পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়36 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা - ১: English Language and Grammar - সম্পূর্ণ সিলেবাস [৮০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
Pick out the word that contrasts with 'Obviate'.
  1. ক) Sanction
  2. খ) Eliminate
  3. গ) Preclude
  4. ঘ) Avert
ব্যাখ্যা
Obviate (verb transitive)

English Meaning: To remove a difficulty, especially so that action to deal with it becomes unnecessary.
Bangla Meaning: ভারমুক্ত হওয়া; দূর করা; আগেই বুঝতে পেরে তদনুযায়ী কাজ করা: obviate difficulties.

Synonyms: Prevent (প্রতিরোধ/নিবারণ করা), Eliminate (বর্জন করা), Avert (এড়ানো), Prevent (প্রতিরোধ করা), Preclude (বর্জন করা)।
Antonyms: Further (এগিয়ে নেওয়া), Leave (কোনো স্থান ত্যাগ করে যাওয়া), Smooth (স্বচ্ছন্দ করা), Allow (অনুমোদন), Permit (অনুমতি), Sanction (অনুজ্ঞা)।

Other Forms:
- Obviation (noun).

Example Sentence: 
1. When it does become a reality, it is not expected to obviate the need for treatment.
2. The new medical treatment obviates the need for surgery.

Source: Live MCQ Lecture.
.
Choose the correct sentence.
  1. ক) The teacher was angry at him.
  2. খ) They arrived at London yesterday.
  3. গ) I didn’t have any confidence about myself.
  4. ঘ) The man was trembling with cold
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The man was trembling with cold - এই বাক্যটি সঠিক।
- trembling - কেঁপে ওঠা; শিউরে ওঠা - এরপর preposition হিসাবে with বসে। 

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) The teacher was angry at him - বাক্যটি ভুল কারন ব্যাক্তির প্রতি রাগ বোঝাতে angry with ব্যবহৃত হয়।
- বস্তু কিংবা ব্যাক্তির আচরনের উপর রাগ বোঝাতে angry at ব্যবহৃত হয়। 

খ) They arrived at London yesterday- বাক্যটি ভুল কারন দেশ কিংবা বড় শহরে পৌঁছানো বোঝালে arrive এরপর preposition হিসাবে in বসে। 
- ছোট জায়গার ক্ষেত্রে at বসে।

গ) I didn’t have any confidence about myself - বাক্যটি ভুল কারন নিজের বা কারির প্রতি বিশ্বাস থাকা অর্থে confidence in ব্যবহৃত হয়।
.
What is the noun form of the word 'Deterrent'?
  1. ক) Deterrent
  2. খ) Deterrence
  3. গ) Deter
  4. ঘ) Deternity
ব্যাখ্যা
The noun form of Deterrent is Deterrence.

Deterrent (adjective)
English Meaning: Making someone less likely to do something by making it difficult for them to do it or by making them realize that it will have bad results.
Bangla Meaning: নিরোধক।

Other Forms: 
- Deter (verb transitive) (from) নিরুৎসাহিত করা; বাধা দেওয়া: Nothing can deter me from trying again.
- Deterrence (noun) বাধা।
- Deter (Verb) (বাঁধা দেওয়া)

Example Sentence: 
1. Do you think that capital punishment is a deterrent to crimes?
2. The cold wet evenings are not a deterrent to the training of the enthusiastic group.

Source: Live MCQ Lecture
.
I would rather that you _______
  1. ক) not to go
  2. খ) do not go
  3. গ) did not go
  4. ঘ) not go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  did not go.
- সাধারণত Would rather এর পরে Verb এর Present form হয়।
- যেমন - e: I would rather die than let you go.

• কিন্তু subject + would rather এবং এরপরে যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
- যেমন -
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
Example: I would rather you didn’t go to the party this weekend; you have exams next week.

• I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
Example: I would rather you hadn’t called him and told him I was late.

- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, I’d rather you  এরপর দ্বিতীয় subject হিসাবে you এসেছে। তাই verb এর simple past form হবে।
Complete sentence: I’d rather you did not go.
.
Full in the gap with appropriate preposition.
He found nobody congenial ______ him in the village.
  1. ক) for
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -to.
- Complete sentence: He found nobody congenial to him in the village.

• Congenial to Someone অর্থ কারো সঙ্গে মিল থাকা, সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন।
- এরপর preposition হিসাবে to বসে।
.
Which of the following is a masculine gender?
  1. ক) Time
  2. খ) Liberty
  3. গ) Charity
  4. ঘ) Hope
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Time হচ্ছে masculine gender.

• Objects without life are often personified, that is, spoken of as if they were living beings and We then regard them as males or females.
- অর্থাৎ জড় পদার্থের উপরেও কখনো কখনো ব্যক্তিভাব আরোপিত হয়, তখন সেগুলোকে feminine or masculine gender ধরা হয়।
- এমন ক্ষেত্রে সাধারণত strength and violence বোঝাতে Masculine gender এবং beauty, gentleness and gracefulness  ইত্যাদি বোঝাতে Feminine gender ধরা হয়।
- The Sun, Summer, Winter, Time, Death ইত্যাদি সর্বদাই masculine gender.
- The Moon, the Earth, Spring, Autumn, Nature, Liberty, Justice, Mercy, Peace, Hope, Charity, Ship হচ্ছে Feminine gender.
.
pick out the correct sentence.
  1. ক) One of the most significant phenomenons of our time has been the development of cinema.
  2. খ) One of the most significant phenomena of our time has been the development of cinema.
  3. গ) One of the most significant phenomenon of our time has been the development of cinema.
  4. ঘ) One of the most significant phenomenonas of our time has been the development of cinema.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - One of the most significant phenomena of our time has been the development of cinema.

• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun হিসেবে phenomena বসবে এবং singular form হিসেবে verb হবে has.
- phenomena হচ্ছে phenomenon এর plural form.
.
What is the noun form of the word 'Malign'?
  1. ক) Malign
  2. খ) Maligner
  3. গ) Malignly
  4. ঘ) Malignant
ব্যাখ্যা
Malign (Verb)
English Meaning: To make untrue and slanderous comments about. 
Bangla Meaning: (কাউকে) মন্দ বলা; কলঙ্ক রটানো।

Other Forms: - 
- Maligner (Noun) কুৎসা রটনাকারী।
- Malignly (Adverb) কুৎসিতভাবে, মন্দভাবে
- Malignant (Adjective) ক্ষতিকর, মারাত্মক ইত্যাদি। 

Source: Live MCQ Lecture.
.
My mother had me (drink) milk every day.
  1. ক) to drink
  2. খ) drink
  3. গ) drunk
  4. ঘ) drinking
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - drink.
- Complete Sentence: My mother had me drink milk every day.
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার - 
- Have এরপর কোনো ব্যক্তি থাকলে verb এর base form বসে।
- Subject + have/has/had+ ব্যাক্তিবাচক object + verb এর base form.
- Subject + have/has/had+বস্তুবাচক object + verb এর past participle form.

• প্রদত্ত বাক্যে Had এরপর me ব্যক্তি বাচক তাই এরপর verb drink বসবে।
১০.
The computer is loaded with _______ information.
  1. ক) many
  2. খ) much
  3. গ) few
  4. ঘ) fewer
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - much.
- Complete sentence: The computer is loaded with much information.

- information একটি uncountable noun.
- সাধারণত uncountable noun এর পূর্বে much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।
১১.
He hit the glass so hard _______ break it.
  1. ক) so that he wanted to
  2. খ) as to
  3. গ) that he want to
  4. ঘ) that it was to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - as to.
- complete sentence: He hit the glass so hard as to break it.
• so + adverb + as to + verb .... এভাবে বাক্য গঠিত হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১২.
Choose the correct sentence.
  1. ক) Would you please not tell him about the matter?
  2. খ) Would you please not telling him about the matter?
  3. গ) Would you please not to tell him about the matter?
  4. ঘ) Would you please do not telling him about the matter?
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - Would you please not tell him about the matter?

