পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
Exam - 10 Topics: Philosophic Approach to Certain Problems of Practical Life: Suicide, Abortion, Environmental Pollution, Terrorism, Hoarding, Corruption in Profession, and Dealings with Lower Animals. [Source: Class - 06 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
According to Saint Augustine, Suicide is-
  1. a pardonable crime( ক্ষমার যোগ্য অপরাধ)
  2. a sin (পাপ) 
  3. an unavoidable fact (অপরিহার্য বিষয়)
  4. a natural event( প্রাকৃতিক ঘটনা)
ব্যাখ্যা

- মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মযাজক সেন্ট অগাস্টিনের মতে আত্মহত্যা অন্যায় ও অপরাধমূলক কাজ। যে নিজেকে পাপমুক্ত করার জন্য আত্মহত্যা করে সে নিকৃষ্ট  পাপী। আরেক মধ্যযুগীয় দার্শনিক টমাস  একুইনাসের মতেও আত্মহত্যা অন্যায় ও অনৈতিক কাজ।

Source: মধ্যযুগের দর্শনের ইতিহাস - এম আব্দুর রাজ্জাক।

.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের(২০২৫) সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত তম?
  1. ৩২
  2. ৩৫
  3. ৩৩
  4. ৩০
ব্যাখ্যা

২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে বাংলাদেশ ৩.০৩ স্কোর পেয়েছে। শূন্য স্কোর মানে কোনো প্রভাব নেই, আর ১০ স্কোর বোঝায় সর্বোচ্চ প্রভাব। এই স্কোরের ভিত্তিতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় উন্নতি বোঝায়। ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৩২তম স্থানে।

Source: দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইট 

.
"নিকোম্যাকিয়ান এথিক্স" এর কত তম পুস্তকে আত্মহত্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. দশম
  2. অষ্টম
  3. নবম
  4. সপ্তম
ব্যাখ্যা

"নিকোম্যাকিয়ান এথিক্স" গ্রন্থটি এরিস্টটল এর লেখা একটি বিখ্যাত গ্রন্থ।
এরিস্টটল আত্মহত্যাকে সমর্থন করেননি। তিনি এটিকে কাপুরুষোচিত কাজ, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন। তিনি নিকেমেকিয়ান এথিক্স গ্রন্থের নবম পুস্তকে আত্মহত্যার বিরোধিতা করেন। তিনি আত্মহত্যাকে অন্যায্য বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে আত্মহত্যা নিজের দেহের ক্ষতিসাধন কল্পে করা হয়, কেবলমাত্র প্রায়শ্চিত্তের জন্য নয়।
Source: প্রায়োগিক দর্শন - আবদুল খালেক

.
Who considered suicide as illusion? (আত্মহত্যাকে ভ্রান্তির  বেড়াজাল হিসেবে আখ্যায়িত করেছেন কে?) 
  1. Plato
  2. Schopenhauer 
  3. Hume
  4. Kant
ব্যাখ্যা

দুঃখবাদী দার্শনিক শোপেনহাওয়ার আত্মহত্যাকে ভ্রান্তির বেড়াজাল বলে গণ্য করেছেন। কেননা এটি মানুষকে দুঃখ-কষ্ট থেকে প্রকৃত মুক্তি না দিয়ে কেবল একটা আপাত মুক্তি দিয়ে থাকে। তার মতে ব্যক্তি বিশেষের ক্ষয়-বৃদ্ধি বা জন্ম-মৃত্যু ঘটতে পারে, কিন্তু সার্বিক ইচ্ছাশক্তির কোন মৃত্যু বা বিনাশ নেই, এ অবিনাশী। আর যে ইচ্ছাশক্তি স্বতন্ত্র ও বিশেষ আকারে নিজেকে প্রকাশ করে তার কেবল বিনাশ ঘটতে পারে। তাই আত্মহত্যার অর্থ হচ্ছে ইচ্ছাশক্তির একটা বিশেষ প্রকাশ বা অভিব্যক্তির বিনাশ, সার্বিক ইচ্ছাশক্তির বিনাশ নয়। 
Source: The world as will and Idea by Schopenhauer 

.
Which Asian country strictly prohibited Abortion?
  1. Bangladesh 
  2. Maldives 
  3. Vietnam 
  4. Laos
ব্যাখ্যা

There are 24 countries in the world where abortion is completely prohibited. These include Andorra and Malta in Europe, El Salvador and Honduras in Central America, Senegal and Egypt in Africa, and the Philippines and Laos in Asia.

