পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পরীক্ষা - ৭৬ বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ২. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। এবং বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র কততম সম্মেলনে সদস্যপদ লাভ করে?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

OIC:

- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: ওইসির অফিসিয়াল ওয়েবসাইট।

.
কোন মডেলের জন্য বার্ড দেশে-বিদেশে খ্যাতি অর্জন করে?
  1. রাজশাহী মডেল
  2. চট্টগ্রাম মডেল
  3. ঢাকা মডেল
  4. কুমিল্লা মডেল
সঠিক উত্তর:
কুমিল্লা মডেল
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা মডেল
ব্যাখ্যা

• বার্ডের সংক্ষিপ্ত পরিচিতি:
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
-  বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান ।
- একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের ‘কুমিল্লা মডেল’ এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে। 
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে। 
- এছাড়াও পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক-২০১৩ অর্জন করে এবং ২০২২ সালে বার্ড আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ার গৌরব অর্জন করে।

উৎস: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

.
থ্রি-জিরো তত্ত্বের প্রবক্তা কে?
  1. ড. মনসুর রহমান
  2. ড. ফজলে হাসান আবেদ
  3. ড. আব্দুল হক
  4. ড. মুহাম্মদ ইউনূস
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

• থ্রি - জিরো তত্ত্বে:
- অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের টেকসই উন্নয়নের 'থ্রি-জিরো' তত্ত্ব ।
- থ্রি-জিরো তত্ত্ব' আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।
- এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

⇒ সেগুলো হচ্ছে-
• জিরো দারিদ্র্য,
• জিরো বেকারত্ব,
• জিরো নেট কার্বন নিঃসরণ। 

উল্লেখ্য,
- সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাসযোগ্য নিরাপদ পৃথিবী ও নতুন সভ্যতা গড়ে তুলতে ‘থ্রি জিরো’ তত্ত্বকে বৃহৎ পরিসরে তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস।

উৎস: The Business Standard.

.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. কুমিল্লা
  4. রাজশাহী
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা- ৩৫০টি।
- এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা- ৩০০টি।
- সংরক্ষিত মহিলা আসন ৫০টি।
- জাতীয় সংসদের ৩০০তম আসন হলো বান্দরবান।
- ১ নং আসন হলো পঞ্চগড়-১।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

উৎস: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।

.
কত সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ২০০৩ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা

কত সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর- ১৯৮৫ সালে।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিলো সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
- মসজিদটির স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয় খান-ই-জাহান ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন।
- এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো।
- পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে।
- ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কতটি প্রধান স্তরে বিভক্ত?
  1. একটি
  2. দুটি 
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুটি 
উত্তর
সঠিক উত্তর:
দুটি 
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রশাসনিক কাঠামো:
 - বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তরভিত্তিক।
- এর দুটি প্রধান স্তর আছে।

• প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়)।
- দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়।
- আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়।

• বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন।
- মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন।
- দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন।
- জেলার পর আছে উপজেলা প্রশাসন।
- উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত।

-  মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কয়েকটি মন্ত্রণালয় নিয়ে কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয় গঠিত।
- প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর।
- অধিদপ্তরের/দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক/পরিচালক। 

উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি।

.
কোস্ট গার্ড (Coast Guard) প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধিনে?
  1. নৌ-পরিবহন মন্ত্রণালয়
  2. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  3. যোগাযোগ মন্ত্রণালয়
  4.  প্রতিরক্ষা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ব্যাখ্যা

বাংলাদেশ কোস্ট গার্ড:
-‘কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪’ মহান জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে বাংলাদেশে কোস্ট গার্ড গঠন করা হয়।
- এবং ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে "GUARDIAN AT SEA" মূলমন্ত্রে  একটি আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ড তার যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র সীমানা,
- তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ-নদীতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে।
- বর্তমান সরকারের দূরদর্শিতা এবং সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ কোস্ট গার্ডে সংযুক্ত হয়েছে ৯৮ টি আধুনিক ও দ্রুততর জলযান,
- এ বাহিনীর কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
- বাংলাদেশের জাতীয় জলসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন,
- মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ,
- মৎস্য সম্পদ সংরক্ষণ,
- সমুদ্রবন্দরের নিরাপত্তা প্রদান,
- প্রাকৃতিক দূর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা
- এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষাসহ উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধ।
- কোস্ট গার্ডের প্রধানকে মহাপরিচালক বলা হয়।
- বাংলাদেশ কোস্ট গার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান।

উৎস: কোস্ট গার্ড ওয়েবসাইট।

.
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) কত সালে প্রতিষ্ঠিত?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা

 বিএসটিআই:
- BSTI-এর পূর্ণরূপ: Bangladesh Standards and Testing Institution.
- ১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত অধ্যাদেশ ৩৭ (The Bangladesh Standards and Testing Institution Ordinance, 37 of 1985) এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) এবং বাংলাদেশ স্ট্যন্ডার্ডস ইন্সটিটিউশন (BDSI) কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যন্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও (Department of Agricultural Grading and Marking) বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।

