পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
Part – 1: English Literature Topics: 1. Writers Neoclassical period [The Restoration Period, The Augustan Period, The Age of Sensibility]. 2. Writers of Romantic Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: John Milton, John Dryden, Alexander Pope, Jonathan Swift, Henry Fielding, Dr. Samuel Johnson, Thomas Gray, Edmund Burke, Oliver Goldsmith, William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. ii) Other Writers: John Bunyan, John Locke, Daniel Defoe, Beaumont and Fletcher, George Chapman, Samuel Butler, William Congreve, George Farquhar, Edmund Waller, Samuel Richardson, Edward Gibbon, William Wycherley, Charles Lamb, William Hazlitt. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ----------------------- পার্ট –২: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: ১. ডাটাবেজ সিস্টেম ও এর উপাদান, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ২. কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ ও এর প্রতিকার ইত্যাদি। ৩. কম্পিউটার নেটওয়ার্ক [ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স] ও ইন্টারনেটের ধারণা ও বিবর্তন। ৪. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW), নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৫. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Who wrote 'The Lucy Poems'?
  1. ক) John Keats
  2. খ) William Wordsworth
  3. গ) S.T Coleridge
  4. ঘ) Jane Austen
সঠিক উত্তর:
খ) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
খ) William Wordsworth
ব্যাখ্যা
• 'The Lucy Poems' হল W. Wordsworth-এর লেখা পাঁচটি কবিতার সিরিজ।
- The name of the poems are - 
1. "Strange Fits of Passion Have I Known." 
2. "She Dwelt Among the Untrodden Ways" 
3. "I Traveled among Unknown Men"
4. "Three years she grew in sun and shower"
5. "A Slumber did my spirit steal"

• William Wordsworth (1770 – 1850):
- He is one of the major poets of the Romantic period.
- He is known as - Poet of Nature, Poet of Childhood, Lake poet.

Other Notable works:

- Lyrical Ballad (1798),
- The Daffodils,
- The Prelude (1850),
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion.

Source: Britannica.com and enotes.com
.
Find the odd man out.
  1. ক) William Wycherley
  2. খ) William Congreve
  3. গ) William Hazlitt
  4. ঘ) Aphra Behn
সঠিক উত্তর:
গ) William Hazlitt
উত্তর
সঠিক উত্তর:
গ) William Hazlitt
ব্যাখ্যা
• মূলত Period এর উপরে ভিত্তি করে প্রশ্নটি করা হয়েছে।
- অর্থাৎ,অপশন গুলোর মধ্যে তিনজন হচ্ছেন একই period এর এবং একজন হচ্ছেন ভিন্ন period এর সাহিত্যিক।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে William Wycherley, William Congreve এবং Aphra Behn হচ্ছেন The Restoration Period তথা The Neo-classical Period এর সুপরিচিত সাহিত্যিক 
- অন্যদিকে, William Hazlitt হচ্ছেন The Romantic Period এর স্বনামধন্য সাহিত্য সমালোচক (critic) এবং তিনি তাঁর humanistic essays এর জন্য বিশেষভাবে পরিচিত।
- The Dramatic literature of the Age of Elizabeth এবং The Spirit of the Age হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
.
'Mac Flecknoe' written by John Dryden is a/an -
  1. ক) satire
  2. খ) epic
  3. গ) elegy
  4. ঘ) tragedy
সঠিক উত্তর:
ক) satire
উত্তর
সঠিক উত্তর:
ক) satire
ব্যাখ্যা
'Mac Flecknoe' is a poem written by - John Dryden.
- 'Mac Flecknoe' মূলত তাঁর লেখা একটি extended verse satire.
- written in the mid-1670s and published anonymously and apparently without Dryden’s authority in 1682.
-  It consists of a devastating attack on the Whig playwright Thomas Shadwell that has never been satisfactorily explained; Shadwell’s reputation has suffered ever since.

• John Dryden হচ্ছেন The restoration Period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।

• John Dryden রচিত অন্যান্য সাহিত্যকর্ম সমূহ -
- Absalom and Achitophel
- Annus Mirabilis
- Astraea Redu
- The Essay of Dramatic Poesy
- All for Love, etc.

