পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ৫ আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. বৈশ্বিক ইতিহাস ও সভ্যতা ২. আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ৩. ভূ-রাজনীতি উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
গাম্বিয়ার সঠিক অবস্থান কোনটি?
  1. উত্তর আফ্রিকা
  2. পশ্চিম আফ্রিকা
  3. দক্ষিণ আফ্রিকা
  4. পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা

গাম্বিয়া:
- গাম্বিয়া পশ্চিম আফ্রিকার ছোট দেশ।
- এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে এবং সেনেগাল দ্বারা বেষ্টিত।
- এটি গাম্বিয়া নদীকে ঘিরে একটি দীর্ঘ সরু ভূমিখণ্ড নিয়ে গঠিত।
- ভূমিটি সমতল এবং নদীটি নাব্য।
- ১৯ শতকে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে অঞ্চলিক সমঝোতার ফলে এর অদ্ভুত আকার ও আকৃতি সৃষ্টি হয়।
- ২০ শতকে গাম্বিয়া ও সেনেগালকে একত্রিত করার চেষ্টা করা হয়,
- যার ফলে স্বল্পস্থায়ী সেনেগাম্বিয়া কনফেডারেশন (১৯৮২–৮৯) গঠিত হয়।

পশ্চিম আফ্রিকার দেশগুলো হলো:
- বেনিন, বুরকিনা ফাসো, কেপ ভার্দে, ক্যামেরুন, চাদ, আইভরি কোস্ট, নিরক্ষীয় গিনি, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সিয়েরা লিওন, টোগো। 

সূত্র: ব্রিটানিকা।

.
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. আফগান যুদ্ধ
  3. প্রথম বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
.
The Great Ocean Road কোথায় অবস্থিত?
  1. কানাডা
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• The Great Ocean Road:
- The Great Ocean Road অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন সড়ক।
- এটি ভিক্টোরিয়ার দক্ষিণ উপকূলের পাশাপাশি ২৫৪ কিলোমিটার (১৫৭ মাইল) দীর্ঘ একটি পথ, যা বারমুডা থেকে Twelve Apostles পর্যন্ত বিস্তৃত।
- এই সড়কটি বিশ্বের অন্যতম সুন্দর রোড ট্রিপ গন্তব্য হিসেবে পরিচিত, যেখানে পর্যটকরা উপকূলীয় দৃশ্য, মহাসমুদ্রের দৃশ্য, ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
-------------------

• অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ।
- দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- সিডনী অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর।
- দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
  1. মার্টিন লুথার কিং
  2. জর্জ ওয়াশিংটন
  3. জন এফ কেনেডি
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। সর্বশেষ অঙ্গরাজ্য ছিল হাওয়াই। পতাকায় ৫০টি তারা রয়েছে, যা প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে।
- যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে কংগ্রেস, এটি দ্বিকক্ষ বিশিষ্ট। কংগ্রেসের নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট, জো বাইডেন, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, যিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স। ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন, যিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন। আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।

সূত্র - Britannica.com
.
ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ১৬৪৮ সালে
  2. ১৬৪২ সালে
  3. ১৬৪১ সালে
  4. ১৬৪০ সালে
সঠিক উত্তর:
১৬৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৬৪৮ সালে
ব্যাখ্যা
Thirty Years War:
- ইউরোপে ধর্মকেন্দ্রিক যুদ্ধের সর্বশেষ উদাহরণ ছিলো ত্রিশ বছরব্যাপী যুদ্ধ।
- প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গের-এর প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গকে পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এসব নিয়েই যুদ্ধ প্রলম্বিত হতে থাকে।
- ধর্মান্ধতা, স্বার্থপরতা, নিজেদের উচ্চাকাংক্ষা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপের সকল দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'হায়ারোগ্লিফিক' কোন সভ্যতার প্রাচীনতম লিখন পদ্ধতি?
  1. ব্যাবিলনীয় সভ্যতা
  2. পারস্য সভ্যতা
  3. সুমেরীয় সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ার-ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- মিশরীয় সভ্যতার চিত্রলিপির নাম - হায়ারোগ্লিফিক।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক মিশরীয়রা।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
  1. নিউজিল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

পরবর্তীতে,
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

উৎস: Ministry for Women New Zealand ওয়েবসাইট।
.
নতুন সংবিধান অনুযায়ী, নেপালের বর্তমান নাম কী?
  1. Democratic Republic of Nepal
  2. Federal Democratic Republic of Nepal
  3. Peoples Republic of Nepal
  4. Federal Republic of Nepal
সঠিক উত্তর:
Federal Democratic Republic of Nepal
উত্তর
সঠিক উত্তর:
Federal Democratic Republic of Nepal
ব্যাখ্যা
• নেপাল:
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র।
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।
- নতুন সংবিধান অনুযায়ী, নেপালের বর্তমান নাম Federal Democratic Republic of Nepal.

