পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes২৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
'দূর হ দুঃশাসন' কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. নীলিমা ইব্রাহিম
  2. নির্মলেন্দু গুণ
  3. শামসুর রাহমান
  4. বদরুদ্দীন উমর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ হলোঃ
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- কবিতা অমীমাংসিত রমণী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- তার আগে চাই সমাজতন্ত্র,
- চাষাভুষার কাব্য,
- দূর হ দুঃশাসন,
- প্রথম দিনের সূর্য,
- নিরঞ্জনের পৃথিবী,
- নেই কেন সে পাখি,
- বাংলার মাটি বাংলার জল,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- চিরকালের বাঁশি,
- শিয়রে বাংলাদেশ,
- দুঃখ করো না, বাঁচো ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্যের অন্তর্ভূক্ত নয়-
  1. রৈবতক
  2. কুরুক্ষেত্র
  3. প্রভাস
  4. রঙ্গমতী
সঠিক উত্তর:
রঙ্গমতী
উত্তর
সঠিক উত্তর:
রঙ্গমতী
ব্যাখ্যা

• নবীনচন্দ্র সেন চট্টগ্রামের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন।
• তিনি মূলত কবি ছিলেন।
• তাঁর শ্রেষ্ঠ কাব্য 'পলাশীর যুদ্ধ'।
• এছাড়াও তাঁর রচিত কাব্য- অবকাশ রঞ্জিনী, রঙ্গমতী।
• তাঁর ত্রয়ী মহাকাব্য- 'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস'।
• মহাকাব্য ৩টির নায়ক কৃষ্ণ।
• রৈবতকে কৃষ্ণের আদি, কুরুক্ষেত্রে মধ্য ও প্রভাসে অন্তলীলার কাহিনী বর্ণিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বিজন ভট্টাচার্য রচিত নাটক-
  1. গোত্রান্তর
  2. পাথর
  3. দণ্ডকারণ্য
  4. সমতট
সঠিক উত্তর:
গোত্রান্তর
উত্তর
সঠিক উত্তর:
গোত্রান্তর
ব্যাখ্যা

• গণনাট্য সংঘের অন্যতম অভিনেতা এবং 'নবনাট্য' আন্দোলন'র প্রবক্তা বিজন ভট্টাচার্য।
• তাঁর রচিত বিখ্যাত নাটকঃ
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।
• পাথর ও সমতট নাটকের রচয়িতা মামুনুর রশিদ।
• 'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজে কোন দলকে হোয়াইটওয়াশ করে?
  1. জিম্বাবুয়ে
  2. আয়ারল্যান্ড
  3. কেনিয়া
  4. ওয়েস্ট ইন্ডিজ
সঠিক উত্তর:
ওয়েস্ট ইন্ডিজ
উত্তর
সঠিক উত্তর:
ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে হোয়াইটওয়াশ করে।
উৎসঃ বিসিবির ওয়েবসাইট।
.
'বোমাং সার্কেল' পার্বত্য চট্টগ্রামের কোন জেলা?
  1. রাঙামাটি
  2. খাগড়াছড়ি
  3. চট্টগ্রাম
  4. বান্দরবান
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা

• পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি।
• এগুলো হলোঃ
- চাকমা সার্কেল (রাঙামাটি জেলা),
- মং সার্কেল (খাগড়াছড়ি জেলা) এবং
- বোমাং সার্কেল (বান্দরবান জেলা)
• পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত।
• সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

.
'খাঁচা' চলচ্চিত্রের পরিচালক-
  1. আকরাম খান
  2. তৌকির আহমেদ
  3. তারেক মাসুদ
  4. আবু শাহেদ ইমন
সঠিক উত্তর:
আকরাম খান
উত্তর
সঠিক উত্তর:
আকরাম খান
ব্যাখ্যা

• ২০১৭ সালে ৯০ তম অস্কারে যাওয়া বাংলাদেশী চলচ্চিত্র খাঁচা।
• এর পরিচালক আকরাম খান।
• তৌকির আহমেদ অজ্ঞাতনামা চলচ্চিত্র পরিচালক।
• জালালের গল্প চলচ্চিত্রের পরিচালক আবু শাহেদ ইমন।
• মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ।

.
আগস্ট বিপ্লব সংঘটিত হয়-
  1. কাজিকিস্তানে
  2. ভিয়েতনামে
  3. তিউনিসিয়ায়
  4. সোভিয়েতে
সঠিক উত্তর:
ভিয়েতনামে
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনামে
ব্যাখ্যা