Source: Britannica.
.
Find the odd man out.
  1. ক) Joseph Addison
  2. খ) Edmund Burke
  3. গ) Daniel Defoe
  4. ঘ) Alexandar Pope
সঠিক উত্তর:
খ) Edmund Burke
উত্তর
সঠিক উত্তর:
খ) Edmund Burke
ব্যাখ্যা
মূলত Period এর উপরে ভিত্তি করে প্রশ্নটি করা হয়েছে।
- অর্থাৎ,অপশন গুলোর মধ্যে তিনজন হচ্ছেন একই period এর এবং একজন হচ্ছেন ভিন্ন period এর সাহিত্যিক।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে Joseph Addison, Daniel Defoe এবং Alexandar Pope হচ্ছেন The Restoration Period এর সুপরিচিত সাহিত্যিক।
- অন্যদিকে,  Edmund Burke হচ্ছেন The Age of Sensibility এর স্বনামধন্য British statesman, parliamentary orator, and political thinker prominent in public life from 1765 to about 1795 and important in the history of political theory.

• Burke's Major Works:
- On American Taxation (speech given in House of common).
- Speech on Conciliation with America 
- Speech on Mr. Fox's East India Bill

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
.
William Blake was ____.
  1. ক) Visionary
  2. খ) Painter
  3. গ) Poet
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
William Blake: 
- He was born in London, England in 1757.
- He is one of the greatest poets in English Literature. 
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.  
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল engraver and watercolor artist or painter.

Best Works:
- Songs of Innocence.
- Songs of Experience.
- The Marriage of Heaven and Hell.
- Milton a poem.
- The Divine image.
- A Vision of the Last Judgment.
- Jerusalem.
- London.
- The Tyger.
- The Lamb.
- The Everlasting Gospel. 
- The First Book of Urizen.
- Vala or The Four Zoas  
- Visions of the daughters of Albion. 

Source: Brtitannica.
.
Elizabeth and Dracy are the central figures of which novels?
  1. ক) Sense and Sensibility
  2. খ) Emma
  3. গ) Jane Eyre
  4. ঘ) Pride and Prejudice
সঠিক উত্তর:
ঘ) Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pride and Prejudice
ব্যাখ্যা
• Elizabeth and Dracy are the central figures of the novel - Pride and Prejudice.
- Pride and Prejudice হচ্ছে Jane Austen রচিত একটি romantic novel.
- এটি 1813 সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয়। 
-  বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর চমৎকার উপস্থাপনা ও বর্ননার কারনে  English Literature এ এই novel টি একটি classic হিসেবে বিবেচিত।
- এই novel টিতে Elizabeth Bennet, the daughter of a country gentleman, and Fitzwilliam Darcy, a rich aristocratic landowner এর মধ্যে ক্রমান্বয়ে গড়ে উঠা প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই novel এর অন্যান্য চরিত্র সমুহ - 
- George Wickham
- Charles Bingley
- Jane Bennet
- Lydia Bennet etc.

Source: Britannica
.
There are ___ voyages in Gulliver’s Travels.
  1. ক) two
  2. খ) there
  3. গ) four
  4. ঘ) five
সঠিক উত্তর:
গ) four
উত্তর
সঠিক উত্তর:
গ) four
ব্যাখ্যা
• There are four voyages in Gulliver’s Travels.

• Jonathon Swift ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত staireist.
- তাকে 'Foremost prose satirist in the English language' বলা হয়।
- Gulliver’s Travels’ তাঁর বিখ্যাত সাহিত্য, যা প্রকাশিত হয় ১৭২৬ সালে।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

‘Gulliver’s Travels’ চারটি খন্ডে বিভক্তঃ
- A Voyage to Lilliput,
- A Voyage to Brobdingnag,
- A Voyage to Balnibarbi,
- A Voyage to the country of Houyhnhnms.

Source: Britannica.
 