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্রিটানিকা, নেপালের সংবিধান (লিঙ্ক)।
.
নিচের কোন ব্যক্তি বর্ণবাদ বিরোধী কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন না?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. আর্চবিশপ ডেসমন্ড টুটু
  3. এফ ডব্লিউ ডি ক্লার্ক
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
এফ ডব্লিউ ডি ক্লার্ক
উত্তর
সঠিক উত্তর:
এফ ডব্লিউ ডি ক্লার্ক
ব্যাখ্যা
- এফ ডব্লিউ ডি ক্লার্ক বর্ণবাদ বিরোধী কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন না 

এফ ডব্লিউ ডি ক্লার্ক:
- এফ ডব্লিউ ডি ক্লার্ক ছিলেন দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।
- ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের প্রশাসনিক প্রধান ছিলেন এফ ডব্লিউ ডি ক্লার্ক।
- ১৯৯০ সালে প্রেসিডেন্ট হিসেবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলার সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি।
- দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও নতুন যুগের সূচনার কৃতিত্ব নেলসন ম্যান্ডেলার সঙ্গে তাঁকেও দেয় ইতিহাস।

অন্যদিকে: 
আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।
- ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।
- ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং ছিলেন আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী।
- যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।
- মার্টিন লুথার কিং আমেরিকায় বর্ণবৈষম্য দূর করার পেছনে একজন অগ্রদূত হিসেবে কাজ করেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন।
- ভাষণটি সবাই এখন 'I have a dream' শিরোনামে জানে।
- এই ভাষণে উঠে এসেছে নিগ্রোদের প্রতি অত্যাচারের কথা, তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা।

নেলসন মেন্ডেলা:
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।।
- তিনি ২৭ বছর কারাবাসে কাটান।
- কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

উৎস: Britannica.
১০.
উম্মে কাসর (Umm Qasr) কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ইরান
  2. সিরিয়া
  3. মিশর
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- উম্মে কাসর (Umm Qasr) ইরাকের প্রধান সমুদ্রবন্দর।  

বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দর:
- আকাবা: জর্ডানের সমুদ্রবন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- হাইফা: ইসরাইলের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।
- হ্যামারফাস্ট: নরওয়ের সমুদ্রবন্দর।
----------------

ইরাক:
- ইরাক একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র।
- এর দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত।
- ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া, এটি সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত।
- ইরাকের রাজধানী বাগদাদ। এখানকার প্রধান ভাষা আরবি এবং মুদ্রার নাম দিনার।  
- ইরাক একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ১৯৩২ সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।

সূত্র: ব্রিটানিকা। 
১১.
'লৌহ মানবী' নামে পরিচিত কে? 
  1. বেনজির ভুট্টো
  2. অং সান সুচি
  3. মার্গারেট থ্যাচার
  4. ইন্ধিরা গান্ধী
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে: 
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 
- অং সান সুচি মিয়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেত্রী।
- ইন্দিরা গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

সূত্র - Britannica.com
১২.
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিলো কী?
  1. গেপোস্টা
  2. ডিএফবি
  3. সাভাক
  4. গেস্টাপো
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাড্লফ হিটলার জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- এডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে। 
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- তাঁর আত্মজীবনীর নাম Mein Kamph.
- 'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি' -উক্তিটি এডলফ হিটলার-এর।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন হিটলার।

উল্লেখ্য,
- সাভাক (SAVAK) ছিল ইরানের শাহ মোহাম্মদ রেজা পেহলভি সরকারের গোপন পুলিশ এবং নিরাপত্তা সংস্থা।