Source: UN Women website 

.
Which section of Bangladeshs'  Penal Code 1860 is related to Abbortion?(বাংলাদেশের ১৮৬০ সালের  দণ্ডবিধি আইনের কত ধারা গর্ভপাত সম্পর্কিত?) 
  1. 310
  2. 311
  3. 309
  4. 312
ব্যাখ্যা

১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩১২ থেকে ৩১৬, মোট ৫ টি  ধারায় গর্ভপাত সম্পর্কে বলা হয়েছে। ৩১২ ধারা অনুযায়ী,  কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত করায় এবং যদি সে গর্ভপাত সরল বিশ্বাসে উক্ত স্ত্রীলোকের জীবন বাঁচাবার উদ্দেশ্যে না করা হয়ে থাকে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; এবং যদি স্ত্রীলোকটি শিশুর বিচরণ অনুভব করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। 

 Source:. Penal Code 1860

.
The term "Land ethics " first used by- 
  1. Peter singer 
  2. Bentham 
  3. Stout
  4. Leopold 
ব্যাখ্যা

লিওপল্ড ১৯৪৯ সনে তাঁর" দ্য ল্যান্ড এথিক্স "শীর্ষক প্রবন্ধে ভূমি নীতিবিদ্যা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। তাঁকে ভূমি নীতিবিদ্যার জনকও বলা হয়। তিনি ভূমি নীতিবিদ্যার আলোচনা প্রসঙ্গে নীতিবিদ্যার বিবর্তনের ইতিহাস তুলে ধরেন। প্রথমে নীতিবিদ্যা মানুষের আচরণ মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ ছিলো। পরবর্তীতে ব্যক্তি ও সমাজের আন্তঃসম্পর্ক বিষয়ক নৈতিক আলোচনা ভূমি নীতিবিদ্যায় অন্তর্ভুক্ত হয়। এর ফলে মানব সমাজের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ-চিন্তা নানাভাবে মানব আচরণের ওপর প্রভাব ফেলতে সক্ষম হয়। তাঁর ভূমি নীতিবিদ্যার প্রধান উপাদানসমূহ হলে—ভূমি, পানি, উদ্ভিদ এবং জীবজন্ত।

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

.
The book "Animal Liberation " by Peter singer was first published in- 
  1. 1975
  2. 1972
  3. 1970
  4. 1971
ব্যাখ্যা

পিটার সিংগারের মতে,  মানবেতর প্রাণীকুল তথা নিম্ন শ্রেণীর প্রাণী স্বাধীনভাবে চিন্তা বা সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা রাখেনা। তাই তাদের প্রতি নৈতিক দায়িত্ব পালন মানুষের কর্তব্য।
 এ প্রসঙ্গে তিনি তার "Animal Liberation" গ্রন্থ রচনা করেন, যা ১৯৭৫ সালে প্রথম প্রকাশিত হয়। 

source: Britannica 

.
পশুর অধিকার সংক্রান্ত মর্যাদাহীন তত্ত্বের সমর্থক কে?
  1. পিটার সিংগার 
  2. টম রেগান
  3. দেকার্ত
  4. ইমানুয়েল কান্ট 
ব্যাখ্যা

