ব্যাখ্যা
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
Unlisted · ২৪ জুলাই, ২০২০ · ৫০ প্রশ্ন
১) ১.৯৮ = ১.৯৮
২) ৩ এর ৬০% = ৩ X ০.৬ = ১.৮
৩) √৩ = ১.৭৩
সুতরাং মানের উর্ধবক্রমানুসারে সাজালে পাই, √৩, ৩ এর ৬০%, ১.৯৮।
ধরি, বর্গের বাহু = x মিটার
তাহলে, কর্ণ = √2 x
শর্তমতে, √2 x = a
∴ x = a/√2
∴ x² = a²/2
দৈর্ঘ্য 3x এবং প্রস্থ x হলে,
2(3x + x) = 200
4x = 100
∴ x = 25
∴ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = 75 X 25 = 1875.
Prior to- before.
Example: She visited me on the day prior to her death.
Source: Oxford Dictionary.
One of, each of, either of, neither of যুক্ত বাক্যে Plural noun/pronoun থাকলেও verb হবে singular.
Each of the buildings is surrounded by high metal fencing.
Each of the horses has won major international races.
Proclaim synonyms Pronounce, Announce & Declare.
Source: Oxford Dictionary.
Proclaim (verb transitive) ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা: proclaim war/peace; proclaim a republic.
Pronounce (verb transitive), (verb intransitive) (বিশেষত আনুষ্ঠানিক ভাবে, ভাবগাম্ভীর্যের সঙ্গে বা সরকারিভাবে) ঘোষণা করা; জারি করা: The doctors pronounced him dead.
The judgement will be pronounced next week.
Announce (verb transitive) ঘোষণা করা; জ্ঞাপন করা। আগমনবার্তা ঘোষণা করা: The footman announced Mr and Mrs Hussain. (বেতার, টিভি ইত্যাকার অনুষ্ঠানে) বক্তা, শিল্পী প্রমুখের পরিবেশনার ঘোষণা দেওয়া।
Declare (verb transitive), (verb intransitive)
(১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open.
declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 350.
declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো।
declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা।
(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty.
(৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা।
(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare?
Source: Bangla Academy Dictionary.
বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে। কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
গঠনঃ Subject + has/have + V3 + extension.
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি। সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
⤇ IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
⤇ বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।
➣ এক নজরে IMF -
IMF - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭ সাল
সদস্য - ১৮৯টি দেশ (সর্বশেষ সদস্য - নাউরু)
সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
উৎসঃ Live MCQ Content (Upcoming)
বৈশ্বিক পাম ওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। দ্বিতীয় মালেশিয়া।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।
আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভ‚-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত। এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত। দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত। এগুলোকে খন্ডিত রাষ্ট্রও বলা হয়। এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম (৯৫,৬১,০০০ বর্গকিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম (২৯৮ বর্গকিলোমিটার)। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।
উৎসঃ ভূগোল, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল - বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল। এর আয়তন - ১২ হাজার বর্গকি.মি প্রায়।
একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।
ভাওয়াল ও মধুপুর বনাঞ্চলের আয়তন - ৪,১০৩ বর্গকিঃমিঃ।
উৎস - বাংলাদেশ বনবিভাগ (খুলনা বিভাগ) -ওয়েবসাইট।
বেগম রোকেয়াকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বিশ শতকের প্রথমার্ধে তিনি নারীশিক্ষা বিশেষত মুসলিম নারীদের শিক্ষা প্রসারে নিরলস পরিশ্রম করেন। নিজের উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সরকারের নিকট নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন দাবী-দাওয়া পেশ করেন। তিনি ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালে কলকাতায় মারা যান।
সূত্রঃ বাংলাপিডিয়া।
দেশ স্বাধীনের পরে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ডি. লিট উপাধি বা সম্মাননা প্রদান করে। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে একুশে পদক প্রদান করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
গুজরাটি শব্দঃ খদ্দর, হরতাল ৷
ওলন্দাজ শব্দঃ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷
চীনা শব্দঃ চা, চিনি, লুচি।
ফরাসি শব্দঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সামাজিক ছোট গল্প - কাবুলিওয়ালা। এর উল্লেখযোগ্য চরিত্র - রহমত, খুকী প্রমুখ। গল্পটিতে রহমতের চরিত্র তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, বাংলা সাহিত্যে কেউ এমন একটি মুসলিম চরিত্র ফুটিয়ে তুলতে পারেন নি।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা এবং মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
দাম, ইউনানি ও সেমাই গ্রিক শব্দ। দাম-দ্রাখমে, সেমাই-সেমাদালিম ও ইউনানি-আইওনিয়ন থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
বাংলা সাহিত্যে মুসলিম কবিদের কৃতিত্ব - অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান রচনায়।
এই ধারার প্রথম কবি - শাহ্ মুহম্মদ সগীর। তিনি পনের শতকের কবি ছিলেন।
তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
মনে করি,
খেলনাটির ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা বা, ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য - ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য
= (১০৫ - ৯০) টাকা বা, ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৭৫)/ ১৫ = ৫০০ টাকা
সুতরা, খেলনাটির ক্রয়মূল্য ৫০০ টাকা।
m কি.মি. যায় 60 মিনিটে
1 কি.মি. যায় 60/m মিনিটে
∴ x কি.মি যায় 60x/m মিনিটে
মনে করি, দৈর্ঘ্য = 5x এবং 2x
প্রশ্নমতে,
2(5x + 2x) = 140
⇒ 7x = 70
∴ x = 10
দৈর্ঘ্য = 5 X 10 = 50 মি.
