পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes২৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৮
সিলেবাস
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) থিম্পু
  2. খ) ঢাকা
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা

২০১৬ সালে সার্কের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SAARC Disaster Management Centre (SDMC) ৪টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে পুণঃপ্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর - গুজরাট, ভারত।
৪টি আঞ্চলিক সংস্থা হচ্ছে -
১) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (নয়া দিল্লী),
২) সার্ক আবহাওয়া কেন্দ্র (ঢাকা),
৩) সার্ক বন কেন্দ্র (থিম্পু) ও
৪) সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র (মালে)।
উল্লেখ্য, বর্তমানে উপরের ৪টি সংস্থাই বিলুপ্ত (২০১৬ সাল থেকে)।
উৎসঃ Live MCQ content (Upcoming) ও সার্ক ওয়েবসাইট।

.
তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত?
  1. ক) লালমনিরহাট
  2. খ) ঢাকা
  3. গ) সিরাজগঞ্জ
  4. ঘ) চুয়াডাঙ্গা
ব্যাখ্যা
তিস্তা বাঁধ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত।
সুত্রঃ বাংলাপিডিয়া
.
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ কোন দুর্যোগের ক্ষেত্রে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ?
  1. ক) বন্যা
  2. খ) ঝড়
  3. গ) সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি
  4. ঘ) লবণাক্ততা
ব্যাখ্যা
২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে। এগুলো হলোঃ মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। এর মধ্যে বন্যা ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান ১ নম্বরে। ঝড়ের ঝুঁকিতে ২ নম্বর এবং সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধিতে ১০ নম্বর।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
.
মানবসৃষ্ট দুর্যোগ নয় কোনটি?
  1. ক) যুদ্ধ
  2. খ) সাম্প্রদায়িক দাঙ্গা
  3. গ) নদীভাঙন
  4. ঘ) মরুকরণ
ব্যাখ্যা
মানুষের সৃষ্ট কারণে বা মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা অভিপ্রায় থেকে যে দুর্যোগের সৃষ্টি হয় তাই মানবসৃষ্ট দুর্যোগ। যেমনঃ যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকান্ড ইত্যাদি৷ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ করে কোন বায়ুর প্রভাবে?
  1. ক) মৌসুমি বায়ু
  2. খ) অয়ন বায়ু
  3. গ) পশ্চিমা বায়ু
  4. ঘ) নিয়ত বায়ু
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। উষ্ণ ও আদ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
  1. ক) উষ্ণ ও আদ্র গ্রীষ্মকাল
  2. খ) শুষ্ক শীতকাল
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে - উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল, বৃষ্টিবহুল বর্ষাকাল এবং শুষ্ক ও আরামদায়ক শীতকাল।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই (উন্মুক্ত)
.
বাংলাদেশে গ্রীষ্মকালের সময়সীমা হলো-
  1. ক) আষাঢ় -শ্রাবণ
  2. খ) ফাল্গুন -জ্যৈষ্ঠ
  3. গ) চৈত্র- বৈশাখ
  4. ঘ) ভাদ্র - আশ্বিন
ব্যাখ্যা
বাংলাদেশের মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এ ঋতুতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
.
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কত?
  1. ক) ১৭° সেলসিয়াস
  2. খ) ১৭.৭° সেলসিয়াস
  3. গ) ১৮° সেলসিয়াস
  4. ঘ) ১১° সেলসিয়াস
ব্যাখ্যা
আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস। জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে?
  1. ক) ০.২ - ৩.১
  2. খ) ৩.১ - ৪.৮
  3. গ) ১.৩ - ৩.৫
  4. ঘ) ১.১ - ৬.৪
ব্যাখ্যা
IPCC এর চতুর্থ মুল্যায়ন রিপোর্ট অনুযায়ী গত একশো বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় ০.৭ ডিগ্রি বেড়েছে৷ ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১-৬.৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উৎসঃ বিজ্ঞান-নবম দশম শ্রেণি
১০.
নিরক্ষরেখার উপর সূর্য কিভাবে কিরণ দেয়?
  1. ক) উল্টোভাবে
  2. খ) লম্বভাবে
  3. গ) তির্যকভাবে
  4. ঘ) সোজাসুজি
ব্যাখ্যা
সূর্যকিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
১১.
মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার কারণ কী?
  1. ক) বৃষ্টিহীনতা
  2. খ) অধিক তাপমাত্রা
  3. গ) বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম
  4. ঘ) বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা বেশি
ব্যাখ্যা
মৃত্তিকার গঠন বা বুনট সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম। এজন্য তা দ্রুত উত্তপ্ত এবং দ্রুত শীতল হয়। তাই মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
১২.
গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে শতকরা কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে-
  1. ক) ২.৫ ভাগ
  2. খ) ২.০৫ ভাগ
  3. গ) ২৫ ভাগ
  4. ঘ) ১৭ ভাগ
ব্যাখ্যা
বায়ুর মূল উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অস্কাইড আছে। আছে জলীয় বাষ্প ও ওজন গ্যাস। গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা ২৫ ভাগ।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ঃ অষ্টম শ্রেণি
১৩.
বৈশ্বিক উষ্ণতার মূল কারণ-
  1. ক) কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি
  2. খ) নাইট্রাস অক্সাইড বৃদ্ধি
  3. গ) অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ - কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড৷ এসবের পরিমাণ বেড়ে যাওয়া৷ গ্রিন হাইজ গ্যাসগুলোর মূল উৎস হচ্ছে - যানবাহন, শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোয়া৷
উৎসঃ বিজ্ঞানঃ নবম দশম শ্রেণী
১৪.
ওজোনস্তর ক্ষয়কারী গ্যাস হলো-
  1. ক) মিথেন
  2. খ) কার্বন-ডাই-অক্সাইড
  3. গ) ক্লোরোফ্লোরো কার্বন
  4. ঘ) হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন
অনির্ধারিত
ব্যাখ্যা

