পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
"Award Mania: Season - 14” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয়: গাণিতিক যুক্তি (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
একটি সংখ্যা ৫২৬ থেকে যত বড়, ৬৮৪ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ১০২০
  2. ৯৪৭
  3. ৮৭৮
  4. ৯৯৪
সঠিক উত্তর:
৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
৯৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫২৬ থেকে যত বড়, ৬৮৪ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক - ৫২৬ = (৬৮৪ × ২) - ক
⇒ ক - ৫২৬ = ১৩৬৮ - ক
⇒ ২ক = ১৩৬৮ + ৫২৬
⇒ ২ক = ১৮৯৪
⇒ ক = ১৮৯৪/২
∴ ক = ৯৪৭
.
৪ টাকায় ১ টি করে কলা ক্রয় করে ৬০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ২০ টি 
  2. ১০ টি 
  3. ১৫ টি 
  4. ১২ টি 
সঠিক উত্তর:
১২ টি 
উত্তর
সঠিক উত্তর:
১২ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকায় ১ টি করে কলা ক্রয় করে ৬০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে, ১ টি কলার বিক্রয়মূল্য = ৪ + ৪ এর ২৫%
= ৪ + ১ টাকা
= ৫ টাকা

অর্থাৎ, ৫ টাকায় বিক্রয় করতে হবে ১ টি 
১ টাকায় বিক্রয় করতে হবে ১/৫ টি 
∴ ৬০ টাকায় বিক্রয় করতে হবে  ৬০/৫ টি 
= ১২ টি 
.
(x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান-
  1. 3 > x > - 3
  2. - 2 < x < 3
  3. x < 3
  4. 2 > x > - 3
সঠিক উত্তর:
- 2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
- 2 < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান-
সমাধান:
(x + 2)(x - 3) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x + 2 ধনাত্মক ও x - 3 ঋণাত্মক হবে।

x + 2 > 0
∴ x > - 2

x - 3 < 0
∴ x < 3

∴ (x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান সেট = - 2 < x < 3
.
(০.০৪/১০) = কত?
  1. ০.০০০০১৬
  2. ০.০০০০০১৬
  3. ০.০০১৬
  4. ১৬
সঠিক উত্তর:
০.০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০৪/১০) = কত?

সমাধান:
(০.০৪/১০) 
= (০.০০৪)
= ০.০০০০১৬
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ৭৫°
  2. ৫২.৫°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৭ : ১২
কোণগুলি হল ৫ক, ৭ক, ১২ক

প্রশ্নমতে,
৫ক + ৭ক + ১২ক = ১৮০
⇒ ২৪ক = ১৮০
∴ ক = ৭.৫

∴ বৃহত্তম কোণ = ১২ক = ১২ × ৭.৫ = ৯০°
.
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে, তাদের গ.সা.গু কত?
  1. ১৫
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের ল.সা.গু ৩১৫ হলে, তাদের গ.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৯

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৯ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৬৩ক

শর্তমতে, 
⇒ ৬৩ক = ৩১৫
⇒ক = ৩১৫/৬৩
∴ ক = ৫

∴সংখ্যা দুটির গ.সা.গু = ৫
.
একটি পাত্রে ৮টি সাদা, ৬টি কালো এবং ৪টি নীল বল আছে। একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/৩
  3. ১/২
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে ৮টি সাদা, ৬টি কালো এবং ৪টি নীল বল আছে। একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?


সমাধান:
দেওয়া আছে,
সাদা বল = ৮টি
কালো বল = ৬ টি
নীল বল = ৪ টি

∴ মোট বল = ৮ + ৬ + ৪ = ১৮টি

∴ বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৬/১৮ = ১/৩

∴ বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩) = (৩ - ১)/৩ = ২/৩
.
যদি 1/a = √5 - 2 হয়, তাহলে a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?
  1. 18√5
  2. 40√5
  3. 24√2
  4. 80
সঠিক উত্তর:
40√5
উত্তর
সঠিক উত্তর:
40√5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1/a = √5 - 2 হয়, তাহলে a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(1/a) = √5 - 2
⇒ a = 1/(√5 - 2)
⇒ a = (√5 + 2)/(√5 + 2)(√5 - 2)
= (√5 + 2)/ (√5)2 - (2)2
= (√5 + 2)/(5 - 4)
= (√5 + 2)/1
= √5 + 2
∴ a = √5 + 2

