পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৩৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১২: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
'জ্ঞাত' শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
  1. ক) √জ্ঞা + ত
  2. খ) জ্ঞা + ক্ত
  3. গ) √জ্ঞা + ক্ত
  4. ঘ) জ্ঞা + ত
সঠিক উত্তর:
ক) √জ্ঞা + ত
উত্তর
সঠিক উত্তর:
ক) √জ্ঞা + ত
ব্যাখ্যা
জ্ঞাত (বিশেষণ):
অর্থ -
১. জানা গেছে বা জেনেছে এমন, অবগত (জ্ঞাত থাকা)
২. বিদিত, প্রকাশিত (জ্ঞাত বিষয়)

- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
- এর প্রকৃতি প্রত্যয় - √জ্ঞা + ত

তথ্যসূত্র:- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
  1. ক) পুঁথি সাহিত্য
  2. খ) ছড়া
  3. গ) ডাক ও খনার বচন
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ডাক ও খনার বচন
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাক ও খনার বচন
ব্যাখ্যা
- ডাক ও খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা।
- বুদ্ধ সমাজের ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল।
- ডাকের বচনে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে।
- খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।
- তাই মধ্যযুগের ডাক ও খনার বচন কৃষিকাজের জন্য উপযোগী ছিল।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্তশাসন
  3. গ) সায়ত্ত্বশাসন
  4. ঘ) স্বায়ত্ত্বশাসন
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য):
অর্থ - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
(স্বায়ত্ত + শাসন)

তথ্যসূত্র:- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ?
  1. ক) নিলাজ
  2. খ) আকণ্ঠ
  3. গ) কমজোর
  4. ঘ) সাজোয়ান
সঠিক উত্তর:
গ) কমজোর
উত্তর
সঠিক উত্তর:
গ) কমজোর
ব্যাখ্যা
- উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।
- বাংলা উপসর্গ ২১ টি। যথা; অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

- তৎসম উপসর্গ ২০ টি। যথা; প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

- ফারসি উপসর্গ; কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
- কম ফারসি উপসর্গ। যা স্বল্প অর্থে ব্যবহৃত হয়। যেমন- কমজোর, কমবখত। 

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
"ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো" - বিখ্যাত এই গানটির গীতিকার কে?
  1. ক) খান আতাউর রহমান
  2. খ) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) আপেল মাহমুদ
  4. ঘ) নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
খ) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
- "ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ" - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লিখা একটি গান। 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ(১৯৫৬-১৯৯১):
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম বরিশালে, ১৯৫৬ সালের ১৬ অক্টোবর।
- পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রাম।
- তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তাঁর দুটি কাব্য—উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১) প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

তথ্যসূত্র:- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বর্ষায় নদীর পানি কলকল শব্দে বয়ে চলে - বাক্যে ‘কল কল’ কী ধরনের অব্যয়?
  1. ক) অনন্বয়ী
  2. খ) অনুকার
  3. গ) সমুচ্চয়ী
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) অনুকার
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুকার
ব্যাখ্যা
- যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- ধ্বন্যাত্মক অব্যয়ের উদাহরণঃ বজ্রের ধ্বনি - কড় কড়, স্রোতের ধ্বনি - কলকল, শুষ্ক পাতার শব্দ - মর মর।

তথ্যসূত্র:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি , নবম-দশম শ্রেণি।
.
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ গানটি কার লেখা?
  1. ক) হাছন রাজা
  2. খ) লালন শাহ
  3. গ) সিরাজ সাঁই
  4. ঘ) শাহ আবদুল করিম
সঠিক উত্তর:
খ) লালন শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) লালন শাহ
ব্যাখ্যা
- ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ -গানটির রচয়িতা বাউল সম্রাট খ্যাত লালন শাহ।
তার অন্যান্য গানের মধ্যে রয়েছে:
- ‘বাড়ির কাছে আরশী নগর’
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
- ‘মিলন হবে কত দিনে’
- ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
- ‘তিন পাগলের মেলা’
- ‘সময় গেলে সাধন হবে না’।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
.
'Cyclone' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
  1. ক) ল্যাটিন
  2. খ) স্প্যানিশ
  3. গ) ফরাসি
  4. ঘ) গ্রিক
সঠিক উত্তর:
ঘ) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিক
ব্যাখ্যা
- ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ হলো Cyclone.
- এর উৎপত্তি গ্রিক শব্দ Kyklos থেকে যার অর্থ Coil of Snakes বা সাপের কুণ্ডলী।
- সাইক্লোন বা ঘূর্ণিঝড় স্যাটেলাইটের ছবিতে সাপের কুণ্ডলীর মতো দেখায়।
- ঘূর্ণিঝড় আমাদের দেশে ‘সাইক্লোন’ নামে পরিচিত হলেও দূরপ্রাচ্যে এটি ‘টাইফুন’ এবং আমেরিকায় ‘হ্যারিকেন’ নামে পরিচিত।

