পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ এপ্রিল, ২০২০সময়25 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ এপ্রিল, ২০২০ · ৭০ প্রশ্ন

.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
  1. ক) নাম পদ
  2. খ) মৌলিক শব্দ
  3. গ) কৃদন্ত শব্দ
  4. ঘ) প্রাতিপদিক
সঠিক উত্তর:
ঘ) প্রাতিপদিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাতিপদিক
ব্যাখ্যা
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে ‘নাম প্রকৃতি’ ও বলা হয়ে থাকে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পিপিলিকা
  2. খ) পিপীলিকা
  3. গ) পীপিলিকা
  4. ঘ) পিপিলীকা
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে পিপীলিকা বানানটি শুদ্ধ,
.
'লাপাত্তা' শব্দের 'লা' কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) হিন্দি
  3. গ) ফারসি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
ক) আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি
ব্যাখ্যা
আম, খাস, লা, গর ইত্যাদি হলো আরবি উপসর্গ। অর্থাৎ, 'লাপাত্তা' শব্দের 'লা' আরবি ভাষা থেকে এসেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
  1. ক) সমাজ
  2. খ) পানি
  3. গ) মিছিল
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
ঘ) নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নদী
ব্যাখ্যা
যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বােঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, পাখি, নদী, পর্বত ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
'দ্যুলোক' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
  1. ক) দুঃ + লোক
  2. খ) দিব্ + লোক
  3. গ) দ্বি + লোক
  4. ঘ) দ্বিঃ +লোক
সঠিক উত্তর:
খ) দিব্ + লোক
উত্তর
সঠিক উত্তর:
খ) দিব্ + লোক
ব্যাখ্যা
দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর যথার্থ সন্ধিবিচ্ছেদ হলোঃ দিব্ + লোক = দ্যুলোক। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
.
'জুগুপ্সা' শব্দটি কোন বাক্যের সংকুচিত রুপ?
  1. ক) যুদ্ধ করার ইচ্ছা
  2. খ) যোগ করার ইচ্ছা
  3. গ) গোপন করার ইচ্ছা
  4. ঘ) প্রকাশ করার ইচ্ছা
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নপত্রে ভুল আছে। 'জুগুপ্সা' শব্দটি আসলে “নিন্দা করার ইচ্ছা”বাক্যের সংকুচিত রুপ।<br/>উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
কিছু গাইড বইতে ভুল দেয়া আছে। এজন্যই আমরা গাইড বই রেফারেন্স হিসেবে নেই না।
জুগুপ্সাঃ [জুগুপ্‌শা] (বিশেষ্য) নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা।
জুগুপ্সক বিণ।
জুগুপ্সন (ক্রিয়া) নিন্দা করা; কুৎসা রটনা করা।
জুগুপ্সিত (বিশেষণ) নিন্দিত; ঘৃণিত (এই জুগুপ্সিত ব্যাপারের সমাধানের ভার গ্রহণ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত) √গুপ্‌+স(সন্‌)+অ+ আ(টাপ্‌)}
- বাংলা একাডেমী অভিধান

