পরীক্ষা আর্কাইভ

Rajshahi Krishi Unnayan Bank - Senior Officer

পরীক্ষাBIBMতারিখ১৫ এপ্রিল, ২০১১সময়55 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Rajshahi Krishi Unnayan Bank Post Name: Senior Officer (গ্রেড-৯) Exam Date: 15.04.2011 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rajshahi Krishi Unnayan Bank - Senior Officer

BIBM · ১৫ এপ্রিল, ২০১১ · ১০০ প্রশ্ন

.
Choose the synonym for the following underlined words (1-3).
Kudos
  1. oriental spot
  2. penalty
  3. praise
  4. antelope
ব্যাখ্যা
• Kudos - 
English Meaning:  
praise and honour received for an achievement.
Bangla Meaning:  সম্মান ও গৌরব।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) oriental spot - প্রাচ্য সম্বন্ধীয় কোনো স্থান।
খ) penalty - অপরাধ বা ত্রুটির জন্য বা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য প্রদত্ত দণ্ড বা শাস্তি
গ) praise - প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) antelope - হরিণজাতীয় প্রাণীবিশেষ; কৃষ্ণসার মৃগ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - praise শব্দটি Kudos এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Bangla Academy Dictionary.
.
Choose the synonym for the following underlined word
Gratis
  1. gratifying
  2. free
  3. gracious
  4. with charge
ব্যাখ্যা
• Gratis
English Meaning: without charge; free.
Bangla Meaning: বিনামূল্যে; মাগনা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) gratifying - খুশি দায়ক বা সন্তোষবিধায়ক।
খ) free -  স্বাধীন; মুক্ত, মুক্ত করা, বিনামূল্যে কিছু দেওয়া।
গ) gracious - সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়।
ঘ) with charge - কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - free শব্দটি Gratis এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
Choose the synonym for the following underlined word
Opaque
  1. famous
  2. obscure
  3. illiterate
  4. immature
ব্যাখ্যা
• Opaque
English Meaning: not able to be seen through; not transparen
Bangla Meaning: আলোনিরোধক; অনচ্ছ; জড়।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) famous - বিখ্যাত; সুবিদিত।
খ) obscure -  অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
গ) illiterate - নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; মূর্খ; অজ্ঞ
ঘ) immature - অপক্ব; অপরিপক্ব; অপরিণত।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - obscure শব্দটি Opaque এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
Which one of the following is correct?
  1. Don't let that bothers you.
  2. Don't let that bother you.
  3. Don't let that have bothered you.
  4. Don't let that rather bothers you.
ব্যাখ্যা
• Please, Let, see, make, behold, watch, hear, bid, feel ইত্যাদি verb গুলোর পর bare infinitive অর্থাৎ to ছাড়াই present form হয়।
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form।
• Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, bother verb টির base form বসবে। 
- শুদ্ধ বাক্যটি হবে - Don't let that bother you.
.
Which one of the following is correct?
  1. This is the tallest tree I have never seen.
  2. This tall tree I have never seen.
  3. This is the tallest tree I have ever seen.
  4. This tall tree I have ever seen.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - This is the tallest tree I have ever seen

• প্রদত্ত বাক্যে সবচেয়ে উঁচু গাছের কথা বলা হয়েছে এবং কখনো দেখে নি এমন ধারনা প্রকাশ পাচ্ছে।
- তাই বাক্যটি superlative এ হবে, কখনো দেখিনি অর্থে ever ব্যবহার হবে আর ‘ever’ adverb টি থাকলে সেই sentence টি সাধারনতঃ Present Perfect tense হয়।
- সে অনুযায়ী সঠিক বাক্য - This is the tallest tree I have ever seen.
.
Choose the antonym for the following underlined word (6-8)
Misconstrue
  1. watch patiently
  2. follow closely
  3. assemble carefully
  4. grasp accurately
ব্যাখ্যা
• Misconstrue - (কারো কথা, কাজ ইত্যাদি) ভুল বোঝা; ভুল ব্যাখ্যা করা।

• অপশন গুলোর অর্থ -
ক) watch patiently - ধৈর্যসহকারে কিছু দেখা।
খ) follow closely - ঘনিষ্ঠভাবে  অনুসরণ করা।
গ) assemble carefully - সতর্কতার সহীত কোনকিছু একত্রিত করা বা সমাবেত হওয়া।
ঘ) grasp accurately - সঠিকভাবে উপলব্ধি করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশন গুলোর মধ্যে - grasp accurately phrase টি Misconstrue এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
Choose the antonym for the following underlined word
Everything about him, his talkative nature, proclaims his effeminacy.
  1. boorishness
  2. manliness
  3. aggressiveness
  4. attractiveness
ব্যাখ্যা
• Effeminacy - মেয়েলিস্বভাব; মেয়েলিপনা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) boorishness - চাষাড়ে; গেঁয়ো; বর্বর আচরণ।
খ) manliness - পুরুষোচিত স্বভাব, পুরুষালি স্বভাব।
গ) aggressiveness - আগ্রাসিতা, হামলাদারিতা
ঘ) attractiveness - আকর্ষণীয়তা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - manliness শব্দটি effeminacy এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
Choose the antonym for the following underlined word
Celibacy
  1. chastity
  2. misogyny
  3. matrimony
  4. divorce
ব্যাখ্যা
• Celibacy -
English Meaning: the state of abstaining from marriage and sexual relations.
Bangla Meaning: কৌমার্য; কৌমার্যব্রত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) chastity - সতীত্ব; কৌমার্য; কুমারীত্ব; শুদ্ধতা।
খ) misogyny - নারী বিদ্বেষ।
গ) matrimony - বিবাহ; বিয়ে; পরিণয়।
ঘ) divorce - বিবাহবিচ্ছেদ; তালাক।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - matrimony শব্দটি Celibacy এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
Identify the incorrect part of the sentence.
Dam is a wall constructed across a valley to enclose an area in which water is stored.
  1. Dam
  2. across
  3. in which
  4. is
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যটিতে 'Dam' এর ব্যবহার ভুল।
- 'dam' এর স্থলে 'A Dam' হলে বাক্যটি grammatically শুদ্ধ হবে।
- More specifically, To make the sentence grammatically and contextually correct এখানে Subject এর পূর্বে একটি article এর প্রয়োজন।
- তাই correct sentence: A Dam is a wall constructed across a valley to enclose an area in which water is stored.
১০.
Identify the incorrect part of the sentence.
A zebra's stripes helps this animal hide from its enemies.
  1. zebra's
  2. helps
  3. hide from
  4. enemies
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যে 'Helps' এর স্থলে help বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- Correct sentence: A zebra's stripes help this animal hide from its enemies.

- বাক্যটি present indefinite tense এ আছে এবং এর headword হচ্ছে A zebra's stripes - এখানে stirpes হচ্ছে plural তাই এরপর verb হিসাবে help বসবে।
১১.
Identify the incorrect part of the sentence.
The surface of the tongue covered with tiny taste buds.
  1. the
  2. covered
  3. tiny
  4. buds
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে 'Covered' এর অংশটুকু ভুল।
- covered এর স্থলে is covered বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Correct sentence: 

• উল্লেখিত বাক্যটি passive sense প্রকাশ করছে।
- তাই passive structure অনুসারে covered এর পূর্বে is বসবে।
১২.
"Nip in the bud" means
  1. destroy at the very beginning
  2. rare-up
  3. damp the spirits
  4. very costly possession
ব্যাখ্যা
Nip in the bud
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা

Ex. Sentence:
- It's important to nip this kind of bullying in the bud in our area.
- Many serious illnesses can be nipped in the bud if they are detected early enough.
১৩.
Using it wisely, leisure promotes health, efficiency and happiness
  1. because of usefulness
  2. if used wisely
  3. having used it wisely
  4. because it is used wisely
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যে 'Using it wisely' এর স্থলে if used wisely বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- বাক্যটি দ্বারা কোনো কিছু ঘটার সম্ভাবনা বা সম্ভাব্যতা প্রকাশ পাচ্ছে।
- আর কোনো বাক্য দ্বারা যদি কোনোকিছু ঘটার সম্ভাবনা বা সম্ভাব্যতা প্রকাশ পায়, তবে if এর ব্যবহারই সঠিক।

• Correct sentence: If used wisely, leisure promotes health, efficiency and happiness.
১৪.
One whose attitude is: 'eat drink and be merry'.
  1. epicurean
  2. cynic
  3. materialistic
  4. stoic
ব্যাখ্যা
• 'Epicurean' refers to - One whose attitude is eat, drink and be merry.
- Epicureanism মতবাদের প্রবর্তক হলেন Epicurus.
- তাদের মতে, আনন্দলাভের মধ্যে দিয়ে দুঃখ যন্ত্রণার উপশম করতে হবে, জীবনকে উপভোগ করতে হবে।
- তাই, তাদের একটি বিখ্যাত motto ছিল- Eat, drink and be merry.

