পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
You must hurry, or you will miss the bus. (Complex)
  1. ক) If you do not hurry, you will miss the bus.
  2. খ) If you not hurry, will miss the bus.
  3. গ) If you do not hurry, the bus will miss.
  4. ঘ) If you not hurry, the bus will miss.
সঠিক উত্তর:
ক) If you do not hurry, you will miss the bus.
উত্তর
সঠিক উত্তর:
ক) If you do not hurry, you will miss the bus.
ব্যাখ্যা

Or যুক্ত compound sentence কে complex করার structure: if + sub + do not + প্রদত্ত প্রথম clause + comma(,) + দ্বিতীয় caluse বসবে। সুতরাং সঠিক উত্তর ক।

.
Change the voice of ‘They elected him captain’.
  1. ক) He elected captain by them.
  2. খ) He is elected captain by them.
  3. গ) He was elected captain by them.
  4. ঘ) He has been elected captain by them.
সঠিক উত্তর:
গ) He was elected captain by them.
উত্তর
সঠিক উত্তর:
গ) He was elected captain by them.
ব্যাখ্যা

Factive object যুক্ত past indefinite tense এর structure: Pronominal obj কে Sub + was/were + V3 + factitive obj + by + sub কে obj।
সুতরাং প্রদত্ত বাক্যের Passive: He was elected captain by them.

.
The Padma is one of the biggest rivers in Bangladesh. (Positive)
  1. ক) No other river in Bangladesh is so big as the Padma.
  2. খ) No other rivers in Bangladesh are as big as the Padma.
  3. গ) Very few rivers in Bangladesh is as big as the Padma.
  4. ঘ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
সঠিক উত্তর:
ঘ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Very few rivers in Bangladesh are as big as the Padma.
ব্যাখ্যা
Superlative degree তে one of the থাকলে Positive degree তে very few হয়।
Very few + plural noun + plural verb + as + positive degree + as + subject.
.
A person who looks at the dark side of everything-
  1. ক) sadist
  2. খ) blind
  3. গ) pessimist
  4. ঘ) optimist
সঠিক উত্তর:
গ) pessimist
উত্তর
সঠিক উত্তর:
গ) pessimist
ব্যাখ্যা
A person who looks at the dark side of everything (যে ব্যক্তি সবকিছুরই খারাপ দিক খুঁজে বের করে)- pessimist (নিরাশাবাদী)।
sadist- দুঃখবাদী, blind- অন্ধ এবং optimist- আশাবাদী।
.
Choose the correct spelling.
  1. ক) Rendezvous
  2. খ) Rindezvous
  3. গ) Rondezvous
  4. ঘ) Randezvous
সঠিক উত্তর:
ক) Rendezvous
উত্তর
সঠিক উত্তর:
ক) Rendezvous
ব্যাখ্যা

rendezvous (noun) [countable noun]
(১) একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান; সংকেতস্থান।
(২) যে স্থানে লোকে প্রায়ই মিলিত হয়; মিলনস্থল; a rendezvous for lovers/writers.
(verb intransitive) সংকেতস্থানে মিলিত হওয়া: rendezvous in a cafe.

.
By asking many questions, the instructor tried to ______ information from the students.
  1. ক) elicit
  2. খ) illicit
  3. গ) experiment
  4. ঘ) ignore
সঠিক উত্তর:
ক) elicit
উত্তর
সঠিক উত্তর:
ক) elicit
ব্যাখ্যা
Elicit অর্থ বের করে আনা; illicit অর্থ অবৈধ।
.
The noun form of ‘eloquent’ is-
  1. ক) eloquent
  2. খ) eloquence
  3. গ) eloquency
  4. ঘ) eloquentness
সঠিক উত্তর:
খ) eloquence
উত্তর
সঠিক উত্তর:
খ) eloquence
ব্যাখ্যা
শেষে ‘t’ সম্বলিত adjective word কে noun করতে হলে ‘t’ এর পরিবর্তে ‘ce’ ব্যবহার করতে হয়।
.
The verb of ‘hard’ is-
  1. ক) harder
  2. খ) hardy
  3. গ) hardly
  4. ঘ) harden
সঠিক উত্তর:
ঘ) harden
উত্তর
সঠিক উত্তর:
ঘ) harden
ব্যাখ্যা
Hard (adj) এর সাথে ‘en’ suffix যুক্ত করে verb এ রূপান্তর করতে হয়।
.
The prefix ‘ex’ in the word ‘ex-president’ expresses the sense of-
  1. ক) some
  2. খ) equal
  3. গ) former
  4. ঘ) before
সঠিক উত্তর:
গ) former
উত্তর
সঠিক উত্তর:
গ) former
ব্যাখ্যা
Prefix ‘ex’ সাধারণত প্রাক্তন/সাবেক অর্থ প্রকাশ করে।
১০.
It turns me off when guys do not respect my boundaries. Here, ‘turn off’ means-
  1. ক) makes me completely
  2. খ) makes me angry
  3. গ) makes me sorry
  4. ঘ) regrets me
সঠিক উত্তর:
খ) makes me angry
উত্তর
সঠিক উত্তর:
খ) makes me angry
ব্যাখ্যা
Turn (somebody) off (অপশব্দ) আগ্রহ, ইচ্ছা ইত্যাদি হারিয়ে ফেলা বা নষ্ট করা; নিঃসাড়/নিরুৎসাহী করা, বিরক্ত করা, রাগান্বিত করা।
Her performance turns me off.
১১.
The antonym of ‘waive’ is-
  1. ক) hold
  2. খ) forgo
  3. গ) renounce
  4. ঘ) abandon
সঠিক উত্তর:
ক) hold
উত্তর
সঠিক উত্তর:
ক) hold
ব্যাখ্যা

