পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
নিচের কোনটি পুংলিঙ্গ?
  1. ক) পাহাড়
  2. খ) গোয়ালা
  3. গ) ডাক্তার
  4. ঘ) কবি
সঠিক উত্তর:
খ) গোয়ালা
উত্তর
সঠিক উত্তর:
খ) গোয়ালা
ব্যাখ্যা
লিঙ্গ
- ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন। 
- এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ। 
- লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। 
- যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে। 
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 

ক) পুংলিঙ্গ
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। 
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি। 

খ) স্ত্রীলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। 
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি। 

গ) ক্লীবলিঙ্গ
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। 
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি। 

ঘ) উভয় লিঙ্গ
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। 
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
যোগরূঢ় শব্দ কোনটি?
  1. ক) পাঠক
  2. খ) সন্দেশ
  3. গ) বাঁশি
  4. ঘ) জলদ
সঠিক উত্তর:
ঘ) জলদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলদ
ব্যাখ্যা
শব্দ
- অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। 
- এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হয় শব্দ। 
- শব্দ হলো ভাষার ক্ষুদ্রতম একক। 
- অর্থগতভাবে শব্দকে তিনভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 
১। যৌগিক শব্দ, 
২। রূঢ় বা রূঢ়ি শব্দ এবং 
৩। যোগরূঢ় শব্দ। 

যৌগিক শব্দ
- যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ।
- অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ। 
যেমন- পাঠক, মিতালি, সংবাদদাতা, বিদ্যালয়, পাচক ইত্যাদি। 

রূঢ় বা রূঢ়ী শব্দ
- যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ী শব্দ। 
যেমন- সন্দেশ, জ্যাঠামি, প্রবীণ, অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক ইত্যাদি। 

যোগরূঢ় শব্দ
- সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ। 
যেমন- পঙ্কজ, মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা, সরোজ ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ -
  1. ক) জ্‌+ঞ
  2. খ) ঞ + জ্‌
  3. গ) ঞ্‌ + গ
  4. ঘ) গ + ঞ্‌
সঠিক উত্তর:
ক) জ্‌+ঞ
উত্তর
সঠিক উত্তর:
ক) জ্‌+ঞ
ব্যাখ্যা
যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
- যুক্তবর্ণ দুই রকম।
যথা- স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি। 

অস্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ত (ক্+ত), ক্ম (ক্+ম), ক্র (ক্‌+র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্+ষ্+ম), ক্স (ক্‌+স), গু (গ্‌+উ), ন্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্+ক), ঙ্গ (ঙ্+গ), জ্ঞ (জ্‌+ঞ), ঞ্চ (ঞ্‌+চ), ঞ্ছ (ঞ্‌+ছ), ঞ্জ (ঞ্‌+জ), ট্ট (ট্+ট), ত্ত (ত্+ত), খ (ত্+থ), ত্র (ত্+ত্র), দ্ধ (দ্‌+ধ), ন্ধ (ন্+ধ), ব্ধ (ব্‌+ধ), ভ্র (ভ্+র), ভ্রূ (ভ্+র্+উ), রু (র্+উ), রূ (র্‌+ঊ), শু (শ্+উ), ষ্ণ (ষ্+ণ), হু (হ্+উ), হৃ (হ্+ঋ), হ্ন (হ্+ন), হ্ম (হ্+ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
If I were you, I _______ the work.
  1. ক) would not do
  2. খ) would not be done
  3. গ) do
  4. ঘ) would done
সঠিক উত্তর:
ক) would not do
উত্তর
সঠিক উত্তর:
ক) would not do
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে would not do.

• Second Conditional:
• If + were + extension, sub + would/could/might + Verb- এর present form.
Example:
If I were you, I would not do the work.
If I were you, I would take the money.
If I were a bird, I would fly.