⇒ বিএসটিআই-এর কাজ:
- পণ্য, সেবা ও প্রক্রিয়ার জাতীয় মান প্রণয়ন, তদানুযায়ী পণ্য পরীক্ষণ ও পণ্যের গুণগত মান সনদ (সার্টিফিকেশন) প্রদান এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করে থাকে।
- এছাড়া দেশব্যাপী ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন এবং পরিমাপ যন্ত্রসমূহ ভেরিফিকেশন ও ক্যালিব্রেশনের দায়িত্বেও নিয়োজিত।

উৎস: বিএসটিআই ওয়েবসাইট।

.
বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি কোনটি?
  1. টকিও
  2. জাকার্তা
  3. ঢাকা
  4. নয়াদিল্লি
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি- ঢাকা, বাংলাদেশ।

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:

প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস:- World Urbanization Prospects 2025।

১০.
’স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থাপিত কে?
  1. মৃণাল হক
  2. শামীম শিকদার
  3. হামিদুজ্জামান
  4. কুসুম শিকদার
সঠিক উত্তর:
শামীম শিকদার
উত্তর
সঠিক উত্তর:
শামীম শিকদার
ব্যাখ্যা

- ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডে সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে বাংলাদেশের ইতিহাসের ধারক স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি স্থাপিত।

• স্বোপার্জিত স্বাধীনতা:
- স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মোড়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি: শামীম শিকদার।
- ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি।
- ১৯৮৮ সালের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১১.
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোচ্চ স্তর কোনটি? 
  1. উপজেলা পরিষদ 
  2. পৌরসভা
  3. জেলা পরিষদ 
  4. ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর:
জেলা পরিষদ 
উত্তর
সঠিক উত্তর:
জেলা পরিষদ 
ব্যাখ্যা

• বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়।
যথা-
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ ও 
- জেলা পরিষদ। 

এছাড়া শহরগুলোতে পৌরসভা, বড় শহরে সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি) স্থানীয় জেলা পরিষদ রয়েছে।
- উল্লিখিত তিন স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকেই নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট বলে মনে করা হয়ে থাকে।
-  বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোচ্চ স্তর- জেলা পরিষদ।

• জেলা পরিষদ
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকে বিভিন্ন পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে 'জেলা পরিষদ' থাকলেও ১৯৯১ সালে জেলা পরিষদ আইন বিলুপ্ত করে দেওয়ার পর প্রায় এক দশক জেলা পরিষদের অস্তিত্ব ছিল না।
- পুনরায় ২০০০ সালে জেলা পরিষদ আইন পাশ করে দেশের সকল জেলায় জেলা পরিষদ গঠন করার উদ্যোগ নেয়া হয়।
- পরিষদের মেয়াদ ৫ বছর।

⇒ গঠন
- একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়।
- কোনো জেলার সংসদ-সদস্যগণ আইন অনুযায়ী উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করেন।
- আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্য বা অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা সদস্যদের স্বীয় পদে থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।
- আইন অনুযায়ী জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের (যদি থাকে) মেয়র ও কমিশনারবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জেলা পরিষদের প্রতিনিধিরা নির্বাচিত হবেন।
- প্রথম বারের মতো ২০১৬ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়।

 উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

১২.
হাজী শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
  1. শরিয়তপুর জেলা
  2. মাদারীপুর জেলা
  3. ভোলা জেলা
  4. বরিশাল জেলা
সঠিক উত্তর:
মাদারীপুর জেলা
উত্তর
সঠিক উত্তর:
মাদারীপুর জেলা
ব্যাখ্যা

• ফরায়েজি আন্দোলন:
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ ।
- তিনি বৃহত্তর ফরিদপুরের (বর্তমান মাদারীপুর জেলা) শাসশাইল গ্রামে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন।
- সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।
- দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে,বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
- তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার,অনাচার প্রবেশ করেছে।
- ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচারমুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন।
- এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন।
- হাজী শরীয়তউল্লাহর এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'।
-  তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেননি।
- তিনি ইংরেজ রাজত্বকে সমালোচনার চোখে দেখতেন।

উৎস: বাংলাপিডিয়া।

১৩.
সংবিধানের কততম অনুচ্ছেদ ’সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা’ সম্পর্কিত?
  1. ৯৭
  2. ৯৫
  3. ৯৬
  4. ৯৪
সঠিক উত্তর:
৯৪
উত্তর
সঠিক উত্তর:
৯৪
ব্যাখ্যা

সংবিধানের ৯৪নং অনুচ্ছেদ ’সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা’ সম্পর্কিত

অন্যদিকে,
অনুচ্ছেদ ৯৫- ’বিচারক-নিয়োগ’ সম্পর্কিত
অনুচ্ছেদ ৯৬- ’বিচারকদের পদের মেয়াদ’ সম্পর্কিত
অনুচ্ছেদ ৯৭- ’অস্থায়ী প্রধান বিচারপতি’ নিয়োগ সম্পর্কিত