Waive (verb transitive) (অধিকার বা দাবি) জোরাজুরি না- করা (কিংবা না-করতে অঙ্গীকারাবদ্ধ হওয়া); ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা: waive a previlege/the age-limit.
Hold- ধরা; ধারণ করা; ধরে রাখা/থাকা; আঁকড়ে ধরা/থাকা: Hold my hand! The boy held me by the sleeve.

১২.
What is the synonym of ‘sycophant’?
  1. ক) dignified person
  2. খ) flatterer
  3. গ) phoney
  4. ঘ) dishonour
সঠিক উত্তর:
খ) flatterer
উত্তর
সঠিক উত্তর:
খ) flatterer
ব্যাখ্যা

sycophant (noun) যে ব্যক্তি ক্ষমতাবান বা ধনী লোকদের তোষামোদ করে অনুগ্রহ পেতে তৎপর; মোসাহেব।
sycophancy (adjective) মোসাহেবি।
sycophantic (adjective) মোসাহেবি; মোসাহেবসুলভ; খোসামুদি।
flatterer (noun) স্তাবক; চাটুকার; মোসাহেব; চাটুবাদী।

১৩.
‘Salutation’ is used in-
  1. ক) Paradon
  2. খ) Paragraph
  3. গ) Postscript
  4. ঘ) Personal letter
সঠিক উত্তর:
ঘ) Personal letter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Personal letter
ব্যাখ্যা

Personal letters, also known as friendly letters, and social notes normally have six parts.
1. Heading of the letter: This includes the address, line by line, with the last line being the date. Skip a line after the heading. The heading is indented to the middle of the page. If using preaddressed stationery, add just the date.
2. Salutation or Greetings: The greeting always ends with a comma. The greeting may be formal, beginning with the word ''dear'' and using the person's given name or relationship, or it may be informal if appropriate.
3. The body of the letter: Also known as the main text. This includes the message you want to write. Normally in a friendly letter, the beginning of paragraphs is indented.
4. The subscription: This short expression is always a few words on a single line. It ends in a comma. It should be indented to the same column as the heading.
5. The signature of the writer: Type or print your name. The handwritten signature goes above this line and below the close. The signature line and the handwritten signature are indented to the same column as the close.
6. The superscription of address.
An extra message added at the end of a letter after it is signed is called Postscript.

১৪.
বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
  1. ক) ১ জুন, ২০১৪
  2. খ) ১ জুন, ২০১৫
  3. গ) ১ জুলাই, ২০১৪
  4. ঘ) ১ জুলাই, ২০১৫
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই, ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই, ২০১৫
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার।বিশ্বব্যাংকের পদ্ধতি অনুযায়ী তা এখন ১ হাজার ৪৫ ডলারকে ছাড়িয়ে গেছে। এ কারণেই নতুন তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশ হতে পেরেছে বাংলাদেশ।
উৎসঃ বিবিসি নিউজ।

১৫.
বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হবে-
  1. ক) ২০২১ সালে
  2. খ) ২০২৩ সালে
  3. গ) ২০২৪ সালে
  4. ঘ) ২০২৫ সালে
সঠিক উত্তর:
গ) ২০২৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০২৪ সালে
ব্যাখ্যা
LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা। বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্তমানে LDC তালিকায় ৪৭টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে। বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকলে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
১৬.
কোন অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়?
  1. ক) দারিদ্র বিমোচন অধিদপ্তর
  2. খ) সমাজ কল্যাণ অধিদপ্তর
  3. গ) সমাজসেবা অধিদফতর
  4. ঘ) বয়স্ক ভাতা অধিদপ্তর
সঠিক উত্তর:
গ) সমাজসেবা অধিদফতর
উত্তর
সঠিক উত্তর:
গ) সমাজসেবা অধিদফতর
ব্যাখ্যা

সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
source: dss.gov.bd

১৭.
‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এর বর্তমান নাম-
  1. ক) একটি বাড়ি একটি খামার প্রকল্প
  2. খ) আমার বাড়ি আমার খামার প্রকল্প
  3. গ) দারিদ্র বিমোচন প্রকল্প-২০২১
  4. ঘ) কৃষকের মুখে হাসি প্রকল্প
সঠিক উত্তর:
খ) আমার বাড়ি আমার খামার প্রকল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) আমার বাড়ি আমার খামার প্রকল্প
ব্যাখ্যা
২০১৯ সালে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’।
উৎসঃ জাতীয় পত্র-পত্রিকা।
১৮.
বাংলাদেশে এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে?
  1. ক) ২টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮টি
ব্যাখ্যা

বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী উন্নয়ন বা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক ও ২টি প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়েছে।
সূত্রঃ পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া।

১৯.
বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে-
  1. ক) ২০২১ সালে
  2. খ) ২০২৪ সালে
  3. গ) ২০৩১ সালে
  4. ঘ) ২০৪১ সালে
সঠিক উত্তর:
ক) ২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০২১ সালে
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো ৭.৬৪ কোটি। দেশ স্বাধীনের আগে ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিলো ৫.৫২ কোটি। সর্বশেষ ২০১১ সালে ৫ম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৫.২৫ কোটি। ২০২১ সালে পরবর্তী ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
উৎসঃ জাতীয় পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
২০.
মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত?
  1. ক) বনভূমি অঞ্চল
  2. খ) পার্বাত্যাঞ্চল
  3. গ) উত্তরাঞ্চল
  4. ঘ) দক্ষিণাঞ্চল
সঠিক উত্তর:
গ) উত্তরাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরাঞ্চল
ব্যাখ্যা

উত্তরবঙ্গকে একসময় মানুষ চিনত-জানত মঙ্গাপীড়িত এলাকা হিসেবে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই পাঁচটি জেলার সঙ্গে মঙ্গা শব্দটি ছিল পরিপূরক। আবহমানকাল আশ্বিন-কার্তিকে ওই অঞ্চলে কোনো ধরনের কাজ থাকত না। ফলে বন্ধ হয়ে যেত পরিবারের আয়।
উত্তরাঞ্চলের মঙ্গা জয়ের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে ‘মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ’-এর মাধ্যমে। সংক্ষেপে যাকে ‘সংযোগ’ নামে বেশি চেনে ওই অঞ্চলের মানুষ। ১০ বছর মেয়াদি এই কর্মসূচিতে সরকারি কোষাগার ও উন্নয়ন সহযোগী সংস্থার থেকে মোট খরচ হয়েছে দুই হাজার ৩৮৫ কোটি টাকা। গত ১০ বছরে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় ৮৬ শতাংশ খানাই দরিদ্র থেকে নিজেদের উত্তরণ করতে সক্ষম হয়েছে।
উৎসঃ কালের কন্ঠ।

২১.
এক টাকার নোটে স্বাক্ষর থাকে-
  1. ক) অর্থমন্ত্রীর
  2. খ) রাষ্ট্রপতির
  3. গ) অর্থ সচিবের
  4. ঘ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
সঠিক উত্তর:
গ) অর্থ সচিবের
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থ সচিবের
ব্যাখ্যা

১, ২ ও ৫ টাকা হলো সরকারি নোট। এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে এবং এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
অন্যদিকে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট। এসব নোট বাংলাদেশ ব্যাংক বের এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ও প্রথম আলো)

২২.
বাংলাদেশে কত শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করে?
  1. ক) প্রায় ১৩ শতাংশ
  2. খ) প্রায় ২২ শতাংশ
  3. গ) প্রায় ৩৩ শতাংশ
  4. ঘ) প্রায় ৪২ শতাংশ
সঠিক উত্তর:
খ) প্রায় ২২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রায় ২২ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ Multiple Indicator Cluster Survey-2019 অনুসারে বাংলাদেশে ৭৭.৯ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। অন্যদিকে শহরাঞ্চলে বসবাস করে ২২.১ শতাংশ মানুষ। বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে ২৫.৩ শতাংশ। সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে ৫.৭০ শতাংশ। (সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর Multiple Indicator Cluster Survey-2019)
২৩.
পরিমাণের বিবেচনায় বায়ুমণ্ডলে অক্সিজেনের স্থান-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা

পরিমাণের বিবেচনায় বায়ুমণ্ডলে অক্সিজেনের স্থান দ্বিতীয়। বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি। যথা- নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১% ও অক্সিজেনের পরিমাণ ২০.৭১%।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