∴ a + (1/a) = √5 + 2 + √5 - 2
= 2√5

a3 + 3a + 3a-1 + a-3
= a3 + 3a + 3(1/a) + (1/a3)
= a3 + (1/a3) + 3a + 3(1/a) 
= (a + 1/a)3 - 3.a.(1/a)(a + 1/a) + 3(a + 1/a)
= (2√5)3 - 3.2√5 + 3.2√5
= (2√5)3
= 40√5
.
একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ২৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
প্রথমে,
২৪ রান দিয়ে ৮ উইকেট।

∴ মোট রান = ২৪ × ৮ = ১৯২

আবার,
পরবর্তী খেলায়,
১২ রান দিয়ে ৪ উইকেট।

∴ মোট রান = ১২ × ৪ = ৪৮

মোট রান = ১৯২ + ৪৮ = ২৪০ 
মোট উইকেট = ৮ + ৪ = ১২টি

∴ গড়ে উইকেট প্রতি রান = ২৪০/১২ = ২০

১০.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ৬ মিটার বেশি। প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?
  1. ৬৮ মিটার
  2. ৭৬ মিটার
  3. ৬০ মিটার
  4. ৮৮ মিটার
সঠিক উত্তর:
৬৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ৬ মিটার বেশি। প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?

সমাধান:
প্রতি বর্গমিটার ২০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৫৬০০ টাকা ব্যয় হয়।
ঘরটির ক্ষেত্রফল = ৫৬০০/২০ বর্গমি.
= ২৮০ বর্গমিটার

ধরি,
ঘরের প্রস্থ 'ক' মিটার 
দৈর্ঘ্য = (ক + ৬) মিটার

প্রশ্নমতে,
(ক + ৬) × ক = ২৮০
⇒ ক + ৬ক - ২৮০ = ০
⇒ ক + ২০ক - ১৪ক - ২৮০ = ০
⇒ ক(ক + ২০) - ১৪(ক + ২০) = ০
⇒ (ক + ২০)(ক - ১৪) = ০
হয়,
ক + ২০ = ০
∴ ক = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]
অথবা,
ক - ১৪ = ০
∴ ক = ১৪

ঘরের প্রস্থ = ১৪ মিটার 
দৈর্ঘ্য = (১৪ + ৬) = ২০ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২০ + ১৪) = ২ × ৩৪ 
= ৬৮ মিটার
১১.
b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?
  1. 28
  2. 56
  3. 48
  4. 63
সঠিক উত্তর:
56
উত্তর
সঠিক উত্তর:
56
ব্যাখ্যা
প্রশ্ন: b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
16x2 + bx + 49
= (4x)2 + 2.4x.7 + 72 - 56x + bx
= (4x + 7)2 - 56x + bx

এখন,
- 56x + bx = 0
⇒ bx = 56x
∴ b = 56

অতএব, b এর মান 56 হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে।
১২.
একটি লম্বা লাঠি ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য ২১ মিটার হয়। লাঠিটির মোট দৈর্ঘ্য কত?
  1. ৯৫ মিটার
  2. ৭৫ মিটার
  3. ৮০ মিটার
  4. ৭০ মিটার
সঠিক উত্তর:
৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লম্বা লাঠি ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য ২১ মিটার হয়। লাঠিটির মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, প্রতি অংশের দৈর্ঘ্য = ক মিটার
তাহলে অংশগুলো হবে, ২ক, ৩ক, ৫ক
এবং
দেওয়া আছে,
বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য ২১ মিটার

প্রশ্নমতে,
৫ক - ২ক = ২১
⇒ ৩ক = ২১
⇒ক = ২১/৩
∴ ক = ৭ মিটার

∴ মোট দৈর্ঘ্য = ২ক + ৩ক + ৫ক = ১০ক = ১০ × ৭ = ৭০ মিটার
১৩.
'ক' ৬টি অঙ্কের সঠিক উত্তর করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্কের সঠিক উত্তর করলে সে ১০০% নম্বর পাবে?
  1. ১২টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' ৬টি অঙ্কের সঠিক উত্তর করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্কের সঠিক উত্তর করলে সে ১০০% নম্বর পাবে?

