পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ অক্টোবর, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল)-২০.০৬.২০১৬ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. ক) চাহিদা
  2. খ) আনারস
  3. গ) আলমারি
  4. ঘ) গুদাম
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পাঞ্জাবি শব্দ হলো চাহিদা ও শিখ ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়?
  1. ক) চারটি
  2. খ) পাঁচটি
  3. গ) দুইটি
  4. ঘ) তিনটি
ব্যাখ্যা
অর্থ অনুসারে শব্দ তিন প্রকার- যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যােগরূঢ় শব্দ। উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার - তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। গঠন অনুসারে শব্দ দুই প্রকার- মৌলিক শব্দ, সাধিত শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
'সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক'। আন্তরিক শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) ক্রিয়া
  3. গ) বিশেষণ
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
আন্তরিক, আন্তর (বিশেষণ) - অকপট; অকৃত্রিম; প্রকৃত; ঐকান্তিক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
নিচের কোনটি শব্দের আগে বসে?
  1. ক) প্রত্যয়
  2. খ) উপসর্গ
  3. গ) অনুসর্গ
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
উপসর্গ শব্দের আগে যুক্ত হয়। অনুসর্গ স্বাধীন পদ রূপে বসে বা শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। ক্রিয়া বিভক্তি ধাতুর পরে যুক্ত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
‘জঙ্গম’ শব্দের অর্থ -
  1. ক) যুদ্ধের ময়দান
  2. খ) ঘণ অরণ্য
  3. গ) গতিশীল
  4. ঘ) গুপ্ত
ব্যাখ্যা
জঙ্গম (বিশেষণ) - গতিশীল; স্থাবরের বিপরীত; চলমান; সচল।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'উত্তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. ক) শীতল
  2. খ) শৈত্য
  3. গ) বরফ
  4. ঘ) শীত
ব্যাখ্যা
• উত্তপ্ত- শব্দটির বিপরীতার্থক শব্দ: 'শীতল'।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
শীতল (বিশেষণ) শব্দের অর্থ- শান্ত; ঠাণ্ডা; স্নিগ্ধ। 
'উত্তপ্ত' (বিশেষণ) শব্দের অর্থ-  অত্যন্ত তপ্ত; খুব গরম।
উত্তপ্ত শব্দটি বিশেষণ, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষণ পদ হবে।

• তাপ শব্দটি বিশেষ্য, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষ্য পদ হবে।
এখানে শৈত্য শব্দটি বিশেষ্য। 
তাই তাপ এর বিপরীত শব্দ- শৈত্য। 