২৪.
চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে-
  1. ক) মৌসুমী বায়ুর প্রভাবে
  2. খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
  3. গ) স্থল বায়ুর প্রভাবে
  4. ঘ) অয়ন বায়ুর প্রভাবে
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থানের কারণে সামুদ্রিক ও স্থল বায়ু নিয়মিত প্রবাহিত হয়। সামুদ্রিক বায়ুর প্রভাবে চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে।
২৫.
বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ-
  1. ক) বৃষ্টিপাত বেশি হয়
  2. খ) সূর্য মেঘে ঢাকা থাকে
  3. গ) বাতাস কম থাকে
  4. ঘ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
সঠিক উত্তর:
ঘ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
ব্যাখ্যা
বায়ুতে সব সময় একই রকম আদ্রতা থাকে না। স্থান ও ঋতুভেদে বায়ুর আদ্রতা পরিবর্তন ঘটে। আমাদের দেশে গ্রীষ্মকালে বায়ুর আর্দ্রতা বেশি থাকে। ফলে এ সময় শরীরের ঘাম সহজে শুকাতে চায়না এবং অস্বস্তি লাগে। পক্ষান্তরে শীতকালে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বায়ু দ্রুত শরীরের অনাবৃত অংশে যেমন- ঠোঁট, গায়ের চামড়া প্রভৃতি হতে জলীয়বাষ্প শোষণ করে নেয়। এজন্য শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কিন্তু গায়ের চামড়া ফেটে যায়। ঠোঁট ও গায়ের চামড়া ফাটা বন্ধ করতে পমেট বা গ্লিসারিন লাগিয়ে চামড়াকে ভিজা রাখা হয়।
২৬.
পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে?
  1. ক) কটক
  2. খ) চেরাপুঞ্জি
  3. গ) সিলেট
  4. ঘ) পিলিং
সঠিক উত্তর:
খ) চেরাপুঞ্জি
উত্তর
সঠিক উত্তর:
খ) চেরাপুঞ্জি
ব্যাখ্যা

সিলেটে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১৮০ মিমি, মেঘালয় মালভূমির পাদদেশ সংলগ্ন সুনামগঞ্জে এর পরিমাণ ৫৩৩০ মিমি এবং লালাখাল (জৈন্তিয়াপুর উপজেলা) নামক স্থানে ৬৪০০ মিমি। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটে থাকে এই লালাখালে।
মেঘালয়ের চেরাপুঞ্জি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে সরাসরি উত্তর দিকে মাত্র ১৬ কিমি দূরে অবস্থিত। চেরাপুঞ্জিতে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বিস্ময়কর রকমের বেশি, ১০৮২০ মিমি।
উৎসঃ বাংলাপিডিয়া।

২৭.
অস্ট্রেলিয়া মহাদেশের শীতলতম মাস কোনটি?
  1. ক) জানুয়ারি
  2. খ) জুলাই
  3. গ) ডিসেম্বর
  4. ঘ) সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) জুলাই
উত্তর
সঠিক উত্তর:
খ) জুলাই
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।
২৮.
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশের অপারেশন মান্না কবে পরিচালনা করে?
  1. ক) 26 শে মার্চ 1971
  2. খ) 30 এপ্রিল 1970
  3. গ) 29 এপ্রিল 1991
  4. ঘ) 27 আগস্ট 1998
সঠিক উত্তর:
গ) 29 এপ্রিল 1991
উত্তর
সঠিক উত্তর:
গ) 29 এপ্রিল 1991
ব্যাখ্যা
‘1991 এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়’ নামে চিহ্নিত ঘূর্ণিঝরটি 29 এপ্রিল 1991 সালে সংঘটিত হয়। এই ঘূর্ণিঝড়ের সময় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ‘অপারেশন মান্না’ সাংকেতিক নামে ত্রাণ তৎপরতা পরিচালনা করে। এ সময় বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম ‘অপারেশন সি-এঞ্জেল’।
২৯.
WAPDA এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Water Agriculture and Power Development Authority
  2. খ) Water and Petroleum Development Authority
  3. গ) Water and Power Development Authority
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) Water and Power Development Authority
উত্তর
সঠিক উত্তর:
গ) Water and Power Development Authority
ব্যাখ্যা
WAPDA- Water and Power Development Authority.
৩০.
ভবদহ বিল কোথায় অবস্থিত?
  1. ক) ফরিদপুরে
  2. খ) জামালপুরের
  3. গ) পটুয়াখালীতে
  4. ঘ) যশোরে
সঠিক উত্তর:
ঘ) যশোরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যশোরে
ব্যাখ্যা