.
'Baron' is the central figure of which literary work?
  1. ক) Dunciad
  2. খ) The Rape of the Lock
  3. গ) Absalom and Achitophel
  4. ঘ) Windsor-Forest
সঠিক উত্তর:
খ) The Rape of the Lock
উত্তর
সঠিক উত্তর:
খ) The Rape of the Lock
ব্যাখ্যা
• 'Baron' is the central figure of 'The Rape of the Lock' written by Alexander Pope.
- The rape of the Lock, heroic couplet এ লেখা একটি Mock Heroic Poem।
- দুটি cantos এ বিভক্ত এই কবিতাটি ১৭১২ সালে প্রথম প্রকাশিত হয়।
- পরবর্তীতে পাঁচটি cantos এ বিভক্ত হয়ে ১৭১৪ সালে প্রকাশিত হয়।
- এটি ৭৯৪ লাইনের একটি কবিতা

• এই Epic poem এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে -
- Belinda (female protagonist) 
- Baron (male protagonist)
- Ariel (spirit/God) 
উল্লেখ্য যে, Ariel নামে একটি চরিত্র William Shakespeare এর 'The Tempest' comedy তেও দেখতে পাওয়া যায়। 
Source: Britannica.
.
নিচের কোনটি অস্থায়ী মেমোরি -
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) Microprocessor
  4. ঘ) Software
সঠিক উত্তর:
খ) RAM
উত্তর
সঠিক উত্তর:
খ) RAM
ব্যাখ্যা
কম্পিউটারের প্রোগ্রাম যখন কোন ডাটা নিয়ে কাজ করে, সেই ডাটা অস্থায়ী মেমোরিতে লোড করে তারপর মুছে যায়। এই অস্থায়ী মেমোরিকে বলা হয় র‍্যাম (RAM).

RAM:
- এর পূর্ণরূপ হচ্ছে Random-Access Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়।
- একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয়।
-   RAM কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: static RAM (SRAM) এবং dynamic RAM (DRAM)।

ROM: 
- এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও তথ্য মুছে যায় না।
- একে নন-ভোলাটাইল বা স্থায়ী মেমোরি বলা হয়।
- যেমন: MROM, PROM, EPROM, EEPROM. 

Microprocessor: 
- যুক্তরাষ্ট্রের ইনটেল কর্পোরেশন Dr. Ted Hoff এর তত্ত্বাবধানে ১৯৭১ সালে  Microprocessor তৈরি করা হয়। 
- প্রথম মাইক্রোপ্রসেসরের নাম Intel - 4004.
Software: 
- এটি প্রোগ্রাম বা প্রোগ্রাম এর সমষ্টি।
- ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সচল রাখে। 
- সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি। 

১০.
ডেটাবেজে এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয় -
  1. ক) ফিল্ড
  2. খ) টেবিল
  3. গ) ডাটা
  4. ঘ) কী
সঠিক উত্তর:
খ) টেবিল
উত্তর
সঠিক উত্তর:
খ) টেবিল
ব্যাখ্যা
ডেটাবেজে এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল গঠিত হয়। 

টেবিল: 
- এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত।
- সাধারণত টেবিলের একটি নির্দিষ্ট নাম থাকে।

ফিল্ড: 
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। 
- কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড। 
- ফিল্ড হচ্ছে ক্ষুদ্রতম ডেটা ইউনিট। 
- যেমন: নাম হলো টেক্সট ফিল্ড, বেতন হলো সংখ্যা ফিল্ড ইত্যাদি। 

রেকর্ড: 
- পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত এক একটি রেকর্ড।

ডাটা: 
- ডাটা শব্দটি ল্যাটিন শব্দ Datumn এর বহুবচন।
- Datumn শব্দটির অর্থ হল তথ্যের উপাদান।
- প্রাথমিকভাবে সংগৃহীত অগোছালো তথ্যকে ডাটা বলা হয়। 
- যেমন-কোন একটি প্রতিষ্ঠানের কর্মীদের নাম, পদবি, মুলবেতন ইত্যাদি হচ্ছে এক একটি ডাটা। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
১১.
ডেটাকে ঊর্ধবক্রম থেকে অধঃক্রম অনুসারে সাজানোকে কি বলে?
  1. ক) কুয়েরি
  2. খ) সর্টিং
  3. গ) ইনডেক্স
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) সর্টিং
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্টিং
ব্যাখ্যা
ডেটাকে ঊর্ধবক্রম থেকে অধঃক্রম অনুসারে সাজানোকে সর্টিং বলা হয়। 