অন্য অপশন গুলোর মধ্যে - 
গ) materialistic - excessively concerned with material possessions; money-oriented.
গ) cynic - a person who believes that people are motivated purely by self-interest.
ঘ) stoic - one apparently or professedly indifferent to pleasure or pain.

Source: Cambridge Dictionary.
১৫.
As this is his first job he will have to put up with the inconvenience
  1. endure
  2. adapt
  3. overcome
  4. avoid
ব্যাখ্যা
Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
ক) endure - দুঃখকষ্ট ভোগ করা,সহ্য করা।
খ) adapt - খাপ খাওয়ানো; অভিযোজিত করা।
গ) overcome - পরাভূত করা; দমন করা।
ঘ) avoid - এড়ানো; এড়িয়ে যাওয়া/চলা; পরিহার/বর্জন করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - endure শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
১৬.
Changing one's mind too quickly means-
  1. changeableness
  2. vacillation
  3. versatility
  4. instability
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) changeableness -
English Meaning: . the quality of being changeable; having a marked tendency to change
Bangla Meaning: পরিবর্তিত

খ) vacillation -
English Meaning: the inability to decide between different opinions or actions; indecision.
Bangla Meaning: দোদুল্যমানতা; দোলাচলচিত্ততা।

গ) versatility -
English Meaning: ability to adapt or be adapted to many different functions or activities.
Bangla Meaning: বিচিত্রগামিতা; বহুমুখিতা।

ঘ) instability -
English Meaning: tendency to unpredictable behaviour or erratic changes of mood/ the state of being unstable; lack of stability.
Bangla Meaning: (সাধারণত চরিত্র ও নৈতিক গুণাবলির) অস্থৈর্য; স্থিতিহীনতা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, Changing one's mind too quickly means - vacillation.
- instability এবং changeableness হবে না কারণ এই শব্দগুলোর দ্বারা পরিবর্তন বা অস্থৈর্য; স্থিতিহীনতা ইত্যাদি বোঝালেও they don't precisely capture the idea of changing one's mind too quickly.

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১৭.
The bank cashier's ___________ of the funds was not discovered until the auditors examined the accounts.
  1. extradition
  2. embezzlement
  3. patronage
  4. an ingenious
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) extradition -  সন্ধির শর্ত অনুসারে অন্য রাজ্যের পলাতক অপরাধীকে তাহার নিজ রাজ্যের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।
খ) embezzlement - অর্থ আত্মসাৎ।
গ) patronage - পৃষ্ঠপোষকতা; সমর্থন; উৎসাহদান; পৃষ্ঠপোষণা
ঘ) an ingenious - (ব্যক্তি) একজন উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ ব্যক্তি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে ইয়ল্লেখিত শব্দগুলোর মধ্যে - শূন্যস্থানে embezzlement শব্দটি বোঝালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: The bank cashier's embezzlement of the funds was not discovered until the auditors examined the accounts.
- Meaning: অডিটরগণ  একাউন্টগুলো সম্পর্কে অডিট করার পূর্ব পর্যন্ত ক্যাশিয়ারের অর্থ আত্মসাৎ করার ঘটনাটি প্রকাশ পায় নি।

Source: Bangla Academy Dictionary.
১৮.
The poetry of Malarme is not clear and easily accessible but rather vague and____________.
  1. opaque
  2. redundant
  3. lucid
  4. hasty
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) opaque - আলোনিরোধক; অনচ্ছ; জড়, অস্বচ্ছ, দুর্বোধ্য।
খ) redundant - প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক।
গ) lucid - স্পষ্ট; সহজবোধ্য।
ঘ) hasty - ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।

• বাক্যটির প্রথমাংশ দ্বারা এমন ভাব প্রকাশ পাচ্ছে যে, Malarme এর কবিতাগুলো স্পষ্ট এবং সহজে বোধগম্য নয়।
- তারমানে এর পরের অংশে এমন একটি শব্দ বসবে যার দ্বারা 'সহজে বোঝা যায় না' এমন অর্থ প্রকাশিত হবে।
-  সুতরাং, বোঝা যাচ্ছে, শব্দগুলোর অর্থানুসারে, শূন্যস্থানে opaque শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

• Complete sentence: The poetry of Malarme is not clear and easily accessible but rather vague and opaque.
১৯.
You cannot visit the plant _______________.
  1. except Saturdays
  2. all days but Saturday
  3. excepting on Saturday
  4. except on Saturday
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - except on Saturday.
- Complete sentence: You cannot visit the plant except on Saturday.
- আপনি শনিবার ছাড়া/ব্যাতীত প্ল্যান্টটি পরিদর্শন করতে পারবেন না।
- except - ছাড়া/ব্যাতীত।
২০.
When I______ into him on the street, he said he _____ abroad for business affairs that evening.
  1. ran/was going
  2. will ran/would go
  3. had run/is going
  4. have run/will be going
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - ran/was going.
- Complete sentence: When I ran into him on the street, he said he was going abroad for business affairs that evening.

• বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে এটি একটি অতীত নির্দেশক বাক্য।
- নিয়মানুযায়ী, When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past indefinite হয় তবে অন্য clause টি  past continuous হবে।
২১.
'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. মুহম্মদ এনামুল হক
ব্যাখ্যা
• সুনীতিকুমার চট্টোপাধ্যায়: 
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- ১৯৩৬ সালে কলকাতার রয়েল এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হন।
- তাঁর বিখ্যাত রচনা হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ, দি (ওডিবিএল, ১৯২৬)। 

• তাঁর রচিত গ্রন্থ:
- অরিজিন এন্ড ডেভলেপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ,
- ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ,
- পশ্চিমের যাত্রী,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- ভারতের ভাষা ও ভাষা সমস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
ক্রিয়াপদ-
  1. সব সময়ে বাক্যে থাকবে
  2. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  3. শুধু অতীতকালে বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  4. আসলে বিশেষণ থেকে অভিন্ন
ব্যাখ্যা
- যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
- ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ।
- ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না।
- তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
২৩.
‘আরোহন’ শব্দটির বিপরীতার্থক শব্দটি-
  1. বিসর্জন
  2. অবরোহন
  3. নিন্মগমন
  4. গমন
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ 'অবরোহণ'। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২৪.
‘ছাই চাপা আগুন' কোন অর্থ প্রকাশ করে?
  1. গোপন গুণ
  2. বদ মেজাজ
  3. গোপন দোষ
  4. মন্দ ভাগ্য
ব্যাখ্যা
• ছাই চাপা আগুন
অর্থ: 
- অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
- বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৫.
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে-
  1. অচিন্তনীয়
  2. ভূতপূর্ব
  3. অবিমৃষ্যকারী
  4. অভাবনীয়
ব্যাখ্যা
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।

• গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ: 
- যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না = অপরিণামদর্শী।
- যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ = শ্বাপদসংকুল। 
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর এক কথায় প্রকাশ- কুম্ভীলক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৬.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. চিলেকোঠার সেপাই
  2. আগুনের পরশমণি
  3. একাত্তরের দিনগুলি
  4. পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
• "আগুনের পরশমণি" উপন্যাসের উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ। 
- ‘আগুনের পরশমণি'তে ঢাকায় মুক্তিযুদ্ধে গেরিলা অপারেশনের দুঃসাহসিক বর্ণনা, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী কিছু চরিত্র উপস্থাপন করে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচনা করলেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অপরিচিত গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলমকে আশ্রয় দেয় মতিন সাহেব নামে একজন ভদ্রলোক ।
- এভাবেই উপন্যাসটির কাহিনি শুরু হয়েছে।

অন্যদিকে: 
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত ''চিলেকোঠার সেপাই'' (১৯৮৭) মহাকাব্যিক উপন্যাস।
- এর কাহিনীর বিষয়বস্তু হলো উনসত্তরের পাকিস্তান বিরোধী গণঅভ্যুত্থান।

•  একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
- এটি উপন্যাস নয়। 

• পায়ের আওয়াজ পাওয়ার যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। 
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।  
২৭.
অমর কবিতা 'কবর' এর রচয়িতা কে ছিলেন?
  1. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
  2. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কবি জীবনানন্দ দাশ
  4. পল্লীকবি জসীম উদ্দীন
ব্যাখ্যা
• ''রাখালী'' পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- বইটিতে মোট ১৯টি কবিতা আছে।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।

• 'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
- এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে।
- এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা।
- এটি একটি শোক-প্রকাশক কবিতা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
২৮.
সঠিক বাক্য কোনটি-
  1. মনোরম দুরাকাঙ্ক্ষা ভ্রমণ দূরাকঙ্খা
  2. মনরম উদ্যাণে ভ্রমণ দুরাকাঙ্খা
  3. মনরম উদ্যাণে ভ্রমণ দূরাকাংখা
  4. মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাংখা
অনির্ধারিত
ব্যাখ্যা
• ১ম অপশনে, 
- দূরাকঙ্খা বানানটি সঠিক নয়। 
- উদান অর্থ "মানবদেহে অবস্থিত পঞ্চবায়ুর অন্যতম কণ্ঠস্থিত বায়ুত" যা বাক্যের অপ্ররথের সাথে সামঞ্জস্য নয়। 

• ২য় অপশনে, 
- মনরম, উদ্যাণে, দুরাকাঙ্খা বানান সঠিক নয়। 

• ৩য় অপশনে, 
- মনরম, উদ্যাণে, দূরাকাংখা বানান সঠিক নয়। 

• ৪র্থ অপশনে, 
- দূরাকাংখা বানানটি সঠিক নয়।  

প্রদত্ত অপশনে কোনটি সঠিক না থাকায় উত্তরটি বাতিল করা হলো। 

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
২৯.
‘চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
  1. বাংলা + ফারসি
  2. সংস্কৃতি + ফারসি
  3. ফারসি + আরবি
  4. সংস্কৃত + আরবি
ব্যাখ্যা
⌛ চৌহদ্দি:
➤ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - এটি ফারসি + আরবি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি বাংলা + ফারসি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।

• চৌহদ্দি (বিশেষ্য):
- (বাংলা “চৌ” + ফারসি “হদ্দি”)
- অর্থ: চারদিকে সীমানা; চতুঃসীমা। 

 

বিঃদ্রঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বেশি গ্রহনযোগ্য হওয়ায় বাংলা + ফারসি উত্তর নেওয়া হয়েছে। 

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩০.
'সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা' এ বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
  1. কর্ম কারকে শূন্য
  2. সম্প্রদানে সপ্তমী
  3. কর্তৃ কারকে শূন্য
  4. অধিকরণে শূন্য
ব্যাখ্যা
• কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার : মুখ্য কর্ম, গৌণ কর্ম।

যেমন- 
- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

• প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক। 
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)
- সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
৩১.
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
  1. পথের দাবী
  2. নিস্কৃতি
  3. চরিত্রহীন
  4. দত্তা
ব্যাখ্যা
- সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস হলো 'পথের দাবী'।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবী।
- উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
-  উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।

• লেখকের আরও কিছু উপন্যাস হলো-
- চরিত্রহীন,
- পল্লীসমাজ,
- বৈকুণ্ঠের উইল, 
- দেবদাস,  
- বড়দিদি, 
- শ্রীকান্ত, 
- গৃহদাহ, 
- দেনা পাওনা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩২.
‘বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
  1. ফারসি ও ইংরেজী শব্দে
  2. ফরাসি ও ইংরেজী শব্দে
  3. ফরাসি ও ফরাসি শব্দে
  4. ফারসি ও হিন্দি শব্দে
ব্যাখ্যা
• বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ।
- অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত।

- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন:
- রাজা-বাদশা (তৎসম+ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- হেড-মৌলভি (ইংরেজি+ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম)
- খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম),
- ডাক্তার-খানা (ইংরেজি+ফারসি) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।।
৩৩.
'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. রূপতত্ত্ব
  2. ধ্বনিতত্ত্ব
  3. পদক্রম
  4. বাক্য প্রকরণ
ব্যাখ্যা
• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- সন্ধি ব্যাকরণের 'ধ্বনিতত্ত্ব' অংশে আলোচিত হয়।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য সন্ধি বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৩৪.
কোন বাক্যে সমুচ্চরী অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ধন অপেক্ষা মান বড়
  2. তোমাকে দিয়ে কিছু হবে না
  3. ঢং ঢং ঘণ্টা বাজে
  4. লেখাপড়া কর নতুবা ফেল করবে
ব্যাখ্যা
• সমুচ্চয়ী অব্যয়:
- যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।

যেমন:
- 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের ‘নতুবা' সমুচ্চয়ী অব্যয়।

- সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথা:
• বিয়োজক অব্যয়: 
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

সংযোজক অব্যয়: 
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৫.
নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
  1. ডিসেম্বর ১৬, ১৯৭১
  2. ২৬ মার্চ, ১৯৭১
  3. ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  4. পয়লা বৈশাখ, ১৪১৮
ব্যাখ্যা
• ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২- বাক্যটিতে বিরামচিহ্নের ব্যবহার যথাযথ হয় নি। বাক্যটির শুদ্ধরূপ “ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।“

• বাক্যের ভেতরের বিরাম-চিহ্ন হলো কমা। অল্পক্ষণ বিরামের জন্যে কমার ব্যবহার হয়।
- কমার বিরামের সময়কাল ‘১ বলতে যে সময় প্রয়োজন হয়’।
- তারিখ লিখতে কমা বসে। যেমন- পয়লা বৈশাখ, ১৪০৬ সাল।
- বিশেষ্য পদের পর কমা বসে। যেমন- ঢাকা, সালাম, বরকত, রফিক, জব্বার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. সমীচিন
  2. সমীচীন
  3. সমিচীন
  4. সমিচীণ
ব্যাখ্যা
• সমীচীন (বিশেষণ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ঝরা পালক
  2. রূপসী বাংলা
  3. মহা পৃথিবী
  4. কঞ্জুস
ব্যাখ্যা
• রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের 'ধূসর পান্ডুলিপি' পড়ে তার কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলে আখ্যায়িত করেছিলেন।

• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮) [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)। 
- বনলতা সেন (১৯৪২)। 
- সাতটি তারার তিমির (১৯৪৮)। 
- রূপসী বাংলা (১৯৫৭)। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ' পুরষ্কার লাভ করেন-
  1. আবুল মনসুর আহমেদ
  2. হুমায়ুন আহমেদ
  3. আবদুল্লাহ আল মুতি
  4. জাফর ইকবাল
ব্যাখ্যা
• আবদুল্লাহ আল-মুতী:
- আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- আবদুল্লাহ আল-মুতী ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- আল-মুতী শরফুদ্দিন বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞান বিশ্বকোষ-এর প্রধান সম্পাদক ছিলেন।
- ‘মুকুল' নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- আবদুল্লাহ আল-মুতী প্রকাশিত প্রথম বইয়ের নাম “এসো বিজ্ঞানের রাজ্যে।'
- বিজ্ঞান জনপ্রিয়করার জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার (১৯৮৩) লাভ করেন। 

 • তার রচিত উল্লেখযোগ্য বইগুলো মধ্যে রয়েছে -
- বিজ্ঞান ও মানুষ,
- এ যুগের বিজ্ঞান,
- বিপন্ন পরিবেশ,
- বিজ্ঞান-জিজ্ঞাসা,
- সাগরের রহস্যপুরী,
- মেঘ বৃষ্টি রোদ এবং,
- পরিবেশের সংকট ঘনিয়ে আসছে’
- তারার দেশের হাতছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র এবং বাংলাপিডিয়া।
৩৯.
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
  1. কষ্ট
  2. উপনিষৎ
  3. কল্যাণীয়েষু
  4. আষাঢ়
ব্যাখ্যা
• ষত্ব বিধান
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ- এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। 

• 'ষ' ব্যবহারের কিছু নিয়ম:
- 'ঋ' এবং ঋ-কারের পর 'ষ' হয়।
যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।

- তৎসম শব্দে র - এর পর ষ হয়। 
যথা: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি।

- ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ষ যুক্ত হয়।
যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ট, ওষ্ঠ ইত্যাদি 

• নিত্য মূর্ধন্য-ষ: 
কতোগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন:- 
- ষড়ঋতু,
- রোষ,
- কোষ,
- আষাঢ়, 
- ভাষণ,
- ভাষা,
- ঊষা,
- পৌষ,
- কলুষ
- পাষাণ,
- মানুষ
- ঔষধ,
- ষড়যন্ত্র,
- ভূষণ, 
- দ্বেষ ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ। 
৪০.
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
  1. কবিতার পংক্তিতে
  2. গানের কলিতে
  3. গল্পের বর্ণনায়
  4. নাটকের সংলাপে
ব্যাখ্যা
• সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী।
- এ ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু ভাষা নাটকের সংলাপ, আলাপ-আলোচনা ও বক্তৃতায় অনুপযোগী।
- এ ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৪১.
In triangle ABC, AB = AC and ∠C = 30°. Find the measure of ∠A.
  1. 30°
  2. 95°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা
Question: In triangle ABC, AB = AC and ∠C = 30°. Find the measure of ∠A.

Solution:

AB = AC
∴  ∠B  = ∠C = 30°

∴ ∠A = 180° - ∠B - ∠C
= 180° - 30° - 30° 
= 180° - 60°
= 120°
৪২.
A cricketer has a certain average for 9 innings. In the 10th innings he scores 100 runs, thus increasing his average by 8 runs. What is new average?
  1. 38
  2. 28
  3. 34
  4. 42
ব্যাখ্যা
Question: A cricketer has a certain average for 9 innings. In the 10th innings he scores 100 runs, thus increasing his average by 8 runs. What is new average?

Solution:
Let average be x for 9 innings. So, A cricketer scores 9x run in 9 innings.

In the 10th inning,
he scores 100 runs then average becomes (x + 8).
He scores (x + 8) × 10 runs in 10 innings.

Now,
9x + 100 = 10(x + 8)
⇒ 9x + 100 = 10x + 80 
⇒ 10x - 9x = 100 - 80 
⇒ x = 20

New average
= x + 8
= 20 + 8
= 28
৪৩.
The average of 20, 70 and x is 40. If the average of 20, 70, x and y is 50, then y = ?
  1. 100
  2. 80
  3. 70
  4. 60
ব্যাখ্যা
Question: The average of 20, 70 and x is 40. If the average of 20, 70, x and y is 50, then y = ?

Solution: 
The average of 20, 70 and x is 40

(x + 20 + 70)/3 = 40 
⇒ x + 20 + 70 = (3 × 40) = 120 
⇒ x + 90 = 120 
⇒ x = 120 - 90 = 30 

the average of 20, 70, x and y is 50

(20 + 70 + x + y)/4 = 50 
⇒ 90 + x + y = (4 × 50)
⇒ 90 + 30 + y = 200 
⇒ 120 + y = 200 
⇒ y = 200 - 120 
∴ y = 80 
৪৪.
What is the total interest on Tk. 800 at 12.5% per annum for 9 months in Taka?
  1. 75
  2. 110
  3. 88
  4. 22
ব্যাখ্যা
Question: What is the total interest on Tk. 800 at 12.5% per annum for 9 months in Taka?

Solution: 
আসল, P = Tk. 800
সুদের হার, r = 12.5% = 0.125 
বছর, n = 9 months = 9/12 year

সুদ = Pnr 
= 800 × (9/12) × 0.125
= 75 Taka 
৪৫.
Find the number of the divisors of 540.
  1. 18
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা
Question:  Find the number of the divisors of 540. 

Solution: 
540 
= 1 × 540 
= 2 × 270 
= 3 × 180 
= 4 × 135 
= 5 × 108 
= 6 × 90 
= 9 × 60 
= 10 × 54 
= 12 × 45 
= 15 × 36 
= 18 × 30 
= 20 × 27

the number of the divisors of 540 is 24
৪৬.
In a mixture of 30 liters, the ratio of acid and water is 7: 3. How much more water is to be added to get a new mixture containing acid and water in the ratio of 3 : 7?
  1. 30 liters
  2. 25 liters
  3. 40 liters
  4. 35 liters
ব্যাখ্যা
Question: In a mixture of 30 liters, the ratio of acid and water is 7: 3. How much more water is to be added to get a new mixture containing acid and water in the ratio of 3 : 7?

Solution: 
৩০ লিটার দ্রবণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩ 
এসিডের পরিমাণ = (৭/১০) × ৩০ 
= ২১ লিটার 
পানির পরিমাণ = ৩০ - ২১ লিটার 
= ৯ লিটার 

ধরি, ক লিটার পানি মেশাতে হবে। 

২১ / (ক + ৯) = ৩ / ৭ 
⇒ ১৪৭ = ৩ক + ২৭ 
⇒ ৩ক = ১৪৭ - ২৭ 
⇒ ৩ক = ১২০ 
∴ ক = ৪০ 

অর্থাৎ, ৪০ লিটার পানি মেশাতে হবে।
৪৭.
A container is 1/2 full. When 8 gallons is removed the container is 1/10 full. What is the capacity of the container in gallon?
  1. 22
  2. 24
  3. 20
  4. 16
ব্যাখ্যা
Question: A container is 1/2 full. When 8 gallons is removed the container is 1/10 full. What is the capacity of the container in gallon?

Solution: 
let.  the capacity of the container in gallon is x liter 

ATQ, 
(x/2) - 8 = x/10 
⇒ (x - 16)/2 = x/10 
⇒ 10(x - 16) = 2x 
⇒ 10x - 160 = 2x
⇒ 10x - 2x = 160 
⇒  8x = 160 
∴ x = 160/8 = 20 liter  
৪৮.
Find the number that should be placed in the gap of the series : 80, 96, _______, 128
  1. 88
  2. 120
  3. 112
  4. 64
ব্যাখ্যা
Question: Find the number that should be placed in the gap of the series : 80, 96, _______, 128

Solution: 
80 + 16 = 96 
96 + 16 = 112 
112 + 16 = 128 
৪৯.
The length of the train that takes 8 second to pass a pole when it runs at a speed of 36 km/hr is-
  1. 288m
  2. 45m
  3. 48m
  4. 80m
ব্যাখ্যা
Question: The length of the train that takes 8 second to pass a pole when it runs at a speed of 36 km/hr is-

Solution: 
speed = 36 km/hr
= (36 × 1000)/3600  m/s
= 10 m/s

∴ The length of the train = (8 × 10) m 
= 80 m
৫০.
A man travels 5 miles towards west, 2 miles towards south, then again 5 miles towards west. What is the direct distance of destination from the starting point?
  1. 8 miles
  2. 15 miles
  3. 12 miles
  4. 6 miles
অনির্ধারিত
ব্যাখ্যা
Question: A man travels 5 miles towards west, 2 miles towards south, then again 5 miles towards west. What is the direct distance of destination from the starting point?

