পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes২৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিসিএস প্রিলি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকসমূহের উপর বিশেষ পরীক্ষা - ০১ টপিক-১: আন্তর্জাতিক বিষয়াবলি - প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ এবং, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিসমূহ। টপিক-২: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - কম্পিউটারের ইতিহাস, প্রকারভেদ এবং পেরিফেরালস, তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ। দ্রষ্টব্য: ৭ নভেম্বর, ২০২১ তারিখ থেকে ৪৪তম বিসিএস প্রস্তুতির নতুন রুটিন শুরু হবে। ডেইলি কুইজ ও নতুনদের বিসিএস বাটনে একযোগে পরীক্ষা চলবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
কোন সাগরের তীরে কনস্টান্টিনোপল নগরের গোড়াপত্তন হয়?
  1. ক) কৃষ্ণ সাগর
  2. খ) পারস্য সাগর
  3. গ) আরব সাগর
  4. ঘ) কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর:
ক) কৃষ্ণ সাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষ্ণ সাগর
ব্যাখ্যা
- রোম নগরীকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রোমান সাম্রাজ্যের সূচনা হয়।
- ৩৩০ খ্রিস্টাব্দে কৃষ্ণসাগরের তীরে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের রাজধানী হিসেবে সম্রাট কনস্টানটাইনের নামানুসারে কনস্ট্যান্টিনোপল নগরের পত্তন করা হয়।
- ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মানদের নিকট রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও এর পূর্বাঞ্চল বাইজান্টাইন নামে অক্ষত থেকে যায়।
- কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে ১৪৫৩ সাল পর্যন্ত বাইজান্টাইন সাম্রাজ্য বজায় ছিলো।
- ১৪৫৩ সালে তুর্কি সুলতান দ্বিতীয় মেহমুদের নিকট কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে।
(সূত্রঃ ব্রিটানিকা এবং স্নাতক ইতিহাস)
.
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় প্রত্যাবর্তন করে -
  1. ক) ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  2. খ) ২১ জানুয়ারি, ২০২১
  3. গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  4. ঘ) ২০ জানুয়ারি, ২০২১`
সঠিক উত্তর:
গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
ব্যাখ্যা
- ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির গৃহীত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে।
- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ১ জুন, ২০১৭; যা ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়।
- কিন্তু ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি, ২০২১।
- ১৯ ফেব্রুয়ারি, ২০২১ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
.
‘ইন্ডিকা’ নামক গ্রন্থে কোন সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা পাওয়া যায়?
  1. ক) গুপ্ত সাম্রাজ্য
  2. খ) মৌর্য সাম্রাজ্যে
  3. গ) পাল সাম্রাজ্য
  4. ঘ) সাতবাহন সাম্রাজ্য
সঠিক উত্তর:
খ) মৌর্য সাম্রাজ্যে
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌর্য সাম্রাজ্যে
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত গ্রিকদের আক্রমণ শুধু প্রতিহত নয়, তাদেরকে ভারত থেকে বিতাড়িত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তা মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত। চাণক্য ছিলেন তাঁর প্রধানমন্ত্রী। চাণক্য কৌটিল্য ছদ্মনামে ‘অর্থশাস্ত্র’ নামে এক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ হচ্ছে এই গ্রন্থ। চন্দ্রগুপ্তের সময়ে গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস ভারতবর্ষে আগমন করে ভারতের শাসন প্রকৃতি, ভৌগোলিক বিবরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ইন্ডিকা’তে লিপিবদ্ধ করেন।
[সূত্রঃ ইতিহাস ১ম পত্র, এইচএসসি(উন্মুক্ত)]
.
'আন্তর্জাতিক কর চুক্তি' কাঠামো কোন সংস্থার সম্মেলনে গৃহীত হয়?
  1. ক) WTO
  2. খ) OECD
  3. গ) UNCTAD
  4. ঘ) UNIDO
সঠিক উত্তর:
খ) OECD
উত্তর
সঠিক উত্তর:
খ) OECD
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে বিশ্বব্যাপী বহুজাতিক প্রতিষ্ঠানের উপর ন্যূনতম হারে কর আরোপের বিষয়ে ১৩১ টি দেশ 'আন্তর্জাতিক কর চুক্তি' কাঠামো গ্রহণে  সম্মত হয়। 
- অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) এর সম্মেলনে  'আন্তর্জাতিক কর চুক্তি' ঘোষিত হয় ১ জুলাই ২০২১ সালে।