উৎস: Britannica.
১৩.
কোন দেশে Yellow Vest (ইয়েলো ভেস্ট) আন্দোলন হয়েছিলো?
  1. ফ্রান্স
  2. সিরিয়া
  3. নেপাল
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
Yellow Vest আন্দোলন:
- Yellow Vest (ইয়েলো ভেস্ট) আন্দোলন ফ্রান্সে হয়েছিলো।
- এই আন্দোলনটি ফ্রান্সের সাধারণ জনগণের একটি প্রতিবাদ আন্দোলন,
- যা ২০১৮ সালে জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপের বিরোধিতা করে শুরু হয়েছিল।
- আন্দোলনকারীরা সাধারণত ট্যাক্সিচালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদ করেন,
- যার ফলে আন্দোলনের নাম হয় 'ইয়েলো ভেস্ট'।
- আন্দোলনটি মূলত মধ্যবিত্ত শ্রেণির জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরোধিতা এবং
- প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে সংগঠিত হয়েছিল।

সূত্র: প্রথম আলো ও আল জাজিরা।
১৪.
"ভাইমার প্রজাতন্ত্র" কোন দেশের সাথে জড়িত?
  1. রাশিয়া
  2. ইতালি
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
ভাইমার প্রজাতন্ত্র: 
- ভাইমার প্রজাতন্ত্র ছিল জার্মানির প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, এটি ১৯১৯ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত টিকে ছিল।
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর ১৯১৮ সালের নভেম্বরে কায়সার উইলহেম দ্বিতীয় তার ক্ষমতা ত্যাগ করার পর, জার্মানির শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়। ১৯১৯ সালে ভাইমার শহরে জার্মানির নতুন সংবিধান তৈরি করা হয় এবং এই সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ভাইমার প্রজাতন্ত্রের অধীনে জার্মানিতে একটি সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এটি আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং বাম ও ডানপন্থী উগ্রতার কারণে বেশ দুর্বল হয়ে পড়ে। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং ভাইমার প্রজাতন্ত্রের অবসান ঘটে, এটি শেষ পর্যন্ত নাৎসি শাসনের সূচনা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ব্রিটানিকা।
১৫.
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. জাকির হোসেন
  2. ড. রাজেন্দ্র প্রসাদ
  3. জওহরলাল নেহেরু
  4. প্রতিভা পাতিল
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

এছাড়াও,
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহেরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Ministry of External Affairs.
১৬.
ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম কী?
  1. ইন্ডিপেন্ডেন্ট রাশিয়া
  2. ইউনাইটেড রাশিয়া
  3. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
  4. পার্টি অব রাশিয়ান রিজভিটালাইজেশন
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার রাজনীতি এবং ভ্লাদিমির পুতিন:
- ভ্লাদিমির পুতিন ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
- প্রথমে তার পূর্বসূরি বরিস ইয়েলতসিনের দ্বারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন ১৯৯৯ সালে।
- ২০০০ সালের মার্চে তিনি প্রথমবার নির্বাচনে জয়লাভ করেন।
- ২০০০ - ২০০৮ পর্যন্ত তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
- ২০০৮ - ২০১২ পর্যন্ত তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করে।
- ২০১২ - বর্তমান পর্যন্ত তিনি পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত আছেন।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ডুমা রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ গঠন করে এবং স্টেট কাউন্সিল ছিল উচ্চকক্ষ।
- ১৯৭৫-১৯৯১ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি সদস্য ছিলেন।

উৎস: রয়টার্স ও বিবিসি পত্রিকা রিপোর্ট, ব্রিটানিকা।
১৭.
পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় কোন সভ্যতায়?
  1. গ্রিক সভ্যতায়
  2. সিন্ধু সভ্যতায়
  3. রোমান সভ্যতায়
  4. মিশরীয় সভ্যতায়
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
ব্যাখ্যা
• সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. মিশর
  2. সৌদি আরব
  3. ইরান
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
• ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

এছাড়াও,
- ২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে।
- এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে

উৎস: ফিলিস্তিন সরকারের ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১৯.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না?
  1. ইতালি
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- 'যুক্তরাষ্ট্র' দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

এছাড়াও, 
- ১৯৪১ সালের ৮ ডিসেম্বর, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করে। এর ফলে যুদ্ধের কৌশল এবং পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়।
- ৭ মে ১৯৪৫ সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, যা ইউরোপীয় মঞ্চে যুদ্ধের সমাপ্তির সূচনা করে। এরপর, ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল, যখন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

সূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
২০.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নেই?
  1. ইয়েমেন
  2. ইসরায়েল
  3. মঙ্গোলিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
ব্যাখ্যা
- মঙ্গোলিয়ায় সমুদ্র বন্দর নেই।  

