পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
পরীক্ষা - ১৬ পার্ট-১) English Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word A to H] পার্ট-২) বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক। ২. অন্যান্য লেখকগণ: শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও সম-সাময়িক গুরুত্বপূর্ণ লেখক। পার্ট-৩) সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান: ১. পৃথিবী সৃষ্টির ইতিহাস, মহাকর্ষ-অভিকর্ষ, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা, বিভিন্ন রশ্মি ও তার ব্যবহার, ইলেক্ট্রনিক্স, মহাকাশ ও জ্যাতির্বিজ্ঞান, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান ইত্যাদি। ২. বায়ুমণ্ডল, বারিমণ্ডল, টাইড, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, জোয়ার-ভাটা, জীব-বৈচিত্র, পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ও এর ব্যবহার, আধুনিক ভূগোল সম্পর্কিত অন্যান্য বিষয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
I know that Azmal stole the watch.
Here, the underlined clause is-
  1. Principle Clause
  2. Subordinate Clause
  3. Adverb clause
  4. Adjective Clause
সঠিক উত্তর:
Subordinate Clause
উত্তর
সঠিক উত্তর:
Subordinate Clause
ব্যাখ্যা
• Correct Answer: খ) Subordinate Clause.

- "I know that Azmal stole the watch."
- এই বাক্যে 'that Azmal stole the watch' অংশটি একটি subordinate clause.
- এটি একা সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না।
- এটি “I know” (Principle clause) এর উপর নির্ভর করে।
- এটি মূলত একটি noun clause, কিন্তু যেহেতু এটি প্রধান clause-এর অধীন, তাই একে subordinate clause বলা হয়।

- Principal Clause: I know,
- Subordinate Clause (Noun Clause): that Azmal stole the watch,

- Subordinate clause:
- যে Clause দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না Principle Clause এর সাহায্য লাগে তাকে Subordinate Clause বলে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
'Because I was late, I could not enter the seminar.'
What type of clause is: "Because I was late"?
  1. Adjective clause
  2. Noun clause
  3. Coordinate clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Adverb clause.

• Because I was late, I could not enter the seminar.
- বাক্যে "Because I was late" অংশটি একটি adverb clause, 
- এটি মূল ক্রিয়া "could not enter" কে ব্যাখ্যা করছে : অর্থাৎ, কেন সেমিনারে ঢুকতে পারেননি তার উত্তর দিয়েছে।
- এটি because (একটি subordinating conjunction) দিয়ে শুরু হয়েছে।
- এটি কারণ বোঝায়, তাই এটি একটি Adverb Clause of Reason.

Adverb Clause:
- যে সকল Clause বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর কাজ করে তাদেরকে Adverbial Clause বলে।

Other options:

ক) Adjective clause
- যে clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।

Example- "The book that I borrowed from the library is very interesting."
In this sentence, "that I borrowed from the library" is the adjective clause.

খ) Noun clause
- যে clause বাক্যে Noun এর কাজ করে তাদেরকে Noun clause বলে। এটি বাক্যের Subject বা Object হিসেবে কাজ করে।

- Example: What she said shocked everyone.
- এই বাক্যে 'What she said' - Acts as the subject of the sentence.
- এটি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই noun clause.

গ) Coordinate clause
- যখন দুই বা ততোধিক সমশ্রেণীর Clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে বলে Coordinate clause.
- He came and he saw everything.
- এখানে He came এবং he saw everything উভয় এই Coordinate clause.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
What is the meaning of the word “Benevolent”?
  1. Cruel
  2. Kind
  3. Lazy
  4. Angry
সঠিক উত্তর:
Kind
উত্তর
সঠিক উত্তর:
Kind
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Kind.

Benevolent (Adj)
Bangla Meaning: দয়ালু; সদাশয়।
English Meaning: marked by or disposed to doing good.

খ) Kind (Noun, Adj)
Bangla Meaning: সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।
English Meaning: a group united by common traits or interests: category.

Other options:
ক) Cruel
Bangla Meaning: নিষ্ঠুর; নির্দয়।
English Meaning: disposed to inflict pain or suffering: devoid of humane feelings.

গ) Lazy (Adj, Verb)
Bangla Meaning: অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন
English Meaning: encouraging inactivity or indolence.

ঘ) Angry (Adj)
Bangla Meaning: ক্রুদ্ধ; রুষ্ট।
English Meaning: feeling or showing anger.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
What type of clause is “which he bought yesterday”
in this sentence:
“The car which he bought yesterday is expensive”?
  1. Adjective clause
  2. Noun clause
  3. Adverb clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Adjective clause.

In the sentence:
"The car which he bought yesterday is expensive,"
- এই বক্যে clause টি "which he bought yesterday", noun "car" কে বর্ণনা করেছে,
- কোন গাড়িটি expensive,
- Clause টি relative pronoun "which"- দিয়ে শুরু হয়েছে। 
- তাই clause টি Adjective Clause.

Adjective Clause: 
- যে clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।

Other options:
খ) Noun clause
- যে clause বাক্যে Noun এর কাজ করে তাদেরকে Noun clause বলে। এটি বাক্যের Subject বা Object হিসেবে কাজ করে।

- Example: What she said shocked everyone.
- এই বাক্যে 'What she said' - Acts as the subject of the sentence.
- এটি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই noun clause.

গ) Adverb clause
- যে সকল Clause বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর কাজ করে তাদেরকে Adverbial Clause বলে।
• Because I was late, I could not enter the seminar.
- বাক্যে "Because I was late" অংশটি একটি adverb clause.

ঘ) Principal clause
- যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর উপর নিওরভরশীল নয় তাকে বলে principle clause.
- Example: I have a cow which is red. 
- Underlined, clause টি Principle clause.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which word is similar in meaning to “Candid”?
  1. Secretive
  2. Honest
  3. Rude
  4. Hesitant
সঠিক উত্তর:
Honest
উত্তর
সঠিক উত্তর:
Honest
ব্যাখ্যা
Correct Answer- খ) Honest.