উৎস: Accessible Dictionary এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'আশীবিষ' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটিই বিশেষণ নয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। এছাড়াও কথাসর্বস্ব, ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা, বোঁটাখোসা ইত্যাদি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'কাকনিদ্রা' বাগধারার অর্থ কী?
  1. ক) অনিষ্ট চিন্তা
  2. খ) কপট নিদ্রা
  3. গ) অগভীর সতর্ক নিদ্রা
  4. ঘ) অলস নিদ্রা
ব্যাখ্যা
কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম। নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা। মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়?
  1. ক) নেপালের ধর্মশালা থেকে
  2. খ) বাকুড়ার এক গোয়াল ঘর থেকে
  3. গ) তিব্বতের ধর্মশালা থেকে
  4. ঘ) নেপালের রাজ গ্রন্থশালা
ব্যাখ্যা
চর্যাপদ নেপালের রাজ গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। এটি ১৯০৭ সালে আবিষ্কার করেন—হরপ্রসাদ শাস্ত্রী। ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এতে ২৩ জন কবির ৫০টি পদ রয়েছে যা বৌদ্ধ ধর্মের সাধনভজন গানের সংকলন।
উৎস: শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা
১০.
কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?
  1. ক) ৬০০-৯০০ খ্রি.
  2. খ) ১২০১-১৩৫০ খ্রি.
  3. গ) ১৩৫১-১১৪৫০ খ্রি.
  4. ঘ) ৯৫০-১২০০ খ্রি.
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের যুগবিভাগ তিনটি। যথা- প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি.), মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.) ও আধুনিক যুগ (১৮০১-বর্তমান)। এর মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ হিসেবে ধরা হয়। এই সময় বাংলা সাহিত্যের লিখিত কোন নিদর্শন পাওয়া যায় নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১১.
শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন-
  1. ক) লোচন দাস
  2. খ) গোবিন্দ দাস
  3. গ) জয়ানন্দ দাস
  4. ঘ) বৃন্দাবন দাস
ব্যাখ্যা
কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য-চরিতামৃত চৈতন্যদেবের সর্বাপেক্ষা তথ্যসমৃদ্ধ জীবনীগ্রন্থ। চৈতন্যভাগবত হলো প্রথম জীবনীগ্রন্থ যা রচনা করেন বৃন্দাবন দাস৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন?
  1. ক) রাজা চন্দ্রগুপ্তের
  2. খ) রাজা বিক্রমাধিত্যের
  3. গ) লক্ষনসেনের
  4. ঘ) রাজা কৃষ্ণচন্দ্রের
ব্যাখ্যা
অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুনাকর। অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’। ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়। “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” - লাইনটির লেখক তিনি।
সূত্রঃ বাংলাপিডিয়া ও Livemcq লেকচার পিডিএফ
১৩.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
  1. ক) সংস্কৃত কলেজ
  2. খ) প্রেসিডেন্সী কলেজ
  3. গ) ফোর্ট উইলিয়াম কলেজ
  4. ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ১৮৩৯ সালে কলকাতা'র সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়। সংস্কৃত কলেজের ছয়টি বিভাগের ছয়জন প্রতিথযশা অধ্যাপক ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর উপাধি সংক্রান্ত প্রশংসাপত্রে স্বাক্ষর করেন।
(সূত্রঃ বিসিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকা)
১৪.
বত্রিশ সিংহাসনের রচয়িতা কে?
  1. ক) গোলকনাথ শর্মা
  2. খ) রাম রাম বসু
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) মদন মোহন তর্লালঙ্কার
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধ চন্দ্রিকা ও বেদান্ত চন্দ্রিকা। তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
১৫.
রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম-
  1. ক) গৌড়ীয় ব্যাকরণ
  2. খ) ভাষা ও ব্যাকরণ
  3. গ) বর্ণ ও পরিচয়
  4. ঘ) সরল বাংলা ব্যাকরণ
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ বেদান্তগ্রন্থ, বেদান্ত সার ও গৌড়ীয় ব্যকরণ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
১৬.
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?
  1. ক) ভদ্রার্জুন
  2. খ) কীর্তিবিলাস
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) কুলীনকুল সর্বস্ব
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী এবং কমেডি পদ্মাবতী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
১৭.
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল--
  1. ক) তত্ত্ববোধিনী
  2. খ) শিখা
  3. গ) মোহাম্মদী
  4. ঘ) সবুজপত্র
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকা। এর প্রথম সম্পাদক ছিলেন আবুল হুসেন। শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের মুখপত্র ছিল লাঙ্গল পত্রিকা। প্রগতি লেখক শিল্পী সংঘের মুখপত্র ছিল ক্রান্তি এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মুখপত্র ছিল পথ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
১৮.
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে?
  1. ক) ১৯১০
  2. খ) ১৯১১
  3. গ) ১৯১২
  4. ঘ) ১৯১৩
ব্যাখ্যা
‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে। অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। এই গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৯.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) পল্লীসমাজ
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) পরিণীতা
ব্যাখ্যা
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন।‌ উপনাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা, যার প্রণয়প্রার্থী লতিফ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
২০.
লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) রফিক আজাদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
বাল্যকালে কাজী নজরুল ইসলামকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী’, 'দুখু মিয়া' নামে ডাকা হতো। বাল্যকালেই নজরুল লেটোগানের দলে যোগ দেন। লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
২১.
'ষোলো নয়, আমার মাতৃভাষা ষোলশত রূপ'- কথাটি কে বলেছেন?
  1. ক) ড. মু শহীদুল্লাহ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) আবদুল হাই
  4. ঘ) হুমায়ন আজাদ
ব্যাখ্যা

শহীদ মুনির চৌধুরী বাংলা ভাষার অর্জন সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, 'আমার মাতৃভাষা কী? বাংলা ভাষা। সমগ্র বাংলা ভাষা। বিচিত্র রূপিণী বাংলা ভাষা। অভিধানে আছে ষোড়শ রমণী মাতৃ সম্বোধনীযোগ্যা। শ্মশ্রু থেকে তনয়া, গর্ভধারিণী থেকে পিতৃরমণী। ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ। তার সব পদ্মিনীর সহচরী। আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্রভূমির বাউলের উদাস আহ্বান, মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলা ভাষা।'
উৎসঃ দৈনিক সমকাল

