পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
That girl died _______ heavy fever.
  1. at
  2. for
  3. of
  4. with
ব্যাখ্যা
• সাধারণত, die of (disease - রোগে ভুগে মারা গেলে Die of ব্যবহার হয়।
সম্পূর্ণ বাক্য - That girl died of  heavy fever.
===========

die of (disease): He died of cholera.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country.
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950. / He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot. / He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
.
Which of the following is an Indefinite pronoun among the given options?
  1. I
  2. Many
  3. What
  4. Both A + B
ব্যাখ্যা
• Indefinite pronoun:
- যে noun দ্বারা কোন নির্দিষ্ট জিনিস না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয় তাকে Indefinite pronoun বলে।
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some, many ইত্যাদি।
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
.
Complete the sentence: I like him ________ most.
  1. a
  2. an
  3. Both A+ B
  4. Zero article
ব্যাখ্যা
• Most যদি কোন Verb কে অথবা কোন Adverb কে Modify করে তাহলে Most এর আগে The বসবে না।

• I like him most.
- 'আমি তাকে সবচেয়ে বেশী পছন্দ করি।'
- এখানে 'most' শব্দটি verb 'like' কে মডিফাই করছে তাই এখানে most এর আগে the বসবে না।
- তাই zero article সঠিক উত্তর।
.
She was waiting _______ four hours.
  1. for
  2. since
  3. on
  4. to
ব্যাখ্যা
• Period of time (কত সময় ধরে) বুঝাতে for বসে।
- She was waiting for four hours.

For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
-ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।) যেমন-
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Rima has been working here for eight months.

আবার,
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
She became aware ______ the subtle changes in his behavior.
  1. upon
  2. with
  3. of
  4. on
ব্যাখ্যা
• Aware of
Meaning: অবগত। 
Example: She became aware of the subtle changes in his behavior.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Aware এর সাথে 'অবগত' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
This task seems to be very difficult. The underlined part is -
  1. Adverb of manner
  2. Adverb of frequency
  3. Adverb of time
  4. Adverb of degree
ব্যাখ্যা
♦ This task seems to be very difficult. The underlined part is - Adverb of degree.

• Adverb of degree:

- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• This task seems to be very difficult.
- এখানে 'very' হলো Adverb of degree.
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।

অন্যদিকে,
• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of manner
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।     
.
Which one of the following words is masculine?
  1. Heir
  2. Spouse
  3. Widow
  4. Mare
ব্যাখ্যা
• Heir [masculine gender]
Meaning: উত্তরাধিকারী; দায়াদ; রিক্‌থ্‌; ওয়ারিস।
Feminine gender: heiress: উত্তরাধিকারিণী।

Options,
• Spouse: [common gender]
English Meaning: a husband or wife, considered in relation to their partner.
Bangla Meaning: স্বামী বা স্ত্রী।

• Widow: Feminine gender. widow শব্দটির অর্থ বিধবা।
- এর masculine form হবে widower (বিপত্নীক)।

• Mare: an adult female horse.
- এর masculine form  Stallion: an adult male horse that is used for breeding.
.
Which determiner is suitable for both countable and uncountable nouns?
  1. Few
  2. Little
  3. Much
  4. Some
ব্যাখ্যা
• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Some দ্বারা countable ও uncountable উভয় প্রকার noun কে Determine করা হয়।
- Little ও much দ্বারা কেবল uncountable noun কে Determine করা হয়।
- Few দ্বারা কেবল countable noun কে Determine করা হয়।
.
They waited eagerly for their semester exam results. Here the underlined part is -
  1. Adverb of manner
  2. Adverb of frequency
  3. Adverb of cause and effect
  4. Adverb of time
ব্যাখ্যা
• They waited eagerly for their semester exam results. Here the underlined part is - Adverb of manner.

• Adverb of manner.

- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• They waited eagerly for their semester exam results.
- এখানে কিভাবে চিন্তা করেছে তা বোঝাচ্ছে।
- তাই এটি Adverb of manner.