Candid (Adj, Noun)
- Bangla Meaning: অকপট; মনখোলা; সরল।
- English Meaning: marked by honest, sincere expression.

খ) Honest (Adj, Adv)
- Bangla Meaning: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
- English Meaning: free from fraud or deception: legitimate, truthful.

Other options:
ক) Secretive
- Bangla Meaning: গোপন রাখতে অভ্যস্ত; নিজের চিন্তা, অনুভূতি, অভিপ্রায় ইত্যাদি লুকানোর প্রবণতাবিশিষ্ট; গূঢ়প্রকৃতি; গোপনপ্রবণ; গোপনতাপ্রিয়।
- English Meaning: disposed to secrecy : not open or outgoing in speech, activity, or purposes.

গ) Rude
- Bangla Meaning: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- English Meaning: being in a rough or unfinished state: crude.

ঘ) Hesitant
- Bangla Meaning: দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত।
- English Meaning: slow to act or proceed (as from fear, indecision, or unwillingness) : tending to hesitate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
Which sentence contains an adjective clause?
  1. The house that Jack built is old.
  2. When she arrived, we cheered.
  3. I don’t understand why he left.
  4. He left before I arrived.
সঠিক উত্তর:
The house that Jack built is old.
উত্তর
সঠিক উত্তর:
The house that Jack built is old.
ব্যাখ্যা
• Correct Answer: The house that Jack built is old.

- "The house that Jack built is old."-
- "that Jack built" অংশটি "house" (noun) কে ব্যাখ্যা করছে — অর্থাৎ কোন বাড়ি পুরনো তা বোঝাচ্ছে।
- এটি একটি adjective clause, কারণ এটি noun- (house) কে বর্ণনা করছে।

• Other options:
খ) When she arrived, we cheered:  verb 'arrived' কে modify করে (কখন) অর্থাৎ সময় বুঝায় তাই Adverb clause of time,
গ) I don’t understand why he left: Understand এর Object হিসেবে বসেছে তাই Noun clause, 
ঘ) He left before I arrived: verb 'left' কে modify করে (কখন) অর্থাৎ সময় বুঝায় তাই Adverb clause of time.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
He answered the question as if he knew everything.
What type of clause is the underlined part?
  1. Noun clause
  2. Adverb clause of manner
  3. Adjective clause
  4. Adverbal clause of purpose
সঠিক উত্তর:
Adverb clause of manner
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of manner
ব্যাখ্যা
• Correct Answer: Adverb clause of manner.

- "He answered the question as if he knew everything",
- The underlined clause "as if he knew everything":
Which,
- Tells how he answered the question: describes the manner of the action.
- Subordinating conjunction "as if" দিয়ে শুরু হয়েছে।
- "as if he knew everything" অংশটি কিভাবে সে প্রশ্নের উত্তর দিল- তা বোঝাচ্ছে।
- এটি কর্মের ভঙ্গি (manner) বোঝায়,
- শুরু হয়েছে as if দিয়ে, যা adverb clause of manner নির্দেশ করে।

Other options:
ক) Noun clause
- যে clause বাক্যে Noun এর কাজ করে তাদেরকে Noun clause বলে। এটি বাক্যের Subject বা Object হিসেবে কাজ করে।

- Example: What she said shocked everyone.
- এই বাক্যে 'What she said' - Acts as the subject of the sentence.
- এটি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই noun clause.

গ) Adjective clause
- যে clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।
- Example- "The book that I borrowed from the library is very interesting."
- In this sentence, "that I borrowed from the library" is the adjective clause.

ঘ) Adverbal clause of purpose
- that, so that - ইত্যাদি দ্বারা কোন clause শুরু হলে তা একাটি purpose বা উদ্দেশ্য বুঝায়। এজন্য এই জাতীয় clause - কে বলে Adverbal clause of purpose.
- Example: We eat so that we may live.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
An "eloquent" speaker is:
  1. Inarticulate
  2. Fluent
  3. Mumbling
  4. Shy
সঠিক উত্তর:
Fluent
উত্তর
সঠিক উত্তর:
Fluent
ব্যাখ্যা
• Correct Answer: খ) Fluent.

• Eloquent (Adj)
- Bangla Meaning: বাকপটুতা; বাগ্মিতা।
- English Meaning: marked by forceful and fluent expression.

খ) Fluent (Adj)
- Bangla Meaning: কোনো ভাষায় সাবলীল, যখন একজন সহজে, ভালোভাবে এবং দ্রুত একটি ভাষা বলতে পারে।
- English Meaning: capable of flowing.

Other Options:
ক) Inarticulate
- Bangla Meaning: অসংলগ্ন; অস্পষ্টভাবে উচ্চারিত।
- English Meaning: incapable of giving coherent, clear, or effective expression to one's ideas or feelings.

গ) Mumbling
- Bangla Meaning: অস্পষ্টভাবে বলা / বিড়বিড় করে বলা।
- English Meaning: to utter words in a low confused indistinct manner.

ঘ) Shy
- Bangla Meaning: লাজুক।
- English Meaning: hesitant in committing oneself.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
.
Identify the clause type in the underlined part of the sentence: "If you work hard, you will succeed."
  1. Adjective clause
  2. Adverb clause of reason
  3. Adverb clause of condition
  4. Noun clause
সঠিক উত্তর:
Adverb clause of condition
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of condition
ব্যাখ্যা
Correct Answer: Adverb clause of condition.

- "If you work hard, you will succeed."- এই বাক্যে,
- "If you work hard" অংশটি ব্যাখ্যা করছে যে কোন শর্তে সফল হওয়া সম্ভব।
- এটি if দিয়ে শুরু হয়েছে, যা শর্ত (condition) বোঝায়।
- এটি মূল verb "will succeed" কে ব্যাখ্যা করছে।
- তাই এটি একটি Adverb Clause of Condition.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১০.
Which word is a synonym for "frugal"?
  1. Wasteful
  2. Extravagant
  3. Thrifty
  4. Lavish
সঠিক উত্তর:
Thrifty
উত্তর
সঠিক উত্তর:
Thrifty
ব্যাখ্যা

• Correct Answer: গ) Thrifty.

