পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ১৩: টপিক সমূহ: রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু - তাপমাত্রা, বৃষ্টিপাত, বনাঞ্চল ও মরুভূমি - নিরক্ষীয় বনাঞ্চল, প্রেইরি, সাহেল, সাভানা, তুন্দ্রা গ্রিনহাউজ প্রতিক্রিয়া- জলবায়ু পরিবর্তনের প্রভাব, ওজোনস্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ - ভিয়েনা কনভেনশন, মন্ট্রিল প্রটোকল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ধরিত্রী সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কিয়োটো প্রোটোকল, সবুজ জলবায়ু তহবিল ও প্যারিস চুক্তি, প্রকৃতি সংরক্ষণ - প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন, গ্রিনপিস, রামসার কনভেনশন, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল, মিস আর্থ প্রতিযোগিতা, V-20 (Vulnerable Twenty). [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর হয় -
  1. কার্টাগেনা, কলম্বিয়া
  2. মিনস্ক, বেলারুশ
  3. মন্ট্রিল, কানাডা
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:

• পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
• এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
• এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
• অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে, তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
• গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
• স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
• কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
• চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
• অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
.
কিয়োটো প্রটোকলের মূল বিষয়বস্তু কী ছিল?
  1. বিশ্বের উষ্ণতা হ্রাস
  2. জৈব নিরাপত্তা
  3. জীববৈচিত্র্য সংরক্ষণ
  4. বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:

• কিয়োটো প্রটোকল পরিবেশের সাথে সম্পর্কিত একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
• এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
• এই চুক্তির মূল বিষয়: বিশ্বের উষ্ণতা হ্রাস।
• গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭, জাপানের কিয়োটো শহর।
• কার্যকর হয়: ১৬ই ফেব্রুয়ারি, ২০০৫।
• কিয়োটো প্রটোকলের সদস্য: ১৯২টি।
• মেয়াদ শেষ হয়: ২০২০ সালে। 

উৎস: United Nations Framework Convention on Climate Change  ওয়েবসাইট।
.
চীনের জাতীয় প্রতীক -
  1. চীনের মহাপ্রাচীর
  2. দুই মাথাযুক্ত ঈগল
  3. ড্রাগন
  4. তিয়েনআনমেন গেট
ব্যাখ্যা
চীনের জাতীয় প্রতীক:

• লাল বৃত্তের মাঝে সোনালি বর্ণের তিয়েনআনমেন গেট, তার উপরে ৫ টি তারকা, নিচে হুইল এবং চতুর্দিক ঘিরে গম ও ধানের শীষের বৃত্ত।
• সামাজ্যবাদী ও সামন্তবাদী শক্তির বিরুদ্ধে চীনা জনগণের চিরন্তন প্রতিরোধ ও সংগ্রামী চেতনার প্রকাশ হিসেবে জাতীয় প্রতীকে 'তিয়েনআনমেন গেট' ব্যবহৃত হয়েছে।
•  ১৯৫০ সালের ২০ সেপ্টেম্বর অফিসিয়ালভাবে এই প্রতীকটি গৃহিত হয়।
• জাতীয় সঙ্গীত: বীরত্বপূর্ণবাহিনীর অগ্রযাত্রার গান চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় সংগীত । গানটি ১৯৩৫ সালে রচনা করা হয় । 

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস। 
.
বিশ্বের বৃহত্তম বন 'আমাজন' নিচের কোন দেশের অংশ নয়?
  1. সুরিনাম
  2. প্যারাগুয়ে
  3. পেরু
  4. বলিভিয়া
ব্যাখ্যা
আমাজন বন:

• আমাজন রেইনফরেস্ট হল বিশ্বের বৃহত্তম বন। 
• আমাজন বনাঞ্চল হল একটি গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত।
• এটি ৯ টি দেশ জুড়ে বিস্তৃত।
• দেশগুলো হলো: ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং গায়ানা।
• এর আয়তন প্রায় 2,300,000 বর্গ মাইল (6,000,000 বর্গ কিমি) যার প্রায় (৬০%) ব্রাজিলে অবস্থিত এবং সেই দেশের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে।
• বিশ্বের মোট প্রাণী বৈচিত্র্যের ১০ ভাগের এক ভাগের আবাসস্থল আমাজন।
• এটি বিশ্বের ২০% মিঠাপানির উৎস।
• এটি বিশ্বের ২০% অক্সিজেনের উৎস।
• পৃথিবীর ফুসফুস নামে খ্যাত এই বন।