Source: Advanced Learners, XI & XII Classes.
.
Which part of speech is 'Reproach'?
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) verb
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) verb
উত্তর
সঠিক উত্তর:
গ) verb
ব্যাখ্যা
- 'Reproach' শব্দটি Noun ও Verb উভয় হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে।

• Reproach (verb transitive/noun)
English Meaning: To criticize or find fault with someone.
Bangla Meaning: নিন্দা করা, নিন্দা, ভর্ৎসনা, অপমানসূচক; মানহানিকর, কটুবাক্য; গালাগাল.
Synonyms: Rebuke (তিরস্কার বা ভর্ৎসনা করা), Scold (তীব্র ভাষায় তিরস্কার করা), Castigate (অভিশাপ দেয়া), Chastise (শাস্তি দেয়া), Disgrace (তিরস্কার করা)।
Antonyms: Praise (প্রশংসা করা), Commendation (প্রশংসা; অনুমোদন), Credit (কৃতিত্ব দেয়া), Honor (সম্মান করা)।

Other Forms: 
reproachable, reproachful - adjective
reproacher, reproachfulness - noun.
reproachingly, reproachfully  - adverb

Example Sentence: 
1. He reproached his wife with her inattention, her habitual neglect of the children.
2. She looked at him with reproach.
.
Which one is the personal pronoun?
  1. ক) one another
  2. খ) myself
  3. গ) they
  4. ঘ) each other
সঠিক উত্তর:
গ) they
উত্তর
সঠিক উত্তর:
গ) they
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে they হচ্ছে personal pronoun.

• Personal Pronoun:
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
Example: I, you, they, we, he, she etc.

Others Option:
• each, other, one another হচ্ছে Reciprocal Pronoun.
• myself হচ্ছে Reflexive Pronoun.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Fill in the blank with appropriate preposition: The news appeared _____ the Ittefaq.
  1. ক) to
  2. খ) in
  3. গ) for
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা
• Appeared in অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া।
Example of Sentence: The news appeared in the Ittefaq.

অপরদিকে, 
• Appeared to অর্থ হচ্ছে প্রতীয়মান হওয়া।
Example of Sentence: It appears to me that he is an innocent.

Source: Advanced Learners, XI & XII Classes.
.
'কেউ আমার বইটি চুরি করেছে' - এর সঠিক ইংরেজি অনুবাদ কী হবে?
  1. ক) Someone stolen my book.
  2. খ) Someone have stolen my book.
  3. গ) Someone has stolen my book.
  4. ঘ) Someone are stolen my book.
সঠিক উত্তর:
গ) Someone has stolen my book.
উত্তর
সঠিক উত্তর:
গ) Someone has stolen my book.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে Someone has stolen my book.

• Someone has stolen my book.
- এটি একটি present perfect tense.
- বাক্যে someone হচ্ছে third person singular number. তাই someone এর পর has বসেছে।
- এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে কেউ আমার বইটি চুরি করেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Everyone enjoyed Tyler’s singing. Here the underlined word is a/an -
  1. ক) Verb
  2. খ) Adjective
  3. গ) Gerund
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
গ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) Gerund
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে singing হচ্ছে Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা বাক্যে noun হিসেবে কাজ করে তখন তাকে Gerund বলে।
- বাক্যে 'singing' (Gerund), noun হিসেবে কাজ করেছে।
সুতরাং 'singing' শব্দটি Gerund.

Example:
Reading is an excellent habit.
Everyone enjoyed Tyler’s singing.

Source: Cambridge Dictionary & Cliffs TOEFL.
১০.
What is the plural number of 'Photo'?
  1. ক) Photoes
  2. খ) Photos
  3. গ) Photoess
  4. ঘ) Photoess
সঠিক উত্তর:
খ) Photos
উত্তর
সঠিক উত্তর:
খ) Photos
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'Photo' এর plural form হচ্ছে Photos.

• Noun এর শেষে O এবং তার পূর্বে Consonant থাকলে es যোগ করে plural হয়।
Singular - Plural
Hero - Heroes
Buffalo - Buffaloes
Potato - Potatoes
Mango - Mangoes

• Some Exceptions ( কিছু ব্যতিক্রম):
Singular - Plural
Photo - Photos
Piano - Pianos
Dynamo - Dynamos

Source: Applied English Grammar and Composition, P.C DAS.
১১.
The antonym of the word 'Supersede' is-
  1. ক) Replace
  2. খ) Supplant
  3. গ) Displant
  4. ঘ) Keep
সঠিক উত্তর:
ঘ) Keep
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Keep
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Supersede এর antonym হচ্ছে Keep.

• Supersede (verb transitive)
English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।

Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।

Other Forms: Supersession (noun)- নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence: 
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.