সমাধান:
মোট নম্বরের ৭৫% = ৬ টি অঙ্ক
∴ মোট নম্বরের ১% = ৬/৭৫ টি অঙ্ক
∴ মোট নম্বরের ১০০% = (৬ × ১০০)/৭৫ = ৮ টি অঙ্ক

∴ ১০০% পেতে হলে সব প্রশ্ন ঠিক করতে হবে, অর্থাৎ ৮টি ঠিক করতে হবে।
১৪.
সার্বিক সেট U = {a, b, c, d, e, f}, A = {a, c, e} এবং B = {b, d, f} হলে, (A ∪ B)′ = ?
  1. {a, b, c, d}
  2. {e, f}
  3. {a, b, c, d, e}
  4. Ø
সঠিক উত্তর:
Ø
উত্তর
সঠিক উত্তর:
Ø
ব্যাখ্যা
প্রশ্ন: সার্বিক সেট U = {a, b, c, d, e, f}, A = {a, c, e} এবং B = {b, d, f} হলে, (A ∪ B)′ = ?

সমাধান:
দেওয়া আছে,
U = {a, b, c, d, e, f}
A = {a, c, e} এবং B = {b, d, f}

এখন,
A B = {a, c, e} {b, d, f} = {a, b, c, d, e, f}

∴ (A ∪ B)′ = U - (A B) = {a, b, c, d, e, f} - {a, b, c, d, e, f} = Ø
১৫.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৪√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৮√২ বর্গ মি.
  2. ৩২ বর্গ মি.
  3. ৮ বর্গ মি.
  4. ১৬ বর্গ মি.
সঠিক উত্তর:
৮ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৪√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, সমান বাহু ক ।
 + ক =  (৪√২)
⇒ ২ক = ৩২
⇒ ক  = ১৬ 
∴ ক = ৪

∴ ক্ষেত্রফল = (১/২) × ৪ × ৪ 
= ৮ বর্গ মি.
১৬.
24 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. 552
  2. 630
  3. 528
  4. 512
সঠিক উত্তর:
552
উত্তর
সঠিক উত্তর:
552
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

​সমাধান:
22 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 24C1 = 24
21 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 23C1 = 23
∴ বাছাই সংখ্যা = (24 × 23)
= 552
১৭.
একটি ছাত্রাবাসে ২৫ জন ছাত্রের জন্য ৪০ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হয়। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ২৮ জন
  2. ৩৫ জন
  3. ২২ জন
  4. ২৫ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ২৫ জন ছাত্রের জন্য ৪০ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হয়। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
মজুদ খাবার,
৪০ দিনে শেষ করতে পারে ২৫ জন
∴ ১ দিনে শেষ করতে পারে = ২৫ × ৪০ জন
∴ ২০ দিনে শেষ করতে পারে (২৫ × ৪০)/২০ = ৫০ জন 

∴ নতুন ছাত্রের সংখ্যা = ৫০ - ২৫ = ২৫ জন

সুতরাং, নতুন ছাত্রের সংখ্যা ২৫ জন।
১৮.
x6 = 729 হলে, log3x এর মান কত?
  1. 0
  2. 3
  3. 6
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x6 = 729 হলে, log3x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x6 = 729
⇒ x6 = 36
∴ x = 3

এখন,
log3
= log33
= 1
১৯.
নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৪৫° হলে ∠ABC =?
  1. ৫৫°
  2. ৪০°
  3. ৪৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৪৫°
উত্তর
সঠিক উত্তর:
৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ∠BAC = ৪৫° হলে ∠ABC =?

সমাধান: 
আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ ৯০°
∴ ∠ACB = ৯০°

ABC ত্রিভুজে,
∠ACB + ∠BAC + ∠ABC = ১৮০° 
⇒ ৯০° + ৪৫° +  ∠ABC = ১৮০° 
⇒ ১৩৫° +  ∠ABC = ১৮০° 
∴  ∠ABC = ১৮০° - ১৩৫°
= ৪৫°
২০.
একজন সাইক্লিস্ট ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৮ কি.মি./ঘণ্টা 
  2. ১২ কি.মি./ঘণ্টা 
  3. ৮.৫ কি.মি./ঘণ্টা 
  4. ১৪ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
১২ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
১২ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সাইক্লিস্ট ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব ক
মোট দূরত্ব = ২ক