• সুপ্রিম কোর্ট :
- বিচারবিভাগের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিমকোর্ট।
- এর রয়েছে দুটি বিভাগ, যথা: আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
- সুপ্রিম কোর্টের একজন প্রধানবিচারপতি রয়েছেন, যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। রাষ্ট্রপতি তাঁকে নিযুক্ত করেন।
- প্রত্যেক বিভাগের জন্য যতজন বিচারক প্রয়োজন ততজন বিচারককে নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের দুই বিভাগের বিচারপতিদের নিয়োগ দেন।
- প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিগণ বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন।
- সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- সুপ্রিম কোর্টে কমপক্ষে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা বাংলাদেশে বিচার বিভাগীয় পদে ১০ বছর বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- সুপ্রিমকোর্টের বিচারকগণ ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন।

উৎস: বাংলাদেশে ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি এবং সংবিধান।

১৪.
‘মনপুরা-৭০’ চিত্রকর্মের শিল্পী কে?
  1. মুস্তফা মনোয়ার
  2. জয়নুল আবেদিন
  3. মাহফুজ আহমেদ
  4. কামরুল হাসান
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা

• 'মনপুরা-৭০':
- 'মনপুরা-৭০' চিত্রকর্মের শিল্পী - জয়নুল আবেদিন। 
- সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি ‘মনপুরা ৭০’।
- জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর।
- এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।

জয়নুল আবেদীন:
- জন্ম: ১৯১৪ সাল, ময়মনসিংহ।
- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি শিল্পী।
- বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
- উপাধি: শিল্পাচার্য, বাংলাদেশের আধুনিক চিত্রকলার জনক হিসেবে পরিচিত।

• বিশেষ চিত্রকর্মসমূহ:
- দুর্ভিক্ষ (১৯৪৩)।
- দ্য রেবেল ক্রো (১৯৫১)।
- দুই মহিলা, পাইন্যার মা, মহিলা (১৯৫৩)।
- ফসল মাড়াই (১৯৬৩)।
- নবান্ন (১৯৬৯)।
- মনপুরা (১৯৭০)।
- সংগ্রাম (১৯৭৬)।

উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো।

১৫.
ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচে স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র স্থান কোনটি?
  1. নারায়ণগঞ্জ
  2. বাগেরহাট
  3. সিলেট
  4. ঢাকা
সঠিক উত্তর:
বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
বাগেরহাট
ব্যাখ্যা

⇒ ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচের করা তালিকায় ঐতিহ্যবাহী স্থাপনার জন্য বিখ্যাত ২৫ টি শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রাচীন মসজিদের শহর বাগেরহাট৷ 

⇒ পনেরোশ শতকে মুসলিম ধর্মপ্রচারক খান জাহান আলীর হাত ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে ভৈরব নদীর তীরে বাগেরহাট শহরের গোড়াপত্তন ৷
- শহরটির ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ষাট গম্বুজ মসজিদ, সিংরা মহজিদ, খান জাহান আলীর সমাধিসৌধ, নয় গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ, বিবি বেগনী মসজিদ, চুনাখোলা মসজিদ, রনবিজয়পুর মসজিদ৷
- দিল্লীর তুঘলকি স্থাপত্যরীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্থাপনায় সমৃদ্ধ এই শহরের প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ ৷

উল্লেখ্য,
⇒ ১৯৯৬ সাল থেকে ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ এ তালিকা প্রকাশ করে আসছে৷ ডাব্লিইউএমএফ এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে৷ ভারত, যুক্তরাজ্য, পেরু, স্পেন, পর্তুগাল ও কম্বোডিয়ায় তাদের শাখা রয়েছে৷

উৎস: ডয়েচ লেভেল।

১৬.
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোয় বিভাগের সংখ্যা কত?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

• দেশের প্রশাসনিক কাঠামো:
- বিভাগ = ৮টি।
- জেলা = ৬৪টি।
- সিটি কর্পোরেশন= ১২ টি।
- উপজেলা= ৪৯৫ টি।
- মেট্রো থানা= ১০৫ টি।
- পৌরসভা= ৩২৭ টি।
- ইউনিয়ন = ৪,৫৯৬ টি।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এবং জাতীয় তথ্য বাতায়ন।

১৭.
সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে কার সুপারিশ প্রয়োজন?
  1. প্রধানমন্ত্রী
  2. অর্থমন্ত্রী
  3. স্পিকার
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা

• রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি :

• অধ্যাদেশ জারির ক্ষমতা:
⇒ সংসদ ভেঙ্গে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এ অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতো ক্ষমতাসম্পন্ন।

• প্রধান বিচারপতি নিয়োগ ও বিচারসংক্রান্ত কাজ:
⇒ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি কারও পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

• ক্ষমা প্রদর্শনের ক্ষমতা:
⇒  রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দন্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দন্ড তিনি মার্জনা করতে পারেন।

• অর্থসংক্রান্ত ক্ষমতা ও কাজ: 
⇒ সরকারি ব্যয়সংক্রান্ত কোনো বিল সংসদে উথাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ সাগে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন।

• প্রতিরক্ষাসংক্রান্ত ক্ষমতা: 
⇒ বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহিআক্রমণ মোকাবিলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