২২.
'পদ্মার পলিদ্বীপ' - কার রচনা?
  1. ক) জহির রায়হান
  2. খ) মাহবুবুল হক
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু ইসহাক রচিত পদ্মার পলিদ্বীপ (১৯৮৬) হলো আঞ্চলিক উপন্যাস। ‘জোঁক’- ছোটগল্প। হারেম (১৯৬২) ও মহাপতঙ্গ (১৯৬৩) গল্পগ্রন্থ।
রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা
২৩.
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রহমানের 'স্বাধীনতা তুমি' কবিতাটি তাঁর 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। তাঁর খ্যাতি ও পরিচিতি আগে থেকে কিছুটা থাকলেও প্রতিষ্ঠা নিশ্চিত করে তাঁর 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ প্রকাশের পর। এই কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল-ডিসেম্বর, ১৯৭১ সালে রচিত। ১৯৭২ সালে কাব্যগ্রন্থটি কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। আর বাকিগুলো তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৪.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) কপালকুন্ডলা
  3. গ) মৃণালিনী
  4. ঘ) বিষবৃক্ষ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
২৫.
'তোমাকে অভিবাদন বাংলাদেশ'- কে জানিয়েছেন এই অভিবাদন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) আসাদ চোধুরী
  3. গ) কামাল চৌধুরী
  4. ঘ) অসীম সাহা
ব্যাখ্যা
সেনাশাসিত বাংলাদেশে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচারী রাজত্বের অবসান চেয়েছিলেন সৈয়দ শামসুল হক। দেশে তখন স্বৈরাচার উৎখাতের আন্দোলন তুঙ্গে। ছাত্র-শিক্ষক-জনতা সবাই তখন রাজপথে। তুমুল আন্দোলনের মুখে যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখন দেশে গণতন্ত্রের পথ প্রশস্ত হয়। সৈয়দ শামসুল হক তখন লিখেছেন_ 'তোমাকে অভিবাদন বাংলাদেশ' কবিতাটি।
উৎসঃ দৈনিক সমকাল
২৬.
Which one of the following is about sin and punishment?
  1. ক) For the fallen
  2. খ) Tree at my Window
  3. গ) A Mother in Mannville
  4. ঘ) The Ancient Mariner
ব্যাখ্যা
The Rime of the Ancient Mariner, poem in seven parts by Samuel Taylor Coleridge that first appeared in Lyrical Ballads, published collaboratively by Coleridge and William Wordsworth in 1798. The title character detains one of three young men on their way to a wedding feast and mesmerizes him with the story of his youthful experience at sea—his slaughter of an albatross, the deaths of his fellow sailors, his suffering, and his eventual redemption.
So we can say that it is about sin and punishment (কর্মফল).
Source: Britannica
২৭.
The opposite of 'Bustle' is ____.
  1. ক) hurry
  2. খ) tumult
  3. গ) calm
  4. ঘ) scald
ব্যাখ্যা
Bustle - ব্যস্তসমস্তভাবে চলাফেলা করা বা করানো, উত্তেজিত কর্মব্যস্ততা। Hurry - ছুটোছুটি করা, tumult - তুমুল কোলাহল; হুড়াহুড়ি। Scald - গরম তরল পদার্থ বা বাষ্পে দগ্ধ করা। Calm - শান্ত, সুস্থির হওয়া। অর্থাৎ, Bustle এর বিপরীত শব্দ Calm।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৮.
A Machiavellian Character is ____.
  1. ক) a wise person
  2. খ) a romantic person
  3. গ) a cunning person
  4. ঘ) an honest person
ব্যাখ্যা
Someone Machiavellian is sneaky, cunning, and lacking a moral code. অর্থাৎ, Machiavellian Character বলতে সেই ব্যক্তিকে বুঝায় যে ধূর্ত/ছলাকলার মাধ্যমে কাজ আদায় করে নেয়।
২৯.
Eager : Indifferent
  1. ক) Concerned : Careful
  2. খ) Anxious : Nervous
  3. গ) Enthusiastic : Half-hearted
  4. ঘ) Devoted : Dedicated
ব্যাখ্যা
Eager - উৎসাহী, Indifferent - উদাসীন, নিস্পৃহ অর্থাৎ এরা পরস্পর বিপরীত শব্দ। Concerned, Careful অর্থ উদ্বীগ্ন, সতর্ক; Anxious, Nervous অর্থ চিন্তিত, ভীত; Devoted, Dedicated অর্থ নিবেদিতপ্রাণ, আত্মনিষ্ঠ। ক, খ ও ঘ অপশনের শব্দগুলো সমার্থক। Enthusiastic - উৎসাহী, Half-hearted - উৎসাহশূন্য। অর্থাৎ, গ অপশনের শব্দগুলো পরস্পর বিপরীতার্থক, তাই এটিই সটিক উত্তর।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩০.
The negative of 'Man is mortal' is ______.
  1. ক) Man is not mortal
  2. খ) Man does not immortal
  3. গ) Man will not die
  4. ঘ) Man is not immortal
ব্যাখ্যা
Man is mortal - মানুষ মরণশীল। এর negative করতে হলে অর্থ যেন একই থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। Man is not immortal - মানুষ অমর নয়, এই বাক্যটি Man is mortal এর অর্থই প্রকাশ করে।
৩১.
The antonym of the word 'posterior' is ____.
  1. ক) anterior
  2. খ) superior
  3. গ) inferior
  4. ঘ) poster
ব্যাখ্যা
Posterior - পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী। Anterior - পূর্বতর; earlier; previous; prior। Superior - উচ্চপদ, অধিকর্তা। Inferior - নিম্নতর, অধস্তন, ন্যূন, হীন। Poster - প্রচারপত্র। সুতরাং, Posterior এর বিপরীত হচ্ছে anterior।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩২.
The word 'misogynist' means ____.
  1. ক) one who hates women
  2. খ) one who loves women
  3. গ) one who kills women
  4. ঘ) one who praises women
ব্যাখ্যা
Misogynist - a person who dislikes, despises, or is strongly prejudiced against women; নারীবিদ্বেষী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং oxford
৩৩.
Who is the author of 'The Origin of species'?
  1. ক) C. Darwin
  2. খ) A. Pope
  3. গ) T. Hardy
  4. ঘ) O. Goldsmith
ব্যাখ্যা

Charles Robert Darwin (1809-82) is a writer of The Victorian Period. His major works are:
The origin of Species (1859)
The Descent of Man (1871)
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman

৩৪.
'May God Help you'- what kind of sentence is this?
  1. ক) Exclamatory
  2. খ) Assertive
  3. গ) Imperative
  4. ঘ) Optative
ব্যাখ্যা


যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে।
যেমন:
1. স্রষ্টা তোমার সহায় হোন - May God Help you.
2. বাংলাদেশ দীর্ঘজীবী হউক - Live long Bangladesh.

