 2y - 1
= x² - (y² - 2.y.1 + 1²)
= x² - (y-1)²
= (x+y-1) (x-y+1)

১৪.
f(x) = x³ + 2x + 8 হলে f(-1) = কত?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 11
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা

f(-1) = (-1)³ + 2(-1) + 8
= -1 - 2 + 8
= 5

১৫.
যদি (x-3)(a+x) = x²-9 হয় তবে a এর মান কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা

(x-3)(a+x) = x²-9
⇒ (x-3)(a+x) = (x+3)(x-3)
⇒ a+x = x+3
∴ a = 3

১৬.
(x-4)² = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 16
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা

(x-4)² = 0
⇒ x² - 8x + 16 = 0
এই সমীকরণ টিকে ax²+bx+c = 0 এর সাথে তুলনা করে -
a = 1 ; b = -8 ; c = 16
এখন,
ax²+bx+c = 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল = -b/a = -(-8/1) = 8

১৭.
একটি শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত টাকার চেয়ে 15 টাকা করে বেশি চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা উঠল। ঐ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) 45
  2. খ) 60
  3. গ) 70
  4. ঘ) 75
সঠিক উত্তর:
খ) 60
উত্তর
সঠিক উত্তর:
খ) 60
ব্যাখ্যা

ধরি, ঐ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা = x
প্রশ্নমতে,
x(x+15) = 4500
⇒ x² + 15x - 4500 = 0
⇒ x² + 75x - 60x - 4500 = 0
⇒ x(x+75) - 60(x+75) = 0
⇒ (x+75)(x-60) = 0
∴ x = 60 [x = -75 গ্রহণযোগ্য নয়]

১৮.
x²+y² = 185, x-y = 3 এর একটি সমাধান হবে-
  1. ক) (7, 3)
  2. খ) (9, 8)
  3. গ) (11, 8)
  4. ঘ) (10, 9)
সঠিক উত্তর:
গ) (11, 8)
উত্তর
সঠিক উত্তর:
গ) (11, 8)
ব্যাখ্যা

x²+y² = 185 ---------- (1)
⇒ (x-y)² + 2xy = 185
⇒ 2xy = 185 - (3)²
⇒ 2xy = 176 -------- (2)
আবার,
x²+y² = (x+y)² - 2xy
⇒ 185 = (x+y)² - 176 [1 ও 2 থেকে মান বসিয়ে]
⇒ (x+y)² = 361
⇒ x+y = 19 ---------- (3)
এখন,
(x+y) + (x-y) = 19 + 3
⇒ 2x = 22
⇒ x = 11
এবং,
(x+y) - (x-y) = 19 - 3
⇒ 2y = 16
⇒ y = 8
∴ (x,y) = (11, 8)

১৯.
x+y = 10 ও x-y = 4 হলে xy এর মান কত?
  1. ক) 12
  2. খ) 21
  3. গ) 25
  4. ঘ) 29
সঠিক উত্তর:
খ) 21
উত্তর
সঠিক উত্তর:
খ) 21
ব্যাখ্যা

আমরা জানি,
xy = {(x+y)/2}² - {(x-y)/2}²
= (10/2)² - (4/2)²
= 5² - 2²
= 25 - 4
= 21

২০.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের যোগফল 12। অংক দুটির স্থান পরিবর্তনের ফলে 54 হ্রাস পায়, সংখ্যাটি কত?
  1. ক) 57
  2. খ) 75
  3. গ) 84
  4. ঘ) 93
সঠিক উত্তর:
ঘ) 93
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 93
ব্যাখ্যা

প্রথম শর্তটি সবগুলো অপশনই পূর্ণ করে।
দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কেবল 93 এর অংকদ্বয় স্থান পরিবর্তন করলে 39 হয় অর্থাৎ (93-39) = 54 হ্রাস পায়।
অর্থাৎ, সংখ্যাটি 54।
বিকল্প পদ্ধতিঃ
ধরি,
একক স্থানিয় অংক = x
দশক স্থানীয় অংক = y
∴ সংখ্যাটি = 10y + x
এবং x + y = 12 -------- (1)
প্রশ্নমতে,
10x + y = (10y+x) - 54
⇒ 10x + y - 10y - x = -54
⇒ 9x - 9y = -54
∴ x - y = -6 ----------- (2)
এখন,
(1)+(2) ⇒ (x+y) + (x-y) = 12 - 6
⇒ 2x = 6
⇒ x = 3
আবার, (1) - (2) ⇒ (x+y) - (x-y) = 12 - (-6)
⇒ 2y = 18
⇒ y = 9
∴ সংখ্যাটি = 10y + x = 10(9) + 3 = 93