• Frugal (Adj)
- Bangla Meaning: মিতব্যয়ী; হিসাবি।
- English Meaning: characterized by or reflecting economy in the use of resources.

গ) Thrifty (Adj)
- Bangla Meaning: মিতব্যয়ী।
- English Meaning: thriving by industry and frugality.

• Other Options:

ক) Wasteful
- Bangla Meaning: অপব্যয়ী; অপচয়ী।
- English Meaning: given to or marked by waste: lavish, prodigal.

খ) Extravagant
- Bangla Meaning: অসংযত, অযৌক্তিক, বেহিসাব।
- English Meaning: exceeding the limits of reason or necessity.

ঘ) Lavish
- Bangla Meaning: বহুমুল্য, প্রচুর, বিলাসবহুল, জাঁকজমকপূর্ণ, অত্যন্ত উদার, মুক্তহস্ত। 
- English Meaning: expended or produced in abundance.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১১.
In “I know that she is honest”, what kind of clause is “that she is honest”?
  1. Adverb clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Main clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
Correct Answer: Noun clause.

- "I know that she is honest" — এই বাক্যে,
- "that she is honest" অংশটি know (Verb) এর object হিসাবে কাজ করছে।
- "আমি কী জানি?" এই প্রশ্নের উত্তর দেয়। That she is honest.
- এই অংশটি একটি noun-এর কাজ করছে, তাই এটিকে noun clause বলা হয়।

Other options:

ক) Adverb clause
- যে সকল Clause বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর কাজ করে তাদেরকে Adverbial Clause বলে।
• Because I was late, I could not enter the seminar.
- বাক্যে "Because I was late" অংশটি একটি adverb clause.

গ) Adjective clause
- যে clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।
- Example- "The book that I borrowed from the library is very interesting."
- In this sentence, "that I borrowed from the library" is the adjective clause.

ঘ) Main clause
- যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর উপর নিওরভরশীল নয় তাকে বলে principle clause বা main clause.
- Example: I have a cow which is red.
- Underlined, clause টি Main clause.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১২.
Which word is the antonym of "gregarious"?
  1. Outgoing
  2. Reclusive
  3. Friendly
  4. Talkative
সঠিক উত্তর:
Reclusive
উত্তর
সঠিক উত্তর:
Reclusive
ব্যাখ্যা
• The antonym of "gregarious" is- খ) Reclusive.

• Gregarious (Adj)
- Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।
- English Meaning: tending to associate with others of one's kind: social.

খ) Reclusive (Adj)
- Bangla Meaning: যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন।
- English Meaning: seeking solitude: retiring from society.

Other Options:
ক) Outgoing
- Bangla Meaning: বহির্গামী, বহির্মুখী, বিদায়ী।
- English Meaning: going away: departing.

গ) Friendly
- Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ।
- English Meaning: of, relating to, or befitting a friend.

ঘ) Talkative
- Bangla Meaning: গল্পপ্রিয়, বাচাল।
- English Meaning: given to talking.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৩.
“I don’t care why he left” – what kind of clause is “why he left”?
  1. Adjective clause
  2. Noun clause
  3. Adverb clause
  4. Prepositional phrase
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
Correct Answer: Noun clause.

বাক্যটি: "I don’t care why he left."

- এখানে "why he left" অংশটি হলো একটি noun clause.
- এটি care, Verb এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
- যদি (Verb) কে প্রশ্ন করি: "আমি কী নিয়ে চিন্তা করি না?" তাহলে উত্তর আসে, সে কেন চলে গেছে।
- যেহেতু, এটি noun-এর মত ব্যবহার হয়েছে, তাই এটি noun clause.

Noun clause:
- যে সব subordinate clause, noun এর কাজ করে তাকে noun clause বলে।
- Verb এর Subject হিসেবে কাজ করে,
- Verb এর Object হিসেবে কাজ করে,

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
"When the bell rings, the students leave."
Which is the principal clause?
  1. When the bell rings
  2. the students leave
  3. bell rings
  4. rings, the students
সঠিক উত্তর:
the students leave
উত্তর
সঠিক উত্তর:
the students leave
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) the students leave.

• "When the bell rings, the students leave."
- "When the bell rings" একটি subordinate clause: এটি সময় নির্দেশ করে, পূর্ণ অর্থ দেয় না।
- "the students leave" একটি principal clause, কারণ এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য কারো উপর নির্ভরশীল নয়, এটি একটি পূর্ণ বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে।

• Principal Clause:
- যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাকে বলে, Principle clause.
- "When the bell rings, the students leave."
- "the students leave" একটি principal clause.

Subordinate clause:
- যে clause, principle clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে।
"When the bell rings, the students leave."
- 'When the bell rings' একটি Subordinate clause.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৫.
What is the antonym of "gluttony"?
  1. Greed
  2. Overeating
  3. Abstemiousness
  4. Hunger
সঠিক উত্তর:
Abstemiousness
উত্তর
সঠিক উত্তর:
Abstemiousness
ব্যাখ্যা
• Correct Answer: গ) Abstemiousness.

Gluttony (Noun)
- Bangla Meaning: পেটপূজা; ঔদরিকতা; পেটুকবৃত্তি।
- English Meaning: excess in eating or drinking.

গ) Abstemiousness (Noun)
- Bangla Meaning: মিতাহার; মিতাচার।
- English Meaning: as in dieting.

Other Options:

ক) Greed
- Bangla Meaning: লোভ।
- English Meaning: a selfish and excessive desire for more of something (such as money) than is needed.

খ) Overeating
- Bangla Meaning: অতিভোজন।
- English Meaning: the excessive consumption of food.

ঘ) Hunger
- Bangla Meaning: ক্ষুধা, ক্ষুধা, প্রবল আকঙ্খা, কামনা, বাসনা।
- English Meaning: a craving or urgent need for food or a specific nutrient.