অন্যদিকে,
• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of cause and effect: 
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।
- যেমন: We will not have school today because it snowed last night.
-  প্রদত্ত বাক্যে বৃষ্টির কারনে স্কুলে যেতে পারেনি অর্থাৎ Cause and effect বোঝানো হয়েছে।

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
১০.
The historian is versed ______ ancient civilizations and their customs.
  1. of
  2. in
  3. to
  4. after
ব্যাখ্যা
• Versed in
Meaning: ব্যুৎপন্ন; দক্ষ; অভিজ্ঞ; প্রাজ্ঞ

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Versed এর সাথে 'দক্ষ' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

Complete sentence: The historian is versed in ancient civilizations and their customs.

Source: Accessible Dictionary.
১১.
Which kind of adverb is the word 'rarely'?
  1. Adverb of manner
  2. Adverb of place
  3. Adverb of frequency
  4. Adverb of degree
ব্যাখ্যা
• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• প্রশ্নে উল্লেখিত 'rarely' শব্দটির অর্থ 'কদাচিৎ'।
- Adverb of frequency কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায়। 
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

অন্যদিকে,
• Adverb of degree:
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
১২.
Choose the feminine gender among them.
  1. Drone
  2. Bee
  3. Boar
  4. Lad
ব্যাখ্যা
• Bee - স্ত্রী মৌমাছি: [feminine gender]
- এর masculine gender হচ্ছে - Drone - পুরুষ মৌমাছি।

• Options,
• Masculine Gender - Boar (বন্য মর্দা শূকর)।
- এর Feminine Gender - Sow (পূর্ণবয়স্ক শূকরী)।

• Lad (বালক; কিশোর) (Masculine)
- এর feminine gender হচ্ছে Lass - বালিকা; প্রেমিকা।
১৩.
The complex mathematical concepts were alien _____ the students who had just started the course.
  1. for
  2. on
  3. to
  4. of
ব্যাখ্যা
• Alien to:
English meaning:  in the sense of unfamiliar to.
Bangla meaning: বিরোধী।
Example: The complex mathematical concepts were alien to the students who had just started the course.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'বিরোধী' অর্থ বোঝাতে Alien এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source:  Advanced Learner’s by Chowdhury & Hossain and Cambridge Dictionary
১৪.
Select the 'Quantitative adjective' from the provided choices.
  1. A little
  2. What
  3. Sick
  4. All of these
ব্যাখ্যা
• Quantitive adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

উল্লেখিত প্রশ্নের 'a little' একটি Quantitive adjective.
যেমন: She added a little sugar to her coffee to enhance the flavor.
- এখানে 'a little' শব্দটি uncountable noun 'sugar' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitive adjective.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো হলো:
- What: Interrogative adjective.
- Sick: Descriptive adjective (গুণবাচক বিশেষণ)

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
Select the correct demonstrative determiner:
  1. Some
  2. Few
  3. Many
  4. That
ব্যাখ্যা
• Determiner এর প্রধান কাজ হচ্ছে noun/pronoun কে determine করা, অর্থাৎ Noun/Pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ধারণ করা।

Determiners can be of the following types - 
Articles (নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ) - a, an, the 
Demonstrative (ইঙ্গিতসূচক নির্দিষ্টতা)- this, that, these, those 
Possessive (অধিকারবাচক নির্দিষ্টতা)- my, your, his, her etc.
Quantifier (সংখ্যা বা পরিমাণবাচক)- some, few, one, two etc. 
১৬.
I owe ______ my teacher.
  1. to
  2. in
  3. of
  4. with
ব্যাখ্যা
• Owe to
Meaning: ঋণী হওয়া।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Owe এর সাথে 'ঋণী হওয়া' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Complete sentence: I owe to my teacher.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৭.
The forest was alive with the sounds of chirping birds and rustling leaves. here 'alive' is -
  1. Verb
  2. Preposition
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা
• The forest was alive with the sounds of chirping birds and rustling leaves. here 'alive' is - Adjective.

• Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

- অর্থাৎ, যে শব্দ noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- We can use adjectives to describe people, places and things.  

• প্রদত্ত বাক্যে alive দ্বারা subject এর অবস্থা প্রকাশ করেছে বলে এটি adjective.
১৮.
The girl is no match _____ the man.
  1. for
  2. on
  3. of
  4. with
ব্যাখ্যা
♦ Match for:
Meaning: তুলনীয়।
Example: The girl is no match for the man.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'তুলনীয়' অর্থ বোঝাতে Match এর পরে for বসে।
- তাই শূন্যস্থানে for বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৯.
His selfless actions are worthy ______ admiration and respect.
  1. on
  2. with
  3. in
  4. of
ব্যাখ্যা
• Worthy of
Meaning: যোগ্য।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Worthy এর সাথে 'যোগ্য' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: His selfless actions are worthy of admiration and respect.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২০.
_________ French language has a significant global influence, being spoken on nearly every continent.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
• ভাষার নামের পূর্বে the বসে না।
- Example: English is an international language.

• কিন্তু ভাষার পরে  Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the use হয়।
Example: The French language has a significant global influence, being spoken on nearly every continent.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
২১.
Choose the personal pronoun from the given options.
  1. Who
  2. One
  3. Any
  4. It
ব্যাখ্যা
♦ Personal pronouns:
- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person.

Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
২২.
At the very moment the orchestra started playing, the bride walked down the aisle. The underlined part is -
  1. Adverb
  2. Adjective
  3. Pronoun
  4. Noun
ব্যাখ্যা
• At the very moment the orchestra started playing, the bride walked down the aisle. The underlined part is - Adjective.

• Adjective: যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

• At the very moment the orchestra started playing, the bride walked down the aisle.
- এই বাক্যে very হচ্ছে একটি adjective, কারণ এটি noun word moment কে modify করেছে।
২৩.
Choose the adjective in the sentence: "The red car sped down the highway."
  1. car
  2. down
  3. red
  4. highway
ব্যাখ্যা
• Adjective:
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

• The red car sped down the highway.
- এখানে 'red' শব্দটি car টির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে- এর অবস্থা প্রকাশ করছে।
- এখানে 'red' শব্দটি তার পরবর্তী noun word 'car' কে মডিফাই করায় এটি Adjective হয়েছে।

২৪.
She is tired ______ the constant noise from construction outside her window.
  1. of
  2. on
  3. out
  4. None of these
ব্যাখ্যা
• Tired of
Meaning: কোনোকিছু সম্বন্ধে ত্যক্তবিরক্ত হওয়া।।  

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Tired এর সাথে 'কোনোকিছু সম্বন্ধে ত্যক্তবিরক্ত হওয়া' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: She is tired of the constant noise from construction outside her window.

অন্য দিকে,
Tired out: very much in need of rest or sleep: সম্পূর্ণ অবসর।

Source:
Advanced Learner's Chowdhury & Hussain.
Cambridge & Accessible Dictionary.
২৫.
He gave a little smile. Here ‘little’ is a/an –
  1. Adjective
  2. Adverb
  3. Pronoun
  4. Noun
ব্যাখ্যা
♦ He gave a little smile. Here ‘little’ is a/an – Adjective.

• Adjective: যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
- এখানে বাক্যটিতে little শব্দটি Adjective এর কাজ করছে।
- এখানে 'little' শব্দটি 'smile' noun কে মডিফাই করছে, তাই এটি Adjective এর কাজ করছে।
২৬.
He went to ________ City Park.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: He went to City Park.
২৭.
All is well that ends well. Here 'All' is -
  1. Adjective
  2. Pronoun
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
• All is well that ends well. Here 'All' is - pronoun.