মন্ট্রিয়ল প্রোটোকল অনুসারে ওজোনস্তর ক্ষয়কারী পদার্থগুলোকে দুইভাগে ভাগ করা হয়।
Class I ODS, such as chlorofluorocarbons (CFCs)
and Class II ODS, such as hydrochlorofluorocarbons (HCFCs).
[ODS = Ozone Depleting Substances]
অর্থাৎ গ ও ঘ দুইটাই উত্তর হতে পারে।
বলে রাখা প্রয়োজন যে, মিথেন বা কার্বন-ডাই-অক্সাইড গ্রিন হাউজ গ্যাস হলেও এগুলো হ্যালোজেন গ্রুপের সহায়তা ছাড়া সরাসরি ওজোন স্তরের ক্ষতি করতে পারবে না।

১৫.
ভূমিকম্প সৃষ্টির কারণ কোনটি?
  1. ক) শিলাচ্যুতি
  2. খ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  3. গ) প্লেটসমূহের সঞ্চালন
  4. ঘ) সবকটি
ব্যাখ্যা
ভূমিকম্পের প্রধান কারণগুলো হলো - পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক/প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। আবার অগ্নুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকিম্পন সৃষ্টি হয়। তাছাড়া শিলাচ্যুতি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, হিমবাহের প্রভাব ইত্যাদি কারণেও ভূমিকম্প সংঘটিত হতে পারে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
১৬.
বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
  1. ক) ২৫%
  2. খ) ১৪%
  3. গ) ১৩%
  4. ঘ) ১৭%
ব্যাখ্যা
বাংলাদেশের আয়তনের ১৭% এলাকা জুড়ে বনভূমি অবস্থিত। বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ১৫ লক্ষ ৭৬ হাজার হেক্টর যা দেশের আয়তনের প্রায় ১০.৭%। বর্তমানে দেশের মোট আয়তনের মোট ১৩.২৮% এলাকা বৃক্ষাচ্ছাদিত।
সূত্রঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের ওয়েবসাইট
১৭.
প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) আফ্রিকার জোহানেসবার্গে
  2. খ) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে
  3. গ) ইটালির রোমে
  4. ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৯২ সালের ৩রা জুন থেকে ১৪ ই জুন পর্যন্ত।
Source: LiveMCQ Lecture
১৮.
IPCC কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৮৮
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP-United Nations Environment Programme) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন।
সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
১৯.
কিয়োটা প্রটোকল গৃহীত হয় -
  1. ক) জাপানে
  2. খ) সুইডেনে
  3. গ) বেলারুশে
  4. ঘ) নিউজিল্যান্ডে
ব্যাখ্যা
এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ সালের ১২ ই ডিসেম্বর জাপানের কিয়োটা শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯১ টি দেশ ও একটি সংস্থা দায়বদ্ধ রয়েছে। কানাডা ডিসেম্বর ২০১২ সালে নিজেকে প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও সুদান কিয়োটা প্রটোকলে স্বাক্ষর করেনি।
Source: LiveMCQ Lecture
২০.
UNEP এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) নাইরোবি
  4. ঘ) কোপেনহেগেন
ব্যাখ্যা
