পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ৭ রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি ১৩০ দিনে সম্পূর্ণ সিলেবাস বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
In a story, a "Catastrophe" typically occurs:
  1. At the beginning
  2. In the middle
  3. At the end
  4. It varies by genre
সঠিক উত্তর:
At the end
উত্তর
সঠিক উত্তর:
At the end
ব্যাখ্যা
• Catastrophe:
- এটি সাধারণত অন্তিম দৃশ্য যেখানে hero বা অন্য কোন চরিত্রের মৃত্যু হয়।
- Catastrophe takes place in the last scene of Doctor Faustus in which he begs God's forgiveness but Lucifer drag him to hell.
- Catastrophe is the dreadful consequence of the story of a tragedy.
 
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
"It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness" - Who phrased this?
  1. Christopher Marlowe
  2. Thomas Hardy
  3. Charles Dickens
  4. G.B. Shaw
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
• "It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness" উক্তিটি Charles Dickens এর  বিখ্যাত উপন্যাস 'A Tale of Two Cities' হতে নেওয়া হয়েছে।

• A Tale of Two Cities: 
- এটি London and Paris এর কাহিনি।
- ফরাসি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Charles Dickens's other famous novels - 
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Bleak House,
- Great Expectations.

Source: Live MCQ lecture and Britannica.com
.
What is an 'Apologue' primarily defined as?
  1. A long epic poem about historical events
  2. A humorous play with exaggerated characters
  3. A lyrical poem focusing on emotions
  4. A short story that conveys a moral lesson
সঠিক উত্তর:
A short story that conveys a moral lesson
উত্তর
সঠিক উত্তর:
A short story that conveys a moral lesson
ব্যাখ্যা
• Apologue:
- An apologue is a short story or fable which provides a simple moral lesson.
- Apologues are often told through the use of animal characters with symbolical elements.
- The word apologue is derived from the Greek phrase apologos, meaning “narrative.”

Example:
• The Story of the Tortoise and the Hare

The tortoise and hare were in a race, and the hare was winning by a large margin. The tortoise, though, wins when the hare becomes cocky and takes a nap. The moral is “Slow and steady wins the race.”

Source: Literary.net
.
'সানশাইন পলিসি'র প্রবক্তা-
  1. লি মিউং-বাক
  2. কিম ইয়ং-স্যাম
  3. রোহ মু-হিউন
  4. কিম দায়ে-জং
সঠিক উত্তর:
কিম দায়ে-জং
উত্তর
সঠিক উত্তর:
কিম দায়ে-জং
ব্যাখ্যা
• সানশাইন পলিসি (Sunshine Policy):
- সানশাইন পলিসি (Sunshine Policy) হল উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতি বা শান্তিপূর্ণ কূটনীতি।  
- প্রবক্তা: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- ২০০০ সালে এ নীতি বাস্তবায়নের ফলস্বরূপ  কিম দায়ে জং নোবেল পুরষ্কার লাভ করেন। 
- এই নীতির ফলশ্রুতিতে ২০০১ সালের ১৩ জুন দু দেশের প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- মেয়াদ: ১৯৯৮ থেকে ২০০৮ সাল অবধি।
- কিম দায়ে-জং ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অষ্টম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- কিম ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ৭ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- রোহ মু-হিউন দক্ষিণ কোরিয়ায় ২০০৩ থেকে ২০০৮ সালের নবম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- লি মিউং-বাককে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ১০ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 

উৎস: ব্রিটানিকা ও দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ওয়েবসাইট।  
.
প্রোটেস্ট্যান্ট আন্দোলন প্রথম শুরু হয়-
  1. ইতালিতে
  2. জার্মানিতে
  3. পর্তুগালে
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
জার্মানিতে
উত্তর
সঠিক উত্তর:
জার্মানিতে
ব্যাখ্যা
খ্রিস্টান ধর্ম:
- খ্রিস্টান ধর্মালম্বীদের দুটি ধারায় বিভক্ত।
- যথা:
• ক্যাথলিক:
- পোপের অনুসারীরা সাধারণত ক্যাথলিক নামে পরিচিত।