• Would you please/ Would you mind…….? (……করতে কি কিছু মনে করবেন?):
- “Would you please/ Would you mind…….?” বিনম্র Request এর জন্য প্রশ্নবোধক বাক্যের আকারে বসে।
- তবে Would you please এর পর verb এর base form বসে।
- আর Would you mind এর পর verb+ing বসে।

যেমন-
- Would you please open the window? (জানালাটা খুলতে কি কিছু মনে করবেন?)
- Would you mind opening the window? (জানালাটা খুলতে কি কিছু মনে করবেন?)
১৩.
I go to the office ______ my scooter.
  1. ক) on
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: I go to the office on my scooter.

• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
-কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
১৪.
After _________ these stories, I started thinking.
  1. ক) being told
  2. খ) have told
  3. গ) by told
  4. ঘ) having tell
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - being told।
- Complete sentence: After being told these stories, I started thinking. 

 • structure হলো -
- After + having/ being + Past participle 

Example:
- Akash returned home after having spent six days at cox's bazar.
- After being told these stories, I started thinking. 
১৫.
The man waiting in the street with his friends ____________ my uncle.
  1. ক) is
  2. খ) are
  3. গ) had to be
  4. ঘ) were
ব্যাখ্যা
• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - is.
- বাক্যটি present continous এ থাকায় was হয়েছে।
- complete sentence: The man waiting in the street with his friends is my uncle..
১৬.
Fill in the gap. We ______ there before he comes.
  1. ক) had reached
  2. খ) reach
  3. গ) shall have reached
  4. ঘ) have been reached
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shall have reached.
- Complete sentence: We shall have reached there before he comes.

• Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.
- ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।

• ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense / Present Indefinite tense হয়।
- যেহেতু  আমাদের পৌঁছানোর কাজটি আগে ঘটবে তাই এটি Future perfect tense এ হবে।
- অর্থাৎ, শূন্যস্থানে shall have reached বসবে।
১৭.
Choose the correct sentence.
  1. ক) We would never have had the accident if you haven’t driven so fast.
  2. খ) We would never have had the accident if you were not driving so fast.
  3. গ) We would never have had the accident if you hadn’t been driving so fast.
  4. ঘ) We would never have had the accident if you hadn’t driven so fast.
ব্যাখ্যা
• সঠিক বাক্য হচ্ছে - We would never have had the accident if you hadn’t driven so fast.
- বাক্যটি একটি 3rd Conditionals sentence এর উদাহরণ।

• 3rd Conditionals এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
• এখানে clause গুলোর স্থান পরিবর্তন করে (উলটো করে লেখা হয়েছে)
১৮.
Jehan looked at the picture. Here ‘looked’ is a -
  1. ক) cognate verb
  2. খ) factitive verb
  3. গ) linking verb
  4. ঘ) action verb
ব্যাখ্যা
• Jehan looked at the picture.  Here ‘looked’ is a - action verb.
- Jehan looked at the picture. (Action verb) -
এই বাক্যে - looked দ্বারা তাকানো অর্থাৎ কোন কাজ বা action বুঝাচ্ছে। 
- তাই এটি action verb হবে।

• Turn, be, become, look, seem, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে থাকে।
- কিন্তু এগুলো বাক্যে ভিন্নতার কারণে action verb ও হতে পারে।
যেমন:

- Jehan looked handsome. (Linking verb) - এর Verb দ্বারা কোনো action বুঝাচ্ছে না। তাই এটি Linking Verb.

• যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মাঝে যোগসূত্র স্থাপন করে তাকে Linking verb বলে।
- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে।
১৯.
I found her at the mall looking ______ the new outfits on the mannequins.
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) to
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at
• Looking at (Phrasal verb)

Meaning: to make note of (something) through the use of one's eyes.
Example Sentence:
- I found her at the mall looking at the new outfits on the mannequins.
- Looking directly at the sun is bad for your eyes.