মর্যাদাহীনতত্ত্ব : প্রাণীর প্রতি মানুষের আচরণ সম্পর্কিত এ তত্ত্বটি প্রাণীর কোন মর্যাদা বা মূল্য আছে বলে স্বীকার করে না। ফরাসি দার্শনিক রেঁনে ডেকার্ট এ মতের একজন অন্যতম সমর্থক। তাঁর মতে প্রাণীর কোন প্রকার নৈতিক অধিকার থাকতে পারে না। কারণ প্রাণীর কোন আত্মা নেই।

Source: প্রায়োগিক নীতিবিদ্যা - আব্দুল খালেক

১০.
২০২৪-২০২৫ সালে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ কোনটি?
  1. বুরকিনাফাসো
  2. আফগানিস্তান 
  3. পাকিস্তান 
  4. সোমালিয়া 
ব্যাখ্যা

২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ  বুরকিনাফাসো, ২০২৪ এও একই অবস্থানে ছিলো দেশটি। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

Source: UNCAC website 

১১.
"Hoarding" শব্দটির অর্থ কি?
  1. বাজারজাতকরণ 
  2. রপ্তানিকরণ
  3. উৎপাদন
  4. মমজুদদারি 
ব্যাখ্যা

Hoarding অর্থ মজুদদারি, মূলত এটি মুনাফার লোভে বা বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য জমিয়ে রাখা, যা সমাজে কৃত্রিম সংকট তৈরি করে এবং এর ফলে মানুষের দুর্ভোগ বাড়ে। এই প্রথা মানুষের প্রতি শোষণ এবং খাদ্যদ্রব্যের সুষম বণ্টন নষ্ট করে যা মানবিক নীতি  ও কল্যাণকামিতা'র পরিপন্থী, এটি অনৈতিক।

Source: Oxford dictionary 

১২.
Who wrote the book "Practical Ethics"? 
  1. Tom Regan
  2. Peter Singer 
  3. Leopold 
  4. Descartes 
ব্যাখ্যা

Peter Singer (born in 1946, Melbourne, Australia) is an Australian ethical and political philosopher best known for his work in bioethics and his role as one of the intellectual founders of the modern animal rights movement. His famous works are: Animal Liberation (1975) and  Practical Ethics (1979)

Source : Britannica

১৩.
According to Immanuel Kant, Suicide is- 
  1. Ethical
  2. Unethical 
  3. Legal
  4. None of the above
ব্যাখ্যা

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে আত্মহত্যা অনৈতিক(unethical) ও অন্যায়। তাঁর মতে নৈতিকতার ভিত্তি প্রজ্ঞা ও স্বাধীনতার ওপর নির্ভরশীল।একমাত্র প্রজ্ঞাবান মানুষই স্বাধীনভাবে কাজ করার অধিকারী। তাই কোন মানুষের নিজের জীবন সংহারের কোনরূপ অধিকার থাকতে পারে না ।

source : প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

১৪.
Who among the following philosophers supported Suicide? 
  1. David Hume
  2. John Locke 
  3. Aristotle 
  4. None of them
ব্যাখ্যা

ডেভিড হিউমের মতে, এই জগৎ ক্ষণস্থায়ী এবং মানুষের জীবন একটি ঝিনুকের চেয়েও মূল্যহীন। তাই কোন মানুষ যদি স্বেচ্ছায় নিজের শান্তি ও মঙ্গলের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিতে চান এবং তার ফলে যদি সমাজের তেমন কোন ক্ষতি না হয় সেক্ষেত্রে এটি অন্যায় বলে বিবেচ্য নয়। তার জন্য এই পৃথিবীতে কোন ভাল কাজ করার পথ হয়তো চিরতরে বন্ধ হয়ে যায় এবং এর ফলে যদি কোন প্রকার ক্ষতির আশংকা থেকেও থাকে, তা এতই নগণ্য যে তাতে সমাজের কিছু যায় আসে না। তাঁর মতে কোন ব্যক্তি যখন নিজেকে সমাজের বোঝা মনে করেন এবং সে নিজেকে সমাজ থেকে সরিয়ে নিতে চান তখন তা অন্যায় বলে গণ্য হবে না, বরং প্রশংসনীয় কাজ বলে মনে করা হবে। 