উৎস: বাংলাদেশে ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

১৮.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে?
  1. ১৯৭১ সালের, ৩ মার্চ
  2. ১৯৭১ সালের, ২ মার্চ
  3. ১৯৭১ সালের, ১ মার্চ
  4. ১৯৭১ সালের, ৪ মার্চ
সঠিক উত্তর:
১৯৭১ সালের, ২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালের, ২ মার্চ
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয়- ১৯৭১ সালের, ২ মার্চ।

• জাতীয় পতাকা প্রথম উত্তোলন:
-  ১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে।
- একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
- এই ঘটনাটি স্মরণীয় হয়ে থাকে, তাই ২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে পালন করা হয়।

• জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা  অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার।
- তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে। 


উৎস: বাংলাপিডিয়া।

১৯.
নিচের কোন পদটি সাংবিধানিক পদ নয়?
  1. প্রধান নির্বাচন কমিশনার
  2. চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
  3. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  4. চেয়ারম্যান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
সঠিক উত্তর:
চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা

⇒ চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক পদ নয়।

সাংবিধানিক পদ:
- সংবিধান হলো প্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
- সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদের মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুনির্দিষ্ট ও সুষ্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।

⇒ সাংবিধানিক পদ:
• রাষ্ট্রপতি
• স্পিকার
• প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ
• ডিপুটি স্পিকার
• প্রধান বিচারপতি
• সংসদ সদস্য
• প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
• মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক
• সরকারী কর্ম- কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য।

উৎস - জাতীয় তথ্য বাতায়ন।

২০.
প্রধানমন্ত্রী কার নিকট জবাবদিহি করেন?
  1. সুপ্রিমকোর্ট
  2. রাষ্ট্রপতি
  3. জনগণ
  4. জাতীয় সংসদ
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় সংসদ
ব্যাখ্যা

• প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ:
⇒ সংবিধান অনুযায়ী দেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শাসনকার্য পরিচালনা করেন। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য, সাংবিধানিক পদে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন।

⇒  প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান। তিনি মন্ত্রিসভার সদস্যসংখ্যা নির্ধারণ করেন ও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। মন্ত্রীদের কাজ তদারক করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর পরামর্শ ও অনুমোদন নিয়ে কাজ করেন। তিনি যেকোনো মন্ত্রীকে তার পদ থেকে অপসারণের পরামর্শ দিতে পারেন।

⇒  প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যেমন- সংসদ অধিবেশনে নির্ধারিত দিনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন, সরকারের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম তুলে ধরে সংসদে বক্তৃতা প্রদান করেন। এছাড়া তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন।

⇒ সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে কোনো সরকারি বিল উত্থাপনের পূর্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। যদি প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ উক্ত প্রস্তাবটি গ্রহণ করেন তবেই তা সংসদে বিল আকারে উত্থাপন করা যায়। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে অর্থমন্ত্রী বাংলাদেশের বার্ষিক আয়-ব্যয়ের (জাতীয়) বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন। এভাবে তিনি আইন প্রণয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।

⇒ পররাষ্ট্র বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।

২১.
বাংলাদেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য কোনটি?
  1. ফজলী আম
  2. জামদানি 
  3. মসলিন কাপড়
  4. লাল চিনি
সঠিক উত্তর:
জামদানি 
উত্তর
সঠিক উত্তর:
জামদানি 
ব্যাখ্যা

 জিআই পণ্য:
- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- বর্তমানে দেশে জিআই পণ্য ৬২টি। (জানুয়ারি,২০২৬ পর্যন্ত)
- সর্বশেষ জিআই পণ্য: কালিগঞ্জের তোয়ালে। (৬২তম)।

• বিভিন্ন এলাকার জিআই পণ্য:
- মেহেরপুরের-  হিমসাগর আম।
- ফুলবাড়ীয়ার- লাল চিনি;
- নেত্রকোণার- বালিশ মিষ্টি;
- নওগাঁর- ফজলী আম;
- মুন্সীগঞ্জের- পাতক্ষীর;
- অষ্টগ্রামের- পনির;
- গোপালগঞ্জের- ব্রোঞ্জের গহনা;
- ভোলার- মহিষের দুধের কাঁচা দই;

উৎস: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর ও প্রথম আলো।

২২.
রাষ্ট্রপতি কাকে শপথবাক্য পাঠ করান?
  1. সংসদ সদস্যবৃন্দ
  2. পিএসসির সদস্যবৃন্দ
  3. প্রধান বিচারপতি
  4. নির্বাচন কমিশনার
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার ।
- ডেপুটি স্পিকার।
- প্রধান বিচারপতি।

⇒ স্পিকার যাদের শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

⇒ প্রধান বিচারপতি যাদের শপথ বাক্য করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- নির্বাচন কমিশনারবৃন্দ।

