পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়19 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
বিষয় - সাধারণ বিজ্ঞান টপিক - জীববিজ্ঞান ১. পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, উদ্ভিদ টিস্যু, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, উদ্ভিদ, ফুল, ফল, প্লান্ট নিউট্রেশন, উদ্ভিদের বংশ বৃদ্ধি ও পরাগায়ন ইত্যাদি। ২. প্রাণিজগৎ ও প্রাণিবিজ্ঞান, জেনেটিক্স, জিনতত্ত্ব ও বিবর্তন, জীববৈচিত্র্য ও প্রজনন, প্রাণী টিস্যু, প্রাণী অর্গান ও অর্গান সিস্টেম, মানব হৃদ্পিণ্ড ও হৃদরোগ, স্নায়ু ও স্নায়ুরোগ, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন। এবং Subject - English Literature Topics: 1. Writers Neoclassical period [The Restoration Period, The Augustan Period, The Age of Sensibility]. 2. Writers of Romantic Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: John Milton, John Dryden, Alexander Pope, Jonathan Swift, Henry Fielding, Dr. Samuel Johnson, Thomas Gray, Edmund Burke, Oliver Goldsmith, William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. ii) Other Writers: John Bunyan, John Locke, Daniel Defoe, Beaumont and Fletcher, George Chapman, Samuel Butler, William Congreve, George Farquhar, Edmund Waller, Samuel Richardson, Edward Gibbon, William Wycherley, Charles Lamb, William Hazlitt. ------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
Who wrote the poem Lycidas?
  1. William Blake
  2. Thomas Gray
  3. John Milton
  4. Samuel Taylor Coleridge
সঠিক উত্তর:
John Milton
উত্তর
সঠিক উত্তর:
John Milton
ব্যাখ্যা
• Lycidas (elegy):
- "Lycidas" হলো জন মিলটনের (John Milton) একটি বিখ্যাত কবিতা।
- এটি একটি শোকগাঁথা।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে।
- এটি একটি Pastoral elegy.
- John Milton wrote Lycidas (Pastoral elegy) on the death of Edward king.
- Edward king was a friend of John Milton.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

Source: Britannica and Live MCQ Lecture.
.
Which country's name is mentioned in The Solitary Reaper?
  1. Scotland
  2. Ireland
  3. Wales
  4. England
সঠিক উত্তর:
Scotland
উত্তর
সঠিক উত্তর:
Scotland
ব্যাখ্যা
• The Solitary Reaper: 
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- এই কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
-  The Solitary Reaper  বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক(যে ফসল কাটে)।

• William Wordsworth (1770 - 1850): 
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)। 

• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

Source: Britannica.
.
In The Pilgrim's Progress, who is the protagonist of the story?
  1. Evangelist
  2. Christian
  3. Noha
  4. Johny
সঠিক উত্তর:
Christian
উত্তর
সঠিক উত্তর:
Christian
ব্যাখ্যা
• The Pilgrim's Progress
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- এর প্রধান চরিত্র Christian নামের এক যুবক যে নিজের আত্মিক মুক্তি লাভের জন্য স্বর্গ পানে যাত্রা করে, পথিমধ্যে সে মুখোমুখী হয় অসংখ্য প্রতিকূলতার।
- এটিতে Christian এর জীবনের মাধ্যমে মানুষের তীর্থযাত্রার প্রতীকী দৃষ্টি তুলে ধিরা হয়েছে।
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.

• বিখ্যাত উক্তি -
- In prayer, it is better to have a heart without words than words without a heart.

• John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.

• Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
Who is the playwright of All for Love?
  1. John Milton
  2. John Dryden
  3. Alexander Pope
  4. George Chapman
সঠিক উত্তর:
John Dryden
উত্তর
সঠিক উত্তর:
John Dryden
ব্যাখ্যা
• All for love:
- এটি John Dryden রচিত একটি play.
- এটি একটি Heroic Tragedy. 
- John Dryden রচিত  এই নাটকটি শেক্সপিয়ার রচিত বিখ্যাত নাটক Antony and Cleopatra কে ভিত্তি করে রচিত। 
- It was written in a flowing but controlled blank verse.

• John Dryden: 
- তিনি একজন English poet, dramatist, and literary critic. 
- তাকে বলা হয় Father of Modern English Criticism.

• তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: 
- All for Love (tragedy),
- The Indian Emperour (play),
- Absalom and Achitophel (poetry),
- Mac Flecknoe etc (poem).

• বিভ্রান্তি এড়াতে ভালো করে খেয়াল করুন: 
- Love for Love is a play by William Congreve.
- All for Love is a heroic play written by John Dryden.

Source: Encyclopedia Britannica.
.
In The Rape of the Lock, who is the main female character whose lock of hair is stolen?
  1. Belinda
  2. Clarissa
  3. Cynthia
  4. Arabella
সঠিক উত্তর:
Belinda
উত্তর
সঠিক উত্তর:
Belinda
ব্যাখ্যা
• "The Rape of the Lock" কাব্যে প্রধান মহিলা চরিত্রটি হল বেলিন্ডা (Belinda), যার চুলের একটি লক চুরি করা হয়। 

• The Rape of the Lock: 
- এটি Alexander Pope রচিত একটি mock-heroic Epic.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।

- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।

• Alexander Pope:
- তিনি একজন English author.
- তিনি English Augustan period এর একজন poet ও satirist.
-  He is one of the most epigrammatic of all English authors.

• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

Source: Britannica, Live MCQ Lecture.
.
Christabel is classified as which literary genre?
  1. Tragedy
  2. Ballad
  3. Drama
  4. Novel
সঠিক উত্তর:
Ballad
উত্তর
সঠিক উত্তর:
Ballad
ব্যাখ্যা
• Christabel:
- Samuel Taylor Coleridge রচিত একটি long narrative ballad.
- কবি এটি তিনটি পার্টে সমাপ্ত করতে চেয়েছিলেন।
- কিন্তু প্রথম পার্টটি ১৭৯৭ এবং এর পরেরটি ১৮০০ সালে প্রকাশিত হবার পরে, কবির এর তৃতীয় পার্টটি আর প্রকাশ করেননি।
- তাই এটিকে তাঁর unfinished poem হিসেবেও অভহত করা হয়।
- Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান, এবং প্রার্থনা করেন।
- Christabel হচ্ছে religiosity এর প্রতীক, অপরদিকে Geraldine হচ্ছে sin এর প্রতীক। 

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria (Literary criticism/autobiography),
- Christabel (long narrative ballad) (unfinished),
- Dejection: An Ode,
- Frost at Midnight,
- Kubla Khan (unfinished),
- Lyrical Ballads,
- On the Constitution of the Church and State,
- The Rime of the Ancient Marine.

Source: Encyclopedia Britannica.
.
Which of the following is written during the Romantic period?
  1. The Jew of Malta
  2. Childe Harold’s Pilgrimage
  3. Utopia
  4. The Spanish Tragedy
সঠিক উত্তর:
Childe Harold’s Pilgrimage
উত্তর
সঠিক উত্তর:
Childe Harold’s Pilgrimage
ব্যাখ্যা
Childe Harold’s Pilgrimage হল একটি কাব্যগ্রন্থ যা রোমান্টিক যুগে লেখা হয়েছে। এটি লর্ড বাইরনের একটি বিখ্যাত কবিতা। 

• Childe Harold’s Pilgrimage:
- Lord Byron is the author of the autobiographical poem 'Childe Harold’s Pilgrimage'.
- অর্থাৎ, এটা কবি Lord Byron এর আত্মজীবনী মূলক আখ্যান।  
- This is one of the most popular and signatory literary works written by Lord Byron.  
- This is a long narrative poem.
-মোট চারটি Cantos এ প্রকাশিত হয় এই কবিতাটি।  
- Harold এর চরিত্রের মাঝে Lord Byron এর নিজের চরিত্রের বৈশিষ্ট্যই মূলত: প্রতিফলিত হয়েছে।
- এই কবিতাটির মাধ্যমেই মূলত: তার কবি খ্যাতি পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে।

• Lord Byron:
- Lord Byron এর পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic poet এবং satirist.
- His poetry and personality captured the imagination of Europe.

Notable works:
Poetry:
• Hours of Idleness,
• Don Juan,
• She Walks in Beauty,
.• The Giaour (1813),
• The Bride of Abydos (1813),

Source: Britannica and enotes.com
.
Jonathan Swift is regarded as the foremost __________ in the English language.
  1. epic poet
  2. lyricist
  3. satirist
  4. dramatist
সঠিক উত্তর:
satirist
উত্তর
সঠিক উত্তর:
satirist
ব্যাখ্যা
• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন। 
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.
 
• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.
 
Source: Britannica.
.
"No more; where ignorance is bliss,
'Tis folly to be wise" - This quote is from -
  1. Ode to a Nightingale
  2. An Elegy Written in a Country Church Yard
  3. The Love Song of J. Alfred Prufrock
  4. Ode on a Distant Prospect of Eton College
সঠিক উত্তর:
Ode on a Distant Prospect of Eton College
উত্তর
সঠিক উত্তর:
Ode on a Distant Prospect of Eton College
ব্যাখ্যা
• "No more; where ignorance is bliss,
'Tis folly to be wise" - এই উদ্ধৃতিটি "Ode on a Distant Prospect of Eton College" কবিতা থেকে নেওয়া হয়েছে, যা থমাস গ্রে (Thomas Gray) রচনা করেছিলেন।

• Ode on a Distant Prospect of Eton College:
- এটি Thomas Gray রচিত।
- এই কবিতাটি 1747 সালে প্রকাশিত হয়।

• কবিতাটির একটি বিখ্যাত উক্তি -
"No more; where ignorance is bliss,
'Tis folly to be wise"

• Thomas Gray is known as a Graveyard poet.
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।

• Notable works:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

• His famous quotations:
- Where ignorance is bliss, it is folly to be wise.
- Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air.
- The paths of glory lead but to grave.
 
Source: Britannica.
১০.
Who wrote Don Juan?
  1. Byron
  2. Shelley
  3. Gray
  4. Richardson
সঠিক উত্তর:
Byron
উত্তর
সঠিক উত্তর:
Byron
ব্যাখ্যা
"Don Juan" রচনা করেছেন লর্ড বাইরন (Lord Byron)।

Don Juan:
- তার জন্ম স্পেনের সেভিল শহরে।
- Don Juan এর বাবা-মা সুখী দম্পত্তি ছিলেন না।
- হঠাৎ তার বাবা মারা যান। Don Juan কে বড় করেন তার মা এবং তাকে সাধ্যের সর্বোচ্চ দিয়ে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন।

• কৈশোর এর শুরুতে Don Juan, নামক একজন বিবাহিত মহিলার সাথে অভিসারে লিপ্ত হন।
- পরবর্তীতে তিনি স্পেন ত্যাগ করেন। জাহাজে করে যাত্রার প্রাক্কালে জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং কোনমতে প্রানে বেঁচে যান।
- পরবর্তীতে একজন জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। হাতবদল হয়ে একজন তুরস্কের একজন সম্ভ্রান্ত মহিলার হাতে পড়েন।
- যে তাকে যৌন দাস হিসবে ব্যবহার করতে চায় ।
- কিন্তু তিনি পালিয়ে যান এবং রাশানদের পক্ষ নিয়ে তুর্কীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আরেকজন সম্ভ্রান্ত বংশীয়া বিবাহিত মহিলার সাথে ব্যাভিচারে জড়ান তিনি।

• Lord Byron:
- Lord Byron এর পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic poet এবং satirist.
- His poetry and personality captured the imagination of Europe.