∴ মোট সময় = (ক/১৫) + (ক/১০)
= (২ক + ৩ক)/৩০
= ৫ক/৩০
= ক/৬

∴ গড় দূরত্ব = ২ক/(ক/৬)
= (২ × ৬) = ১২ কি.মি./ঘণ্টা 
২১.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ৩২ টি
  2. ২৪ টি
  3. ৩৪ টি
  4. ২৮ টি
সঠিক উত্তর:
৩৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা 'ক' টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪ টি বেঞ্চ খালি থাকে।

∴ ছাত্রসংখ্যা (ক - ৪) × ৬ জন

আবার,
প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।

∴ ছাত্রসংখ্যা = ৫ক + ১০ জন

প্রশ্নমতে,
(ক - ৪) × ৬ = ৫ক + ১০
⇒ ৬ক - ২৪ = ৫ক + ১০
⇒ ৬ক - ৫ক = ১০ + ২৪ 
∴ ক = ৩৪

সুতরাং শ্রেণির বেঞ্চ সংখ্যা = ৩৪ টি।
২২.
একটি বর্গের বাহুর প্রকৃত দৈর্ঘ্যের তুলনায় ৫% বেশি ধরে হিসাব করা হয়েছে। এতে নির্ণীত ক্ষেত্রফলটি প্রকৃত ক্ষেত্রফলের তুলনায় শতকরা কত বেশি হবে?
  1. ১০.২৫%
  2. ৮.৭৫%
  3. ১২.৫০%
  4. ৫.২৫%
সঠিক উত্তর:
১০.২৫%
উত্তর
সঠিক উত্তর:
১০.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর প্রকৃত দৈর্ঘ্যের তুলনায় ৫% বেশি ধরে হিসাব করা হয়েছে। এতে নির্ণীত ক্ষেত্রফলটি প্রকৃত ক্ষেত্রফলের তুলনায় শতকরা কত বেশি হবে?

সমাধান:
ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য 'ক' একক

∴ ক্ষেত্রফল = ক বর্গ একক

আবার,
৫% বেশিতে  বর্গের বাহুর দৈর্ঘ্য = ক + ক এর ৫% একক
= ক + ক × (৫/১০০)  = ক + ০.০৫ক 
= ১.০৫ক একক

 ∴ পরিবর্তিত ক্ষেত্রফল = (১.০৫ক) বর্গ একক
= ১.১০২৫ক বর্গমিটার

∴ বর্গের ক্ষেত্রফল শতকরা বেশি হবে = {(১.১০২৫ক - ক)/ক} × ১০০ %
= (০.১০২৫) × ১০০%
= ১০.২৫ %

সুতরাং, বর্গের ক্ষেত্রফল ১০.২৫% বেশি হবে।
২৩.
x4 - 1, x2 - 1 এবং x3 - 1 এর গ.সা.গু কত?
  1. 1
  2. (x - 1)
  3. (x + 1)
  4. x2 - 1
সঠিক উত্তর:
(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 1, x2 - 1 এবং x3 - 1 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি,
x4 - 1
= (x2)2 - 12
= (x2 - 1)(x2 + 1)
=
(x - 1)(x + 1)(x2 + 1)

২য় রাশি,
x2 - 1
= (x - 1)(x + 1)

৩য় রাশি,
x3 - 1
= (x - 1)(x2 + x + 1)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 1)
২৪.
5 + 15 + 45 + 135 + ...... এই ধারাটির কততম পদের মান 1215?
  1. 8
  2. 7
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 15 + 45 + 135 + ...... এই ধারাটির কততম পদের মান 1215?