Source: Live MCQ Lecture.
১২.
Which sentences is correct?
  1. ক) Work hard lest you should fail.
  2. খ) Work hard lest you will fail.
  3. গ) Work hard lest you should not fail.
  4. ঘ) Work hard lest you will be fail.
সঠিক উত্তর:
ক) Work hard lest you should fail.
উত্তর
সঠিক উত্তর:
ক) Work hard lest you should fail.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে- Work hard lest you should fail হচ্ছে সঠিক।

• Lest:
- Lest শব্দের অর্থ ‘পাছে ভয় হয় যে [for fear that].
- Lest নিজেই নেগেটিভ অর্থ প্রদান করে। তাই lest দ্বারা কোনো clause শুরু হলে তাতে not/no বসে না।
- Lest দ্বারা যুক্ত দু'টি clause এর মধ্যে পরবর্তী verb এর আগে should/might বসে। 

• Structure: 
- Lest + 1st subject + should/might + base form + complement.
Example:
- He walked fast lest he might/should reach school in time.
- Work hard lest you should fail.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৩.
The positive form of the sentence 'Iqbal is the smallest player in the team' is -
  1. ক) No other player in the team is as small as Iqbal.
  2. খ) No other player in the team are as small as Iqbal.
  3. গ) No other player in the team is as smaller as Iqbal.
  4. ঘ) No other players in the team are as small as Iqbal.
সঠিক উত্তর:
ক) No other player in the team is as small as Iqbal.
উত্তর
সঠিক উত্তর:
ক) No other player in the team is as small as Iqbal.
ব্যাখ্যা
- Positive form হচ্ছে No other player in the team is as small as Iqbal.

• Superlative Degree কে Positive Degree তে রূপান্তর করার নিয়ম:
- No other + প্রদত্ত Superlative এর পরের অংশ + verb + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject.

Example:
Superlative: Iqbal is the smallest player in the team.
Positive: No other player in the team is as small as Iqbal.
১৪.
Fill in the proverb with an appropriate word: Don't judge a book by it's _____.
  1. ক) page
  2. খ) cover
  3. গ) hand writing
  4. ঘ) story
সঠিক উত্তর:
খ) cover
উত্তর
সঠিক উত্তর:
খ) cover
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে cover.

• সম্পূর্ণ proverb টি - Don't judge a book by it's cover.
Bangla Meaning:
- কোনো ব্যক্তি বা বস্তুর মূল্য যা কেবল তার বাহ্যিক চেহারা থেকেই নির্ধারণ করা অসম্ভব।
- এছাড়াও এর অর্থ হতে পারে, চকচক করিলেই সোনা হয় না।

Source: Live MCQ Lecture.
১৫.
'Easier said than done.' means -
  1. ক) পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
  2. খ) বলা সহজ করা কঠিন।
  3. গ) আয় বুঝে ব্যয় কর।
  4. ঘ) অসারের তর্জন গর্জনই সার।
সঠিক উত্তর:
খ) বলা সহজ করা কঠিন।
উত্তর
সঠিক উত্তর:
খ) বলা সহজ করা কঠিন।
ব্যাখ্যা
• Easier said than done এর অর্থ হচ্ছে বলা সহজ করা কঠিন।

• অন্যান্য অপশন হলো:
আয় বুঝে ব্যয় কর - Cut your coat according to your cloth.
অসারের তর্জন গর্জনই সার - Empty vessels sound much.
পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি - Diligence is the mother of good luck.

Source: Live MCQ Lecture.
১৬.
(a + b), (a2 - b2), (a2 + ab) এর গ. সা. গু কত?
  1. ক) a
  2. খ) a - b
  3. গ) a(a + b)
  4. ঘ) a + b
সঠিক উত্তর:
ঘ) a + b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a + b
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b), (a2 - b2), (a2 + ab) এর গ. সা. গু কত?

সমাধান:
a2 - b2 = (a + b) (a - b)
a2 + ab = a(a + b)

∴ (a + b), (a2 - b2), (a2 + ab) এর গ. সা. গু = a + b
১৭.
অজয় প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
  1. ক) ২০ টাকা
  2. খ) ২১ টাকা
  3. গ) ২২ টাকা
  4. ঘ) ২৩ টাকা
সঠিক উত্তর:
গ) ২২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: অজয় প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?