সর্টিং: 
- ডেটাকে দুইভাবে সাজানো বা সর্টিং করা যায়।
- যেমন: ছোট থেকে বড় (Ascending Order) ও বড় থেকে ছোট ( Descending Order). 

ইনডেক্স: 
- এটির কাজ হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে ডেটা ও তথ্যাবলীর সূচী প্রণয়ন করা। 
- কোন ডেটা তাড়াতাড়ি খুঁজে পেতে ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজানো হয়। 

কুয়েরি: 
- ডেটাবেজে কোন প্রশ্ন করে উত্তর পাওয়া, ডেটা প্রবেশ, পুনরূদ্ধার, ডেটা মডিফাই, ডিলিট ইত্যাদি অপারেশনকে বুঝায়।
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে।
- তিনটি কুয়েরি ল্যাঙ্গুয়েজ সর্বাধিক প্রচলিত - QUEL, QBE, SQL ইত্যাদি।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশল মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
১২.
একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে ঐ ডাটাবেজের কী বলে?
  1. ক) ইন্সট্যান্স
  2. খ) স্কিমা
  3. গ) এট্রিবিউট
  4. ঘ) এনটিটি
সঠিক উত্তর:
ক) ইন্সট্যান্স
উত্তর
সঠিক উত্তর:
ক) ইন্সট্যান্স
ব্যাখ্যা
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলো:
- মাইক্রোসফট এক্সেস,
- মাই এসকিউএল,
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার,
- কোরেল প্যারাডক্স
- ওরাকল ইত্যাদি।
----------------
একটি ডাটাবেজে চলকের মানসমূহ (values) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্ধন, সংরক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রায়ই পরিবর্তিত হয়।
- একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে ঐ ডাটাবেজের ইন্সট্যান্স (Instance) বলে।
- ডাটাবেজ তৈরি সংক্রান্ত সামগ্রিক ডিজাইন বা Overall logical structure-কে ঐ ডাটাবেজের স্কিমা (Schema) বলে।
১৩.
নিচের কোনটি ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে?
  1. ক) MAN
  2. খ) LAN
  3. গ) PAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
গ) PAN
উত্তর
সঠিক উত্তর:
গ) PAN
ব্যাখ্যা
ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে - PAN. 

PAN: 
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network. 
- ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে।
- PAN এর ব্যাপ্তি বা পরিসীমা ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ ।
- যেমন: ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল স্ক্যানার ও প্রিন্টার ইত্যাদি।  

অন্যন্য অপশনগুলো–
 LAN: 
- LAN  এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায় ।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
-  স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
- যেমন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক।
 MAN: 
-  MAN  এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network
- একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বুঝায়।
- এটির নেটওয়ার্ক বিস্তৃতি  LAN এর চেয়ে বড় কিন্তু WAN এর চেয়ে ছোট।
- যেমন: ক্যাবল টিভি নেটওয়ার্ক, ফ্যাক্টরি, ওয়্যারহাউজ, বিক্রয়কেন্দ্র ইত্যাদিতে ব্যবহৃত হয়।
 WAN: 
- WAN  এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network.
- বড় এলাকা জুড়ে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়।
- পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলাই  WAN নামে পরিচিত।
- পৃথিবীর সবচেয়ে বড় WAN এর উদাহরণ হলো – Internet. 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (বোর্ড বই)।
১৪.
'ফ্যাক্স' শব্দটি ইংরেজি কোন শব্দ এর সংক্ষিপ্ত রূপ -
  1. ক) Facsimile
  2. খ) Facto
  3. গ) Foxico
  4. ঘ) Faximo
সঠিক উত্তর:
ক) Facsimile
উত্তর
সঠিক উত্তর:
ক) Facsimile
ব্যাখ্যা
'ফ্যাক্স' শব্দটি ইংরেজি 'Facsimile' হতে এসেছে। 