United Nations Environment Programme ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। কেনিয়ার নাইরোবিতে এর সদর দপ্তর অবস্থিত।
Source: LiveMCQ Lecture
২১.
কপ-২১ অনুষ্ঠিত হয় -
  1. ক) প্যারিসে
  2. খ) কিয়োটাতে
  3. গ) জেনেভাতে
  4. ঘ) নাইরোবিতে
ব্যাখ্যা
২০১৫ সালে প্যারিসে ২১ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২১) ১৯৫ টি দেশের ঐক্যমতের ভিত্তিতে প্যারিস চুক্তি শীর্ষক একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি গৃহীত হয়।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
২২.
কার্টাগোনা প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ২০০০
  2. খ) ২০০১
  3. গ) ২০০২
  4. ঘ) ২০০৩
ব্যাখ্যা
কার্টাগোনা প্রটোকল ২০০০ সালে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়।
Source: LiveMCQ Lecture
২৩.
'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' কি বিষয়ক পুরস্কার?
  1. ক) পরিবেশ বিষয়ক
  2. খ) খেলাধুলা বিষয়ক
  3. গ) শরীরচর্চা বিষয়ক
  4. ঘ) সাঁতার প্রতিযোগিতা বিষয়ক
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করে আসছে। বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয়।
(সূত্রঃ চ্যাম্পিয়ন অব দ্য আর্থ প্রাইজ ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৪.
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে -
  1. ক) ২৪ অক্টোবর
  2. খ) ২২ জুন
  3. গ) ৪ অক্টোবর
  4. ঘ) ২২ মার্চ
ব্যাখ্যা
World Animal Day is an international day of action for animal rights and welfare celebrated annually on October 4.
[source: worldanimalday.org.uk]
২৫.
বিশ্ব পানি দিবস কবে?
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ২২ মে
  3. গ) ১৬ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ মার্চ
ব্যাখ্যা
২২ মার্চ বিশ্ব পানি দিবস। ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। ২২ মে বিশ্ব জীববৈচিত্র দিবস। ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজনস্তর সংরক্ষণ দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৬.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইরান
  2. খ) ডেনমার্ক
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

২৭.
রামসার কনভেনশনের বিষয়বস্তু-
  1. ক) ওজন স্তর সুরক্ষা
  2. খ) গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ
  3. গ) কার্বন-ডাই-অক্সাইড নির্গমন রোধ
  4. ঘ) জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

২৮.
জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি গৃহীত হয়-
  1. ক) COP-21 সম্মেলনে
  2. খ) UNEP তে
  3. গ) IPCC তে
  4. ঘ) COP-25 সম্মেলনে
ব্যাখ্যা
২০১৫ সালে প্যারিসে ২১ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২১) ১৯৫ টি দেশের ঐক্যমতের ভিত্তিতে প্যারিস চুক্তি শীর্ষক একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি গৃহীত হয়।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।