• প্রটেস্ট্যান্ট ধর্ম:
- প্রোটেস্ট্যান্ট আন্দোলন প্রথম শুরু হয় জার্মানিতে।
- প্রটেস্ট্যান্ট ধর্ম মতের প্রবক্তা মার্টিন লুথার।
- ১৫২৭ সালে মার্টিন লুথার প্রনিত গ্রন্থ 'দ্য নাইন্টি ফাইভ থিসিস' গ্রন্থে তিনি রোমন যাজকীয় নীতি, তাদের প্রচলিত খ্রীস্ট বিশ্বাস নিয়ে অনেক ভিন্ন মতামত প্রকাশ করেন।
- ষোড়শ শতকে তার অনুসারীরা জার্মান স্ক্যান্ডিনেভিয়ার প্রতিষ্ঠা করে লুথিয়ান চার্চ।
- হাঙ্গেরী, স্কটল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি দেশেও একই আদলে চার্চের সংস্কার করা হয়।

উৎস: ব্রিটানিকা। 
.
'শ্রমিক' শব্দটির সঠিক উচ্চারণ -
  1. শ্রোমিক্‌
  2. স্রোমিইক্‌
  3. স্রমিক্‌
  4. স্রোমিক্‌
সঠিক উত্তর:
স্রোমিক্‌
উত্তর
সঠিক উত্তর:
স্রোমিক্‌
ব্যাখ্যা
• 'শ্রমিক' শব্দটির সঠিক উচ্চারণ - স্রোমিক্‌

শ, ষ, স এর উচ্চারণ:
- শ কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- স কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, আবার কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ]।

উদাহরণ:
- শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]।
- শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্‌], শৃগাল [সৃগাল্‌]।
- ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]।
- স বর্ণের [শ) উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্‌নো] ।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্‌]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ই-গভর্ন্যান্স প্রচলনের মাধ্যমে কোন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্ভব হয়?
  1. সরকারি ব্যবস্থায়
  2. বেসরকারি ব্যবস্থায়
  3. ক ও খ
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
ই-গভর্ন্যান্স:
- সকল প্রকার সরকারি ও বেসরকারি সেবা-প্রদান, 'ব্যাক-অফিস' কার্যক্রম, তথ্য আদান-প্রদান, লেনদেন এবং সংরক্ষণ কার্যক্রমে ইলেক্ট্রনিক, কম্পিউটিং এবং আইসিটির মাধ্যমে স্বল্প সময়ে, কম খরচে, সঠিকভাবে এবং সহজে সকল ধরনের কর্মকাণ্ড বৈজ্ঞানিক উপায়ে পরিচালনা করার প্রক্রিয়াকে ই-গভর্নেন্স বলা হয়।
- অন্যভাবে বলা যায় যে, শাসন ব্যবস্থা ও সরকারি-বেসরকারি কার্য-প্রক্রিয়ায় ইলেকট্রনিক্স বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গভর্নেন্স।
- আর সে কারণেই ই-গভর্নেন্সকে অনেক সময় ডিজিটাল গভর্নেন্সও বলা হয়ে থাকে।
- কোনো একটি দেশে সুপ্রশাসনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য।
- আর ডিজিটাল গভর্নেন্স প্রচলনের মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্ভব।
- ফলে নাগরিক-হয়রানি এবং সেবা-গ্রহণ প্রক্রিয়ায় হয়রানির অবসান ঘটে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়।

⇒ ই-গভর্নেন্সে সরকারি- বেসরকারি সেবা ও তথ্যাদি আদান-প্রদানের প্রক্রিয়াটি সরকার থেকে সরকারি সংস্থা (Government to Government Agencies i.e. G2G), সরকার থেকে নাগরিক (Government to Citizen i.e. G2C), নাগরিক থেকে সরকার (Citizen to Government i.e. C2G), সরকার থেকে সরকারি কর্মচারী (Government to Employee i.e. G2E) এবং/অথবা সরকার থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে (Government to Business i.e. G2B) সক্রিয়ভাবে কাজ করে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
২০০০ টাকা শরিফ ও রায়হান ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। রায়হানের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
  1. ৪০০ টাকা
  2. ৪২০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৫০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : ২০০০ টাকা শরিফ ও রায়হান ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। রায়হানের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

সমাধান :
শরিফ এবং রায়হানের টাকার অনুপাত = ১ : ৪
∴ অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫

রায়হান পায় = ২০০০এর (৪/৫)
= ১৬০০ টাকা

রায়হান : মা : মেয়ে = ২ : ১ : ১
∴ অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪

সুতরাং, মেয়ে পায় = ১৬০০এর (১/৪) = ৪০০ টাকা
.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১। সংখ্যা তিনটির গুণফল কত?
  1. ৩২৪
  2. ৩৩০
  3. ৩৩৬
  4. ৩৩৮
সঠিক উত্তর:
৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১। সংখ্যা তিনটির গুণফল কত?