৩৫.
He stood first, Here 'first' is ___.
  1. ক) adverb of time
  2. খ) adverb of place
  3. গ) adverb of cause
  4. ঘ) adverb of order
ব্যাখ্যা
First, second, third ইত্যাদি দ্বারা order বা ক্রম বুঝায়। তাই ‘He stood first’ এর ‘first’ শব্দটি Adverb of order হিসাবে বিবেচিত হবে।
৩৬.
Which one is the reflexive pronoun?
  1. ক) who
  2. খ) himself
  3. গ) one
  4. ঘ) they
ব্যাখ্যা
Reflexive pronouns end in -self or -selves. They refer back to the subject forms of personal pronouns. Reflexive pronouns are: myself, yourself, himself, herself, itself, oneself, ourselves, yourselves, themselves.
Source: dictionary.cambridge.org
৩৭.
What a fool he is! (Assertive)
  1. ক) It is he who is a fool
  2. খ) He is a fool, of course
  3. গ) He is very fool
  4. ঘ) He is a great fool
ব্যাখ্যা
What যুক্ত Exclamatory sentence কে assertive করার সময় - subject ও verb কে আগে আনতে হয় এবং a/an এর পরে great বসাতে হয়। সুতরাং এখানে What a fool he is! এর Assertive He is a great fool।
৩৮.
'To and fro' is an idiom. Here 'to' is used as a/an ___.
  1. ক) adjective
  2. খ) preposition
  3. গ) adverb
  4. ঘ) infinitive maker
ব্যাখ্যা
To and fro এর to আসলে towards এর সংক্ষীপ্তরূপ। Preposition এবং adverb উভয় রূপেই Towards এর ব্যবহার আছে, কিন্তু এখানে এটি adverb হিসেবে আছে।
To and fro (Adverb) - in a constant movement backwards and forwards or from side to side.
Source: Oxford
৩৯.
'Having a screw loose' means
  1. ক) being slightly strange in behaviour
  2. খ) having a loose screw in the engine
  3. গ) having no tight screw
  4. ঘ) being sensible
ব্যাখ্যা
Have a screw loose - be slightly eccentric or mentally disturbed. Example - I think I must have a screw loose—I can't care about what might happen next.
Source: Oxford
৪০.
He had written this book before ___.
  1. ক) he retired
  2. খ) he has retired
  3. গ) he will be retired
  4. ঘ) he had retired
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে। যেমনঃ The patient had died before the doctor came, He had written this book before he retired.
৪১.
Which one is incorrect?
  1. ক) Two wrongs don't make a right
  2. খ) Beggars can't be choosers
  3. গ) Absence makes the heart grow fonder
  4. ঘ) Two heads are better than three
ব্যাখ্যা
প্রদত্ত চারটি অপশনের মধ্যে চতুর্থ অপশনটি ভুল। সঠিক প্রবাদটি হবে - Two heads are better than one - it is easier for two people who help each other to solve a problem than it is for one person to solve।
৪২.
Fill in the gap: He gave up ____ football when he got married
  1. ক) of playing
  2. খ) to play
  3. গ) playing
  4. ঘ) play
ব্যাখ্যা
সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে ২য় টিতে ing যুক্ত হয়। Give up এর পর verb এর সাথে ing যুক্ত হয়।
সুতরাং সঠিক বাক্যটি হবে - He gave up playing football when he got married.
৪৩.
None but the brave ____ the fair.
  1. ক) demands
  2. খ) declares
  3. গ) deludes
  4. ঘ) deserves
ব্যাখ্যা
None but the brave deserves the fair একটি প্রবাদ বাক্য। সুতরাং শূন্যস্থানে deserves হবে।
৪৪.
Three-fourths of the books ____ sold.
  1. ক) have been
  2. খ) has been
  3. গ) had
  4. ঘ) was
ব্যাখ্যা
Countable noun (যেমন - book, pen) এর বেলায় Fraction এর লব যদি 1 হয় তবে verb হবে singular অন্যথায় verb হবে plural। এখানে three-fourths তাই plural verb ‘have been’ গ্রহণ করবে। অন্যদিকে uncountable noun এর বেলায় fraction যাই হোক না কেন verb সর্বাবস্থায় singular।
৪৫.
My father ____ home last night.
  1. ক) had returned
  2. খ) has returned
  3. গ) returned
  4. ঘ) was returned
ব্যাখ্যা
Last night, yesterday এসব থাকলে simple past tense হবে। সুতরাং সঠিক বাক্যটি হবে - My father returned home last night.
৪৬.
When I was reading a book, he came. It is a ____.
  1. ক) Simple sentence
  2. খ) Complex Sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে ‘When I was reading a book’ একটি sub-ordinate clause থাকায় বাক্যটি Complex Sentence. এর অর্থ - সে এসেছিল যখন আমি একটি বই পড়ছিলাম।
৪৭.
If I had another pen, I ____ you.
  1. ক) would have helped
  2. খ) could help
  3. গ) helped
  4. ঘ) had helped
ব্যাখ্যা
Second conditional এর ক্ষেত্রে if clause past indefinite tense এ হলে result clause এ modal verb + verb এর base form হয়৷ যেমনঃ If I inherited a billion dollars, I would travel to the moon
If I had another pen, I could help you.
৪৮.
He said to me, 'Thank you'.
  1. ক) He thanked me
  2. খ) He had thanked me
  3. গ) He told me that thank you
  4. ঘ) He wished thank to me
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী thank you থাকলে যে নিয়মে indirect করতে হয়, তা হচ্ছে- reporting verb এর sub + thank + sub এর obj form। যেমন He said to me, ‘Thank you’. এর indirect narration হবে He thanked me.
The teacher said, ''Thank you, my boys.'' এর indirect narration হবে The teacher thanked the boys.
৪৯.
He wrote it ____.
  1. ক) in detail
  2. খ) for detail
  3. গ) with detail
  4. ঘ) by detail
ব্যাখ্যা
কোনো কিছু বিস্তারিত করা বুঝাতে in detail ব্যবহৃত হয়। যেমন - He wrote it in detail অর্থাৎ, সে বিস্তারিত লিখলো।
৫০.
The phrasal verb 'write off' means ____.
  1. ক) cancelling a debt
  2. খ) writing a letter
  3. গ) increasing money
  4. ঘ) reducing rates
ব্যাখ্যা
• The phrase verb 'write off' means- cancelling a debt.