২১.
3x-2 > 2x-1 এর সমাধান সেট কোনটি?
  1. ক) [1, ∞)
  2. খ) (1, ∞)
  3. গ) [½, ∞)
  4. ঘ) [-1, ∞)
সঠিক উত্তর:
খ) (1, ∞)
উত্তর
সঠিক উত্তর:
খ) (1, ∞)
ব্যাখ্যা

3x-2 > 2x-1
⇒ 3x-2x > 2-1
⇒ x > 1
∴ সমাধান সেট (1, ∞)

২২.
x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
সঠিক উত্তর:
ঘ) xz < yz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) xz < yz
ব্যাখ্যা

x > y...….....(1)
z < 0............(2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz.

২৩.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা

log‌₂32
= log‌₂2⁵
= 5

২৪.
³√³√a³ = কত?
  1. ক) a
  2. খ) 1
  3. গ) a³
  4. ঘ) a1/3
সঠিক উত্তর:
ঘ) a1/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a1/3
ব্যাখ্যা

³√³√a³
= ³√a
= a1/3

২৫.
6log3 - log9 = কত?
  1. ক) log81
  2. খ) log27
  3. গ) log5
  4. ঘ) log9
সঠিক উত্তর:
ক) log81
উত্তর
সঠিক উত্তর:
ক) log81
ব্যাখ্যা

6log3 - log9
= 6log3 - log3²
= 6log3 - 2log3
= 4log3
= log3⁴
= log81

২৬.

1² + 2² + 3² + …….. + 45² = ?

  1. ক) 31,395
  2. খ) 30,690
  3. গ) 31,500
  4. ঘ) 33,995
সঠিক উত্তর:
ক) 31,395
উত্তর
সঠিক উত্তর:
ক) 31,395
ব্যাখ্যা

এখানে, n তম পদ = 45
সূত্রমতে,
সমষ্টি, S = {n(n+1)(2n+1)} / 6
= {45(45+1)(2×45 + 1)} / 6
= (45 × 46 × 91) / 6
= 31,395

২৭.
2 + b + c + 54 গুণোত্তর ধারাভুক্ত হলে c = কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা

এখানে, ১ম পদ a = 2
ধরি, সাধারণ অনুপাত = r
ধারাটির চতুর্থ পদ = ar⁴⁻¹ = 2r³
প্রশ্নমতে,
2r³ = 54
⇒ r³ = 27
⇒ r = 3
∴ তৃতীয় পদ c = ar³⁻¹
= 2 × 3³⁻¹
= 2 × 3²
= 2 × 9
= 18

২৮.
x³ + x²y এবং x²y + xy² এর ল.সা.গু. কত?
  1. ক) xy
  2. খ) x+y
  3. গ) xy(x+y)
  4. ঘ) x²y(x+y)
সঠিক উত্তর:
ঘ) x²y(x+y)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x²y(x+y)
ব্যাখ্যা

১ম রাশি = x³ + x²y
= x²(x+y)
২য় রাশি = x²y + xy²
= xy(x+y)
∴ ল.সা.গু. = x²y(x+y)

২৯.
নিম্নোক্ত তথ্যগুলোর কোনটি জানা থাকলে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ক) দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
  2. খ) দুই কোণ ও এক বাহু
  3. গ) দুই বাহু ও একটির বিপরীত কোণ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা

একটি ত্রিভুজ অঙ্কন করতে হলে নিম্নোক্ত তথ্যগুলোর অন্তত যে কোন একটি জানা থাকতে হবেঃ
১. দুইটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণ
২. দুই কোণ ও এক বাহুর দৈর্ঘ্য
৩. দুই বাহুর দৈর্ঘ্য ও একটির বিপরীত কোণ
৪. তিন বাহুর দৈর্ঘ্য

৩০.
চিত্রে ∠ABC = 45°, AB = AC এবং AB||EC হলে, ∠ACE এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 90°
উত্তর
সঠিক উত্তর:
গ) 90°
ব্যাখ্যা

যেহেতু AB = AC সেহেতু △ABC একটি সমবাহু ত্রিভুজ।
সুতরাং, ∠ABC = ∠ACB = 45°
আবার, যেহেতু AB∥EC সেহেতু ∠ABC = ∠ECD = 45°
চিত্র হতে, ∠ACE = 180° - (∠ACB + ∠ECD)
= 180° - (45° + 45°)
= 180° - 90°
= 90°

৩১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সে.মি. ও ৪ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ৫.৫ সে.মি.
  4. ঘ) ৬ সে.মি.
সঠিক উত্তর:
ক) ৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ সে.মি.
ব্যাখ্যা

অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ সে.মি.

