• বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- ৬৫০-১২০০ খ্রি:। ------------------- • প্রাচীন যুগের সময়কাল, - ড. মুহম্মদ শহিদুল্লাহর মতে, ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ। - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। - ড. সুকুমার সেনের মতে, ৯৫০-১৩৫০ খ্রিস্টাব্দ। ----------------- বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে। যথা- ১. প্রাচীন যুগ (৬৫০ - ১২০০), ২. মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং ৩. আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)। মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০) অন্ধকার যুগ ছিল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
২.
Identify the correct spelling:
ক
Equilibrium
খ
Equalbrium
গ
Equilebrium
ঘ
Equalibrium
সঠিক উত্তর: ক
Equilibrium
উত্তর
সঠিক উত্তর: ক
Equilibrium
ক
ব্যাখ্যা
Equilibrium (noun): English Meaning - 1. A state of balance. 2. A calm mental state. Bangla Meaning - ভারসাম্য।
Example Sentence - The disease destroys much of the inner ear, disturbing the animal's equilibrium.
• "Proletariat" শব্দটির সঠিক বাংলা অনুবাদ: - শ্রমিক শ্রেণি, - নিম্নতম শ্রেণির লোক,
উল্লেখ্য, অপশনে সরাসরি শ্রমিক শ্রেণি বা নিম্নতম শ্রেণির লোক না দিয়ে সর্বহারা দেওয়া হয়েছে। সর্বহারা শব্দের অর্থ: সবকিছু হারিয়েছে এমন, নিঃস, সর্বস্বান্ত। তাই "Proletariat" শব্দটির অর্থ কাছাকাছি উত্তর হিসেবে 'সর্বহারা' নেওয়া হয়েছে। ------------------ • কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: - 'Laboratory' এর বাংলা পরিভাষা- পরীক্ষাগার, গবেষণাগার। - Mass communication এর বাংলা পরিভাষা- গণসংযোগ। - Descent এর বাংলা পরিভাষা- অবতরণ। - Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি। - Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান। - Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী। - Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক, পরিভাষা, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৬.
ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?
ক
স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
খ
বিচার ব্যবস্থা
গ
শাসনতান্ত্রিক কাঠামো
ঘ
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
সঠিক উত্তর: খ
বিচার ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর: খ
বিচার ব্যবস্থা
খ
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা উল্লেখ ছিল না।
• ছয় দফা: - ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন। - আর এটি ২৩ মার্চ, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। - ঐতিহাসিক ছয় দফার খসড়া প্রণেতা - রুহুল কুদ্দুস।
• দফা গুলো হলো:- - প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন। - দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, - তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, - চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, - পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং - ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
উৎস: বাংলাপিডিয়া ও মূলধারা ’৭১।
৭.
Rudimentary শব্দটির অর্থ কি?
ক
বিরক্তিবোন
খ
হাস্যকর
গ
প্রাথমিক
ঘ
স্বল্পভাষী
সঠিক উত্তর: গ
প্রাথমিক
উত্তর
সঠিক উত্তর: গ
প্রাথমিক
গ
ব্যাখ্যা
• Rudimentary শব্দটির অর্থ: - প্রথম; প্রাথমিক; মৌলিক। -------------- কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'। Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান। Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী। Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার। Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি। ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ। ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি। Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র। Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি। Armour- এর বাংলা পরিভাষা - বর্ম। Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৮.
একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
ক
৪৮
খ
৬০
গ
১২
ঘ
২৪
সঠিক উত্তর: ঘ
২৪
উত্তর
সঠিক উত্তর: ঘ
২৪
ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
সমাধান: রম্বসটির ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল = (১/২) × ৮ × ৬ = ২৪ সেন্টিমিটার
৯.
০ ÷ ০ = কত?
ক
১
খ
অনির্ণেয়
গ
০.০
ঘ
০
সঠিক উত্তর: খ
অনির্ণেয়
উত্তর
সঠিক উত্তর: খ
অনির্ণেয়
খ
ব্যাখ্যা
প্রশ্ন: ০ ÷ ০ = কত?
সমাধান: ০ কে ০ দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাই, ভাগফল অনির্ণেয়।
১০.
'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
ক
মুনীর চৌধুরী
খ
মানিক বন্দ্যোপাধ্যায়
গ
শহীদুল্ল কায়সার
ঘ
সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর: ঘ
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর: ঘ
সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ
ব্যাখ্যা
• 'কাঁদো নদী কাঁদো'- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
• সৈয়দ ওয়ালীউল্লাহ্: - ১৯২২ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। - ছাত্রাবস্থায় তিনি 'ভরের আলো' নামের হাটে লেখা পত্রিকা সম্পাদন করেন। -------------------- • 'কাঁদো নদী কাঁদো' উপন্যাস: - ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস। - আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। - তবারক ভুঁইয়া নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর বিষয়বস্ত্ত। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি। - এরূপ আঙ্গিকের জন্য চরিত্রের মতো আখ্যানভাগও আপাত জটিল ও খাপছাড়া বলে প্রতিভাত হয়। - একদিকে নিয়তি তাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান। - অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যে গ্রন্থখানি বাংলা উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস: - চাঁদের অমাবস্যা, - কাঁদো নদী কাঁদো, - লালসালু, - দি আগলি এশিয়ান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
যদি a + b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান কত?
ক
1, 1
খ
- 1, 3
গ
- 3, - 4
ঘ
0, 2
সঠিক উত্তর: ক
1, 1
উত্তর
সঠিক উত্তর: ক
1, 1
ক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান কত?
সমাধান: দেওয়া আছে a + b = 2.......................(1) ab = 1
আমরা জানি (a - b)2 = (a + b)2 - 4ab (a - b)2 = (2)2 - 4 × 1 (a - b)2 = 22 - 4 (a - b)2 = 0 a - b = 0.......................(2)
(1) + (2) ⇒ a + b + a - b = 2 + 0 2a = 2 a = 2/2 a = 1
(1) নং থেকে পাই 1 + b = 2 b = 2 - 1 b = 1
a এবং b এর মান 1 এবং 1
১২.
করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
ক
৩০০০
খ
২৯৭০
গ
৩০৭০
ঘ
৩১৭০
সঠিক উত্তর: ক
৩০০০
উত্তর
সঠিক উত্তর: ক
৩০০০
ক
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
সমাধান: মাসিক বেতন = ১০০ টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য ১০ টাকা কর্তনের পর করিম সাহেব পান = ১০০ - ১০ = ৯০ টাকা
করিম সাহেব ৯০ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা করিম সাহেব ৯০ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৯০ টাকা করিম সাহেব ২৭০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০× ২৭০০)/৯০ টাকা = ৩০০০ টাকা
১৩.
'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার?
ক
সুভাষ মুখোপাধ্যায়
খ
দ্বিজেন্দ্রলাল রায়
গ
শামসুর রাহমান
ঘ
কামিনী রায়
সঠিক উত্তর: ক
সুভাষ মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর: ক
সুভাষ মুখোপাধ্যায়
ক
ব্যাখ্যা
• "ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত" এ উদ্ধৃতির রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। --------------------- • সুভাষ মুখোপাধ্যায়: - ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। - সাহিত্য-সংস্কৃতির সাংগঠনিক নেতৃত্বেও তিনি পারদর্শিতার পরিচয় দেন। - ১৯৫৮ সালে তিনি তাসখন্দে অনুষ্ঠিত আফ্রো-এশীয় লেখক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। - সুভাষ মুখোপাধ্যায় একটি বিখ্যাত কবিতা, 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'। - তিনি 'সুবচনী' ছদ্মনামে সাহিত্য চর্চা করতেন। - ২০০৩ সালের ৮ জুলাই তিনি মারা যান। ------------------- কবিতাটি নিম্নরূপ- ফুল ফুটুক না ফুটুক সুভাষ মুখোপাধ্যায়
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। (সংক্ষিপ্ত)।
উৎস: বাংলাপিডিয়া।
১৪.
Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?
ক
শ্রীলঙ্কা
খ
পাকিস্তান
গ
ভারত
ঘ
বাংলাদেশ
সঠিক উত্তর: ঘ
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর: ঘ
বাংলাদেশ
ঘ
ব্যাখ্যা
নিউজ এজেন্সি: - প্রোব নিউজ এজেন্সি ঢাকা, বাংলাদেশে অবস্থিত। - এটি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, মিডিয়া এজেন্সি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।
এছাড়াও, - স্বাধীনতার পর, এপিপি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থায় রূপান্তরিত হয়। • অন্যান্য প্রধান সংবাদ সংস্থাগুলো হল: - বেসরকারি মালিকানাধীন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), - আনন্দ বাংলা সংবাদ লিমিটেড (এবিএএস), - বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস), - নিউজ নেটওয়ার্ক, - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। - চট্টগ্রাম ভিত্তিক বাংলাদেশ নিউজ এজেন্সি (BNA)।
উৎস: বাংলাপিডিয়া ও bangladeshyp.com
১৫.
'Open the door' (Make it passive)
ক
Let the door be opened
খ
Let the door opened
গ
Let the door open
ঘ
The door is opened
সঠিক উত্তর: ক
Let the door be opened
উত্তর
সঠিক উত্তর: ক
Let the door be opened
ক
ব্যাখ্যা
• Imperative Sentence এর ক্ষেত্রে, - শুধুমাত্র মূল verb দিয়ে শুরু Active voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: i) প্রথমে Let বসে + ii) Object টি Subject রূপে বসে + iii) be বসে + iv) Verb এর past participle বসে।
Active: Open the door. Passive: Let the door be opened.
Source: Advanced Learner's English Grammar & Composition.
১৬.
'বিবর' শব্দের অর্থ কি?
ক
চুড়া
খ
বরহীনা
গ
বরহীন
ঘ
গহ্বর
সঠিক উত্তর: ঘ
গহ্বর
উত্তর
সঠিক উত্তর: ঘ
গহ্বর
ঘ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। --------------- • 'বিবর': - সংস্কৃত শব্দ। ----------- • আরো কিছু শব্দার্থ : - চূড়া' শব্দের অর্থ : শীর্ষদেশ, শিখর। - পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি। - পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী। - 'সলিল' শব্দের অর্থ = 'জল'। - 'খগ' শব্দের অর্থ - পাখি। - ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭.
Call name indicates_________
ক
Calling
খ
Speaking
গ
Rebuking
ঘ
Calling Bell
সঠিক উত্তর: গ
Rebuking
উত্তর
সঠিক উত্তর: গ
Rebuking
গ
ব্যাখ্যা
• Call name: - English Meaning: to address or speak of a person or thing contemptuously or offensively. - Bangla Meaning: গালমন্দ করা
অপশন গুলোর অর্থ - Calling : জীবিকা; পেশা; ব্যবসায়; কোনো কর্মের প্রতি অন্তরে অনুভূত গভীর আহ্বান; - Speaking: বাচন; কহন; ভাষায় প্রকাশ; কথন; বলন; আলাপালোচনা; উদীরণ; - Rebuking: তীব্র তিরস্কার করা; তাড়ন করা; থুড়া; বলা; গালাগালি দেত্তয়া; কড়কান; - Calling Bell: যন্ত্রবিশেষ।
অতএব সঠিক উত্তর Rebuking.
Source: Live MCQ Lecture এবং English & Bengali Online Dictionary & Grammar
১৮.
Forgery শব্দের বাংলা পরিভাষা কি?
ক
জালিয়াতি
খ
তছরুপ
গ
বাজেয়াপ্ত
ঘ
পূর্বাভাস
সঠিক উত্তর: ক
জালিয়াতি
উত্তর
সঠিক উত্তর: ক
জালিয়াতি
ক
ব্যাখ্যা
• ‘Forgery’ শব্দের বাংলা পরিভাষা - জালিয়াতি।
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: • ‘Vigorous Search’ শব্দের বাংলা পরিভাষা - জোরদার তল্লাশী। • ’Forfeiture' শব্দের বাংলা পরিভাষা - বাজেয়াপ্তকরণ। • ‘Criminal Liability’ শব্দের বাংলা পরিভাষা - ফৌজদারি রায়। • Analogy শব্দের বাংলা পরিভাষা- উপমা। • Constipation শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য। • 'Epoch' এর বাংলা পরিভাষা: 'যুগ'। • 'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৯.
The Poet of Beauty is-
ক
Milton
খ
Eliot
গ
Wordsworth
ঘ
Keats
সঠিক উত্তর: ঘ
Keats
উত্তর
সঠিক উত্তর: ঘ
Keats
ঘ
ব্যাখ্যা
John Keats: - John Keats একজন English Romantic lyric poet ছিলেন। - John Keats কে 'Poet of Beauty' বলা হয়। - এছাড়া তাঁকে 'Poet of Sensuousness'-ও বলা হয়।
Notable works: Poems: - Isabella, - Lamia, - The Eve of St. Agnes, - To Psyche, - To a Nightingale, - On a Grecian Urn, - On Melancholy, - To Autumn.