উৎস: ব্রিটানিকা, আমাজনের ওয়েবসাইট। 
.
ফ্রান্স ও জার্মানির মধ্যে বাফার স্টেট কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. পোল্যান্ড
  4. স্পেন
ব্যাখ্যা
বাফার স্টেট:

• দুটি বৃহৎ অথচ বিপরীতমনা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত কোন ক্ষুদ্র রাষ্ট্র, যা সংঘর্ষে জড়িয়ে যেতে রাষ্ট্র দুটোকে নিবৃত্ত করে তাকে বাফার স্টেট বলে।
• দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
• দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়াম একটি বাফার স্টেট ।
• অপরদিকে, ভারত ও চীনের মাঝে ভূটান ও নেপাল বাফার স্টেট হিসেবে কাজ করে। 

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও Live MCQ লেকচার। 
.
কোনো সমস্যা সমাধানে সুশীল সমাজের উদ্যোগকে কী ধরনের কূটনীতি বলা হয়?
  1. পাবলিক কূটনীতি
  2. ট্র্যাক টু কূটনীতি
  3. ট্র্যাক ওয়ান কূটনীতি
  4. মাল্টি ট্র্যাক কূটনীতি
ব্যাখ্যা
ট্র্যাক টু কূটনীতি:

• কূটনীতি শব্দটি ফরাসি ভাষার।
• ট্র্যাক টু কূটনীতি বলতে বোঝায় একদেশের সুশীল সমাজ বা মিডিয়া তথা কোনো সমস্যা সমাধানে প্রভাব ফেলে তাকে। 
• ট্র্যাক টু কূটনীতির ধারণাটি ১৯৭০ দশকে উদ্ভূত হয়েছিল। 
• ১৯৮১ সালে ফরেন পলিসির সহ-লেখক উইলিয়াম ডি. ডেভিডসন এবং জোসেফ ভি. মন্টভিল সর্ব প্রথম এই শব্দটি ব্যবহার করেন।
• ট্র্যাক II কূটনীতিকে ব্যাকচ্যানেল কূটনীতি ও বলা হয়ে থাকে।
• বিশ্বের যে কোন বিবাদ মীমাংসায় সুশীল সমাজের উদ্যোগকে ট্র্যাক টু কূটনীতি বলা হয়।
• যেমন - রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের ট্রাক টু ডিপ্লোমেসি গ্রহন।
• কোন সরকারের পক্ষে বা সরকারের জন্য অন্যদেশের নীতি নির্ধারনের উপর দাতা গোষ্ঠির প্রভাবকে ট্র্যাক থ্রী কূটনীতি বলে।
• পাবলিক কূটনীতি: বিদেশী জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগের লক্ষ্যে বিভিন্ন সরকার স্পন্সরকৃত প্রচেষ্টা।
• একইসাথে বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগকে বিভিন্ন ট্র্যাকে একই সঙ্গে চালিয়ে যাওয়া হয়, তাকে মাল্টি ট্র্যাক কূটনীতি বলে

উৎস: ব্রিটিনিকা, mecouncil.org & ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
.
আমেরিকার আদিবাসীরা কী নামে পরিচিত?
  1. বান্টু
  2. মাওরী
  3. জুলু
  4. রেড ইন্ডিয়ান
ব্যাখ্যা
বিভিন্ন জাতি বা আদিবাসী:  
 
• আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ান নামে পরিচিত।

- অপরদিকে,
• টোডা হলো বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার যা দক্ষিণ ভারতের একটি উপজাতি। 
• পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী ।
• এক্সিমো – সাইবেরিয়া, রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে।
• পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার জাতি।
• জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
• রেড ইন্ডিয়ান – আমেরিকার আদিবাসী ।
• মাওরী – নিউজিল্যান্ডের আদিবাসী।

উৎস: ব্রিটানিকা এবং Live MCQ লেকচার - ১৭। 
.
Vulnerable Twenty (V20) গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
  1. গোয়েন্দা সংস্থা
  2. শরণার্থী পুনর্বাসন
  3. ভূ-রাজনীতি
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
Vulnerable Twenty (V20):