উৎস: OECD Website
.
রোমান সাম্রাজ্য এর সময়কাল ছিল -
  1. ক) ৭২১ খ্রিস্টপূর্বাব্দ - ৪৯৬ খ্রিষ্টাব্দ
  2. খ) ২৫ খ্রিস্টপূর্বাব্দ - ৩২৫ খ্রিষ্টাব্দ
  3. গ) ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ
  4. ঘ) ৪২৫ খ্রিস্টপূর্বাব্দ - ৪৫৬ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর:
গ) ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা
- রোমান সাম্রাজ্য এর সময়কাল: ২৭ খ্রিস্টপূর্বাব্দ - ৪৭৬ খ্রিষ্টাব্দ 
- প্রাচীন রোম নগরকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
- প্রথম রোমান সম্রাট ছিলেন - অগাস্টাস (Augustus)

সোর্স: ব্রিটানিকা।
.
ঐতিহাসিক 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭২
ব্যাখ্যা
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে।
- এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে।
- এই চুক্তির অধীনে ভারত পাকিস্তানের সকল যুদ্ধবন্দিকে বিনাবিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।

উৎসঃ বাংলাপিডিয়া।
.
ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে প্রাচীন কোন শহরটি অবস্থিত?
  1. ক) আলেক্জান্ড্রিয়া
  2. খ) ব্যাবিলন
  3. গ) স্পার্টা
  4. ঘ) এথেন্স
সঠিক উত্তর:
খ) ব্যাবিলন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাবিলন
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
আবার মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
নগরভিত্তিক সভ্যতা 'মহেঞ্জোদারো' কোন নদীর উপর ভিত্তি করে গড়ে উঠে?
  1. ক) গঙ্গা নদী
  2. খ) সিন্ধু নদী
  3. গ) কৃষ্ণ নদী
  4. ঘ) কাবেরি নদী
সঠিক উত্তর:
খ) সিন্ধু নদী
উত্তর
সঠিক উত্তর:
খ) সিন্ধু নদী
ব্যাখ্যা
তাম্রযুগে ভারতীয় উপমহাদেশে দুটি পৃথক নগরভিত্তিক সভ্যতা গড়ে উঠে। এই দুটি নগরভিত্তিক সভ্যতার নাম হচ্ছে - হরপ্পা (Harappa) ও মহেঞ্জোদারো (Mohenjo-Daro) সভ্যতা। সিন্ধু নদকে (Indus River) কেন্দ্র করে গড়ে উঠেছিলো এই দুটি সভ্যতাকে একত্রে “সিন্ধু সভ্যতা” (Indus civilization) বা “Indus Valley Civilization” বলা হয়। এই সভ্যতাটি প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার প্রায় সমসাময়িক। সিন্ধু সভ্যতা গড়ে তুলে - “দ্রাবিড় জাতি” এবং তারা এই অঞ্চলটিতে ‘পরিকল্পিত নগরী’ গড়ে তোলার মাধ্যমে প্রথম নগরভিত্তিক সভ্যতা নির্মান করে।
➣ সিন্ধু সভ্যতার পতন - আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ বা ১৪০০ অব্দে মধ্য এশিয়া ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে আগত ‘আর্য জাতি’র আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়। অনেক গবেষকের মতে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও সিন্ধু সভ্যতার অনেক নগরী ধ্বংস হয়ে থাকতে পারে।
উৎসঃ ব্রিটানিকা।
.
'গুড ফ্রাইডে ট্রিটি' কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসাবে বিবেচিত?
  1. ক) বসনিয়া
  2. খ) আইসল্যান্ড
  3. গ) কসোভো
  4. ঘ) উত্তর আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
বেলফাস্ট চুক্তি (Belfast Agreement):
উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়।
উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। “বেলফাস্ট চুক্তি”র অপর নাম - Good Friday Agreement।
চুক্তি স্বাক্ষরের তারিখ - ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
চুক্তি কার্যকরের তারিখ - ডিসেম্বর, ১৯৯৯ সাল।
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
উৎসঃ History.com ও Live MCQ Content (Upcoming)
১০.
পৃথিবীর প্রথম মানচিত্র তৈরির কৃতিত্ব কাদের?
  1. ক) গ্রিক
  2. খ) রোমান
  3. গ) আর্য
  4. ঘ) ভারতীয়
সঠিক উত্তর:
ক) গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিক
ব্যাখ্যা
- এনাক্সিমেন্ডার একজন প্রাচীন গ্রিক দার্শনিক। 
- তিনি ছিলেন প্রথম ভূগোলবিদ যিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। 