'I will do it tomorrow'- এ বাক্যে Tomorrow কোন Parts of Speech?
ক
Adverb
খ
Adjective
গ
Noun
ঘ
Verb
সঠিক উত্তর: ক
Adverb
উত্তর
সঠিক উত্তর: ক
Adverb
ক
ব্যাখ্যা
Tomorrow (adverb): English Meaning - On the day after today. - 'Tomorrow' শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়।
• I will do it tomorrow. - এই বাক্যে 'কখন' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'tomorrow'. - তাই, এটি একটি adverb.
২১.
৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
ক
৪৫০ টাকা
খ
৬৫০ টাকা
গ
৫০০ টাকা
ঘ
৬০০ টাকা
সঠিক উত্তর: ক
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর: ক
৪৫০ টাকা
ক
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
সমাধান: ১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা ১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা ∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা = ৪৫০ টাকা
২২.
তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?
ক
সৌদি আরব
খ
তুরস্ক
গ
আফগানিস্তান
ঘ
শ্রীলঙ্কা
সঠিক উত্তর: গ
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর: গ
আফগানিস্তান
গ
ব্যাখ্যা
আফগানিস্তান: - আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। - আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'। - আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি। - রাজধানী: কাবুল। - ভাষা: পশতু, দারি। - মুদ্রা: আফগানি।
এছাড়াও, - তোরাবোরা পাহাড় আফগানিস্তানে অবস্থিত। - এটি স্থানীয়ভাবে স্পিয়ন ঘর নামে পরিচিত।
উৎস: Encyclopaedia Britannica & National Geographic Kids ওয়েবসাইট। [লিঙ্ক]
২৩.
Either he or his friends _______ done it.
ক
is
খ
are
গ
has
ঘ
have
সঠিক উত্তর: ঘ
have
উত্তর
সঠিক উত্তর: ঘ
have
ঘ
ব্যাখ্যা
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb. - Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb. - Neither John nor his friends are going to the beach today.
প্রশ্নে উল্লিখিত বাক্যে 'or' এর পর plural noun আছে; তাই verb-ও plural হবে।
Complete Sentence - Either he or his friends have done it.
২৪.
জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে-
ক
কোলন
খ
কমা
গ
দাঁড়ি
ঘ
সেমিকোলন
সঠিক উত্তর: খ
কমা
উত্তর
সঠিক উত্তর: খ
কমা
খ
ব্যাখ্যা
• জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পরে কমা বসে। যেমন: - গতকাল যে লোকটি এসেছিল, সে আমার পরিচিত।
এছাড়াও কমার ব্যবহার: • বাক্যে সমজাতীয় একাধিক পদ থাকলে কমা ব্যবহৃত হয়। যথা: - সালাম, বরকত, রফিক- নাম না জানা আরো অনেকে শহিদ হয়েছেন ভাষা আন্দোলনে।
• পরস্পর সম্বন্ধসূচক একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। যেমন: - সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।
• সমজাতীয় একাধিক বাক্য বা বাক্যাংশ থাকলে কমা ব্যবহৃত হয়। যেমন: বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চায়।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৫.
He was dressed _____ a black suit.
ক
with
খ
in
গ
by
ঘ
for
সঠিক উত্তর: খ
in
উত্তর
সঠিক উত্তর: খ
in
খ
ব্যাখ্যা
• কোন কিছুর সীমানার মধ্যে, পরিহিত (পোশাকের নাম/রং), বিষয়ে/ভাষায় বুঝাতে in ব্যবহৃত হয়। - আবার রং, কালি, পোশাকের পূর্বেও in বসে। যেমন - The girl in blue is my would be wife. - I am writing this essay in blue ink. - Write the application in black ink.
Complete Sentence - He was dressed in a black suit.
২৬.
Bangladesh was _______ in 1971.
ক
Liberated
খ
Liberate
গ
Liberating
ঘ
Liberation
সঠিক উত্তর: ক
Liberated
উত্তর
সঠিক উত্তর: ক
Liberated
ক
ব্যাখ্যা
Sentence-টি Passive Voice এ আছে।
• Past Indefinite Tense এর active voice কে passive voice এ রূপান্তর করার সময় was/were + verb এর Past Participle বসে। - তাই was/were + verb এর Past Participle যুক্ত Passive Voice এর Active Voice Past Indefinite Tense এ হবে।
Complete Sentence - Bangladesh was liberated in 1971.
২৭.
Time after twilight and before night______
ক
Dawn
খ
Dusk
গ
Moonlite
ঘ
Midnight
সঠিক উত্তর: খ
Dusk
উত্তর
সঠিক উত্তর: খ
Dusk
খ
ব্যাখ্যা
Dusk (Noun): English Meaning - The time just before night when the day is losing its light but it is not yet dark. Bangla Meaning: সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি; আংশিক অন্ধকার রঙের কালচে ভাব।
Example Sentence: As dusk fell, bats began to fly between the trees.
Other options, Dawn (ঊষা) - The period in the day when light from the sun begins to appear in the sky, Moonlit (চাঁদনী) - Able to be seen because of the light of the moon. Midnight (মধ্যরাত্রি) - Twelve o'clock in the middle of the night.
Source: Cambridge Dictionary.
২৮.
'বাংলাদেশ' কবিতাটি কার লেখা?