উৎস: বাংলাদেশ সংবিধান।

২৩.
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. চট্টগ্রাম
  4. প্যারিস
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট:
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
- ১৫ মার্চ ২০০১ সালে ঢাকার সেগুনবাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি এ আনান-এর উপস্থিতিতে এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ ও ক্ষুদ্র জাতিসমূহের ভাষা সংগ্রহ, সংরক্ষণসহ প্রয়োজনীয় গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা এবং বাংলাসহ অন্যান্য ভাষা আন্দোলনের তথ্যসংগ্রহ ও গবেষণা এবং ইউনেস্কোর সদস্য দেশসমূহের মধ্যে এ-সংক্রান্ত তথ্যাবলি পৌঁছে দেওয়া।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) ভবনের শুভ উদ্বোধন করেন।
- আন্তর্জাতিক মাতৃভাষা আইন ২০১০ অনুযায়ী তিনিই এ ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক।
- তাঁর সরকারের উদ্যোগের ফলেই ইনস্টিটিউট পরিণত হয়েছে ইউনেস্কো-র ক্যাটেগরি ২ প্রতিষ্ঠানে।

উৎস: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ওয়েবসাইট।

২৪.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ৬ষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
  1. জামদানি বুননশিল্প
  2. শীতলপাটি বুননশিল্প
  3. মঙ্গল শোভাযাত্রা
  4. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
ব্যাখ্যা

⇒ বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্পের ঐতিহ্য ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
- বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো।

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:

⇒ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হলো সেই সব জ্ঞান, দক্ষতা, প্রথা, আচরণ ও শিল্প-অনুশীলন যা কোনো সমাজ বা সম্প্রদায় পরম্পরাগতভাবে টিকিয়ে রাখে।

⇒ ২০০৩ সালে ইউনেসকোর তত্ত্বাবধানে ‘কনভেনশন ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ নামে যাত্রা শুরু করে। এই কনভেনশনে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে আইসিএইচ উপাদান শনাক্ত, রক্ষা ও প্রচারের জন্য বাধ্যবাধকতা দেয়। বাংলাদেশ ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর এই কনভেনশনে স্বাক্ষর করে।

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)

উৎস: প্রথম আলো।

২৫.
যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = ?
  1. XKROGY
  2. XKQNGV
  3. XJQNGX
  4. XIRMGZ
সঠিক উত্তর:
XKQNGV
উত্তর
সঠিক উত্তর:
XKQNGV
ব্যাখ্যা

প্রশ্ন: যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = ?

সমাধান:
যদি YELLOW = AGNNQY হয় তাহলে VIOLET = XKQNGX

"YELLOW" শব্দটিতে,
Y = 25, E = 5, L = 12, L = 12, O = 15, W = 23

YELLOW শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
Y(25) + 2 = 27 = A(1) [26 এর পরে 1 থেকে শুরু]
E(5) + 2 = 7 = G(7)
L(12) + 2 = 14 = N(14)
L(12) + 2 = 14 = N(14)
O(15) + 2 = 17 = Q(17)
W(23) + 2 = 25 = Y(25)

অর্থাৎ শব্দটি হবে AGNNQY

অনুরূপভাবে,VIOLET শব্দটিতে,
V = 22, I = 9, O = 15, L = 12, E = 5, T = 20

VIOLET শব্দটির প্রতিটি বর্ণের অবস্থানের সাথে (+ 2) যোগ করে,
V(22) + 2 = 24 = X(24)
I(9) + 2 = 11 = K(11)
O(15) + 2 = 17 = Q(17)
L(12) + 2 = 14 = N(14)
E(5) + 2 = 7 = G(7)
T(20) + 2 = 22 = V(22)

∴ নির্ণেয় শব্দটি হবে = XKQNGX

২৬.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 3
  2. 6
  3. 10
  4. 13
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান:
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 6 সংখ্যাটি বসবে।

প্রথম সারিতে, 9 + 1 + 5 = 15
দ্বিতীয় সারিতে, 4 + 8 + 3 = 15
তৃতীয় সারিতে, 2 + 6 + 7 = 15

প্রথম কলামে, 9 + 4 + 2 = 15 
দ্বিতীয় কলামে, 1 + 8 + 6 = 15 
তৃতীয় কলামে, 5 + 3 + 7 = 15

∴ প্রদত্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে 6 সংখ্যাটি বসলে প্রতিটি কলাম ও সারির সংখ্যাগুলোর যোগফল হবে 15 অর্থাৎ সমান। 

২৭.
রাকিব ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে সে কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা

`প্রশ্ন: রাকিব ভোরবেলা একটি খুঁটির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে সে কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?