• Some notable work:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- Giaour,
- Lara,
- Manfred.

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture.
১১.
In which collection of poems does 'London' appear?
  1. Songs of Innocence
  2. Songs of Experience
  3. Lyrical Ballads
  4. The Prelude
সঠিক উত্তর:
Songs of Experience
উত্তর
সঠিক উত্তর:
Songs of Experience
ব্যাখ্যা
• London (William Blake)
- এটি William Blake রচিত একটি Poem.
- সম্ভবত এটি 1789 থেকে 1792 সালের মধ্যে রচিত হয়েছিল, যা তাঁর কবিতা সংকলন 'Songs of Experience' এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- কবিতাটির মাধ্যমে কবি ভবিষ্যতের লন্ডন শহর কে কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি লন্ডনের রাস্তায় হাঁটছেন, আর পাঠকদের সামনে এই শহরটিকে নিপীড়ক এবং দরিদ্র শহর হিসাবে উপস্থাপন করেছেন।
- কবিতাটি আংশিকভাবে শিল্প বিপ্লবের বিরুদ্ধে প্রতিক্রিয়ার পাশাপাশি একটি সমাজ গঠনে মানবজাতির ব্যর্থতার তীব্র সমালোচনা উত্থাপন করে।

• Willam Blake:
- William Blake is an English poet.
- তাঁর জন্ম এবং মৃত্যু লন্ডনে।
- Among the romantic poets, William Blake was both a poet and painter.

• Best Works:
• Poetry:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Schoolboy,
- The French Revolution,
- A Vision of the Last Judgment,
- Auguries of Innocence,
- Jerusalem: The Emanation of the Giant Albion,
- London,
- Milton,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- The Tyger,
- Vala or The Four Zoas,
- Visions of the Daughters of Albion.

• উল্লেখ্য যে, William Wordsworth এবং William Blake দুজনেরই 'London' নামে কবিতা রয়েছে, কিন্তু William Wordsworth এর কবিতাটির নাম হচ্ছে London 1802 এবং William Blake এর কবিতাটির নাম 'London'.
- কবিতা দুটির বিষয়বস্তু প্রায় একই।

Source: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman and Britannica.
১২.
How does Shelley describe the skylark in the poem 'To a Skylark'?
  1. As a messenger of sorrow
  2. As a blithe spirit
  3. As a fierce hunter
  4. As a lonely wanderer
সঠিক উত্তর:
As a blithe spirit
উত্তর
সঠিক উত্তর:
As a blithe spirit
ব্যাখ্যা
• শেলি তাঁর কবিতা "To a Skylark"-এ স্কাইলার্ককে "Blithe Spirit" হিসেবে বর্ণনা করেছেন। কবিতার প্রথম লাইনেই তিনি বলেন:

"Hail to thee, blithe Spirit!
Bird thou never wert—"

To a Skylark:
- এটি একটি lyric poem.
- Skylark চড়ুই এর মতো দেখতে একটি পাখি।
- কবি একে চাঁদ এর আলোর সাথে তুলনা করেন।
- কবির মনে এটি joyous spirit of the divine এর প্রতীক।
- তিনি skylark হবার ইচ্ছা পোষণ করেন।
- এর গান থেকে তিনি আত্মার প্রেরণা খুঁজে পান। তিনি মনে করে এর গান স্বর্গীয়।

• এই কবিতায় কবির সুনিপুন কাব্য দক্ষতার বহিঃপ্রকাশ ঘটেছে।
- কবিতায় দেখা যায়, স্বর্গীয় আনন্দের প্রতীক হিসেবে মৃত্যু থেকে বেপরোয়া হয়ে অনেক উঁচুতে পাখি উড়ছে।
- কবিও Sky-Lark পাখিটার মতো হতে চান যাকে কখনো দুঃখ-বেদনা কিংবা হতাশা স্পর্শ করেনি।

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
১৩.
Who does Fanny Price live with when she is sent to Mansfield Park?
  1. The Crawfords
  2. The Bertrams
  3. The Prices
  4. The Dashwoods
সঠিক উত্তর:
The Bertrams
উত্তর
সঠিক উত্তর:
The Bertrams
ব্যাখ্যা
Fanny Price Mansfield Park উপন্যাসে The Bertrams পরিবারের সাথে থাকে।

• Mansfield Park:
- এটি Jane Austen রচিত।
- প্রকাশিত হয় 1814 সালে।
- এই উপন্যাসটিকে ধরা হয় Jane Austen এর সবচেয়ে সিরিয়াস গুরুগম্ভীর উপন্যাস হিসেবে।

- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হিসেবে ধরা যায়, Fanny Price নামের এক তরুনীকে।
- কিছুটা অন্তর্মুখী স্বভাবের Fanny Price কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family এর কাছে পাঠায়।
- কিশোরী Fanny Price এর সাথে সেই পরিবারের অনেকেই রুঢ় আচরণ করে ।
- কিন্তু শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব এবং নৈতিকতায় মুগ্ধ হয়ে পরিবারের সবাই তাকে সমাদরে গ্রহন করে।
- Edmund Bertram এর সাথে বিয়ে হয় Fanny Price এর।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815),
-Northanger Abbey,
- Persuasion.