ক
ফররুখ আহমদ
খ
আহসান হাবীব
গ
শামসুর রাহমান
ঘ
অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর: ঘ
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর: ঘ
অমিয় চক্রবর্তী
ঘ
ব্যাখ্যা
• 'বাংলাদেশ' কবিতাটির রচয়িতা: 'অমিয় চক্রবর্তী'।
• 'বাংলাদেশ' কবিতা: - অমিয় চক্রবর্তী রচিত বাংলাদেশ কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত। - অমিয় চক্রবর্তী রচিত বিখ্যাত কবিতা ‘বাংলাদেশ’ অনিঃশেষ (১৯৭৬) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। - কবিতাটি স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। - কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
• অমিয় চক্রবর্তী: - পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম। - অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন। - তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তাঁর সঙ্গে বহুদেশে ভ্রমণ করেছেন। - তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
তাঁর অন্যান্য গ্রন্থ: - উপহার, - খসড়া, - এক মুঠো, - মাটির দেয়াল, - অভিজ্ঞান বসন্ত ইত্যাদি। ---------------- কবিতাংশ: কল্যাণীর ধারাবাহী যে_মাধুরী বাংলা ভাষায় গড়েছে আত্মীয় পল্লী,যমুনা-পদ্মার তীরে তীরে রুপোলি জলের ধারে,আম-জাম-নারকেল ঘেরা আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তর্লীন বাণী শোনো প্রাত্যহিক-বহু মিশ্র প্রাণের সংসারে সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী কোরানে পুরাণে শিল্পে,পালা-পার্বণের ঢাকে ঢোলে আউল বাউল নাচে;পুন্যাহের সানাই রজ্ঞিত রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়,মাঝি পাল তোলে,তাঁতি বোনে,খড়ে-ছাওয়া ঘরের আঙনে মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানাজাতি ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ (সংক্ষেপিত)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক
৬৫৫
খ
৬৭৫
গ
৬৮০
ঘ
৬৩০
সঠিক উত্তর: গ
৬৮০
উত্তর
সঠিক উত্তর: গ
৬৮০
গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই?
ক
মিজোরাম, ত্রিপুরা
খ
আসাম, মেঘালয়
গ
অরুণাচল, মণিপুর
ঘ
মেঘালয়, মিজোরাম
সঠিক উত্তর: গ
অরুণাচল, মণিপুর
উত্তর
সঠিক উত্তর: গ
অরুণাচল, মণিপুর
গ
ব্যাখ্যা
ভারত-বাংলাদেশ সীমান্ত: - বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্যসহ মোট ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে। - এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। - সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই।
বিষ্ণু দে: - তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। - ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন। - কল্লোল সাহিত্যগোষ্ঠীর লেখক। - 'পরিচয়' পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন ছিলেন।
- তাঁর সাহিত্যকর্ম: কাব্যগ্রন্থ: - উর্বশী ও আর্টেমিস, - চোরাবালি, - সাত ভাই চম্প, - স্মৃতি সত্তা ভবিষ্যত ইত্যাদি।
অনুবাদ সাহিত্য: - এলিয়টের কবিতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩৩.
'সোনালি কাবিন' কাব্যের রচয়িতা কে?
ক
শক্তি চট্টোপাধ্যায়
খ
হাসান হাফিজুর রহমান
গ
আল মাহমুদ
ঘ
হুমায়ুন আজাদ
সঠিক উত্তর: গ
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর: গ
আল মাহমুদ
গ
ব্যাখ্যা
• 'সোনালি কাবিন'- আল মাহমুদ রচিত সনেট। ------------------ 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থ: - 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচিয়তা আল মাহমুদ। - আল মাহমুদ প্রকাশিত শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'সোনালী কাবিন'। - সোনালী কাবিন কাব্য গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়। - এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালি কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে। এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।
আল মাহমুদ: - কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। - আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: - লোক লোকান্তর, - কালের কলস, - মায়াবী পর্দা দুলে ওঠো , - আরব্য রজনীর রাজহাঁস, - বখতিয়ারের ঘোড়া, - অদৃশ্যবাদীদের রান্নাবান্না, - দিনযাপন, - দ্বিতীয় ভাঙ্গন, - একটি পাখি লেজ ঝোলা, - পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৪.
Have you ever been ________ Dhaka?
ক
to
খ
in
গ
on
ঘ
at
সঠিক উত্তর: ক
to
উত্তর
সঠিক উত্তর: ক
to
ক
ব্যাখ্যা
• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place. - কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়। - এরপর preposition হিসেব 'to' ব্যবহৃত হয়।
• যেমন: - Have you ever been to Budapest? - Have you ever been to St. Martin's?
Complete Sentence - Have you ever been to Dhaka?
Source: Cambridge
৩৫.
কোনটি Abstract Noun?
ক
Humane
খ
In human
গ
Humanity
ঘ
Human
সঠিক উত্তর: গ
Humanity
উত্তর
সঠিক উত্তর: গ
Humanity
গ
ব্যাখ্যা
Humanity (noun) - মানবজাতি; মনুষ্যজাতি; মানবতা: - Abstract noun হিসেবে ব্যবহৃত হয়।
Abstract noun: - Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। - Abstract Noun এর উদাহরণ: Motherhood, Honesty, Justice, Kindness, Faith.Humanity etc.
৩৬.
What kind of noun is 'Infant'?
ক
Collective
খ
Material
গ
Proper
ঘ
Common
সঠিক উত্তর: ঘ
Common
উত্তর
সঠিক উত্তর: ঘ
Common
ঘ
ব্যাখ্যা
Common Noun: - A common noun is common to each member of the class of persons or things noun that names a general class of persons, places, or things. - যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে। - যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
Infant (noun): Meaning - শিশু। - Common noun হিসেবে ব্যবহৃত হয়।
৩৭.
জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?
ক
International Panel on Climate Change
খ
Intergovernmental Panel on Climate Change
গ
Intragovernmental Panel on Climate Change
ঘ
International Public Committee for Climate Change
সঠিক উত্তর: খ
Intergovernmental Panel on Climate Change
উত্তর
সঠিক উত্তর: খ
Intergovernmental Panel on Climate Change
খ
ব্যাখ্যা
• IPCC: - IPCC এর পূর্ণরূপ হলো- The Intergovernmental Panel on Climate Change. - এই সংস্থা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। - জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়। - বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়। - IPCC এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি। - IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎস: IPCC ওয়েবসাইট।
৩৮.
মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক
মনো + হর
খ
মন + অহর
গ
মন + র
ঘ
মনঃ + হর
সঠিক উত্তর: ঘ
মনঃ + হর
উত্তর
সঠিক উত্তর: ঘ
মনঃ + হর
ঘ
ব্যাখ্যা
• 'মনোহর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে 'মনঃ + হর'। ----------------- • সন্ধির নিয়ম: অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে, অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়। যেমন: -সদ্যঃ + জাত = সদ্যোজাত, - তিরঃ + ধান = তিরোধান, -মনঃ + রম = মনোরম, - মনঃ + হর = মনোহর, - তপঃ + বন = তপোবন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ) ।
৩৯.
কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?
ক
২০০
খ
৩০০০
গ
২৫০
ঘ
১০০
সঠিক উত্তর: ক
২০০
উত্তর
সঠিক উত্তর: ক
২০০
ক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?
সমাধান: মনেকরি সংখ্যাটি = ক
প্রশ্নমতে ক এর ৩০% - ৩০ = ৩০ বা, ক এর ৩০/১০০ = ৩০ + ৩০ বা, ৩০ক/১০০ = ৬০ বা, ৩০ক = ১০০ × ৬০ বা, ক = (১০০ × ৬০)/৩০ ∴ ক = ২০০
৪০.
'মুজিববর্ষ' কোন সমাস?
ক
দ্বন্দ্ব সমাস
খ
দ্বিগু সমাস
গ
কর্মধারয় সমাস
ঘ
অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর: গ
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর: গ
কর্মধারয় সমাস
গ
ব্যাখ্যা
• মুজিববর্ষ এর ব্যাসবাক্য: 'মুজিবের স্মরণে যে বর্ষ'। - এটি মধ্যপদলোপী কর্মধারয়।
•মধ্যপদলােপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।
যথা- - সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা। - সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। - স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ। - আয়ের উপর কর = আয়কর। ------------------------- • মুজিববর্ষ' সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য: - ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয় - ১২ জানুয়ারী, ২০১৯। - ১৭ মার্চ ২০২০ — ৩১ মার্চ ২০২২ সাল মুজিব বর্ষের সময়কাল। - সব্যসাচী হাজরা মুজিব বর্ষের লোগোর ডিজাইনার। - মুজিববর্ষ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন। - মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে। - তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন। - ১০ জানুয়ারি ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের লোগো উন্মোচন করেন।
তথ্যসূত্র - বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী (২০১৯ সংস্করণ) এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০২০ ও দৈনিক যুগান্তর, ৮ জানুয়ারী, ২০২২।
৪১.
Which sentence is correct?
ক
He needs not go
খ
He need not go
গ
He do not need to go
ঘ
He does not need go
সঠিক উত্তর: খ
He need not go
উত্তর
সঠিক উত্তর: খ
He need not go
খ
ব্যাখ্যা
• Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals. - Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না। - এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
Correct Sentence - He need not go.
৪২.
বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ?
ক
৪ এপ্রিল
খ
১ এপ্রিল
গ
২ এপ্রিল
ঘ
৩ এপ্রিল
সঠিক উত্তর: গ
২ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর: গ
২ এপ্রিল
গ
ব্যাখ্যা
বিশ্ব অটিজম দিবস: - ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। - অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং ডেইলি স্টার বাংলা পত্রিকা রিপোর্ট।
৪৩.
'চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
ক
ভাববাচ্য
খ
কর্মকর্তৃবাচ্য
গ
কর্তৃবাচ্য
ঘ
কর্মবাচ্য
সঠিক উত্তর: খ
কর্মকর্তৃবাচ্য
উত্তর
সঠিক উত্তর: খ
কর্মকর্তৃবাচ্য
খ
ব্যাখ্যা
• 'চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কর্মকর্তৃবাচ্যের প্রয়োগ ঘটেছে।
কর্মকর্তৃবাচ্য: যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে। - যে বাক্যে কর্মকারক কর্তার মতো প্রতীয়মান হয় অর্থ্যাৎ ক্রিয়ার কর্তার মনোযোগ ব্যতীত সম্পাদিত হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন: - বিষয়টি ভালো শোনায় না। - বাঁশি বাজে এ মধুর লগনে। - সুতি কাপড় অনেক দিন টেকে। - এসিটা চালু হলো। - ফুল ফোটে।
উল্লেখ্য, - সাধারণত প্রাকৃতিক ঘটনামূলক ক্রিয়ায় এই বাচ্যের প্রয়োগ দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৪.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক
১০%
খ
২৪%
গ
২০%
ঘ
৪৪%
সঠিক উত্তর: ঘ
৪৪%
উত্তর
সঠিক উত্তর: ঘ
৪৪%
ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
সমাধান: ব্যাসার্ধ r হলে, ব্যাস = 2r ক্ষেত্রফল = πr2
ব্যাস 20% বৃদ্ধিতে, বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20% = 2r + 2r এর 20/100 = 2r + 2r/5 = (10r + 2r)/5 = 12r/5
বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5 বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2 = 36πr2/25
শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%
৪৫.
'জরা' এর বিপরীতার্থক শব্দ-
ক
জীবন
খ
মৃত্যু
গ
যৌবন
ঘ
পতিত
সঠিক উত্তর: গ
যৌবন
উত্তর
সঠিক উত্তর: গ
যৌবন
গ
ব্যাখ্যা
'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।
• আরো কিছু বিপরীতার্থক শব্দ- - 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ। - 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত। - 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত। - 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত। - 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৬.
An adverb does not modify?
ক
Verb
খ
Adverb
গ
Noun
ঘ
Adjective
সঠিক উত্তর: গ
Noun
উত্তর
সঠিক উত্তর: গ
Noun
গ
ব্যাখ্যা
Adverb: - যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। - Adverb সাধারণত Verb, Adjective কিংবা অন্য কোনো Adverb কে modify করে। - কিন্তু Noun বা Pronoun কে modify করে না।
যেমন: - Zerin runs quickly - এই বাক্যে quickly হচ্ছে adverb কারন তা verb, runs কে modify করেছে। - He walks very slowly - এই বাক্যে very is an adverb that modifies the word slowly, an adverb. - Rina is very beautiful - very modifies beautiful, an adjective.
৪৭.
ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
• করণ কারক: - 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। - ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। - বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন - - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ-কলম)। - 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় সাধনা)।
• বাক্যটি - ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’: কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। যেমন - ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে শরীর ভাল থাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যায়ামে’। এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
ক
১২
খ
১৪
গ
১৬
ঘ
১০
সঠিক উত্তর: ক
১২
উত্তর
সঠিক উত্তর: ক
১২
ক
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
সমাধান: দেওয়া আছে, একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে।
এখানে, ২৭ - ৩ = ২৪ ৪০ - ৪ = ৩৬ ৬৫ - ৫ = ৬০
∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু।
২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২।
৪৯.