সমাধান:

- ভোরবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাই স্বাভাবিকভাবেই যেকোনো বস্তুর ছায়া পশ্চিম দিকে পড়ে।
- প্রশ্নে বলা হয়েছে, খুঁটির ছায়া রাকিবের ঠিক ডানদিকে পড়ছে।
- যেহেতু ছায়াটি পশ্চিম দিকে আছে, তাই রাকিবের ডানদিক হলো পশ্চিম দিক।
- আমরা জানি, যদি কারো ডানদিক পশ্চিম হয়, তবে তার মুখ দক্ষিণ দিকে থাকে।
- অর্থাৎ, রাকিব দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। 

উল্লেখ্য:
- সূর্য যেদিকে থাকে, ছায়া সবসময় তার বিপরীত দিকে তৈরি হয়।
- সূর্যোদয়ের সময় (ভোরবেলা) সকল বস্তুর ছায়া পশ্চিম দিকে পড়ে।
- সূর্যাস্তের সময় (বিকালবেলা) সকল বস্তুর ছায়া পূর্ব দিকে পড়ে।
- যদি ছায়া কারো ডানদিকে পড়ে এবং সময়টি সকাল হয়, তবে ব্যক্তিটি দক্ষিণমুখী।
- যদি ছায়া কারো বামদিকে পড়ে এবং সময়টি সকাল হয়, তবে ব্যক্তিটি উত্তরমুখী।

২৮.
যদি 3165 = CAFE হয় তাহলে 8514 = ?
  1. FADE
  2. DEAF
  3. HELD
  4. HEAD
সঠিক উত্তর:
HEAD
উত্তর
সঠিক উত্তর:
HEAD
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3165 = CAFE হয় তাহলে 8514 = ?

সমাধান:
ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
3 = C
1 = A
6 = F
5 = E
∴ 3165 = CAFE

একইভাবে,
8 = H
5 = E
1 = A
4 = D
∴ 8514 = HEAD

২৯.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 
  1. ২৫
  2. ২৭
  3. ২৯
  4. ৩২
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 

সমাধান:
ধারাটি পর্যায়ক্রমে +২ এবং +৪ করে বৃদ্ধি পাচ্ছে। 
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩
তাই পরবর্তী বৃদ্ধিটি হবে +৪
অর্থাৎ, ২৩ + ৪ = ২৭

৩০.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. 13
  2. 18
  3. 21
  4. 24
সঠিক উত্তর:
21
উত্তর
সঠিক উত্তর:
21
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:

- একটি ফাঁকা স্থান নিয়ে গঠিত ত্রিভুজ: ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF = 10টি
- দুইটি ফাঁকা স্থান নিয়ে গঠিত ত্রিভুজ: ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7টি
- চারটি ফাঁকা স্থান নিয়ে গঠিত ত্রিভুজ: ACG, ACE, CGE এবং AGE = 4টি

∴ মোট ত্রিভুজ = 10 + 7 + 4 = 21টি

৩১.
যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = ?
  1. 5228
  2. 5642
  3. 5438
  4. 5424
সঠিক উত্তর:
5424
উত্তর
সঠিক উত্তর:
5424
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = ?

সমাধান:
যদি 7 × 5 = 4230 এবং 4 × 3 = 2418 হয়, তবে 9 × 4 = 5424

7 × 6 = 42 [6 দ্বারা গুণ করে]
5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]

∴ 7 × 5 = 4230 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

এবং 4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]

∴ 4 × 3 = 2418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে,
9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]

∴ 9 × 4 = 5424 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

৩২.
কামাল সাহেব ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?
  1. ৩ কি.মি.
  2. ৫ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ১১ কি.মি.
সঠিক উত্তর:
৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কামাল সাহেব ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছেন?

সমাধান:

ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.

অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.

AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE = AF + EF
⇒ AE = (৩) + (৪)
⇒ AE = ৯ + ১৬
⇒ AE = ২৫
⇒ AE = ৫

∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব কি.মি. 

৩৩.
২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮,............ অনুক্রমটির নবম পদ কত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮,............ অনুক্রমটির নবম পদ কত?

সমাধান:
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
• ১ম অনুক্রম, ২, ৪, ৬, ৮, ১০, ১২, ............ (সাধারণ অন্তর ২)

• ২য় অনুক্রম, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ............... (সাধারণ অন্তর ৩)

• প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই, ২, ৭, ৪, ১০, ৬, ১৩, ৮, ১৬, ১০, ১৯, ১২, .........

∴ অনুক্রমটির নবম পদ ১০।

৩৪.
নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?
  1. √16
  2. 8/5
  3. √20
  4. 271/3
সঠিক উত্তর:
√20
উত্তর
সঠিক উত্তর:
√20
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মূলদ নয়?

সমাধান:
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়।
আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে √20 সংখ্যাটি মূলদ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। 
কারন  √20 সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না। 

অন্যদিকে,
√16 = 4 , এটি একটি মূলদ সংখ্যা। 
8/5 = 1.6 , এটি একটি মূলদ সংখ্যা। 
271/3 = (33)1/3 = 3 , এটি একটি মূলদ সংখ্যা। 

৩৫.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৪ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
  1. ১৬ বার
  2. ২০ বার
  3. ২১ বার
  4. ২২ বার 
সঠিক উত্তর:
২০ বার
উত্তর
সঠিক উত্তর:
২০ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৪ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?