Source: https://iep.utm.edu
১১.
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ৬ মে, ১৯৭২ সালে
  2. খ) ৭ মে, ২০১৫ সালে
  3. গ) ১৬ মে, ১৯৭৪ সালে
  4. ঘ) ১ আগস্ট, ২০১৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৬ মে, ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ মে, ১৯৭৪ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি (ইন্দিরা-মুজিব চুক্তি) প্রথম স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ অনুমোদন করে ১৯৭৪ সালে কিন্তু ভারত তখন অনুমোদন করেনি‌।
- ৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিট মহল বিনিময় হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১২.
কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার NEW START এর মেয়াদ কত সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে?
  1. ক) ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  2. খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  3. গ) ৫ ফেব্রুয়ারি, ২০২৭
  4. ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২৪
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১০ সালের ৮ এপ্রিল কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে New START (The New Strategic Arms Reduction Treaty) চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১০ বছর মেয়াদী চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি।
- এটির মেয়াদ ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হলে পুনরায় মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

(সূত্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়)
১৩.
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা
  2. খ) নির্ভূলভাবে কাজ করা
  3. গ) অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা
  4. ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
ব্যাখ্যা

কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে

রাখা, নির্ভূলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।
কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না - এটি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয়।
তথ্য সূত্রঃ কম্পিউটার শিক্ষা, পৃষ্ঠা- ২, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
নিচের কোনটি সত্য?
  1. ক) কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী।
  2. খ) কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র গণনা নয় এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
  3. গ) কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

- কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী। সুতরাং অভিধানিক দিক থেকে কম্পিউটারকে আমরা গণনাকারী যন্ত্র হিসাবে অভিহিত করতে পারি।
- কিন্তু কম্পিউটারের সাহায্যে শুধুমাত্র গণনা নয় এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়
- এক কথায় কম্পিউটারকে সংজ্ঞায়িত করা অত্যন্ত কঠিন। তারপরও আমরা নিম্নলিখিতভাবে কম্পিউটারকে সংজ্ঞায়িত করতে পারি।
- কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
- তাছাড়াও গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ অতি দ্রুত ও নির্ভরতার সাথে কম্পিউটার সম্পন্ন করতে পারে।
তথ্যসূত্র: কম্পিউটার শিক্ষা, পৃষ্ঠা- ২, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫.
বাংলাদেশের প্রথম কম্পিউটার (আইবিএম - ১৬২০ সিস্টেম) কোথায় সংরক্ষিত আছে?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
  3. গ) জাতীয় যাদুঘর
  4. ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
ব্যাখ্যা

- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরএ ২০০১ সালের ১৭ জুলাই তথ্যপ্রযুক্তি গ্যালারী চালু হয়।
- এই গ্যালারী চালুর মাধ্যমে কম্পিউটারের বিবর্তন তুলে ধরা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের পরিচয় করিয়ে দেয়া সম্ভব হচ্ছে।
- এটি মূলত বাংলাদেশের প্রথম কম্পিউটার থেকে শুরু করে আধুনিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগ্রহশালা।
- এই গ্যালারীতে আ্যানালগ কম্পিউটার, আইবিএম ১৬২০, আইবিএম ১৪০১, আইবিএম ৩৭০, আইবিএম ৪৩৩১, হানিওয়েল ডি পি এস ৬, আইবিএম পিসি সহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন চার্ট প্রদর্শীত হচ্ছে।।

তথ্যসূত্র: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।

১৬.
আইবিএম - ৪৩৩১ সিস্টেম (মেইনফ্রেম কম্পিউটার) কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা

আইবিএম ৪৩৩১ (IBM-4331) কম্পিউটারটি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। ১৯৭৯ সালে আইবিএম প্রথম কম্পিউটারটি জন সম্মুখে উপস্থাপন করে।

- আইবিএম ৪৩৩১ সিস্টেম (মেইনফ্রেম কমপিউটার) - ১৯৮৬ সালে বুয়েটের কম্পিউটার সেন্টার তৃতীয় প্রজন্মের এই কম্পিউটারটি সংগ্রহ করে।
- বিভিন্ন সময়ে এটিতে নানা সংযোজন বিয়োজন ঘটে। এই সিস্টেমের অপারেটিং সিস্টেম ছিল VM/CMS ।
- এই সিস্টেমে একসংগে প্রায় শতাধিক ব্যাক্তির কাজ করার সুযোগ ছিল তবে এর সঙ্গে সর্বোচ্চ ৩০টি টারমিনাল লাগানো হয়েছিল অর্থাৎ ৩২ জন ব্যবহারকারী এক সঙ্গে এই কম্পিউটারে কাজ করার সুযোগ পেত। 

তথ্যসূত্র: আইবিএম ওয়েবসাইট ও জাতীয় বিজ্ঞান যাদুঘরের ওয়েবসাইট।

১৭.
অপারেটিং সিস্টেম safe mood এ চালু করার জন্য কোন ফাংশনাল কী ব্যবহার করা হয়?
  1. ক) F6
  2. খ) F7
  3. গ) F8
  4. ঘ) F9
সঠিক উত্তর:
গ) F8
উত্তর
সঠিক উত্তর:
গ) F8
ব্যাখ্যা

- F6 ফাংশনাল কি ব্যাবহার করা হয় mouse এর cursor কে internet browser এর address bar এ নিয়ে যেতে চাইলে।
- F7 ফাংশনাল কি ব্যাবহার করা হয় microsoft word এ লেখা বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য।
- F8 ফাংশনাল কি ব্যাবহার করা হয় অপারেটিং সিস্টেম safe mood এ চালু করার জন্য।
- F9 ফাংশনাল কি ব্যাবহার করা হয় কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য।

তথ্যসূত্র: Finacial Express ও ক্লাউড প্লাস।
Link - 1
Link - 2
১৮.
কী বোর্ডের Ctrl, Shift এবং Alt - এই কী (Key) গুলোকে বলা হয় -
  1. ক) Functional Key
  2. খ) Numeric Key
  3. গ) Cursor Movement Key
  4. ঘ) Modifier Key
সঠিক উত্তর:
ঘ) Modifier Key
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Modifier Key
ব্যাখ্যা

- F1 থেকে F12 পর্যন্ত কী গুলোকে Functional Key বলে। ০-৯, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এদের Numeric Key বলে।
- কী বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বিন্যাসের কাজ করা হয় তা Modifier Key।
যেমন - Shift, Alt, Ctrl, Space.
- Arrow Key গুলো মূলত Cursor Movement Key।

১৯.
গ্রাফিক্স কার্ড কী ধরনের ছবি দেখাতে সক্ষম?
  1. ক) এক মাত্রিক
  2. খ) দ্বিমাত্রিক
  3. গ) ত্রিমাত্রিক
  4. ঘ) দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক
সঠিক উত্তর:
ঘ) দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক
ব্যাখ্যা