.
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
  1. ক) বেতসবৃত্তি
  2. খ) পতঙ্গবৃত্তি
  3. গ) জলৌকাবৃত্তি
  4. ঘ) কুম্ভিলকবৃত্তি
সঠিক উত্তর:
ঘ) কুম্ভিলকবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় - কুম্ভিলকবৃত্তি; Plagiarism.
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
.
ইতর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উত্তম
  2. খ) বিশ্রী
  3. গ) ভদ্র
  4. ঘ) বিযুক্ত
সঠিক উত্তর:
গ) ভদ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ভদ্র
ব্যাখ্যা
ইতর এর বিপরীতার্থক শব্দ ভদ্র। উত্তম এর বিপরীতার্থক শব্দ অধম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
শব্দের পূর্বে বসে কোনটি?
  1. ক) বিভক্তি
  2. খ) প্রত্যয়
  3. গ) উপসর্গ
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
গ) উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) উপসর্গ
ব্যাখ্যা
যে সকল অব্যয় শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থ সম্প্রসারণ ঘটায় বা সংকোচন বা অন্য কোন পরিবর্তন ঘটায় সে গুলোকে উপসর্গ বলে। বাংলা ভাষায় উপসর্গ মূলত ৩ প্রকার। যথা- খাঁটি বাংলা(২১), তৎসম(২০), বিদেশী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
এ সাবানে কাপড় কাচা চলবে না - এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় প্রথমা
  2. খ) করণে প্রথমা
  3. গ) কর্মে সপ্তমী
  4. ঘ) করণে সপ্তমী
সঠিক উত্তর:
ঘ) করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করণে সপ্তমী
ব্যাখ্যা
করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে,তাকে করণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - এ সাবানে কাপড় কাচা চলবে না (উপকরণ - সাবান)। এখানে 'সাবান' এর সাথে সপ্তমীর 'এ' বিভক্তি যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
  1. ক) মহাকাব্য
  2. খ) সনেটে
  3. গ) নাটকে
  4. ঘ) পত্রকাব্যে
সঠিক উত্তর:
খ) সনেটে
উত্তর
সঠিক উত্তর:
খ) সনেটে
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে তার সনেট বা চতুর্দশপদী কবিতাবলিতে বিশেষ করে 'বঙ্গভাষা', 'কপোতাক্ষ নদ' প্রভৃতি কবিতায় তাঁর দেশপ্রেম প্রবলভাবে প্রকাশিত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
  1. ক) মার্চেন্ট অব ভেনিস
  2. খ) এ মিড সামার নাইটস্ ড্রিম
  3. গ) কমেডি অব এররস্
  4. ঘ) ম্যাকবেথ
সঠিক উত্তর:
গ) কমেডি অব এররস্
উত্তর
সঠিক উত্তর:
গ) কমেডি অব এররস্
ব্যাখ্যা
শেক্সপিয়রের Comedy of errors এর বঙ্গানুবাদ 'ভ্রান্তিবিলাস' রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৬৯ সালে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৩.
'রক্তকরবী' নাটক লেখক কে?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আলাওল
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রক্তকরবী - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক৷ এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. ক) মোতাহার হোসেন
  2. খ) বদরুদ্দিন ওমর
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
খ) বদরুদ্দিন ওমর
উত্তর
সঠিক উত্তর:
খ) বদরুদ্দিন ওমর
ব্যাখ্যা
সংস্কৃতির সংকট বদরুদ্দিন উমর রচিত প্রবন্ধ গ্রন্থ।
Source: LiveMCQ Lecture
১৫.
'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আবু জাফর শামসুদ্দিন
  2. খ) আলাউদ্দিন ওমর
  3. গ) মানিক বন্দোপাধ্যায়
  4. ঘ) ডি. এল. রায়
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু জাফর শামসুদ্দিন
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীনের উল্লেখযোগ্য গ্রন্থ— উপন্যাস: পরিত্যক্ত স্বামী (১৯৪৭), মুক্তি (১৯৪৮), ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০), প্রপঞ্চ (১৯৮০), দেয়াল (১৯৮৫); গল্পগ্রন্থ: জীবন, শেষ রাত্রির তারা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা। উৎসঃ কালের কণ্ঠ।
১৬.
'একাত্তরের বর্ণমালা' কার লেখা?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) রাবেয়া খাতুন
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) এম আর আখতার মুকুল
সঠিক উত্তর:
ঘ) এম আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
'একাত্তরের বর্ণমালা' এম আর আখতার মুকুলের লেখা। তিনি মুক্তিযুদ্ধের সময়কার চরমপত্রের জন্য বিখ্যাত।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
১৭.
'সীমান্তের চিঠি' কার লেখা?
  1. ক) ইব্রাহিম খলিল
  2. খ) সানাউল হক