Source: Britannica.
১৪.
In Robinson Crusoe, what is the main reason Robinson Crusoe is stranded on the island?
  1. Shipwreck
  2. Pirate attack
  3. Mutiny
  4. Voluntary exile
সঠিক উত্তর:
Shipwreck
উত্তর
সঠিক উত্তর:
Shipwreck
ব্যাখ্যা
Robinson Crusoe দ্বীপে আটকে পড়ার প্রধান কারণ হল শিপরেক (Shipwreck)। উপন্যাসে, ক্রুসো একটি যাত্রায় বেরিয়ে পড়েন, কিন্তু তার জাহাজ একটি ঝড়ের কবলে পড়ে এবং সে জাহাজডুবির ফলে একটি নির্জন দ্বীপে আটকে পড়েন। এরপর তাকে সেই দ্বীপে একা একা বসবাস করতে হয়, যেখানে তিনি নিজের জীবনযাত্রা শুরু করেন এবং নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন।

Robinson Crusoe:
- Daniel Defoe রচিত একটি Novel.
- লেখকের সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- ১৭১৯ সালে লন্ডনের প্রকাশিত হয়।

- নায়ক এবং কাহিনীর বর্ণনাকারী যুবক, Robinson Crusoe. 
- তিনি ভাগ্য পরিবর্তনের জন্য সমুদ্রযাত্রায় গিয়ে বিপদের সম্মুখীন হয়।
- প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে তাকে বেঁচে থাকতে হয় ।
- প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন স্থান, যেমন: পশ্চিম আফ্রিকার গিনি, ব্রাজিল এবং ক্যারিবীয় দ্বীপ পুঞ্জে ঘুরে বেড়ান, তারপর পুনরায় ব্রাজিলে আসেন।
- সেখানেই বাড়ী তৈরী করেন, ফসল উৎপাদন শুরু করেন।
- তারপর একপর্যায়ে জঙ্গলের মানুষখেকোদের সাথেও লড়াই করেন।
- স্পেনের দখলে আসার পর তিনি তিন দশক পর লন্ডনে ফিরেন। 

• Daniel Defoe:
- তিনি একজন English novelist, pamphleteer এবং journalist. 
- তিনি Robinson Crusoe লিখেন।

Notable works:
Novels:
- Everybody's Business is Nobody's Business (1725),
- Moll Flanders (1722).

Poem:
- The True-Born Englishman,
- Hymn To The Pillory.
১৫.
Who is the author of Ode on Melancholy?
  1. William Blake
  2. Percy Bysshe Shelley
  3. John Keats
  4. Lord Byron
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা
• Ode on Melancholy:
- এটি John Keats রচিত একটি কবিতা।
- এটি একটি three stanza বিশিষ্ট কবিতা যা ১৮২০ সালে প্রকাশিত হয়েছিলো।
- এই কবিতাটি মানবজীবনে আনন্দ ও ইচ্ছার অস্থায়িত্বের কথা বলে এবং মানুষের আবেগ ও আনন্দের অপরিহার্য সঙ্গী হিসাবে দুঃখকে স্বীকার করে নেয়।
- অর্থাৎ, কবির মতে জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি অবস্থান করে এবং সুখ কখনোই চিরস্থায়ী নয় বরং জীবনে দু;খ অপরিহার্য।
- তাই কবিতা কবিতাটির শেষ স্তবকে দু;খের স্তুতিগান গেয়ে দুঃখ কে "mysterious goddess who lives in 'the very temple of Delight,' among the transitory deities of Beauty, Joy, and Pleasure - হিসেবে আখ্যায়িত করেছেন।

• John Keats:
- English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।
১৬.
What is the genre of Hudibras?
  1. Epic poetry
  2. Satirical verse
  3. Lyric poetry
  4. Tragedy
সঠিক উত্তর:
Satirical verse
উত্তর
সঠিক উত্তর:
Satirical verse
ব্যাখ্যা
• Hudibras:
- এটি Samuel Butler রচিত একটি satirical poem.
- কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৬৬৩ সালে যা Burlesque poem নামেও পরিচিত।
- এই কবিতাটি বেশ কিছু কারণে বিখ্যাত তন্মধ্যে অন্যতম হলো, এটি ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক satire যেটি কোন ব্যক্তিকে বিদ্রুপ না করে ‘আইডিয়া’ কে বিদ্রুপ করেছে।
- অর্থাৎ পুরো পিউরিটান মতাদর্শে দীক্ষিত জনসাধারণকেই তিনি তীক্ষ্ণ ভাষায় বিদ্রুপ করেছেন।
- প্রধান চরিত্র হলো একজন রগচটা, এবং ঝগড়াটে Knight যার নাম Sir Hudibras.

• Samuel Butler:
- তিনি একজন British poet ও satirist.
- তিনি Restoration Period এর একজন author.

• Samuel Butler also wrote:
- The Elephant in the Moon - A long verse poem.