• Synonym: beholding, catching, descrying, discerning, distinguishing, espying, eyeing (or eying),
noticing, noting, observing, perceiving, regarding, remarking, seeing, sighting.

Source: Merriam-Webster Dictionary
২০.
Which of the following sentences is correct?
  1. ক) We enjoyed in the tour.
  2. খ) We enjoyed ourself in the tour.
  3. গ) We enjoyed us in the tour.
  4. ঘ) We enjoyed ourselves on the tour.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - We enjoyed ourselves on the tour. 
- enjoy এর পর object না থাকলে Subject এর Reflexive Form – Object হিসেবে বসে।
২১.
The correct adjective form of ‘adjective’ is-
  1. ক) Adjective
  2. খ) Adjectival
  3. গ) Adjectiving
  4. ঘ) Adjectivity
ব্যাখ্যা
• Adjective দ্বারা parts of speech এর একটি প্রকার বা নাম বুঝায় তাই এটি একটি noun।
- এর adjective form হবে Adjectival (বিশেষনীয়)।

Source: Accessible Dictionary
২২.
It is many years since he _____________.
  1. ক) had gave up smoking
  2. খ) gave up smoking
  3. গ) has gave up smoking
  4. ঘ) had given up smoking
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - gave up smoking।
- Complete sentence: It is many years since he gave up smoking.

• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
যেমন:
• It is many years since he (give) up smoking.
- It is many years since he gave up smoking.

• Five years have passed since he (leave) the house.
- Five years have passed since he left the house.
২৩.
Choose the correct sentence.
  1. ক) It is high time you starts a business.
  2. খ) It is high time you start a business.
  3. গ) It is high time you started a business.
  4. ঘ) It is high time you can start a business.
ব্যাখ্যা
• It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
• আবার, বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এর পরের verb টি past form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো verb না এসে, subject এসেছে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It is high time you started a business.
২৪.
The murderer mournfully atoned ______ his guilt.
  1. ক) of
  2. খ) for
  3. গ) about
  4. ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for
- Complete sentence: The murderer mournfully atoned for his guilt.
 • atone for
English meaning: make amends or reparation.
Bangla meaning: প্রায়শ্চিত্ত করা।
২৫.
What is the synonym of the word 'Discrepancy'?
  1. ক) Correspondence
  2. খ) Similarity
  3. গ) Dissimilarity
  4. ঘ) Accord
ব্যাখ্যা
• Discrepancy (noun)

English Meaning: An unexpected difference, especially in two amounts or two sets of facts or conditions, which suggests that something is wrong and has to be explained.
Bangla Meaning: পার্থক্য; অনৈক্য; অনিল (বক্তব্য বা হিসাবে); বৈষম্য।

Synonyms: Inconsistency (অসামঞ্জস্য), Dissimilarity (পার্থক্য; ভিন্নতা), Variation (ভিন্নতা; বিভিন্নতা), Repugnance (বিদ্বেষমূলক), Unsimilarity (অসমতা)। 
Antonyms: Similarity (সাদৃশ্য), Correspondence (অনুরূপতা; সাদৃশ্য), Agreement চুক্তি), Accord (সাদৃশ্যতা), Resemblance (মিল)।

Other Forms:
- Discrepant (adjective) বৈষম্যমূলক।

Example Sentence: 
1. There's a discrepancy between your character and his.
2. There are considerable discrepancies between the two statements.

Source: Live MCQ Lecture.
২৬.
What is the meaning of the phrase 'All the while'?
  1. ক) occasionally
  2. খ) during the entire time
  3. গ) from the very beginning.
  4. ঘ) suddenly and unexpectedly
ব্যাখ্যা
All the while
English Meaning: during the entire time / for all of a period of time.
Bangla Meaning: সাারাক্ষণই / পুরোটা সময় জুড়ে।

Source: Live MCQ Lecture.
২৭.
The verb form of the word 'Dichotomy' is--
  1. ক) Dichotomize
  2. খ) Dichotomaid
  3. গ) Dichotomous
  4. ঘ) Dichotomy
ব্যাখ্যা
• Dichotomy (noun)
- এর verb form হচ্ছে - Dichotomize

• Dichotomy
English Meaning: The division of two things that are completely different.
Bangla Meaning: দ্বিবিভাগ; দ্বিবিভাজন; (সাধারণত) পরস্পরবিরোধী দুই ভাগে বা জোড়ায় বিভক্ত করা: the dichotomy of truth and falsehood.