'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
ক
বক্তব্য
খ
উক্ত
গ
বাক্য
ঘ
ভবিতব্য
সঠিক উত্তর: ক
বক্তব্য
উত্তর
সঠিক উত্তর: ক
বক্তব্য
ক
ব্যাখ্যা
• 'যা বলা হবে' এর বাক্য সংকোচন = বক্তব্য। --------------- বক্তব্য (বিশেষণ) শব্দ: - সংস্কৃত শব্দ। - প্রকৃতি প্রত্যয় = √ বচ্ + তব্য। অর্থ: - বলতে হবে বা বলার যোগ্য এমন, - আলোচ্য, উল্লেখ্য। -------------- অন্যদিকে, উক্ত (বিশেষণ) অর্থ: বলা হয়েছে এমন, কথিত।
ভবিতব্য (বিশেষ্য) অর্থ: ভাগ্য, নিয়তি। যাব ভবিষ্যতে ঘটবে- ভবিতব্য। ----------------------- আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 'যা পূর্বে শোনা যায় নি'- এর এক কথায় প্রকাশ হবে- 'অশ্রুতপূর্ব'। 'প্রিয় বাক্য বলে যে'এর এক কথায় প্রকাশ হবে- 'প্রিয়ভাষী।' 'যা বলা হয় নি এর'- এক কথায় প্রকাশ হবে- 'অনুক্ত'। 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত। 'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী। 'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত। 'পাওয়ার ইচ্ছা'এর এক কথায় প্রকাশ - ঈপ্সা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৫০.
'বাংলা সাহিত্যের কথা' কার রচিত?
ক
ডঃ সুকুমার সেন
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
ডঃ হুমায়ুন আহমেদ
ঘ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: ঘ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর: ঘ
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ
ব্যাখ্যা
• 'বাংলা সাহিত্যের কথা' এর রচয়িতা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
• ড. মুহাম্মদ শহীদুল্লাহ: - তাঁর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে । -ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদুল্লাহ্ অগ্রণী ভূমিকা পালন করেন। - তিনিই প্রথম উর্দুর পরিবর্তে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি জানান। - তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক (১৯১১) ছিলেন। - ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৫) ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক (১৯১৮-২১) হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন। - তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে। - এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস (১৯২৩), বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি (১৯৩৭) এবং পাক্ষিক তকবীর (১৯৪৭) সম্পাদনা করেন। - মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বহু জটিল সমস্যার সমাধান করেন।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো: -ভাষা ও সাহিত্য, -বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, -দীওয়ানে হাফিজ, -রুবাইয়াত-ই-ওমর খৈয়াম, -নবী করিম মুহাম্মাদ, -ইসলাম প্রসঙ্গ, -বিদ্যাপতি শতক, -বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড), -বাংলা ভাষার ব্যাকরণ, -ব্যাকরণ পরিচয়, -বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, -মহররম শরীফ, -টেইল ফ্রম দি কুরআন, -Buddhist Mystic Songs (১৯৬০), -Hundred Sayings of the Holy Prophet.
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৫১.
The synonym of 'Outset' is-
ক
Beginning
খ
Fall
গ
Lost
ঘ
Outside
সঠিক উত্তর: ক
Beginning
উত্তর
সঠিক উত্তর: ক
Beginning
ক
ব্যাখ্যা
Outset (noun): English Meaning - The beginning. Bangla Meaning - আরম্ভ, শুরু, সূত্রপাত।
Other options, Fall - পড়ে যাওয়া; ঝড়ে পড়া;বর্ষিত হওয়া;ধ্বংস পাওয়া। Lost - হেরে যাওয়া। Outside - বাইরে।
৫২.
বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে?
ক
২০টি
খ
২১টি
গ
১৮টি
ঘ
২২টি
সঠিক উত্তর: ক
২০টি
উত্তর
সঠিক উত্তর: ক
২০টি
ক
ব্যাখ্যা
• সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। ---------------------- বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ: - বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। - খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
সংস্কৃত বা তৎসম উপসর্গ: - বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। - সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
বিদেশি উপসর্গ: - আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: ১। প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ। ২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৫৩.
Indefinite Pronoun এর উদাহরণ কোনটি?
ক
Several
খ
Who
গ
Mine
ঘ
We
সঠিক উত্তর: ক
Several
উত্তর
সঠিক উত্তর: ক
Several
ক
ব্যাখ্যা
• Indefinite Pronoun: - অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে Indefinite Pronoun. - Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some, many, several ইত্যাদি।
Several (pronoun): English Meaning - Some; an amount that is not exact but is fewer than many. Bangla Meaning - কতিপয়।
Example Sentence: - I've seen "Gone with the Wind" several times. - Several people have complained about the plans.
৫৪.
Sapling শব্দের অর্থ কি?
ক
আদর করা
খ
চারাগাছ
গ
ঔষধ
ঘ
নমুনা
সঠিক উত্তর: খ
চারাগাছ
উত্তর
সঠিক উত্তর: খ
চারাগাছ
খ
ব্যাখ্যা
Sapling (noun): English Meaning - A young tree. Bangla Meaning - চারাগাছ।
Example Sentence - Many saplings survived the attack, whereas most seedlings had died already.
Source: Bangla Academy English-Bangla Dictionary.
৫৫.
একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
ক
৩৬০°
খ
৫৪০°
গ
১৮০°
ঘ
২৭০°
সঠিক উত্তর: খ
৫৪০°
উত্তর
সঠিক উত্তর: খ
৫৪০°
খ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
সমাধান: ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার ১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার = ৩/২ বার
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি =৫৪০ ডিগ্রি
৫৬.
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?
ক
৪২
খ
৩৯
গ
৪০
ঘ
৪১
সঠিক উত্তর: গ
৪০
উত্তর
সঠিক উত্তর: গ
৪০
গ
ব্যাখ্যা
সংবিধান: - বাংলাদেশ সংবিধানের ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। • আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকিবে।
অন্যদিকে, - অনুচ্ছেদ ৩৯- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা। - অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা। - অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
উৎস: বাংলাদেশের সংবিধান।
৫৭.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক
৬৩
খ
৩৬
গ
৩৫
ঘ
৫৩
সঠিক উত্তর: খ
৩৬
উত্তর
সঠিক উত্তর: খ
৩৬
খ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
সমাধান: সংখ্যাটি = ক ⇒ (ক/২) + ৬ = ২ক/৩ ⇒ (২ক/৩) - (ক/২) = ৬ ⇒ (৪ক - ৩ক)/৬ = ৬ ⇒ ক/৬ = ৬ ∴ ক = ৩৬
৫৮.