মনেকরি,
ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে = ক , ক + ১ এবং ক + ২

শর্তমতে,
⇒ ক + ক + ১ + ক + ২ = ২১
⇒ ৩ক + ৩ = ২১
⇒ ৩ক = ২১ - ৩
⇒ ৩ক = ১৮
∴ ক = ৬

সুতরাং, সংখ্যা তিনটির গুণফল = ৬ × (৬ + ১) × (৬ + ২)
=  ৬ × ৭ × ৮
= ৩৩৬
১০.
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= (৫৬০ - ৪৫২)
= ১০৮ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০৮ × ১০০)/(৪৫০ × ৬)
= ৪ বছর
১১.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭৮
  2. ৮৪
  3. ৯৬
  4. ১১২
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি, গ.সা.গু ক এবং ল.সা.গু ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক × ক = ৭৬৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৬৪
∴ ক = ৮

∴ ল.সা.গু = ১২ × ৮ = ৯৬
১২.
১০০ টাকায় ১২টি লেবু কিনে ১০০ টাকায় ১০ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ১২টি লেবু কিনে ১০০ টাকায় ১০ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১২ টি লেবুর ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য (১০০/১২) টাকা = ২৫/৩ টাকা

১০ টি লেবুর বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য = (১০০/১০) টাকা = ১০ টাকা

∴ লাভের পরিমাণ = ১০ - (২৫/৩) টাকা = ৫/৩ টাকা

২৫/৩ টাকায় লাভ হয় = ৫/৩ টাকা
১ টাকায় লাভ হয় = (৫/৩)/(২৫/৩) = ১/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০ × (১/৫) টাকা
= ২০ টাকা বা ২০%
১৩.
'লালমাই পাহাড়' এর ভূপ্রকৃতি কোন ধরনের?
  1. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি
  2. প্লাইস্টোসিন কালের সোপান সমূহ
  3. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ
  4. ক ও খ
সঠিক উত্তর:
প্লাইস্টোসিন কালের সোপান সমূহ
উত্তর
সঠিক উত্তর:
প্লাইস্টোসিন কালের সোপান সমূহ
ব্যাখ্যা
বাংলাদেশের ভূপ্রকৃতি:
- ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ;
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ;
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। 

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এ অঞ্চলের অন্তর্গত।
- প্লাইস্টোসিনকালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। 

• লালমাই পাহাড়: কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এ পাহাড়টি বিস্তৃত।
 • এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার।

উৎস: ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি।
১৪.
বাংলাদেশের কোন অঞ্চলে সাধারণত আকস্মিক বন্যা দেখা যায়?
  1. দক্ষিণাঞ্চল
  2. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
  3. পশ্চিমাঞ্চল
  4. উত্তর-পূর্বাঞ্চল
সঠিক উত্তর:
উত্তর-পূর্বাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পূর্বাঞ্চল
ব্যাখ্যা
বন্যা (Flood):
- বন্যা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ।
- সাধারণ অর্থে নদীর পানি যখন দু'কূল ছাপিয়ে পার্শ্ববর্তী গ্রাম, নগর, বন্দর, বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলের ফসল বিনষ্ট করে তখন তাকে বন্যা বলে।
- প্রায় প্রতি বছর দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়।
- ধরণ ও প্রকৃতি অনুযায়ী বন্যাকে চার ভাগে ভাগ করা যায়।
- যথা: মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, উপকূলীয় বন্যা এবং নগর বন্যা।

