পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ECO, EU, G-20, G-77, G-8, GCC, Green Peace, IDB, Lion's Club, NATO, OECD, OIC, OPEC, Red Cross, Rotary International, SAARC, Warsaw Pact, Commonwealth সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
২০২০ সালের G-20 সম্মেলনের আযোজক কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
২০২০ সালের ১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। মুসলিম কোন দেশে প্রথমবারের মতো জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি ২০২০ সালের ২১-২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ১৪তম জি-২০ সম্মেলন জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
.
কোন দেশটি সম্প্রতি ইউরোপীয়ান ইউনিয়ন ত্যাগ করে?
  1. ক) তুরস্ক
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে। এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইইউতে যোগ দেয়। ইইউ’র বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
.
ইউরোপীয়ান পার্লামেন্ট কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) স্ট্রাসবার্গ
  3. গ) ডাবলিন
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। ইউরোপীয়ান পার্লামেন্ট ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। তবে লুক্সেমবার্গ এবং ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। সাধারণত লুক্সেমবার্গ কার্যালয়ে প্রশাসনিক কর্মকাণ্ড, ব্রাসেলস অফিসে সংসদীয় কমিটি সমূহের সভা এবং স্ট্রাসবার্গে পার্লামেন্ট অধিবশেন বসে। এর আসন সংখ্যা ৭০৫টি।
(সূত্র: ইউরোপীয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. ক) কমলেশ শর্মা
  2. খ) ডন ম্যাককিনন
  3. গ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  4. ঘ) আর্নল্ড স্মিথ
ব্যাখ্যা
কমনওয়েলথের বর্তমান ৬ষ্ঠ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)। তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব হিসেবে ২০১৭ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আর্নল্ড স্মিথ কমনওয়েলথের প্রথম মহাসচিব। ডন ম্যাককিনন এবং কমলেশ শর্মা যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম মহাসচিব। কমনওয়েলথ মহাসচিবের পদের মেয়াদ ৪ বছর এবং একজন সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ৷ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজ।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
.
ECOWAS কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. ক) পূর্ব আফ্রিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) পূর্ব এশিয়া
  4. ঘ) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
ECOWAS (Economic Community of West African States) হলো পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের একটি অর্থনৈতিক জোট। এটি ১৯৭৫ সালের ২৮ মে লাগোস চুক্তির মাধ্যমে গঠিত হয়। এর সদস্যগুলো হলো: বেনিন, বারকিনো ফাসো, কেপভার্দে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি বিসাউ, লাইবেরিয়া, মালি, নাইজার, নাইজেরিযা, সিয়েরা লিওন, সেনেগাল এবং টোগো। এর বর্তমান চেয়ারম্যান নাইজারের প্রেসিডেন্ট ইসোফো মাহামাদু। এর সদরদপ্তর নাইজেরিয়ার আবুজায় অবস্থিত। ECOWAS এর সদস্যভুক্ত ৮টি দেশ তাদের দেশে প্রচলিত সিএফএ ফ্রাঙ্ক মুদ্রার পরিবর্তে ‘ইকো’ নামে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছে।
(সূত্র: ECOWAS ওয়েবসাইট)
.
ইউরোপীয়ান ইউনিয়নে চালু অভিন্ন মুদ্রা কোনটি?
  1. ক) ডলার
  2. খ) ফ্রাঙ্ক
  3. গ) ইউরো
  4. ঘ) পাউন্ড
ব্যাখ্যা
ইউরোপীয়ান ইউনিয়নে চালুকৃত অভিন্ন মুদ্রা হলো ইউরো। ম্যাস্ট্রিক্ট চুক্তির অধীনে ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হলেও ২০০২ সালের জানুয়ারি থেকে এটি অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়। এই মুদ্রার জনক রবার্ট ‍মুন্ডেল। ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশ বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এছাড়া ইইউভুক্ত নয় এমন কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, ভ্যাটিকান সিটি সহ আরও কয়েকটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
(সূত্র: ইইউ ওয়েবসাইট)