পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
"পরীক্ষা - ২৩ বিষয়: সাধারণ জ্ঞান টপিক: ১. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ৩. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
কোন দেশ সম্প্রতি দীর্ঘ-পাল্লার Atacms ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করেছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. ইউক্রেন
  3. চীন
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
নভেম্বর, ২০২৪-এ, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহকৃত Atacms মিসাইল ব্যবহার করে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে আঘাত করে।

- মিসাইলের নাম: Army Tactical Missile System (Atacms)।
- পরিসর: সর্বোচ্চ ৩০০ কিমি (১৮৬ মাইল)।
- টার্গেট: রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল।
- ইউক্রেন Atacms ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে।

রাশিয়ার প্রতিক্রিয়া:
- পাঁচটি মিসাইল প্রতিহত করার দাবি করেছে; একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

রাশিয়ার পরমাণু নীতি পরিবর্তন:
- একই দিনে রাশিয়া তার পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে।
- এখন একটি অ-পরমাণু রাষ্ট্র যদি কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্রের সহায়তায় রাশিয়ায় আক্রমণ করে, তবে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

মার্কিন প্রতিক্রিয়া:
- Atacms ব্যবহারে রাশিয়ার অভিযোগকে "দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক ভাষা" বলে অভিহিত করেছে।

উৎস: বিবিসি, মার্কিন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য।
.
Global Climate Strikes কার্যক্রমটি পরিচালনা করেছে -
  1. 350.org
  2. Climate Reality Project
  3. Fridays for Future
  4. Extinction Rebellion
ব্যাখ্যা
Fridays for Future:
- শুরু: ২০১৮ সালের আগস্ট মাসে।
- প্রতিষ্ঠাতা: গ্রেটা থানবার্গ (Greta Thunberg), সুইডিশ জলবায়ু কর্মী।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি এবং সরকার ও নীতিনির্ধারকদের কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- গ্রেটা থানবার্গ ও অন্যান্য তরুণ জলবায়ু কর্মী প্রতি শুক্রবার সুইডিশ সংসদের সামনে স্কুল বাদ দিয়ে বিক্ষোভ শুরু করেন।
- শতাধিক দেশে লক্ষাধিক শিক্ষার্থী ও যুবকের অংশগ্রহণে এই আন্দোলন পরবর্তীতে বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়।

উল্লেখযোগ্য কার্যক্রম:
Global Climate Strikes: পরিবেশগত নীতিতে পরিবর্তন আনার জন্য বৈশ্বিক প্রতিবাদ (September 15 & 17)।
অনলাইন ক্যাম্পেইন: #FridaysForFuture হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক মাধ্যমে সচেতনতা।

অন্যান্য অপশন: 
Extinction Rebellion (XR):
- জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংকট এবং পরিবেশগত অবক্ষয় রোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো।
শুরুর বছর: ২০১৮, যুক্তরাজ্য।

Climate Reality Project:
- জলবায়ু সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এটি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া।
প্রতিষ্ঠাতা: আল গোর।
শুরুর বছর: ২০০৬, যুক্তরাষ্ট্র।

350.org:
- কার্বন নিঃসরণ কমিয়ে ৩৫০ পিপিএম স্তরে নিয়ে আসা এবং ফসিল ফুয়েল ব্যবহারের অবসান ঘটানো।
শুরুর বছর: ২০০৮।

উৎস:
i) Fridays for Future অফিসিয়াল ওয়েবসাইট।
ii) The Guardian।
.
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন সংস্থা ঘোষণা করে?
  1. USAID
  2. UNDP
  3. UNESCO
  4. UNFPA
ব্যাখ্যা
UNESCO:
– পূর্ণরূপ United Nations Educational Scientific and Cultural Organization.
– ইউনেস্কো সংবিধান গৃহীত হয় ১৯৪৫ সালে।
– কার্যকর: ১৯৪৬ সাল।
– সদস্য: ১৯৪টি
– সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
– যুক্তরাষ্ট্র ১৯৮৪ সালে ইউনেস্কো ত্যাগ করে এবং ২০০৩ সালে ফিরে আসে।
– যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে ২০১৮ সালে।
– যুক্তরাষ্ট্র পুনরায় ২০২৩ সালে যোগদান করে।
– UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে।
– ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট: ১১৫৪টি। [নভেম্বর, ২০২৪] 

উৎস: UNESCO Website.
.
ঋণ প্রদানে SDR একক হিসেবে ব্যবহার করে কোন প্রতিষ্ঠান?
  1. IMF
  2. WB
  3. AIIB
  4. USAID
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- ঋণ প্রদানে SDR একক হিসেবে ব্যবহার করে IMF
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
.
নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্যে গৃহীত হয়? 
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার
  2. ওজোনস্তর সংরক্ষণ
  3. পারমাণবিক বর্জ্য সংরক্ষণ
  4. ভূগর্ভস্থ পানি সংরক্ষণ
ব্যাখ্যা
নাগোয়া প্রোটোকল (২০১০):
- পূর্ণনাম: Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization.
- চুক্তির স্থান: নাগোয়া, জাপান।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ১২ অক্টোবর, ২০১৪।
- এর উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- বর্তমান সদস্য দেশ: ১৩৮টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের ক্ষমতায়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রটোকল।