• আকস্মিক বন্যা:
 - বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে।
- বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে তথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকস্মিক বন্যা হতে দেখা দেয়।
- বোরো মৌসুমে এ ধরনের বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
- আকস্মিক বন্যা অনেক কিছুর কারণে ঘটতে পারে, কিন্তু প্রায়শই বজ্রঝড় থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে হয়। বাঁধ বা লেভি ব্রেক, এবং/অথবা কাদা ধ্বসের (ডেব্রিস ফ্লো) কারণে আকস্মিক বন্যা ঘটতে পারে।
- বৃষ্টিপাতের তীব্রতা, বৃষ্টিপাতের অবস্থান ও বন্টন, জমির ব্যবহার এবং ভূ-সংস্থান, গাছপালা এবং বৃদ্ধি/ঘনত্ব, মাটির ধরন এবং মাটির জল-বস্তু সবই নির্ধারণ করে যে কত দ্রুত আকস্মিক বন্যা ঘটতে পারে এবং এটি কোথায় প্রভাব ফেলতে পারে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও  National Weather Service & The Daily Star বাংলা।
১৫.
Which of the following sentences is correct?
  1. I have little friends.
  2. I have a few friends.
  3. I have few money.
  4. I have a little dollars.
সঠিক উত্তর:
I have a few friends.
উত্তর
সঠিক উত্তর:
I have a few friends.
ব্যাখ্যা
Answer:
b) I have a few friends.

• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।

• A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে।

• Grammar explanation:
- অল্প কয়েকটি অর্থ countable noun এর পূর্বে a few বসে এবং অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
• a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
• Example:
- I have got a few friends, so I am not lonely.
- I would like a little salt in my vegetables.
- I still have a little money in my pocket.

সুতরাং,
সঠিক বাক্যটি হবে- I have a few friends.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৬.
What is the masculine gender of 'Nun'?
  1. Boar
  2. Ram
  3. Monk
  4. Knight
সঠিক উত্তর:
Monk
উত্তর
সঠিক উত্তর:
Monk
ব্যাখ্যা
• Nun feminine gender, এর masculine gender হবে Monk or Friar.

• অন্য অপশন গুলোর মধ্যে,
• Ram/wether- (ভেড়া) এর Feminine Gender -Ewe-(ভেড়ী)। 
• Boar (বন্য মর্দা শূকর)- এর Feminine Gender - Sow (পূর্ণবয়স্ক শূকরী)।
• Knight ( ভদ্রবংশীয় ও সম্মানজনক সামরিক পদে কর্মরত ব্যক্তি; বীরযোদ্ধা)। এদের কোনো feminine gender হয় না।

Source: Accessible Dictionary by Bangla Academy, merriam-webster Dictionary.
১৭.
Identify the singular number:
  1. Data
  2. Axis
  3. Oases
  4. Foci
সঠিক উত্তর:
Axis
উত্তর
সঠিক উত্তর:
Axis
ব্যাখ্যা
Axis (noun):
Meaning - অক্ষরেখা।
- Singular number হিসেবে ব্যবহৃত হয়।
- এর Plural form হচ্ছে Axes.

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো:

Singular → Plural:

Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৮.
"This, That" is used as a/an -
  1. Personal Pronoun
  2. Indefinite Pronoun
  3. Demonstrative Pronoun
  4. Reflexive Pronoun
সঠিক উত্তর:
Demonstrative Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Demonstrative Pronoun
ব্যাখ্যা
• "This, That" is used as a/an - Demonstrative Pronoun.

• Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
যেমন:
this, that, these, those.

• Pronoun ৮ প্রকার।
যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৯.
The community voiced their abhorrence ______  violence in the city.
  1. to
  2. of
  3. for
  4. over
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
Complete Sentence: The community voiced their abhorrence of violence in the city.

• Abhorrence (noun):
- English Meaning: A feeling of revulsion; disgusted loathing.
- Bengali meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।

- Abhorrence of মানে (কোনো কিছুর প্রতি) ঘৃণ্য/বিরক্তি প্রকাশ করা।
- আর Abhorrent to মানে কারও নিকট)ঘৃণ্য/ ঘৃণিত হওয়া।

Example Sentence:
- The politician expressed her abhorrence of corruption in government.
- The documentary portrayed society’s growing abhorrence of child exploitation.
-His abhorrence of injustice made him a vocal critic of unfair laws.
- The writer’s abhorrence of censorship was a central theme in his book.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২০.
বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো-
  1. বরেন্দ্র জনপদ
  2. সমতট জনপদ
  3. হরিকেল জনপদ
  4. চন্দ্রদ্বীপ জনপদ
সঠিক উত্তর:
সমতট জনপদ
উত্তর
সঠিক উত্তর:
সমতট জনপদ
ব্যাখ্যা
• প্রচীন জনপদ:
- প্রাচীনকালে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি অঞ্চলের শাসক নিজেদের মতো শাসন করতো। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেয়া হয় জনপদ। 
• জনপদগুলো হলো:
- গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ, রাঢ়, তাম্রলিপ্ত প্রভৃতি।