সমাধান:
প্রশ্নে প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা।
১ম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15/5 = 3

আমরা জানি, n তম পদ = arn - 1

প্রশ্নমতে,
arn - 1 = 1215
⇒ 5 × 3n - 1 = 1215
⇒ 3n - 1 = 243
⇒ 3n - 1 = 35
⇒ n - 1 = 5
∴ n = 6

অতএব, ধারাটির 6 তম পদের মান 1215.
২৫.
x2 + 2ax - 2a - 1 এর একটি উৎপাদক -
  1. (x + 2a - 1)
  2. (x - 1)
  3. (x - 2a + 1)
  4. (x + 1)
সঠিক উত্তর:
(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2ax - 2a - 1 এর একটি উৎপাদক -

সমাধান:
x2 + 2ax - 2a - 1
= (x2 - 1) + 2ax - 2a
= (x + 1)(x - 1) + 2a (x - 1)
= (x - 1)(x + 2a + 1)
২৬.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ১২১
  2. ২৫৬
  3. ১৪৪
  4. ১৬৯
সঠিক উত্তর:
১২১
উত্তর
সঠিক উত্তর:
১২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ৫ = ৪
⇒ √x = ১৬ - ৫
⇒ √x = ১১
⇒ x = ১১
∴ x = ১২১

∴ নির্ণেয় সংখ্যাটি ১২১।
২৭.
সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৭৫ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ২৫ মিটার
  4. ১৫ মিটার
সঠিক উত্তর:
১৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৭৫ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা ক মিটার
ভূমি = ৩ক মিটার

আমরা জানি, 
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ৩ক বর্গমিটার
= ৩ক বর্গমিটার

প্রশ্নমতে,
৩ক = ৭৫
⇒ ক = ২৫ = ৫
∴ ক = ৫ মিটার

∴ সামন্তরিকের উচ্চতা = ৫ মিটার
∴ ভূমি = ৩ক
= ৩ × ৫ মিটার
= ১৫ মিটার
২৮.
৬০ কি.মি/ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৩০ সেকেন্ডে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল পার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৮০ মিটার
  2. ৩৭৫ মিটার
  3. ৩০০ মিটার
  4. ২৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কি.মি/ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৩০ সেকেন্ডে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল পার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ
= ৬০ কি.মি/ঘন্টা
= (৬০ × ১০০০)/(৬০ × ৬০) = ৫০/৩ মিটার/সেকেন্ড 

এখন,
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৫০/৩ মিটার
∴ ৩০ সেকেন্ডে অতিক্রম করে = (৫০ × ৩০)/৩ মিটার = ৫০০ মিটার 

আমরা জানি, প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে টানেলের দৈর্ঘ্য ও ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = ক মিটার
∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (ক + ২০০) মিটার

প্রশ্নমতে,
ক + ২০০ = ৫০০
⇒ ক = ৫০০ - ২০০
⇒ ক = ৩০০ 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = ৩০০ মিটার
২৯.
'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?
  1. ১/৬ অংশ
  2. ১/৩ অংশ
  3. ১/৫ অংশ
  4. ২/৩ অংশ
সঠিক উত্তর:
১/৬ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৬ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?

সমাধান:
ধরি,
মোট কাজ = ১ একক

ক এর একদিনের কাজ = ১/১০ অংশ
খ এর একদিনের কাজ = ১/১৫ অংশ

∴ ক ও খ একসাথে একত্রে ১ দিনে করে কাজটির = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ = ৫/৩০
= ১/৬
∴ ক ও খ একসাথে একত্রে ৫ দিনে করে কাজটির = ৫/৬ অংশ

∴ বাকি থাকে কাজটির = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ অংশ

∴ গ সম্পন্ন করে কাজটির ১/৬ অংশ।

৩০.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ১০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ৬৬.৪ টাকা
  2. ৮.৫ টাকা
  3. ৬.৪ টাকা
  4. ৮ টাকা
সঠিক উত্তর:
৬.৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬.৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ১০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:
চক্রবৃদ্ধি মুনাফা = {১০০০(১ + ৮/১০০)} - ১০০০
= {১০০০(১০৮/১০)} - ১০০০
= ১০০০ × (১০৮/১০০) × (১০৮/১০০)} - ১০০০
= (১১৬৬৪/১০) - ১০০০
= ১১৬৬.৪ - ১০০০
= ১৬৬.৪ টাকা 

এবং
সরল মুনাফা = ১০০০ × ২ × (৮/১০০)
= ১৬০ টাকা

∴ পার্থক্য = (১৬৬.৪ - ১৬০) টাকা
= ৬.৪ টাকা
৩১.
১০% করসহ একটি পণ্যের মূল্য ২২০ টাকা হলে, পণ্যটির করবিহীন মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ১৯৫ টাকা
  4. ২১২ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% করসহ একটি পণ্যের মূল্য ২২০ টাকা হলে, পণ্যটির করবিহীন মূল্য কত?