উৎস: CBD (Convention on Biological Diversity) Official Website.
.
UNHCR কী বিষয়ক সংস্থা?
  1. যুদ্ধাপরাধ বিষয়ক
  2. মানবাধিকার বিষয়ক
  3. ভোটাধিকার বিষয়ক
  4. শরণার্থী বিষয়ক
ব্যাখ্যা
UNHCR:
- পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।

HRC:
- মানবাধিকার কাউন্সিল(Human Rights Council বা HRC) সাবেক মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কমিশনকে (United Nations Commission on Human Rights) প্রতিস্থাপন করেছে ।
- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

উৎস: UNHCR ওয়েবসাইট।
United Nations Human Rights Council ওয়েবসাইট।
.
নিম্নলিখিত কোন সংস্থাটি বিলুপ্তপ্রায় প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষায় কাজ করে?
  1. জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল
  2. ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড
  3. বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (WOAH):
- পূর্ণরূপ World Organization for Animal Health. 
- বিশ্বব্যাপী প্রাণী স্বাস্থ্য এবং কল্যাণ উন্নয়নে কাজ করে তারা।
পশুচিকিৎসা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রচারের মাধ্যমে প্রাণী স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংহতি জোরদার করে।
- সংস্থাটি প্রাণী, মানব এবং পরিবেশের স্বাস্থ্য পরস্পর নির্ভরশীল বলে স্বীকৃতি দিয়ে "ওয়ান হেলথ" অ্যাপ্রোচ গ্রহণ করে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF):
- WWF হল বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী পরিবেশ সংস্থাগুলির একটি।
- তারা বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ করে এবং বিলুপ্তপ্রায় প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষায় বিভিন্ন প্রকল্প পরিচালনা করে।

উৎস: World Wildlife Fund
WOAH ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান প্রধান কৌসুলী কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. করিম আহমেদ খান
  2. ফাতু বেনসুদা
  3. লুইস মোরেনো ওকাম্পো
  4. বান কি মুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) বর্তমান প্রধান কৌসুলী:
- নাম: করিম আহমেদ খান (Karim Ahmad Khan)
- করিম আহমেদ খান ১২ ফেব্রুয়ারি ২০২১-এ নির্বাচিত হন এবং ১৬ জুন ২০২১-এ দায়িত্ব গ্রহণ করেন।
- তাঁর মেয়াদ ৯ বছরের জন্য, যা ২০৩০ সালে শেষ হবে। 
- করিম খান একজন ব্রিটিশ আইনজীবী এবং King's Counsel, যিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ।
- তিনি জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইরাকে দায়েশ/আইএসআইএল-এর অপরাধের জন্য জবাবদিহিতা প্রচারে UNITAD-এর প্রধান ছিলেন।
- করিম খান আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) প্রধান কৌসুলী হিসেবে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আক্রমণের অপরাধের তদন্ত ও বিচার করেন।

উৎস: ICC Official Website
.
কোনটি ধরিত্রী সম্মেলন হিসেবে পরিচিত?
  1. রিও সম্মেলন
  2. স্টকহোম সম্মেলন
  3. প্যারিস সম্মেলন
  4. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
রিও সম্মেলন (১৯৯২):
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- এটি Earth Summit বা ধরিত্রী সম্মেলন নামেও পরিচিত। 
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ ।

স্টকহোম সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা পরিবেশগত সমস্যার ওপর বিশ্বজনীন আলোচনা শুরু করে।
- স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশের সম্মেলন, জুন 5-16, 1972, এবং
- জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন (UNCED)। রিও ডি জেনিরো, জুন 3-14, 1992।
- স্টকহোম সম্মেলনটি 1972 সালের ডিসেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)

উৎস: UN Environment Programme (UNEP)
United Nations ওয়েবসাইট।
১০.
নিচের কোনটি নিয়ে IFC কাজ করে?
  1. উন্নত দেশকে ঋণ প্রদান
  2. উন্নয়নশীল দেশকে ঋণ প্রদান
  3. উন্নয়নশীল দেশগুলোর সরকারি খাতে বিনিয়োগ
  4. উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ
ব্যাখ্যা
International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। 
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Official Website
১১.
প্রথম কোন দেশ নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. ব্রিটেন
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ফ্রান্স প্রথম দেশ হিসেবে নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। 
- ২০২৪ সালের ৫ মার্চ, ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের গর্ভপাতের অধিকারকে তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।
- এই আইনটি মহিলাদের "গর্ভপাতের স্বাধীনতা" নিশ্চিত করার জন্য গৃহীত হয়।
- আইনটি ফ্রান্সের ১৯৫৮ সালের সংবিধানে একটি সংশোধনী হিসেবে যোগ করা হয়।
- এই উদ্যোগটি গর্ভপাতের অধিকারের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে গৃহীত হয়।

