পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার-০৭.০৩.২০১৪ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ সেপ্টেম্বর, ২০২০ · ৯৯ প্রশ্ন

.
জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খন্ড বাক্য এর পরে কি বসে?
  1. ক) দাঁড়ি
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) কমা
ব্যাখ্যা

কমা (,)
১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে। যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো।
৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে। যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’
৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০।
8) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
কোন শব্দে বিদেশী প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?
  1. ক) কানকাটা
  2. খ) চালবাজ
  3. গ) দিগগজ
  4. ঘ) বেয়াক্কেল
ব্যাখ্যা

ফারসি প্রত্যয়ঃ গর,দার,বাজ,বন্দি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
যোগরূঢ় শব্দ কোনটি?
  1. ক) পাঠক
  2. খ) লেখক
  3. গ) জলদ
  4. ঘ) সন্দেশ
ব্যাখ্যা

সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন- পঙ্কজ, আদিত্য, রাজপুত, মহাযাত্রা, জলধি, তুরঙ্গম, জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোঁফখেজুরে, অসুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
'কুঁড়ি' শব্দটি এসেছে-
  1. ক) 'কুঁড়ে' থেকে
  2. খ) 'কুড়িল' থেকে
  3. গ) কোরক' থেকে
  4. ঘ) 'পুষ্প' থেকে
ব্যাখ্যা

কুঁড়ি [কুঁড়ি] (বিশেষ্য) আফোটা ফুল; মুকুল; কলিকা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্মল>কুড্‌মল>কুঁড়ি; (তৎসম বা সংস্কৃত শব্দ ) কোরক>কোরঅ>কুঁড় (ও= উ, র=ড়)+ই = কুঁড়ি}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধ উচ্চারণ-
  1. ক) প্রতিখখা
  2. খ) ফ্রতিখখা
  3. গ) প্রোতিক্খা
  4. ঘ) প্রোথিকখা
ব্যাখ্যা

প্রতীক্ষা [প্রোতিক্‌খা] (বিশেষ্য)
১) অপেক্ষা; ইনতিজার।
২) আশা; প্রত্যাশা।
৩) যা ঘটতে পারে সে বিষয়ের জন্য অপেক্ষা।
(অধীর চিত্তে প্রতীক্ষা করিতে লাগিল-শামসুর রাহমান)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
'She burst into tears' বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ কি হবে-
  1. ক) সে অশ্রু বর্ষন করলো
  2. খ) সে কাদতে শুরু করল
  3. গ) সে কান্নায় ভেঙ্গে পড়ল
  4. ঘ) সে কাদল
ব্যাখ্যা
‘Burst into tears’ phrase টির অর্থ- কান্নায় ভেঙ্গে পড়া।
.
'ফলাহার' থেকে 'ফলার' শব্দটি হবার কারণ?
  1. ক) বর্ণবিপর্যয়
  2. খ) বর্ণদ্বিত্ব
  3. গ) বর্ণাগম
  4. ঘ) বর্ণলোপ
ব্যাখ্যা

শব্দের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন- আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রভাকর
  2. খ) সুধাকর
  3. গ) ক্ষণপ্রভা
  4. ঘ) দ্রম
ব্যাখ্যা

বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।
সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. ক) অত্যাধিক, ব্যাতিক্রম
  2. খ) সখ্যতা, মৌন
  3. গ) লাবণ্য, পন্য
  4. ঘ) ঘনিষ্ঠ, তিরস্কার
ব্যাখ্যা
শুদ্ধ শব্দঃ অত্যধিক, ব্যতিক্রম, সখ্য, পণ্য।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১০.
'কান পাতলা' শব্দটির অর্থ -
  1. ক) সতর্ক
  2. খ) সন্দেহপ্রবন
  3. গ) বিশ্বাসপ্রবণ
  4. ঘ) বধির
ব্যাখ্যা

কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ।
অক্কা পাওয়া/পটল তোলা - মারা যাওয়া।
কেউকেটা - সামান্য।
কেতাদুরস্ত - পরিপাটি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

১১.
'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে-
  1. ক) প্রত্যয়যোগে
  2. খ) সমাস যোগে
  3. গ) উপসর্গযোগে
  4. ঘ) সন্ধিযোগে
ব্যাখ্যা

ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয় ব্যবহৃত হয়ঃ
√কাঁদ+অন = কাঁদন
√নাচ+অন = নাচন
√বাড়+অন= বাড়ন
√ঝুল+অন = ঝুলন
√দুল+অন = দোলন

ধাতুর শেষে ‘আ-কার’ থাকলে ‘ওন’ হয়। যেমন-
√খা+অন = খাওন
√ছা+অন = ছাওন
√দে+অন = দেওন
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে -
  1. ক) একত্র
  2. খ) ফলশ্রুতি
  3. গ) অধীনস্থ
  4. ঘ) নির্ভর
ব্যাখ্যা

প্রদত্ত অপশন গুলোতে অধীনস্থ শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে। এর শুদ্ধ প্রয়োগ হবে অধীন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১৩.
বাংলা ভাষায় ওষ্ঠ্য ধ্বনির সংখ্যা কত?
  1. ক) ২টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
প- বর্গীয় ধ্বনিঃ প, ফ, ব, ভ, ম এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে। তাই এদের ওষ্ঠ্য ধ্বনি এবং প্রতীকগুলোকে ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৪.
'Archetype' শব্দের অর্থ কি?
  1. ক) আদিরূপ
  2. খ) স্থপতি
  3. গ) স্থাপত্যকলা
  4. ঘ) ধাতব বর্ণ
ব্যাখ্যা

Archetype- আদিরূপ, Amplitude – বিস্তার, Amplification – পরিবর্ধন, Abstract – বিমূর্ত।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং শীকর বাংলা প্রশ্ন পাঠ, মোহসীনা নাজিলা।

১৫.
কোনটি তে মধ্য স্বর লোপ পেয়েছে?
  1. ক) গামছা
  2. খ) মশারি
  3. গ) লুঙ্গি
  4. ঘ) চাদর
ব্যাখ্যা