• Write something off
English meaning: Cancel the record of a bad debt; acknowledge the loss of or failure to recover an asset.
Bangla Meaning: বাতিল করা; কোনোকিছুকে আর গণ্য বলে বিবেচনা না-করা।

Example: He urged the banks to write off debt owed by poorer countries.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৫১.
m ও n দুটি বিজোড় সংখ্যা হলে, নিম্নের জোড় সংখ্যাটি হলো -
  1. ক) m - n + 1
  2. খ) mn
  3. গ) mn + 2
  4. ঘ) m + n
ব্যাখ্যা
দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় হয়।
∴ নির্ণেয় জোড় সংখ্যা (m + n)।
৫২.
এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন। তার সঞ্চয় আয়ের শতকরা হার-
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করলে সঞ্চয় হবে (১ - ৩/৪) = ১/৪ অংশ।
∴সঞ্চয় আয়ের (১/৪×১০০) = ২৫%
৫৩.
একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান হলে ক্ষতি হবে-
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৮০%
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
ক্ষতির পরিমাণ (১ - ৪/৫) = ১/৫ অংশ
∴ক্ষতির হার ১/৫×১০০ = ২০%
৫৪.
১ বর্গমাইল সমান-
  1. ক) ৬২০ একর
  2. খ) ৬৪০ একর
  3. গ) ৬৫০ একর
  4. ঘ) ৬৬০ একর
ব্যাখ্যা
১ বর্গমাইল = ৬৪০ একর।
৫৫.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৫। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৫
  2. খ) ৯
  3. গ) ১১
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটি যোগফলের সমান। এখানে ২৫-১৩ = ১২ হবে অপর সংখ্যাটি।
৫৬.
একটি বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের-
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা
বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। আবার ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের দ্বিগুণ হবে।
৫৭.
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা
একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ।
৫৮.
মূলদ সংখ্যাটি হলো -
  1. ক) 3√8
  2. খ) √12
  3. গ) √18
  4. ঘ) √27
ব্যাখ্যা

3√8
= 3√(23)
= (23)1/3
= 2; যা একটি মুলদ সংখ্যা

৫৯.
বৃহত্তম ভগ্নাংটি হলো-
  1. ক) ১৩/১৫
  2. খ) ২৩/৩০
  3. গ) ৪/৫
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
১৩/১৫ = ০.৮৭
২৩/৩০ = ০.৭।
৪/৫ = ০.৮
২/৩ = ০.৬৭
৬০.
দুটি সংখ্যার অনুপাত ৩:৫ এবং একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ৩ক এবং অপর সংখ্যা ৫ক।
∴ ৩ক = ৩৬
⇒ ক = ১২
∴ অপর সংখ্যা = ৫×১২ = ৬০
৬১.
log12x = 4 হলে x -এর মান-
  1. ক) 122
  2. খ) 123
  3. গ) 124
  4. ঘ) 125
ব্যাখ্যা
log12x = 4
∴ x = 124
৬২.
x, y, z > 0 হলে √(x-2y2).√(y-2z2).√(z-2x2) এর মান -
  1. ক) 1
  2. খ) xyz
  3. গ) y
  4. ঘ) xz
ব্যাখ্যা
√(x-2y2).√(y-2z2).√(z-2x2)
= √(y2/x2).√(z2/y2).√(x2/z2)
= y/x . z/y . x/z
= 1
৬৩.
a/b + b/a = 3 হলে a2/b2 + b2/a2 = ?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
a2/b2 + b2/a2
= (a/b + b/a)2 - 2.a/b.b/a
= 32 - 2
= 9 - 2
= 7
৬৪.
x = √(2+1) হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) -2
  4. ঘ) 4
অনির্ধারিত
ব্যাখ্যা
x = √(2+1)
⇒ x = √3
∴ x2 + 1/x2 = (√3)2 + (1/√3)2
= 3 + 1/3
= 3.33
৬৫.
যদি x,y বাস্তব সংখ্যা এবং x ≠ 0, y ≠ 0 হয়, তবে xx0 + yy0 এর মান-
  1. ক) x+y
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
xx0 + yy0
= x1 + y1
= x + y
৬৬.
যদি 3x+2=243 হয় তবে 3x-2 এর মান-
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
3x+2 = 243
⇒ 3x.32 = 243
⇒ 3x = 27
⇒ 3x = 33
∴ x = 3
∴ 3x-2 = 33-2 = 31 = 3
৬৭.
A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর C বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করে। ∠ACB এর মান-
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 270°
  4. ঘ) 360°
ব্যাখ্যা