Fax (ফ্যাক্স): 
- এর পূর্ণরূপ হচ্ছে facsimile.
- একে telefax বলা হয়ে থাকে। 
- স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪৩ সালে 'ফ্যাক্স' আবিষ্কার করেন। 
- দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম ফ্যাক্স।

Source: britannica.com
১৫.
WWW এর ডেভেলপমেন্ট হয় কোন দেশে?
  1. ক) কানাডা
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) আমেরিকা
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ডে  WWW এর ডেভেলপমেন্ট হয়। 

WWW:  
- এর পূর্ণরূপ হচ্ছে  World Wide Web. 
-  একে সংক্ষিপ্তভাবে the Web বলা হয়ে থাকে।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাস লি এবং তার সহকর্মী এটি উদ্ভাবন করেন।
- এটি সুইজারল্যান্ডের জেনেভায় ডেভেলপ করা হয়। 
- এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল তথ্য ও উপাত্ত খোঁজা হয়। 
-তারা servers and clients এর মধ্যে  standardized communication এর জন্যে protocol, HyperText Transfer Protocol (HTTP) চালু হয়। 

Source: britannica.com 
১৬.
টেম্পোরারি ফাইল ও কুকিজ কোথায় জমা হয়?
  1. ক) র‍্যাম
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) হার্ডডিস্ক
  4. ঘ) রম
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
ক্যাশ মেমোরিতে টেম্পোরারি ফাইল ও কুকিজ কোথায় জমা হয়। 

-  ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারে কাজের গতি হ্রাস পায়।
- সফ্টওয়্যারের সাহায্যে ক্যাশ মেমোরি পরিস্কার করা যায়। 

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
১৭.
নিচের কোনটি এন্টিভাইরাস সফ্টওয়্যার?
  1. ক) এভিজি
  2. খ) এভিরা
  3. গ) নরটন
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
উপরের সবগুলোই এন্টিভাইরাস সফ্টওয়্যার। 
Anti-Virus Software: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহৃত হয়। 
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। 
- যেমন: এভিজি, এভিরা, অ্যাভাস্ট, নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার ইত্যাদি। 
১৮.
কোন আইন দ্বারা সৃজনশীল কাজের মেধাস্বত্ব সংরক্ষিত হয়?
  1. ক) মানবাধিকার আইন
  2. খ) ফৌজদারি আইন
  3. গ) অপরাধ আইন
  4. ঘ) কপিরাইট আইন
সঠিক উত্তর:
ঘ) কপিরাইট আইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপিরাইট আইন
ব্যাখ্যা
কপিরাইট আইন দ্বারা সৃজনশীল কাজের মেধাস্বত্ব সংরক্ষিত হয়। 

কপিরাইট (Copyright): 
- কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব।
- একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের বা বইয়ের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকে কপিরাইট বলে।
- কপিরাইট আইন দ্বারা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে।
- কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীর সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। 
- গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।
- কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।
- কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন।
- কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
১৯.
ডাক বিভাগের মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) ইএমটিএস
  2. খ) ই-পূর্জি
  3. গ) ই-কমার্স
  4. ঘ) ই-পার্সেল
সঠিক উত্তর:
ক) ইএমটিএস
উত্তর
সঠিক উত্তর:
ক) ইএমটিএস
ব্যাখ্যা
ডাক বিভাগের মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর প্রক্রিয়াকে ইএমটিএস বলা হয়। 

ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস):
- সনাতন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ লেনদেনে প্রক্রিয়াটি ছিল সময় সাপেক্ষ ব্যাপার। 
- বর্তমানে বাংলাদেশের ডাক বিভাগে চালু হয়েছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)।
- এই সিস্টেমের মাধ্যমে দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে দ্রুত ও কম খরচে অর্থ আদান-প্রদান করা যায়।
- বর্তমানে দেশের প্রায় সকল পোস্ট অফিস ও সাবপোস্ট অফিস থেকে ই-সেবার মাধ্যমে সর্বোচ্চ ১ (এক) মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো সম্ভব।