সম্প্রকর্ষ বা স্বরলোপঃ শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। যেমন, ‘বসতি’ (ব+অ+স+অ+ত+ই)-র মাঝের ‘অ’ স্বরধ্বনি লোপ পেয়ে হয়েছে ‘বস্তি’ (ব+অ+স+ত+ই)। স্বরলোপ ৩ প্রকার-
ক. আদিস্বরলোপঃ শব্দের শুরুর স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরাগম বলে। যেমন, অলাবু˃ লাবু˃ লাউ, এড়ন্ড˃ (‘এ’ লোপ পেয়ে) রেড়ী, উদ্ধার˃ উধার˃ ধার।
খ. মধ্যস্বরলোপঃ শব্দের মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বরাগম বলে। যেমন, গামোছা˃ গামছা, অগুরু˃ অগ্রু, সুবর্ণ˃ স্বর্ণ।
গ. অন্ত্যস্বরালোপঃ শব্দের শেষের স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বরাগম বলে। যেমন, আশা˃ আশ, আজি˃ আজ, চারি˃ চার, সন্ধ্যা˃ সঞ্ঝ্যা˃ সাঁঝ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

১৬.
নিচের কোনটি হিন্দি শব্দ-
  1. ক) ফুফা
  2. খ) কলিজা
  3. গ) বিবি
  4. ঘ) কানুন
ব্যাখ্যা

হিন্দি শব্দ- চাচা, দাদা, দাদি, ফুফা, ফুফি।
তুর্কি শব্দ- বাবা, খোকা, বিবি।
উর্দু শব্দ- আব্বু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৭.
নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
  1. ক) বই-টই
  2. খ) আয়-ব্যয়
  3. গ) ঝম ঝম
  4. ঘ) ঠা ঠা
ব্যাখ্যা

একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-
১. শব্দের আদি স্বরের পরিবর্তন করেঃ চুপচাপ, মিটমাট, জারিজুরি।
২. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করেঃ মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি।
৩. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনেঃ ছটফট, নিশপিশ, ভাতটাত।
৪. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগেঃ চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর।
৫. ভিন্নার্থক শব্দ যোগেঃ ডালভাত, তালাচাবি, পথঘাট, অলিগলি।
৬. বিপরীতার্থক শব্দ যোগেঃ ছোট-বড়, আসা-যাওয়া, জন্ম-মৃত্যু, আদান-প্রদান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহকারে প্রকাশ পায়?
  1. ক) নীহাররঞ্জন রায় এর 'বাঙালীর ইতিহাস'
  2. খ) আহমেদ শরীফের 'বাঙালী ও বাঙলা সাহিত্য'
  3. গ) অতুল সুরের 'বাঙ্গালির নৃতাত্ত্বিক পরিচয়'
  4. ঘ) দীনেশ্চন্দ্র সেনের 'বৃহৎ বঙ্গ'
ব্যাখ্যা
সাধারণ মানুষের উন্নতি এবং জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতির পরিচয় সন্ধান ছিল নীহাররঞ্জনের বাঙ্গালীর ইতিহাস গ্রন্থের চালিকাশক্তি এবং এটি ছিল সাধারণ মানুষকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দাঁড় করিয়ে একটি জাতীয়তাবাদী বক্তব্য। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তাঁর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৯.
'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন'। এখানে 'আপে' অর্থ কি?
  1. ক) আগে
  2. খ) সম্পূর্ন
  3. গ) স্বয়ং
  4. ঘ) পুরোপুরি
ব্যাখ্যা
কবি আবদুল হাকিমের বঙ্গবাণী কবিতার একটি লাইন হলো- ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’। এখানে ‘আপে’ শব্দের অর্থ- স্বয়ং।
২০.
কোন বাক্যটি চলিত ভাষায় লেখা?
  1. ক) সে কাজ করিয়া বাড়ি ফিরছিল
  2. খ) পড়ায় তাহার মন নেই
  3. গ) বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন
  4. ঘ) এতদ্দিন বহু স্থলে এইরুপ হইয়া থাকে
ব্যাখ্যা
অপশন ‘গ’ এর বাক্যটি চলিত ভাষার বাক্য। বাক্যটির সাধু রূপ হলো- বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করিয়া দিলেন।
২১.
'ম' বর্ণ উচ্চারিত হয়-
  1. ক) তালু থেকে
  2. খ) দন্ত থেকে
  3. গ) মূর্ধা থেকে
  4. ঘ) ওষ্ঠ্য থেকে
ব্যাখ্যা
প- বর্গীয় ধ্বনিঃ প, ফ, ব, ভ, ম এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে। তাই এদের ওষ্ঠ্য ধ্বনি এবং প্রতীকগুলোকে ওষ্ঠ্য বর্ণ বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) শুদ্ধ+উদন
  2. খ) শুদ্ধ+ঊদন
  3. গ) শুদ্ধ+ওদন
  4. ঘ) শুদ+উদন
ব্যাখ্যা

যেসব স্বরসন্ধি নিয়ম মানে না, নিয়ম ভেঙে সন্ধি হয় তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘কুল+অটা’ সন্ধি করে হওয়ার কথা ‘কুলাটা’ (অ+অ = আ)। কিন্তু সন্ধি হওয়ার পর তা হয়ে গেছে ‘কুলটা’। তাই এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন-
গো+অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
প্র+ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)
অন্য+অন্য = অন্যান্য (অন্যোন্য নয়)
মার্ত+অন্ড = মার্তন্ড (মার্তান্ড নয়)
শুদ্ধ+ওদন = শুদ্ধোদন (শুদ্ধৌদন নয়)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৩.
কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়?
  1. ক) শুধানো
  2. খ) পুছা
  3. গ) জবাব
  4. ঘ) জেরা
ব্যাখ্যা

শুধানো (ক্রিয়া)- খোঁজখবর নেওয়া।
পুছা, পোছা (ক্রিয়া)- জিজ্ঞাসা করা (সখীরে পুছই কৈছে সুরত বিহার-বিদ্যাপতি)।
জেরা (বিশেষ্য)- আদালতে সত্যাসত্য যাচাইয়ের জন্যে বিপক্ষের উকিলের প্রশ্ন; সওয়াল।
জবাব, জওয়াব (বিশেষ্য)- উত্তর।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৪.
'একটু' শব্দের 'টু' কী?
  1. ক) প্রত্যয়
  2. খ) অনুসর্গ
  3. গ) পদাশ্রিত নিদের্শক
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা

বিভিন্ন পদাশ্রিত নির্দেশকের ব্যবহারঃ

১) টি, টাঃ
ক) ‘এক’-র সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে তা অনির্দিষ্টতা বোঝায়।
কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়।
যেমন- একটি দেশ, সে যেমনেই হোক দেখতে।(যে কোন একটি দেশ, অনির্দিষ্ট)
তিনটি টাকা, দশটি বছর।(নির্দিষ্ট সংখ্যক টাকা ও বছর, নির্দিষ্ট)
খ) নির্দেশক সর্বনামের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে সেগুলো সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- এটা নয়, ওটা আনো। ওইটেই আমার প্রিয় গান।
গ) নিরর্থকভাবেও টি/টা ব্যবহৃত হতে পারে। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।

২) গোটাঃ বচনবাচক/সংখ্যাত্মক শব্দের আগে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা, দুই-ই বোঝাতে পারে।
যেমন- গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। (নির্দিষ্ট)
গোটা তিনেক আম দাও। (অনির্দিষ্ট)

৩) খানা, খানিঃ বচনবাচক/সংখ্যাত্মক শব্দের পরে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা, দুই-ই বোঝাতে পারে।
যেমন- দু’খানা কম্বল চেয়েছিলাম। (নির্দিষ্ট)
একখানা বই কিনে নিও। (অনির্দিষ্ট)

৪) টাক, টুকু, টুক, টোঃ নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়।
যেমন- পোয়াটাক ‍দুধ দাও। (অনির্দিষ্ট)
সবটুকু ওষুধই খেয়ে ফেলো। (নির্দিষ্ট)

৫) বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশকঃ কেতা, তা, পাটি : এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। যেমন-
কেতা : এ তিন কেতা জমির দাম দশ হাজার টাকা মাত্র। দশ টাকার পাঁচ কেতা নোট।
তা : দশ তা কাগজ দাও।
পাটি : আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

২৫.
কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
  1. ক) উপর্যুক্ত
  2. খ) মিথস্ক্রিয়া
  3. গ) ধসপ্রাপ্ত
  4. ঘ) একত্রিত
ব্যাখ্যা
এক : একত্র, একত্রিত (অপপ্রয়োগ) (অব্যয়), (বিশেষণ) সমবেত; মিলিত; সম্মিলিত।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২৬.
Choose the one which best replaces the highlighted phrase (26-30):
Increased the productivity necessary reflects greater efforts made by the employees.
  1. ক) Increase productivity necessarily
  2. খ) Increased productivity in necessarily
  3. গ) Increased productivity necessarily
  4. ঘ) no improvement
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যটিতে ‘Increased Productivity’ subject হিসেবে বসেছে। এর পরই verb reflect কে modify করতে necessary কে adverb করতে হবে অর্থাৎ necessarily হবে। সুতরাং অপশন (গ) সঠিক উত্তর।
২৭.
Acquisition of certain specific skills can be facilitated from general awareness, education and exposures to novel situations
  1. ক) Can be facilitate from
  2. খ) May facilitate through
  3. গ) can be facilitated by
  4. ঘ) no improvement
ব্যাখ্যা
General awareness, education and exposures to novel situations দ্বারা skill acquisition সহজ হতে পারে। তাই বাক্যটি passive voice এ হবে এবং facilitated এর পর from না হয়ে by হবে। সুতরাং অপশন (গ) সঠিক উত্তর।
২৮.
The research study in as eye-opener and attempts to acquaint us with the problems of the poor nations.
  1. ক) Attempting to acquaint
  2. খ) attempts to acquanting
  3. গ) attempted to acquaint
  4. ঘ) no improvement
ব্যাখ্যা
অপশন বিবেচনায় সঠিক উত্তর (গ)। তবে বাক্যের প্রথম অংশে ব্যাকরণগত ভুল আছে। সঠিক বাক্যটি হবে- The research study is an eye-opener and attempts to acquaint us with the problems of the poor nations.
‘The research study’ subject হিসেবে 3rd person singular number হওয়ায় এর পর and যোগে be verb (is) এবং মূল verb (attempts) এর সঠিক ব্যবহার হয়েছে। আবার attempts এরপর infinitive (to acquaint) এর ব্যবহারও ঠিক আছে। তাই সঠিক উত্তর অপশন (গ)।
২৯.
The tea estate is in such a mess there is no one to set things right.
  1. ক) In a mess there
  2. খ) In such mess that there
  3. গ) in such a mess that there
  4. ঘ) no improvement
ব্যাখ্যা
প্রশ্নে মূলত দুইটি বাক্য আছে। তাদেরকে একটা complex sentence এ রূপান্তর করতে হবে, যাতে বাক্যটির একটি অংশ principal clause এবং বাকি অংশ subordinate clause হয়ে যায়। এজন্য উভয় sentence এর মাঝে that বসে that clause গঠন করবে। তাই সঠিক উত্তর অপশন (গ)।
৩০.
If neither of them are to be trusted it is not at all advisable to invest further.
  1. ক) were to be trusted
  2. খ) has to be trusted
  3. গ) is to be trusted
  4. ঘ) no improvement
ব্যাখ্যা
Structure: either of / neither of + plural noun/pronoun + singular verb.
৩১.
Select from the options, the pair having a similar relationship to the first pair (31-35):
RECALL : REMEMBER ::
  1. ক) Counterfeit : Forge
  2. খ) Behave : Re-enact
  3. গ) Construct : Terminale
  4. ঘ) Predict : Prove
ব্যাখ্যা
Recall এবং remember সমার্থক শব্দ; যাদের অর্থ স্মরণ করা। আবার অপশন গুলোর মধ্যে Counterfeit এবং Forge সমার্থক শব্দ; যাদের অর্থ জাল করা।
৩২.
Anthology : Poems ::
  1. ক) Antipasto : Hors-d'oeuvre
  2. খ) Volume : Book
  3. গ) Encyclopaedia : Words
  4. ঘ) Thesaurus : Synonyms
ব্যাখ্যা
Poems দিয়ে Anthology (সাহিত্য সংকলন) তৈরি করা যায়, আবার synonyms (সমার্থক শব্দ) দিয়ে Thesaurus তৈরি করা যায়।
৩৩.
Indigenous : Foreign ::
  1. ক) Indifferent : Interested
  2. খ) Resident : Nomadic
  3. গ) Native : Extraneous
  4. ঘ) Partial : Whole
ব্যাখ্যা
Indigenous (দেশী) এবং Foreign (বিদেশী) শব্দদ্বয় বিপরীতার্থক; আবার Native (দেশীয়/স্থানীয়) এবং Extraneous (বিদেশী) শব্দদ্বয়ও বিপরীতার্থক।
৩৪.
Manumit : Enslave ::
  1. ক) Large : Vivid
  2. খ) Gigantic : Massive
  3. গ) Repel : Attract
  4. ঘ) Barren : Infertile
ব্যাখ্যা
Manumit (দাসত্ব হতে মুক্ত করা) এবং enslave (ক্রীতদাস করা) শব্দয় বিপরীতার্থক Repel (তাড়িয়ে দেওয়া) এবং Attract (আকর্ষণ করা) শব্দদ্বয় ও বিপরীতার্থক শব্দ।
৩৫.
Explosive : Volcano ::
  1. ক) Cold : Mountain
  2. খ) Arid : Desert
  3. গ) Humid : Valley
  4. ঘ) Misty : Morning
ব্যাখ্যা
Volcano (আগ্নেয়গিরি) যেমন explosive (বিস্ফোরক) হয়ে থাকে; তেমনি Desert (মরুভূমি) Arid (অনুর্বর) হয়ে থাকে।
৩৬.
Choose the one that can be substituted for the given words / phrase (36-40):
One who conceals his identity as a writer under an assumed pen-name.
  1. ক) Pompous
  2. খ) Plagiarist
  3. গ) Pseudonym
  4. ঘ) Philistine
ব্যাখ্যা
Pseudonym(noun): a name that someone uses instead of his or her real name, esp. on a written work.
Samuel Clemens used the pseudonym Mark Twain.
৩৭.
Animal that eats flesh of other animals-
  1. ক) carnivorous
  2. খ) benevolent
  3. গ) insectivorous
  4. ঘ) omnivorous
ব্যাখ্যা
carnivorous (adjective) মাংসাশী।
৩৮.
Easy to shape in desired form-
  1. ক) malleable
  2. খ) sliff
  3. গ) rigid
  4. ঘ) brittle
ব্যাখ্যা