তথ্যসূত্র:- সাধারণ বিজ্ঞান , নবম-দশম শ্রেণি।
.
পদাধিকার বলে রাষ্ট্রপতি কোন প্রতিষ্ঠানের প্রধানের চেয়ার অলংকিত করেন না?
  1. ক) রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
  2. খ) সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
  3. গ) সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
  4. ঘ) এশিয়াটিক সোসাইটির প্রধান
সঠিক উত্তর:
ক) রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
ব্যাখ্যা
পদাধিকার বলে রাষ্ট্রপতি যেসব প্রতিষ্ঠানের প্রধান সেগুলো নিম্নরুপ:-
- সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক,
- সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর 
- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ,
- স্কাউট
- এশিয়াটিক সোসাইটির প্রধান।

পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসকল প্রতিষ্ঠানের প্রধান:-
- ECNEC , NEC , BEZA , BEPZA  
- জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ 
- জাতীয় পর্যটন পরিষদ 
- জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি 
- রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি 
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
- প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি (NICAR)

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়।
১০.
'সবুজ মাঠ পেরিয়ে' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) শেখ রেহেনা
  2. খ) শেখ কামাল
  3. গ) সিমির হোসেন রিমি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা।
- তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:-
১। ‘‘শেখ মুজিব আমার পিতা’’,
২। ওরা টোকাই কেন?,
৩। বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’’,
৪। দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’’,
৫। ‘‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’’,
৬। আমরা জনগণের কথা বলতে এসেছি’’,
৭। ‘‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’’,
৮। ‘‘সাদা কালো’’,
৯। ‘‘সবুজ মাঠ পেরিয়ে’’,
১০।মুজিব বাংলার, বাংলা মুজিবের,
১১। Miles to Go, The Quest for Vision-2021 (two volumes) ইত্যাদি।

তথ্যসূত্র:- প্রধানমন্ত্রীর কার্যালয়।
১১.
ছয় দফায় অর্থ সংক্রান্ত দফা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন
২. ফেডারেল সরকার
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য
৫. বৈদেশিক বাণিজ্য
৬. প্যারা মিলিশিয়া গঠন।

- সুতরাং, ৬ দফার মধ্যে ৩টি (৩,৪,৫) দফা অর্থনীতি ও মুদ্রা বিষয়ক এবং বাকি ৩টি শাসন ও নিরাপত্তা বিষয়ক ছিলো।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১২.
সুন্দরবনের আয়তন কত?
  1. ক) ১০,০০০ বর্গ কিলোমিটার
  2. খ) ৯৭৫০ বর্গ কিলোমিটার
  3. গ) ৬,০১৭ বর্গ কিলোমিটার
  4. ঘ) ৩৯৮৩ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর:
ক) ১০,০০০ বর্গ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০,০০০ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
- সুন্দরবন বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি।
- এ বনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সু্ন্দরবন অবস্থিত।
- সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ , নবম-দশম শ্রেণি এবং বনবিভাগ।
১৩.
নিচের কোন সংস্থাটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে?
  1. ক) UNIDO
  2. খ) UNESCO
  3. গ) WIPO
  4. ঘ) FAO
সঠিক উত্তর:
গ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
গ) WIPO
ব্যাখ্যা
- World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়।

- জামদানি (২০১৬-বিসিক)
- ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর)
- ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট)
- ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড)
- রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড)
- রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক)
- নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন)
- দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) এবং
- বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI)।

তথ্যসূত্র:- বিবিসি বাংলা এবং WIPO ওয়েবসাইট।
১৪.
Identify the adjective from the words below-
  1. ক) Honest
  2. খ) Honesty
  3. গ) Honestness
  4. ঘ) Both B+C
সঠিক উত্তর:
ক) Honest
উত্তর
সঠিক উত্তর:
ক) Honest
ব্যাখ্যা
- Honest means:  Without dissimulation; frank. It is an adjective. বাংলায় , সৎ।
- On the other hand, honesty and honestness both are nouns and express the same meaning. 