Solution: 

ধরি, A থেকে যাত্রা শুরু করে B তে পৌঁছায়। 

AB2 = 22 + (5 + 5)2
= 22 + 102 
= 4 + 100 
= 104

∴ AB = √104 miles

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] 
৫১.
Karim can do a job in 15 minutes and his brother takes twice as long to do the same job. If they work together, how long it takes to complete the job?
  1. 5
  2. 7.5
  3. 10
  4. 12.5
ব্যাখ্যা
Question: Karim can do a job in 15 minutes and his brother takes twice as long to do the same job. If they work together, how long it takes to complete the job?

Solution: 
করিমের সময় লাগে ১৫ মিনিট 
তার ভাইয়ের সময় লাগে ৩০ মিনিট 

১ মিনিটে তারা কাজ সম্পন্ন করে = (১/১৫) + (১/৩০)
= (২ + ১)/৩০ 
= ৩/৩০ 
= ১/১০ অংশ 

∴ সম্পূর্ণ কাজ করতে সময় লাগে = ১০ মিনিট 
৫২.
If 3x + 2y = 8 and 2x - y = 3, find the value of 4y - 3x.
  1. 2
  2. 3
  3. 1/2
  4. - 2
ব্যাখ্যা
Question: If 3x + 2y = 8 and 2x - y = 3, find the value of 4y - 3x.

Solution: 
3x + 2y = 8 

2x - y = 3
⇒ 2 (2x - y) = 2 × 3
⇒ 4x - 2y = 6 

3x + 2y + 4x - 2y = 8 + 6 
⇒ 7x = 14 
∴ x = 2

3 × 2 + 2y = 8 
⇒ 6 + 2y = 8 
⇒ 2y = 8 - 6 = 2
∴ y = 1

4y - 3x = 4 × 1 - 3 × 2
= 4 - 6
= - 2
৫৩.
In a cash box, there are equal numbers of 10 paisa, 25 paisa and 50 paisa coins. If it contains Tk. 170, then what is the number of 10 paisa coin?
  1. 100
  2. 200
  3. 220
  4. 150
ব্যাখ্যা
Question: In a cash box, there are equal numbers of 10 paisa, 25 paisa and 50 paisa coins. If it contains Tk. 170, then what is the number of 10 paisa coin?

Solution: 
let, there are x numbers of 10 paisa, 25 paisa and 50 paisa coins.

1 tk = 100 paisa 

x {(10/100) + (25/100) + (50/100)} = 170 
⇒ x (1/10 + 1/4 + 1/2) = 170 
⇒ 17x/20 = 170 
⇒ x = 200 
৫৪.
The scale of a local map is 1cm to 5km. An area is represented on the map by a rectangle of dimensions 5cm × 9cm. The actual area in km2 is -
  1. 1024
  2. 1125
  3. 1038
  4. 1048
ব্যাখ্যা
Question: The scale of a local map is 1cm to 5km. An area is represented on the map by a rectangle of dimensions 5cm × 9cm. The actual area in km2 is -

Solution: 
The actual area = (5 × 5) × (9 × 5) km2
= 25 × 45 km2 
= 1125 km2
৫৫.
Six consecutive whole numbers are given. The sum of the first three numbers is 27. What is the sum of the last three numbers?
  1. 36
  2. 33
  3. 32
  4. 30
ব্যাখ্যা
Question: Six consecutive whole numbers are given. The sum of the first three numbers is 27. What is the sum of the last three numbers?

Solution: 
let the numbers be x - 2, x - 1, x, x + 1, x + 2, x + 3 

x - 2 + x - 1 + x = 27 
⇒ 3x - 3 = 27
⇒ 3x = 27 + 3 = 30 
⇒ x = 30/3
∴ x = 10 

the sum of the last three numbers is = x + 1 + x + 2 + x + 3
= 10 + 1 + 10 + 2 + 10 + 3
= 36 
৫৬.
In a computer program, the processor executing the same instructions over and over is called-
  1. Branching
  2. Looping
  3. Circulating
  4. Rotating
ব্যাখ্যা
• In computer programming, a loop is a sequence of instructions that is continually repeated until a certain condition is reached. 

• A loop is a software program or script that repeats the same instructions or processes the same information over and over until receiving the order to stop.

• Loops in programming are used to repeat a block of code until the specified condition is met. A loop statement allows programmers to execute a statement or group of statements multiple times without repetition of code.

• Programming এর ক্ষেত্রে লুপ হচ্ছে এমন একটি কমান্ড যার সাহায্যে প্রোগ্রামটি একটি কাজ বারবার করে।

কয়েক ধরনের লুপ হলো:
ফর লুপ (for loop)
হোয়াইল লুপ (while loop)
ফরইচ লুপ (foreach loop)
ডু হোয়াইল লুপ (do...while loop) 
৫৭.
When you start a computer, then which component works first?
  1. BIOS
  2. Processor
  3. Hard disk
  4. RAM
ব্যাখ্যা
BIOS: 
- Basic Input/Output System. 
- BIOS হচ্ছে একটি program, যা Processor এর মধ্যে থাকে। 

• কম্পিউটার চালু করা হলে সর্বপ্রথম যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS. 
- কিন্তু, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন component আগে কাজ শুরু করে। সেক্ষেত্রে Processor আগে কাজ শুরু করে। 
- কেননা BIOS যেহেতু Processor এর একটি অংশ, তাই BIOS চালু হতে হলে অবশ্যই Processor চালু হতে হবে। 
- কম্পিউটার চালু করা হলে Processor (CPU) আগে BIOS কে নির্দেশ দেয় সব কানেকশন ঠিক আছে কিনা চেক করার জন্য। [Link]
৫৮.
Which of the following is not an input device?
  1. Mouse
  2. Keyboard
  3. Printer
  4. Joy-stick
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Printer.

ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৫৯.
Writing, editing, sorting and printing a document using computer software are known as
  1. word processing
  2. data processing
  3. language processing
  4. sentence processing
ব্যাখ্যা
Word processing is a software program capable of creating, storing, and printing text documents. It allows users to write and modify text, display it on a screen, save it electronically, and print it out.

Data processing refers manipulation of data by a computer. It includes the conversion of raw data to machine-readable form, flow of data through the CPU and memory to output devices, and formatting or transformation of output.

Natural language processing (NLP) in computer science, the use of operations, systems, and technologies that allow computers to process and respond to written and spoken language in a way that mirrors human ability. To do this, natural language processing (NLP) models must use computational linguistics, statistics, machine learning, and deep-learning models.

Source: britannica.com, microsoft.com.

৬০.
How many bits are there in a byte?
  1. 16
  2. 8
  3. 4
  4. 2
ব্যাখ্যা
- ১ নিবল সমান ৪ বিট।
- ১ বাইট সমান ৮ বিট।
- ১ কিলোবাইট সমান ২১০ বাইট বা ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট সমান ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট সমান ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট সমান ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
- ১ পিটাবাইট সমান ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট।
৬১.
What does RAM stand for?
  1. Read Access Modem
  2. Random Access Memory
  3. Random Actress Model
  4. Rapid Action Memory
ব্যাখ্যা
কম্পিউটার মেমরি: কম্পিউটার মেমরি প্রধানত ২ প্রকার। যথা:
১) প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory)
২) গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory)

প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory): RAM (Random Access Memory) এবং ROM (Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়। RAM কে Volatile Memory বলে। ROM কে নন- Volatile Memory বলে।

গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory): প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive.