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

অন্যদিকে: 
- এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
- বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
- হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২১.
আফ্রিকার দেশ ইসোয়াতিনি (Eswatini) এর পূর্ব নাম কী?
  1. ম্যাসিল্যান্ড
  2. সোয়াজিল্যান্ড
  3. জলোল্যান্ড
  4. ইসোয়াল্যান্ড
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
ব্যাখ্যা
ইসোয়াতিনি:
- ইসোয়াতিনি দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তে মোজাম্বিকের সঙ্গে সীমান্তবর্তী একটি স্থলবেষ্টিত দেশ।
- এর দৈর্ঘ্য প্রায় ১১০ মাইল (১৭৫ কিমি) উত্তর থেকে দক্ষিণে এবং সর্বোচ্চ প্রস্থে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত।
- ইসোয়াতিনি দীর্ঘকাল সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
- সোয়াজিল্যান্ড তাদের দেশের নাম পরিবর্তন করে Kingdom of Eswatini নামে যাত্রা শুরু করেছে।
- নাম বদলের ঘোষণা দিয়েছেন দেশটির তৃতীয় রাজা মাসাওয়তি।

সূত্র: ব্রিটানিকা।
২২.
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
  1. জন লককে
  2. নেপোলিয়ানকে
  3. রুশোকে
  4. ভলতেয়ারকে
সঠিক উত্তর:
নেপোলিয়ানকে
উত্তর
সঠিক উত্তর:
নেপোলিয়ানকে
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- চতুর্দশ লুইয়ের শাসনামলে (১৬৫১-১৭১৫ খ্রি.) ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়।
- তবে তার সাম্রাজ্যবাদী নীতি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেয়।
- তার পুত্র পঞ্চদশ লুই (১৭১৫-১৭৭৪ খি.) এর অমিতব্যায়িতা জন্য এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
- ষোড়শ লুই ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
- আর্থ সামাজিক বৈষম্য রাজনৈতিক দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে ১৭৮৯ সলে এক বিষ্ফোরক পরিস্থিতির সৃষ্টি করে।
- ঐতিহাসিক আলফ্রেড কোবান (Alfred Cobban) এই অবস্থাকে অনেক ছোট বড় খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করেছেন। 
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল কারাদুর্গ আক্রমণ ও এর পতনের মধ্য দিয়ে সূচিত হয় বিশ্ব ইতিহাসের এক নতুন অধ্যায় যা বিখ্যাত হয়েছে ফরাসি বিপ্লব নামে।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় - নেপোলিয়ানকে।

উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
'অপারেশন ওভারলর্ড’ অভিযানের মূল দায়িত্বে ছিলেন কে?
  1. জর্জ এস প্যাটন
  2. বার্নার্ড মন্টগোমারি
  3. ডগলাস ম্যাকআর্থার
  4. ডি আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
ডি আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ডি আইজেনহাওয়ার
ব্যাখ্যা
• অপারেশন ওভারলর্ড (Operation Overlord):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।
- অপারেশন ওভারলর্ড এর আওতায় জার্মানির দখল করা এলাকায় মিত্র বাহিনীর হামলার পরিকল্পনা করা হয়।
- এই অভিযানের দায়িত্ব ছিলেন মার্কিন জেনারেল ডি আইজেনহাওয়ার।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু অপারেশন:
• অপারেশন গেরোনিমো (Operation Geronimo):
- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে গোপন অপারেশনটি পরিচালিত হয়েছিল, তার কোড নাম 'অপারেশন গেরোনিমো'।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সি সিল্ক'-এর সদস্যরা ২০১১ সালের ২ জুন ভোরবেলায় পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি ভবনে এই অপারেশনটি পরিচালনা করে।
- ওই ভবনে বিন লাদেনকে পাওয়া যায় এবং তাকে হত্যা করা হয়।
- পরে তার মৃতদেহ সাগরে ভাসিয়ে দেয়া হয়।
- দীর্ঘ ১০ বছর মার্কিন গোয়েন্দারা তাকে খুঁজছিল।

• অপারেশন ডিপ ফ্রিজ (Operation Deep Freeze-ODF):
- এন্টারটিকা মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব অভিযান পরিচালিত করেছে তা ‘অপারেশন ডিপ ফ্রিজ' নামে পরিচিত।

• অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn):
- লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম অপারেশন অডিসি ডন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।

• অপারেশন ওভারলর্ড (Operation Overlord):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৪.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমানে কোথায় অবস্থিত?
  1. তুরস্ক
  2. গ্রীস
  3. মিশর
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ইতিহাস এবং অবস্থান:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।