যশোরে ভবদহ বিল অবস্থিত। বাইক্কা বিল মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গলে অবস্থিত। এটি হাইল হাওরের একটি প্রধান অংশ। বর্তমানে এটি মৎস্য ও পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। খুলনায় চান্দা ও বাঘিয়া বিল অবস্থিত। সিলেটে চাতলা, বালিজুড়ি ও মায়াজুড়ি বিল অবস্থিত। (সূত্রঃ সিলেট, মৌলভীবাজার জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া)

৩১.
পৃথিবীর মহাসাগর সমূহের কোন অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক রয়েছে?
  1. ক) প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) আর্কটিক সাগর
সঠিক উত্তর:
ক) প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ। এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচন্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণেই ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। পৃথিবীর মহাসাগর সমূহের মধ্যে প্রশান্ত মহাসাগর অংশে সুনামি হবার সম্ভাবনা সর্বাধিক।
৩২.
লাভা গঠিত মালভূমি কোনটি?
  1. ক) তিব্বত
  2. খ) দাক্ষিণাত্য
  3. গ) মেক্সিকো
  4. ঘ) কিলোরেডে
সঠিক উত্তর:
খ) দাক্ষিণাত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) দাক্ষিণাত্য
ব্যাখ্যা

গঠন প্রণালির ওপর ভিত্তি করে মালভূমিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
১. সমভূমি উন্নীত মালভূমি
২. লাভা গঠিত মালভূমি
৩. ক্ষয়জাত মালভূমি
৪. ব্যবচ্ছিন্ন মালভূমি
৫. তির্যক মালভূমি

নিচে মালভূমিসমূহের বর্ণনা দেওয়া হলো-
১। সমভূমি উন্নীত মালভূমি: ভূ-আন্দোলন ও পাতসঞ্চালনের ফলে ভূ-পৃষ্ঠে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু সমভূমি উন্নীত হলে মালভূমি সৃষ্টি হয়। এ মালভূমিকে সমভূমি উন্নীত মালভূমি বলে। যেমন : ইরান মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি ও বলিভিয়া মালভূমি ভূ-আন্দোলনের ফলে সরাসরি ওপরে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে।
২। লাভা গঠিত মালভূমি: ভূ-ত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির ছিদ্রপথে ভূগর্ভ হতে লাভা প্রবাহ ভূ-পৃষ্ঠে উঁচু হয়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমে ঠাণ্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এ রূপ সঞ্চিত লাভা দ্বারা গঠিত সুবিস্তীর্ণ উচ্চ ভূমিকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন : ভারতের দক্ষিণাত্য মালভূমি, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি প্রভৃতি লাভা গঠিত মালভূমি। প্রায় ১৬ কোটি বছর আগে দক্ষিণাত্যে উপদ্বীপের বহু ফাটল দিয়ে বহির্গত লাভার স্তর দক্ষিণাত্য মালভূমি সৃষ্টি করেছে।
৩। ক্ষয়জাত মালভূমি: কোনো পার্বত্য অঞ্চল বা পূর্বে অবস্থিত কোনো উঁচু প্রাচীর ভূখণ্ড, নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তার উচ্চতা হ্রাস পায় এবং মালভূমিতে পরিণত হয়। এ প্রকার সৃষ্ট মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলে। এ জাতের মালভূমি সাধারণত স্বল্প উচ্চতাবিশিষ্ট হয়।
যেমন : দক্ষিণ ভারতের মালভূমি, সৌদি আরবের মালভূমি, আফ্রিকার দক্ষিণ মালভূমি।
৪। ব্যবচ্ছিন্ন মালভূমি : ভূ-পৃষ্ঠের সব মালভূমি একই শিলা দ্বারা গঠিত হয় না। এদের কোনো অংশ কঠিন আবার কোনো অংশ নরম শিলা দ্বারা গঠিত। ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়ক্রিয়ার ফলে কোমল শিলাগুলো কঠিন শিলাস্তর অপেক্ষা অধিক এবং দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এ রূপে ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ কোনো মালভূমি অঞ্চল যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে, তবে তাকে বিচ্ছিন্ন মালভূমি বলে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলস উচ্চভূমি এবং ভারতের কর্র্ণাটক মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ।
৫। তির্যক মালভূমি : ভূ-আলোড়নের কালে অনেক সময় বিশাল ভূ-খণ্ডের এক পার্শ্ব কাত হয়ে অবস্থান করে। এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলে। তির্যক মালভূমির এক পার্শ্ব হেলে থাকে, অপর পার্শ্ব বেশ উঁচু ও খাড়া ঢালবিশিষ্ট হয়। উদাহরণ : পূর্ব আফ্রিকার সোমালিয়া মালভূমি, ভারতের মেঘালয় মালভূমি, ব্রাজিল মালভূমি।