Synonyms: Division (বিভাজন; ভাগ; বণ্টন), Separation (বিচ্ছিন্নকরণ; পৃথককরণ), Split (বিভাজন), Disunion (অনৈক্য), Differences of opinion (মতের অমিল)।
Antonyms: Agreement (ঐক্য), Likeness (সাদৃশ্য; মিল), Similarity (আদল; অভিন্নতা), Accord (সঙ্গতি), Resemblance (সদৃশতা)। 

Other Forms: 
- Dichotomous (Noun).
- Dichotomize (Verb).

Example Sentence: 
1. There is often a dichotomy between what politicians say and what they do.
2. The dichotomy between eastern and western culture shows it can’t be treated equally. 

Source: Live MCQ Lecture.
২৮.
Choose the correct answer.
  1. ক) He arrived after everybody went home.
  2. খ) He arrived after everybody had gone home.
  3. গ) He arrived after everybody gone home.
  4. ঘ) He arrived after everybody had been gone home.
ব্যাখ্যা
• after দ্বারা দুইটি clause যুক্ত থাকলে এর প্রথম অংশ Past indefinite tense হলে এর পরের অংশ past perfect tense এ হয়।
যেহেতু প্রদত্ত বাক্যটিতে after যুক্ত clause টি past indefinite এ আছে, সুতরাং এর পরের অংশে past perfect হবে।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - He arrived after everybody had gone home.
২৯.
The soup being very cold, I couldn't drink it. (change into Complex)
  1. ক) The soup was very hot so that I couldn't drink it.
  2. খ) Since the soup was very hot, I couldn't drink it.
  3. গ) Since the soup was very hot so that I couldn't drink it.
  4. ঘ) The soup was very hot so that I can not drink it.
ব্যাখ্যা
• Being যুক্ত simple sentence কে  Complex পরিণত করার নিয়ম: 
- Being এর বাকি sentence টি যে Tense এ থাকে, Being এর অংশকে একই Tense এ  গঠন করতে হয়।
- Being যুক্ত sentence এ subject না থাকলে একই subject দুটি sentence এ বসে।
- প্রথম sentence এর প্রথমে since/as/when বসে।
- কারণ বুঝালে as/since বসে এবং সময় বুঝালে when বসে।

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর Since the soup was very hot, I couldn't drink it.
৩০.
We all know that Bangladesh is full of natural resources. Here the underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adverb phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Participle phrase 
ব্যাখ্যা
• We all know that Bangladesh is full of natural resources. Here the underlined phrase is a/an - Adjective phrase.
- যে dependent clause-টি adjective- এর মত ব্যবহৃত হয় তাকে Adjective Clause বলে।
- সংক্ষেপে, Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
Adjective Clause এর অপর নাম Relative Clause.
এখানে underlined phrased টি  noun ‘Bangladesh' এর একটি গুণকে modify করার কারণে এটি Adjective phrase.
৩১.
He did it with all the enthusiasm he could muster. Here the underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverb clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principle clause
ব্যাখ্যা
• He did it with all the enthusiasm he could muster. Here the underlined part is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।
- প্রদত্ত বাক্যে 'all the enthusiasm he could muster' clause টি Preposition to এর পর বসাতে এটি Noun clause.
৩২.
Which one is the correct sentence?
  1. ক) More than two million people have died by Covid-19 across the globe.
  2. খ) He died of an accident.
  3. গ) He died from cancer.
  4. ঘ) He died at 2020.
ব্যাখ্যা
- রোগে মারা যাওয়া অর্থে die of বসে। যেমন- The man died of Malaria.
- আবার মহামারীতে মারা গেলে died by বসে।
-  Covid-19 দ্বারা নহামারী এবং অনেক লোকের মৃত্যু বোঝানো হয়েছে বিধায় by হবে।
- তাই সঠিক বাক্য -More than two million people have died by Covid-19 across the globe.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• He died of an accident - ভুল কারণ, 
দুর্ঘটনায় মারা যাওয়ার ক্ষেত্রে die এর পরে preposition ‘in’ বসে।