• জনপদগুলোর অবস্থান:
- গৌড় জনপদ: বর্তমান চাপাইনবাবগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বহরমপুর এলাকায় এটি বিস্তৃত ছিলো।
- বঙ্গ জনপদ: বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত ছিলো বৃহত্তর ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি, ঢাকা, বরিশাল, ময়মনসিংহের কিছু অংশ।
- পুণ্ড্র জনপদ: বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো।
- বরেন্দ্র জনপদ: বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
- হরিকেল জনপদ: সিলেট ও চট্টগ্রামের অংশবিশেষ ছিলো।
- চন্দ্রদ্বীপ জনপদ: বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- সমতট জনপদ: বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- তাম্রলিপ্ত: মেদিনীপুর।

• প্রাচীন জনপদের রাজধানী:
- গৌড় জনপদের রাজধানী - কর্ণসুবর্ণ। 
- সমতট জনপদের রাজধানী - বড়কামতা।
- পুণ্ড্র জনপদের রাজধানী - পুণ্ড্রনগর/পুণ্ড্রবর্ধন।
- রাঢ় জনপদের রাজধানী - কোটিবর্ষ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
২১.
ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন-
  1. রবার্ট ক্লাইভ
  2. লর্ড বেন্টিঙ্ক
  3. ওয়ারেন হেস্টিংস
  4. লর্ড কর্ণওয়ালিস
সঠিক উত্তর:
লর্ড বেন্টিঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা
লর্ড উইলিয়াম বেন্টিংক:
- ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক।
- লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৮ -৩৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
- বেন্টিংক মাদ্রাজের গভর্নর হিসেবে ১৮০৩ সালে প্রথম ভারতে আসেন।
- ১৮৩৩ সালের সনদ আইন দ্বারা পরে তাঁর পদবিকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পুনরাখ্যায়িত করা হয়।
⇒ ১৮৩৩ সালের সনদ আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে উন্নীত করা হয়।
- ফলে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।
উল্লেখ্য,
- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক সাধারণত হস্তক্ষেপ না করা এবং অনাক্রমণের নীতি অনুসরণ করেছিলেন।
- ১৮৩১ সালে মহিশূরে অনেকদিন যাবৎ চলতে থাকা কুশাসন ঐ রাজ্যটিকে ব্রিটিশ প্রশাসনে আনতে তাঁকে বাধ্য করে।
- বেন্টিঙ্ক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন এবং সেখানে রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন।
- সতীদাহ নিবারণ ও ঠগী দমন হলো বেন্টিঙ্কের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি।
- তিনি সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন।
অন্যদিকে,
- ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর-জেনারেল, প্রথমে ফোর্ট উইলিয়মএর গভর্নর এবং পরে গভর্নর জেনারেল।
- ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
ইউরোপীয়দের বণিকদের মধ্যে কাদের 'ফিরিঙ্গি' নামে ডাকা হতো?
  1. ইংরেজদের
  2. ফরাসিদের
  3. দিনেমারদের
  4. পর্তুগিজদের
সঠিক উত্তর:
পর্তুগিজদের
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজদের
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন:

- পর্তুগিজ-রা ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের মধ্যে প্রথম এসেছিল। 
- আগমন সাল: ১৪৯৮ সালে।
- বাংলায় আগমন: ১৫১৬ সালে। 
- বাংলায় পর্তুগিজ ব্যবসায়ীদের ফিরিঙ্গি নামে ডাকা হতো।  
- পর্তুগিজ-রা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে হুগলি-তে ১৫১৭ সালে। 
- তারা বাংলা ত্যাগ করে ১৬৬৬ সালে।
- ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। এরপর থেকে বিভিন্ন ইউরোপীয় শক্তি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে পাড়ি জমাতে শুরু করে।
- পর্তুগিজদের পর ইংরেজ (ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৬০০ সালে), ওলন্দাজ (ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৬০২ সালে), দিনোমার (ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৬২০ সালে), ফরাসি (ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৬৬৪ সালে) প্রভৃতি ইউরোপীয় শক্তি ভারতে আগমন করে।
- এদের মধ্যে ভারতীয় উপমহাদেশে সবার শেষে আগমন করে ফরাসিরা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া। 
২৩.
মহামুনি বিহার অবস্থিত-
  1. দিনাজপুরে
  2. কুমিল্লায়
  3. চট্টগ্রামে
  4. রাঙ্গামাটিতে
সঠিক উত্তর:
চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রামে
ব্যাখ্যা
• বিহার:
- মহামুনি বিহার ও পণ্ডিত বিহার চট্টগ্রামে (রাউজান) অবস্থিত।
- সীতাকোট বিহার দিনাজপুর জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার।
- পঞ্চম থেকে ষষ্ঠ শতকে এটি নির্মাণ করা হয়।
- রাজবন বিহার রাঙ্গামাটিতে অবস্থিত।
- এটি বাংলাদেশের বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান।
- ভাসু বিহার দিনাজপুর জেলার শিবগঞ্জে অবস্থিত।
- আনন্দ বিহার ময়নামতি, কুমিল্লায় অবস্থিত। 