Source: A treatise of human nature by David Hume

১৫.
Who is the author of the book, "La Suicide"?
  1. Emile Durkheim 
  2. David Hume
  3. Immanuel Kant
  4. Bertrand Russell 
ব্যাখ্যা

ফরাসি সমাজবিজ্ঞানী এমিলি ডুরখেইমে(১৮৫৮-১৯১৭)  ১৮৯৭ সনে ল্য সুইসাইড (La Suicide) গ্রন্থ প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি আত্মহত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আত্যহত্যার পেছনে ঈশ্বরের ইচ্ছা পূরণ বা নৈতিক কর্তব্যবোধ প্রধান কারণ নয়, বরং সামাজিক অবকাঠামো ও ঐতিহ্যই প্রধান কারণ । তিনি মনে করেন যে সমাজের প্রতিটি মানুষ কম-বেশি প্রচলিত সামাজিক আচার-আচরণ ও ঐতিহ্য অনুসরণ করে থাকে। ব্যক্তি ও সমাজের মধ্যে একটি অবিচ্ছেদ্দ্য সম্পর্ক রয়েছে। এরা উভয়ই পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল। সমাজের সঙ্গে ব্যক্তির অতিমাত্রার সম্পৃক্ততা ও উদাসীনতা উভয়ই মানুষকে আত্মহত্যা করতে উৎসাহী করে তোলে।

source: La Suicide by Emile Durkheim 

১৬.
গর্ভপাতের বিপক্ষে রক্ষণশীলদের যুক্তি কি?
  1. গর্ভপাত নরহত্যার সমতুল্য 
  2. গর্ভপাত মন্দ দৃষ্টান্ত উপস্থাপন করে
  3. গর্ভপাত নারীদের মানসিক ঝুঁকি বাড়ায়
  4. উপরের সবগুলোই 
ব্যাখ্যা

রক্ষণশীল সম্প্রদায়ের ́ অনুসারীগণ গর্ভপাতের বিরোধিতা করে গর্ভপাতকে একটি অনৈতিক কাজ বলে অভিহিত করেন। তাঁদের মতে গর্ভপাত ভ্রূণহত্যার সমতুল্য এবং তাই গর্ভপাত পাপ ও অন্যায় কাজ। রক্ষণশীলরা বিশ্বাস করেন যে, ভ্রূণ ও মানব শিশুর মধ্যে আমরা এমন কোন গুরুত্বপূর্ণ সীমারেখা দেখতে পাই না যার ওপর ভিত্তি করে বলা যায় যে এটা ভ্রূণ বা এটা মানব সত্তা। উপর্যুক্ত যুক্তিগুলোই তাদের মতের ভিত্তি।

Source: প্রায়োগিক নীতিবিদ্যা - আবদুল খালেক

১৭.
আত্মহত্যাকে রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন কে?
  1. Aristotle 
  2. Plato
  3. Socrates 
  4. Augustine 
ব্যাখ্যা

এরিস্টটল আত্মহত্যাকে সমর্থন করেননি। তিনি এটিকে কাপুরুষোচিত কাজ, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী এবং অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন। তিনি নিকেমেকিয়ান এথিক্স গ্রন্থের নবম পুস্তকে আত্মহত্যার বিরোধিতা করেন। তিনি আত্মহত্যাকে অন্যায্য বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে আত্মহত্যা নিজের দেহের ক্ষতিসাধন কল্পে করা হয়, কেবলমাত্র প্রায়শ্চিত্তের জন্য নয়। তাই এটি দেশে প্রচলিত আইনের বিরুদ্ধ কাজ। এর পরিণতি নিজের ওপর নয়, বরং রাষ্ট্রের ওপর বর্তায়।

