পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
সন্ধি ও সমাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
‘সন্ধি’ ব্যাকারণের কোন অংশে আলোচনা করা হয়?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) শব্দতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) অর্থতত্ত্বে
সঠিক উত্তর:
ক) ধ্বনিতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনিতত্ত্বে
ব্যাখ্যা
সব ভাষায় ব্যাকারণেরই প্রধানত চারটি বিষয়ে আলোচনা করা হয়। যথাঃ ধ্বনিতত্ত্ব,শব্দ/রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব/পদক্রম ও অর্থতত্ত্ব। ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ও সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
‘বজ্জাত’ শব্দের যর্থাথ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বৎ + জাত
  2. খ) বত্ + জাত
  3. গ) বদ + জাত
  4. ঘ) বদ্ + জাত
সঠিক উত্তর:
ঘ) বদ্ + জাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বদ্ + জাত
ব্যাখ্যা
ত- বর্গীয় ধ্বনি ও চ- বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমনঃ নাত + জামাই = নাজজামাই, বদ্ + জাত, = বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
‘উদ্ধৃত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উদ + হৃত
  2. খ) উৎ + ঋত
  3. গ) উৎ + ধৃত
  4. ঘ) উৎ + হৃত
সঠিক উত্তর:
ঘ) উৎ + হৃত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উৎ + হৃত
ব্যাখ্যা
ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়। যেমনঃ উৎ+ হার = উদ্ধার, পদ্ + হতি= পদ্ধতি, উৎ+ হত= উদ্ধত ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
‘উত্তমর্ণ' কোন সন্ধির উদাহরণ?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
  3. গ) ব্যঞ্জনসন্ধি
  4. ঘ) বিসর্গসন্ধি
সঠিক উত্তর:
ক) স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বরসন্ধি
ব্যাখ্যা
উত্তম + ঋণ= উত্তমর্ণ – স্বরসন্ধি। অ / আ কার এর পর ঋ কার থাকলে উভয় মিলে অর হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের লেখা হয়। যেমনঃ অধম+ ঋণ= অধমর্ণ, দেব+ঋষি= দেবর্ষি, সপ্ত+ঋষি= সপ্তর্ষি, মহা+ঋষি=মহর্ষি ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
‘মরূদ্যান’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মরু + উদ্যান
  2. খ) মরূ + উদ্যান
  3. গ) মরু + ঊদ্যান
  4. ঘ) মরূ + ঊদ্যান
সঠিক উত্তর:
ক) মরু + উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
ক) মরু + উদ্যান
ব্যাখ্যা
মরূদ্যান স্বরসন্ধির উদাহরণ। ঊ= উ/ঊ +উ/ঊ। এরূপ- বহু+ঊর্ধ্ব = বহূর্ধ্ব, বধূ+ উৎসব =বধূৎসব, ভূ+ ঊর্ধ্ব=ভূর্ধ্ব ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
‘কিন্নর’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) কিন + নর
  2. খ) কিম + নার
  3. গ) কিম + নর
  4. ঘ) কিনা + নর
সঠিক উত্তর:
গ) কিম + নর
উত্তর
সঠিক উত্তর:
গ) কিম + নর
ব্যাখ্যা
কিন্নর ব্যঞ্জনসন্ধির উদাহরণ। সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে’ ম ‘ হয়। এরূপ- সম্+ ধি= সন্ধি, সম্+ চয়= সঞ্চয়, সম্+তাপ= সন্তাপ, কিম+ভূত= কিম্ভূত, সম্+সার= সংসার, সম্+বাদ= সংবাদ ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) উৎ + শাস = উচ্ছ্বাস
  2. খ) উৎ + ছ্বাস = উচ্ছ্বাস
  3. গ) উৎ + শ্বাস = উচ্ছ্বাস
  4. ঘ) উদ + শ্বাস= উচ্ছ্বাস
সঠিক উত্তর:
গ) উৎ + শ্বাস = উচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎ + শ্বাস = উচ্ছ্বাস
ব্যাখ্যা
ত ও দ এর পর শ থাকলে ত ও দ এর স্থলে চ এবং শ এর স্থলে ছ উচ্চারিত হয়। এরূপ- উৎ+শ্বাস=উচ্ছ্বাস, চল+শক্তি= চলচ্ছক্তি, উৎ+ শৃঙ্খল = উচ্ছৃঙ্খল ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ নয়?
  1. ক) স্বৈর
  2. খ) গবেন্দ্র
  3. গ) দ্যুলোক
  4. ঘ) অক্ষৌহিণী
সঠিক উত্তর:
গ) দ্যুলোক
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্যুলোক
ব্যাখ্যা
দিব্+লোক= দ্যুলোক -;নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি – স্ব+ ঈর= স্বৈর, গো+ইন্দ্র = গোবেন্দ্র, অক্ষ+ ঊহিণী= অক্ষৌহিণী। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
‘আরক্তিম’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) সুপসুপা
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঈষৎ রক্তিম= আরক্তিম( ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস)। এরূপ- ঈষৎ নত= আনত। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।
১০.
কোনটি সাদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস নয়?
  1. ক) উপকূল
  2. খ) উপবন
  3. গ) উপগ্রহ
  4. ঘ) উপশহর
সঠিক উত্তর:
ক) উপকূল
উত্তর
সঠিক উত্তর:
ক) উপকূল
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। কূলের সমীপে = উপকূল সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। সাদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস হলোঃ বনের সদৃশ =উপবন, শহরের সদৃশ= উপশহর, গ্রহের তুল্য /সদৃশ= উপগ্রহ। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণী বোর্ড বই।
১১.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ নয়?
  1. ক) মাটিরময়না
  2. খ) কলেরগান
  3. গ) মনেরমানুষ
  4. ঘ) ভূতপূর্ব
সঠিক উত্তর:
ঘ) ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূতপূর্ব
ব্যাখ্যা
অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে। মাটিরময়না, কলের গান, মনের মানুষ (অলুক তৎপুরুষ সমাস) পূর্বে ভূত= ভূতপূর্ব ( ৭মী তৎপুরুষ সমাস। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
১২.
‘অসুর’ কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস নয় প্রকার।না বাচক নঞ অব্যয় ( না, নেই, নাই, নয়) পূবে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। ন সুর = অসুর -নঞ তৎপুরুষ সমাস।এরূপ- অকেজো, অজানা,অবিশ্বাস, অকেশা,অঘাট,অনাদর,নাতিদীর্ঘ ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
১৩.
‘মহাকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) মহৎ যে কীর্তি
  2. খ) মহা যে কীর্তি
  3. গ) মহান যে কীর্তি
  4. ঘ) মহতী যে কীর্তি
সঠিক উত্তর:
ঘ) মহতী যে কীর্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহতী যে কীর্তি
ব্যাখ্যা
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। মহতী যে কীর্তি = মহাকীর্তি। সুন্দরী যে লতা = সুন্দরলতা। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণির র্বোড বই।