∠ACB একটি সরলকোণ। সুতরাং, ∠ACB = 180°
৬৮.
একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30°। অপরটি-
  1. ক) 90°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের অপর সূক্ষ্মকোণ = 90° - 30° = 60°
৬৯.
a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-
  1. ক) a2 বর্গ একক
  2. খ) 2a2 বর্গ একক
  3. গ) √2a2 বর্গ একক
  4. ঘ) √2a বর্গ একক
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a একক
∴ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (√2a) বর্গ একক = 2a2 বর্গ একক
৭০.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২২
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
নিচে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা দেয়া হল
১-১০->৪টি
১১-২০->৪টি
২১-৩০->২টি
৩১-৪০->২টি
৪১-৫০->৩টি
৫১-৬০->২টি
৬১-৭০->২টি
৭১-৮০->৩টি
৮১-৯০->২টি
৯১-১০০->১টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি।
৭১.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ক) 360°
  2. খ) 270°
  3. গ) 90°
  4. ঘ) 180°
ব্যাখ্যা
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180°।
৭২.
ওয়ান ডে এবং টেস্টে ক্রিকেট- এর অভিষেক ম্যাচে 'ম্যন অফ দি ম্যাচ ; হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) তামিম
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) মুস্তাফিজুর রহমান
ব্যাখ্যা
মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ডেব্যু হয় ভারতের বিপক্ষে ২০১৫ সালের ১৮ জুন। ওই ম্যাচে তিনি ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন। তার টেস্ট ডেব্যু হয় ২০১৫ সালের ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরার পুরষ্কার লাভ করেন। মুস্তাফিজুর রহমান তার অভিষেক ওয়ানডে এবং টেস্ট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার লাভ করেন।
Source: espncricinfo
৭৩.
বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে?
  1. ক) ৬১৩৫ বর্গকিলোমিটার
  2. খ) ১৩১৩৫ বর্গকিলোমিটার
  3. গ) ১৯৪৬৭ বর্গকিলোমিটার
  4. ঘ) ২৫৬০২ বর্গকিলোমিটার
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court Arbitration (PCA) বা স্থায়ী সালিশী আদালতে। ৮ অক্টোবর বাংলাদেশ এ আদালতে মামলা দায়ের করে। আদালত শুনানি শেষে ৭ জুলাই ২০১৪ রায় প্রদান করে। এতে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিমি সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ এবং ভারত ৬,১৩৫ বর্গকিমি এলাকা পায়। এর আগে ২০১২ সালে ১৪ই মার্চ ITLOS বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার রায় প্রদান করে। Permanent Court Arbitration (PCA) ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২২ টি। বাংলাদেশ ২০১২ সালের ২৬ এপ্রিল এর সদস্য হয়।
(সূত্র: Permanent Court Arbitration ওয়েবসাইট)
৭৪.
ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে?
  1. ক) ২৮ জুলাই ২০১৫
  2. খ) ২৯ জুলাই ২০১৫
  3. গ) ৩০ জুলাই ২০১৫
  4. ঘ) ৩১ জুলাই ২০১৫
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়। ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত।
সূত্র- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি
৭৫.
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
  1. ক) ১৫,৪০,৩৬,১০০ জন
  2. খ) ১৪,৯৭,৭২,৩৬৪ জন
  3. গ) ১৫,০১,০২,১০০ জন
  4. ঘ) ১৫,৯০,১২,৩৬৪ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট হতে আদমশুমারী ২০১১ এর তথ্য মোতাবেক- প্রাথমিক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের জনসংখ্যা ১৪৪.০৪ মিলিয়ন অর্থাৎ ১৪ কোটি চার লক্ষ। চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের জনসংখ্যা ১৪৯.৭৭ মিলিয়ন তথা ১৪ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার যা প্রশ্নে উল্লিখিত অপশন খ এর মানের সমতূল্য।
৭৬.
পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়?
  1. ক) চাঁদপুর
  2. খ) গোয়ালন্দ
  3. গ) ভৈরব
  4. ঘ) বগুড়া
ব্যাখ্যা

যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। ১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।।
সূত্রঃ বাংলাদেশের মানচিত্র, সরকারী ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
যমুনা নদী মূলত ব্রহ্মপুত্রের শাখা। তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারাটি যমুনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। যমুনা বাংলাদেশের প্রশস্ততম নদী। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। যমুনার শাখানদী হলো- ধলেশ্বরী, বুড়িগঙ্গা এবং উপনদীগুলো হলো- তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙ্গালী, কালজানি, ডোরসা, যমুনেশ্বরী, দুধকুমারত, গঙ্গা, তুলসী গঙ্গা, বড়াল, নারদ ইত্যাদি।
উৎসঃ ভূগোল, এইস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, এই উৎসে যমুনা নদীকে বাংলাদেশের প্রশস্ত নদী বলা হয়েছে। কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য উৎস অনুযায়ী, মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। বিষয়টা বিতর্কিত তাই এখানে উল্লেখ করা হলো।

৭৭.
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?
  1. ক) হাকালুকি
  2. খ) শনির হাওড়
  3. গ) তলার হাওড়
  4. ঘ) টাঙ্গুয়ার
ব্যাখ্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এতে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি। সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
(সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)