Source : Nicomachean ethics by Aristotle 

১৮.
Which one is the International Anti-Corruption day?
  1. 3rd  December 
  2. 9th December 
  3. 18th December 
  4. 10th December 
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস মূলত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য ২০০৩ সালে  জাতিসংঘের  কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর এ দিবস পালন করা হয়।

Source: UN website 

১৯.
"আত্মহত্যাকারী নিজের জীবনের বিনাশের মাধ্যমে অন্যের প্রতিনিধিত্বকে নষ্ট করতে চায়"- বক্তব্যটি কার?
  1. Aristotle 
  2. Arthur Schopenhauer 
  3. Sigmund Freud
  4. David Hume
ব্যাখ্যা

ফ্রয়েডের মতে মানুষের জৈবিক চাহিদাগুলোর মধ্যে একটি হলো তার প্রতিপক্ষকে হত্যা করার বাসনা। আত্মহত্যাকারী স্বেচ্ছায় নিজের জীবনের বিনাশ ঘটায়। সে আত্মহত্যার মাধ্যমে প্রতিপক্ষকে হত্যার প্রতীকী ভূমিকা পালন করে। আত্মহত্যাকারী নিজের জীবনের বিনাশের মাধ্যমে অন্যের প্রতিনিধিত্বকে নষ্ট করতে চায়। ফ্রয়েড এ কথা দ্বারা এই বুঝাতে চাচ্ছেন যে আত্মহত্যার প্রবণতা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়। তিনি আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে শিশুর শৈশবের মানসিক বিকাশের পথের বাঁধা ও অত্যধিক চাপকে দায়ী করেছেন।

source:  The Interpretation of Dreams by sigmund freud

২০.
Which theory is supported by Peter Singer regarding the right of animal?( পিটার সিংগার প্রাণীর অধিকার সংক্রান্ত কোন মতবাদকে সমর্থন করেছেন?
  1. সমবিবেচনা তত্ত্ব 
  2. সমান মর্যাদা তত্ত্ব
  3. মর্যাদাহীন তত্ত্ব 
  4. পরোক্ষ দায়িত্ব তত্ত্ব 
ব্যাখ্যা

সমবিবেচনাতত্ত্ব : প্রাণীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে স্বার্থের সমান বিবেচনার নীতি অনুসরণের কথা সর্বপ্রথম বলেন পিটার সিঙ্গার তাঁর Animal Liberation এবং Practical Ethics সহ অনেক গ্রন্থে এবং বহু প্রবন্ধে। প্রাণী ও মানুষের মর্যাদা সমান নয়। তবে প্রাণীর অধিকার সংরক্ষণের সময় সমান বিবেচনা প্রাপ্য। আমাদের সকলের উচিত আমাদের নিজেদের জীবনের মতো প্রাণীর জীবনকেও মূল্যবান মনে করা এবং লক্ষ্য রাখা যাতে অপ্রয়োজনে ও অকারণে প্রাণীদেরকে দুঃখ-কষ্ট দেয়া না হয়, হত্যা বা নিধন করা না হয়। জেরেমী বেনথামও এ মতের প্রধান প্রবক্তাদের অন্যতম। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

২১.
আত্মহত্যাকে প্রকৃতির উপরে বিজয় হিসেবে উল্লেখ করেছেন কে?
  1. রুশো
  2. ভলতেয়ার
  3. হবস
  4. লক
ব্যাখ্যা

ভলতেয়ারের মতে, কোন প্রকার প্রতিবাদ ব্যতীত স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয়া কাপুরুষোচিত ও অন্যায় কাজ নয়, বরং এটি প্রকৃতির ওপর বিজয়। এ প্রসঙ্গে তাঁর যুক্তি এই যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু যদি অন্যায় না হয় তাহলে নিজের সন্তুষ্টি ও ভালোর জন্য এবং অশান্তি ও জ্বালা-যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করা অন্যায় হবে কোন যুক্তিতে? তাছাড়া ইতিহাস সাক্ষ্য দেয় যে অতীতে যে সকল বীরগণ আত্মহত্যা করেছিলেন তারা কেউই কাপুরুষ ছিলেন না। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