৩২.
কোন বস্তুকণা 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে অর্ধেক পথ ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ক) 4.5π
  2. খ) 3π
  3. গ) 6π
  4. ঘ) 9π
সঠিক উত্তর:
খ) 3π
উত্তর
সঠিক উত্তর:
খ) 3π
ব্যাখ্যা

কোন বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরে আসলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি 2πr
অর্থাৎ, 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি = 2.π.3 = 6π
অর্ধেক পথ ঘুরলে অর্ধ-পরিসীমা বা 6π/2 = 3π দূরত্ব অতিক্রম করে।

৩৩.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৯০° ঘুরতে কত সময় লাগবে?
  1. ক) ১/৬ সেকেন্ড
  2. খ) ১/৩ সেকেন্ড
  3. গ) ০.৯ সেকেন্ড
  4. ঘ) ১ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ১/৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৬ সেকেন্ড
ব্যাখ্যা

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার
= ১.৫ বার
১ বার ঘুরলে ঘুরে ৩৬০°
∴ ১.৫ বার ঘুরলে ঘুরে (৩৬০ × ১.৫)°
= ৫৪০°
৫৪০° ঘুরে ১ সেকেণ্ডে
∴ ৯০° ঘুরে (১×৯০)/৫৪০ সেকেন্ডে
= ১/৬ সেকেন্ডে

৩৪.
কোন বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ৮ সে.মি.। অপর একটি জ্যা এর উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ঐ জ্যা-কে ৪ সে.মি. দৈর্ঘ্যে ছেদ করে। জ্যা দুইটির ক্ষেত্রে নিচের কোনটি অবশ্যই সঠিক?
  1. ক) জ্যা- দুটি সমান্তরাল
  2. খ) জ্যা-দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী
  3. গ) জ্যা-দুইটি কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না
  4. ঘ) জ্যা-দুইটি সমান নয়
সঠিক উত্তর:
খ) জ্যা-দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা-দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী
ব্যাখ্যা

“বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।”
অর্থাৎ, অপর জ্যা-টি ৪ সে.মি. দৈর্ঘ্যে সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং, এই জ্যা এর দৈর্ঘ্যও ৮ সে.মি.। আবার,
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
অন্যদিকে, জ্যা দুটি সমান্তরাল হতেও পারে আবার না ও হতে পারে।

৩৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ একক হলে এর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) √3
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²
প্রশ্নমতে,
(√3/4)a² = 9√3
⇒ √3a² = 9√3 × 4
⇒ a² = (9√3 × 4)/√3
⇒ a² = 36
∴ a = 6

৩৬.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৩৬ মিটার
  2. খ) ৫৬ মিটার
  3. গ) ১৪৪ মিটার
  4. ঘ) ১০৮ মিটার
সঠিক উত্তর:
ক) ৩৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬ মিটার
ব্যাখ্যা

ধরি,
প্রস্থ = x মিটার
∴ দৈর্ঘ্য = 2x মিটার
প্রশ্নমতে,
x.2x = 72
⇒ x² = 36
⇒ x = 6
অর্থাৎ, প্রস্থ 6 মিটার এবং দৈর্ঘ্য 12 মিটার।
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(6+12) মিটার
= ৩৬ মিটার।

৩৭.
ABCD রম্বসের AB = 5 এবং AC = 8 হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) 20
  2. খ) 24
  3. গ) 22
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 24
উত্তর
সঠিক উত্তর:
খ) 24
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
এখন, চিত্র হতে,
∆AOB থেকে পীথাগোরাসের উপপাদ্য অনুসারে
AB² = OA² + OB²
⇒ 5² = 4² + OB²
⇒ OB² = 25 - 16
⇒ OB² = 9
∴ OB = 3
∴ BD = 3×2 = 6
সুতরাং, ABCD রম্বসের ক্ষেত্রফল = ½ (AC×BD)
= ½ (8×6)
= 24