৭৮.
জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
  1. ক) ১০ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে ৩৫ কিমি উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে সৌধটি দাঁড়িয়ে আছে।
১৯৭৮ সালে সৌধ নির্মাণের উদ্দেশ্যে নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাতান্ন জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।
অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত। সর্বোচ্চ স্তম্ভটি সর্বনিম্ন দৈর্ঘ্যের ভিত্তির ওপর, আর সর্বদীর্ঘ ভিত্তির ওপর স্থাপিত স্তম্ভটি সবচেয়ে কম উচ্চতার। প্রাচীরগুলি মাঝখানে একটি ভাঁজ দ্বারা কোণাকৃতির এবং একটির পর একটি সারিবদ্ধভাবে বসানো। কাঠামোটির সর্বোচ্চ বিন্দু বা শীর্ষ ৪৫.৭২ মিটার উঁচু।
উৎসঃ বাংলাপিডিয়া

৭৯.
মুল্য সংযোজন কর__________ কর।
  1. ক) পরোক্ষ
  2. খ) প্রত্যক্ষ
  3. গ) পরিপূরক
  4. ঘ) সম্পুরক
ব্যাখ্যা

মূসককে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে - স্থূল জাতীয় উৎপাদন ধরন, আয় ধরন এবং ভোগ ধরন। ভোগ ধরনের মূসক একটি পরোক্ষ কর, কিন্তু আয় বা উৎপাদন ধরনের মূসককে প্রত্যক্ষ কর মনে করা যেতে পারে, যদিও পণ্যের ওপর কর হিসেবে তা বিবেচনা করা যৌক্তিক নয়। ভোগ-ধরনের মূসককে প্রায়শ বিক্রয় করের একটি বিকল্প প্রকার হিসেবে ধরা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া

৮০.
আমেরিকাকে 'স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?
  1. ক) অস্ট্রলিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) জাপান
  4. ঘ) নিউজল্যান্ড
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮৮৪ সালের ৪ জুলাই ফ্রান্স যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়,যা নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত।
Source: history.com
৮১.
CNN- এর পূর্ন রুপ কী?
  1. ক) Cable News Network
  2. খ) Current News Network
  3. গ) Control News Network
  4. ঘ) Country News Network
ব্যাখ্যা
CNN - Cable News Network. CNN একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা।
৮২.
মাথাপিছু আয়ার দিক হতে বাংলাদেশ কী ধরনের দেশ?
  1. ক) উন্নত আয়ের
  2. খ) উচ্চমধ্যম আয়ের
  3. গ) নিম্নমধ্যম আয়ের
  4. ঘ) নিম্ন আয়ের
ব্যাখ্যা
Worldbank, UN হতে প্রাপ্ত তথ্যমতে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল শর্ত পূরণ করে ২০১৫ সালে এবং নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা (lower middle-income country status) লাভ করে। কিন্তু উন্নয়নশীল দেশ এখনই হয়ে যায়নি। ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ’—এ ঘোষণা আসার জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত। ঘোষণাটি দেবে জাতিসংঘ।
উৎসঃ Worldbank, UN, দৈনিক প্রথম আলো
৮৩.
কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
  1. ক) বৃষ্টিপাত
  2. খ) সাগর
  3. গ) বিলের পানি
  4. ঘ) নদী
ব্যাখ্যা
মৃদু পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। সাগরের পানিতে লবণ থাকে বলে এটি মৃদু বা মিষ্টি পানির উৎস নয়। নদীর পানি ও বিলের পানি মৃদু হলেও এসব মূলত বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৮৪.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) মাটি আর অশ্রু
  2. খ) হাঙর নদী গ্রেনেড
  3. গ) সারেং বৌ
  4. ঘ) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
শহীদুল্লাহ কায়সার রচিত সারেং বৌ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র-উপকূলবর্তী জনপদের বিশ্বস্ত চিত্র আছে।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নারী ঔপন্যাসিক সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধের ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস হাঙর নদী গ্রেনেড।
শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিলো রূপক - প্রতীকাশ্রয়ে। এ উপন্যাসের জন্য তিনি আদমজি সাহিত্য পুরষ্কার পান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৮৫.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) মালেয়েশিয়া
  3. গ) ফিজি
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সাগর জলের ছয় মিটার নিচে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ সরকার। এই বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিশ্বব্যাপী ক্ষতিকর কার্বন উদিগরণের বিরুদ্ধে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
উৎসঃ prothom-alo.com
৮৬.
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
  1. ক) UNESCO
  2. খ) UNICEF
  3. গ) UNIFEM
  4. ঘ) ILO
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
(সূত্র: ইউনেস্কো ওয়েসাইট)
৮৭.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. ক) জয়নুল আবেদীন
  2. খ) হামিদুর রহমান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) হাশেম খান
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৮৮.
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নিউজল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) সিঙ্গাপুর
অনির্ধারিত
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত Corruption Perception Index 2019 অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দুইটি দেশ হলো ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। দুইটি দেশই কম দুর্নীতির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।
৮৯.
আরব বসন্তের সূচনা কোথায় হয়?
  1. ক) মিশর
  2. খ) তিউনিশিয়া
  3. গ) ইরান
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। আরব বসন্ত হলাে আরবের বিভিন্ন দেশে শাসনব্যবস্থা ও শাসকদের বিরুদ্ধে গণজাগরণ। ১৪ জানুয়ারি, ২০১১ সালে তিউনিশিয়ায় জুঁই বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা ঘটে। তিউনিশিয়ার পর মিশর, লিবিয়া, ইয়েমেন প্রভৃতি দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়ে।
Source: National Geographic & Britannica
৯০.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas
৯১.
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?
  1. ক) ধীরেন্দ্র
  2. খ) জ্ঞানেন্দ্র
  3. গ) বীরেন্দ্র
  4. ঘ) মহেন্দ্র
ব্যাখ্যা
নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র, তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
Source: britannica.com
৯২.
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
সৌদি রাজতন্ত্রের কখনো লিখিত সংবিধান ছিলো না। তবে ১৯৯২ সালে তৎকালীন রাজা Basic Law of Government (Al-Niẓām al-Asāsī li al-Ḥukm) নামে একটি নথি প্রকাশ করেন। নথিটিতে সরকার কিভাবে পরিচালিত হবে এবং জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল।
Source: britannica.com
৯৩.
নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে?
  1. ক) United Nation
  2. খ) APEC
  3. গ) European Union
  4. ঘ) OPEC
ব্যাখ্যা
ওপেক তেল বা পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর একটি সংগঠন। ওপেকের উদ্দেশ্য হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেট্রোলিয়াম নিতীর সমন্বয় সাধন এবং একত্রকরণ। যার মাধ্যমে একটি স্থিতিশীল দাম নির্ধারণ করা, স্থিতিশীল সরবরাহ বজায় রাখা এবং এই শিল্পে যারা বিনিয়োগ করেছেন তাদের মূলধন যেন ফেরত আসে তা নিশ্চিত করা।
Source: OPEC
৯৪.
VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয়
  1. ক) রাডারে
  2. খ) অ্যামপ্লিফায়ারে
  3. গ) টেলিভিশনে
  4. ঘ) বেতার যন্ত্রে
অনির্ধারিত
ব্যাখ্যা
VHF - Very High Frequency. VHF সিগনালকে রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়৷
UHF - Ultra High Frequency. UHF সিগন্যালকে ঢালাওভাবে টেলিভিশনের সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়৷ কিছু ক্ষেত্রে মহাকাশযান এবং ভূনিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে বেতার যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে UHF সিগন্যাল ব্যবহার করা হয়৷
Source: Britannica
৯৫.
তাপমাত্রার যে স্কেলে '০' ডিগ্রি সবচেয়ে বেশি তা হল-
  1. ক) ফারেনহাইট
  2. খ) ক্যালভিন
  3. গ) সেন্ট্রিগেড
  4. ঘ) সেলসিয়াস
ব্যাখ্যা