সকল গ্রাফিক্স কার্ড আমাদের দ্বিমাত্রিক ছবি দেখাতে সক্ষম তবে বর্তমানে ত্রিমাত্রিক ছবি দেখাতে সক্ষম গ্রাফিক্স কার্ড পাওয়া যায়।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি, পৃষ্ঠা- ৩১।

২০.
“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  1. ক) স্টিভ জবস
  2. খ) স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক
  3. গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
  4. ঘ) স্যামুএল টমলিনসন
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
ব্যাখ্যা

“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

২১.
মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম কি?
  1. ক) ম্যাক
  2. খ) উইন্ডোজ
  3. গ) লিনাক্স
  4. ঘ) অ্যানড্রয়েড
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
ব্যাখ্যা

মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম উইন্ডোজ।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

২২.
কোন কোম্পানির হাতে পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) অ্যাপল
  3. গ) আইবিএম
  4. ঘ) মাইক্রোসফট ও অ্যাপল
সঠিক উত্তর:
খ) অ্যাপল
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাপল
ব্যাখ্যা

মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
এ টিকে বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ধরা হয়। এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

পরবর্তীতে,
অ্যাপল কোম্পানি মাইক্রো/পার্সোনাল কম্পিউটার এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- অ্যাপল ১৯৮৪ সালে প্রথম অ্যাপল ম্যাকিনটোশ বাজারজাত করে যা তৎকালীন সময়ের সবচেয়ে ব্যবসা সফল পার্সোনাল কম্পিউটার।

তথ্যসূত্র: americanhistory.si.edu এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

২৩.
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হোন কোন বিজ্ঞানী?
  1. ক) জগদীশ চন্দ্র বসু
  2. খ) অ্যাডা লাভলেস
  3. গ) জেমস ক্লার্ক ম্যাক্স অয়েল
  4. ঘ) গুগ্লিয়েলমো মার্কনি
সঠিক উত্তর:
ক) জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা

বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল জগদীশ চন্দ্র বসু। অ্যাডা লাভলেস algotithm programming এর ধারনা দেন। জেমস ক্লার্ক ম্যাক্স অয়েল electo-magnetic force এর ধারনা দেন। গুগ্লিয়েলমো মার্কনি বেতার যন্ত্রের আবিষ্কারক।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৩ ও ৪।

২৪.
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী অন্যতম প্রতিষ্ঠান "বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল" কত সালে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে?
  1. ক) ১৯৮৮
  2. খ) ১৯৮৯
  3. গ) ১৯৯০
  4. ঘ) ১৯৯১
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষায় প্রশ্নের অপশন সিলেকশনে ভুল থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাংলাদেশ সরকার প্রতিশ্রুত রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী অন্যতম প্রতিষ্ঠান।
- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দেশকে অগ্রগামী করে তুলতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।
- বিসিসি সরকারি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, ই-গভা‍র্ন্যান্স প্রতিষ্ঠা, কানেক্টিভিটি স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আইসিটি সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্পের উন্নয়ন, আইসিটিতে বাংলা ভাষার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ব্রান্ডিং এবং সর্বোপরি দেশে উদ্ভাবনী ও স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করছে।
- প্রথমে ভিন্ন নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ধাপে বিসিসি হিসেবে প্রতিষ্ঠিত হয়ঃ

 - জাতীয় কম্পিউটার কমিটি: ১৯৮৩
- জাতীয় কম্পিউটার বোর্ড: ১৯৮৮
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ: ১৯৮৯
- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন: ১৯৯০

জাতীয় সংসদের ১৯৯০ সালের ৯নং আইন বলে জাতীয় কম্পিউটার বোর্ড-কে রূপান্তরিত করে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল” নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয় যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (পরবর্তীকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীন ন্যস্ত করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ওয়েবসাইট।