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া। 
২৪.
যুক্তরাষ্ট্র কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. স্পেন
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
-  সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
- প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে অন্যতম ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, লস এন্সেলস, সানফ্রান্সিসকো প্রভৃতি।

উৎস: ব্রিটানিকা।
২৫.
ইতিহাসে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমন অবস্থা কী নামে পরিচিত?
  1. শান্তি চুক্তি
  2. দাঁতাত
  3. স্নায়ুযুদ্ধ
  4. শ্বেতপত্র
সঠিক উত্তর:
দাঁতাত
উত্তর
সঠিক উত্তর:
দাঁতাত
ব্যাখ্যা
দাঁতাত (Detente):
- দাঁতাত (Detente) একটি ফরাসি শব্দ।
- এর অর্থ হল উত্তেজনা প্রশমন (relaxation of tension)।
- ১৯৭০-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাঁতাত নামে পরিচিত। অর্থাৎ পারস্পরিক বােঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতি হল দাঁতাত’।
- হেনরি কিসিংগারের মতে, দাঁতাত হল প্রত্যক্ষ সামরিক সংঘাত এবং সর্বোপরি পারমাণবিক যুদ্ধ এড়ানাের লক্ষ্যে চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতার বদলে পারস্পরিক শান্তিপূর্ণ সমঝােতায় গুরুত্ব আরােপ।
- বিশেষ করে ১৯৬১ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার সমাজতান্ত্রিক রাষ্ট্রবিরোধী অভিযানে সহায়তা প্রদান, একই বছর পূর্ব জার্মানিতে সোভিয়েত সমর্থনে পূর্ব ও পশ্চিম বার্লিনকে বিভক্তকারী প্রাচীর (Berlin Wall) নির্মাণ, ১৯৬২ সালে সংঘটিত কিউবান মিসাইল সংকট (Cuban Missile Crisis)-এই উত্তেজনা বৃদ্ধির পশ্চাতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে।
- কিউবান মিসাইল সংকট ছিল সবচেয়ে ভয়াবহ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়। এ সংকটকে কেন্দ্র করে উভয় পরাশক্তির মধ্যে নতুন সম্পর্কের উদ্ভব হয়। তারা বিশ্বকে পরমাণু যুদ্ধের আশঙ্কা থেকে যুক্ত করতে ও উভয়ের মধ্যে উত্তেজনা প্রশমন করতে সম্মত হয়।
- মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ (Hotline) প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে উভয় পরাশক্তির মধ্যে এ উত্তেজনা প্রশমন অবস্থাকে দাঁতাত (Detente) বলা হয়। 

উৎস: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান। 
২৬.
যুক্তরাষ্ট্র এককভাবে ABM চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে-
  1. জুন, ২০০২
  2. জুন, ২০০৩
  3. জুন, ২০০৭
  4. জুন, ২০০১
সঠিক উত্তর:
জুন, ২০০২
উত্তর
সঠিক উত্তর:
জুন, ২০০২
ব্যাখ্যা
ABM Treaty: 
- ABM-এর পূর্ণরূপ: Anti Ballistic Missile Treaty.
- এটি একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তি কার্যকর হয়: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- চুক্তির বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- যুক্তরাষ্ট্র এককভাবে ABM চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে ১৩ জুন, ২০০২ সালে। 

উৎস: Arms Control Association ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২৭.
সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম-
  1. দি লজ
  2. অপেরা হাউস
  3. কিরিবিলি হাউস
  4. দ্য আর্গ
সঠিক উত্তর:
কিরিবিলি হাউস
উত্তর
সঠিক উত্তর:
কিরিবিলি হাউস
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রীর দুটি সরকারি বাসভবন রয়েছে।
- ক্যানবেরার লজ এবং সিডনির কিরিবিলি হাউস।

ছবির উৎস: ব্রিটানিকা 
উৎস: ব্রিটানিকা। 
২৮.
বাইনারি সংখ্যা 1011011 এর সমতুল্য ডেসিমেল সংখ্যা কত?
  1. 90
  2. 91
  3. 80
  4. 81
সঠিক উত্তর:
91
উত্তর
সঠিক উত্তর:
91
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা 1011011 এর সমতুল্য ডেসিমেল সংখ্যা 91.

