পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ অর্থনীতি [৩৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ অর্থনীতি [৩৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 1: Micro and Macro economics. Basic Macro economic concepts in relation to the Keynesian model of income determination – relevance of Keynesian economics for underdeveloped countries. [Source: Class - 1 and Relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ অর্থনীতি [৩৩১]

৪৯তম বিসিএস ⎯ অর্থনীতি [৩৩১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
What is the subject matter of microeconomics? 
  1. Inflation 
  2. Aggregate Income 
  3. Individual Consumer and Supplier 
  4. Banking System
সঠিক উত্তর:
Individual Consumer and Supplier 
উত্তর
সঠিক উত্তর:
Individual Consumer and Supplier 
ব্যাখ্যা
ব্যষ্টিক অর্থনীতি একটি ক্ষুদ্র ইউনিট যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাজারের আচরণ ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতিকে ইংরেজিতে বলা হয় Microeconomics । শব্দটি এসেছে ল্যাটিন Mikros শব্দ থেকে আগত। যার অর্থ ক্ষুদ্র বা সীমিত পরিসর। অধ্যাপক রাগনার ফ্রিশ অর্থনীতিকে আলোচ্য বিষয়ের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করেন। একটি ব্যষ্টিক ও অপরটি সামষ্টিক অর্থনীতি। তন্মধ্যে ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়কে ক্ষুদ্র পরিসরে পর্যালোচনা করে যেখানে পৃথক ভোক্তা ও উৎপাদক আলোচ্য বিষয়। 
.
According to the law of demand, other things remain constant....
  1. Demand decreases when price rises 
  2. Demand increases when price rises 
  3. Demand decreases when price falls  
  4. Demand and price rise parallelly 
সঠিক উত্তর:
Demand decreases when price rises 
উত্তর
সঠিক উত্তর:
Demand decreases when price rises 
ব্যাখ্যা
চাহিদা বিধির মূল ধারণা হলো, পণ্যের মূল্য বাড়লে সাধারণত তার প্রতি চাহিদা কমে যায়। চাহিদা বিধি হচ্ছে এমন বিধি যেখানে পণ্যের দামের সাথে ঐ পণ্যের প্রতি ভোক্তার চাহিদার বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয়। বিপরীত সম্পর্ক বলতে বুঝায়- অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় যখন কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায়, তখন ঐ দ্রব্যের চাহিদা কমে যায়। আবার যখন কোনো দ্রব্যের মূল্য কমে যায়, তখন ওই দ্রব্যের চাহিদা বেড়ে যায়। যা Law of Demand  এর মূলকথা।
 
.
What is called market equilibrium? 
  1. excess demand 
  2. excess supply 
  3. supply will be double of demand 
  4. demand and supply will be same 
সঠিক উত্তর:
demand and supply will be same 
উত্তর
সঠিক উত্তর:
demand and supply will be same 
ব্যাখ্যা
বাজারে চাহিদা ও যোগান সমান হলে তাকে 'বাজার সমতা' বলা হয়। আমরা জানি, চাহিদা হচ্ছে ক্রেতার দ্রব্য ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য ও অর্থব্যয়ের ইচ্ছার সমষ্টি। অপরদিকে যোগান হচ্ছে নির্দিষ্ট মূল্যে বিক্রেতার দ্রব্য বিক্রয়ের ইচ্ছা। একদিকে ক্রেতা চায় দ্রব্যের মূল্য কমাতে যাতে যে উপযোগ সর্বোচ্চকরণ করতে পারে, অপরদিকে বিক্রেতা চায় দ্রব্যের মূল্য বাড়াতে যাতে সে মুনাফা সর্বোচ্চকরণ করতে পারে। এই দুই বিপরীতমুখী শক্তির মিলিত অবস্থাকে বলা হয় বাজার ভারসাম্য। যেখানে ডানদিকে নিম্নগামী চাহিদা রেখা ও ডানদিকে ঊর্ধ্বগামী যোগান রেখা পরস্পর মিলিত হয়। সেই বিন্দুকেই Market Equilibrium বা বাজার ভারসাম্য বলে।
.
Elasticity of Demand refers--
  1. relation of supply with price changes 
  2. ratio of the changes in demand 
  3. ratio of income changes 
  4. amount of cost 
সঠিক উত্তর:
ratio of the changes in demand 
উত্তর
সঠিক উত্তর:
ratio of the changes in demand 
ব্যাখ্যা
এটি পরিমাপ করে যে- পণ্যের দাম এক শতাংশ পরিবর্তিত হলে চাহিদা কত শতাংশ পরিবর্তিত হয়। চাহিদা বিধি অনুযায়ী যে কথা সর্বজনবিদিত তা হচ্ছে দাম পরিবর্তিত হলে চাহিদা তাকে অনুসরণ করে পরিবর্তিত হয়। সেজন্য দামকে স্বাধীন চলক ও চাহিদার পরিমাণকে অধীন চলক ধরা হয়। এখানে স্থিতিস্থাপকতা দ্বারা এই দুটি বিষয় পরিবর্তনের আপেক্ষিক মাত্রাকে বুঝায়। অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের মাত্রাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। 
.