২২.
"বাংলাদেশে সুশাসনের ক্ষেত্রে দুর্নীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ "- এটি কোন সংস্থার অভিমত?
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. টিআইবি
  4. জাতিসংঘ 
ব্যাখ্যা

বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে সুশাসনের ক্ষেত্রে দুর্নীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Source: পৌরনীতি ও সুশাসন (উচ্চ মাধ্যমিক ২য় পত্র)

২৩.
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে "শুদ্ধাচার" হচ্ছে- 
  1. শুদ্ধভাবে কার্যক্রম সম্পন্ন করার কৌশল
  2. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড 
  3. নাগরিকদের দৈনন্দিন কাজের নির্দেশিকা
  4. নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ 
ব্যাখ্যা

দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
শুদ্ধাচার বলতে মূলত সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ সাধনকে বুঝায়।

 Source: জাতীয় তথ্য বাতায়ন

২৪.
পশুর অধিকার সংক্রান্ত ত্রিমুখী তত্ত্বের  প্রবর্তক কে?
  1. টম রেগান 
  2. পিটার সিংগার 
  3. বেন্থাম
  4. কলিকোট
ব্যাখ্যা

পশুর অধিকারতত্ত্ব সম্পর্কে ত্রিমুখী ব্যাখ্যা :  বায়ার্ড কলিকোটের মতে, পরিবেশ নীতিবিদ্যা ও পশুর অধিকারতত্ত্ব ভিন্ন প্রকৃতির। কারণ এদের উভয়েরই নৈতিক প্রেক্ষাপট আলাদা। তিনি পশুর অধিকার সম্পর্কিত বিতর্কটি ত্রিমাত্রিক ব্যাখ্যার সাহায্যে সমাধান করার চেষ্টা করেন।

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

২৫.
আত্মহত্যা সম্পর্কে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন কে?
  1. পিটার সিংগার 
  2. সিগমান্ড ফ্রয়েড
  3. উইলিয়াম জেমস 
  4. পাভলভ
ব্যাখ্যা

সিগমন্ড ফ্রয়েড আত্মহত্যার কারণ সম্পর্কে একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন। তাঁর মতে শুধু মাত্র সামাজিক জটিলতা বা ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে আত্মহত্যা সংঘটিত হয় না, বরং মানুষের মানসিক আচরণ এর জন্য দায়ী। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আবদুল খালেক

২৬.
কত সালে আমেরিকায় গর্ভপাত আইনত বৈধ হিসেবে স্বীকৃত হয়?
  1. ১৯৬৩
  2. ১৯৭১
  3. ১৯৭৩
  4. ১৯৭৫
ব্যাখ্যা

১৯৭০ সালে আমেরিকান স্টেট ল গর্ভপাতের পক্ষে আইন পাস করে। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র গর্ভপাতের পক্ষে রায় দিলে ফেডারেল জাস্টিস কমিশন কর্তৃক আইন হিসাবে গৃহীত হয়।

Source: The USA Federal Justice Commission 

২৭.
Which of the following schools supported Suicide? (নিচের কোন সম্প্রদায় আত্মহত্যাকে সমর্থন করেছেন?)
  1. Epicurean 
  2. Stoic 
  3. Both (ক) & (খ)
  4. None of the above
ব্যাখ্যা

এপিকিউরাস মনে করতেন যে, যদি জীবনের সুখ ফুরিয়ে যায় তাহলে একজন মুক্ত ও স্বাধীন মানুষের পক্ষে এ নশ্বর জগত থেকে পরিত্রাণ পাওয়ার পথ হলো জীবনের অবসান ঘটানো।
স্টয়িক দার্শনিকগণ মনে করতেন যে মানুষ স্বাধীন এবং তাই প্রত্যেক মানুষই নিজ ইচ্ছানুযায়ী নিজের জীবন অবসান ঘটানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