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) সতীনাথ ভাদুড়ী
সঠিক উত্তর:
ক) ইব্রাহিম খলিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ইব্রাহিম খলিল
ব্যাখ্যা
'সীমান্তের চিঠি' বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের লেখা।
উৎসঃদৈনিক যুগান্তর
১৮.
'আমার পূর্ববাংলা' কবিতার রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাস
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) রফিক আজাদ
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
‘আমার পূর্ব বাংলা' সৈয়দ আলী আহসানের একটি বিখ্যাত কবিতা। এটা বাংলা সাহিত্যেরও একটি উল্লেখযোগ্য কবিতা। কবিতাটি ‘একক সন্ধ্যায় বসন্ত' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
উৎসঃ দৈনিক প্রথম আলো
১৯.
'তালাশ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) শাহীন আখতার
  4. ঘ) রশীদ করিম
সঠিক উত্তর:
গ) শাহীন আখতার
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহীন আখতার
ব্যাখ্যা
'তালাশ' উপন্যাসের রচয়িতা শাহীন আখতার।
উৎসঃ দৈনিক প্রথম আলো
২০.
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' গ্রন্থটির লেখক কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আদিগন্ত নগ্ন পদধ্বনি, এক ধরনের অহংকার, শূন্যতার শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ।
Source: LiveMCQ Lecture
২১.
What is the adjective of the word 'Heart'?
  1. ক) Heartening
  2. খ) Heartily
  3. গ) Hurtful
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Heartening
উত্তর
সঠিক উত্তর:
ক) Heartening
ব্যাখ্যা
According to the Oxford Dictionary ‘Hearty’ & ‘Heartening’ are the adjectives of the word 'Heart’.
২২.
Which one is the correct spelling?
  1. ক) Supercede
  2. খ) Suerseede
  3. গ) Superceed
  4. ঘ) Supersede
সঠিক উত্তর:
ঘ) Supersede
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Supersede
ব্যাখ্যা
According to the Oxford Dictionary ‘Supersede’ is correctly spelled.
২৩.
Plural form of 'Deer'-
  1. ক) Deer
  2. খ) Deers
  3. গ) Deeres
  4. ঘ) Deerers
সঠিক উত্তর:
ক) Deer
উত্তর
সঠিক উত্তর:
ক) Deer
ব্যাখ্যা
The singular and plural forms of some nouns are the same. e.g., Bison, Deer, Cod, Sheep, Crossroads.
২৪.
'To keep one's head' means-
  1. ক) To save oneself
  2. খ) To be self -respectful
  3. গ) To keep calm
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) To keep calm
উত্তর
সঠিক উত্তর:
গ) To keep calm
ব্যাখ্যা
keep one's head - to remain calm and sensible when in an awkward situation that might cause a person to panic or go out of control.
২৫.
Fill up the gap : Honesty is indispensable ____ success.
  1. ক) about
  2. খ) at
  3. গ) for
  4. ঘ) Of
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
Something (or someone) that is absolutely necessary is described as being either indispensable to a person or indispensable for achieving an objective. E.g., Honesty is indispensable for success.
২৬.
'Mother laughs' বাক্যে 'laughs' কিসের উদাহরণ?
  1. ক) Intransitive verb
  2. খ) Auxiliary Verb
  3. গ) Trnasitive verb
  4. ঘ) Causative verb
সঠিক উত্তর:
ক) Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
ক) Intransitive verb
ব্যাখ্যা
যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে।যেমন - He can swim. Mother laughs.
২৭.
Choose the appropriate meaning of the idiom 'Swan Song'-
  1. ক) Middle Work
  2. খ) First Work
  3. গ) Last Work
  4. ঘ) Early Work
সঠিক উত্তর:
গ) Last Work
উত্তর
সঠিক উত্তর:
গ) Last Work
ব্যাখ্যা
Swan song = A final gesture or performance, given before dying or retirement. William Shakespeare এর শেষ নাটক Tempest. এটিকে Shakespeare এর swan song বলা হয়।
২৮.
Antonym of the word 'demise'-
  1. ক) Integrity
  2. খ) Irrigation
  3. গ) Birth
  4. ঘ) Excess
সঠিক উত্তর:
গ) Birth
উত্তর
সঠিক উত্তর:
গ) Birth
ব্যাখ্যা
Demise means death. Antonym of the word 'demise' is Birth.
Source: Oxford
২৯.
Fill up the gap : He died ____ an accident.
  1. ক) at
  2. খ) of
  3. গ) over
  4. ঘ) by
সঠিক উত্তর:
ঘ) by
উত্তর
সঠিক উত্তর:
ঘ) by
ব্যাখ্যা