সেলসিয়াস স্কেলকে সেন্টিগ্রেড স্কেলও বলে। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের সম্পর্ক - C/5 = F-32/9 = k-273/100। এ সম্পর্ক থেকে এটা স্পষ্ট যে সেলসিয়াস স্কেলের ০ ডিগ্রির মানই সবচেয়ে বেশি। 0°C = 32°F = 273°k।

৯৬.
মানুষের চোখের রঙ নিয়ন্ত্রন করে -
  1. ক) DNA
  2. খ) RNA
  3. গ) নিউক্লিয়াস
  4. ঘ) সেন্ট্রোমিয়ার
ব্যাখ্যা
একটি কোষের মধ্যে ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। ক্রোমোজোম ১৫ এর একটা নির্দিষ্ট অংশ চোখের রং নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলানিন নামক রঞ্জক পদার্থের প্রভাবে চোখের রঙ বিভিন্ন রকম হয়। যাদের চোখের বর্ণ বাদামী তাদের চোখে মেলানিন বেশি থাকে এবং যাদের চোখ নীলচে তাদের চোখে মেলানিন কম থাকে।
Source: Britannica, medlineplus.gov and biology book of class 9-10
৯৭.
থিয়ামিন এর অভাবে যে রোগ হয় তা হলো-
  1. ক) চর্মরোগ
  2. খ) রাতকানা রোগ
  3. গ) রক্তশূন্যতা রোগ
  4. ঘ) বেরিবেরি রোগ
ব্যাখ্যা
ভিটামিন-বি১ (B1) বা Thiamine (থিয়ামিন) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি
৯৮.
ইউরেনাসকে বলা হয় -
  1. ক) মঙ্গলগ্রহ
  2. খ) সবুজগ্রহ
  3. গ) ক্ষুদ্রগ্রহ
  4. ঘ) নক্ষত্র
ব্যাখ্যা
ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়। তাই একে সবুজ গ্রহও বলে।
Source: NASA
৯৯.
সবচেয়ে মুল্যবান ধাতু কোনটি?
  1. ক) লিথিয়াম
  2. খ) পটাসিয়াম
  3. গ) প্লাটিনাম
  4. ঘ) এ্যলুমিনিয়াম
ব্যাখ্যা
সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হীরক।
১০০.
আমিষ বেশি কোনটিতে?
  1. ক) ইলিশ মাছ
  2. খ) মসুর ডাল
  3. গ) মুগডাল
  4. ঘ) মুরগীর মাংস
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস (এআইএস) অনুসারে ডাল বীজে আমিষের পরিমাণ ২০-২৫ শতাংশ, লাল মাংসে আমিষের পরিমাণ ১৬-১২ শতাংশ, মাছে আমিষের পরিমাণ ১৮-২৫ শতাংশ, মুরগির মাংসে আমিষের পরিমাণ ২০-২৫ শতাংশ।
Source: ais.gov.bd