পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। সোর্স: যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
শেখ রাসেল সেনানিবাস কোন জেলায় অবস্থিত?
  1. ক) শরিয়তপুর
  2. খ) ফরিদপুর
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) মুন্সিগঞ্জ
ব্যাখ্যা
২৯ মার্চ ২০২২ শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি।

মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে। 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২
.
১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী অনুষ্ঠিত ‘জনশুমারি ও গৃহগণনা’ বাংলাদেশের কত তম জনশুমারি?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হচ্ছে। জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারি শুরুর আগে ১৪ জুন রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে।
এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় দশ বছর পর-পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২
.
'রবীন্দ্র পুরস্কার ২০২২' অর্জন করেন কে?
  1. ক) ড. আতিউর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) অধ্যাপক সিদ্দিকা মাহমুদা
  4. ঘ) আবু আব্দুল্লাহ
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার ২০২১ - এ ভূষিত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান।
রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানের গবেষণা থেকে আমরা রবীন্দ্রনাথের আর্থসামাজিক ভাবনা এবং মানব-হিতৈষণা সম্পর্কে বিশদ ধারণা লাভ করি। 

• রবীন্দ্র-গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট গবেষক অধ্যাপক সিদ্দিকা মাহমুদাকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।
রবীন্দ্রনাথকে নিয়ে অধ্যাপক সিদ্দিকা মাহমুদার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধসমূহ হল- 
- রবীন্দ্রনাথের গদ্যকবিতা : চেতনা ও চিত্রকল্প,
- রবীন্দ্রকাব্যে চেতনা ও চিত্রকল্প,
- পুনশ্চ-সীমার মাঝে অসীম,
- রবীন্দ্রনাথের গদ্যকবিতা : প্রতীক প্রসঙ্গ,
- রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা,
- রবীন্দ্রদৃষ্টিতে আধুনিক সভ্যতা,
- চল্লিশ দশকের কবি রবীন্দ্রনাথ,
- আকাশপ্রদীপ-এর রবীন্দ্রনাথ,
- রবীন্দ্রনাথের ব্যাকরণ-ভাবনা,
- জন্মদিনের কবিতাগুচ্ছে রবীন্দ্রনাথ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২
.
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়।
একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে শীর্ষে বাংলাদেশ।
কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে এখন সাড়ে ৩৩ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে। বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় চীন ও ভারতে।

সূত্র: কালের কণ্ঠ পত্রিকা
.
বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ বিহার কোনটি?
  1. ক) সীতাকোট বিহার
  2. খ) জগদ্দল বিহার
  3. গ) সোমপুর বিহার
  4. ঘ) পাহাড়পুর বিহার
ব্যাখ্যা
- সীতাকোট বিহার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার। 
- বিহারটি দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলায় অবস্থিত।  যা ৫ম - ৬ষ্ঠ শতকে নির্মান করা হয়। 
- ১৯৬৮ সালে এর খনন কাজ শুরু হয় । 
- প্রায় বর্গাকৃতির এ স্থাপত্যটির পরিমাপ পূর্ব-পশ্চিমে ৬৫.২৩ মি এবং উত্তর-দক্ষিণে ৬৪.১১ মি।
- বিহারটিতে মোট কক্ষের সংখ্যা ৪১টি ।
- শালবন বিহার কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থিতি।
- ৭ম শতকের শেষ বা ৮ম শতকের প্রথম দিকের ( পাল আমলে )কোনো এক সময়ে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব কর্তৃক নির্মিত হয় আনন্দবিহার । 

উৎস: বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট।
.
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৭ সালে
  2. খ) ১৯৫৯ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৬১ সালে
ব্যাখ্যা
জাতীয় প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের ক্লাব যা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। ১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব।

সূত্র: প্রেসক্লাবের ওয়েবসাইট।
.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৪৮তম
  2. খ) ৫৭তম
  3. গ) ৭৬তম
  4. ঘ) ৮৪তম
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক:
The Economist Intelligence Unit (EIU) কর্তৃক প্রকাশিত Global Food Security Index 2021 প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০২২। এতে ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 
সূচক অনুযায়ী—
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি 
• সার্কভুক্ত দেশের অবস্থান:
৭১. ভারত,
৭৫. পাকিস্তান,
৭৭. শ্রীলংকা,
৭৯. নেপাল ও
৮৪. বাংলাদেশ

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২
.
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) সোহেল রানা
  2. খ) সেলিম খান
  3. গ) নজরুল ইসলাম
  4. ঘ) মুশফিকুর রহমান গুলজার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত কিছু চলচ্চিত্র:

চলচ্চিত্র - পরিচালক - বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় 
১. মুজিব: একটি জাতির রূপকার - শ্যাম বেনেগাল - আরিফিন শুভ
২. চিরঞ্জীব মুজিব - নজরুল ইসলাম - আহমেদ রুবেল
৩. মুজিব আমার পিতা - সোহেল রানা - -
৪. টুঙ্গিপাড়ার মিয়া ভাই - সেলিম খান - শান্ত খান
৫. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি - এখলাস আবেদিন - ফেরদৌস
৬. ৫৭০ - আশরাফ শিশির - -
৭. টঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা - মুশফিকুর রহমান গুলজার - সৌম্য জ্যোতি 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২
.
'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) মুজিব আমার পিতা
  2. খ) চিরঞ্জীব মুজিব
  3. গ) টুঙ্গিপাড়ার মিয়া ভাই
  4. ঘ) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
ব্যাখ্যা
- 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব'।
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র '৫৭০'।
- বঙ্গবন্ধুর শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো’-এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২