উৎস: নবম-দশম শ্রেনীর ICT বই।
৬২.
In MS Word pressing CTRL + E will
  1. draw table
  2. make center alignment
  3. exit word
  4. underline text
ব্যাখ্যা
Ctrl + E is a shortcut key to make Center alignment the text.

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড :
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.
Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.
Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৬৩.
Which protocol is used for the internet access?
  1. TCP/IP
  2. Novel Network
  3. Net blue
  4. Linux
ব্যাখ্যা
Transmission Control Protocol (সংক্ষেপে TCP) ইন্টারনেট নিয়ন্ত্রণ প্রোটোকল।
- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় - TCP/IP
- ARPANETএ TCP/IP প্রথম চালু হয় ১৯৮৩ সালে।

TCP/IP - এর স্তরের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।
তবে সাধারণ গ্রহণযোগ্য মত হলো -
TCP/IP মডেলের লেয়ার সংখ্যা ৪টি। যথা -
1. Process/Application Layer
2. Host-to-Host/Transport Layer
3. Internet Layer
4. Network Access/Link Layer
- অনেকেই Physical Layer নামে আলাদা আরেকটি লেয়ারের কথা বলে থাকেন তবে সেটি, Network Access লেয়ারই বিদ্যমান। তাই আলাদা দেখানোর প্রয়োজন নেই।
- পরীক্ষার অপশনে ৪ ও ৫ উভয়টিই থাকলে ৪ অধিক গ্রহণযোগ্য উত্তর হবে। অন্যথায় ৫ উত্তর হবে।

Source: Cisco ওয়েবসাইট ও উচ্চমাধ্যমিক ICT বই।
৬৪.
Magnetized bits on a disk surface are arranged along concentric rings are known as
  1. sectors
  2. cylinders
  3. tracks
  4. clusters
ব্যাখ্যা
The surfaces are usually divided into concentric rings, called tracks, and these in turn are divided into sectors.
- This division is used to specify locations on the hard disk and to allocate disk space to files.


Figure: Structure of hard disk.

When the head for one surface is on a track, the heads for the other surfaces are also on the corresponding tracks. All the corresponding tracks taken together are called a cylinder.

Source: [Link].
৬৫.
In general 'My Documents' is located at-
  1. A drive
  2. B drive
  3. C drive
  4. D drive
ব্যাখ্যা
• The C drive is considered as the primary hard drive of the system and is used for storing the operating system, system files and other applications and their related files.

• In general, the "My Documents" (or "Documents") folder is located on the same drive where the operating system is installed.
- However, it's important to note that users can choose to relocate their user folders, including "My Documents," to a different drive if they prefer. This allows users to manage their storage more efficiently or take advantage of larger drives.

• By default though on Windows systems the "My Documents" (or "Documents") folder is usually located on the C drive.
৬৬.
Which of the following is the oldest news agency of the world?
  1. CNN
  2. BBC
  3. AFP
  4. Reuters
ব্যাখ্যা
AFP:
- AFP এর পূর্ণরূপ: Agence France Presse.
- বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা
- ১৮৩৫ সালে চার্লস লুইস হ্যাবাস AFP প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর প্যারিসে।

উৎস: AFP ওয়েবসাইট।
৬৭.
The architect who designed the 'Shahid Minar' is
  1. Hamidur Rahman
  2. Mainul Hossain
  3. Munir Choudhury
  4. Abul Fazal
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহিদ মিনার:
- শহিদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- ১৯৫৭ সালে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। 
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৮.
Who was the last Chief Minister of undivided Bengal?
  1. A.K. Fazlul Haque
  2. Husen Shahid Suhrawardy
  3. Abul Hashem
  4. Khaja Nazim Uddin
ব্যাখ্যা
হোসেন শহীদ সোহরাওয়ার্দী:
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিমলীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হন।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬৯.
Name of the currency of Germany is-
  1. Doesh Mark
  2. Euro
  3. Deutsehe mark
  4. Guilder
ব্যাখ্যা
জার্মানি:
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- প্রশাসনিক নাম: Federal Republic of Germany.
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো। 
- রাষ্ট্রীয় ভাষা: জার্মান।
- জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঞ্জেলা মারকেল।

উৎস: Britannica.
৭০.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

Olympic-2012 will be held in:
  1. London
  2. Paris
  3. New York
  4. Beijing
অনির্ধারিত
ব্যাখ্যা
২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক:
- ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক  অলিম্পিকের ৩০তম আসর। 
- আয়োজক: লন্ডন, যুক্তরাজ্য।

================
⇒ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়।
- টোকিও অলিম্পিকের মাসকটের নাম মিরাইতোয়া।
পদক তালিকায় শীর্ষদেশ সমূহ:
- যুক্তরাষ্ট্র : ১১৪টি (স্বর্ণ ৩৯টি)
- চীন : ৮৮টি (স্বর্ণ ৩৮টি)
- জাপান : ৫৮টি (স্বর্ণ : ২৭টি)।
- বাংলাদেশ থেকে চারটি ইভেন্টে মোট ছয়জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে।
- ২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশেরসংখ্যা ৯৩টি। 

উৎস: Britannica.
৭১.
SAARC Secretariat is situated at-
  1. Kathmandu
  2. New Delhi
  3. Dhaka
  4. Colombo
ব্যাখ্যা
সার্ক (SAARC):
- সার্ক (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি:
১। বাংলাদেশ
২। ভারত
৩। পাকিস্তান
৪। নেপাল
৫। শ্রীলংকা
৬। ভুটান
৭। মালদ্বীপ
৮। আফগানিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
৭২.
The Head Office of Asian Development Bank (ADB) situated in-
  1. Bangkok
  2. Manila
  3. Dhaka
  4. Tokyo
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৪ মার্চ ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৮টি দেশ।

উৎস: Asian Development Bank ওয়েবসাইট।
৭৩.
Which of the following is the function of the Central Bank?
  1. deposit collection
  2. savings mobilization
  3. loan sanction
  4. credit control
ব্যাখ্যা
Bangladesh Bank:
- BB performs all the core functions of a typical monetary and financial sector regulator, and a number of other noncore functions.
- The major functional areas include:
• Formulation and implementation of monetary and credit policies.
• Regulation and supervision of banks and non-bank financial institutions, promotion and development of domestic financial markets.
• Management of the country's international reserves.
• Issuance of currency notes.
• Regulation and supervision of the payment system.
• Acting as banker to the government.
• Money Laundering Prevention.
• Collection and furnishing of credit information.
• Implementation of the Foreign exchange regulation Act.
• Managing a Deposit Insurance Scheme.