• He died from cancer বাক্যটি ভুল কারণ, 
- রোগে মারা যাওয়া অর্থে die of বসে।

• যেমন- He died at 2020 বাক্যটি ভুল কারণ, 
- কোন স্থান, মাস, বছরে মারা যাওয়া অর্থে die in বসে।
৩৩.
You should take an umbrella because it will rain today. Here the clause ' because it will rain today' is a/an -
  1. ক) noun clause
  2. খ) adverb clause
  3. গ) adjective clause
  4. ঘ) principal clause
ব্যাখ্যা
• You should take an umbrella because it will rain today. Here the clause ' because it will rain today' is a - adverb clause.

• যে subordinate clause কোনো বাক্যে adverb এর মতন কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverbial Clause সবসময় স্থান, কাল,কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে  Cause and effect বোঝানোর কারণে because it will rain today - Adverb Clause of Cause or Reason.
- অর্থাৎ,because it will rain today - clause টি একটি sub-ordinate তথা Adverbial clause.
৩৪.
You _________ tomorrow if you have any work.
  1. ক) need not come
  2. খ) need not coming
  3. গ) need to come
  4. ঘ) don't need to come
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - need not come।
- Complete sentence: - You need not come tomorrow if you have any work.
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
এক্ষেত্রে needএর সাথে কখনো s/es যুক্ত হয় না।

• Need is a semi-modal verb because in some ways it is like a modal verb and in other ways like a main verb.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
৩৫.
'English is spoken all over the world'. (Make it active)
  1. ক) English is speak by the people all over the world.
  2. খ) All people speaks English all over the world
  3. গ) All people speak English all over the world
  4. ঘ) People speak English all over the world
ব্যাখ্যা
• Sentence- ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে Passive থেকে Active করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমনঃ someone, somebody, people, the authority ইত্যাদি ধরে নিতে হয়।
- তাই কাজ অনুযায়ী Subject আনা হয়েছে people. আর এটা Plural হওয়ায় সে অনুযায়ী Verb বসবে।
- সে অনুসারে সঠিক উত্তর: People speak English all over the world.
৩৬.
Identify the incorrect sentence.
  1. ক) When you called, I was in a meeting.
  2. খ) I will phone you when I get the news.
  3. গ) When water freezes it turns into ice. 
  4. ঘ) None
ব্যাখ্যা
• প্রশ্নে ভুল বাক্যটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। 
- কিন্তু অপশনে উল্লেখিত ক), খ) এবং গ) এর তিনটি বাক্যই সঠিক। 
- তাই সঠিক উত্তর হবে -none.

• অপশনে উল্লেখিত ক), খ) এবং গ) এর তিনটি বাক্যই সঠিক হবার ব্যাখ্যা।

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
- When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.

আবার,
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 
৩৭.
We (have) some problems with our computer systems recently.
  1. ক) had had
  2. খ) have had
  3. গ) did have
  4. ঘ) have have
ব্যাখ্যা
• কোনো sentence এ recently, just, yet, already, lately ইত্যাদি থাকলে present perfect tense হবে।
- structure: sub + have/has + verb এর pp + obj.
যেমন: Have you had your lunch yet?