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
২০.
ছবি বা ইমেজ এক মোবাইল হতে অন্য মোবাইলে পাঠানোকে কি বলে?
  1. ক) SMS
  2. খ) MMS
  3. গ) FTP
  4. ঘ) TCP
সঠিক উত্তর:
খ) MMS
উত্তর
সঠিক উত্তর:
খ) MMS
ব্যাখ্যা
ছবি বা ইমেজ এক মোবাইল হতে অন্য মোবাইলে পাঠানোকে MMS বলে। 

MMS:
- এর পূর্ণরূপ হচ্ছে Multimedia Message Service.
- এই সেবা দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে চালু হয়। 

GSM এর দুইটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে–
Multimedia Message Service (MMS)
MMS দ্বারা ছবি বা ইমেজ এক মোবাইল হতে অন্য মোবাইলে পাঠানো যায়।

Short Message Service (SMS)
মোবাইল থেকে মোবাইলে কোনো বার্তা টাইপ করে সহজে পাঠানো যায়।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২১.
নিচের কোনটি ই-মেইল ঠিকানায় থাকা আবশ্যক?
  1. ক) #
  2. খ) @
  3. গ) !
  4. ঘ) *
সঠিক উত্তর:
খ) @
উত্তর
সঠিক উত্তর:
খ) @
ব্যাখ্যা
E-mail Address এ @ (at sign) চিহ্নটি থাকে।
ই-মেইলের মাধ্যমে কোন তথ্য আদান-প্রদান করতে তার একটি E-mail Address থাকা প্রয়োজন।

E-mail: 
- এর পূর্ণরূপ হচ্ছে Electronic Mail.
- Email ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম ভাগে User name এবং দ্বিতীয় ভাগে Domain name বসে। 
- Email address এ User name ও Domain name এর মাঝখানে @ ( at sign) ব্যবহৃত হয়।
- at sign(@) সর্বপ্রথম ১৯৭১ সালে ব্যবহৃত হয়। 


২২.
নিচের কোনটি রোবটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
  2. খ) বিরতিহীন কাজ করতে পারে
  3. গ) ঘুরতে ও স্থানান্তরিত হতে পারে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
উত্তর
সঠিক উত্তর:
ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
ব্যাখ্যা
Robot (রোবট)
New Collegiate Dictionary এর মতে, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র; যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে কাজ করতে পারে। 

রোবট এর বৈশিষ্ট্য: 
- রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোন কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে।
-  ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে এবং ২৪ ঘণ্টা বিরতিহীন কাজ করতে পারে। 
- রোবট কখনো বিরক্ত হয় না। 
- ঘুরতে ও স্থানান্তরিত হতে পারে।
- দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যেও রোবট নিয়ন্ত্রণ করা যায়। 
- রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশ মতো কাজ করে।

অর্থাৎ অপশনে রোবট ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না এটি ভুল। বাকি দুটো অপশন রোবটের বৈশিষ্ট্য। 
২৩.
ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে কোনটি মেনে চলা উচিত?
  1. ক) সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা
  2. খ) ব্যবহার শেষে একাউন্ট লগ-আউট করা
  3. গ) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- উল্লেখিত সবগুলো ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে  মেনে চলা উচিত। 

- ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের বিনামূল্যে প্রাপ্ত সেবাসমূহ বেশি ব্যবহার করে।
- যেমন- ইয়াহু, হটমেইল বা জিমেইলের মতো সাধারণ এবং বিনামূল্যের ই-মেইল সেবা ব্যবহার করে থাকেন।
- এই সাইটগুলো হতে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- হ্যাক হলে আমাদের অনেক প্রয়োজনীয় ইনফরমেশন হারিয়ে যেতে পারে।