উৎস: Bangladesh Bank Website.
৭৪.
Bangladesh earns maximum revenue by exporting to-
  1. UK
  2. India
  3. Japan
  4. USA
ব্যাখ্যা
দেশ ভিত্তিক রপ্তানি আয়:
- যুক্তরাষ্ট্র: ৬,১৩৯ মিলিয়ন মার্কিন ডলার (১৯.৩৫%)।
- জার্মানি: ৪,৬৭৩ মিলিয়ন মার্কিন ডলার (১৪.৭৩%)।
- যুক্তরাজ্য: ৩,৫০০ মিলিয়ন মার্কিন ডলার (১১.০৩%)।
- স্পেন: ১,৮৪৫ মিলিয়ন মার্কিন ডলার (৫.৮২%)। 
- ফ্রান্স: ১,৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৫.৫৩%)। 

উৎস: World Bank ওয়েবসাইট।
৭৫.
Who is the first muslim woman to win the Nobel peace prize?
  1. Benazir Bhutto
  2. Begum Rokeya
  3. Shirin Ebadi
  4. Monika Ali
ব্যাখ্যা
 শিরিন এবাদি:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৬.
The duration of a valid cheque is
  1. 6 months
  2. 15 days
  3. 1 year
  4. 2 months
ব্যাখ্যা
চেক বুক:
- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।
- একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকে।
- ওই মেয়াদের মধ্যে তিনবার চেকে উল্লেখিত টাকা পরিশোধের জন্য ব্যাংকের কাছে প্রদান করা যায়।

উৎস: ১২ জুলাই ২০১৭, প্রথম আলো।
৭৭.
What do you understand by the term 'Call Money'?
  1. Inter bank short-term lending and borrowing
  2. borrowing from central bank
  3. lending by commercial commercial banks to insurance companies
  4. lending by leasing companies to industrial sectors
ব্যাখ্যা
Call Money:
- Call Money বলতে বোঝায় Interbank money market transactions.
- অর্থাৎ স্বল্প সময়ের জন্য এক ব্যাংক অন্য ব্যাংককে যে উচ্চ সুদের হারে টাকা ধার দেয় সেই সুদের হার।
- তবে এ হার পরিবর্তনশীল।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৭৮.
In which year did Bangladesh become a member of the IMF?
  1. 1993
  2. 1972
  3. 1974
  4. 1977
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৭৯.
Which one is not a commercial bank?
  1. American Express Bank
  2. Bangladesh Krishi Bank
  3. Investment Corporation of Bangladesh
  4. Prime Bank Ltd.
ব্যাখ্যা
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা ৩টি।
- এগুলো হলোঃ
• বাংলাদেশ কৃষি ব্যাংক।
• রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
• প্রবাসী কল্যাণ ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৮০.
When did 'Sidr' hit Bangladesh?
  1. 15 Nov. 2007
  2. 16 Nov. 2007
  3. 17 Nov. 2007
  4. 18 Nov. 2007
ব্যাখ্যা
সিডর:
- সরকারি তথ্য অনুসারে ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়।
- এর মধ্যে সবচেয়ে মারাত্মক পাঁচটি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম সিডর।
- এ অঞ্চলে যে ঘূর্ণিঝড় আঘাত হানবে, তার নাম দেওয়া হয় ২০০৪ সালে।
- বিশ্ব আবহাওয়া সংস্থা শ্রীলঙ্কার দেওয়া নাম অনুসারে সিডরের নামটি ঠিক করে, যার অর্থ চোখ।
- ১৫ নভেম্বর, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ভাবে আঘাত হানে।
- আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। 
- সিডরকে ১৯৭০ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বিবেচনা করা হয়।

উৎস: ১৫ নভেম্বর ২০২১, প্রথম আলো।
৮১.
Who is the designer of our National Flag?
  1. Jainul Abedin
  2. Kamrul Hasan
  3. Quayum Chowdhury
  4. Hashem Khan
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- পতাকাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা'র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়।
- ‘জাতীয় পতাকা' গাঢ় সবুজ রঙের হবে।
- দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে  ১০:৬।
- আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
          ii) বাংলাপিডিয়া ।
৮২.
The South Asian country with highest literacy rate -
  1. Maldives
  2. Sri Lanka
  3. Malaysia
  4. India
ব্যাখ্যা
 সাক্ষরতার হারে শীর্ষ দেশ:
- Human Development Index (HDI) রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ।
- মালদ্বীপের সাক্ষরতার হার ৯৯.৩২%।

অন্যদিকে -
- শ্রীলংকায় সাক্ষরতার হার ৯২.৬১%,
- মালয়েশিয়া সাক্ষরতার হার ৯৪.৬৪%,
- ভারতে সাক্ষরতার হার ৭২.২৩%।

উৎস: World Population Review ওয়েবসাইট।
৮৩.
The first bowler of Bangladesh cricket team, who bagged 100 wickets in test cricket, is-
  1. Mashrafee
  2. Shahadat
  3. Rafique
  4. Razzak
ব্যাখ্যা
টেস্টে বাংলাদেশের যত 'প্রথম':
- টেস্ট ক্রিকেটে পথচলার শুরু হয়েছিল ২০০০ সালের ১০ নভেম্বর। 
- প্রথম অধিনায়ক: নাঈমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম অর্ধশতকের মালিক হাবিবুল বাশার। 
- ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের। 
- ২০০৫ সালে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতে নেয় বাংলাদেশ।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারি সাকিব আল হাসান।

উৎস: ১৬ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
৮৪.
University of Rajshahi was established in:
  1. 1948
  2. 1953
  3. 1957
  4. 1971
ব্যাখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়:
- ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়।
- রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে ৷ 
- ১৯৫৩ সালের ফেব্রুয়ারি ৬ ভুবন মোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বখশ সরকারকে হুশিয়ার করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব৷
- অবশেষে ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়।
- নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকেসঙ্গে নিয়ে মাদারবখশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে৷
- ১৯৫৩ সালের ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
- শুরুতে ১৬১ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। 
- ১৯৫৮ সালে বর্তমান ক্যাম্পাসে দালান-কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয়।
- এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
Which country does not have a permanent armed force?
  1. Nicaragua
  2. Costa Rica
  3. Colombia
  4. Angola
ব্যাখ্যা
কোস্টারিকা:
- কোস্টারিকা দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- ১৯৪৯ সাল থেকে, কোস্টারিকা সেনাবাহিনীকে বিলুপ্ত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে।
- দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
- যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়।
- তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

উল্লেখ্য,
- যেসব দেশে স্থায়ী সেনাবাহিনী নেই তার মধ্যে কোস্টারিকা ছাড়াও এনডােরা, ডােমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, নাউরু, পালাউ, সামােয়া, টুভ্যালু বিশেষভাবে উল্লেখযােগ্য।

উৎস:  i) ৮ জুন, ২০১৭, বাংলাদেশ প্রতিদিন। 
          ii) UNESCO ওয়েবসাইট।
৮৬.
The first Museum in Bangladesh is-
  1. Sonargaon Museum
  2. Barendra Museum
  3. Osmani Museum
  4. National Museum
ব্যাখ্যা
বরেন্দ্র গবেষণা জাদুঘর:
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
- দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত।
- এই জাদুঘর প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, সমসাময়িক জ্ঞানী, গুণী ও পন্ডিতজন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদর্শিত সুষমামন্ডিত শত শত মূর্তি, রাজ্যপালের ভাতুরিয়া লিপি, প্রথম মহিপালের রাজভিটালিপি, দেওপাড়া প্রশস্তি এবং লক্ষণ সেনের বাগবাড়ী প্রশস্তিতে বরেন্দ্রের নিজস্ব শিল্প ঘরানার যথার্থতা উন্মোচিত হয়েছে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে সমৃদ্ধশালী একটি পুঁথি সংগ্রহশালা।
- এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৭.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

What was the maximum limit of tax-free personal income (in Tk) 2009-2010?
  1. 1,30,000
  2. 90,000
  3. 1,25,000
  4. 1,65,000
অনির্ধারিত
ব্যাখ্যা
করমুক্ত আয়ের সীমা:
- ২০০৯-১০ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা।
- এরপর ক্রমান্বয়ে তা আরও বাড়িয়ে ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য,
- প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ করা হয়েছে।