• নিয়মানুযায়ী সঠিক উত্তর - have had.
- Complete Sentence: We’ve had some problems with our computer systems recently.

source: Longman dictionary of contemporary English.
৩৮.
It is a long way from here. Here 'here' is a/an -
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
• It is a long way from here. Here 'here' is a - Pronoun.
- কারণ সাধারণত বাক্যে Preposition / possessive / article / Adjective / determiner এগুলোর পর একটি word থাকলে তা noun হিসেবে বিবেচিত হয়। আর noun এর পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় pronoun.

এখানে কোন একটি জায়গার নামের পরিবর্তে 'here' বসেছে। তাই এটি Pronoun.

• কিন্তু দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective এবং তিনটি শব্দ থাকলে শেষের টি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।

• Structures: 
Preposition / possessive / article / Adjective / determiner + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adjective + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adverb + Adjective + Noun.
৩৯.
Which one is not related to the Paragraph?
  1. ক) Linkers
  2. খ) Cohesion
  3. গ) Memorandum
  4. ঘ) Coherence
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - Memorandum is not related to the Paragraph.
- “Memorandum” is one kind of - Formal letter.
অন্যদিকে,
• Linkers - Linkers are used in a paragraph.
- Linker Words or Word Connectors are used to link large groups of words: phrases and sentences. We can also use them to connect paragraphs to give them coherence.
- Ex: Whereas, Nevertheless, Despite, In Spite of, Instead, alternatively etc.
• Cohesion and coherence also used in a paragraph.
৪০.
I cannot swim a kilometer, _____________.
  1. ক) in lieu of ten kilometers.
  2. খ) as if ten kilometers.
  3. গ) let alone ten kilometers.
  4. ঘ) not even ten kilometers.
ব্যাখ্যা
• কোনো কিছু ভাবা  যায় না বা চিন্তা করার প্রশ্নই উঠে না বোঝাতে let alone ব্যবহার হয়।
• সাধারণত negative sentence এর পরে  let alone ব্যবহার হয়।
• যেমন: 
- He does not even trust his children, let alone his neighbours.
- Some people never even read a newspaper, let alone a book.

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - let alone ten kilometers.
- Complete sentence: I cannot swim a kilometer, let alone ten kilometers.
৪১.
Paris, the capital of France, is a popular destination for tourists from across the world. Here the underlined part is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Noun as apposition
  3. গ) Noun as preposition clause
  4. ঘ) Nominal that clause
ব্যাখ্যা
• Paris, the capital of France, is a popular destination for tourists from across the world. Here the underlined part is- Noun as appositive clause.

• An appositive (also called an appositive noun or appositive phrase) is a noun phrase that follows another noun phrase and provides additional information about it.
- The two words or phrases are described as being in apposition.
- কোন বাক্যে যদি  কোন ব্যক্তি/বস্তু বা স্থান সম্পর্কের কথা বলে এবং তার সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য প্রদান করে তাহলে তাকে apposition বলে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে Paris (noun) এবং the capital of France একই স্থান।
- এক্ষেত্রে the capital of France হচ্ছে Paris এর apposition.

Source: Applied English Grammar and Composition by P. C. Das
৪২.
We saw that a great many ________ bathing there.
  1. ক) bird was
  2. খ) birds were
  3. গ) bird were
  4. ঘ) birds was
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর পরে Noun/pronoun ও verb- plural হয়।
 - তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - birds were.
- Complete Sentence: We saw that a great many birds were bathing there.

• কিন্তু many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।
- Example: Many a man was listening to him
৪৩.
'Too great or beautiful to describe in words' can be termed as -
  1. ক) Noxious
  2. খ) Expressible
  3. গ) Ineffable
  4. ঘ) Credible
ব্যাখ্যা
• Ineffable (adjective)
English Meaning: Too great or beautiful to describe in words.
Bangla Meaning: অনবদ্য; অনির্বচনীয়।

Synonyms: Beyond Words (অবর্ণণীয়), Celestial (অকল্পনীয়, স্বর্গীয়), Indefinable (অনুচ্চার্য), Divine (ভাষাতীত), Ethereal (গগণচারী, গগণচুম্বী)। 
Antonyms: Describable (বর্ণনা করা যায় এমন), Utterable (উচ্চারণযোগ্য), Believable (বিশ্বাসযোগ্য), Credible (বিশ্বাসযোগ্য), Expressible (প্রকাশ করা যায় এমন)। 

Other Forms: 
- Ineffableness (Noun);
- Effable (Adjective).