Malleable (adjective)
Synonyms: Pliable (সহজে বাঁকানো, প্যাঁচানো বা আকার দেওয়া যায় এমন), Workable (কার্যকর; কাজের জন্য উপযুক্ত), Adaptable (খাপ খাইয়ে নিতে সমর্থ).
Antonyms: Hard (শক্ত; কঠিন).

৩৯.
A speech without any previous preparation
  1. ক) extempore
  2. খ) deliberately
  3. গ) rehearsed
  4. ঘ) premeditated
ব্যাখ্যা
Extempore speech হচ্ছে উপস্থিত বক্তৃতা যা প্রস্তুতি ছাড়াই দেওয়া হয়।
৪০.
Disease that spreads by means of germs carried in the atmosphere-
  1. ক) hygienic
  2. খ) limited
  3. গ) harmless
  4. ঘ) infections
ব্যাখ্যা

infection (noun)
(১) [uncountable noun] সঞ্চার; রোগসঞ্চার; সংক্রমণ; রোগসংক্রমণ (বিশেষত জল ও বায়ুর মাধ্যমে)।
(২) [countable noun] সংক্রামক রোগ বা (লাক্ষণিক) প্রভাব; সংক্রমণ।

৪১.
Select, from answer choices, the word that is as nearly opposite in meaning to the word given in the question (41-45):
FELICITY
  1. ক) Misfortune
  2. খ) Joy
  3. গ) Happiness
  4. ঘ) Good luck
ব্যাখ্যা

felicity (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] পরম সুখ বা পরিতৃপ্তি।
misfortune (noun) [Uncountable noun] দুর্ভাগ্য; দুর্দৈব; দুরদৃষ্ট।

৪২.
HAGGLE
  1. ক) Outright
  2. খ) bargain
  3. গ) chaffer
  4. ঘ) dispose of
ব্যাখ্যা

haggle- তর্কাতর্কি করা।
outright- সরাসরি, কোন রকমের বিতর্ক ছাড়া।

৪৩.
EFFICACIOUS
  1. ক) Useful
  2. খ) Skilled
  3. গ) Useless
  4. ঘ) Unskilled
ব্যাখ্যা

efficacious (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষম।
useless (adjective) অকাজের; মূল্যহীন; অর্থহীন; অপদার্থ; অকেজো; অকার্যকর।

৪৪.
BASHFUL
  1. ক) Bold
  2. খ) Sinful
  3. গ) Beautiful
  4. ঘ) Useful
ব্যাখ্যা

bashful (adjective) লাজুক; সলজ্জ।
bold (adjective)
(১) সাহসী; দুর্দান্ত; দুর্দমনীয়; প্রবল; দুঃসাহসিক; সপ্রতিভ; উচ্চাভিলাষী: a bold move.
(২) (কোনো ব্যক্তি বিশেষত মহিলা বা তার আচরণ) নির্লজ্জ; অশালীন: a bold girl.

৪৫.
SOBER
  1. ক) Ugly
  2. খ) Presentable
  3. গ) Unpleasant
  4. ঘ) Intoxicated
ব্যাখ্যা

sober (adjective) আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত।
Intoxicated (adjective) উন্মত্ত, মাতাল।

৪৬.
Mark the correct spelt word from the alternative-
  1. ক) Indispensable
  2. খ) Indispansible
  3. গ) Indespensable
  4. ঘ) Indispenseble
ব্যাখ্যা
Indispensable- অপরিহার্য।
৪৭.
Mark the correct spelt word from the alternative-
  1. ক) Occured
  2. খ) Occurad
  3. গ) Ocurred
  4. ঘ) Occurred
ব্যাখ্যা

occur
(verb intransitive)
(১) ঘটা: the accident occurred early in the morning.
(২) occur to মনে হওয়া; মনে পড়া: The idea never occurred to me.
It never occurred to me to try for a government scholarship, সরকারি বৃত্তির কথা কখনো মনে হয়নি।
(৩) থাকা; দৃষ্ট হওয়া: The same humour occurs in every speech he makes.

৪৮.
Mark the correct spelt world from the alternative-
  1. ক) Rigerous
  2. খ) Rigourous
  3. গ) Regerous
  4. ঘ) Rigorous
ব্যাখ্যা

rigorous (adjective)
(১) কঠোর; প্রচণ্ড।
(২) তীব্র: rigorous weather.
rigorously (adverb) কঠোরভাবে; প্রচণ্ডভাবে।

৪৯.
Mark the correct spelt world from the alternative-
  1. ক) Palete
  2. খ) Palet
  3. গ) Palate
  4. ঘ) Pelate
ব্যাখ্যা

palate (noun)
(১) তালু।
(২) স্বাদবোধ; রুচিবোধ: He has a good palate for Chinese food.