সমাধান:
২১ টাকা দরে ১৫ ডজন কলার ক্রয়মূল্য = (২১ × ১৫) টাকা
= ৩১৫ টাকা
১৪ টাকা দরে ২০ ডজন ক্রয়মূল্য = (১৪ × ২০) টাকা
= ২৮০ টাকা

৩৫ ডজন কলার মোট ক্রয়মূল্য = ৩১৫ + ২৮০ টাকা
= ৫৯৫ টাকা 
১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ টাকা
= ১৭ টাকা

∴ ৫ টাকা লাভে প্রতি ডজন কলার বিক্রয়মূল্য = ১৭ + ৫ টাকা
= ২২ টাকা  
১৮.
একটি গাড়ি ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৫ কিলোমিটার যায়। গাড়িটির গতিবেগ কত?
  1. ক) ১৬.৬৭ কিলোমিটার/ঘণ্টা
  2. খ) ২৫ কিলোমিটার/ঘণ্টা
  3. গ) ৪২.৫৪ কিলোমিটার/ঘণ্টা
  4. ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৫ কিলোমিটার যায়। গাড়িটির গতিবেগ কত?

সমাধান:
৩ মিনিট ৩০ সেকেন্ড = (৩ × ৬০) সেকেন্ড + ৩০ সেকেন্ড
= ১৮০ সেকেন্ড + ৩০ সেকেন্ড
= ২১০ সেকেন্ড

২১০ সেকেন্ডে যায় ৩.৫ কিলোমিটার
১ সেকেন্ডে যায় ৩.৫/২১০ কিলোমিটার
১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে যায় (৩.৫ × ৩৬০০)/২১০ কিলোমিটার
= ৬০ কিলোমিটার 

অতএব, গাড়িটির গতিবেগ ৬০ কিলোমিটার/ঘণ্টা
১৯.
কোন সংখ্যার দ্বিগুনের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 10 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 10
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুনের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 10 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।

সমাধান:
ধরি, সংখ্যাটি x

প্রশ্নমতে,
2x + 5 = x + 10
⇒ 2x - x = 10 - 5
∴ x = 5
২০.
শতকরা ৫ টাকা হার সুদে ৫ টাকার সুদ ৫ টাকা হবে কত বছরে ?
  1. ক) ১০ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৪০ বছর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ৫ টাকার সুদ ৫ টাকা হবে কত বছরে ?

সমাধান: 
সুদ, I = ৫ টাকা
সুদের হার, r = ৫/১০০
= ১/২০
আসল, P = ৫ টাকা

I = Pnr
⇒ ৫ = ৫ × n × ১/২০
∴ n = ২০ বছর 
২১.
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৯০ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
  1. ক) ৬৫
  2. খ) ৭৫
  3. গ) ৮৫
  4. ঘ) ৯৫
সঠিক উত্তর:
গ) ৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৯০ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

সমাধান:
ধরি, চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে ক নম্বর

(৭০ + ৯০ + ৭৫ + ক)/৪ =  ৮০
⇒ ২৩৫ + ক = ৩২০
⇒ ক = ৩২০ - ২৩৫
∴ ক = ৮৫

অতএব, চতুর্থ পরীক্ষায় তাকে ৮৫ নম্বর পেতে হবে। 
২২.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো । ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০০০ টাকা 
  2. খ) ৫০০০ টাকা 
  3. গ) ৪০০০ টাকা 
  4. ঘ) ৪৫০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ৫০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো । ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা 
৮% ক্ষতিতে ক্রয়মূল্য = ১০০ - ৮ টাকা
= ৯২ টাকা

৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ টাকা
= ১০৮ টাকা 

বিক্রয়মূল্য বেশী = (১০৮ - ৯২) টাকা
= ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০× ৮০০/১৬ টাকা
= ৫০০০ টাকা 

অতএব, ছাগলটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
২৩.
নিচের কোনটি 24x3 - 81y3 এর উৎপাদক নয়?
  1. ক) 3
  2. খ) 2x - 3y
  3. গ) (4x2 - 6xy + 9y2)
  4. ঘ) (4x2 + 6xy + 9y2)
সঠিক উত্তর:
গ) (4x2 - 6xy + 9y2)
উত্তর
সঠিক উত্তর:
গ) (4x2 - 6xy + 9y2)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 24x3 - 81y3  এর উৎপাদক নয়? 