'কুসুম্বা' মসজিদ কোথায় অবস্থিত?
ক
ঢাকার লালবাগে
খ
নওগাঁ জেলা
গ
পুরনো ঢাকায়
ঘ
বাগেরহাট জেলায়
সঠিক উত্তর: খ
নওগাঁ জেলা
উত্তর
সঠিক উত্তর: খ
নওগাঁ জেলা
খ
ব্যাখ্যা
কুসুম্বা মসজিদ: - নওগাঁর মান্দা উপজেলায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদের অবস্থান। - মসজিদটি ধরে রেখেছে সুলতানি আমলের অনন্য নিদর্শন। - এর মিহরাবের ওপর সুলতান আলাউদ্দীন হোসেন শাহর নাম লিপিবদ্ধ করা। - ধারণা করা হয়, তাঁর শাসনামলে মসজিদটি নির্মিত। - এটি চারকোনাবিশিষ্ট। - কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া এই মসজিদ।
উৎস: নওগাঁ জেলা ওয়েব সাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৯.
১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক
৩৬.৮৭
খ
৩৭.৮৭
গ
৩৬.৭৮
ঘ
৩৭.৭৮
সঠিক উত্তর: ঘ
৩৭.৭৮
উত্তর
সঠিক উত্তর: ঘ
৩৭.৭৮
ঘ
ব্যাখ্যা
সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক: C/5 = (F - 32)/9 [ এখানে, C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা] এখন, C/5 = (F - 32)/9 ⇒ C/5 = (100 - 32)/9 ⇒ C/5 = 68/9 ⇒ 9C = 340 ⇒ C = 340/9 ∴ C = 37.78 ∴ ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা = ৩৭.৭৮° ডিগ্রি সেলসিয়াস।
৬০.
মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?
ক
দিভেহী
খ
মালয়
গ
আরবী
ঘ
হিন্দি
সঠিক উত্তর: ক
দিভেহী
উত্তর
সঠিক উত্তর: ক
দিভেহী
ক
ব্যাখ্যা
মালদ্বীপ: - এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। - আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার। - মালদ্বীপের সংবিধান গৃহীত হয়েছিল ২০০৮ সালে। - এটি ভারত মহাসাগরে অবস্থিত। - সরকারী ভাষা দিভেহী (Dhivehi) (Maldivian)। - মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ।
উৎস: ব্রিটানিকা।
৬১.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
ক
১২টি
খ
৮টি
গ
৬টি
ঘ
১০টি
সঠিক উত্তর: ঘ
১০টি
উত্তর
সঠিক উত্তর: ঘ
১০টি
ঘ
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা - ১০টি।
• বর্ণ: - ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। - এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। - ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। - ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। - স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ। - ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ। - বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
• মাত্রাহীন বর্ণ: - বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা - ১০টি। - স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা - ৪টি। যথা: এ, ঐ, ও, ঔ। - ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা - ৬টি। যথা: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬২.
কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?
ক
লর্ড মাউন্ট ব্যাটেন
খ
ওয়ারেন হেস্টিংস
গ
লর্ড বেন্টিংক
ঘ
লর্ড কর্ণওয়ালিস
সঠিক উত্তর: ক
লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তর
সঠিক উত্তর: ক
লর্ড মাউন্ট ব্যাটেন
ক
ব্যাখ্যা
লর্ড মাউন্টব্যাটেন - লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন। - তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন। - ১৯৪৭ সালের মার্চ মাসে তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন। - লর্ড মাউন্টব্যাটেনের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়। - ভাইসরয় হিসেবে তাঁর কার্যকাল সংক্ষিপ্ত হলেও এই সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। - সেসব সিদ্ধান্তের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে উপমহাদেশের বিভক্তি এবং ভারত ও পাকিস্তানের কাছে ক্ষমতা হস্তান্তর। - লর্ড স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। - মাউন্টব্যাটেন কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরও ভারত বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন।
উৎস: বাংলাপিডিয়া।
৬৩.
দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
ক
৩৩
খ
২৮
গ
২২
ঘ
৪২
সঠিক উত্তর: খ
২৮
উত্তর
সঠিক উত্তর: খ
২৮
খ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
সমধান: বড় সংখ্যাটি ৩ক হলে ছোট সংখ্যাটি হবে ২ক
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু ⇒৩ক × ২ক = ৮৪ × ১৪ ⇒ ৬ক২ = ১১৭৬ ⇒ ক২ = ১৯৬ ⇒ ক = ১৪ ∴ ছোট সংখ্যাটি = ২ × ১৪ = ২৮
৬৪.
শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
ক
দেব
খ
রাঢ়
গ
পাল
ঘ
চন্দ্র
সঠিক উত্তর: ক
দেব
উত্তর
সঠিক উত্তর: ক
দেব
ক
ব্যাখ্যা
• শালবন বৌদ্ধ বিহার: - শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। - কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার। - এতে ৭ম-১২শ শতকের প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়া যায়। - শালবন বৌদ্ধ বিহার দেব বংশের কীর্তি।
• নির্মাণ: - ধারণা করা হয় যে খৃষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। - শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনঃনির্মাণ পর্বের কথা জানা যায়। - খৃষ্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। - চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণকাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে।
সূত্র: কুমিল্লা জেলার ওয়েবসাইট।
৬৫.
Which Sentence is correct?
ক
One of my friend been sick
খ
One of my friends is sick
গ
One of my friend is sick
ঘ
One of my friends are sick
সঠিক উত্তর: খ
One of my friends is sick
উত্তর
সঠিক উত্তর: খ
One of my friends is sick
খ
ব্যাখ্যা
• One of এর ব্যবহার: - One of এর পরে noun plural হয় ও verb singular হয়। - Structure: one of + plural noun + singular verb
তাই নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে- One of my friends is sick
Examples: - One of my friends is a politician. - One of my friends is a lawyer. - One of my friends is an engineer. - One of the most beautiful girls has come. - One of the problems is extremely easy to solve.
৬৬.