৫০.
Mark the correct spelt world from the alternative-
  1. ক) Chancelary
  2. খ) Chancellary
  3. গ) Chancelery
  4. ঘ) Chancellery
ব্যাখ্যা

chancellery (noun)
(১) মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, দূতাবাসের মুখ্যসচিব বা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ, দফতর বা বাসভবন।
(২) দূতাবাসের বাণিজ্যকেন্দ্র; বাণিজ্যদূতের দফতর।

৫১.
Who was the last emperor of mughal Reign?
  1. ক) Bahadur shah
  2. খ) 2nd Mohishur Shah
  3. গ) Shah Alam Shah
  4. ঘ) Shirajdullah
ব্যাখ্যা

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে দিল্লীর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ, অযোধ্যার বেগম হজরত মহল, নানা সাহেব প্রমুখ সিপাহীদের সাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এতে করে সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহ কে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করা হয়। বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল সম্রাট।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

৫২.
The highest circulated newspaper of the world-
  1. ক) The Bild
  2. খ) The New York Times
  3. গ) Yomiuri Shimbun
  4. ঘ) China Daily
ব্যাখ্যা

The Yomiuri Shimbun is the most circulated newspaper in the world.
Source: World Atlas.

৫৩.
Which former president of America legally adopted his surname from his stepfather?
  1. ক) John F.Kennedy
  2. খ) Richard Nixon
  3. গ) Bill clinton
  4. ঘ) George Washington
ব্যাখ্যা
Bill Clinton’s father was a traveling salesman who died in an automobile accident three months before his son was born. His widow, Virginia Dell Blythe, married Roger Clinton, and, despite their unstable union (they divorced and then remarried) and her husband’s alcoholism, her son eventually took his stepfather’s name. Reared in part by his maternal grandmother, Bill Clinton developed political aspirations at an early age; they were solidified (by his own account) in July 1963, when he met and shook hands with Pres. John F. Kennedy.
Source: Encyclopaedia Britannica.
৫৪.
The number of least development Countries (LDC) in the world is-
  1. ক) 42
  2. খ) 48
  3. গ) 47
  4. ঘ) 49
ব্যাখ্যা

LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা। বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বর্তমানে LDC তালিকায় ৪৭টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৫টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ন থাকলে ২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৫৫.
Which foreign journalist, who died recently, had taken interview of both Bangabhandhu Shiekh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina?
  1. ক) Saint Petersburg
  2. খ) Chiristine Amanpor
  3. গ) Carl Bernistein
  4. ঘ) David Frost
ব্যাখ্যা
ব্রিটিশ সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।
উৎসঃ জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকার খবর।
৫৬.
What is the newest state of india?
  1. ক) Jharkhand
  2. খ) Telengena
  3. গ) Chhattisgarh
  4. ঘ) Karnataka
ব্যাখ্যা
ভারতের সর্বশেষ প্রদেশ তেলেঙ্গানা। বর্তমানে ভারতের প্রদেশ সংখ্যা ২৮টি। এগুলো হলোঃ অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, আসাম, বিহার, ছত্রিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, মনিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, উডিষা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাডু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি। এগুলো হলোঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদ্রা ও নাগর হাভেলি এবং দামান ও দিউ, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, লাক্ষা দ্বীপ এবং পুডুচেরি। (সূত্রঃ www.knowindia.gov.in)
৫৭.
The founder of Social media ''Facebook''-
  1. ক) Julian Assange
  2. খ) Edward Snowden
  3. গ) Bill Gates
  4. ঘ) Mark Zuckerberg
ব্যাখ্যা

ফেইসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।
সূত্রঃ ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী।

৫৮.
When was Sikkim merged with India?
  1. ক) 1972
  2. খ) 1975
  3. গ) 1973
  4. ঘ) 1974
ব্যাখ্যা
India prepared a constitution for Sikkim that was approved by its national assembly in 1974. In a special referendum held in 1975, more than 97 percent of the electorate voted for the merger of Sikkim with India. Sikkim became the 22nd state of India on May 16, 1975.
Source: Encyclopaedia Britannica.
৫৯.
International right to know Day observed on-
  1. ক) 28 August
  2. খ) 28 September
  3. গ) 28 November
  4. ঘ) 28 December
ব্যাখ্যা
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
সূত্রঃ ইউএন ওয়েবসাইট।
৬০.
The people of which region are happiest in the world?
  1. ক) Indian sub-continent
  2. খ) Gulf region
  3. গ) Caribbean region
  4. ঘ) Scandinavia
ব্যাখ্যা

২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস। ২৮ জুন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের একাধিক দেশ দিবসটি নানা আয়োজনে পালন করে। এই দিনে জাতিসংঘ তাদের সদস্যভুক্ত দেশগুলোর ওপর পূর্ণ এক বছর জরিপ পরিচালনা করে সুখী দেশের বার্ষিক তালিকা প্রকাশ করে। বিগত সকল তালিকাতেই প্রথম ১০টি দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সংখ্যা বেশি থাকে।
সুত্রঃ বিবিসি, ফোর্বস।
এছাড়াও আরও কিছু সংস্থা Happiness Index প্রকাশ করে। তবে, প্রশ্নের ধরণ অনুসারে জাতিসংঘের হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান এলাকাকে সঠিক উত্তর বলা যায়।

৬১.
The member countries of sub regional cooperation BCIM are -
  1. ক) Bangladesh,China,India and Myanmar
  2. খ) Bangladesh,China, Indonesia and Maldives
  3. গ) Bangladesh,China,India and Malaysia
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
The Bangladesh, China, India and Myanmar Economic Corridor (BCIM) is a proposed corridor connecting India and China through Myanmar and Bangladesh as a corridor.
Source: National & International Newspaper.
৬২.
Right to information ACT sets out journey bangladesh in the year-
  1. ক) 2008
  2. খ) 2009
  3. গ) 2010
  4. ঘ) 2011
ব্যাখ্যা

তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়। এই আইনের অধীনে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত তথ্য পেতে পারেন। তাদের এই অধিকার লঙ্ঘিত হলে তারা তথ্য কমিশনের প্রতিকার চাইতে পারে।
সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী।

৬৩.
Who is the designer of Bangladesh's national flag?
  1. ক) Kamrul Hasan
  2. খ) Hamiduzzaman
  3. গ) Shamim Sikder
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