Source: Oxford Learners Dictionary
১৫.
“Please stop writing”- In this sentence the underlined word is a/an-
  1. ক) Verb
  2. খ) adjective
  3. গ) gerund
  4. ঘ) adverb
অনির্ধারিত
ব্যাখ্যা

- Here the word “Writing” is being used and functioned as both noun and verb. 

- Words with similar features are called Gerund or Gerund noun. 
For example, walking is a good exercise. 

- According to Merriam-Webster Dictionary: a verbal noun in Latin that expresses generalized or uncompleted action.

- In simple words: if verb+ing used as a noun, then its called gerund. 

Source
: Oxford Practical Grammar


"writing" - এর নিচে আন্ডারলাইন থাকবে।
লাইভ প্রশ্নে আন্ডারলাইন না থাকায় বাতিল করা হয়েছে।

১৬.
He is not truthful, I can’t trust_____
  1. ক) his
  2. খ) her
  3. গ) him
  4. ঘ) he
সঠিক উত্তর:
গ) him
উত্তর
সঠিক উত্তর:
গ) him
ব্যাখ্যা
- The right answer will be ‘him’. 
- The blank space in the sentence is for an objective pronoun or object of the sentence.
- Among the options, both her and him are objective pronouns.

Source: Merriam Webster Dictionary
১৭.
Fill in the blanks: Call____ the police.
  1. ক) in
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা
- Call in অর্থ: To ask one to come to a particular place বা ডেকে আনা। 
- Call at অর্থ: কোন  জায়গায় সামান্য সময়ের জন্য থামা। 
- Call by অর্থ যাওয়ার পথে বা পথিমধ্যে কারো সাথে দেখা করা। 
- Call for অর্থ কোন কিছু দাবী করা বা চাওয়া বা আহবান করা। 
সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে- Call in. 

Source
: Oxford Learner's Dictionary
১৮.
She is responsible____ health issues.
  1. ক) about
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) for
উত্তর
সঠিক উত্তর:
গ) for
ব্যাখ্যা
- সাধারণত Responsible এর পরে For ব্যবহৃত হয় । 
- অধিকাংশ সময় responsible for  দ্বারা কোন Particular reason বোঝানো হয়। 

Source: Merriam-Webster Dictionary
১৯.
Prime minister will give instructions ____ Phone.
  1. ক) over
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
ঘ) by
উত্তর
সঠিক উত্তর:
ঘ) by
ব্যাখ্যা
Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
By phone: The company can be reached by phone on this number.
Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary
২০.
Select the meaning of the given idiom.
Call it a day
  1. ক) Time to celebrate
  2. খ) Time to observe
  3. গ) Time to quit
  4. ঘ) Time to wait
সঠিক উত্তর:
গ) Time to quit
উত্তর
সঠিক উত্তর:
গ) Time to quit
ব্যাখ্যা
Call it a day
English Meaning: decide or agree to stop doing something / end a period of activity, especially resting content that enough has been done.
Bangla Meaning: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া
Ex. Sentence: I'm getting a bit tired now - let's call it a day.
Bangla Meaning: আমার খুব ক্লান্তি লাগছে, আজকের মত এখানেই শেষ করি।

Source: Live MCQ Lecture
২১.
The Nobel Prize of Literature in 2021 is awarded to -
  1. ক) Louise Glück
  2. খ) Peter Handke
  3. গ) Abdulrazak Gurnah
  4. ঘ) Olga Tokarczuk
সঠিক উত্তর:
গ) Abdulrazak Gurnah
উত্তর
সঠিক উত্তর:
গ) Abdulrazak Gurnah
ব্যাখ্যা
2021 এ নোবেল বিজয়ী উপন্যাসিক Abdulrazak Gurnah এর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হল Paradise।
মূলত এই বিখ্যাত উপন্যাস এর জন্যই Abdulrazak Gurnah নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- Memory of Departure. – London : Jonathan Cape, 1987
- Pilgrims Way. – London : Jonathan Cape, 1988
- Dottie. – London : Jonathan Cape, 1990
- Paradise. – London : Hamish Hamilton, 1994
- Admiring Silence. – London : Hamish Hamilton, 1996
- By the Sea. – London : Bloomsbury, 2001
- Desertion. – London : Bloomsbury, 2005
- The Last Gift. – London : Bloomsbury, 2011
- Gravel Heart. – London : Bloomsbury, 2017
- Afterlives. – London : Bloomsbury, 2020