স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে ৯০/(১২+৬) = ৫ ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৯০/(১২-৬) = ১৫ ঘন্টা।
সুতরাং, যেতে আসতে মোট সময় লাগবে ৫+১৫ = ২০ ঘন্টা।
Live (verb intransitive), (verb transitive)
(১) জীবনধারণ করা; জীবনযাপন করা।
(২) বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা।
live by কোন উপায়ে বেঁচে থাকা।
live on বাঁচতে থাকা।
live through অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা।
You/We live and learn তোমাকে/আমাকে আরো কত অভিনব বিষয় দেখতে হবে শুনতে হবে।
live and let live সহ্য করা; অন্যের ত্রুটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া।
(৩) live by one’s wits নিয়মবহির্ভূত উপায়ে অথবা অসদুপায়ে অর্থোপার্জন।
live off the land খাদ্যের প্রয়োজনে কৃষিজাত দ্রব্য ব্যবহার করা।
live on something খাদ্য হিসেবে ব্যবহার করা।
liveon one’s name/reputation পদমর্যাদা অক্ষুণ্ণ রাখা; পূর্বের মতোই সফলভাবে অর্থোপার্জন করা।
(৪) live (in/at) বাস করা: He lives in Bangladesh.
live in/out (বাসার চাকর; দোকানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য) কর্মস্থলের ভিতরে/বাইরে বসবাস করা।
live together একই ঘরে বসবাস করা; (বিপরীত লিঙ্গের দুজনের ক্ষেত্রে) বিবাহিত দম্পতির মতো বসবাস করা।
(৫) (cognate object) (সহ) অতিবাহিত করা: live an honest life.
(৬) সুনির্দিষ্ট পথে জীবন অতিক্রম করা।
(৭) live something down অতীতের কলঙ্ক-কালিমা ভুলে বাস করা।
live up to something প্রত্যাশা অনুসারে জীবনযাপন করা: She succeeded in living up to her extraordinary reputation.
live with something মেনে নেওয়া।
(৮) (প্রাণহীন কোনো কিছুর ক্ষেত্রে) অস্তিত্ব থাকা; টিকে থাকা।
(৯) জীবন উপভোগ করা; বেঁচে থাকার মতো বেঁচে থাকা।
live it up আনন্দে জীবনযাপন করা।
Truce (noun) [countable noun] সাময়িক (যেমন আহতদের অপসারণে) যুদ্ধবিরতি; অস্ত্রবিরতি; অস্ত্রবিরতির চুক্তি।
Cease fire (noun) গুলিবর্ষণ বন্ধের সংকেত; যুদ্ধবিরতি।
Hierarchy (noun) (plural hierarchies)
(১) [countable noun] যে সংগঠন নিম্নতম থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ক্রমবিভক্ত কর্তৃত্বের ভিত্তিতে সংগঠিত; ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা: the hierarchy of the Civil Service.
(২) [countable noun] কর্তৃত্বে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের সমষ্টি; আধিপত্যপরম্পরা।
(৩) [countable noun] কোনো দেশের বিশপদের সমষ্টি; বিশপমণ্ডলী।
Temperament (noun)
(১) [countable noun, uncountable noun] শারীরিক বা মানসিক পরিস্থিতি; ধাত; প্রকৃতি; মেজাজ: The man has an artistic temperament/nervous temperament.
(২) [uncountable noun] অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অস্থির প্রকৃতি ও অভিমানী স্বভাব; মেজাজিস্বভাব।
temperamental (adjective) (১) শারীরিক বা মানসিক প্রকৃতিগত; ধাতুগত।
(২) বদমেজাজি; অস্থির প্রকৃতিসম্পন্ন: John Mcenro is a temperament tennis player.
মৌমাছির চাষ - এপিকালচার
রেশমের চাষ - সেরিকালচার
মৎস্য চাষ - পিসিকালচার
উদ্যানবিদ্যা - হর্টিকালচার
পাখীপালন বিদ্যা - এভিকালচার
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার
যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। ১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।।
সূত্রঃ বাংলাদেশের মানচিত্র, সরকারী ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
যমুনা নদী মূলত ব্রহ্মপুত্রের শাখা। তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারাটি যমুনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। যমুনা বাংলাদেশের প্রশস্ততম নদী। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। যমুনার শাখানদী হলো- ধলেশ্বরী, বুড়িগঙ্গা এবং উপনদীগুলো হলো- তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙ্গালী, কালজানি, ডোরসা, যমুনেশ্বরী, দুধকুমারত, গঙ্গা, তুলসী গঙ্গা, বড়াল, নারদ ইত্যাদি।
উৎসঃ ভূগোল, এইস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, এই উৎসে যমুনা নদীকে বাংলাদেশের প্রশস্ত নদী বলা হয়েছে। কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য উৎস অনুযায়ী, মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। বিষয়টা বিতর্কিত তাই এখানে উল্লেখ করা হলো।
চিনির পুতুল (যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে) - চিনির পুতুল হলে জীবনে ব্যর্থতা আসবে; তাই মনকে শক্ত করে কাজ করে যাও।
চিনির বলদ (ভারবাহী কিন্তু ফলভোগী নয়) - রহিম মিয়া একটা চিনির বলদ, সারা বছর চৌধুরী সাহেবের কাজ করে গেল, কিন্তু কিছুই পেল না।
সূত্রঃ উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
চপল (বিশেষণ) চঞ্চল, অস্থির।
রাশভারী (বিশেষণ) অত্যন্ত গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন, গম্ভীরপ্রকৃতি।
গম্ভীর (বিশেষণ) মনমরা; নিরানন্দ।
অর্থাৎ চপলের বিপরীত শব্দ রাশভারী এবং গম্ভীর উভয়ই হয়।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।