Source: Britannica & Live MCQ Lecture.
১৭.
What are the names of the two main sisters in the novel 'Sense and Sensibility'?
  1. Emma and Anne
  2. Elinor and Marianne
  3. Elizabeth and Jane
  4. Catherine and Isabella
সঠিক উত্তর:
Elinor and Marianne
উত্তর
সঠিক উত্তর:
Elinor and Marianne
ব্যাখ্যা
"Sense and Sensibility" উপন্যাসের প্রধান দুই বোনের নাম হল Elinor এবং Marianne Dashwood।

• Sense and Sensibility: 
- এটি Jane Austen লিখিত একটি novel.
- এটি 1811 সালে প্রকাশিত হয়।

- ছোট বোন Marianne প্রেমে পড়ে John Willoughby এর।
- যে সুপুরষ এবং আকর্ষণীয় হলেও মানুষ হিসেবে ভালো না।
- এদিকে Marianne কে বিয়ের প্রস্তাব দেয় Colonel Brandon।
- যদিও বয়সে প্রায় ২০ বছরের বড়, তবু তিনি প্রকৃত অর্থেই ভালোবেসেছিলেন।
- মিথ্যা প্রেমের মোহে অন্ধ Marianne এই প্রস্তাব প্রত্যাখান করে।

- বড় বোন Elinor গোপনে ভালোবাসে Edward Ferrars কে ।
- যে অন্য একটি মেয়ের সাথে বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
- তবে শেষে প্রকৃত ভালোবাসার জয় হয় এবং পরিণয়ে আবদ্ধ হন Elinor এবং Edward Ferrars.
- এছাড়া, Marianne ও Colonel Brandon এর প্রস্তাবে রাজি হয়।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica, Live MCQ Lecture.
১৮.
The people of Lilliput are known for being __________ in Gulliver's Travels.
  1. giants
  2. extremely small
  3. talking horses
  4. living in the sky
সঠিক উত্তর:
extremely small
উত্তর
সঠিক উত্তর:
extremely small
ব্যাখ্যা
Gulliver's Travels-এ লিলিপুটের মানুষরা অত্যন্ত ছোট আকৃতির হয়। জোনাথান সুইফটের এই বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাসে, গালিভার যখন লিলিপুটে পৌঁছান, তখন তিনি দেখেন যে সেখানকার মানুষরা প্রায় ছয় ইঞ্চি উচ্চতার।

• Gulliver's Travels:
- Jonathan Swift রচিত একটি novel, তিনি Augustan age এর একজন Author, তাই এটি Augustan age এর  রচনা।
- এটি 18th century এর একটি famous satire.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
 
• Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সবার উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-  তার বিশাল দেহ নিয়ে লিলিপুটদের নানা উপকারে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও লড়াই করে।
- এভাবে সে লিলিপুটদের রাজ্যে একপ্রকার হিরোতে পরিণত হয়।
- যদিও এক পর্যায়ে Gulliver তাদের রোষের শিকার হয় এবং তার শাস্তি হয় তার চোখ তুলে ফেলা হবে।
- পরিশেষে Gulliver শাস্তি এড়াতে সমর্থ হয় এবং বেঁচে ফিরে আসে।
 
• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Augustan age এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.
 
• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica & Live MCQ lecture.
১৯.
কোন পদার্থে ক্যালরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে?
  1. স্নেহ জাতীয় পদার্থে
  2. প্রোটিন জাতীয় পদার্থে
  3. শর্করা জাতীয় পদার্থে
  4. খনিজ জাতীয় পদার্থে
সঠিক উত্তর:
স্নেহ জাতীয় পদার্থে
উত্তর
সঠিক উত্তর:
স্নেহ জাতীয় পদার্থে
ব্যাখ্যা
ক্যালরি: 
- ১ গ্রাম পানির তাপমাত্রা ১০ সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে ১ ক্যালরি। 
- ১০০০ ক্যালরি = ১ কিলোক্যালরি। 
- শর্করা, প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয়, এই তাপ দেহের ভিতরে খাদ্যের পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্তসঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে। 
- খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলোক্যালরি। 
- যেসব খাদ্যে শর্করা, প্রোটিন ও স্নেহ পদার্থ থাকে, সেসব খাদ্য থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। 
- যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে, সেসব খাদ্যে ক্যালরির পরিমাণ কম থাকে। 
- তেল বা চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে ক্যালরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 
- স্নেহ জাতীয় পদার্থের প্রতি গ্রামে ৯ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২০.
নিচের কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে একটি মাত্র ছিদ্র থাকে? 
  1. কেঁচো
  2. প্রজাপতি
  3. পামরীপোকা
  4. জেলী মাছ
সঠিক উত্তর:
জেলী মাছ
উত্তর
সঠিক উত্তর:
জেলী মাছ
ব্যাখ্যা
- 'জেলী মাছ' একটি অমেরুদণ্ডী প্রাণী, যার দেহে একটি মাত্র ছিদ্র থাকে। 

অমেরুদণ্ডী প্রাণী: 

- অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষি এবং এদের লেজ নেই। 
- অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। 
যেমন- 
• অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোটো, এদের খালিচোখে দেখা যায় না। 
যেমন- অ্যামিবা। 
• একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, যাদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। 
যেমন- কেঁচো, জোঁক। 
• আরেক দলভুক্ত প্রাণী, এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে এবং মাংসল পা থাকে। 
যেমন- শামুক ও ঝিনুক। 
• পৃথিবীতে পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের দেহ তিনটি অংশে বিভক্ত যথা: মস্তক, বক্ষ ও উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে। 
যেমন- প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি। 
• অনেক পতঙ্গ আছে যারা উপকার করে। এরা উপকারী পতঙ্গ। 
যেমন: মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। 
• নানা রকম রোগ ছড়ায় এমন শ্রেণিভুক্ত প্রাণী। 
যেমন- মশা ও মাছি। 
• অনেক পতঙ্গ আবার ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতিসাধন করে। 
যেমন- উইপোকা, লেদাপোকা, পামরীপোকা ইত্যাদি। 
• এমন কতকগুলো সামুদ্রিক প্রাণী আছে, যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। 
যেমন- তারামাছ ও সামুদ্রিক শশা। 
• আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলেন্টেরন থাকে। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্রপথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। 
যেমন- জেলী মাছ, প্রবালকীট। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২১.
কাণ্ডের কোন অংশ থেকে পাতা বের হয়? 
  1. পর্বমধ্য
  2. মুকুল
  3. পর্ব
  4. কাণ্ডের অগ্রভাগ
সঠিক উত্তর:
পর্ব
উত্তর
সঠিক উত্তর:
পর্ব
ব্যাখ্যা
কাণ্ডের বিভিন্ন অংশ: 
- উদ্ভিদের যে অংশ থেকে শাখা-প্রশাখা পাতা উৎপন্ন হয়, তাই কাণ্ড। 
- এতে পর্ব, পর্বমধ্য ও মুকুল থাকে। 
১। পর্ব: 
- কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। 

