পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২২ মে, ২০২৪সময়35 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] পদের নাম: কো-অর্ডিনেটর অফিসার (লজিস্টক/প্রশাসন) (৯ম গ্রেড) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.১১.২০২০ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২২ মে, ২০২৪ · ৪০ প্রশ্ন

.
'আদ্যোপান্ত' শব্দের অর্থ কী?
  1. অতি পুরাতন
  2. প্রাথমিক
  3. অবিমিশ্র
  4. আগাগোড়া
ব্যাখ্যা
• 'আদ্যোপান্ত'
- ক্রিয়া বিশেষণ। 
- সংস্কৃত শব্দ।
- উচ্চারণ: আদ্‌দোপান্‌তো।
- প্রকৃতি প্রত্যয়: আদ্য + উপান্ত।
অর্থ:
- প্রথম থেকে শেষ পর্যন্ত।
- আগাগোড়া

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সমীরণ' শব্দের অর্থ কী?
  1. বিদ্যুৎ
  2. মৃত্তিকা
  3. অরণ্য
  4. বাতাস
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
 
অন্যদিকে, 
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা।
 
‘বন’ শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরিচীকা
  2. মরিচিকা
  3. মরীচিকা
  4. মরীচীকা
ব্যাখ্যা
• 'মরীচিকা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মরীচি+কন্‌+আ।
অর্থ:
- গ্রীষ্মকালের মরুভূমির তপ্ত বায়ুর ভিন্ন ভিন্ন স্তর থেকে ভিন্ন ভিন্ন মাত্রায় সূর্যরশ্মির প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম।
- মৃগতৃষ্ণিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. দুরাবস্থা
  2. দূরাবস্থা
  3. দুরবস্থা
  4. দূরবস্থা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'দুরবস্থা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- সন্ধি: দুঃ + অবস্থা = দুরবস্থা
- অর্থ: 
দুর্দশা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গীতাঞ্জলী
  2. গিতাঞ্জলী
  3. গিতাঞ্জলি
  4. গীতাঞ্জলি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'গীতাঞ্জলি'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সংগীতাঞ্জলি, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তীরষ্কার
  2. তীরস্কার
  3. তিরষ্কার
  4. তিরস্কার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'তিরস্কার'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভর্ৎসনা;
- অবজ্ঞা;
- গালাগালি;
- ধমক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
এক কথায় প্রকাশ করুন: 'যে ভূমিতে ফসল জন্মায় না'
  1. পতিত
  2. অনুর্বর
  3. ঊষর
  4. বন্ধ্যা
ব্যাখ্যা
• ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় বলে - ঊষর

অন্যদিকে,
- ‘যে নারীর সন্তান হয় না’ এক কথায় বলে - বন্ধ্যা।
- ‘যে ভূমি উর্বর নয়’ এক কথায় বলে - অনুর্বর।
- পতিত অর্থ - পড়ে আছে এমন অনাবাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
.
'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কী?
  1. বক ধার্মিক
  2. তোষামোদকারী
  3. শক্ত প্রাণ
  4. অকর্মণ্য
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
অন্যদিকে,
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড সাধু।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) লাইভ এমসিকিউ, বাংলাবিদ ব্যাকরণ, মেহেদি ধ্রুব।
.
কোন্দল শব্দের অর্থ কী?
  1. কোদাল
  2. ফুল
  3. গাছ
  4. বিবাদ
ব্যাখ্যা
• 'কোন্দল'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- ঝগড়া,
- বিবাদ। 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয় -
  1. বিস্মিত
  2. কিংকর্তব্যবিমূঢ়
  3. সুভাষিত
  4. লজ্জিত
ব্যাখ্যা
• 'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয় - কিংকর্তব্যবিমূঢ়

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
- যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না = অপরিণামদর্শী।
- যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ = শ্বাপদসংকুল
- উড়নচন্ডী (বাগধারা) = অমিতব্যয়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
Questions 11 to 14: For each question, identify the appropriate word (s) to fill in the gap(s)
11. After it was repaired, the car _____ again.
  1. ran perfect
  2. run perfect
  3. ran perfectly
  4. runs perfect
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - ran perfectly.
- Complete sentence: After it was repaired, it ran perfectly again.

