পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
মানসিক দক্ষতা: টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language): i) বানান ও বাক্য শুদ্ধি; ii) বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন; iii) সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগ্‌ধারা; iv) বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যবহার; v) ভুল চিহ্নিত করণ ইত্যাদি। ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning): i) সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত জ্ঞান ও ব্যবহার; ii) যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য; iii) দর্পণ চিত্র; iv) ভারোত্তলক যন্ত্র (Lever), গিয়ার (Gears); v) স্প্রিং (Spring), কপিকল (Pully); vi) অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
দীপ্তিমান : শোভমান : : ম্রিয়মাণ : ?
  1. ক) ব্যোম
  2. খ) সবিতা
  3. গ) স্তিমিত
  4. ঘ) মহি
সঠিক উত্তর:
গ) স্তিমিত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্তিমিত
ব্যাখ্যা
• দীপ্তিমান, শোভমান হলো উজ্জ্বল এর সমার্থক শব্দ।
- উজ্জ্বল: দীপ্তিমান, শোভমান, আলোকিত, উদ্ভাসিত, বিভাসিত।
• ম্রিয়মাণ, স্তিমিত হলো অনুজ্জ্বল এর সমার্থক শব্দ।
- অনুজ্জ্বল: ম্রিয়মাণ, স্তিমিত, নিষ্প্রভ, অপ্রভ, নিস্তেজ, ম্লান।
• ব্যোম হলো আকাশ এর সমার্থক শব্দ।
- আকাশ: নভঃ, অন্তরিক্ষ, আসমান, গগন, ব্যোম, শূন্য।
• সবিতা হলো সূর্য এর সমার্থক শব্দ।
- সূর্য: মিহির, আদিত্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা।
• মহি হলো পৃথিবী এর সমার্থক শব্দ।
- পৃথিবী: ধরা, ধরণি, ধরিত্রী, মহি, বসুন্ধরা, বসুমতী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) সূর্য উদয় হয়েছে
  2. খ) অশ্রুতে বুক ভেসে গেল
  3. গ) আমি সন্তোষ হলাম
  4. ঘ) ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর
সঠিক উত্তর:
খ) অশ্রুতে বুক ভেসে গেল
উত্তর
সঠিক উত্তর:
খ) অশ্রুতে বুক ভেসে গেল
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: অশ্রুতে বুক ভেসে গেল।
• অশুদ্ধ বাক্য: সূর্য উদয় হয়েছে।
- শুদ্ধ বাক্য: সূর্য উদিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
- শুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
• অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
- শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে ফারসি শব্দ কোনটি বের করুন?
  1. ক) না স আ র
  2. খ) তা হ র ল
  3. গ) হা তে ই শ র
  4. ঘ) দ মো খো শা
সঠিক উত্তর:
ঘ) দ মো খো শা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ মো খো শা
ব্যাখ্যা
• দ মো খো শা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'খোশামোদ'।
- 'খোশামোদ' ফারসি শব্দ।
• না স আ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'আনারস'।
- আনারস পর্তুগিজ শব্দ।
• তা হ র ল- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'হরতাল'।
- হরতাল গুজরাটি শব্দ।
• হা তে ই শ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'ইশতেহার'।
- ইশতেহার আরবি শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
  1. ক) ৫ ফুট
  2. খ) ৪ ফুট
  3. গ) ৩ ফুট
  4. ঘ) ২ ফুট
সঠিক উত্তর:
ঘ) ২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ ফুট
ব্যাখ্যা
• আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব ২ ফুট দূরে দেখা যাবে।
- আয়না একটি সমতল দর্পণ আর সমতল দর্পণে লক্ষ্যবস্তু যত দূরত্বে সামনে থাকে প্রতিবিম্ব তত দূরত্বে পিছনে গঠিত হয়।
∴ প্রতিবিম্ব দেখা যাবে= বস্তু থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব= ২ ফুট + ২ ফুট= ৪ ফুট।
কিন্তু এখানে আয়না থেকে দূরত্ব চাওয়ায় উত্তর হবে ২ ফুট।
.
XEROX শব্দটি আয়নায় কেমন দেখাবে?
  1. ক) XOƎЯX
  2. খ) XƎЯOX
  3. গ) XEROX
  4. ঘ) XOЯƎX
সঠিক উত্তর:
ঘ) XOЯƎX
উত্তর
সঠিক উত্তর:
ঘ) XOЯƎX
ব্যাখ্যা
XEROX = XOЯƎX
.
নিচের কোন বর্ণগুলোকে সাজালে একটি নদীর নাম পাওয়া যায়?
  1. ক) হা বা গে র ট
  2. খ) পু ট জ য় র হা
  3. গ) লে রী ধ শ্ব
  4. ঘ) ল নি লা ম র হা ট
সঠিক উত্তর:
গ) লে রী ধ শ্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) লে রী ধ শ্ব
ব্যাখ্যা
• লে রী ধ শ্ব- বর্ণগুলোকে সাজালে 'ধলেশ্বরী' নদীর নাম পাওয়া যায়।
• হা বা গে র ট- বর্ণগুলোকে সাজালে বাগেরহাট,
পু ট জ য় র হা- বর্ণগুলোকে সাজালে জয়পুরহাট এবং
ল নি লা ম র হা ট- বর্ণগুলোকে সাজালে লালমনিরহাট জেলার নাম পাওয়া যায়।
.
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
  1. ক) পিছনে
  2. খ) সামনে
  3. গ) ডান পার্শ্বে
  4. ঘ) বাম পার্শ্বে
সঠিক উত্তর:
ক) পিছনে
উত্তর
সঠিক উত্তর:
ক) পিছনে
ব্যাখ্যা
• কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে পিছনে।
একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Tsunami
  2. খ) Sunami
  3. গ) Suname
  4. ঘ) Sunamee
সঠিক উত্তর:
ক) Tsunami
উত্তর
সঠিক উত্তর:
ক) Tsunami
ব্যাখ্যা
• Tsunami বানানটি শুদ্ধ।
- Tsunami [সুনামি] (noun) (plural tsunamies);
অর্থ- সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