নিচের সাধারণ সতর্কতাগুলো মেনে চলা উচিত-

সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা : একাউন্ট হ্যাক হওয়ার অন্যতম কারণ হলো সহজ পাসওয়ার্ড। ব্যবহারকারীরই পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, কী বোর্ডের সহজ বিন্যাস (যেমন- abcdef বা  ১২৩৪৫৬৭৮) অথবা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে। ফলে সহজেই একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। কারণ
ই-মেইলের ক্ষেত্রে ই-মেইল একাউন্ট-ই ব্যবহারকারীর নাম, যা প্রায় সবাই জানে। এজন্য পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে
অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (যেমন-!,@,# ইত্যাদি) ব্যবহার করা উচিত।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা : কিছুদিন পর পর নির্ধারিত পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড ব্যবহার
করা উচিত।
দ্বিমূখী ভেরিফিকেশন : যেসব ক্ষেত্রে দ্বিমুখী ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা। যেমন- মোবাইল
ফোনের মাধ্যমে জিমেইল একাউন্টটির নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়। এ জন্য জিমেইলের টু-ওয়ে
ভেরিফিকেশন অপশনটি ব্যবহার করতে হবে।
সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটারের ব্যবহার: সাইবার ক্যাফে বা অনেকেই ব্যবহার করে এমন কোনো
কম্পিউটার থেকে ই-মেইলসহ অন্যান্য সাইট ব্যবহার করলে, ব্যবহার শেষে অবশ্যই একাউন্ট থেকে লগ-আউট
করে বের হওয়া উচিত। প্রয়োজন হলে কম্পিউটারটি রিস্টার্ট করে দেয়া যেতে পারে।

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
২৪.
অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে কি বলে?
  1. ক) মডুলেটর
  2. খ) প্রিন্টার
  3. গ) ডিমডুলেটর
  4. ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর:
গ) ডিমডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিমডুলেটর
ব্যাখ্যা
- অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে ডিমডুলেটর বলা হয়। 
মডেম: 
- মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়।
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ।
- ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করাকে মডুলেটর বলে। 
- অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে ডিমডুলেটর। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৫.
FORTRAN শব্দের অর্থ -
  1. ক) Formula Translation
  2. খ) Formula Development
  3. গ) Formula Application
  4. ঘ) Formula Transfer
সঠিক উত্তর:
ক) Formula Translation
উত্তর
সঠিক উত্তর:
ক) Formula Translation
ব্যাখ্যা
FORTRAN শব্দের অর্থ হচ্ছে Formula Translation.

FORTRAN: 
- এটি হচ্ছে আদিতম উচ্চ স্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা। 
- জন বাকাস ও অন্যান্যরা IBM এ কর্মরত অবস্থায় এটি তৈরি করেন। 
- এটির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং হিসাব-নিকাশ করা যায়। 
- গেইম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৬.
কুয়েরি ল্যাঙ্গুয়েজ এর কাজ কোনটি?
  1. ক) ডেটা প্রবেশ করানো
  2. খ) ডেটা ডিলেট করা
  3. গ) ডেটা মডিফাই করা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কুয়েরি ল্যাঙ্গুয়েজ: 
- যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে বোঝায়। 

কুয়েরি ল্যাঙ্গুয়েজ এর যেসব বিষয়ে কাজ করে-
-  ডেটা প্রবেশ করানো।
- ডেটা ডিলেট করা।
- ডেটা মডিফাই করা। 
- ডেটাকে পুনরুদ্ধার করা।
সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৭.
বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
  1. ক) ICANN
  2. খ) Microsoft
  3. গ) WWW
  4. ঘ) Google
সঠিক উত্তর:
ক) ICANN
উত্তর
সঠিক উত্তর:
ক) ICANN
ব্যাখ্যা
বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে ICANN নামক প্রতিষ্ঠান। 