অবস্থান অনুসারে মালভূমিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। নিম্নে মালভূমি তিনটির বর্ণনা দেওয়া হলোঃ
১। পর্বত মধ্যবর্তী মালভূমি : পাতসঞ্চালন ও ভূ-আলোড়নের সময় কখনো কখনো ভূ-পৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণি এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি হয়। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বতবেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। যেমন- তিয়েনশান পর্বতমালার মধ্যে তারিম মালভূমি।
২। পাদদেশীয় মালভূমি : বৃষ্টি, নদী, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির কারণে পর্বত গাত্র ক্ষয়প্রাপ্ত হয়। এ ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি করে, তাকে পাদদেশীয় মালভূমি বলে। এ ধরনের মালভূমির এক প্রান্তর সমতল ভূমি বা সাগর অবস্থান করে। যেমন- উত্তর আমেরিকার কলোরাডো ও দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া।
৩। মহাদেশীয় মালভূমি : এ ধরনের মালভূমি সাধারণত সাগর বা নিম্নভূমি দ্বারা বেষ্টিত থাকে। পর্বতের সাথে এর কোনো সংযোগ থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড প্রভৃতি মহাদেশীয় মালভূমির উদাহরণ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, ভূগোল।

৩৩.
‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
  1. ক) জাপানের উন্নয়ন কৌশল
  2. খ) সুনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
  3. গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
  4. ঘ) ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
সঠিক উত্তর:
গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ব্যাখ্যা

২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন। এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহিত হয়। এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।
(সূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যালয়)

৩৪.
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে কোন শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়?
  1. ক) নিম্নবিত্ত শিক্ষিত শ্রেণীর
  2. খ) মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর
  3. গ) উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর
  4. ঘ) মধ্য ও উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণী
সঠিক উত্তর:
খ) মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর
ব্যাখ্যা
১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (২২৩টি আসন) অর্জন করে এবং ৪ এপ্রিল এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়। এই নির্বাচনে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়।
৩৫.
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) খন্দকার মোস্তাক
  4. ঘ) মোহাম্মদ উল্লাহ
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা

১০ এপ্রিল, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্রটি বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান।
১১ জানুয়ারি, ১৯৭২ সালে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ' জারি করেন। এটি বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৩৬.
সামরিক শাসন জারি হলে জনগণের-
  1. ক) সার্বভৌমত্ব থাকে না।
  2. খ) সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে।
  3. গ) সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে না
  4. ঘ) সার্বভৌমত্ব সাময়িক ভাবে স্থগিত থাকে।
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব সাময়িক ভাবে স্থগিত থাকে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সার্বভৌমত্ব সাময়িক ভাবে স্থগিত থাকে।
ব্যাখ্যা
সামরিক শাসন জারি হলে জনগণের সার্বভৌমত্ব উহ্য থাকে অর্থাৎ স্থগিত থাকে। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। অন্যদিকে বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেন খন্দকার মোস্তাক আহমেদ।
৩৭.
বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয়-
  1. ক) ১৫ আগস্ট, ১৯৭৫
  2. খ) ৩ নভেম্বর, ১৯৭৫
  3. গ) ২৫ মার্চ, ১৯৭৫
  4. ঘ) ৯ ডিসেম্বর, ১৯৭৫
সঠিক উত্তর:
খ) ৩ নভেম্বর, ১৯৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ নভেম্বর, ১৯৭৫
ব্যাখ্যা

১৯৭৫ সালের ৩রা নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান কে গুলি করে হত্যা করা হয় যা জেলহত্যা নামে পরিচিত। তাই প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া ও বিবিসি বাংলা)

৩৮.
বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৯৬
  3. গ) ২০০১
  4. ঘ) ২০০২
সঠিক উত্তর:
খ) ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৬
ব্যাখ্যা

১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহিত হয়। এর অধীনে ৩০ মার্চ বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ৩ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করে। এর আগে ১৯৯০ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলেও এর সাংবিধানিক ভিত্তি ছিলো না। ফখরুদ্দিন আহমেদ সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)

৩৯.
ওয়ান-ইলেভেন কোন দেশের রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িত?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) গ্রেট ব্রিটেন
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনগুলোর একটি ঘটে ২০০৭ সালের ১১ জানুয়ারি। এই সময় সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ।
১১ জানুয়ারি ক্ষমতার পালাবদলের পর জরুরি ক্ষমতার আওতায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল। শুরুতে দেশের মানুষ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করলেও এক সময় তা কমে আসে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি বাড়তে থাকে। আলোচিত-সমালোচিত সেই ঘটনাপ্রবাহের শুরুর দিনটি পরিচিতি পায় ‘ওয়ান ইলেভেন’ নামে।
উৎসঃ জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকার খবর।