Source: Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary, Cambridge Dictionary.
১৬.
"Whoever wins the match will get a prize."?
"Whoever wins the match" is a:
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Conditional clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Noun clause.

- "Whoever wins the match will get a prize.": এই বাক্যে-
- "Whoever wins the match" হলো subject.
- এটি একটি noun clause, কারণ এটি noun-এর মতো কাজ করছে,
- এটি পুরো বাক্যের subject হিসাবে ব্যবহৃত হয়েছে,

Noun clause:
- যে সব subordinate clause, noun এর কাজ করে তাকে noun clause বলে।
- Verb এর Subject হিসেবে কাজ করে,
- Verb এর Object হিসেবে কাজ করে,

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৭.
Choose the correctly spelled word.
  1. Houghty
  2. Haughty
  3. Hauty
  4. Hawty
সঠিক উত্তর:
Haughty
উত্তর
সঠিক উত্তর:
Haughty
ব্যাখ্যা
• Correct Answer: খ) Haughty.

• Haughty (Adj)
- Bangla Meaning: উদ্ধত; অহংকারী।
- English Meaning: blatantly and disdainfully proud.

Example Sentences:
- She gave him a haughty look and turned away.
- He gave us a look of haughty disdain.
- A look of haughty disdain.

Source: Merriam-Webster Dictionary, Bangla Academy Dictionary, Cambridge Dictionary.
১৮.
'কাশবনের কন্যা' উপন্যাসটি কে লিখেছেন?
  1. বন্দে আলী মিয়া
  2. শামসুদ্দীন আবুল কালাম
  3. সৈয়দ আলী আহসান
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
'কাশবনের কন্যা' উপন্যাস সম্পর্কিত আলোচনা:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস ‘কাশবনের কন্যা’। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।

শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল ইত্যাদি।

শামসুদ্দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
‘নিরন্তর ঘন্টাধ্বনি’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. শহীদুল্লা কায়সার
  3. সেলিনা হোসেন
  4. সরদার জয়েন উদ্দিন
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা
• নিরন্তর ঘন্টাধ্বনি:
- ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ উপন্যাসটির লেখক সেলিনা হোসেন।
- ১৯৪৭ এ দেশ ভাগের আগের ও পরের সাহিত্য চর্চা , রাজনৈতিক সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে কাহিনি শুরু।
- সাথে আছে দুর্ভিক্ষের ভয়াবহতায় ধ্বংস হয়ে যাওয়া কিছু পরিবারের চিত্র (১৯৪৩ যা পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত )।

------------------------
• সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছ্বাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ উপন্যাস।
২০.
'কিত্তনখোলা' নাটকের মাধ্যমে বাংলা নাট্যশিল্পে কোন রীতির প্রবর্তন ঘটে?
  1. পাশ্চাত্য রীতি
  2. পৌরাণিক রীতি
  3. প্রাচ্যীয় রীতি
  4. ক্লাসিক্যাল রীতি
সঠিক উত্তর:
প্রাচ্যীয় রীতি
উত্তর
সঠিক উত্তর:
প্রাচ্যীয় রীতি
ব্যাখ্যা
• ‘কিত্তনখােলা’ নাটক:
- ‘কিত্তনখােলা’ নাটকটের রচয়িতা সেলিম আল দীন।
- জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম তাঁর ‘কিত্তনখোলা’। ‘কিত্তনখোলা’ রচনার মধ্য দিয়ে সেলিম আল দীন বাংলা-নাট্যশিল্পকে নতুন রূপ দান করেন।
- মূলত, এ নাটকের মাধ্যমেই পাশ্চাত্য নাট্যরীতি পরিহারপূর্বক প্রাচ্যীয় রীতির প্রবর্তন শুরু হয়।
- ‘কিত্তনখোলা’ হয়ে ওঠেছে বাঙালির প্রান্তিক জনমানুষের প্রথাগত জীবনে স্থিত সাংস্কৃতিক আচার-আচরণের ইতিবৃত্ত।
- লেখকের ভাষায় - কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।

-----------------------
• সেলিম আল দীন:
- সেলিম আল দীন ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সেলিম আল দীন কবিতাই লিখতেন। কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।
- একই বছর ডাকসু মঞ্চস্থ করে 'জন্ডিস ও বিবিধ বেলুন' এবং নাট্য প্রতিযোগিতাতেও নাটকটি প্রথম পুরস্কার পায়।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং ‘কিত্তনখোলা’ নাটক।
২১.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
  1. চাকা
  2. বহিপীর
  3. কেরামতমঙ্গল
  4. হরগজ
সঠিক উত্তর:
বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
বহিপীর
ব্যাখ্যা
• 'বহিপীর' নাটক:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক 'বহিপীর' ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর।
- এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।

উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।
-----------------------
অন্যদিকে,
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- কেরামতমঙ্গল,
- চাকা,
- হরগজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
সৈয়দ মুজতবা আলীর সাহিত্যজগতে প্রবেশ ঘটে কোন গ্রন্থের মাধ্যমে?
  1. শবনম
  2. দেশে-বিদেশে
  3. অবিশ্বাস্য
  4. টুনি মেম
সঠিক উত্তর:
দেশে-বিদেশে
উত্তর
সঠিক উত্তর:
দেশে-বিদেশে
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন  শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তাঁর একটি অনবদ্য গ্রন্থ 'পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা'।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৩.
"বেণু ও বীণা" কাব্যটির রচয়িতা -
  1. সত্যেন সেন
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. সরদার জয়েন উদ্দিন
  4. সানাউল হক
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত:
 - কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি ও ছান্দসিক।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত  ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
-  বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। 
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়  ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম  লিখেন।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা, 
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা,
- অভ্র আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান, 
- বিদায় আরতি, 
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
সিকান্দার আবু জাফর রচিত নাটক কোনটি?
  1. শকুন্ত উপাখ্যান
  2. প্রসন্ন শহর
  3. নবী কাহিনী
  4. মাটি আর অশ্রু
সঠিক উত্তর:
শকুন্ত উপাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
শকুন্ত উপাখ্যান
ব্যাখ্যা
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর;
- তিমিরান্তিক;
- বৈরী বৃষ্টিতে;
- বৃশ্চিক-লগ্ন।

• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা;
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান;

• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু;
- জয়ের পথে;
- নবী কাহিনী;
- পূরবী।

• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস;
- সেন্ট লুইয়ের সেতু ইত্যাদি।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
২৫.
স্বর্ণকুমারী দেবীর কবিতার সংকলন কোনটি?
  1. বিচিত্রা
  2. বসন্ত উৎসব
  3. স্বপ্নবাণী
  4. গাথা
সঠিক উত্তর:
গাথা
উত্তর
সঠিক উত্তর:
গাথা
ব্যাখ্যা
• 'গাথা' স্বর্ণকুমারী দেবীর কবিতার সংকলন।

• স্বর্ণকুমারী দেবী:
- তিনি ১৮৫৫ সালের ২৮শে আগস্ট জোড়াসাকোঁর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, নাট্যকার, সাংবাদিক ও সমাজকর্মী।
- স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর এর দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর ভগ্নী।
- তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।
- ছোটবেলা থেকেই স্বর্ণকুমারী সাহিত্যের ক্ষেত্রে প্রতিভার ছাপ রাখেন এবং জোড়াসাঁকোর সাংস্কৃতিক পরিমন্ডল ও সাহিত্য কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
- স্বর্ণকুমারী দেবী দীর্ঘ ত্রিশ বছর মাসিক 'ভারতী' পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন।
- জাতীয়তাবাদী রাজনীতি ও সমাজ সংস্কারে সক্রিয় স্বর্ণকুমারী দেবী বিধবা ও দরিদ্র নারীদের সাহায্যার্থে ’সখী সমিতি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠায় সহায়তা করেন।
- ১৯২৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ’জগত্তারিণী স্বর্ণ পদকে’ ভূষিত হন।
- ১৯২৯ সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব করেন।
- তিনি ৩রা জুলাই, ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- দীপ নির্বাণ,
- মেবার রাজ,
- মালতী,
- বিদ্রোহ,
- বিচিত্রা,
- স্বপ্নবাণী,
- মিলনরাত্রি।

• তাঁর রচিত নাটক:
- বসন্ত উৎসব,
- দেব কৌতুক।

• তাঁর রচিত কাব্য:
- গাথা,
- কবিতা ও গান।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
২৬.
সোমেন চন্দের কোন গল্পটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
  1. সংকেত
  2. শিশু তপন
  3. ইঁদুর
  4. কলকাতা থেকে বনস্পতি
সঠিক উত্তর:
ইঁদুর
উত্তর
সঠিক উত্তর:
ইঁদুর
ব্যাখ্যা
• সোমেন চন্দ:
- তিনি ছিলেন রাজনৈতিক কর্মী ও সাহিত্যিক।
- তাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ।
- ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।
- তাঁর বিখ্যাত গল্প ‘ইঁদুর’ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
- তিনি রাজনৈতিক মতাদর্শের প্রতি দায়বদ্ধ থেকে বিভিন্ন গল্পে গণচেতনা ও অস্তিত্বের সংগ্রামের কথা বলেছেন।

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- সংকেত ও অন্যান্য গল্প,
- কলকাতা থেকে বনস্পতি,
- অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৭.
'হরতাল' কার রচনা?
  1. সমর সেন
  2. সুকুমার রায়
  3. সোমেন চন্দ
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
• ‘হরতাল’ কবি সুকান্তের একটি গদ্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। কবি সুকান্ত ব্যক্তি জীবনে যেমন সমাজতন্ত্রে বিশ্বাস করতেন তেমন চিন্তার ছাপ রয়েছে তার রচনায়। তার প্রায় সব লেখাতেই সাধারণ মানুষের কথা, দুঃখ-কষ্টের চিত্র উঠে এসেছে।

----------------
• সুকান্ত ভট্টাচার্য:
- ‘কিশোর কবি’ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- তিনি কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।

• সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:
- পূর্বাভাস,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্য।
২৮.
'সুধীন্দ্রনাথ দত্ত' রচিত কাব্যগ্রন্থ-
  1. তন্বী
  2. অর্কেষ্ট্রা
  3. ক্রন্দসী
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী ইত্যাদি।

সুধীন্দ্রনাথ দত্ত রচিত প্রবন্ধগ্রন্থ:
- কুলায় ও কালপুরুষ।
 
সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
- বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৯.
সৈয়দ আলী আহসান রচিত 'একক সন্ধ্যায় বসন্ত' কোন ধরনের গ্রন্থ?
  1. প্রবন্ধ-গবেষণা গ্রন্থ
  2. অনুবাদগ্রন্থ
  3. কাব্যগ্রন্থ
  4. আত্মজীবনী
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• সৈয়দ আলী আহসান রচিত 'একক সন্ধ্যায় বসন্ত' একটি - কাব্যগ্রন্থ।
কবির অসংখ্য গ্রন্থের মধ্যে ‘একক সন্ধ্যায় বসন্ত’কে সেরা সংকলন হিসেবে বিবেচনা করা হয়।

সৈয়দ আলী আহসান:
-  ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
-  তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য,
উপমা ব্যবহারে জীবনানন্দ দাশের সঙ্গে তার পার্থক্য এই যে জীবনানন্দে আছে ইন্দ্রিয়গ্রাহ্য উপমা আর সৈয়দ আলী আহসান প্রধানত ব্যবহার করেছেন বিমূর্ত উপমা। তার ‘একশ সন্ধ্যায় বসন্ত’ কাব্য সংকলনের শ্রেষ্ঠ কবিতা ‘প্রার্থনা’ ও ‘আমার পূর্ববাংলা’ কবিতাদ্বয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ।
- একক সন্ধ্যায় বসন্ত।
- সহসা সচকিত।
- উচ্চারণ।
- আমার প্রতিদিনের শব্দ।
- সমুদ্রেই যাবো।

• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা।
- নজরুল ইসলাম।
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা।
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা।

• তাঁর রচিত আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
হিগস বোসন কণার অস্তিত্ব কত সালে ধরা পড়ে?
  1. ২০০০
  2. ২০১৩
  3. ২০১৫
  4. ২০২০
সঠিক উত্তর:
২০১৩
উত্তর
সঠিক উত্তর:
২০১৩
ব্যাখ্যা
• হিগস বোসন কণা:
- হিগস বোসন (Higgs boson) একটি মৌলিক কণা যা কণা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 

• ১৯৬৪ সালে পিটার হিগস এবং তাঁর পাঁচ সহযোগী মিলে সর্বপ্রথম এ কণা সম্পর্কিত তত্ত্ব প্রদান করেন।
- এটি কণা পদার্থবিদ্যার স্ট্যান্ডার্ড মডেলে (Standard Model) উল্লেখিত ১৭টি মৌলিক কণার একটি।
- সুইজারল্যান্ডের সার্ন (European Organization for Nuclear Research, CERN) এর লার্জ হ্যাডরন কোলাইডার (Large Hadron Collider) বা LHC যন্ত্রে ২০১৩ সালে এ কণার অস্তিত্ব ধরা পড়ে। 
- বছরই পিটার হিগস (Peter Higgs) ও ফ্রানকোসিস এঙ্গলার্ট (Francosis Englert) এ কাজের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- পদার্থবিজ্ঞানী লিওন লেডারম্যান (Leon Lederman) ১৯৯৩ সালে হিগস কণাকে ঈশ্বর কণা বা God particle নামে অভিহিত করেন।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
৩১.
ফোটন কণার বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. শূন্য ভর
  2. বিদ্যুৎ চার্জ আছে
  3. আলোর গতিতে চলে
  4. আয়নিত করা যায় না
সঠিক উত্তর:
বিদ্যুৎ চার্জ আছে
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ চার্জ আছে
ব্যাখ্যা
• ফোটন কণা চার্জবিহীন। অর্থাৎ এর কোন বৈদ্যুতিক চার্জ নেই। 
• ফোটন:

- কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তির নিঃসরণ নিরবচ্ছিন্নভাবে হয়না। আলোর এই কণা বা প্যাকেট বা কোয়ান্টাকে ফোটন (Photon) বলে। এটি একটি তড়িৎচুম্বকীয় বিকিরণ যা আলোর কোয়ান্টাম হিসেবে কাজ করে।

• ফোটনের বৈশিষ্ট্য:
- প্রতিটি ফোটন কণাই চার্জহীন। তাই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এর কোনো বিক্ষেপ হয় না।
- প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে। এই বেগের কোনো হ্রাস-বৃদ্ধি নেই।
-  ফোটন কণার স্থির ভর শূন্য।।
-  এদের আয়নিত করা যায় না।
-  ফোটন ভরহীন কণা হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ আছে। 

তথ্যসূত্র:
-  ব্রিটানিকা। 
৩২.
সুনামির প্রধান কারণ নয় কী?
  1. সমুদ্রতলের ভূমিকম্প
  2. অধিক বৃষ্টিপাত
  3. আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাত
  4. পানিতে পারমাণবিক বিস্ফোরণ
সঠিক উত্তর:
অধিক বৃষ্টিপাত
উত্তর
সঠিক উত্তর:
অধিক বৃষ্টিপাত
ব্যাখ্যা
• অধিক বৃষ্টিপাত সুনামির কারণ নয়, বরং এটি বন্যার কারণ হতে পারে। 

 • সুনামি:

- ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সৃষ্ট বিশাল সামুদ্রিক ঢেউকে সুনামি বলে।

• সুনামি (Tsunami) একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় এর অর্থ হলো 'পোতাশ্রয়ের ঢেউ'।
- সুনামির পানির ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। এটা সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বিশালাকৃতির। এটি অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে।
- সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা 'ওয়েভ ট্রেন' বলে।

• সুনামির কারণ:
- ভূমিকম্প: সমুদ্রের তলে ভূমিকম্প হলে, জলের স্থানচ্যুতি ঘটে এবং সুনামি তৈরি হয়। 
- ভূমিধস: সমুদ্রের তলে বা উপকূলীয় অঞ্চলে ভূমিধস হলে, তা বিশাল ঢেউ তৈরি করতে পারে। 
- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: সমুদ্রের তলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলে, তা জলকে স্থানচ্যুত করে এবং সুনামি তৈরি করতে পারে। 
- পারমাণবিক বা অন্য কোন বিস্ফোরণ। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, ৯ম ও ১০ম শ্রেণি।
৩৩.
কসমিক রে মূলত কী?
  1. মহাকাশ থেকে আগত উচ্চশক্তির কণা
  2. সূর্য থেকে নির্গত আলোক রশ্মি
  3. রেডিও তরঙ্গ
  4. এক ধরনের গামা রশ্মি
সঠিক উত্তর:
মহাকাশ থেকে আগত উচ্চশক্তির কণা
উত্তর
সঠিক উত্তর:
মহাকাশ থেকে আগত উচ্চশক্তির কণা
ব্যাখ্যা
• মহাজাগতিক রশ্মি:
- মহাজাগতিক রশ্মি বা কসমিক রে হলো মহাকাশ (আন্তঃনাক্ষত্রিক মাধ্যম) থেকে আগত উচ্চ-শক্তির আধানযুক্ত কণা। 

• মহাজাগতিক রশ্মি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী ভিকটর হেস।
- এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

• মহাজাগতিক রশ্মিতে থাকে শতকরা প্রায় ৯০ ভাগ প্রোটন, প্রায় ৯ ভাগ বিকিরণ এবং বাকি অংশে থাকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও লোহার ভারি নিউক্লিয়াস।
- এগুলোই হলো প্রাইমারি মহাজাগতিক রশ্মি। এসব রশ্মি  প্রায় আলোর বেগে ছুটে চলে।