সমাধান:
24x3 - 81y3
= 3 (8x3 - 27y3)
= 3 {(2x)3 - (3y)3}
= 3 (2x - 3y) {(2x)2 + 6xy + 9y2}
= 3 (2x - 3y) (4x2 + 6xy + 9y2)
২৪.
৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য কত?
  1. ক) ১১০°
  2. খ) ৯০°
  3. গ) ৭০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
দুটি কোণের সমষ্টি ৯০° হলে, তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে।
৫০° কোণের পূরক কোণ = ৯০° - ৫০°
= ৪০°

দুটি কোণের সমষ্টি ১৮০° হলে, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৫০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৫০°
= ১৩০°

∴ ৫০° কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য =  ১৩০° - ৪০°
= ৯০°
২৫.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি  কত টাকা সুদ পাবেন?
  1. ক) ৬০৫ টাকা
  2. খ) ৩০৫ টাকা
  3. গ) ২০৫ টাকা
  4. ঘ) ১০৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি  কত টাকা সুদ পাবেন?

সমাধান:
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)
= ৫০০ × (১১/১০)
=  ৫০০ × ১২১/১০০
= ৫ × ১২১
= ৬০৫ টাকা

∴ সুদ পাবেন = ৬০৫ - ৫০০ টাকা
= ১০৫ টাকা
২৬.
একটি রাস্তার পাশে এক সারিতে ১২ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব কত?
  1. ক) ১২০
  2. খ) ১১০
  3. গ) ১০০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ১২ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব কত?

সমাধান: 
একটি রাস্তার পাশে এক সারিতে ১২ টি গাছ লাগানো আছে। 
একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার।

∴ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব = ১১ × ১০ মিটার
= ১১০ মিটার 
২৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) ৭৫°
  2. খ) ৬৫°
  3. গ) ৫০°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০
কোণগুলো হল ৬ক, ৮ক, ১০ক

প্রশ্নমতে,
৬ক + ৮ক + ১০ক = ১৮০
⇒ ২৪ক = ১৮০
∴ ক = ৭.৫

ক্ষুদ্রতম কোণ = ৬ক
= ৬ × ৭.৫
= ৪৫°
২৮.
১ মেট্রিক টন চাল ২৫ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
  1. ক) ২৫ কেজি  ৬০০ গ্রাম
  2. খ) ৩০ কেজি 
  3. গ) ৪০ কেজি 
  4. ঘ) ৪০ কেজি  ৯০০ গ্রাম
সঠিক উত্তর:
গ) ৪০ কেজি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন চাল ২৫ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

সমাধান: 
১ মেট্রিক টন = ১০০০ কেজি 

প্রত্যেকে চাল পাবে = ১০০০/২৫ কেজি
= ৪০ কেজি
২৯.
F(x) = x3 + 2 হলে, F(-1) =?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = x3 + 2 হলে, F(-1) =?

সমাধান:
F(x) = x3 + 2

∴ F(-1) = (-1)3 + 2
= - 1 + 2
= 1
৩০.
(x - 2)(x - 7) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?
  1. ক) 2 < x < 7
  2. খ) - 2 < x < 7
  3. গ) 2 < x < - 7
  4. ঘ) x < - 7
সঠিক উত্তর:
ক) 2 < x < 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 < x < 7
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 2)(x - 7) < 0 হলে, এর সমাধান সেট কত হবে?

সমাধান:
(x - 2)(x - 5) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x - 2 ধনাত্মক ও x - 7 ঋণাত্মক হবে।

x - 2 > 0
∴ x > 2

x - 7 < 0
∴ x < 7

(x - 2)(x - 7) < 0 হলে, এর সমাধান সেট = 2 < x < 7
৩১.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ১ মিটার। এতে কী পরিমাণ বিশুদ্ধ পানি ধরবে?
  1. ক) ৬ লিটার
  2. খ) ৬০০ লিটার 
  3. গ) ৬০ লিটার 
  4. ঘ) ৬০০০ লিটার 
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০০০ লিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ১ মিটার। এতে কী পরিমাণ বিশুদ্ধ পানি ধরবে?

সমাধান:
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ১ মিটার।
চৌবাচ্চাটির আয়তন = ৩ × ২ × ১ ঘনমিটার
= ৬ ঘনমিটার 
= ৬ × ১০০০ লিটার [১ ঘনমিটার = ১০০০ লিটার]
= ৬০০০ লিটার 
৩২.
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৫ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৫/১১
  2. খ) ৬/১১
  3. গ) ৭/১১
  4. ঘ) ৬/১৩
সঠিক উত্তর:
খ) ৬/১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ৬ টি সাদা ও ৫ টি কালো বল রয়েছে। ব্যাগটি হতে একটি বল বাছাই করলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ব্যাগে ৬ টি সাদা ও ৫ টি কালো বল রয়েছে।
মোট বল = ৬ + ৫ টি = ১১ টি 
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৫/১১ 

∴বলটি কালো না হওয়ার সম্ভাবনা = ১ - ৫/১১
= (১১ - ৫)/১১
= ৬/১১
৩৩.
a + b = 13, a - b = 3 হলে, 2a2 + 2b2 এর মান কত?
  1. ক) 89
  2. খ) 110
  3. গ) 156
  4. ঘ) 178
সঠিক উত্তর:
ঘ) 178
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 178
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 13, a - b = 3 হলে, 2a2 + 2b2 এর মান কত? 