২। মুকুল: 
- কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। 
- সাধারণত মুকুল পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। 
- কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। 

৩। পর্বমধ্য: 
- পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। 
- পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। 
- পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২২.
কোন কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়?
  1. আদি কোষ
  2. প্রকৃত কোষ
  3. দেহ কোষ
  4. জনন কোষ
সঠিক উত্তর:
আদি কোষ
উত্তর
সঠিক উত্তর:
আদি কোষ
ব্যাখ্যা
কোষ: 
- জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। 
- জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। 
- কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে। 
- বহুকোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয়ের প্রয়োজন হয়। 
- কোষ আণুবীক্ষণীক বস্তু। অর্থাৎ, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। 
- ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। 

জীবকোষের প্রকারভেদ: 
- নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। 
যথা- আদি কোষ ও প্রকৃত কোষ। 
- আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। 
যেমন- ব্যাকটেরিয়া। 
- প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। 
- প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দু'ভাগে ভাগ করা হয়। 
যথা- দেহকোষ ও জননকোষ। 
- দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। 
- জননকোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। 
- জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়। 
যেমন- গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। 
- সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২৩.
কোনটি স্থায়ী টিস্যুর অন্তর্ভুক্ত নয়?
  1. কোলেনকাইমা টিস্যু
  2. ভাজক টিস্যু
  3. প্যারেনকাইমা টিস্যু
  4. স্ক্লেরেনকাইমা টিস্যু
সঠিক উত্তর:
ভাজক টিস্যু
উত্তর
সঠিক উত্তর:
ভাজক টিস্যু
ব্যাখ্যা
টিস্যু: 
- একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে টিস্যু বলে। 

উদ্ভিদ টিস্যু: 
- উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। 
- একেক ধরনের টিস্যু একেক ধরনের কাজ সম্পন্ন করে। 
- বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার। 
যথা- ক) ভাজক টিস্যু ও খ) স্থায়ী টিস্যু। 

স্থায়ী টিস্যু: 
- ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। 
- উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। 
- স্থায়ী টিস্যু তিন প্রকার। 
যথা- সরল টিস্যু (যেমন: প্যারাকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা), জটিল টিস্যু (জাইলেম ও ফ্লোয়েম) এবং ক্ষরণকারী টিস্যু। 
- স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে- খাদ্য প্রস্তুত ও পরিবহন করা এবং দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২৪.
কোন কণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
  1. রক্তরস
  2. লোহিত রক্তকণিকা
  3. শ্বেত রক্তকণিকা
  4. অণুচক্রিকা
সঠিক উত্তর:
অণুচক্রিকা
উত্তর
সঠিক উত্তর:
অণুচক্রিকা
ব্যাখ্যা
রক্তকণিকা: 
- রক্তে তিন ধরনের কণিকা রয়েছে। 
যথা- 
ক. লোহিত রক্তকণিকা: 
- লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল দেখায়, এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। 
- হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। 
- লোহিত রক্তকণিকা উভঅবতল (উভয় পৃষ্ঠে খাদ আছে), চাকতির মতো গোলাকার কোষ। 
- পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 
- লোহিত রক্তকণিকা যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়। 

খ. শ্বেত রক্তকণিকা: 
- শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড়ো ও অনিয়মিত আকারের হয়। 
- এদের নিউক্লিয়াস আছে, প্লীহা ও অস্থিমজ্জায় এদের জন্ম। 
- দেহে কোনো রোগ-জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। 
- শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে, তাই এদের সৈনিকের সাথে তুলনা করা হয়। 

গ. অণুচক্রিকা: 
- অণুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। 
- এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোটো হয় ও নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকারে থাকে। 
- এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। 
- দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এদের প্লেটলেটও বলে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২৫.
একটি ফুলের সবগুলো স্তবককে ধারণ করে কোনটি?
  1. পুংকেশর
  2. গর্ভকেশর
  3. থ্যালামাস
  4. দলমণ্ডল
সঠিক উত্তর:
থ্যালামাস
উত্তর
সঠিক উত্তর:
থ্যালামাস
ব্যাখ্যা
ফুল: 
- যে ফুলে পাঁচটি অংশ যেমন- পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর দেখা যায়, সে ফুলগুলোকে বলে সম্পূর্ণ ফুল। 
- আর যদি এই পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে, তবে সে ফুলগুলোকে বলে অসম্পূর্ণ ফুল। 
- কখনো কখনো ফুলে এই পাঁচটি অংশ ছাড়াও বৃতির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে, একে উপবৃতি বলে। 
যেমন- জবা ফুলে এমন উপবৃতি দেখা যায়। 
- আবার কোনো কোনো ফুলে বৃন্ত থাকে, এগুলোকে সবৃন্তক ফুল এবং যে ফুলগুলোয় বৃন্ত থাকে না সেগুলোকে অবৃন্তক ফুল বলে। 