সমাধান:
১০% করসহ মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

করসহ মূল্য ১১০ টাকা হলে করহীন মূল্য ১০০ টাকা
∴ করসহ মূল্য ১ টাকা হলে করহীন মূল্য = ১০০/১১০ টাকা
∴ করসহ মূল্য ২২০ টাকা হলে করহীন মূল্য = (১০০ × ২২০)/১১০ টাকা
= ২০০ টাকা

অর্থাৎ, পণ্যের করবিহীন মূল্য = ২০০ টাকা।
৩২.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। বস্তুর আয়তন ৫১২ ঘন সে.মি. হলে, তার একটি তলের ক্ষেত্রফল কত?
  1. ৮০ বর্গ সে.মি.
  2. ৪৪ বর্গ সে.মি.
  3. ৩৬ বর্গ সে.মি.
  4. ৬৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। বস্তুর আয়তন ৫১২ ঘন সে.মি. হলে, তার একটি তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনবস্তুর দৈর্ঘ্য = প্রস্থ = উচ্চতা = ক হলে, ঘনবস্তুর বস্তুর আয়তন = ক

প্রশ্নমতে,
৩ = ৫১২
⇒ ক= ৮
∴ ক = ৮ 

∴ ঘনবস্তুর একটি তলের ক্ষেত্রফল = ৮ = ৬৪ বর্গ সে.মি.
৩৩.
5(2x - 3) = 125(x + 1) হলে, x এর মান কত?
  1. - 3
  2. 4
  3. 3/2
  4. - 6
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা

প্রশ্ন: 5(2x - 3) = 125(x + 1) হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
5(2x - 3) = 125(x + 1) 
⇒ 5(2x - 3) = 53(x + 1)
⇒ 5(2x - 3) = 5(3x + 3)
⇒ 2x - 3 = 3x + 3
⇒ 2x - 3x = 3 + 3
⇒ - x = 6
∴ x = - 6

৩৪.
যদি nC6 = nC4 হয়, তাহলে nC3 এর মান কত?
  1. 45
  2. 120
  3. 180
  4. 72
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nC6 = nC4 হয়, তাহলে nC3 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
যদি nCa = nCb হয়, তাহলে হয় a = b অথবা a + b = n হবে।

এখানে,
nC6 = nC4
⇒ 6 + 4 = n
⇒ n = 10

∴ nC3 = 10C3
= 10!/3!(10 - 3)!
= (10 × 9 × 8 × 7!)/(6 × 7!)
= 120

৩৫.
যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে θ এর মান কত?
  1. 45
  2. 60
  3. 90
  4. 30
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1- sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30
∴ θ = 30
৩৬.
12 + 22 + 32 + ........... + 302 = ?
  1. 9455
  2. 12245
  3. 8460
  4. 9275
সঠিক উত্তর:
9455
উত্তর
সঠিক উত্তর:
9455
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 302 = ?

সমাধান:
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ 12 + 22 + 32 + ........ + 302 = 30(30 + 1)(2 × 30 + 1)/6
= (30 × 31 × 61)/6
= 9455
৩৭.
রিফাত এর বেতন রাকিব এর বেতনের থেকে শতকরা ২০ টাকা কম হলে, রাকিব এর বেতন রিফাত অপেক্ষা শতকরা কত টাকা বেশি?
  1. ২০%
  2. ৩৩.৩৩%
  3. ২৫%
  4. ১৭.২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: রিফাত এর বেতন রাকিব এর বেতনের থেকে শতকরা ২০ টাকা কম হলে, রাকিব এর বেতন রিফাত অপেক্ষা শতকরা কত টাকা বেশি?