Source: Nobel Prize Website.
২২.
'অনাকাক্ষিত' শব্দের ইংরেজি অর্থ কোনটি?
  1. ক) Privation
  2. খ) Inadequate
  3. গ) Unwanted
  4. ঘ) Uncanny
সঠিক উত্তর:
গ) Unwanted
উত্তর
সঠিক উত্তর:
গ) Unwanted
ব্যাখ্যা
Unwanted (Adjective)
English Meaning: not or no longer desired.
Bangla Meaning: অবাঞ্ছিত; অনাবশ্যক; অনাকাক্ষিত
Synonym: unwelcome, undesirable, undesired
Example Sentence: Affairs can lead to unwanted pregnancies.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২৩.
Fill in the gap:
At 9 am tomorrow, they ___ in the factory.
  1. ক) will work
  2. খ) will be working
  3. গ) working
  4. ঘ) will have worked
সঠিক উত্তর:
খ) will be working
উত্তর
সঠিক উত্তর:
খ) will be working
ব্যাখ্যা
ভবিষ্যৎকালে কোন কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Continuous Tense বলে।
 Structure: Subject+shall be/will be+ verb-ing+extension.

So, complete sentence: At 9 am tomorrow, they will be working in the factory.
২৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে? 
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ১৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে (২৮ - ৪ ) বা ২৪, (৪১ - ৫)বা ৩৬ এবং (৬৬ - ৬)বা ৬০ এর গ.সা. গু 
২৪, ৩৬, ৬০ এর গ. সা. গু = ১২ 

বৃহত্তম সংখ্যাটি= ১২ 
২৫.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৬০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ক) ১০%
  2. খ) ৮%
  3. গ) ৬%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
ঘ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫%
ব্যাখ্যা
মুনাফা I = ১৫০০ টাকা
আসলP = ৬০০০ টাকা
মুনাফার হার r = ?
সময়  n = ৫ বছর
 
আমরা জানি,
I = Prn
r = I/Pn
r = (১৫০০ ×১০০) /(৬০০০ × ৫)
r = ৫%
২৬.
একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২৫% লাভ
  2. খ) ২০% লাভ
  3. গ) ২০% ক্ষতি
  4. ঘ) ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
গ) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০% ক্ষতি
ব্যাখ্যা
ধরি,
গাড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা 
 বিক্রয়মূল্য = (১০০ এর ৪/৫) 
                  = ৮০ টাকা 
ক্ষতি = (১০০ - ৮০)
         = ২০ টাকা
২৭.
x - 7 = - 7/x হলে 1/(x2 - 7x + 9) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) - 1
  4. ঘ) - 1/2
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
দেয়া আছে,
x - 7 = - 7/x
x(x - 7) =  - 7
x2 - 7x = - 7

প্রদত্ত রাশি = 1/(x2 - 7x + 9)
                  = 1/(- 7 +  9)
                  = 1/2
২৮.
5, 8, 12 এবং 15 এর যোগফল 3, 4, x এবং x + 3 এর যোগফলের সমান হলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
গ) 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 15
ব্যাখ্যা
5, 8, 12 এবং 15 এর যোগফল =  5 + 8 + 12 + 15 = 40
3, 4, x এবং x + 3 এর যোগফল = 3 + 4 + x + x + 3 = 10 + 2x
প্রশ্নমতে,
10 + 2x = 40
⇒ 2x = 40 - 10
⇒ 2x= 30
⇒ x = 15
২৯.
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = কত?
  1. ক) ২ : ১
  2. খ) ১০ : ১
  3. গ) ৫ : ১
  4. ঘ) ৪ : ১
সঠিক উত্তর:
ক) ২ : ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ : ১
ব্যাখ্যা
X এর ১০% = Y এর ২০%
বা, X/Y = ২০% / ১০%
বা, X : Y = ২ : ১
৩০.
করিম একটি কাজ রহিমের চেয়ে ৬০ দিন কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির ৩ গুণ হয় তবে করিম একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ক) ১৮ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ৩০ দিন
সঠিক উত্তর:
ঘ) ৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ দিন
ব্যাখ্যা
ধরি,  
রহিমের কাজটি করতে লাগে ৩x  দিন 
করিমের কাজটি করতে লাগে x দিন 