ফুলের বিভিন্ন অংশ: 
বৃতি: 
- ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে। 
- সাধারণত এরা সবুজ রঙের হয়। 
- বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্ত বৃতি বলে। 
- এর প্রতি খণ্ডকে বৃত্যাংশ বলে। 
- বৃতি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুঁড়ি অবস্থায় রোদ, বৃষ্টি ও পোকা-মাকড় থেকে রক্ষা করে। 

দলমণ্ডল: 
- এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। 
- কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে, এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। 
- পাপড়িগুলো পরস্পর যুক্ত (যেমন-ধুতরা) অথবা পৃথক (যেমন-জবা) থাকতে পারে, এরা বিভিন্ন রঙের হয়। 
- দলমণ্ডল রঙিন হওয়ায় পোকা-মাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। 
- এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে। 

পুংস্তবক বা পুংকেশর: 
- এটি ফুলের তৃতীয় স্তবক, এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। 
- পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। 
- পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকে পুং জননকোষ উৎপন্ন হয়। 
- এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। 

স্ত্রীস্তবক বা গর্ভকেশর: 
- এটি ফুলের চতুর্থ স্তবক, এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। 
- একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্তগর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্তগর্ভপত্রী বলে। 
- একটি গর্ভপত্রের তিনটি অংশ যথা- গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড থাকে। 
- গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে, ডিম্বকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। 
- এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। 
- বৃতি ও দলমণ্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলে। 

থ্যালামাস ও পুষ্প পত্রাধার: 
- থ্যালামাস ও পুষ্প পত্রাধার একটি ফুলের উপরের সবগুলো স্তবককে ধারণ করে। 

পুষ্পমঞ্জরি: 
- কান্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। 
- পরাগায়নের জন্য পুষ্পমঞ্জরির গুরুত্ব খুব বেশি। 
- এ শাখার বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জরি ও বৃদ্ধি সসীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
২৬.
হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে কত বার সংকোচিত ও প্রসারিত হয়?
  1. ৬৮ বার
  2. ৭২ বার
  3. ৭৬ বার
  4. ৭৮ বার
সঠিক উত্তর:
৭২ বার
উত্তর
সঠিক উত্তর:
৭২ বার
ব্যাখ্যা
হৃৎপিণ্ড: 
- হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ, এটা পেরিকার্ডিয়াম নামে দুই স্তরবিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। 
- হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত, হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি, যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজেই সংকোচন ও প্রসারণে সক্ষম। 
- প্রতি মিনিটে কম বেশি ৭২ বার হৃৎপিণ্ড সংকোচিত ও প্রসারিত হয়। 
- হৃৎপিণ্ড তিন সতরে গঠিত। যথা- ক. বাইরের স্তর বা এপিকার্ডিয়াম খ. মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম এবং গ. ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। 
- এদের মধ্যে মায়োকার্ডিয়ামই সবচেয়ে পুরু এবং এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে। 
- হৃৎপিণ্ড একটি চার প্রকোষ্ঠবিশিষ্ট ফাঁপা অঙ্গ। 
- হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম ডান অলিন্দ ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটি যথাক্রমে ডান ও বাম নিলয়। 
- অলিন্দে প্রাচীর পাতলা ও নিলয়ের প্রাচীর পুরু থাকে, বাম নিলয়ের প্রাচীর অধিকতর পুরু থাকে। 
- অলিন্দ ও নিলয় দুটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে, আয়তনে অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোটো হয়। 
- ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ-নিলয় ছিদ্র থাকে, ঐ ছিদ্রপথে তিন কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। রক্ত এ ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। 
- অনুরূপভাবে বাম অলিন্দ ও নিলয়ের দুই কপাট বিশিষ্ট মাঝে কপাটিকা থাকে, এক্ষেত্রেও বাম অলিন্দ থেকে রক্ত কেবল মাত্র নিলয়ে প্রবেশ করতে পারে। 
- এছাড়া মহাধমনি ও বাম নিলয়ের সংযোগস্থলে ও ফুসফুসীয় ধমনি এবং ডান নিলয়ের সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে, এ কপাটিকাগুলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২৭.
শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
  1. ক্যারোলাস লিনিয়াস
  2. জন রে
  3. অ্যারিস্টটল
  4. থিওফ্রাস্টাস
সঠিক উত্তর:
ক্যারোলাস লিনিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ক্যারোলাস লিনিয়াস
ব্যাখ্যা
শ্রেণিবিন্যাসবিদ্য: 
- পৃথিবীতে বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা সঠিক সংখ্যা কারো জানা নেই, তাই বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণিবিন্যাস। 
- প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়। 
- এদের বৈশিষ্ট্য অনুযায়ী জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। 
- প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যা শ্রেণিবিন্যাসবিদ্যা (Taxonomy) নামে পরিচিত। 
- প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। 
যেমন- মানুষ, কুনোব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। 
- কোনো প্রাণীর শ্রেণিবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়, এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। 

- শ্রেণিবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। 
- প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়, কারণ তিনিই সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। 
- একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। 
যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম - Homo sapiens  । 
- বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
২৮.
কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না?
  1. টেরিস
  2. ব্রায়াম
  3. এগারিকাস
  4. স্পাইরোগাইরা
সঠিক উত্তর:
এগারিকাস
উত্তর
সঠিক উত্তর:
এগারিকাস
ব্যাখ্যা
অপুষ্পক উদ্ভিদ: 
- যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। 
যেমন: মস, ফার্ন ইত্যাদি। 
- এরা স্পোর বা রেনুর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। 
- অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 
১। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ: 
- এসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। 
- এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা শৈবাল। 
যেমন: স্পাইরোগাইরা। 
- আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা ছত্রাক। 
যেমন: এগারিকাস। 

