ব্যাখ্যা
নীতিশাস্ত্র মানুষের আচরণ(human behaviour) সম্পর্কীয় বিজ্ঞান। নীতিশাস্ত্রে মানুষের আচরণ বলতে তার অভ্যাসজাত ও ঐচ্ছিক ক্রিয়াকেই বুঝিয়ে থাকে। মানুষের যে ক্রিয়া ইচ্ছাকৃত ও অভ্যাসজাত নয়, তার দোষ-গুণ বিচারের কোনো প্রশ্ন ওঠে না। কাজেই মানুষের যে কাজ ঐচ্ছিক ও অভ্যাসজাত নয়, তা নীতিশাস্ত্রের আলোচনা বহির্ভূত।
Source: নীতিবিদ্যা - আব্দুল বারী