উৎস: ১৯ জুন ২০২২, প্রথম আলো।
৮৮.
Which one is the widest River in Bangladesh?
  1. Jamuna
  2. Meghna
  3. Surma
  4. Padma
ব্যাখ্যা
মেঘনা নদী: 
- মেঘনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী। 
- মেঘনার উৎপত্তি: আসামের লুসাই পাহাড় হতে বরাক নদী নামে।
- বাংলাদেশে প্রবেশ: সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলা দিয়ে ।
- সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরীগঞ্জে এবং নামধারণ করেছে কালনী।
- কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম: মেঘনা (ভৈরববাজার)।
- উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষা, ধলেশ্বরী, ডাকাতিয়া।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৮৯.
Sundarban is declared as 'World Heritage' by -
  1. UNDP
  2. ILO
  3. UNICEF
  4. UNESCO
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: বনবিভাগ ওয়েবসাইট।
৯০.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

Which Bangladeshi won the 2009 SAARC Literature Award?
  1. Selina Hossain
  2. Rabeya Khatun
  3. Sufia Kamal
  4. Rubana Huq
অনির্ধারিত
ব্যাখ্যা
সার্ক সাহিত্য পুরস্কার ২০০৯:
- অলাভজনক সংগঠন ফসওয়াল আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে।
- সংগঠনটি ‘সার্ক লিটারারি অ্যাওয়ার্ড (সার্ক সাহিত্য পুরস্কার)’ নামে পুরস্কার দেওয়া শুরু করে ২০০১ সালে।
- ২০০১ সালে কবি শামসুর রাহমান, ২০১২ সালে লেখক ফখরুল আলম, ২০১৫ সালে সাহিত্যিক সেলিনা হোসেন এবং ২০১৯ সালে প্রয়াত শিক্ষাবিদ, লেখক, অধ্যাপক আনিসুজ্জামান এ পুরস্কার পান।
- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক কবিতার জন্য ২০০৯ সালে ফসওয়ালের ‘সার্ক ইয়াং রাইটার্স অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।

উল্লেখ্য,
- ২৬ মার্চ, ২০২৩ তারিখে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন ১৯৫২’- এই তিনটি বইয়ের জন্য বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশেষ সাহিত্য পুরস্কার দিয়েছে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।

উৎস: ১৬ এপ্রিল, ২০২৩, প্রথম আলো।
৯১.
In which organ of the body is insulin produced?
  1. Liver
  2. Pancreas
  3. Brain
  4. Kidney
ব্যাখ্যা
- বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎস: নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।
৯২.
The world's largest diamond producing country 2011 is -
  1. South Africa
  2. Saudi Arabia
  3. USA
  4. Switzerland
ব্যাখ্যা
সবচেয়ে বড় হীরার খনি:
- পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বার্লি মাইন।
- যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়।
- পরিত্যক্ত হবার পর জায়গাটির নাম দেয়া হয়েছে 'দ্য বিগ হোল কিম্বার্লি'।
- দক্ষিণ আফ্রিকায় যতো পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোলকে কেন্দ্র করে।

উল্লেখ্য,
- বর্তমানে পৃথিবীতে সবচেয়ে হীরা উৎপাদন হয় রাশিয়াতে।

উৎস: ৪ ডিসেম্বর ২০১৭, সময়নিউজ।
৯৩.
Which one is the largest tribe in Bangladesh?
  1. Garo
  2. Chakma
  3. Marma
  4. Murong
ব্যাখ্যা
 চাকমা:
- বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা।
- চাকমারা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করে।
- তবে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সবচেয়ে অধিক চাকমা বসবাস করে।
- তাদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
- তারা বৌদ্ধ ধর্মের অনুসারী।
- বিজু হলো চাকমাদের বর্ষবরণ উৎসব।
- তাদের প্রধান ভাষা চাকমা বা চাঙমা।
- চাকমা গ্রামের প্রধান হলেন: কারবারি।
- চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা।
- চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ: ত্রিপিটক।
- চাকমাদের প্রধান পেশা: কৃষি।
- চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস: ফেবো।
- জনশুমারির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা: ৫০ টি।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৪.
Who is the first Governor of Bangladesh Bank?
  1. ANM Hamidullah
  2. M. Nurul Islam
  3. Khorshed Alam
  4. AKN Ahmed
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য: চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: জনাব আব্দুর রউফ তালুকদার (১২ তম)। 

অন্যদিকে -
- এম নূরুল ইসলাম ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর। দেশের সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন তিনি।
- একেএন আহমেদ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর।
- খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৯৫.
Which country has the biggest land area in the world?
  1. USA
  2. Canada
  3. Russia
  4. China
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়। 
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

উৎস: Britannica.
৯৬.
Main component of natural gas is-
  1. Nitrogen
  2. Oxygen
  3. Methane
  4. Helium
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস:

- প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে পরিমানে বেশি থাকে মিথেন
মিথেনের পরিমান ৮০%
• প্রাকৃতিক গ্যাসে ইথেন ৭%।
• প্রাকৃতিক গ্যাসে প্রোপেন ৬%।
• প্রাকৃতিক গ্যাসে বিউটেন ৪%।
• প্রাকৃতিক গ্যাসে পেন্টেন  ৩%।
- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমান ৯৯.৯৯%

অন্যদিকে,
- দেশে ১৯৫৯ সনে ছাতক গ্যাসক্ষেত্র থেকে সর্বপ্রথম শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয়।
- ১৯৬৮ সনে প্রখ্যাত লেখক শওকত ওসমানের ঢাকাস্থ ধানমন্ডি আবাসিক এলাকার বাসায় সর্বপ্রথম পাইপ যোগে রান্নার গ্যাস সংযোগ দেয়া হয়।
- শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।
- শিল্পখাতে অন্যান্য প্রধান প্রধান গ্যাস ব্যবহারকারী হলো: সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরী, পাম্প ও পেপার মিল।

তথ্যসূত্র - রসায়ন, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৯৭.
The industrial revolution started in -
  1. England
  2. Germany
  3. USA
  4. Italy
ব্যাখ্যা
শিল্প বিপ্লব (Industrial Revolution):
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।
• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

• দ্বিতীয় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০-১৯১৪ সাল পর্যন্ত।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানি সরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

উৎস: Britannica.
৯৮.
Which Ministry controls banking sectors in Bangladesh?
  1. Commerce
  2. Finance
  3. Planning
  4. Industries
ব্যাখ্যা
অর্থ মন্ত্রনালয় (Ministry of Finance):
- অর্থ মন্ত্রনালয় নিম্নে বর্ণিত চারটি বিভাগের সমন্বয়ে গঠিত:
১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি),
২. অর্থ বিভাগ (এফডি),
৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং
৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

• আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID):
- ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।
- এ বিভাগ পুঁজির পর্যাপ্ততা সংক্রান্ত নীতি নির্ধারণ এবং বিদ্যমান নীতি ও কর্মসূচীর পর্যালোচনা সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করে।
- এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ), সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, BMDF এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ইত্যাদির মত বিভিন্ন সংস্থায় প্রদত্ত বিদেশী ঋণ ও অন্যান্য সহায়তার যথাযথ ব্যবহার বিষয়ে তদারকি করাও এ বিভাগের গুরুত্বপূর্ণ কাজ।
- এ বিভাগের অধীনস্থ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী (BIA) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM) দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা যেমন: বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)- এর সাথে সমন্বয়মূলক কার্যাবলী সম্পাদন করে।

উৎস: অর্থ মন্ত্রনালয় ওয়েবসাইট।
৯৯.
Head of ILO is located in -
  1. Paris
  2. New York
  3. Geneva
  4. None of these
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO ওয়েবসাইট।
১০০.
Who was the last Mughal Emperor?
  1. Bahadur Shah
  2. Humayun
  3. Shahjahan
  4. Akbar
ব্যাখ্যা
বাহাদুর শাহ:
- দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট।
- ১৮৩৭ সালে তিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন।
- ১৮৫৭ সালে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মুঘল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মুঘল বংশের পতনের যুগ বলা হয়। 
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কারণে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে (বার্মা) নির্বাসিত করেন।
- বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়ে ভারতে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।