৪০.
অপারেশন নবযাত্রা কি?
  1. ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাদক নির্মূল অভিযান
  2. খ) সুনামি সৃষ্ট ক্ষতিতে বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীলঙ্কা ও মালদ্বীপে সাহায্য অভিযান
  3. গ) ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রণয়নের কর্মসূচি
  4. ঘ) বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত অভিযান
সঠিক উত্তর:
গ) ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রণয়নের কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
গ) ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রণয়নের কর্মসূচি
ব্যাখ্যা
অপারেশন নবযাত্রা- ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র প্রদান কর্মসূচি ২০০৭ সালে পরিচালিত হয়েছিল।
৪১.
তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে কোন সালে বাতিল করা হয়?
  1. ক) ২০১০
  2. খ) ২০১১
  3. গ) ২০১২
  4. ঘ) ২০১৩
সঠিক উত্তর:
খ) ২০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১১
ব্যাখ্যা
জাতীয় সংসদে ৩০ জুন ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী বিল পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করা হয়।

উৎসঃ বিবিসির খবর।
৪২.
ফেলানী হত্যা মামলার বিচার অনুষ্ঠিত হয়েছে-
  1. ক) ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট
  2. খ) আর্মি ট্রাইবুনাল কোর্ট
  3. গ) কলকাতা জজ কোর্ট
  4. ঘ) কলকাতা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট
সঠিক উত্তর:
ক) ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট
ব্যাখ্যা
মানবাধিকার সংগঠন এবং সংবাদ মাধ্যমের চাপে বিএসএফ তার কনস্টেবল অমিয় ঘোষের বিরুদ্ধে বিএসএফ আইনের (THE BORDER SECURITY FORCES ACT 1968) ৬৪ এবং ৬৫ ধারা মোতাবেক জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট (GSFC) গঠন করে এবং ২০১২ সালের অগাস্ট মাসে উক্ত কোর্টে চার্জশিট দেয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় হত্যা (culpable homicide not amounting to murder) এবং বিএসএফ বিধির (THE BORDER SECURITY FORCES RULES 1969) ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়।
উৎসঃ জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকার খবর।
৪৩.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?
  1. ক) সিলেট
  2. খ) খুলনা
  3. গ) রংপুর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা
বাংলাদেশের ঢাকা জেলায় সবচেয়ে বেশি ২০ টি সংসদীয় আসন রয়েছে।
৪৪.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী কি?
  1. ক) চেয়্যারম্যান
  2. খ) মহাপরিচালক
  3. গ) সচিব
  4. ঘ) পরিচালক
সঠিক উত্তর:
খ) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাপরিচালক
ব্যাখ্যা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী মহাপরিচালক।<br/>উৎসঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট [এখানে ক্লিক করুন]।

৪৫.
বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
  1. ক) ১৯৮৬ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৪ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৫ সালে
ব্যাখ্যা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। ১৯৮৫ সালের মে মাসে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯০, ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া এবং দৈনিক প্রথম আলো।

৪৬.
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
  1. ক) মিডিয়া
  2. খ) সামাজিক যোগাযোগ মাধ্যম
  3. গ) রাজনৈতিক দল
  4. ঘ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক দল
ব্যাখ্যা
আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তিই হল রাজনৈতিক দল। সুতরাং, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল এর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী সাধারনত বিভিন্ন উপায়ে চাপ সৃষ্টি করে সরকারী নীতি ও সিদ্ধান্ত নিজেদের অনুকূলে নেওয়ার জন্য প্রভাবিত করে থাকে।
৪৭.
William Wordsworth is pre-eminently-
  1. ক) a poet of liberty
  2. খ) a poet of love
  3. গ) a poet of nature
  4. ঘ) a poet of humanism
সঠিক উত্তর:
গ) a poet of nature
উত্তর
সঠিক উত্তর:
গ) a poet of nature
ব্যাখ্যা

William Wordsworth কে বলা হয় ‘The Poet of nature’. তার আরো কয়েকটি উপাধি হলো- Poet of Childhood, Lake Pote, Father of Romantic Age.
Source: Live MCQ Lecture.

৪৮.
Who wrote Frost at Midnight?
  1. ক) S. T. Coleridge
  2. খ) John Keats
  3. গ) P. B. Shelley
  4. ঘ) S. Buck
সঠিক উত্তর:
ক) S. T. Coleridge
উত্তর
সঠিক উত্তর:
ক) S. T. Coleridge
ব্যাখ্যা

Samuel Taylor Coleridge, (born October 21, 1772, Ottery St. Mary, Devonshire, England—died July 25, 1834, Highgate, near London), English lyrical poet, critic, and philosopher.
His 'Lyrical Ballads', written with William Wordsworth, heralded the English Romantic movement, and his 'Biographia Literaria' (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
His some other literary works:
- The Rime of the Ancient Mariner
- Christabel
- Kubla Khan
- Frost at Midnight
- Dejection: An Ode
Source: Encyclopaedia Britannica.