• ১৯৪৫ সালে ভিয়েতনামে আগস্ট বিপ্লব সংঘটিত হয়।
• ২০০৫ সালে টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কিরগিজস্তানে।
• ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায়।
• ২০০৩ সালে রোজ বিপ্লব সংঘটিত হয় জর্জিয়ায়।
• ২০০৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বা কমলা বিপ্লব সংঘটিত হয়।
• আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
• ১৯১৭ সালে রাশিয়ার রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।
• ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।

.
ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে-
  1. গ্রীকরা
  2. ফিনিশীয়রা
  3. চীনারা
  4. মিশরীয়রা
সঠিক উত্তর:
গ্রীকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রীকরা
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।
• ফিনিশীয়রা ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেন ২২ টি।
• আর এই ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে গ্রিকরা।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন-
  1. স্ট্যালিন
  2. লেনিন
  3. গর্ভাচেব
  4. রুশো
সঠিক উত্তর:
স্ট্যালিন
উত্তর
সঠিক উত্তর:
স্ট্যালিন
ব্যাখ্যা

• পৃথিবীর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নকারী রাশিয়া।
• ১৯২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী যোসেফ স্ট্যালিন রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন।
উৎসঃ রাশিয়ার সরকারি ওয়েবসাইট।

১০.
'হিন্ডেনবার্গ লাইন' কোন নিচের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
  1. জার্মানি ও বেলজিয়াম
  2. আফগানিস্তান ও ভারত
  3. জার্মান ও পােল্যান্ড
  4. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সঠিক উত্তর:
জার্মানি ও বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি ও বেলজিয়াম
ব্যাখ্যা
হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line):
অবস্থানঃ জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬-১৭ সালে জার্মানি কর্তৃক এর পশ্চিম ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ। ১৯১৮ সালের ২৯ সেপ্টেম্বর মিত্রবাহিনীর তীব্র আক্রমণে এর পতন হয়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও প্রতিরক্ষা লাইনঃ
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১১.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়-
  1. মেঘালয়
  2. আসাম
  3. মিজোরাম
  4. মণিপুর
সঠিক উত্তর:
মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
মণিপুর
ব্যাখ্যা

• বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।
• রাজ্যগুলো হলোঃ
- আসাম,
- মিজোরাম,
- ত্রিপুরা,
- মেঘালয় ও
- পশ্চিমবঙ্গ।
• মণিপুর ও নাগাল্যান্ড বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য নয়।
উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

১২.
দক্ষিণ আমেরিকার কোন দেশের স্থলবন্দর নেই?
  1. উরুগুয়ে
  2. বলিভিয়া
  3. সুরিনাম
  4. কলম্বিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

• দক্ষিণ আমেরিকার দুটি দেশে কোন দেশের সমুদ্রবন্দর নেই।
• দেশ দুটি হলোঃ প্যারাগুয়ে ও বলিভিয়া।
- এদের নিজস্ব কোনো সমুদ্রবন্দর নেই।
- কারণ দেশ দুটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
- এদের চারপাশে কোনো সমুদ্র নেই।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

প্রশ্নে ভুল থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
১৩.
'রিছাং ঝর্ণা' কোথায় অবস্থিত?
  1. বান্দরবানে
  2. মৌলভীবাজারে
  3. কক্সবাজারে
  4. খাগড়াছড়িতে
সঠিক উত্তর:
খাগড়াছড়িতে
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়িতে
ব্যাখ্যা

- খাগড়াছড়ির অন্যতম সৌন্দর্য ‘রিছাং ঝর্ণা’।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি জলপ্রপাত কক্সবাজারে অবস্থিত।
- 'শৈলপ্রপাত' জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- হামহাম, মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

১৪.
বাংলাদেশের কোন বিভাগের সাথে আন্তর্জাতিক কোন সীমান্ত সংযোগ নেই?
  1. সিলেট
  2. রাজশাহী
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

• বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
• এর মধ্যে ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

১৫.
উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩‌ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
৪ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৪ প্রকার
ব্যাখ্যা