২। মসবর্গীয় উদ্ভিদ: 
- এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। 
- কিন্তু এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। 
- সাধারণত এরা পুরানো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়। 
যেমন: ব্রায়াম। 

৩। ফার্নবর্গীয় উদ্ভিদ: 
- ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 
- এদের দেহে পরিবহণ টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলীত থাকে। 
- বাড়ির পাশে স্যাতস্যাতে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়। 
যেমন: টেরিস। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
২৯.
খাদ্যবস্তুকে পিচ্ছিল ও গিলতে সাহায্য করে কোনটি?
  1. এনজাইম
  2. মলটোজ
  3. মিউসিন
  4. ট্রিপসিন
সঠিক উত্তর:
মিউসিন
উত্তর
সঠিক উত্তর:
মিউসিন
ব্যাখ্যা
লালা: 
- লালা একপ্রকার বর্ণহীন তরল পদার্থ।
- মুখের পেছনে অবস্থিত লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়।
- খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে।
- লালাগ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন খাদ্যবস্তুকে পিচ্ছিল করে ও গিলতে সাহায্য করে
- লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে।

এনজাইম: 
- এনজাইম হলো এমন একটি বস্তু, যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে, কিন্তু ক্রিয়া-বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। 
- নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম ভাল কাজ করে। 
• নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। 
যেমন- ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের উপর ক্রিয়া করে। 
- লালার এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় (মলটোজ) পরিণত করে, এ কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষণ মুখে রাখলে মিষ্টি লাগে। 
- জিহ্বা খাদ্যবস্তু গিলতে সাহায্য করে। 
- মুখের শেষ প্রান্ত থেকে দুটি নল দেহের ভিতরের দিকে নেমে গেছে, এদের একটি অন্ননালী ও অন্যটি শ্বাসনালি। 
- শ্বাসনালির পেছনে নলের মতো অংশটিকে অন্ননালী বলে। এই নালি দিয়ে খাদ্য ও পানীয় পাকস্থলিতে পৌঁছায়। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৩০.
কোন হরমোন উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর বৃদ্ধিতে সাহায্য করে এবং আলোর প্রভাবের প্রতি উত্তেজনাবোধ সৃষ্টি করে?
  1. আভিলিন
  2. অক্সিন
  3. জিব্বেরেলিন
  4. সাইটোকিনিন
সঠিক উত্তর:
অক্সিন
উত্তর
সঠিক উত্তর:
অক্সিন
ব্যাখ্যা
অক্সিন: 
- চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। 
- তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। 
- যখন আলো তীর্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। 
- প্রকৃতপক্ষে ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। 
- অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরেপড়া রোধ হয়। 
অর্থাৎ, অক্সিন হরমোন উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর বৃদ্ধিতে সাহায্য করে এবং আলোর প্রভাবের প্রতি উত্তেজনাবোধ সৃষ্টি করে। 

জিব্বেরেলিন: 
- চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। 
- এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। 
- এ জন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। 
- বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩১.
উদ্ভিজ্জ প্রোটিন কোনটি?
  1. মাছ
  2. ডিম
  3. বাদাম
  4. মাংস
সঠিক উত্তর:
বাদাম
উত্তর
সঠিক উত্তর:
বাদাম
ব্যাখ্যা
প্রোটিন বা আমিষ: 
- উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে প্রাণিজ এবং উদ্ভিজ প্রোটিন হিসেবে উল্লেখ করা হয়। 
- মাছ, মাংস, ডিম ও দুগ্ধজাত দ্রব্য প্রোটিনের উৎস প্রাণী, তাই এগুলো প্রাণিজ প্রোটিন। 
- অপরদিকে ডাল, বাদাম, শিম ও বরবটির বীজ ইত্যাদির উৎস উদ্ভিদ, তাই এগুলো উদ্ভিজ্জ প্রোটিন। 
- শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিয়রকর রোগ হয়। 
- এ রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। 
- শিশুদেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। 

প্রোটিনের কাজ: 
১. প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহে বৃদ্ধির জন্য কোষ গঠন করা। 
যেমন- দেহের পেশি, হাড় বা অস্থি, রক্ত কণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। 
২. দেহে শক্তি উৎপন্ন করা। 
৩. দেহে রোগ প্রতিরোধকারী এন্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৩২.
নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ কোনটি?
  1. নারিকেল
  2. আম
  3. সুপারি
  4. পাইনাস
সঠিক উত্তর:
পাইনাস
উত্তর
সঠিক উত্তর:
পাইনাস
ব্যাখ্যা
সপুষ্পক উদ্ভিদ: 
- উদ্ভিদে ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক এই দুই ভাগে বিভক্ত করা হয়। 
- যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। 
যেমন: আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। 
- এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতা বিভক্ত। 
- ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। 
- বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নবীজী এবং আবৃতবীজী এই দুই ভাগে ভাগ করা হয়। 
- নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। 
উদাহরণ: সাইকাস, পাইনাস ইত্যাদি। 
- আর আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত থাকে। 
উদাহরণ: আম, জাম, সুপারি ইত্যাদি। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৩৩.
কোন অঙ্গাণু কোষের শক্তির আধার হিসেবে কাজ করে?
  1. মাইটোকন্ড্রিয়া
  2. নিউক্লিয়াস
  3. কোষগহ্বর
  4. সাইটোপ্লাজম
সঠিক উত্তর:
মাইটোকন্ড্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা
মাইটোকন্ড্রিয়া: 
- একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। 
- এরা দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। 
- এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত্ত থাকে, বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। 
- মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। 
- তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।