• Perfect (adjective) - নিখুঁত;
• Perfectly (adverb) - যথেষ্ট।

• Verb এর পরে সাধারণত adverb বসে।
- এখানে ran verb এর পরে perfectly adverb বসবে।
- তাই সঠিক বাক্যটি হবে After it was repaired, it ran perfectly again.
১২.
The test consists ______ fourty questions.
  1. in
  2. of
  3. with
  4. for
ব্যাখ্যা

শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: The test consists of fourty questions.

• Consists of - গঠিত হওয়া।
- to be made of or formed from something:

• Consists in - নিহিত থাকা।
- to have something as a main and necessary part or quality:

Source: Cambridge Dictionary and Merriam-Webster Dictionary.

১৩.
Are you aware ______ the situation in Libya?
  1. for
  2. in
  3. on
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: Are you aware of the situation in Libya?

• Aware of something
- English Meaning: সচেতন; অবহিত; সাবধান; সতর্ক।
- aware এর পরে preposition হিসেবে সাধারণত 'to' বসে।

• Example Sentence:
1. Are you aware of the impact your words can have on others?
2. He became aware of his surroundings after waking up from the surgery.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
I will help you to make your dreams _____ true.
  1. seem
  2. grow
  3. turn
  4. come
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - come.
- Complete sentence: I will help you to make your dreams come true.

• Come true:

- English Meaning: actually happen or become the case.
- Bangla Meaning: সত্য প্রমাণিত হওয়া।

• Ex. Sentence: Dreams can come true.
- Bangla Meaning: স্বপ্ন সত্যি হতেও পারে।

Source: Live MCQ Lecture.
১৫.
Identify the correct sentence:
  1. Why have you done this?
  2. Why you have done this?
  3. Why did you have done this?
  4. Why you had done this?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -Why have you done this?

WH -question-এর structure:
- WH + + auxiliary verb + subject + principal verb + object or others + question mark.
- তাছাড়া 'done' থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি perfect tense এ হবে।

খ) বাক্যটিতে Why এরপর auxiliary verb আসায় বাক্যটি ভুল।
গ) বাক্যটিতে did এর সাথে have done বসাতে বাক্যটি ভুল।
ঘ) বাক্যটিতে Why এরপর auxiliary verb আসায় বাক্যটি ভুল।
১৬.
Select the correctly spelt word.
  1. Apparent
  2. Apperent
  3. Aparrent
  4. Apparant
ব্যাখ্যা
• Correctly spelled word টি হচ্ছে - Apparent.

• Apparent
English Meaning: স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান।
Bangla Meaning: clearly visible or understood; obvious.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৭.
Select the correctly spelt word.
  1. Aggregrate
  2. Aggregate
  3. Agreegate
  4. Aggregete
ব্যাখ্যা
• Aggregate (noun) / (Adjective) (Verb)

English Meaning: Something formed by adding together several amounts or things; total.
Bangla Meaning:
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

Synonyms: Total (সর্বমোট সম্পূর্ণ), Accumulation (সঞ্চয়ন; পুঞ্জীভবন), Sum (যোগফল; সমষ্টি), Mass (জনসাধারণ, জনগণ), Combine (সংযুক্ত করা বা মিলিত হওয়া)।
Antonyms: Net (অবশিষ্ট), Uncombined (সংযুক্ত নয় এমন), Individual (ব্যক্তি), Part (অংশ), Particular (নির্দিষ্ট)।

Other Forms:
- Aggregate (verb transitive, verb intransitive)
(১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা।
(২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া।
- Aggregation [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।

Example Sentence:
1. The council was an aggregate of three regional assemblies.
2. Raspberries are aggregate fruits

Source: Live MCQ Lecture.
১৮.
Qs 18 - 20: Find the appropriate meaning of the English word:
18. Adhere
  1. অভিনয় করা
  2. জেগে থাকা
  3. লেগে থাকা
  4. পরিশ্রম করা
ব্যাখ্যা
• Adhere
English Meaning: to act in the way that is required by (something, such as a rule, belief, or promise).
Bangla Meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।

Example Sentence:
1. It's important to adhere to the rules of the road while driving.
2. Employees must adhere to the company's dress code policy during working hours.

Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Oppress
  1. ঘোলাটে
  2. নিপীড়ন
  3. মিথ্যা
  4. মারাত্মক
ব্যাখ্যা
• Oppress
English Meaning: keep (someone) in subjection and hardship, especially by the unjust exercise of authority.
Bangla Meaning: অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, Oppress অর্থ নিপীড়ন।

Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Concise
  1. সামঞ্জস্যপূর্ণ
  2. সংক্ষিপ্ত
  3. সাধনা
  4. স্বাদহীন
ব্যাখ্যা
• Concise (noun)
English Meaning: giving a lot of information clearly and in a few words; brief but comprehensive.
Bangla Meaning: সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।

সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Concise অর্থ সংক্ষিপ্ত।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২১.
রুবেলে ওজন ৫৪ কেজি। তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের ০.৫ গুণ এবং তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে ৩০ কেজি কম। তাদের তিনজনের মোট ওজন কত কেজি?
  1. ১০০
  2. ১০৫
  3. ১০৮
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রুবেলে ওজন ৫৪ কেজি। তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের ০.৫ গুণ এবং তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে ৩০ কেজি কম। তাদের তিনজনের মোট ওজন কত কেজি?

সমাধান:
রুবেলের ওজন = ৫৪ কেজি

ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের ০.৫ গুণ
ছোট ভাইয়ের ওজন = (৫৪ × ০.৫)কেজি
= ২৭ কেজি
ছোট বোনের ওজন = (৫৪ - ৩০)কেজি = ২৪ কেজি

৩ জনের মোট ওজন = (৫৪ + ২৭ + ২৪) কেজি
= ১০৫ কেজি
২২.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৫০০
  2. ৬০০
  3. ৭২০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
১ ঘণ্টা = ৬০ মিনিট 
৭২ কিলোমিটার =(৭২ × ১০০০) মিটার 
= ৭২০০০ মিটার

৬০ মিনিটে ট্রেনটি যায় = ৭২০০০ মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= ৭২০০০/৬০
= ১২০০ মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
= ৫০০ মিটার
২৩.
যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রেফল কত বর্গফুট?
  1. ১০৮
  2. ১২০
  3. ১৮০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে দেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রেফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট
কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৯ বর্গফুট = ১০৮ বর্গফুট

৬০% মেঝের ক্ষেত্রফল ১০৮ বর্গফুট
১০০% মেঝের ক্ষেত্রফল (১০৮ × ১০০)/৬০ বর্গফুট
= ১০৮০০/৬০ বর্গফুট
= ১৮০ বর্গফুট
২৪.
যদি দুটি সংখ্যার অনুপাত ৮ : ৫ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
  1. ৫২
  2. ১০৫
  3. ১৪৩
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি সংখ্যার অনুপাত ৮ : ৫ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?

সমাধান:
দুটি সংখ্যার অনুপাত ৮ : ৫
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৮ + ৫ = ১৩

এখানে
৫২/১৩ = ৪ 
১০৫/১৩ = ৮.০৭৬
১৪৩/১৩ = ১১

প্রদত্ত অপশনের সংখ্যাগুলোর মধ্যে ১০৫ কে  প্রদত্ত দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায় না।
২৫.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ৩০
  2. ৩৫
  3. ৪০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। ৫ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ১০২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
পিতার বর্তমান বয়স = ২ক + ২ বছর

৫ বছর পর পুত্রের বয়স = ক + ৫ বছর
৫ বছর পর পিতার বয়স ২ক + ২ + ৫ বছর

প্রশ্নমতে,
ক + ৫ + ২ক + ২ + ৫ = ১০২
⇒ ৩ক = ১০২ - ১২
⇒ ৩ক = ৯০
∴ ক = ৩০

পুত্রের বর্তমান বয়স = ৩০ বছর
২৬.
ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?
  1. ৩৫%
  2. ৩৮%
  3. ৪২%
  4. ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে ২০% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো ১৫% বাড়ানো হলো। মার্চে ঐ পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেলো?