এখন,
৩x - x = ৬০ 
⇒ ২x = ৬০ 
⇒ x = ৬০/২
∴  x  = ৩০
৩১.
নিচের কোনটি সবচেয়ে বড়? 
  1. ক) ১/২ 
  2. খ) √০.২
  3. গ) (০.২)
  4. ঘ) (১.২)
সঠিক উত্তর:
ঘ) (১.২)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (১.২)
ব্যাখ্যা
√০.২ = ০.৪৪৭
১/২ = ০.৫
(০.২) = ০.০৪
(১.২)২ = ১.৪৪
৩২.
বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ক) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০%
ব্যাখ্যা
মনেকরি 
আসল ১০০ টাকা 
সুদ -আসল = (১০০ × ২) টাকা 
                  = ২০০ টাকা 
সুদ =( ২০০ - ১০০) টাকা 
      = ১০০ টাকা 

১০০ টাকার ১০ বছরের সুদ ১০০ টাকা 
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/১০ টাকা
                                      = ১০ টাকা
৩৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৩৯ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ক) ৭২
  2. খ) ৭১
  3. গ) ৭০
  4. ঘ) ৬৯
সঠিক উত্তর:
ঘ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৯
ব্যাখ্যা
ধরি 
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৩৯
বা, ক + ২ক + ১ - ক = ১৩৯
বা, ২ক = ১৩৯ - ১
বা, ২ক = ১৩৮
বা, ক = ৬৯

∴ ছোট  সংখ্যাটি = ৬৯
৩৪.
কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √16
  2. খ) √4
  3. গ) √5
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) √5
উত্তর
সঠিক উত্তর:
গ) √5
ব্যাখ্যা
p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
যেমন = 3, 11/2 = 5.5, 5/3= 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
৩৫.
1 + 4 + 7 + 10 + .......... ধারাটির প্রথম 10 পদের সমষ্টি কত? 
  1. ক) 152
  2. খ) 150
  3. গ) 149
  4. ঘ) 145
সঠিক উত্তর:
ঘ) 145
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 145
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4 - 1 = 3


∴ ধারাটির সমষ্টি, S = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2 × 1 + (10 - 1) × 3}
= 5 × (2 + 27)
= 5 × 29
= 145
৩৬.
দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি 37° হলে অপরটি কত?
  1. ক) 117°
  2. খ) 127°
  3. গ) 53°
  4. ঘ) 97°
সঠিক উত্তর:
গ) 53°
উত্তর
সঠিক উত্তর:
গ) 53°
ব্যাখ্যা
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = 90°
∴ 37° ডিগ্রী কোণের পূরক কোণ = 90° - 37° = 53°
৩৭.
(3x + 1) এর বর্গ কত?
  1. ক) 6x2 - 4x + 1
  2. খ) 6x2 + 4x + 1
  3. গ) 9x2 + 6x + 1
  4. ঘ) 9x2 - 6x + 1
সঠিক উত্তর:
গ) 9x2 + 6x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 9x2 + 6x + 1
ব্যাখ্যা
(3x + 1)2 = (3x)2 + 2. 3x. 1 + 12 
              = 9x2 + 6x + 1
৩৮.
x2 - 8x + 15 এর উৎপাদক হলো-`
  1. ক) (x + 5)(x + 3)
  2. খ) (x - 5)(x + 3)
  3. গ) (x + 5)(x - 3)
  4. ঘ) (x - 5)(x - 3)
সঠিক উত্তর:
ঘ) (x - 5)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - 5)(x - 3)
ব্যাখ্যা
x2 - 8x + 15 
= x2 - 5x - 3x + 15 
= x(x - 5) - 3(x - 5)
= (x - 5)(x - 3)