সমাধান:
একক স্থানীয় অংক হিসেবে ৪ এর উপস্থিতি (১০ বার): ৪, ১৪, ২৪, ৩৪, ৪৪, ৫৪, ৬৪, ৭৪, ৮৪, ৯৪।
দশক স্থানীয় অংক হিসেবে ৪ এর উপস্থিতি (১০ বার): ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯।

৪৪ সংখ্যাটিতে ৪ অংকটি দুইবার (একক ও দশক উভয় স্থানে) ব্যবহৃত হয়েছে। উপরের দুটি তালিকায় ৪৪ সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর দুটি ৪-কেই গণনা করা হয়েছে।

মোট ব্যবহার = ১০ (একক হিসেবে) + ১০ (দশক হিসেবে) = ২০ বার।

৩৬.
যদি একটি কম্পাসের দক্ষিণ-পূর্ব দিকটি উত্তর দিক নির্দেশ করে, তবে একই নিয়মে দক্ষিণ-পশ্চিম দিকটি কোন দিককে নির্দেশ করবে?
  1. পশ্চিম
  2. পূর্ব
  3. দক্ষিণ
  4. উত্তর-পশ্চিম
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি কম্পাসের দক্ষিণ-পূর্ব দিকটি উত্তর দিক নির্দেশ করে, তবে একই নিয়মে দক্ষিণ-পশ্চিম দিকটি কোন দিককে নির্দেশ করবে?

সমাধান:


- স্বাভাবিক অবস্থায় দক্ষিণ-পূর্ব (SE) থেকে উত্তর (N) দিকের অবস্থান হলো ঘড়ির কাটার বিপরীত দিকে (Anti-clockwise) ১৩৫° দূরে।
- শর্তানুসারে, যেহেতু দক্ষিণ-পূর্ব এখন উত্তর, তার মানে পুরো দিকব্যবস্থাটি ১৩৫° বামে বা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে গেছে।
- এখন, দক্ষিণ-পশ্চিম (SW) দিক থেকে যদি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ১৩৫° ঘুরি, তবে:
• SW থেকে ৪৫° বামে ঘুরলে পাওয়া যায় দক্ষিণ (S)।
• দক্ষিণ (S) থেকে আরও ৯০° বামে ঘুরলে পাওয়া যায় পূর্ব (E)। 

∴ দক্ষিণ-পূর্ব দিক যদি উত্তর দিক হয় তবে দক্ষিণ-পশ্চিম দিক হবে পূর্ব দিক।

৩৭.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. 7/9
  2. 5/6
  3. 8/11
  4. 11/13
সঠিক উত্তর:
11/13
উত্তর
সঠিক উত্তর:
11/13
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
7/9 = 0.77
5/6 = 0.83
8/11 = 0.72
11/13 = 0.84

∴ সবচেয়ে বড় ভগ্নাংশ = 11/13

৩৮.
নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র আছে?
  1. 7
  2. 9
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র আছে?


সমাধান:


- একটি ফাঁকা স্থান নিয়ে গঠিত আয়তক্ষেত্র: ABJI, BCKJ, IJFG এবং JKEF = 4টি
- দুইটি ফাঁকা স্থান নিয়ে গঠিত আয়তক্ষেত্র: ACKI, BCEF, IKEG এবং ABFG = 4টি
- চারটি ফাঁকা স্থান নিয়ে গঠিত আয়তক্ষেত্র: ACEG = 1টি

∴ মোট আয়তক্ষেত্র আছে = 4 + 4 + 1 = 9টি

৩৯.
একটি শ্রেণিকক্ষে 90 জন শিক্ষার্থী আছে। সুমনের অবস্থান শুরু থেকে 25 তম। তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত?
  1. 65 তম
  2. 66 তম
  3. 67 তম
  4. 68 তম
সঠিক উত্তর:
66 তম
উত্তর
সঠিক উত্তর:
66 তম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে 90 জন শিক্ষার্থী আছে। সুমনের অবস্থান শুরু থেকে 25 তম। তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত?

সমাধান:
শেষ দিক থেকে অবস্থান = মোট শিক্ষার্থী - শুরু দিক থেকে অবস্থান + 1
 = 90 - 25 + 1 = 66 তম

সুতরাং, সুমনের অবস্থান শেষের দিক থেকে 66 তম।

৪০.
নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?
  1. ১২
  2. ২৮
  3. সবগুলোই আদর্শ সংখ্যা
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা নয়?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায় যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদকের যোগফলের সমান।

এখানে,
৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
এখানে, ১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান

সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।

আবার,
১২ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৪, ৬ এবং ১২
১২ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, ৩, ৪ এবং ৬
এখানে, ১ + ২ + ৩ + ৪ + ৬ = ১৬, যা সংখ্যাটির সমান নয়

সুতরাং, ১২ সংখ্যাটি আদর্শ সংখ্যা নয়।

আবার,
২৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮
২৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, ৪, ৭ এবং ১৪

এখানে, ১ + ২ + ৪ + ৭ + ১৪ = ২৮, যা সংখ্যাটির সমান

সুতরাং, ২৮ একটি আদর্শ সংখ্যা।

৪১.
চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 21
  2. 25
  3. 27
  4. 30
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
• প্রতিটি চিত্রের উপরের দুইটি সংখ্যার গুনফলের বর্গমূল হবে নিচের সংখ্যাটি। 

প্রথম চিত্রে, 
√(4 × 9) 
= √36 = 6 

দ্বিতীয় চিত্রে, 
√(9 × 16) 
= √144 = 12 

তৃতীয় চিত্রে, 
ধরি, সংখ্যাটি = x
∴ √(16x) = 20 
⇒ 16x = 400 
 ⇒ x = 400/16 
∴ x = 25

৪২.
০.২৫ × ০.০৮ × ০.৪ = ?
  1. ০.০৮
  2. ০.০০৮
  3. ০.০০০০৮
  4. ০.৮
সঠিক উত্তর:
০.০০৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০৮
ব্যাখ্যা

প্রশ্ন: ০.২৫ × ০.০৮ × ০.৪ = ?