সমাধান:
ধরি,
জানুয়ারিতে পণ্যের মূল্য ছিল ১০০ টাকা

ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য 
= ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ১০০ এর ২০/১০০
= ১০০ + ২০
= ১২০ টাকা

মার্চে পণ্যের মূল্য ছিল = ১২০ + ১২০ এর ১৫%
= ১২০ + ১২০ এর ১৫/১০০
= ১২০ + ১৮
= ১৩৮ টাকা

 জানুয়ারির তুলনায় মার্চে পণ্যের মূল্য বাড়ে = ১৩৮ - ১০০ = ৩৮ টাকা

শতকরা মূল্য বাড়ে = (৩৮/১০০) × ১০০%
=৩৮%
২৭.
একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ৩০% এবং মহিলা কর্মকর্তাদের ৫০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?
  1. ৩৮
  2. ৫২
  3. ৫৪
  4. ৬২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ৩০% এবং মহিলা কর্মকর্তাদের ৫০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৪০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?

সমাধান:
ধরি,
মোট কর্মকর্তা = ১০০ জন
তাহলে, মহিলা কর্মকর্তা = ১০০ × (৪০/১০০) = ৪০ জন
এবং, পুরুষ কর্মকর্তা = ১০০ - ৪০ = ৬০ জন

এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা = ৪০ × (৫০/১০০) = ২০ জন
বিবাহিত পুরুষ কর্মকর্তার সংখ্যা = ৬০ × (৩০/১০০) = ১৮ জন
মোট বিবাহিত কর্মকর্তার সংখ্যা = ২০ + ১৮ = ৩৮ জন 

মোট অবিবাহিত কর্মকর্তার সংখ্যা = (১০০ - ৩৮) জন
= ৬২ জন  
২৮.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৫০% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে ৪০% পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ২০
  2. ২৪
  3. ৩০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৫০% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে ৪০% পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
শুধু গণিতে পাস করেছে (৭০ - ৪০)% = ৩০%
শুধু বাংলাতে পাস করেছে (৫০ - ৪০)% = ১০%

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (৪০ + ৩০ + ১০)% = ৮০%
উভয় বিষয় ফেল = (১০০ - ৮০)% = ২০%
২৯.
অপুর পকেটে ৭টি লাল, ৩টি সবুজ এবং ৩টি কালো মার্বেল আছে। অপু পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে?
  1. ১১
  2. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: অপুর পকেটে ৭টি লাল, ৩টি সবুজ এবং ৩টি কালো মার্বেল আছে। অপু পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে?

সমাধান:
দেয়া আছে,
লাল মার্বেল আছে ৭টি
সবুজ মার্বেল আছে ৩টি
কালো মার্বেল আছে ৩টি

প্রত্যেক রঙের অন্তত একটি মার্বেল পেতে হলে কমপক্ষে মোট মার্বেল বের করতে হবে
= ৭ + ৩ + বাকি ৩টি হতে ১টি
= (৭ + ৩ + ১) টি
= ১১টি।
৩০.
যদি x + y = z হয় তবে, x, y এবং z এর গড় কত?
  1. z/3
  2. 2z/3
  3. z/2
  4. (x + y)/z
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = z হয় তবে, x, y এবং z এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = z

x, y এবং z এর গড় = (x + y + z)/3
= (z + z)/3
= 2z/3

৩১.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯২১
  2. ১৯২২
  3. ১৯২৩
  4. ১৯২৫
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:

- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে।
- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টগ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩২.
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স কত বছর হতে হবে?
  1. ২১
  2. ২৫
  3. ২৮
  4. ৩০
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী:

- প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান।
- সংবিধানের ৫৫ ও ৫৬ নং ধারা মতে, প্রধানমন্ত্রী পদায়িত হবেন মন্ত্রিপরিষদের শীর্ষে।
- তিনি তাঁর মন্ত্রিপরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী নির্বাচন করেন।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর হতে হবে।
- সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃত নির্বাহী।
- জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান পরিষদ অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠন করেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
বাংলাদেশে প্রধান বিচারপতির নিয়োগ কে দেন?
  1. আইন সচিব
  2. প্রধানমন্ত্রী
  3. আইন মন্ত্রী
  4. রাষ্ট্রপতি
ব্যাখ্যা
প্রধান বিচারপতি নিয়োগ:

- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শপূর্বক অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।
- বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান, সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
৩৪.
পদ্মা সেতুতে এখন পর্যন্ত কয়টি Span বসানো হয়েছে?
  1. ৩৭
  2. ৩৮
  3. ৩৯
  4. ৪০
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন হওয়ায় প্রশ্নটি বাতিল করা হল।]

পদ্মা সেতু:
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
৩৫.
সম্প্রতি কোন দেশে এক সপ্তাহে ৩ বার রাষ্ট্রপতি বদল করা হয়েছে?
  1. পেরু
  2. বলিভিয়া
  3. লিবিয়া
  4. ভেনিজুয়েলা
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ না হওয়ায় প্রশ্নটি বাতিল করা হল।
৩৬.
ভাসানচর কোন জেলায় অবস্থিত?
  1. বরিশাল
  2. পটুয়াখালী
  3. নোয়াখালী
  4. বাগেরহাট
ব্যাখ্যা
বাংলাদেশের চরসমূহ:

- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- লক্ষ্মীপুর জেলা : চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা : চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- নোয়াখালী জেলা : ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা : মুহুরীর চর।
- রাজশাহী জেলা : নির্মল চর।
- সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
URL শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
  1. ওয়েবসাইট
  2. মনিটর
  3. স্কিন
  4. কিবোর্ড
ব্যাখ্যা
URL: 
- একটি ওয়েবসাইট বা পেইজের পুর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। 
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator. 
যেমন: http://www.xyz.com. এইটিই একটি পূর্ণাঙ্গ ওয়েব অ্যাড্রেস বা URL. 
- শুধুমাত্র www.xyz.com বা, xyz.com কে URL বলা হয় না। 
- একটি URL এর তিনটি অংশ থাকে। 
i) প্রোটোকলের নাম, 
ii) হোস্টনেইম এবং 
iii) ফাইল নেইম। 

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৮.
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়
  3. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
'সাবাস বাংলাদেশ':

- বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ'।
- এই ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর নিতুন কুণ্ডু ভাস্কর্যটির স্থপতি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৯.
এক মেগাবাইট = কত কিলোবাইট?
  1. ১০২৪
  2. ২০০০
  3. ১০০০০
  4. ১০২৪০
ব্যাখ্যা
বিট ও বাইট: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট। 
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 

উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৪০.
কোনো ই-মেইলে CC এর অর্থ কী?
  1. Close circuit
  2. Carbon Copy
  3. Close Contract
  4. Close Copy
ব্যাখ্যা
ই-মেইল কম্পোজ উইন্ডোর বিভিন্ন অংশ: 
To: 
- এখানে যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ই-মেইল ঠিকানা লিখতে হয়। 
- তবে একই মেইল একাধিক ঠিকানা পাঠাতে হলে প্রতিটি ঠিকানা কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। 

From: 

- এখানে প্রেরকের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে আসবে। 
- তবে কনফিগারেশনের সময় যে ঠিকানাটি দেওয়া হবে সেটিই আসবে। 

CC: 
- CC এর পূর্ণরূপ Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

BCC: 
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- CC এর মতো প্রাপকের নিকট এখানে ঠিকানাসমূহ প্রদর্শিত হবে না ফলে প্রাপক জানতে পারবে না একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

Subject: 
- Subject হলো ই-মেইলের বিষয়। 
- গ্রাহক যাতে সহজেই বুঝতে পারে সেজন্য ই-মেইলের সাথে সম্পর্কিত কোনো বিষয় এখানে লেখা হয়। 

Attach: 
- সাধারণভাবে ই-মেইল করে নরমাল টেক্সট পাঠানো যায়। 
- ই-মেইলের এটাচ কমান্ড ব্যবহার করে অন্য কোনো প্রোগ্রামে করা ফাইলকে ই-মেইলের সাথে অ্যাটাচ করে পাঠানো যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।