সুতরাং উভয় সম্প্রদায়ের আত্মহত্যার প্রতি সমর্থন রয়েছে।
Source: প্রায়োগিক নীতিবিদ্যা - আব্দুল খালেক

২৮.
পশুর অধিকার সংক্রান্ত সমবিবেচনা তত্ত্বের একজন সমর্থক- 
  1. লিওপল্ড
  2. বেন্থাম 
  3. দেকার্ত
  4. টম রেগান
ব্যাখ্যা

সমবিবেচনাতত্ত্ব : প্রাণীর অধিকার সংরক্ষণের ক্ষেত্রে স্বার্থের সমান বিবেচনার নীতি অনুসরণের কথা সর্বপ্রথম বলেন পিটার সিঙ্গার তাঁর Animal Liberation এবং Practical Ethics সহ অনেক গ্রন্থে এবং বহু প্রবন্ধে। প্রাণী ও মানুষের মর্যাদা সমান নয়। তবে প্রাণীর অধিকার সংরক্ষণের সময় সমান বিবেচনা প্রাপ্য। জেরেমী বেনথামও এ মতের প্রধান প্রবক্তাদের অন্যতম। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা - আব্দুল খালেক। 

২৯.
পশুর অধিকার সংক্রান্ত সমান মর্যাদা তত্ত্বের সমর্থক কে?
  1. পিটার সিংগার 
  2. দেকার্ত
  3. টম রেগান
  4. লিওপল্ড
ব্যাখ্যা

সমান মর্যাদাতত্ত্ব : এ মতানুসারে মানুষ ও প্রাণীর জীবনের মূল্য ও অধিকার সমান। মানুষ ও প্রাণী উভয়ই সমানভাবে পরিবেশে বিচরণ করছে। তাই এরাও মানুষের সমান অধিকারের সাথে জীবনযাপন করার অধিকার দাবি করার ক্ষমতা রাখে। উভয়ের অধিকারই সমান গুরুত্বপূর্ণ। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

৩০.
The book, "The case for animal right (1985)" is written by- 
  1. Peter singer 
  2. Leopold 
  3. Tom Regan
  4. Thomas Hobbes 
ব্যাখ্যা

টম রেগান তার The case for animal right (1985)  গ্রন্থে দেখানোর চেষ্টা করেন যে, পশুর অধিকার আছে,তাই তারা সমবিবেচনা পাওয়ার যোগ্য। 

Source: প্রায়োগিক নীতিবিদ্যা- আব্দুল খালেক

৩১.
বাংলাদেশের আইন অনুযায়ী, শুধুমাত্র কোন ক্ষেত্রে গর্ভপাত আইনত বৈধ?
  1. ধর্ষণের স্বীকার হলে
  2. মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে
  3. গর্ভের সন্তান প্রতিবন্ধী হলে
  4. গর্ভবতী নারী সন্তান গ্রহণে অনিচ্ছুক হলে
ব্যাখ্যা

বাংলাদেশের আইন অনুযায়ী, শুধুমাত্র মায়ের জীবন রক্ষায় গর্ভপাতের অনুমতি দেওয়া যায়। এ ছাড়া যেকোনো ধরনের গর্ভপাতের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

Source: Penal Code 1860 (section : 312 to 316)

৩২.
According to Emile Durkheim, Suicide are of _____ types. 
  1. 3
  2. 4
  3. 6
  4. 5
ব্যাখ্যা

ডুর্খেইমের মতে প্রতিটি মানুষের কাজ করার অবাধ স্বাধীনতা রয়েছে। তারা প্রতিটি কাজকর্ম স্বাধীন মতামতের ভিত্তিতে গ্রহণ বা বর্জন করতে পারে। কিন্তু কাজ করতে গিয়ে ব্যর্থ হলে ক্ষোভ, দুঃখ, অনুশোচনা ও হতাশায় সমাজের ওপর থেকে আস্থা হারায় ও আত্মহত্যার পথ বেছে নেয়। এমিলি ডুরখেইম সমাজের অবকাঠামো ও কার্যাবলির প্রেক্ষাপট বিশ্লেষণ করে চার প্রকার আত্মহত্যার বর্ণনা দিয়েছেন—আত্মগত আত্মহত্যা, পরার্থমূলক আত্মহত্যা, অ্যানোমিক আত্মহত্যা এবং গোঁড়া আত্মহত্যা।