1) In - হাসপাতালে এবং এক্সিডেন্টে মারা যাওয়া বুঝাতে in হবে।
At least six people have died in the accident. He later died in hospital.

শান্তিতে মারা যাওয়া বুঝাতে in হবে। Cambridge
I would like to die in my sleep

যুদ্ধে মারা যাওয়া বুঝাতে in হবে। উল্লেখ্য যে যুদ্ধ এবং সহিংসতা আলাদা দুটো বিষয়।
This is the cemetery of those who died in the First World War.

2) By - সহিংসতা, তরবারি, মহামারীতে মারা যাওয়া বুঝাতে by হবে। 
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

3) Of/From
রোগ, অসুস্থতা, ক্ষুধা, পিপাসা দারিদ্র্যের কারণে মারা গেলে of এবং from হয়।
She died of / from hunger / cancer / thirst / a heart attack / her injuries
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

বৃদ্ধ বয়সের কারণে মারা গেলে of হবে।
She died of old age.

ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

4) For - দেশের জন্য অথবা কোন কারণে মারা যাওয়া বুঝাতে for ব্যবহৃত হয়।
He died for his country.

5) At - ঝুঁকির মধ্যে মারা যাওয়া বুঝাতে at হয়।

Sources - Oxford, Cambridge and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides

৩০.
'Bottom line' means-
  1. ক) Final Step
  2. খ) The essential point
  3. গ) Last line
  4. ঘ) End of a road
সঠিক উত্তর:
খ) The essential point
উত্তর
সঠিক উত্তর:
খ) The essential point
ব্যাখ্যা
Bottom line- the final total of an account or balance sheet; the fundamental and most important factor.
Source: Oxford
৩১.
Who is called the 'Poet of Beauty' in English literature?
  1. ক) P.B. Shelley
  2. খ) Lord Byron
  3. গ) John Keats
  4. ঘ) W. Wordsworth
সঠিক উত্তর:
গ) John Keats
উত্তর
সঠিক উত্তর:
গ) John Keats
ব্যাখ্যা
John Keats is called the poet of beauty. His famous works: Endymion, Hyperion, Lamia, Ode to a Nightingale, Ode to Autumn, The Eve of St. Agnes etc.
Source: Live MCQ lecture.
৩২.
In which year Sir Winston Churchill got the Nobel Prize in literature?
  1. ক) 1943
  2. খ) 1948
  3. গ) 1945
  4. ঘ) 1953
সঠিক উত্তর:
ঘ) 1953
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1953
ব্যাখ্যা
In 1953 Churchill was awarded the Nobel Prize in Literature “for his mastery of historical and biographical description as well as for brilliant oratory in defending exalted human values”.
Source: nobelprize.org
৩৩.
'Maiden Speech' means-
  1. ক) First Speech
  2. খ) Early Speech
  3. গ) Final Speech
  4. ঘ) Late Speech
সঠিক উত্তর:
ক) First Speech
উত্তর
সঠিক উত্তর:
ক) First Speech
ব্যাখ্যা
Maiden speech = the first formal speech made by a Member of Parliament.
Source: Oxford
৩৪.
'A Tale of Two Cities' is a novel by-
  1. ক) Dickens
  2. খ) Thackeray
  3. গ) Scott
  4. ঘ) Fielding
সঠিক উত্তর:
ক) Dickens
উত্তর
সঠিক উত্তর:
ক) Dickens
ব্যাখ্যা
Charles Dickens হলেন Victorian age এর Novelist যার বিখ্যাত একটি উপন্যাস হলো A Tale of Two Cities.
৩৫.
The word 'dilly dally' means-
  1. ক) dilute
  2. খ) wait
  3. গ) waste time
  4. ঘ) Repeat
সঠিক উত্তর:
গ) waste time
উত্তর
সঠিক উত্তর:
গ) waste time
ব্যাখ্যা
dilly Dally- সময় অপচয় করা (waste time).
৩৬.
Fill up the gap : I went to the market with a view to ____ a book.
  1. ক) bought
  2. খ) buy
  3. গ) buying
  4. ঘ) being bought
সঠিক উত্তর:
গ) buying
উত্তর
সঠিক উত্তর:
গ) buying
ব্যাখ্যা
যখন বাক্যে ‘with a view to’ phrase টি ব্যবহৃত হয় তখন সর্বদা verb+ing হয়।
৩৭.
What is the meaning of 'Viva voce'?
  1. ক) Interview
  2. খ) Face to face
  3. গ) Written
  4. ঘ) Orally
সঠিক উত্তর:
ঘ) Orally
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Orally
ব্যাখ্যা
Viva voce - (especially of an examination) oral rather than written, orally.
Source: Oxford
৩৮.
The synonym for 'Efface'-
  1. ক) Improve
  2. খ) Rub out
  3. গ) Exhaust
  4. ঘ) Cut out
সঠিক উত্তর:
খ) Rub out
উত্তর
সঠিক উত্তর:
খ) Rub out
ব্যাখ্যা
Efface- erase, eradicate, expunge, blot out, rub out, wipe out.
Source: Oxford
৩৯.
Choose the correct spelling-
  1. ক) Hetrogenous
  2. খ) Hetrogeneous
  3. গ) Heterogenous
  4. ঘ) Heterogeneous
সঠিক উত্তর:
ঘ) Heterogeneous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Heterogeneous
ব্যাখ্যা
According to the Oxford Dictionary ‘Heterogeneous’ is correctly spelled.
৪০.
Who wrote ' Gulliver's Travels'?
  1. ক) R.L Stevenson
  2. খ) Daniel Defoe
  3. গ) Jonathan Swift
  4. ঘ) D.H. Lawrence
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
ব্যাখ্যা
Jonathan Swift was the foremost prose satirist in the English language. Besides the celebrated novel Gulliver's Travels (1726), he wrote such shorter works as A Tale of a Tub (1704) and “A Modest Proposal” (1729) etc.
Source: Britannica.com
৪১.
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ক) ৪২
  2. খ) ৩৯
  3. গ) ২০৯
  4. ঘ) ৪১
সঠিক উত্তর:
খ) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৯
ব্যাখ্যা
১৪৩ এর ২/ ১১ = ২৬ ক্ষুদ্রতম
১৪৩ এর ৫/ ১১ = ৬৫ বৃহত্তম
ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য = ৬৫-২৬ = ৩৯
৪২.
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করলে ২০ টি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৮২ টাকা
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৫২ টাকা
সঠিক উত্তর:
গ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ টাকা
ব্যাখ্যা
৩৬ টাকার ২০% লাভ হলে ১২ টি কলার বিক্রয়মূল্য = ৩৬+৭.২ = ৪৩.২ টাকা
২০ টি কলার বিক্রয় মূল্য হবে (৪৩.২/১২)x২০ = ৭২ টাকা।
৪৩.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে, পিতার বর্তমান বয়স কত হবে?
  1. ক) ৪০
  2. খ) ৩৬
  3. গ) ৩০
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
ক) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০
ব্যাখ্যা
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর।
দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে দুই পুত্রের বর্তমান গড় বয়স ১০।
বর্তমানে পিতার বয়স ৬০ - ১০x২ = ৪০ বছর।
৪৪.
কোনো আসল ৩ বছরে সুদে -আসলে ৪৬০ টাকা এবং ৫ বছর সুদে -আসলে ৫০০ হলে, আসল কত টাকা?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৫৫
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
ঘ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০
ব্যাখ্যা
২ বছরে সুদ বাড়ে ৪০ টাকা।
তাহলে প্রতিবছরে সূদের পরিমাণ ২০ টাকা।
আসলের পরিমাণ ৪৬০-৩X২০ = ৪০০ টাকা।
৪৫.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা লাগবে?
  1. ক) ৩
  2. খ) ৪.৫
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৪.৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪.৫
ব্যাখ্যা
স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে ৩০/(১৫+৫) = ১.৫ ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৩০/(১৫-৫) = ৩ ঘন্টা।
সুতরাং, যেতে আসতে মোট সময় লাগবে ৩+১.৫ = ৪.৫ ঘন্টা।
৪৬.
যদি x +6y =24 এবং x =-2y হয়, তবে y = ?
  1. ক) 6
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
দেওয়া আছে, x+6y = 24 এবং x = -2y
বা, -2y+6y = 24
বা, 4y = 24
বা, y = 6
৪৭.
a +b =11 এবং a-b=7 হলে, ab = ?
  1. ক) 16
  2. খ) 14
  3. গ) 13
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
দেওয়া আছে, a+b = 11 ……(i) এবং a-b = 7 ……..(ii)
(i)+(ii) ⇒ 2a = 18
⇒a = 9 এবং b = 2
∴ ab = 18
৪৮.
(√3.√5)4এর মান কত?
  1. ক) 255
  2. খ) 259
  3. গ) 225
  4. ঘ) 25
সঠিক উত্তর:
গ) 225
উত্তর
সঠিক উত্তর:
গ) 225
ব্যাখ্যা
(√3.√5)4
= (3.5)2
= 152
= 225
৪৯.
(x-1/x) = 1 হলে, (x³-1/x³)এর মান কত?
  1. ক) 5
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা

( x - 1 / x ) = 1
⇒ ( x - 1 / x ) = ( 1 )³
⇒ x³ - 1 / x³ - 3 ( x - 1 / x ) = 1
⇒ x³ - 1 / x³ - 3 ( 1 ) = 1
⇒ x³ - 1 / x³ - 3 = 1
⇒ x³ - 1 / x³ = 3 + 1
⇒ x³ - 1 / x³ = 4

৫০.
০.২×০.২×০.২=কত?
  1. ক) ০.৪
  2. খ) ০.০০৮
  3. গ) ০.০৮
  4. ঘ) ০.০৬
সঠিক উত্তর:
খ) ০.০০৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০৮
ব্যাখ্যা
০.২×০.২×০.২ = ০.০০৮
৫১.
সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ৭২ ডিগ্রী
  2. খ) ৩০ ডিগ্রী
  3. গ) ৪০ ডিগ্রী
  4. ঘ) ৬০ ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৭২ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭২ ডিগ্রী
ব্যাখ্যা
একটি সুষম পঞ্চভুজের অভ্যন্তরে প্রতিটি বাহু এর পরিকেন্দ্রে যে কোণ উত্পন্ন করে, তার মান ৭২°
৫২.
যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মি. এবং পরিসীমা ২৪ মি. হয়, তবে এর প্রস্থ কত?
  1. ক) ৩ মি.
  2. খ) ২ মি.
  3. গ) ৬ মি.
  4. ঘ) ৪ মি.
সঠিক উত্তর:
ঘ) ৪ মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ মি.
ব্যাখ্যা
ধরি, প্রস্থ = ক মিটার।
প্রশ্নমতে, ২X৮+২Xক = ২৪
বা, ২ক = ২৪-১৬
বা,ক = ৪
৫৩.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রী হলে, অপর কোনটি কত?
  1. ক) ৪০ ডিগ্রী
  2. খ) ৪৫ ডিগ্রী
  3. গ) ৫০ ডিগ্রী
  4. ঘ) ৩০ ডিগ্রী
সঠিক উত্তর:
ক) ৪০ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০ ডিগ্রী
ব্যাখ্যা
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। ত্রিভূজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের ৫০ ডিগ্রি হওয়ায় অপর কোণের মান (১৮০-৯০-৫০) = ৪০ ডিগ্রী
৫৪.
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলে?
  1. ক) স্থুল কোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) বিপ্রতীপ কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৫৫.
১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত সেমি?
  1. ক) ৪ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ৫ সেমি
  4. ঘ) ৭ সেমি
সঠিক উত্তর:
গ) ৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ সেমি
ব্যাখ্যা
এখানে অঙ্কিত লম্ব জ্যা কে দ্বিখণ্ডিত করবে।
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য=১৩২-১২=২৫
বা, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য=৫ সে.মি.
৫৬.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব -সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৬০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ৬৪ টি
  4. ঘ) ৫৫ টি
সঠিক উত্তর:
গ) ৬৪ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। এসব সেক্টরকে আবার কতগুলো সাব সেক্টরে বিভক্ত করা হয়। মোট সাব সেক্টরের সংখ্যা ছিল ৬৪ টি। এছাড়া ৩ টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
উৎসঃবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঃনবম-দশম শ্রেণী
৫৭.
শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন কোন সালে?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসম্বর্ধনা দেওয়া হয়৷সেখানেই উত্থাপিত হয় এগার দফা দাবি যার মধ্যে ছয় দফার সবগুলোই দফাই অন্তর্ভুক্ত ছিল। লাখো মানুষের এই জমায়েতে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়৷
Source:molwa.gov.bd
৫৮.
'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লন্ডন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা
জর্জ হ্যারিসন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিদেশি সংগীতশিল্পী হিসেবে ভূমিকা রেখেছিলেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে জর্জ হ্যারিসন, পন্ডিত রবিশংকর, বব ডিলান সহ আরো খ্যাতনামা শিল্পীদের নিয়ে আয়োজন করেন "কনসার্ট ফর বাংলাদেশ"।
Source: theguardian.com
৫৯.
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ILO
  2. খ) WB
  3. গ) IMF
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
ঘ) FAO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) FAO
ব্যাখ্যা
The Food and Agriculture Organization (FAO) is a specialized agency of the United Nations that leads international efforts to defeat hunger.
Source:FAO
৬০.
সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
সঠিক উত্তর:
গ) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ বছর
ব্যাখ্যা
সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স ২৫ এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ৩৫ বছর।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৬১.
মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২৬ মার্চ, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ৭ মার্চ, ১৯৭১
সঠিক উত্তর:
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাপিডিয়া
৬২.
বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে?
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০২ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০৩ সালে
সঠিক উত্তর:
ক) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট ১৯৯৭ সালে ওয়ানডে এবং ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ করে।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৬৩.
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
  1. ক) ১৭০০ সালে
  2. খ) ১৭৬৫ সালে
  3. গ) ১৭৬৪ সালে
  4. ঘ) ১৭৯৩ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৭৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৯৩ সালে
ব্যাখ্যা
কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ঐ বছর ২২শে মার্চ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বলা হয়।
উৎসঃবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঃনবম-দশম শ্রেণী
৬৪.
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-
  1. ক) সিস্টোল
  2. খ) ডায়াস্টোল
  3. গ) হাইপারটেনশন
  4. ঘ) কেনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ডায়াস্টোল
উত্তর
সঠিক উত্তর:
খ) ডায়াস্টোল
ব্যাখ্যা
হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে। এমনকি বিশ্রামরত অবস্থায়ও এর সংকোচন ও প্রসারণ চক্রাকারে চলতে থাকে। হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল এবং সম্প্রসারণকে ডায়াস্টোল বলে।
উৎসঃজীব বিজ্ঞানঃনবম-দশম শ্রেণী
৬৫.
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কী?
  1. ক) ট্রপোমন্ডল
  2. খ) আয়নমন্ডল
  3. গ) স্ট্র্যাটোমন্ডল
  4. ঘ) আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর:
গ) স্ট্র্যাটোমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
গ) স্ট্র্যাটোমন্ডল
ব্যাখ্যা
বায়ুমন্ডলের স্তরবিন্যাসঃ ভূপৃষ্ঠ > ট্রপোস্ফিয়ার > স্ট্র্যাটোস্ফিয়ার > থার্মোস্ফিয়ার/আয়নোস্ফিয়ার > এক্সোস্ফিয়ার > ম্যাগনেটোস্ফিয়ার।
উৎসঃভূগোল ও পরিবেশঃনবম -দশম শ্রেণী
৬৬.
কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?
  1. ক) পুন্ড্র
  2. খ) গৌড়
  3. গ) রাঢ়
  4. ঘ) মৌর্য
সঠিক উত্তর:
ঘ) মৌর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৌর্য
ব্যাখ্যা
মৌর্য একটি শাসনকালের নাম। পুণ্ড্র, গৌড়, রাঢ় বাংলার প্রাচীন জনপদের নাম।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৭.
জাতীয় সংসদের অধিবেশনে ডাকেন-
  1. ক) স্পিকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) চীফ হুইপ
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন।
৬৮.
শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী?
  1. ক) বেরিং প্রণালী
  2. খ) পক প্রণালী
  3. গ) জিব্রাল্টার প্রণালী
  4. ঘ) মালাঙ্কা প্রণালী
সঠিক উত্তর:
খ) পক প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
খ) পক প্রণালী
ব্যাখ্যা
ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
Source: Worldatlas
৬৯.
আন্তর্জাতিক শ্রম সংস্থ (ILO) কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯১৯ সালে
  2. খ) ১৯২০ সালে
  3. গ) ১৯২১ সালে
  4. ঘ) ১৯২২ সালে
সঠিক উত্তর:
ক) ১৯১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯১৯ সালে
ব্যাখ্যা
The ILO was founded in 1919, in the wake of a destructive war, to pursue a vision based on the premise that universal, lasting peace can be established only if it is based on social justice. The ILO became the first specialized agency of the UN in 1946.
Source:ILO
৭০.
কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) CPU
  4. ঘ) Software
সঠিক উত্তর:
গ) CPU
উত্তর
সঠিক উত্তর:
গ) CPU
ব্যাখ্যা
কম্পিউটার ব্রেইন বা মস্তিস্ক বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। এটিই সবকিছুর নিয়ন্ত্রক। ALU (Arithmetic Logic Unit), Control Unit এবং Memory/Register এ তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত হয়।
Source:Britannica