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান বা ডেসিমেল নাম্বার পাওয়ার যাবে।

এখানে,
(1011011)2
= (1 × 2⁶) + (0 × 2⁵) + (1 × 2⁴) + (1 × 2³) + (0 × 2²) + (1 × 2¹) + (1 × 2⁰)
= 64 + 0 + 16 + 8 + 0 + 2 + 1
= (91)₁₀
২৯.
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা _______ মৌলিক কাজ করে।
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
• IPOS Cycle:
- কম্পিউটার IPOS cycle অনুসারে কাজ করে।
- কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা চারটি মৌলিক কাজ করে
- এই ফাংশনগুলি আইপিওএস চক্র বা তথ্য প্রক্রিয়াকরণ চক্র তৈরি করে। চারটি ফাংশন নিম্নরূপ:
• Input - কম্পিউটারে ডেটা প্রবেশ করার প্রক্রিয়া।
• Processing - ডেটা ইনপুট নির্দেশের একটি ক্রম। এটি ডাটাকে তথ্যে রূপান্তর করে।
• Output - তথ্য প্রদর্শনের প্রক্রিয়া।
• Storage - পরবর্তী ব্যবহারের জন্য তথ্য সংরক্ষণের প্রক্রিয়া।


উৎস:
১. Fundamentals of Computer Book.
২. Computerhope website.
৩০.
কোন কাজে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় না?
  1. নিরাপত্তার কাজে
  2. পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
  3. পুলিশের সাহায্যকারী হিসেবে
  4. মেইল ডেলিভারির কাজে
সঠিক উত্তর:
পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
উত্তর
সঠিক উত্তর:
পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে
ব্যাখ্যা
[চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশনে সার্জনদের নানা ধরণের কাজে রোবট সহায়তা করে তবে পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণে রোবট ব্যবহৃত হয়না।]

• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

• রোবটিক্সের ব্যবহার:
- ম্যানুফ্যাকচারিং-এ
- বিপজ্জনক কাজে
- ভারী শিল্প কারখানায়
- মেইল ডেলিভারির কাজে
- নিরাপত্তার কাজে
- পুলিশের সাহায্যকারী হিসেবে
- সামরিক ক্ষেত্রে
- ঘরোয়া কাজে
- চিকিৎসা ক্ষেত্রে, ইত্যাদি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩১.
কয়টি কোড নিয়ে বিসিডি কোড গঠিত হয়?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- BCD এর পূর্ণরূপ Binary Coded Decimal.
- দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- তাই ১৬ টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
- ৮৪২১ বিসিডি কোড যা Natural Binary Coded Decimal (NBCD) কোড নামেও পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩২.
''কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?'' - পঙক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. কালীপ্রসন্ন ঘোষ
  2. শেখ ফজলুল করিম
  3. কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. রজনীকান্ত সেন
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
"কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" - পঙক্তিদ্বয় কৃষ্ণচন্দ্র মজুমদারের 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতা থেকে নেয়া হয়েছে।

কৃষ্ণচন্দ্র মজুমদার:
- তিনি একজন সাহিত্যিক, সাংবাদিক ছিলেন।
- ১৮৩৪ সালের ১০ জুন খুলনা জেলার সেনহাটি গ্রামে এক বৈদ্য পরিবারে তাঁর জন্ম।
- কৃষ্ণচন্দ্র ১৮৫৪ সালে বরিশালের কীর্তিপাশা বাংলা বিদ্যালয়ের প্রধান পণ্ডিতপদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
- কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাবশতক প্রকাশিত হয় ১৮৬১ সালে। নীতি ও উপদেশমূলক এ কাব্যটি পারস্য কবি হাফিজ ও সাদীর কাব্যাদর্শে রচিত।
- বাল্যকালে তাঁর একটি ছদ্মনাম ছিল রামচন্দ্র দাস, সংক্ষেপে রাম।