Example Sentence: 
1. It also aligns to various religions teachings which maintain that the true nature of God is unknowable as his or her or its ineffable name.
2. Careful! These are the ineffable name of the Deity.

• অন্য অপশনের মধ্যে - 
• Noxious 
English Meaning: Injurious to physical or mental health. 
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী।

Source: Live MCQ Lecture.
৪৪.
He is fair and square in his dealings. Here the idiom 'fair and square' refers to -
  1. ক) honestly and straightforwardly
  2. খ) with absolute flattery
  3. গ) partial treatment
  4. ঘ) with a serious mood
ব্যাখ্যা
• He is fair and square in his dealings. Here the idiom 'fair and square' refers to - honestly and straightforwardly

• Fair and square
English Meaning: with absolute accuracy / honestly and straightforwardly.
Bangla Meaning: পরিপূর্ণভাবে ন্যায্য / সততা এবং সরলতা / সৎ ও সরল

Ex. Sentence: He is fair and square in his dealings.
Bangla Meaning: সে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে৷

Source: Live MCQ Lecture.
৪৫.
What is the antonym of the word 'Homily'?
  1. ক) Silence
  2. খ) Vagabond
  3. গ) Sermon
  4. ঘ) Lecture
ব্যাখ্যা
Homily (noun) 
English Meaning: A speech or piece of writing giving advice on the correct way to behave, etc.
Bangla Meaning: (plural homilies) [countable noun] ধর্মকথা; ধর্মব্যাখ্যান; ওয়াজ; হিতোপদেশমূলক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা।

Synonyms: Lecture (বক্তৃতা), Guideline (নির্দেশনা), Instructions (নির্দেশনা), Sermon (খুৎবা, ধর্মীয় আলোচনা/উপদেশ) Speech (বক্তব্য)। 
Antonyms: Speechlessness, Silence (নিরবতা), Leaflet (লিফলেট), Pamphlet (প্রচার পত্র, ক্ষুদ্র পুস্তিকা), Book (বই)।

Other Forms:
Homiletic(adjective) ধর্মব্যাখ্যানমূলক; ধর্মকথাবিষয়ক।
Homiletics (noun) (plural) ধর্মপ্রচারকৌশল; ধর্মপ্রচারবিদ্যা।

Example Sentence: 
1. She delivered a homily on the virtues of family life.
2. Among his literary works, the homily he prepared was more popular.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Vagabond - ভবঘুরে; বাউণ্ডুলে

Source: Live MCQ Lecture.
৪৬.
Which of the following is a singular?
  1. ক) Corporal
  2. খ) Formulae
  3. গ) Cattle
  4. ঘ) Mankind
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - singular হচ্ছে - Corporal।
- এর plural হচ্ছে - Corpus

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Formulae এর singular form হচ্ছে - Formula
• Cattle এবং Mankind সব সময় plural হিসাবে ব্যবহৃত হয়।
৪৭.
Choose the correct sentence.
  1. ক) If I had his address, I could written to him.
  2. খ) If I had his address, I could write to him.
  3. গ) If I had his address, I could have wrote to him.
  4. ঘ) If I had his address, I could wrote to him.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - If I had his address, I could write to him.
• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
৪৮.
Which of the following sentences contain a verbal noun?
  1. ক) To read newspapers is a good habit.
  2. খ) Reading newspapers is a good habit.
  3. গ) The reading of newspapers is a good habit.
  4. ঘ) None
ব্যাখ্যা
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

• নিয়মানুযায়ী The reading of newspapers is a good habit বাক্যটিতে verbal noun রয়েছে। 
- reading এর পূর্বে the ও পরে of বসেছে।
- তাই একটি Verbal Noun.