উৎস: Accessible dictionary by Bangla Academy
.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
সঠিক উত্তর:
গ) পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব
ব্যাখ্যা
- ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
- কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
- কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।


A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে। 
১০.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে কার কষ্ট বেশি হবে?
  1. ক) টেনে নেওয়া ব্যক্তির
  2. খ) ঠেলে নেওয়া ব্যক্তির
  3. গ) দু'জনের সমান কষ্ট হবে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ঠেলে নেওয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
খ) ঠেলে নেওয়া ব্যক্তির
ব্যাখ্যা
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির  একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
- টানলে রোলারের ওজন কম অনুভূত হবে। ঠেলে নিলে বেশি অনুভূত হবে। এক্ষেত্রে রোলার টানা অপেক্ষা ঠেলা নেওয়া বেশি কঠিন।
১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নুন্যাধিক
  2. খ) ন্যূনাধিক
  3. গ) ন্যুনাধিক
  4. ঘ) ন্যুনধিক
সঠিক উত্তর:
খ) ন্যূনাধিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যূনাধিক
ব্যাখ্যা
ন্যূনাধিক বানানটি শুদ্ধ।
- ন্যূনাধিক এর অর্থ কমবেশি।
- ন্যূনাধিক্য এর অর্থ কমবেশির ভাব, তারতম্য, অল্পতা ও আধিক্য।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) একটি গোপনীয় কথা বলি
  2. খ) একটি গোপন কথা বলি
  3. গ) একটি গুপ্ত কথা বলি
  4. ঘ) একটি গোপন কথা বলিব
সঠিক উত্তর:
ক) একটি গোপনীয় কথা বলি
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি গোপনীয় কথা বলি
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: একটি গোপনীয় কথা বলি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
তেজস্বী শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) শ্লথ
  2. খ) ত্রুটিহীন
  3. গ) তেজোহীন
  4. ঘ) বিলম্বিত
সঠিক উত্তর:
গ) তেজোহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) তেজোহীন
ব্যাখ্যা
• তেজস্বী শব্দের বিপরীত শব্দ হলো- তেজোহীন
ত্রুটি শব্দের বিপরীত শব্দ হলো- ত্রুটিহীন।
ত্বরিত শব্দের বিপরীত শব্দ হলো- শ্লথ।
ত্বরান্বিত শব্দের বিপরীত শব্দ হলো- বিলম্বিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Beligarent
  2. খ) Beligerent
  3. গ) Belijerent
  4. ঘ) Belligerent
সঠিক উত্তর:
ঘ) Belligerent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Belligerent
ব্যাখ্যা
• Belligerent বানানটি শুদ্ধ।
Belligerent- (adjective), (noun)
অর্থ- যুদ্ধরত; যুধ্যমান (ব্যক্তি, জাতি ইত্যাদি)।

উৎস: Accessible dictionary by Bangla Academy
১৫.
কোনটির অর্থ ভিন্ন?
  1. ক) ইরা
  2. খ) তোয়
  3. গ) মহি
  4. ঘ) প্রাণদ
সঠিক উত্তর:
গ) মহি
উত্তর
সঠিক উত্তর:
গ) মহি
ব্যাখ্যা
এখানে,
• ইরা, তোয় এবং প্রাণদ হলো পানি এর সমার্থক শব্দ।
- পানি: জল, বারি, সলিল, অম্বু, নীর, ইরা, তোয়, প্রাণদ, জীবন।
• মহি হচ্ছে পৃথিবী এর সমার্থক শব্দ।
- পৃথিবী: বসুধা, বসুন্ধরা, বসুমতী, ভূ, মহি, জগৎ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৬.
যদি RECOMMENDATION = 53214437869017 হয়, তাহলে ROTATE = কত হবে?
  1. ক) 518683
  2. খ) 519693
  3. গ) 519694
  4. ঘ) 529693
সঠিক উত্তর:
খ) 519693
উত্তর
সঠিক উত্তর:
খ) 519693
ব্যাখ্যা
এখানে, RECOMMENDATION = 53214437869017 
R→5, E→3, C→2, O→1, M→4, E→3, N→7, D→8, A→6, T→9, I→0
তাহলে, ROTATE = 519693 হবে।
১৭.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরভাবে প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
  1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  3. গ) দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
ব্যাখ্যা
[কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।]

দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন।
নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।
১৮.
সবাইকে ছেড়ে কর্তা মশাই ________ করলেন।
  1. ক) অন্ধের যষ্টি
  2. খ) অর্ধচন্দ্র
  3. গ) অগ্নিশর্মা
  4. ঘ) অগস্ত্য যাত্রা
সঠিক উত্তর:
ঘ) অগস্ত্য যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগস্ত্য যাত্রা
ব্যাখ্যা
• সবাইকে ছেড়ে কর্তা মশাই অগস্ত্য যাত্রা করলেন।
- অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ: চিরদিনের জন্য প্রস্থান।
• অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন।
• অর্ধচন্দ্র: গলাধাক্কা।
• অগ্নিশর্মা: অতিশয় ক্রুদ্ধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৯.
বিরাম চিহ্নের নিয়মানুসারে কোন বাক্যটি সঠিক?
  1. ক) এটা তোমার বই, ঠিক তো?
  2. খ) এটা তোমার বই ঠিক তো?
  3. গ) এটা তোমার বই, ঠিক তো।
  4. ঘ) এটা তোমার বই? ঠিক তো?
সঠিক উত্তর:
ঘ) এটা তোমার বই? ঠিক তো?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এটা তোমার বই? ঠিক তো?
ব্যাখ্যা
• এটা তোমার বই? ঠিক তো? - বাক্যটি সঠিক।
• প্রশ্নচিহ্ন (?) - 
১. বাক্যের মধ্যে সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- যেমন: তোমার নাম কি?
২. সন্দেহ বোঝাতে বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- যেমন: এটা তোমার বই? ঠিক তো?


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
একলা যেতে ভয় করবে নাতো একটু এগিয়ে দিয়ে আসব- বাক্যটির বিরামচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) একলা যেতে ভয় করবে নাতো। একটু এগিয়ে দিয়ে আসব?
  2. খ) একলা যেতে ভয় করবে নাতো, একটু এগিয়ে দিয়ে আসব?
  3. গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
  4. ঘ) একলা যেতে ভয় করবে নাতো! একটু এগিয়ে দিয়ে আসব?
সঠিক উত্তর:
গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
উত্তর
সঠিক উত্তর:
গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
ব্যাখ্যা
একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব? - বাক্যটি বিরামচিহ্ন সম্বলিত সঠিক রূপ।
- বাক্যের মধ্যে সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- সন্দেহ বোঝাতে বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
ঔৎসুক্য : অনাগ্রহ : : ঔদ্ধত্য : ?
  1. ক) বিনয়
  2. খ) ম্লানিমা
  3. গ) কার্পণ্য
  4. ঘ) আসক্তি
সঠিক উত্তর:
ক) বিনয়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিনয়
ব্যাখ্যা
ঔৎসুক্য এর বিপরীত শব্দ হলো অনাগ্রহ।
ঔদ্ধত্য এর বিপরীত শব্দ হলো বিনয়।
ঔজ্জ্বল্য এর বিপরীত শব্দ হলো ম্লানিমা।
ঔদার্য এর বিপরীত শব্দ হলো কার্পণ্য।
ঔদাসীন্য এর বিপরীত শব্দ হলো আসক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'Recipient' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Beneficiary
  2. খ) Doner
  3. গ) Vender
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
ক) Beneficiary
উত্তর
সঠিক উত্তর:
ক) Beneficiary
ব্যাখ্যা
• Recipient এর সমার্থক শব্দ Beneficiary।
Recipient (noun) অর্থ- সুবিধা গ্রহণকারী, গ্রহীতা; প্রাপক।
Beneficiary অর্থ- গ্রহণকারী।

উৎস: Accessibledictionary by Bangla Academy
২৩.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি পরিবর্তন হবেনা?
  1. ক) ONNO
  2. খ) NOON
  3. গ) OHHO
  4. ঘ) OQQO
সঠিক উত্তর:
গ) OHHO
উত্তর
সঠিক উত্তর:
গ) OHHO
ব্যাখ্যা
• OHHO বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই হবে।
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X, Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
ইংরেজি বর্ণমালায় ছোট হাতের i, l, o, v, w, x অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
২৪.
'ধোপদুরস্ত' এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) অন্তরঙ্গতা
  2. খ) অহংকার
  3. গ) বাবুয়ানি
  4. ঘ) শত্রুভাব
সঠিক উত্তর:
গ) বাবুয়ানি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাবুয়ানি
ব্যাখ্যা
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ- বাবুয়ানি।
দহরম মহরম- অন্তরঙ্গতা।
পায়া ভারী- অহংকার
দা-কুমড়ো সম্বন্ধ- শত্রুভাব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।