• সমুদ্রতল থেকে অন্তত ১০০০মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
• উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত ৪ প্রকার। যথা-
- ভঙ্গিল পর্বত,
- আগ্নেয় পর্বত,
- চ্যুতি-স্তুপ পর্বত ও
- ল্যাকোলিথ পর্বত।
• ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। পৃথিবীর উচ্চতম অধিকাংশ পর্বত এ শ্রেণীর অন্তর্ভুক্ত।
• এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১৬.
a3 + 3a2b + 3ab2 + b3 এর ঘনমূল কোনটি?
  1. a3 + b3
  2. a + b
  3. a3 - b3
  4. a - b
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা

a3 + 3a2b + 3ab2 + b3
= (a + b)3
সুতরাং (a + b)3 এর ঘনমূল {(a + b)3}1/3
= (a + b)(3 × 1/3)
= a + b

১৭.
p - q = 12 এবং pq = 27 হলে p2 + q2 = কত?
  1. 181
  2. 90
  3. 198
  4. 81
সঠিক উত্তর:
198
উত্তর
সঠিক উত্তর:
198
ব্যাখ্যা

দেওয়া আছে, p + q = 12 এবং pq = 27
এখন, p2 + q2
= (p - q)2 + 2 pq
= 122 + 2 × 27
= 144 + 54
= 198

১৮.
x + y = 8 এবং x - y = 6 হলে x2 + y2 এর মান কত?
  1. 40
  2. 50
  3. 60
  4. 80
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + y = 8 এবং x - y = 6
এখন,
x2 + y2
= 1/2{(x + y)2 + (x - y)2}
= 1/2(82 + 62)
= 1/2(64+36)
= 1/2 × 100
= 50

১৯.
a + b + c = 8 এবং ab + bc + ca = 30 হলে a2 + b2 + c2 এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

দেওয়া আছে,
a + b + c = 8 এবং ab + bc + ca = 30
আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = 82 - 2 . 30
বা, a2 + b2 + c2 = 64 - 60
সুতরাং 2 + b2 + c2 = 4

২০.
16y2 - a2 - 6a - 9 এর একটি উৎপাদক-
  1. a - 3 + 4y
  2. 4y + a - 3
  3. 4y - a + 3
  4. 4y - a - 3
সঠিক উত্তর:
4y - a - 3
উত্তর
সঠিক উত্তর:
4y - a - 3
ব্যাখ্যা

16y2 - a2 - 6a - 9
= 16y2 - (a2 + 6a + 9)
= (4y)2 - (a + 3)2
= (4y + a + 3)(4y - a - 3)

২১.
a2 - 10a - 2ab + 25 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. -8b
  2. 4b
  3. 10b
  4. -4b
সঠিক উত্তর:
10b
উত্তর
সঠিক উত্তর:
10b
ব্যাখ্যা

এখানে, a2 - 10a - 2ab + 25 + b2
= a2 + 25 + b2 - 10a - 2ab
= (-a)2 + 52 + b2 + 2.(-a).5 + 2.(-a).b + 2.5.b
= (-a+5+b)2
সুতরাং 2.5.b বা 10b যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

২২.
x + y = 3 হলে x3 + y3 + 9xy এর মান কত?
  1. 8
  2. 16
  3. 9
  4. 27
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + y = 3
এখন,
x3 + y3 + 9xy
= (x + y)3 - 3xy(x + y) + 9xy
= 33 - 3xy × 3 + 9xy
= 27 - 9xy + 9xy
= 27

২৩.
a2 + a + 1 এর একটি উৎপাদক-
  1. a - √a - 1
  2. a + √a - 1
  3. √a - a - 1
  4. a - √a + 1
সঠিক উত্তর:
a - √a + 1
উত্তর
সঠিক উত্তর:
a - √a + 1
ব্যাখ্যা

a2 + a + 1
= a2 + 2.a.1 + 12 - a
= (a + 1)2 - (√a)2
= (a + 1 + √a)(a + 1 - √a)
= (a + √a + 1)(a - √a + 1)

২৪.
3x - y = 7 এবং 2x + y = 3 হলে সমীকরণে (x, y) = কত?
  1. (1, 1)
  2. (-1, 2)
  3. (3, 2)
  4. (2, -1)
সঠিক উত্তর:
(2, -1)
উত্তর
সঠিক উত্তর:
(2, -1)
ব্যাখ্যা

দেওয়া আছে,
3x - y = 7 ....... (১)
এবং 2x + y = 3 .......... (২)

১ + ২ করে পাই,
5x = 10
বা, x = 2

২ নং সমীকরণে x = 2 বসিয়ে পাই,
2×2 + y = 3
বা, y = 3 - 4

সুতরাং , y = - 1
সুতরাং নির্ণেয় সমাধান (x, y) = (2, -1)