ICANN:
- এর পূর্ণরূপ হচ্ছে Internet Corporation for Assigned Names and Numbers.
- এই প্রতিষ্ঠানটি বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে।
- এর একটি অলাভজনক অনুবিভাগ হলো- Internet Assigned Numbers Authority (IANA).
- IANA ডোমেইন নেইম রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়ে থাকে। 
- সকল ডোমেইন নেইমকে ICANN একটি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করে থাকে। 
- প্রচলিত কয়েকটি জনপ্রিয় জেনেরিক ডোমেইন হলো- com, net, edu, gov, int, mil, org. 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৮.
নিচের কোনটি নেটওয়ার্ক ডিভাইস?
  1. ক) রাউটার
  2. খ) হাব
  3. গ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
উপরের সবগুলো নেটওয়ার্ক তৈরিতে কম্পিউটারকে যুক্ত করে। অর্থাৎ নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কাজ করে। 

নেটওয়ার্ক ডিভাইস:
- কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।

নেটওয়ার্ক ডিভাইসগুলো হলো: 
- মডেম
- হাব
- রাউটার
- গেটওয়ে
- সুইচ
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। 
এসব ডিভাইস মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। 

সোর্স:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি। 

২৯.
কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ কি?
  1. ক) গ্রন্থস্বত্ব
  2. খ) অনুলিপি
  3. গ) আইন
  4. ঘ) প্রতিলিপি
সঠিক উত্তর:
ক) গ্রন্থস্বত্ব
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রন্থস্বত্ব
ব্যাখ্যা
কপিরাইট (Copyright) শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে গ্রন্থস্বত্ব। 

কপিরাইট (Copyright): 
- একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের বা বইয়ের উপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকে কপিরাইট বলে।
- কপিরাইট আইন দ্বারা সৃজনশীল কাজের মেধাস্বত্ব সংরক্ষিত হয়।
- কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব।
- কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীর সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। 
- কপিরাইট আইন দ্বারা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে।
- গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।

সোর্স:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি। 
৩০.
ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা ও কাজ করাকে কি বলে?
  1. ক) ডেটা সিকিউরিটি
  2. খ) এনক্রিপ্ট
  3. গ) ক্রিপ্টোগ্রাফি
  4. ঘ) ডিক্রিপ্ট
সঠিক উত্তর:
গ) ক্রিপ্টোগ্রাফি
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিপ্টোগ্রাফি
ব্যাখ্যা
কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি।

অন্যান্য অপশনগুলো- 
এনক্রিপ্ট - ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বোঝায়। 
ডিক্রিপ্ট - কোনো বিষয়ের অর্থ উদ্ধার করাকে বোঝায়।

সোর্স:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি। 
৩১.
নিচের কোনটিকে মার্কআপ ভাষা বলা হয় ?
  1. ক) CSS
  2. খ) C
  3. গ) HTML
  4. ঘ) Javascript
সঠিক উত্তর:
গ) HTML
উত্তর
সঠিক উত্তর:
গ) HTML
ব্যাখ্যা
HTML কে মার্কআপ ভাষা হয়ে থাকে। 

HTML:  
- এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language.
- এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা।
CSS: 
- এর পূর্ণরূপ হচ্ছে Cascading Style Sheet.
- আধুনিক ওয়েবসাইটে এইচটিএমএল এর সঙ্গে সিএসএস ব্যবহার করা হয়।
এছাড়া C হচ্ছে একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা হচ্ছে সি (C).

সোর্স:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
৩২.
ডেটাকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) ডেটা কমিউনিকেশন
  2. খ) হটস্পট
  3. গ) এসিনক্রোনাস ট্রান্সমিশন
  4. ঘ) সিনক্রোনাস ট্রান্সমিশন
সঠিক উত্তর:
ক) ডেটা কমিউনিকেশন
উত্তর
সঠিক উত্তর:
ক) ডেটা কমিউনিকেশন
ব্যাখ্যা
ডেটাকে একস্থান হতে অন্যস্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। 

অন্য অপশনগুলো হলো- 
এসিনক্রোনাস ট্রান্সমিশ: 
- ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়

সিনক্রোনাস ট্রান্সমিশন 
- ডেটাকে প্রেরক স্টেশনে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়।
- ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। 

হটস্পট: 
- এটি এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। 
- স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নেটবুক, নোটবুক বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। 


সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।