সমাধান:
a + b = 13
a - b = 3

সমীকরণ দুটি যোগ করে পাই, 
a + b + a - b = 13 + 3
⇒ 2a = 16
∴ a = 8

8 + b = 13
⇒ b = 13 - 8
∴ b = 5

2a2 + 2b2  = 2 (a2 + b2)
= 2 {(a + b)2 - 2ab}
= 2 (132 - 2 × 8 × 5)
= 2 (169 - 80)
= 2 × 89
= 178 
৩৪.
‘আলাউদ্দিন আলি শাহ’ উপাধি কে গ্রহণ করেন?
  1. ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
  2. খ) সেনাপতি আলি মুবারক
  3. গ) ইখতিয়ার উদ্দিন গাজি শাহ
  4. ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
সঠিক উত্তর:
খ) সেনাপতি আলি মুবারক
উত্তর
সঠিক উত্তর:
খ) সেনাপতি আলি মুবারক
ব্যাখ্যা
মুসলিম শাসন:
- সোনারগাঁয়ে ফখরুদ্দিন মুবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লখনৌতির সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলি মুবারক। 
- এই সিংহাসনে বসে সেনাপতি আলি মুবারক ‘আলাউদ্দিন আলি শাহ’ উপাধি গ্রহণ করেন। 
- লখনৌ্তিতে তিনি রাজ্য গড়ে তোলেন যার রাজধানী করেন পাণ্ডূয়ায় (ফিরোজাবাদে)। 
- তিনি ক্ষমতায় ছিলেন ১৩৪২ খ্রিষ্টাব্দ পর্যন্ত। 
- তাঁর দুধ ভাই হাজি ইলিয়াস তাঁকে পরাজিত ও নিহত করে ‘শামসুদ্দিন ইলিয়াস শাহ’ নামে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন যা ইলিয়াস শাহী বংশ নামে পরিচিত। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৫.
যুক্তফ্রন্টের শরীক 'বামপন্থী গণতন্ত্রী দল' কার নেতৃত্বে গড়ে উঠে?
  1. ক) হাজী দানেশ
  2. খ) মওলানা ভাসানী
  3. গ) ফজলুল হক
  4. ঘ) আতাহার আলী
সঠিক উত্তর:
ক) হাজী দানেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) হাজী দানেশ
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্বান্ত হয়। 
- যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। 
যথা- 
১। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, 
২। এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, 
৩। মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি এবং 
৪। হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল। 

- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল ‘নৌকা’। 
- পূর্ব বাংলার গণমানুষের আশা- আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুক্তফ্রন্ট প্রণীত একুশ দফা কর্মসূচির মূখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। 
- আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফা থেকে প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের 'একুশ দফা' নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৬.
'The Politics' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) অ্যারিস্টটল
  2. খ) সক্রেটিস
  3. গ) প্লেটো
  4. ঘ) আলেকজান্ডার
সঠিক উত্তর:
ক) অ্যারিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যারিস্টটল
ব্যাখ্যা
গ্রিক দর্শন ও সংস্কৃতি:
- পৃথিবী ব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। 
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস। 
- সক্রেটিস এর ছাত্র প্লেটো ও প্লেটো এর ছাত্র অ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে। 
- এই সকল যুক্তিবাদী দার্শনিককে সফিস্ট বলা হয়। 

- প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। 
- অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স প্রভৃতি। 
- অ্যারিস্টটলের পলিটিক্স' (Politics) গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। 
- আর বিশ্ববিজেতা আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। 
- তাঁর শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
'আমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচি' শীর্ষক পুস্তিকাটি কত তারিখে প্রকাশিত হয়?
  1. ক) ৫ ফেব্রুয়ারি
  2. খ) ৬ ফেব্রুয়ারি
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৩ মার্চ
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলন আহ্বান করেন। 
- আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু বিরোধীদলীয় নেতাদের সম্মেলন পকিস্তানের লাহোরে পৌছান। 
- বিরোধী দলের সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখান করেন। 
- বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করে সাংবাদিক সম্মেলন করে ছয়দফা কর্মসূচি ঘোষণা করে ঢাকায় চলে আসেন। 
- ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে 'আমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচি' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। 
- ছয় দফাতে ছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবী। 