• সেকেন্ডারি মহাজাগতিক রশ্মিতে থাকে প্রধানত পজিট্রন, নিউট্রন, মেসন, নিউট্রিনো ইত্যাদি। এ সব কণাদের বলা হয় প্রাথমিক বা মৌলিক কণা।

অন্যদিকে,
সূর্য থেকে নির্গত আলোকরশ্মি, রেডিও তরঙ্গ, গামা রশ্মি হলো আধানশূন্য । 

তথ্যসূত্র: 
- ব্রিটানিকা।
৩৪.
আইনস্টাইনের আপেক্ষিকতার নীতি অনুসারে কোনটি ব্যাখ্যা করা যায় না?
  1. মহাকর্ষ
  2. নাক্ষত্রিক গতিপ্রকৃতি
  3. সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা
  4. চৌম্বক ধর্ম
সঠিক উত্তর:
চৌম্বক ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
চৌম্বক ধর্ম
ব্যাখ্যা
• আইনস্টাইনের আপেক্ষিকতার নীতি অনুসারে চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় না। 

• আপেক্ষিক তত্ত্ব:
- আইনস্টাইনের মতে স্থান, কাল ও ভর পরম নয়,সবই আপেক্ষিক। আইনস্টাইনের এই তত্ত্বই আপেক্ষিক তত্ত্ব (Theory of relativity) নামে পরিচিত।

• আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity) মূলত দুভাগে বিভক্ত, যথা-
- আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব (The general theory of relativity) এবং
- আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব (The special theory of relativity)।

• আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব (১৯০৫) ও সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (১৯১৫) নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা করে:
- মহাকর্ষ।
- নাক্ষত্রিক গতিপ্রকৃতি।
- সম্প্রসারণশীল মহাবিশ্ব ধারণা।

অন্যদিকে,
- চৌম্বকত্ব বা পদার্থের চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোয়ান্টাম ইলেক্ট্রোডাইনামিক্স (QED) বা ম্যাক্সওয়েলের সমীকরণ ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
কৃষ্ণগহ্বর ও ঘটনা দিগন্তের মধ্যে সম্পর্ক কোনটি?
  1. কৃষ্ণগহ্বরের কেন্দ্র হলো ঘটনা দিগন্ত
  2. প্রত্যেক কৃষ্ণবিবরের দুইটি ঘটনা দিগন্ত থাকে
  3. কৃষ্ণবিবরের বাইরের সীমানাই ঘটনা দিগন্ত
  4. দুইটি পরস্পর সম্পর্কহীন
সঠিক উত্তর:
কৃষ্ণবিবরের বাইরের সীমানাই ঘটনা দিগন্ত
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণবিবরের বাইরের সীমানাই ঘটনা দিগন্ত
ব্যাখ্যা
• কৃষ্ণগহ্বর:
- কৃষ্ণগহ্বর বা কৃষ্ণ বিবর মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা।
-  এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা অতি ঘন সন্নিবিষ্ট।
- অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও (যেমন: আলো) নয়। 

• প্রত্যেক কৃষ্ণ বিবরের একটি ঘটনা দিগন্ত (Event horizon) থাকে। ঘটনা দিগন্ত হলো কৃষ্ণ বিবরের চারপাশের যে অঞ্চল থেকে কোনো প্রকার বিকিরণ বা সংকেত বেরিয়ে আসতে পারে না তার সীমানা। অর্থাৎ
- কৃষ্ণ বিবরকে ঘিরে নির্দিষ্ট ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠকে বা সীমানাকে বলা হয় ঘটনা দিগন্ত।
- সুতরাং কৃষ্ণ বিবরের কেন্দ্র থেকে ঘটনা দিগন্ত পর্যন্ত দূরত্বকে সোয়ার্জস্কাইল্ড ব্যাসার্ধ বলা হয়।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
সমুদ্রের পানিতে নিমজ্জিত স্থলভাগের আংশিক ঢালু অংশকে কী বলা হয়?
  1. মহীসোপান
  2. মহীঢাল
  3. মালভূমি
  4. নিমজ্জিত শৈলশিরা
সঠিক উত্তর:
মহীসোপান
উত্তর
সঠিক উত্তর:
মহীসোপান
ব্যাখ্যা
• স্থলভাগের যে অংশ আংশিক ঢালু হয়ে সমুদ্রের পানিতে নিমজ্জিত হয় তাকে মহীসোপান বলা হয়। 

• ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপ যেমন উঁচুনিচু তেমনি সমুদ্র তলদেশও অসমান।
- কারণ সমুদ্রতলে আগ্নেয়গিরি, শৈলশিরা, উচ্চভূমি ও গভীর খাত প্রভৃতি বিদ্যমান আছে।

• সমুদ্রের তলদেশের ভূমিরূপকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়। যথা-
- মহীসোপান (Continental shelf), 
- মহীঢাল (Continental slope), 
- গভীর সমুদ্রের সমভূমি (Deep sea plains), 
- নিমজ্জিত শৈলশিরা (Oceanic ridges), 
- গভীর সমুদ্রখাত (Oceanic trench)। 

• মহীসোপান:
- পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপে সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার।
- এটি ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।

তথ্যসূত্র:
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, ৯ম ও ১০ম শ্রেণি।
৩৭.
জোয়ারের প্রধান কারণ কী?
  1. বায়ুর চাপ
  2. চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় টান
  3. সমুদ্রের তাপমাত্রা
  4. ভূমিকম্প
সঠিক উত্তর:
চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় টান
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় টান
ব্যাখ্যা
• জোয়ার ভাঁটার প্রধান কারণ চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় টান ও পৃথিবীর কেন্দ্রাতিক বল। 

• জোয়ার-ভাঁটা:

- চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়।
- সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার (High Tide) এবং নেমে যাওয়াকে ভাটা (Ebb or low Tide) বলে।
- প্রতি ১২ ঘণ্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘটিত  হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু'বার জোয়ার ও দু'বার ভাঁটা হয়।

- সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়।
- সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে। 

তথ্যসূত্র:
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, ৯ম ও ১০ম শ্রেণি।
- Encyclopedia Britannica.
৩৮.
ওজোন স্তর ক্ষয়কারী প্রধান উপাদান কোনটি?
  1. কার্বন ডাইঅক্সাইড
  2. ক্লোরোফ্লুরোকার্বন
  3. মিথেন
  4. নাইট্রোজেন অক্সাইড
সঠিক উত্তর:
ক্লোরোফ্লুরোকার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক্লোরোফ্লুরোকার্বন
ব্যাখ্যা
• ওজোন স্তর ক্ষয়কারী প্রধান উপাদান হলো CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। 

• ওজোন স্তর:

- ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামুলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে ।

• ওজোন স্তরের ভূমিকা- 
-  সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে (Ultra-Violet Ray) শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না, যার ফলে জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় ।
 - বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে ।
 - জীববৈচিত্র রক্ষা করে ।
 - ওজোন গ্যাস সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হলেও তা বায়ুমন্ডলীয় তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

• CFC (Chlorofluorocarbons) হলো এমন রাসায়নিক যৌগ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান এবং ফোম তৈরিতে ব্যবহৃত হয়।
- এই যৌগগুলো বায়ুমণ্ডলে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে (stratosphere) পৌঁছে ওজোন (O3) গ্যাসকে ধ্বংস করে।

• ক্ষয় প্রক্রিয়া:
- CFC গ্যাস UV রশ্মিতে ভেঙে যায় → ক্লোরিন পরমাণু মুক্ত হয়।
- একটি ক্লোরিন পরমাণু → হাজার হাজার ওজোন অণু ধ্বংস করতে সক্ষম।

তথ্যসূত্র:
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, ৯ম ও ১০ম শ্রেণি।
- ব্রিটানিকা।
৩৯.
পৃথিবীতে ৫০ কেজি ভরের ব্যক্তির ভর চাঁদে কত হবে?
  1. ৮ কেজি
  2. ৩০ কেজি
  3. ৫০ কেজি
  4. ৯০ কেজি
সঠিক উত্তর:
৫০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৫০ কেজি
ব্যাখ্যা
• পৃথিবীতে ৫০ কেজি ভরের ব্যক্তির ভর চাঁদেও একই অর্থাৎ অপরিবর্তিত থাকবে। 

• মহাকর্ষ বল:

- মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে।এই আকর্ষণ বল কে বলা হয় মহাকর্ষ বল।
• চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর তুলনায় প্রায় ৬ গুণ কম। 
• চাঁদের মহাকর্ষ বলের কারণে, চাঁদে একজন মানুষের ওজন পৃথিবীর চেয়ে অনেক কম হয়। অন্য কথায়, চাঁদে গেলে একজন মানুষের ওজন পৃথিবীর ওজনের ৬ ভাগের ১ ভাগ হবে। 
- কিন্তু চাঁদে ও পৃথিবীতে বস্তুর বা মানুষের ভর একই থাকবে। কারণ বস্তুর ভর স্থান নিরপেক্ষ।

• চাঁদের মহাকর্ষ বল কম হওয়ার প্রধান কারণ হল এর ভর এবং আকার।
- চাঁদ পৃথিবীর চেয়ে অনেক ছোট এবং এর ভরও অনেক কম। মহাকর্ষ বল (F) বস্তুর ভর (m) এবং আকারের উপর নির্ভর করে।
- কোনো বস্তুর ভর যত বেশি এবং আকার তত বড়, তার মহাকর্ষ বলও তত বেশি হবে। যেহেতু চাঁদের ভর ও আকার পৃথিবীর চেয়ে কম, তাই এর মহাকর্ষ বলও কম। 

তথ্যসূত্র:
- ব্রিটানিকা।
৪০.
তেজস্ক্রিয়তা ঘটনাটির প্রকৃতি কেমন?
  1. চাপ নিয়ন্ত্রিত
  2. চৌম্বক ঘটনা দ্বারা প্রভাবিত হয়
  3. স্বতঃস্ফূর্ত
  4. বিদ্যুৎ প্রভাবিত
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা
• তেজস্ক্রিয়তা:
- তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা (Radioactivity) বলা হয়। 

• তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য:
- তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা ও বিটা-এ দুই প্রকারের তেজস্ক্রিয় কণা এবং গামা রশ্মি নিঃসরণ করে।
- তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয়ার ঘটনা এবং এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আর একটি নতুন মৌলে রূপান্তরিত হয়।
- তেজস্ক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত ও প্রকৃতি নিয়ন্ত্রিত ঘটনা।
- এটি চাপ, তাপ, বিদ্যুৎ বা চৌম্বকক্ষেত্রের ন্যায় বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
৪১.
বিগ ব্যাং এর কতবছর পরে সৌরজগৎ সৃষ্টি হয়েছিলো?
  1. ৪ বিলিয়ন
  2. ৪.৬ বিলিয়ন
  3. ৫ বিলিয়ন
  4. ৯ বিলিয়ন
সঠিক উত্তর:
৯ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৯ বিলিয়ন
ব্যাখ্যা
• বিগ ব্যাং-এর প্রায় ৯ বিলিয়ন (৯০০ কোটি) বছর পরে সৌরজগৎ সৃষ্টি হয়।

• বিগ ব্যাং (Big Bang) ঘটেছে আনুমানিক ১৩.৮ বিলিয়ন বছর আগে। 
- অর্থাৎ আমাদের এই মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর। 
- আমাদের সৌরজগৎ (Solar System) গঠিত হয়েছে আজ থেকে আনুমানিক ৪.৫ থেকে ৫ বিলিয়ন বছর আগে ।
- বিগ ব্যাং এর সময় থেকে এটির (সৌরজগৎ সৃষ্টির) সময়কাল প্রায় ৮.৫ থেকে ৯ বিলিয়ন বছর পর। 

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।