Source: La suicide by Emile Durkheim 

৩৩.
"মানুষের সার্বিক ইচ্ছাশক্তির কোন মৃত্যু বা বিনাশ নেই"- কার উক্তি?
  1. Schopenhauer 
  2. Socrates 
  3. Hume
  4. Morgan
ব্যাখ্যা

আর্থার শোপেনহাওয়ার এর মতে মানুষের 
সার্বিক ইচ্ছাশক্তির কোন মৃত্যু বা বিনাশ নেই, এ অবিনাশী। আর যে ইচ্ছাশক্তি স্বতন্ত্র ও বিশেষ আকারে নিজেকে প্রকাশ করে তার কেবল বিনাশ ঘটতে পারে। তাই আত্মহত্যার অর্থ হচ্ছে ইচ্ছাশক্তির একটা বিশেষ প্রকাশ বা অভিব্যক্তির বিনাশ, সার্বিক ইচ্ছাশক্তির বিনাশ নয়। আবার একই সময় তিনি আত্মহত্যা যে পাপ ও অপরাধ- এই মতের বিরোধিতা করেন। তাঁর মতে আত্মহত্যাকে অপরাধ মনে করা অযৌক্তিক। 

Source: The world as will and idea by Schopenhauer 

৩৪.
ইমানুয়েল কান্ট আত্মহত্যার বিপক্ষে কয়টি যুক্তি দেন?
ব্যাখ্যা

জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে আত্মহত্যা অনৈতিক ও অন্যায়। তাঁর এ দাবির স্বপক্ষে তিনটি যুক্তি রয়েছে :

এক. কান্টের মতে একটি নীতি কেবলমাত্র তখনই নৈতিক বলে গ্রাহ্য হবে যদি তাকে সর্বজনীন নীতি হিসাবে গ্রহন করা সম্ভব হয়।

দুই. কান্ট মানুষকে উদ্দেশ্য হিসাবে ব্যবহার করতে বলেছেন, উপায় হিসাবে নয়

তিন. কান্টের মতে আত্মহত্যা যে অন্যায় ও অনৈতিক তার আর একটি কারণ এই যে, এটি ব্যক্তির নৈতিক দায়িত্ব ও কর্তব্যের ধারণার পরিপন্থী

Souce: Critique of practical reason by Immanuel Kant

৩৫.
Who wrote the book, "Nicomachean Ethics"?
  1. Aristotle 
  2. Plato
  3. Bertrand Russell 
  4. G.E Moore
ব্যাখ্যা

Some famous books of Aristotle:

1. The Nicomachean Ethics · 2. The Politics · 3. Poetics · 4. Corpus Aristotelicum · 5. Metaphysics · 6. De Anima · 7. Physics.

Source: Internet encyclopedia of philosophy 

৩৬.
Before 1967 Abortion was legal only in- 
  1. The USA
  2. England 
  3. Sweden 
  4. India 
ব্যাখ্যা

১৯৬৭ সালের পূর্ব পর্যন্ত একমাত্র সুইডেন ছাড়া পৃথিবীর সর্বত্রই গর্ভপাত নিষিদ্ধ ছিলো। ১৯৭০ সালে আমেরিকান স্টেট ল গর্ভপাতের পক্ষে আইন পাস করে। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র গর্ভপাতের পক্ষে রায় দিলে ফেডারেল জাস্টিস কমিশন কর্তৃক আইন হিসাবে গৃহীত হয়।

Source : প্রায়োগিক নীতিবিদ্যা - আব্দুল খালেক