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
মানবদেহের দেহকোষে অটোজোম সংখ্যা কয়টি?
  1. ক) ০২টি
  2. খ) ২২টি
  3. গ) ৪৪টি
  4. ঘ) ৪৬টি
সঠিক উত্তর:
গ) ৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৪টি
ব্যাখ্যা
ক্রোমোজোম
- মানবদেহের দেহকোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। 
- এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া বা ৪৪টি ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। 
- লিঙ্গ নির্ধারণে অটোজোমের কোনো ভূমিকা নেই। 
- অন্য এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে থাকে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৯.
বাংলাদেশ জাতীয় জাদুঘর কোন ক্যাটাগরিতে 'একুশে পদক-২০২৩' অর্জন করেন?
  1. ক) গবেষণা
  2. খ) সমাজসেবা
  3. গ) মুক্তিযুদ্ধ
  4. ঘ) শিক্ষা
সঠিক উত্তর:
ঘ) শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিক্ষা
ব্যাখ্যা
একুশে পদক-২০২৩
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার। 
- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। 
- বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার ঘোষণা করে। 
- ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 'একুশে পদক-২০২৩' এর জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। 
যেমন- 

ক্রমিক নং (ক্ষেত্র) ⇒পদ প্রাপ্ত ব্যক্তির নাম: 
১। ভাষা আন্দোলন ⇒ খালেদা মনযুর-ই-খুদা, 
২। ভাষা আন্দোলন ⇒ বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর), 
৩। ভাষা আন্দোলন ⇒ মো. মজিবুর রহমান, 
8। শিল্পকলা (সঙ্গীত) ⇒ মনোরঞ্জন ঘোষাল, 
৫। শিল্পকলা (সঙ্গীত) ⇒ গাজী আবদুল হাকিম, 
৬। শিল্পকলা (সঙ্গীত) ⇒ ফজল-এ-খুদা (মরনোত্তর), 
৭। শিল্পকলা (অভিনয়) ⇒ মাসুদ আলী খান, 
৮। শিল্পকলা (অভিনয়) ⇒ শিমুল ইউসুফ, 
৯। শিল্পকলা (আবৃতি) ⇒ জয়ন্ত চট্টোপাধ্যায়, 
১০। শিল্পকলা (চিত্রকলা) ⇒ নওয়াজীশ আলী খান, 
১১। শিল্পকলা (চিত্রকলা) ⇒ কনক চাঁপা চাকমা, 
১২। মুক্তিযুদ্ধ ⇒ মমতাজ উদ্দীন (মরণোত্তর), 
১৩। সাংবাদিকতা ⇒ মো. শাহ আলমগীর (মরণোত্তর), 
১৪। শিক্ষা ⇒ অধ্যাপক ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), 
১৫। শিক্ষা ⇒ বাংলাদেশ জাতীয় জাদুঘর, 
১৬। সমাজসেবা ⇒ মো. সাইদুল হক, 
১৭। সমাজসেবা ⇒ বিদ্যানন্দ ফাউন্ডেশন, 
১৮। রাজনীতি ⇒ অ্যাড. মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর), 
১৯। রাজনীতি ⇒ আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর), 
২০। ভাষা ও সাহিত্য ⇒ ড. মনিরুজ্জামান এবং 
২১। গবেষণা ⇒ ড. মো. আবদুল মজিদ। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২৩।
৪০.
কোন মুঘল সুবাদার বারোভূঁইয়াদের দমন করেন?
  1. ক) কাসিম খান
  2. খ) ইসলাম খান
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) ইব্রাহীম খান
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
ব্যাখ্যা
- মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বারোভূঁইয়াদের দমন করে। 
- তিনি ১৬১০ সালে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। 
- তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন 'জাহাঙ্গীরনগর'। 
- ইসলাম খান চিশতি ১৬১১ সালে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে নিয়ে আসেন। 
- ধোলাই খাল পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক এলাকা।
- ঢাকার প্রথম মুগল সুবাদার ইসলাম খান এই খাল খনন করেন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।