সমাধান:
ধরি,
রাকিব এর বেতন = ১০০ টাকা
∴ রিফাত এর বেতন = ১০০ - ২০ = ৮০ টাকা

৮০ টাকায় রাকিব এর বেতন বেশি ২০ টাকা
∴ ১ টাকায় রাকিব এর বেতন বেশি (২০/৮০) টাকা
∴ ১০০ টাকায় রাকিব এর বেতন বেশি (২০ × ১০০)/৮০= ২৫ টাকা

∴ রাকিব এর বেতন রিফাত এর বেতনের থেকে ২৫% বেশি।

৩৮.
|x - 2| ≤ 6 হলে, x-এর সর্বোচ্চ মান কত?
  1. 10
  2. 8
  3. 6
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| ≤ 6 হলে, x-এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|x - 2| ≤ 6
বা, - 6 ≤ x - 2 ≤ 6 
বা, - 6 + 2 ≤ x - 2 + 2 ≤ 6 + 2
বা, - 4 ≤ x ≤ 8 

∴ x -এর সর্বোচ্চ মান = 8

৩৯.
3cm, 4cm এবং 5cm ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
  1. 12 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 8 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 3cm, 4cm এবং 5cm ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে,
{(4/3)π × 33}, {(4/3)π × 43} {(4/3)π × 53}

সুতরাং নতুন গোলকটির আয়তন ={(4/3)π × 33} + {(4/3)π × 43} + {(4/3)π × 53}
= (4/3)π × (33 + 43 + 53)
= (4/3)π × (27 + 64 + 125)
= (4/3)π × 216
= (4/3)π × 63

∴ নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.
৪০.
x + y = 3 এবং x2 + y2 = 9 হলে, x3 + y3 এর মান কত?
  1. 81
  2. 36
  3. 8
  4. 27
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 3 এবং x2 + y2 = 9 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 + y2 = 9
⇒ (x + y)2 - 2xy = 9
 ⇒ (3)2 - 2xy = 9
 ⇒ 2xy = 0 
∴ xy = 0

এখন,
x3 + y3
= (x + y)3 - 3.x.y (x +y)
= (3)3 - 3.0.2
= 27 - 0
= 27

৪১.
ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন তাদের থেকে ২০% বেশি। মোট ৩৬০ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ১২৫ টাকা
  2. ১৩৫ টাকা
  3. ১৬৮ টাকা
  4. ১৭২ টাকা
সঠিক উত্তর:
১৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন তাদের থেকে ২০% বেশি। মোট ৩৬০ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট লাভ = ৩৬০ টাকা

ধরি,
(ক ও খ) প্রত্যেকের মূলধন  = x টাকা
∴ গ এর মূলধন = x + x এর ২০% = x + (২০/১০০)x
= ৬x/৫ টাকা

∴ মোট মূলধন = x + x + (৬x/৫) = ১৬x/৫ টাকা

 ∴ গ এর লাভ = (৬x/৫)/(১৬x/৫) × ৩৬০
= (৬x/৫) × (৫/১৬x)  × ৩৬০ 
= (৩/৮) × ৩৬০ 
= ১৩৫ টাকা

∴ গ এর লাভ = ১৩৫ টাকা

৪২.
কোনো সম্পত্তির ২/৩ অংশের মূল্য ২৪০০০ টাকা হলে। তাহলে সম্পত্তির ৭/৯ অংশের মূল্য কত?
  1. ২৮০০০ টাকা
  2. ২৪৫০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৭২০০০ টাকা
সঠিক উত্তর:
২৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সম্পত্তির ২/৩ অংশের মূল্য ২৪০০০ টাকা হলে। তাহলে সম্পত্তির ৭/৯ অংশের মূল্য কত?

সমাধান:
সম্পত্তির ২/৩ অংশের মূল্য = ২৪০০০ টাকা
∴ সম্পত্তির ১ অংশের মূল্য = (২৪০০০ × ৩)/২ = ৩৬০০০ টাকা
∴ সম্পত্তির ৭/৯ অংশের মূল্য = (৩৬০০০ × ৭)/৯ = ২৮০০০ টাকা

∴ সম্পত্তির ৭/৯ অংশের মূল্য ২৮০০০ টাকা।

৪৩.
∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠B এর মান কত?
  1. 36°
  2. 72°
  3. 62°
  4. 108°
সঠিক উত্তর:
72°
উত্তর
সঠিক উত্তর:
72°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে ∠B এর মান কত?

সমাধান:
∠A ও ∠B পরস্পর সম্পূরক
∠A = 3x
∠B = 2x

প্রশ্নমতে
3x + 2x = 180°
⇒ 5x = 180°
∴ x = 36° 

∴ ∠B = 2x = 2 × 36° = 72°