৬৪.
When did Bangladesh become the member of OIC?
  1. ক) 1972
  2. খ) 1973
  3. গ) 1974
  4. ঘ) 1975
ব্যাখ্যা

OIC
সাধারণ তথ্যঃ OIC এর পূর্ণরূপ হল Organization of Islamic Cooperation . ২০১১ সালে OIC এর পূর্ণরূপ হল Organization of Islamic Conference এর পরিবর্তে Organization of Islamic Cooperation রাখা হয় । ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসাতে ইসরাইল কর্তৃক অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে । এ সংস্থার উদ্দেশ্য হল মুসলিম ধর্মীয় স্থানসমূহ শত্রুর কবলমুক্ত ও নিরাপদ করা এবং মুসলিম ভ্রাতৃত্ব ও সংহতিকে জোরদার করা ।

বিশেষ তথ্যসমুহঃ
প্রতিষ্ঠাঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে
প্রতিষ্ঠার স্থানঃ মরোক্কোর রাজধানী রাবাতে
সদস্য সংখ্যাঃ ৫৭টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৩০টি
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ ১৯৬৯ সালের ২১ আগস্ট আল-আকসা মসজিদে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে মরোক্কোর রাজধানী রাবাতে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে ।
সদর দপ্তরঃ জেদ্দা (সৌদিআরব)

বিশেষ তথ্যঃ বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর ৩২তম সদস্য হিসেবে লাহোর সম্মেলনে যোগদান করে । ওআইসি কর্তৃক পরিচালিত ৩টি বিশ্ববিদ্যালয়ের একটি হল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) - গাজীপুর, বাংলাদেশ ।

বর্তমান প্রধানঃ(২০১৯) রিসেপ তায়েপ এরদোগান (তুরস্ক)
বর্তমান মহাসচিবঃ ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন (১৭ নভেম্বর, ২০১৬, সৌদিআরব)
অফিসিয়াল ভাষাঃ আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ
অন্যান্য তথ্যঃ পর্যবেক্ষক রাষ্ট্র ও সংস্থা আছে ১৭টি।
সুত্রঃ লাইভ এমসিকিউ কন্টেন্ট প্রোগ্রাম (Upcoming)

৬৫.
Who represented the Mukti Bahini at the surrender of Pakistan Forces on 16th december 1971?
  1. ক) Maj. M.A Manzor
  2. খ) Col.M.A.G Osmani
  3. গ) Col. Abdur Rab
  4. ঘ) Group Captain A.K. Khandakar
ব্যাখ্যা
৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ ঢাকার রেসকোর্স ময়দানে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে। এদিন লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৬৬.
The first Arab country to recognize Bangladesh was -
  1. ক) Iraq
  2. খ) Afghanistan
  3. গ) Oman
  4. ঘ) Saudi Arabia
ব্যাখ্যা
ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে। এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল। অন্যদিকে সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
৬৭.
The concept of ''Nirvana'' is associated with-
  1. ক) Hinduism
  2. খ) Buddhism
  3. গ) Chiristism
  4. ঘ) Judaism
ব্যাখ্যা

নির্বাণ হলো বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা পরম প্রাপ্তি। দীর্ঘ সময় সাধণার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়। বৌদ্ধমতানুসারে নির্বাণ হলো মোক্ষলাভের শর্ত।
উৎসঃ ত্রিপিটক- মূল গ্রন্থের অনুবাদ থেকে গৃহীত, অনুবাদক: সুদর্শন বড়ুয়া, পৃষ্ঠা ২০০, প্রকাশকাল: ১৯৯৯; এবং নির্বাণ- বৌদ্ধ দর্শন ও ধর্ম - স্বামী বিদ্যারণ্য, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্থক পরিষদ, ভারত, পৃষ্ঠা ১৬৩, প্রকাশকাল: মার্চ ১৯৮৪।

৬৮.
Tora Bora hill is located in-
  1. ক) Pakistan
  2. খ) Afghanistan
  3. গ) India
  4. ঘ) Iran
ব্যাখ্যা
তোরাবোরা পাহাড় আফগানিস্তানে অবস্থিত।
Source: Encyclopaedia Britannica.
৬৯.
India House is located in-
  1. ক) London
  2. খ) Delhi
  3. গ) New York
  4. ঘ) Karachi
ব্যাখ্যা
The High Commission of India in London is the diplomatic mission of India in the United Kingdom. It is located in India House on Aldwych, between Bush House, what was Marconi House (now Citibank) and Australia House. It faces both the London School of Economics and King's College London.
Verified From: Various International Newspapers.
৭০.
Portable program meaning?
  1. ক) Program with wheels
  2. খ) Indepent from its author
  3. গ) Independent of platform
  4. ঘ) None
ব্যাখ্যা
Platform independence means that the same program works on any platform (operating system) without needing any modification. In the case of Java the application runs in a Java Virtual Machine which itself isn't platform independent.
৭১.
The primary job of operating system of a computer is to -
  1. ক) Manage resources
  2. খ) Provide utilities
  3. গ) Provide communication interface
  4. ঘ) None
ব্যাখ্যা
The primary job of the operating system of a computer is to manage resources.
৭২.
Which of the following languages is more suited to structured program?
  1. ক) FORTRAN
  2. খ) BASIC
  3. গ) PASCAL
  4. ঘ) None
ব্যাখ্যা

PASCAL languages is more suited to a structured program.
Pascal is an imperative and procedural programming language, which Niklaus Wirth designed in 1968–69 and published in 1970, as a small, efficient language intended to encourage good programming practices using structured programming and data structuring. It is named in honor of the French mathematician, philosopher and physicist Blaise Pascal.

৭৩.
Bridge works in which layer of the OSI model?
  1. ক) Application layer
  2. খ) Transport layer
  3. গ) Datalink layer
  4. ঘ) None
ব্যাখ্যা
Bridge works in datalink layer of the OSI model.
৭৪.
Which of the following services does not normally use TCP?
  1. ক) DNS
  2. খ) HTTP
  3. গ) FTP
  4. ঘ) none
ব্যাখ্যা
DNS, SMTP, HTTP and FTP use TCP.
৭৫.
What least number must be added to 1056, So that the sum is completely divisible by 23?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 18
  4. ঘ) 21
ব্যাখ্যা

1056 ÷ 23, quotient = 45, remainder = 21
Since the remainder is not zero.
So, 1056 is not exactly divisible by 23
So, we take the next multiple of 23. Next multiple = 46
So, 23 X 46 = 1058
So, 1058 is exactly divisible by 23.
1958 - 1056 = 2
Hence, 2 is the least number to be added to 1056.