কৃষ্ণচন্দ্র রচিত গ্রন্থ:
- রাসের ইতিবৃত্ত,
- মোহভোগ।

উৎস: 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতা; বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন নয়?
  1. জঙ্গনামা
  2. নিরঞ্জনের রুষ্মা
  3. শূন্যপুরাণ
  4. প্রাকৃতপৈঙ্গল
সঠিক উত্তর:
জঙ্গনামা
উত্তর
সঠিক উত্তর:
জঙ্গনামা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ:
- চর্যাপদের পরে প্রবাদ, বচন, ছড়া, ডাক ও খনার বচন ইত্যাদি কিছু কিছু কাব্যনিদর্শন থাকলেও চতুর্দশ শতকের মাঝামাঝি পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রচনা পাওয়া যায় না।
- তাই এ সময়টাকে (১২০১-১৩৫০) কেউ কেউ ‘অন্ধকার যুগ’ বলে অভিহিত করেন।
- প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ; ইসলাম ও ইসলামি সংস্কৃতির সংস্পর্শে এবং মুসলিম শাসকদের ভিন্নতর রাষ্ট্রীয় ও সমাজব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে তখন এক নতুন পরিবেশ ও সংস্কৃতির বিকাশ ঘটছিল।
- এ যুগের প্রাপ্ত নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য ১৩শ-১৪শ শতকের রামাই পন্ডিতের গাথাজাতীয় রচনা - শূন্যপুরাণ
- এতে বৌদ্ধদের ওপর বৈদিক ব্রাহ্মণদের অত্যাচার, মুসলমানদের জাজপুর প্রবেশ ইত্যাদি ঘটনার বর্ণনাসম্বলিত ‘নিরঞ্জনের রুষ্মা’ শীর্ষক একটি কবিতা আছে।
- এছাড়া আছে অপভ্রংশ ভাষায় রচিত প্রাকৃতপৈঙ্গল নামক একটি গীতিকবিতার সংকলন, যার ছন্দ ও ভাষা প্রাকৃত বা আদি পর্যায়ের বাংলা।

'জঙ্গনামা' কাব্য:
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা।
- বাংলা সাহিত্যে ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৪.
কোন ধরণের জৈব যৌগে কার্বন-কার্বন একক বন্ধন থাকে?
  1. অ্যালকেন
  2. অ্যাালকিন
  3. অ্যাালকাইন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) সবগুলো
উত্তরপত্রের ইনপুট ও ব্যাখ্যা পরিবর্তন করা হয়েছে। 
-------------------- 

অ্যালকেন: 
- কার্বন-কার্বন একক বন্ধন যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোকে অ্যালকেন বলা হয়। 
- অ্যালকেন শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন পরমাণূ দ্বারা গঠিত যারা একক বন্ধনে আবদ্ধ থাকে।
- অ্যালকেনের সাধারণ রাসায়নিক সংকেত হলো CnH2n+2। 

- অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন সংযোজন করে অ্যালকেন প্রস্তুত করা হয়। 
- প্রভাবক নিকেল ধাতু (Ni) এর উপস্থিতিতে 150-180° সে. তাপমাত্রায় অ্যালকিন ও অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করে অ্যালকেন প্রস্তুত করা হয়। 

অ্যালকেনের ভৌত ধর্ম: 
- অ্যালকেনের ভৌত ধর্ম বিশেষ করে ভৌত অবস্থা, গলনাংক, স্ফুটনাংক নির্ভর করে যৌগের অণুতে কার্বনের সংখ্যার উপর। 
- এক থেকে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন গ্যাসীয়। 
- পাঁচ থেকে পনের কার্বন বিশিষ্ট অ্যালকেনের ভৌত অবস্থা তরল। 
- ষোল থেকে উচ্চতর কার্বন বিশিষ্ট অ্যালকেনের ভৌত অবস্থা কঠিন। 

অন্যদিকে, 
- কার্বন-কার্বন দ্বি-বন্ধন যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোকে অ্যালকিন বলা হয়। 
- কার্বন-কার্বন ত্রি-বন্ধন যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোকে অ্যালকাইন বলা হয়। 

উল্লেখ্য, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন তিনটি যৌগেই কার্বন-কার্বন একক বন্ধন থাকে। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।