'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
তুর্কী
খ
ফার্সী
গ
হিন্দি
ঘ
উর্দু
সঠিক উত্তর: ক
তুর্কী
উত্তর
সঠিক উত্তর: ক
তুর্কী
ক
ব্যাখ্যা
• 'বাবা' শব্দটি 'তুর্কি' ভাষা থেকে আগত শব্দ। এর অর্থ: পিতা, জনক। ------------- • তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো: - বাবা, - কোর্মা, - খাতুন, - উজবুক - চাকু, - তোপ, - বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৭.
আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?
ক
পোর্ট ব্লেয়ার
খ
সিকিম
গ
পুদুচেরি
ঘ
দাদরা
সঠিক উত্তর: ক
পোর্ট ব্লেয়ার
উত্তর
সঠিক উত্তর: ক
পোর্ট ব্লেয়ার
ক
ব্যাখ্যা
রাজধানী: - পোর্ট ব্লেয়ার ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
এছাড়াও, - সিকিমের রাজধানী : গ্যাংটক। - দাদরা ও নগর হাভেলির রাজধানী- দামান। - পুদুচেরির রাজধানী- পুদুচেরি।
উৎস: knowindia.india.gov.in ওয়েবসাইট ও ব্রিটানিকা
৬৮.
'ষড়ঋতু' কোন সমাস?
ক
বহুব্রীহি
খ
দ্বিগু
গ
দ্বন্দ্ব
ঘ
কর্মধারয়
সঠিক উত্তর: খ
দ্বিগু
উত্তর
সঠিক উত্তর: খ
দ্বিগু
খ
ব্যাখ্যা
• 'ছয় ঋতুর সমাহার' - ষড়ঋতু; দ্বিগু সমাসের উদাহরণ।
• দ্বিগু সমাস: সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: ষড়ঋতু = ছয় ঋতুর সমাহার। চতুরঙ্গ = চার অঙ্গের সমাহার। চৌরাস্তা = চৌ (চারি) রাস্তার সমাহার। তেমোহনা = তিন মোহনার সমাহার। ত্রিকাল = তিন কালের সমাহার। পসুরি = পাঁচ সেরের সমাহার।
উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
৬৯.
১৬ কোটির ১% কত?
ক
২০ হাজার
খ
১ কোটি ৬০ লক্ষ
গ
১৬ লক্ষ
ঘ
১৬ হাজার
সঠিক উত্তর: গ
১৬ লক্ষ
উত্তর
সঠিক উত্তর: গ
১৬ লক্ষ
গ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ কোটির ১% কত?
সমাধান: ১ কোটি = ১০০০০০০০ ১৬ কোটি = ১৬০০০০০০০ ১৬০০০০০০০ এর ১% = ১৬০০০০০০০ × (১/১০০) = ১৬০০০০০ = ১৬ লক্ষ
৭০.
রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
ক
রমিউলাস অগাস্টাস
খ
জুপিটার
গ
রাজা রোমিউলাস
ঘ
অগাস্টাস সিজার
সঠিক উত্তর: ঘ
অগাস্টাস সিজার
উত্তর
সঠিক উত্তর: ঘ
অগাস্টাস সিজার
ঘ
ব্যাখ্যা
রোমান সাম্রাজ্য: - রোমান সাম্রাজ্য এর সময়কাল: ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ - প্রাচীন রোম নগরকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। - প্রথম রোমান সম্রাট ছিলেন - অগাস্টাস সিজার। - অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম।
উৎস: ব্রিটানিকা & বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?
ক
শেখ নিয়ামত আলী
খ
খান আতাউর রহমান
গ
জহির রায়হান
ঘ
আব্দুল জব্বার খান
সঠিক উত্তর: ঘ
আব্দুল জব্বার খান
উত্তর
সঠিক উত্তর: ঘ
আব্দুল জব্বার খান
ঘ
ব্যাখ্যা
মুখ ও মুখোশ: - পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘মুখ ও মুখোশ’। - ছবিটি পরিচালনা করেন আবদুল জব্বার খান। - বাংলাদেশের প্রথম এই সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এর সংগীত পরিচালক ছিলেন সমর দাস। - ১৯৫৫ সালের ৩০ অক্টোবর শেষ হয় 'মুখ ও মুখোশ 'চলচ্চিত্রের শুটিং শুরু হয় । - মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। - হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
৭২.
ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?
ক
সেক্সপিয়ার ও ভলতেয়ার
খ
রুশো ও ভলতেয়ার
গ
প্লেটো ও এরিস্টটল
ঘ
সেক্সপিয়ার ও ইলিয়ট
সঠিক উত্তর: খ
রুশো ও ভলতেয়ার
উত্তর
সঠিক উত্তর: খ
রুশো ও ভলতেয়ার
খ
ব্যাখ্যা
• ফরাসি বিপ্লব: - ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়। - এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল। - রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে। - ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। - ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। - “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান। - বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
সূত্র: Britannica & history.com
৭৩.
একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
ক
২০ মিটার
খ
৫ মিটার
গ
১০ মিটার
ঘ
১৫ মিটার
সঠিক উত্তর: খ
৫ মিটার
উত্তর
সঠিক উত্তর: খ
৫ মিটার
খ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
সমাধান: আমরা জানি, ১ কি. মি. = ১০০০ মিটার তাহলে, ১০ কি. মি. = ১০০০০ মিটার
প্রশ্নমতে, পরিধি × ২০০০ = ১০০০০ [পরিধি = ২πr] ⇒ ২πr × ২০০০ = ১০০০০ ⇒ r = ১০০০০/(২π × ২০০০) ⇒ r = ৫/২π ∴ ২πr = ৫
অতএব, চাকার পরিধি ৫ মিটার।
৭৪.
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
ক
৪ বছর
খ
৮ বছর
গ
৫ বছর
ঘ
৩ বছর
সঠিক উত্তর: ক
৪ বছর
উত্তর
সঠিক উত্তর: ক
৪ বছর
ক
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
সমাধান: মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২ আসল, P = ১০০০০ টাকা সময়, n = ? বছর মুনাফা, I = ৪৮০০ টাকা
মুনাফা, I = Pnr ৪৮০০ = ১০০০০ × n × ১২/১০০ ৪৮০০ = ১২০০n n = ৪৮০০/১২০০ n = ৪
৭৫.
১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ক
৩
খ
৫
গ
৬
ঘ
২
সঠিক উত্তর: খ
৫
উত্তর
সঠিক উত্তর: খ
৫
খ
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সমাধান: ১২৫ = ৫ × ৫ × ৫ = ৫ × (৫ × ৫) এখানে ৫ জোড়া বিহীন ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।