৪৯.
‘The Trumpet of prophecy! O wind if winter comes can spring be far behind?
Who is the poet of these lines?
  1. ক) P. B. Shelley
  2. খ) William Wordsworth
  3. গ) John Keats
  4. ঘ) Robert Browning
সঠিক উত্তর:
ক) P. B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
ক) P. B. Shelley
ব্যাখ্যা

PB Shelley is a famous Romantic poet. His famous quotation are-
'The more we study, the more we discover our ignorance',
'Fear not the future, weep not for the past',
'Our sweetest songs are those that tell of saddest thought',
'If Winter comes can spring be far behind?',
'Poets are the unacknowledged legislators of the world'.

৫০.
John Keats is known as a romantic poet, so is (Choose one name)
  1. ক) Lord Tennyson
  2. খ) Lord Byron
  3. গ) G. M Hopkins
  4. ঘ) T. Eliot
সঠিক উত্তর:
খ) Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
খ) Lord Byron
ব্যাখ্যা

Jane Austen, William Blake, Charles Lamb, Lord Byron, William Hazlitt, William Wordsworth S.T. Coleridge, John Keats, PB Shelley etc. are poets of the Romantic Age.
Source: Live MCQ lecture.

৫১.
‘Emma’ was written by-
  1. ক) Swift
  2. খ) G B Shaw
  3. গ) Mark Twain
  4. ঘ) Jane Austen
সঠিক উত্তর:
ঘ) Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jane Austen
ব্যাখ্যা

Jane Austen, (born December 16, 1775, Steventon, Hampshire, England—died July 18, 1817, Winchester, Hampshire), English writer who first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.
She published four novels during her lifetime:
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814), and
- Emma (1815).
Source: Encyclopaedia Britannica.

৫২.
Tennyson wrote-
  1. ক) Dover Beach
  2. খ) My Last Duchess
  3. গ) The Lotos Eaters
  4. ঘ) The Eve of St Agnes
সঠিক উত্তর:
গ) The Lotos Eaters
উত্তর
সঠিক উত্তর:
গ) The Lotos Eaters
ব্যাখ্যা
The Lotos-Eaters is a poem by Alfred Tennyson, 1st Baron Tennyson, published in Tennyson's 1832 poetry collection.
৫৩.
What is the pen-name of Mary Anne Evans?
  1. ক) Evou
  2. খ) Boz
  3. গ) Maxim Gorki
  4. ঘ) George Eliot
সঠিক উত্তর:
ঘ) George Eliot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) George Eliot
ব্যাখ্যা
Mary Ann Evans, known by her pen name George Eliot, was an English novelist, poet, journalist, translator and one of the leading writers of the Victorian era.
৫৪.
‘Sherlock Holmes’ is a detective character created by-
  1. ক) Charles Dickens
  2. খ) Agatha Christie
  3. গ) Perry Mason
  4. ঘ) A. Conan Doyle
সঠিক উত্তর:
ঘ) A. Conan Doyle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A. Conan Doyle
ব্যাখ্যা
Sherlock Holmes ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান জীবন্ত ও প্রাণবন্ত চরিত্র। এর স্রষ্টা স্কটিশ রাইটার Arthur Conan Doyle. এটি একটি গোয়েন্দা চরিত্র যা ১৮৮৭ সালে প্রথম প্রকাশিত হয়।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫৫.
‘Treasure Island’ is the best work of-
  1. ক) James
  2. খ) Stevenson
  3. গ) John
  4. ঘ) Homer
সঠিক উত্তর:
খ) Stevenson
উত্তর
সঠিক উত্তর:
খ) Stevenson
ব্যাখ্যা

Robert Louis Stevenson was a Scottish Novelist, Poet, Essayist and travel writer. His notable novels are Treasure Island, Kidnapped, The New Arabian Night, The Black Arrow, Prince Otto.
Source: Live MCQ lecture.

৫৬.
Lorna doone is-
  1. ক) a drama by Shakespeare
  2. খ) a poem of Tennyson
  3. গ) a novel by Blackmore
  4. ঘ) an allegory by Bunyan
সঠিক উত্তর:
গ) a novel by Blackmore
উত্তর
সঠিক উত্তর:
গ) a novel by Blackmore
ব্যাখ্যা
Lorna Doone, historical romance by R.D. Blackmore, published in 1869. Set in the wilds of Exmoor (northern Devonshire, Eng.) During the late 17th century, the novel concerns the adventurous life of the yeoman John Ridd and the circuitous course of his love for Lorna Doone, a beautiful maiden.
Source: Encyclopaedia Britannica.