৭৬.
In how many ways can the letters of the word ''APPLE'' be arranged?
  1. ক) 720
  2. খ) 120
  3. গ) 60
  4. ঘ) 180
ব্যাখ্যা

The word,'APPLE' contans 5 letters, 1A, 2P, 1L and 1E.
∴ Required number of ways = 5!/2!
= 60

৭৭.
If (a-b) is 6 more than (c+d) and (a+b) is 3 less than (c-d),Than ( a-c) is -
  1. ক) .5
  2. খ) 1
  3. গ) 1.5
  4. ঘ) None of these
ব্যাখ্যা

As per statement (a - b) is 6 more than (c + d).
a - b = (c + d) + 6 ............ (1)
As per statement (a + b) is 3 less than (c - d)
a + b = (c - d) - 3 ........... (2)

Adding both equations Eq(1) and Eq(2)
(a - b) + (a + b) = (c + d) + 6 + (c - d) - 3
⇒ a - b + a + b = c + d + 6 + c - d - 3
⇒ 2a = 2c + 3
⇒ 2a - 2c = 3
⇒ 2 (a - c) = 3
⇒ a - c = 3/2
∴ a - c = 1.5

৭৮.
The least number by which 1470 must be divided to get a number which is a perfect square is-
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 15
  4. ঘ) 30
ব্যাখ্যা

1470 = 2 x 3 x 5 x 7 x 7
So, the least number is = 2 x 3 x 5 = 30

৭৯.
The average of a non-zero number and its square is 5 times the number. The number is-
  1. ক) 9
  2. খ) 17
  3. গ) 29
  4. ঘ) 295
ব্যাখ্যা

Let the number be x
Then,
⇒ (x+x2)/2 = 5x
⇒ x2− 9x = 0
⇒ x (x−9) = 0
⇒ x = 0 or, x = 9
So, the number is 9.

৮০.
Three-fourth of a number is 60 more than its one third. The number is-
  1. ক) 84
  2. খ) 108
  3. গ) 144
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Let the number be x
Then,
⇒ 3/4x−1/3x = 60
⇒ 5x/12 = 60
⇒ x = (60×12)/5
∴ x = 144

৮১.
Eighteen years ago, a father was three times as old as his son. Now the father is only twice as old as his son. Then the sum of the present ages of the son and the father is-
  1. ক) 54
  2. খ) 72
  3. গ) 105
  4. ঘ) 108
ব্যাখ্যা

In the question, the first piece of relevant information given is that eighteen years ago a father was three times as old as his son. Mathematically an equation can be developed from this but some variables needs to be assigned before we can do this.
Let father’s current age = x (in years)
Let son’s current age = y (in years)
x - 18 = 3(y - 18)
⇒ 3y - 54 = x - 18
⇒ 3y = x + 36
∴ y = x/3 + 12 … (1)

The second piece of information is that currently the father is twice as old as his son. Mathematically a second equation can be derived from this and simultaneous equations can be used where there are two variables and two equations.
x = 2y … (2)
put (1) into (2)
⇒ x = 2(x/3 + 12)
⇒ x = 2x/3 + 24
⇒ x/3 = 24
⇒ x = 72
⇒ x = 2y
⇒ y = x/2
⇒ y = 72/2
∴ y = 36
The father’s age is 72 years old and the son’s age is 36 years old.
Therefore, sum of present ages of son and father = 36 + 72 = 108 years.

৮২.
Sixty-five percent of a number is 21 less than; four-fifth of that number. What is the number?
  1. ক) 140
  2. খ) 150
  3. গ) 160
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Let the number be x
As given 65% of x = 4/5 of x -21
So, solving above equation:
65 X x/100= 4 X x/5 - 21
⇒ 65 X x /100 = ( 4x - 105)/5
⇒ (65x) X 5 = (4x- 105) X 100
⇒ 65 x = (4x -105) X 20
⇒ 65 x = 80 x - 2100
⇒ 15x = 2100
∴ x = 140
So, the number is 140.

৮৩.
A sells an article which cost him TK.400 to B at a profit of 20%. B then sells it to C, making a profit 10% on the price he paid to A. How much does C pay B?
  1. ক) TK. 472
  2. খ) Tk. 476
  3. গ) Tk. 528
  4. ঘ) Tk. 532
ব্যাখ্যা

'A' sells an article, which costs him Tk 400, to B at a profit of 20%.
profit of A = 400 × 20/100 = Tk 80
Cost Price for B = 400 + 80 = Tk 480
B then sells it to C, making a profit of 10% on the price he paid to A
Profit for B = 480 × 10/100 = Tk 48
Cost Price for C = 480 + 48 = Tk 528
Thus C pays Tk 528 to B.

৮৪.
The ratios of incomes of A and B is 5:4 and the ratio of their expenditures is 3:2. If at the end of the year each save tk 1600,then the income of A is:
  1. ক) Tk 3400
  2. খ) Tk 3600
  3. গ) Tk 4000
  4. ঘ) Tk 4400
ব্যাখ্যা

Let their income be x
and expenditure be y

A's income = 5x
B's income = 4x

A's expenditure = 3y
B's expenditure = 2y

Both saves 1600
Income - expenditure = saves

5x - 3y = 1600 .... (i)
4x - 2y = 1600 .... (ii)
Substract (ii) × 3 from (i) × 2

10x - 6y - ( 12x - 6y ) = 3200 - 4800
10x - 6y - 12x + 6y = - 1600
- 2x = - 1600

x = 800
Putting the value of x in (i)
5x - 3y = 1600
4000 - 3y = 1600
- 3y = - 2400
y = 800

∴ Income of a = 5x = 4000

৮৫.
A started a business with tk 21000 and is joined afterwards by B with tk 36000. After how many months did B join if the profits at the end of the year are divided equally?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

Suppose B joined after x months
then,
21000 × 12 = 36000 × (12 - x)
⇒ 36x = 180
⇒ x = 5

৮৬.
If 12 carpenters, working 6 hours a day, can make 460 chairs in 24 days, how many chairs will 18 carpenters make in 36days, each working 8 hours a day?
  1. ক) 1260
  2. খ) 1320
  3. গ) 920
  4. ঘ) 1380
ব্যাখ্যা

12×6×24×x = 18×8×36×460
x =(18×8×36×460)/(12×6×24)
x =1380
∴ Required number of chairs = 1380

৮৭.
A and B can do a work in 12days, B and C in 15days, C and A in 20days. If A, B and C work together,They will complete the work in:
  1. ক) 5 days
  2. খ) 7 (5/6) days
  3. গ) 10 days
  4. ঘ) 15 (2/3) days
ব্যাখ্যা

Implementing given statement in terms of equations,
We get,
A + B = 1/12; as both do 1/12 work in 1 day. similarly,
B + C = 1/15;
A + C = 1/20;
Now adding above equations we get,
⇒ 2(A + B + C) = 1/12 + 1/15 +1/20;
⇒ 2(A + B + C) = (5 + 4 + 3)/60; as, lcm= 60,
⇒ 2(A + B + C) = 12/60;
⇒ (A + B +C) = 12/120;
⇒ (A + B +C) = 1/10;
Hence, they all work in 10 days to complete.