সমাধান:
০.২৫ × ০.০৮ × ০.৪
= (২৫/১০০) × (৮/১০০) × (৪/১০)
= (২৫ × ৮ × ৪)/(১০০ × ১০০ × ১০)
= ৮০০/১০০০০০
= ০.০০৮

৪৩.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 16
  2. 23
  3. 25
  4. 27
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে, 
(25 + 23)/3 
= 48/3 
= 16 

দ্বিতীয় চিত্রে, 
(18 + 63)/3 
= 81/3 
= 27 

তৃতীয় চিত্রে, 
(33 + 36)/3 
= 69/3 
= 23 

৪৪.
নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি বসবে?
CF, FI, I?, LO, OR
  1. K
  2. L
  3. M
  4. N
সঠিক উত্তর:
L
উত্তর
সঠিক উত্তর:
L
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
CF, FI, I?, LO, OR

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।

প্রথম ধারা- C, F, I, L, O
C এর দুই বর্ণ পর F
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O

দ্বিতীয় ধারা- F, I, L, O, R
F এর দুই বর্ণ পর I
I এর দুই বর্ণ পর L
L এর দুই বর্ণ পর O
O এর দুই বর্ণ পর R

∴ প্রশ্নবোধক স্থানে L হবে।

৪৫.
নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখার প্রয়োজন?
  1. 10
  2. 13
  3. 15
  4. 11
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রটি তৈরি করতে ন্যূনতম কতটি সরলরেখার প্রয়োজন?


সমাধান:

- অনুভূমিক সরলরেখাগুলো হলো AE এবং JF = 2টি
- উল্লম্ব রেখাগুলো হলো AJ, CH এবং EF = 3টি
- তির্যক রেখাগুলো হলো AG, BF, JD, IE, AB, DE, JI এবং FG = 8টি

∴ চিত্রটি তৈরি করতে প্রয়োজনীয় মোট সরলরেখার সংখ্যা = 2 + 3 + 8 = 13টি

৪৬.
৩, ৩, ৬, ৯, ১৫, ২৪, ৩৯, ৬৩ ...... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ৯৯
  2. ১০২
  3. ১০৫
  4. ১১২
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৩, ৬, ৯, ১৫, ২৪, ৩৯, ৬৩ ...... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান:
এখানে,
৩ + ৩ = ৬
৩ + ৬ = ৯
৬ + ৯ = ১৫
৯ + ১৫ = ২৪
১৫ + ২৪ = ৩৯
২৪ + ৩৯ = ৬৩

∴ পরবর্তী পদ = ৩৯ + ৬৩ = ১০২

ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান। অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা।

৪৭.
প্রশ্নবোধক (?) স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. 121
  2. 142
  3. 168
  4. 188
সঠিক উত্তর:
142
উত্তর
সঠিক উত্তর:
142
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক (?) স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
প্রথম চিত্র অনুযায়ী,
(101 + 15) - (35 + 43)
= 116 - 78
= 38 

একইভাবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে,
48 + 184) - (56 + 34)
= 232 - 90
= 142

∴ প্রশ্নবোধক (?) স্থানে 142 সংখ্যাটি বসবে।

৪৮.
যদি WORLD দিয়ে 52678 এবং DREAM দিয়ে 86941 বোঝায়, তাহলে ROAMED দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. 624198
  2. 625148
  3. 642189
  4. 584198
সঠিক উত্তর:
624198
উত্তর
সঠিক উত্তর:
624198
ব্যাখ্যা

প্রশ্ন: যদি WORLD দিয়ে 52678এবং DREAM দিয়ে 86941 বোঝায়, তাহলে ROAMED দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
প্রদত্ত শব্দ দুটি থেকে প্রতিটি অক্ষরের জন্য নির্দিষ্ট করা অংকগুলো আলাদা করি:

WORLD (52678) থেকে পাই,
W = 5,
O = 2,
R = 6,
L = 7,
D = 8

DREAM (86941) থেকে পাই,
D = 8,
R = 6, 
E = 9,
A = 4,
M = 1

এখন ROAMED শব্দের অক্ষরগুলোর মান বসাই,
R = 6
O = 2 
A = 4 
M = 1 
E = 9
D = 8

∴ ROAMED = 624198

৪৯.
রবিউল উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. পূর্ব-পশ্চিম
  2. উত্তর-দক্ষিণ
  3. উত্তর-পূর্ব
  4. দক্ষিণ-পূর্ব
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: রবিউল উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
- রবিউল প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।

 

∴ রবিউল দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।