৩৮.
A = {x: মৌলিক সংখ্যা এবং x² < 25} হলে A = ?
  1. ক) {2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23}
  2. খ) {1, 2, 3}
  3. গ) {2, 3}
  4. ঘ) {2, 3, 5}
সঠিক উত্তর:
গ) {2, 3}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2, 3}
ব্যাখ্যা

A সেটের উপাদানগুলো মৌলিক সংখ্যা হবে এবং তাদের বর্গ 25 এর ছোট হবে।
কিন্তু x এর মান 5 হলে x² = 25 বা x² ≮ 25.
অর্থাৎ, 5 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোই হবে A এর উপাদান।
∴ A = {2, 3}
উল্লেখ্য 1 সংখ্যাটি মৌলিক কিংবা যৌগিক কোনটিই নয়।

৩৯.
৮ জন খেলোয়াড়কে দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায় যেন প্রত্যেক দলে সমান সংখ্যক সদস্য থাকে?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
গ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫
ব্যাখ্যা

প্রতি দলে ৪ জন করে নিয়ে দল গঠিত হবে।
৮ জন থেকে ৪ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = ৮C৪ = (৮)!/(৪!(৮-৪)!) = (৮)!/(৪!×৪!) = ৭০ সমান সংখ্যক বা ৪ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ৭০/২ = ৩৫

৪০.
একটি শ্রেণী কক্ষে ৪ টি দরজা আছে। একজন ছাত্র কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা

যেহেতু একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে হবে তাই ঢুকার সময় দরজা ৪ টি থাকলেও বের হওয়ার সময় যেটা দিয়ে প্রবেশ করবে সেটা বাদ দিয়ে ৩ টি দরজা থাকবে।
সুতরাং উপায় সংখ্যা = ৪×৩ = ১২

৪১.
একটি মিটিং এর শুরুতে 15 জন লোক প্রত্যেকে প্রত্যেকের হ্যান্ডশেক করলে মোট হ্যান্ডশেক এর সংখ্যা কত?
  1. ক) 90
  2. খ) 95
  3. গ) 105
  4. ঘ) 115
সঠিক উত্তর:
গ) 105
উত্তর
সঠিক উত্তর:
গ) 105
ব্যাখ্যা

যেহেতু প্রত্যেকবার 2 জন করে হ্যান্ডশেক করবে সেহেতু মোট হ্যান্ডশেক সংখ্যা 15C2.
15C2
= 15!/{2!×(15-2)!}
= (15×14×13!) / (2!×13!)
= (15×14) / 2
= 105

৪২.
৫০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৭৫। এদের মধ্যে ৩০ জন ছাত্রের গড় নম্বর ৭৮। ছাত্রীদের গড় নম্বর কত?
  1. ক) ৭১
  2. খ) ৭০.৫
  3. গ) ৭২
  4. ঘ) ৭৩.৫
সঠিক উত্তর:
খ) ৭০.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০.৫
ব্যাখ্যা

৫০ জন শিক্ষার্থীর মোট নম্বর = (৫০ × ৭৫) = ৩৭৫০
৩০ জন ছাত্রের মোট নম্বর = (৩০ × ৭৮) = ২৩৪০
(৫০ - ৩০) বা ২০ জন ছাত্রীর মোট নম্বর = (৩৭৫০ - ২৩৪০) = ১৪১০
∴ ২০ জন ছাত্রীর গড় নম্বর = ১৪১০/২০ = ৭০.৫

৪৩.
একটি প্রতিযোগীতামূলক পরীক্ষায় ৫০ আসনের বিপরীতে ১৪৭৫ জন পরীক্ষা দিল। সেখানে একজন পরীক্ষার্থীর পাশ করার সম্ভাব্যতা কত?
  1. ক) ০.৩৩
  2. খ) ০.০৩
  3. গ) ০.৩০
  4. ঘ) ০.০৪
সঠিক উত্তর:
খ) ০.০৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৩
ব্যাখ্যা
একজন শিক্ষার্থীর পাশ করার সম্ভাব্যতা = ৫০/১৪৭৫ = ০.০৩৩৮ = ০.০৩