৮৮.
A tap can fill a tank in 6hours. After half the tank is filled, three more similar taps are opened. What is the total time taken to fill the tank completely?
  1. ক) 3hrs 15min
  2. খ) 3hrs 45 min
  3. গ) 4hrs
  4. ঘ) 4hrs 15min
ব্যাখ্যা

Time taken by the tap to make the tank half full= 3 hrs.
Remaining part = 1/2
Part filled by 4 taps in 1 hour= (4×1/6) = 2/3
2/3 part is filled in 1 hour.
1/2 part is filled in (3/2×1/2) hr = 3/4 hr = 45 min.
Required time = 3hrs 45 min.

৮৯.
A man walking at the rate of 5 km/hr crosses a bridge in 15 minutes. The length of the bridge (in meters) is-
  1. ক) 600
  2. খ) 750
  3. গ) 1000
  4. ঘ) 1250
ব্যাখ্যা

15min = 1/4hrs
1 hr → 5 kms
1/4hr → 5/4 kms
So, length of the bridge=5/4 km = 1250 metres

৯০.
A train takes 18 sec to pass completely through a station 162m long and 15 seconds through another station 120m long.The length of the train-
  1. ক) 70m
  2. খ) 80m
  3. গ) 90m
  4. ঘ) 100m
ব্যাখ্যা

Let length of the train be x m
Speed of train,
(x+162)/18 = (x+120)/15
∴ x = 90 m

৯১.
If a boat goes 7km upstream in 42 minutes and the speed of the stream is 3kmph, then the speed of the boat in still water is-
  1. ক) 4.2 km/hr
  2. খ) 9 km/hr
  3. গ) 13 km/hr
  4. ঘ) 21 km/hr
ব্যাখ্যা

Rate upstream = (7/42)×60 kmh = 10 kmph.
Speed of stream = 3 kmph.
Let speed in sttil water is x km/hr
Then, speed upstream = (x-3) km/hr.
∴ x-3 = 10 or x = 13 kmph

৯২.
Tea worth tk.126 per kg and Tk.135 per kg are mixed with a third variety in the ratio 1:1:2. If the mixture is worth Tk.153 per kg, The price of third variety per kg will be:
  1. ক) Tk. 169.50
  2. খ) Tk. 170
  3. গ) Tk. 175.50
  4. ঘ) Tk. 180
ব্যাখ্যা

Assume that the Third Variety of Tea quantity is X.
Then (126 X 1 + 135 X 1 + 2 X x)/(1+1+2) = 153
On solving,
261 + 2x = 4 X 153
2x = 612-261
x = 351/2
∴ x = 175.50

৯৩.
In how many years, Tk. 150 will produce the same interest @8% Tk. 800 produce in 3 years @4.5%?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা

Firstly we need to calculate the simple interest with principal 800, Time 3 years and Rate 9/2%, it will be Tk. 108
Then we can get the time as,
Time = (100 X 108)/(150 X 8)
= 9

৯৪.
The compound interest on Tk 30,000 at 7% per annum is TK.4357. The period (in years) is:
  1. ক) 2
  2. খ) 2.5
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

Amount = Tk.(30000+4347) = Tk.34347
let the time be n year
Then,
30000(1+7/100)n = 34347
(107/100)n = 34347/30000 = 11449/10000 = (107/100)2
n = 2year

৯৫.
A rectangular plot measuring 90 meters by 50 meters is to be enclosed by wire fencing. If the poles of the fence are kept 5 meters apart, how many poles will be needed?
  1. ক) 55
  2. খ) 56
  3. গ) 57
  4. ঘ) 58
ব্যাখ্যা

perimeter of the plot = 2(90+50) = 280m
number of poles =280/5 = 56m

৯৬.
A can run 22.5m while B runs 25m. In kilometre race B beats A by-
  1. ক) 100 m
  2. খ) 111 m
  3. গ) 25 m
  4. ঘ) 50 m
ব্যাখ্যা

When B runs 25m, A runs 45/2m
When B runs 1000m,
A runs = (45/2 × 1/25 × 1000)m
= 900m
∴ B beats A by 100 m

৯৭.
On 8th feb, 2005 it was tuesday. What was the day of the week on 8Th feb, 2004?
  1. ক) Tuesday
  2. খ) Monday
  3. গ) Sunday
  4. ঘ) Wednesday
ব্যাখ্যা

The year 2004 is a leap year. It has 2 odd days.
∴ The day on 8th Feb, 2004 is 2 days before the day on 8th Feb, 2005.
Hence, this day is Sunday.

৯৮.
At what time between 7 and 8 O'clock will the hands of a clock be in the same straight line but, not together?
  1. ক) 5 min past 7
  2. খ) 5 (2/11) min past 7
  3. গ) 5 (3/11) min past 7
  4. ঘ) 5 (5/11) min past 7
ব্যাখ্যা

When the hands of the clock are in the same straight line but not together, they are 30 minute spaces apart.
At 7 o'clock, they are 25 min. spaces apart.
∴ Minute hand will have to gain only 5 min. spaces.
55 min. spaces are gained in 60 min.
5 min. spaces are gained in
=(60/55)×5min.
= 5(5/11) min.
∴ Required time = 5 (5/11) min. past 7

৯৯.
A 6% stock yields 8%. The market value of the stock is:
  1. ক) Tk. 48
  2. খ) Tk. 75
  3. গ) Tk. 96
  4. ঘ) Tk. 133.33
ব্যাখ্যা

For an income of Tk. 8, investment = Tk. 100.
For an income of Tk. 6, investment = Tk.(100/8) x 6 = Tk. 75.
Market value of Tk. 100 stock = Tk. 75.