• পরিচয়: Vulnerable Twenty (V20) গ্রুপ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সাথে সম্পর্কিত।
• বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু ঝুঁকিতে থাকা ২০ টি দেশকে নিয়ে ৮ ই অক্টোবর ২০১৫ সালে পেরুর লিমায় The Vulnerable Twenty বা V20 জোট গঠিত হয়।
• বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৮ টি। 
• এটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।
•  ২০২২-২০২৪ মেয়াদে এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।

উৎস: V-20.org ওয়েবসাইট। 
.
হোয়াইট পেপার (শ্বেতপত্র) কী?
  1. সরকারী নীতির লিখিত বিবৃতি
  2. সাদা চিঠি
  3. এক ধরনের আইন
  4. সংবাদপত্র
ব্যাখ্যা
শ্বেতপত্র :

• সমকালীন অর্থনৈতিক বা সামাজিক গুরুত্বপূর্ন কোন বিষয়ে সরকারী নীতির লিখিত বিবৃতি।
• নতুন আইন তৈরির আগে জনমত যাচাইয়ের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয়।
• ইংল্যান্ডে শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারস বলে।

- হাইকমিশনার: 
• কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিক।

- অ্যাম্বাসেডর: 
• জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলে।


- চার্জ দ্য অ্যাফেয়ারস:
• রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।

- Persona-non-grata:
• কোন কূটনীতিক ব্যক্তিকে কোন কারণ দর্শনো ছাড়াই অবাঞ্জিত ঘোষণা করা।

উৎস: ব্রিটানিকা, হিস্টোরি.কম এবং Live MCQ লেকচার। 
১০.
'স্টারটিং' কোন দেশের আইনসভা?
  1. সুইডেন
  2. আইসল্যান্ড
  3. নরওয়ে
  4. ইসরায়েল
ব্যাখ্যা
বিভিন্ন দেশের আইনসভা:

• 'স্টারটিং' নরওয়ের আইনসভা।
• অবস্থান: অসলো।
• এটি এককক্ষ বিশিষ্ট আইনসভা। 

অপরদিকে,
• মজলিশ: ইরানের আইনসভা।
• লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
• মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
• পিপলস মজলিস: মালদ্বীপের আইনসভা।
• কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
• নেসেট: ইসরায়েলের আইনসভা।
• ডায়েট: জাপানের আইনসভা।
• ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
• পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।
• ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
• রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
• আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
• এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।

উৎস: i) WorldAtlas.
ii) Central Intelligence Agency.
১১.
কোন মার্কিন প্রেসিডেন্ট ডলার ডিপ্লোমেসি গ্রহণ করেন?
  1. উড্রো উইলসন
  2. উইলিয়াম হাওয়ার্ড টাফট
  3. আব্রাহাম লিংকন
  4. জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
ডলার ডিপ্লোমেসি:

• কোন দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থকে আধিপত্য দিয়ে অন্য দেশের উপর প্রভাব বিস্তার এবং নিজ উদ্দেশ্য হাসিলের অন্যতম কূটনৈতিক পদ্ধতি 'ডলার ডিপ্লোমেসি'।
• এই নীতিমালাটির প্রথম ব্যবহারিক প্রচলন করেন ২৭ তম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম টাফট এবং তার প্রশাসন।
• ডলার কূটনীতি ১৯১২ সালে রাষ্ট্রপতি উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট এবং সেক্রেটারি অফ স্টেট ফিল্যান্ডার সি নক্স দ্বারা তৈরি। 
• পরবর্তীতে ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন আগ্রাসী এই নীতি থেকে সরে আসেন।

- মার্কিন যুক্তরাষ্ট্র:
• স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
• যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
• অঙ্গরাজ্য - ৫০টি।
• সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই।
• আইনসভা কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
• কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
• যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
• প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
• যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
• যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
• আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।
• যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় ১৮৬৩ সালে।
• মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: Office of the Historian(.gov) এবং Britannica.com
১২.
প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
  1. ১২ ডিসেম্বর, ২০১৫
  2. ১ জানুয়ারি, ২০১৬
  3. ১ ডিসেম্বর, ২০১৬
  4. ৪ নভেম্বর, ২০১৬
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:

• গৃহীত: ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (COP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
• বর্তমান পর্যন্ত ১৯৫টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে।
• ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় 
•  কার্যকর: ৪ নভেম্বর ২০১৬ থেকে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয়।
• প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।