• কিছু word আছে যেগুলো ভিন্নভিন্ন parts of speech হিসেবে বাক্যে ব্যবহৃত হয়।

• উল্লিখিত বাক্যগুলোর মাঝে 'All is well that ends well.' বাক্যটিতে 'all' pronoun হিসেবে বসেছে।

• এখানে 'all' কোন শব্দকে মডিফাই করছে না।
- সে নিজেই subject হিসেবে বসেছে।
- তাই এটি pronoun.
২৮.
'Loaves' is the plural form of -
  1. Loaf
  2. Leaf
  3. Lofar
  4. Love
ব্যাখ্যা
• Loaf 
Meaning: bread that is shaped and baked in a single piece and can be sliced for eating.
Bangla meaning: পাউরুটির বড় খণ্ডবিশেষ
Plural form: Loaves

Source: Accessible & Cambridge Dictionary.
২৯.
My dress is hanging in the closet. Here the underlined word is -
  1. Double possessive
  2. Pronoun
  3. Noun
  4. Adjective
ব্যাখ্যা
My dress is hanging in the closet. Here the underlined word is - Adjective.
- এখানে 'My' একটি adjective হিসেবে কাজ করেছে।
- কারণ My, Our, His, Her, Their, Your এই শব্দ গুলো pronoun হলেও এরা বাক্যের মধ্যে অবস্থান ভেদে adjective হিসেবে কাজ করে।
- এখানে 'My dress' এর 'My' দ্বারা আমার সম্পর্কে কিছুই বলছে না, বরং বলা হচ্ছে 'dress' সম্পর্কে, 'My' কেবল 'dress' কে মডিফাই করছে।
৩০.
What kind of parts of speech is the word 'Complaisant'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Complaisant (adjective)
English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans.
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী।

Other Forms: 
- Complaisantly (adverb).
- Complaisance (noun). 

Source: Live MCQ Lecture.
৩১.
She enrolled in ________ university to pursue her passion for astronomy.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।

Complete sentence: She enrolled in a university to pursue her passion for astronomy.
৩২.
The new laboratory is an annex ________ the research facility, dedicated to specialized experiments.
  1. to
  2. after
  3. at
  4. on
ব্যাখ্যা
Annex to:
Meaning: সংযোজিত করা
Example: The new laboratory is an annex to the research facility, dedicated to specialized experiments.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'সংযোজিত করা' অর্থ বোঝাতে Annex এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৩৩.
The word 'Sand' is a/an -
  1. Common noun
  2. Proper noun
  3. Materiel noun
  4. Abstract noun
ব্যাখ্যা
• Materiel noun: 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে  বুঝায় এবং তার অন্তর্গত কোন অংশকে বুঝায় না তাকে Materiel noun বলে।
- এগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- sand হলো Materiel noun কারণ এটি এমন একটি বস্তুবাচক জিনিস যা গণনা করা যায় না তবে পরিমাপ/ওজন করা যায়।
- কিছু উদাহরণ: gold, iron, silver, steel, tea, sand, wood, mutton, oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৪.
_______ Titanic, a luxurious passenger liner, sank tragically on its maiden voyage ______ 1912.
  1. A, on
  2. An, on
  3. The, in
  4. Zero article, in
ব্যাখ্যা
• Definite Article 'the' এর ব্যবহার: 
- নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Titanic.

• সালের আগে সবসময় preposition 'In' বসে।

তাই, Complete Sentence - The Titanic, a luxurious passenger liner, sank tragically on its maiden voyage in 1912.
৩৫.
Runa came _______ the room.
  1. to
  2. in
  3. into
  4. of
ব্যাখ্যা
• কোন কিছুর ভিতরে প্রবেশ বা গতিশীলতা বুঝাতে into বুঝায়। 
যেমন: Runa came into the room.

আর কোন কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীল বুঝালে in বসে।
যেমন: The students are in the room. 

• রূপান্তরিত হওয়া বুঝালে into বসে।
যেমন: Water changes into vapor.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.