উৎস: RNZ News & Al Jazeera
১২.
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর আয়োজন করবে কোন দেশ?
  1. দক্ষিণ কোরিয়া
  2. সৌদি আরব
  3. ইয়েমেন
  4. কাতার
ব্যাখ্যা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪:
- প্রতিবছরের ন্যায় এবারও ৫ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
- এ বছরের স্লোগান: "Our land. Our future. We are #GenerationRestoration."
- বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর প্রতিপাদ্য Land restoration, desertification & drought resilience যার ভাবানুবাদ করা হয়েছে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ ।
- দক্ষিণ কোরিয়া বা কোরিয়া প্রজাতন্ত্র প্লাস্টিক দূষণের অবসানের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর আয়োজন করবে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
WorldEnvironmentDay ওয়েবসাইট।
UNEP.
১৩.
বিশ্বব্যাংক গ্রুপ এর প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. IFC
  2. MIGA
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের পাঁচটি প্রধান প্রতিষ্ঠান রয়েছে:
- IBRD (International Bank for Reconstruction and Development)
- IDA (International Development Association)
- IFC (International Finance Corporation)
- MIGA (Multilateral Investment Guarantee Agency)
- ICSID (International Centre for Settlement of Investment Disputes)

IMF (International Monetary Fund):
- বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত নয়, তবে এটি ব্রেটন উডস সম্মেলনের সময় একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল।
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
-  ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank Official Website.
IMF website.
১৪.
ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে মনোনীত হয়েছেন? [ডিসেম্বর- ২০২৪]
  1. মার্কো রুবিও
  2. ব্রুক রলিন্স
  3. স্কট ব্যাসেন্ট
  4. লোরি শাভেজ-ডিরেমার
ব্যাখ্যা
- আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।
- ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও মনোনীত হয়েছেন।

- মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর।
- ট্রাম্পের ১৫ সদস্যে মন্ত্রিসভায় ৫ জন নারী রয়েছেন।
- ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
- অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।
- শ্রমমন্ত্রী পদে ৫৬ বছর বয়সী লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।
- নবীন-প্রবীণের মিশেলে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র থেকে উঠে আসা ১৫ ব্যক্তিকে নিয়ে নিজের পরবর্তী প্রশাসন সাজিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট।
- যদিও তাঁদের সবার নিয়োগ চূড়ান্ত হতে মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে।

উৎস: বিবিসি,
এএফপি
১৫.
জাতিসংঘ সনদ অনুমোদিত হয় কোন সম্মেলনে?
  1. ইয়াল্টা সম্মেলনে
  2. সানফ্রান্সিসকো সম্মেলনে
  3. ডাম্বারটন সম্মেলনে
  4. তেহরান সম্মেলনে
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রধান লক্ষ্য কী?
  1. বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
  2. সকলের জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা
  3. পরিবেশ সংরক্ষণ
  4. দারিদ্র্য বিমোচন
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization - WHO):
- প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ।
- WHO-এর মূল লক্ষ্য হল সবার জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা।
- এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য সমস্যা সমাধান, রোগ প্রতিরোধ, এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে।
- ৭ এপ্রিল WHO এর প্রতিষ্ঠা দিবস হিসাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।

মূল কার্যক্রম:
রোগ প্রতিরোধ: সংক্রামক এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ।
টিকা কার্যক্রম: বিশ্বব্যাপী টিকা প্রচারণা, যেমন: পোলিও নির্মূল।
স্বাস্থ্য জরুরি সেবা: মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের সময় সমন্বিত প্রতিক্রিয়া।
স্বাস্থ্য মান: ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য নিরাপত্তার মান নির্ধারণ।
গবেষণা ও উন্নয়ন: স্বাস্থ্য গবেষণা ও ডেটা বিশ্লেষণ।

উৎস: WHO Official Website
United Nations Website
১৭.
'ওরেশনিক' ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. ইরান
  4. রাশিয়া
ব্যাখ্যা
- ক্ষেপণাস্ত্রের নাম: ওরেশনিক (হ্যাজেল ট্রি)।
- উৎপাদনকারী দেশ: রাশিয়া।
- ধরন: মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
- 'আরএস–২৬ রুবেজ' আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি।
- ক্ষমতা: শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতি (হাইপারসনিক) এবং কৌশল পরিবর্তনের ক্ষমতা।
- এটি ইউক্রেনের দূরপাল্লার হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া সম্প্রতি ব্যবহার করেছে।
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। 

প্রেক্ষাপট: 
- যুক্তরাষ্ট্র ইউক্রেনের ওপর থেকে ক্ষেপণাস্ত্র (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস বা এটিএসিএমএস) ব্যবহার করার নিষেধাজ্ঞা তুলে নেয়।
- ইউক্রেন যুক্তরাষ্ট্র নির্মিত ছয়টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে।
- এরপর রাশিয়ায় যুক্তরাজ্যের ‘স্টর্ম শ্যাডো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইউক্রেন।
- এর জবাবে ইউক্রেনের নিপ্রো শহরে সাম্প্রতিকতম হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
উৎস: আল জাজিরা, প্রথম আলো।