What do you mean by production cost? 
  1. only cost for capital 
  2. only wages 
  3. cost of raw materials 
  4. all of the above 
সঠিক উত্তর:
all of the above 
উত্তর
সঠিক উত্তর:
all of the above 
ব্যাখ্যা
একজন উৎপাদনকারী তার উৎপাদনকার্য পরিচালনার লক্ষ্যে মূলধনকে যতভাবে ব্যবহার করে বা পুঁজিকে খাটায়, তাকে অর্থনীতির ভাষায় উৎপাদন ব্যয় (Cost of Production) বলে। এই ব্যয় দুই ধরনের বিবেচনা করা হয়। যথা স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়।
.
Which of the following is analyzed by macroeconomics?
  1. income of a single family 
  2. income of a single firm  
  3. aggregate economy of a country 
  4. specific price of a good 
সঠিক উত্তর:
aggregate economy of a country 
উত্তর
সঠিক উত্তর:
aggregate economy of a country 
ব্যাখ্যা
আলোচ্য বিষয়ের ভিত্তিতে অর্থনীতিকে যে দুটি পৃথক শাখায় অধ্যাপক রাগনার ফ্রিশ বিভক্ত করেন। তন্মধ্যে একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি (Macroeconomics) । সামষ্টিক অর্থনীতি জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মুদ্রানীতি প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে। এই বিষয়গুলো একটি দেশ বা একটি জাতির ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য তাই সামষ্টিক অর্থনীতির মূলকথাই হচ্ছে একটি দেশের সামগ্রিক অর্থনীতি।
.
What is called GDP?  
  1. National income 
  2. Price of all produced products in a certain year
  3. Foreign aid 
  4. Inflation 
সঠিক উত্তর:
Price of all produced products in a certain year
উত্তর
সঠিক উত্তর:
Price of all produced products in a certain year
ব্যাখ্যা
GDP এর পূর্ণরূপ Gross Domestic Product যার অর্থ মোট দেশজ উৎপাদন। সাধারণত এক অর্ধবছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত সকল মানুষ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্যের সমষ্টিকে জিডিপি বলে। জিডিপি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বৃদ্ধির মাপকাঠি। জিডিপি'র সূত্র হচ্ছে- GDP= C+ I+ G+ Factor Payments Paid to Abroad - Factor Payments Received from Abroad. এখানে বুঝানো হচ্ছে, দেশে অবস্থানরত বিদেশিদের আয়ও জিডিপিতে অন্তর্ভুক্ত হয়।
.
Which is the consequence of inflation? 
  1. value of money will decline 
  2. value of money will rise 
  3. price level will fall 
  4. price level will be constant 
সঠিক উত্তর:
value of money will decline 
উত্তর
সঠিক উত্তর:
value of money will decline 
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রবণতা। এটি সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়ে অর্থের অধিক যোগান থেকে। এর ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় ফলে মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যায়। মূলত মুদ্রার মূল্য হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়। মূদ্রার মূল্য (Vm)=   এখানে P বলতে দামস্তর বুঝায়। দামস্তরের সাথে মুদ্রার মূল্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়।
.
What is called unemployment in macroeconomics? 
  1. people are reluctant to work 
  2. jobless and enthusiastic people 
  3. retired job holders 
  4. pupils 
সঠিক উত্তর:
jobless and enthusiastic people 
উত্তর
সঠিক উত্তর:
jobless and enthusiastic people 
ব্যাখ্যা
কর্মক্ষম ও আগ্রহী ব্যক্তি যদি চাকরি না পান, তবে তাকে বেকার ধরা হয়। সাধারণ অর্থে যিনি বা যারা কাজ করেন না, তাদেরকেই বেকার বলা হলেও- অর্থনীতিতে বেকার তাদেরকেই বলা হয়, যারা কাজ করতে ইচ্ছুক, যারা কাজ খোঁজেন কিন্তু উপযুক্ত মজুরি বা শর্ত পূরণ করতে না পারায় কাজ করতে পারেন না। শ্রমবাজারে শ্রমিকের পক্ষ থেকে শ্রমের যোগান ও মালিকের পক্ষ থেকে শ্রমের চাহিদা যখন একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়, তখনই শ্রমবাজার ভারসাম্য পাওয়া যায়। ব্যতিক্রমভাবে যখন শ্রমের চাহিদা অপেক্ষা শ্রমের যোগান বেশি হয়, তখনই বেকারত্ব বা Unemployment দেখা দেয়। যা উন্নয়নশীল দেশগুলোর একটি জাতীয় সমস্যাও বটে।  
১০.
Who determines the monetary policy? 
  1. Government 
  2. Finance Secretary 
  3. Central Bank 
  4. Security Printing Press 
সঠিক উত্তর:
Central Bank 
উত্তর
সঠিক উত্তর:
Central Bank 
ব্যাখ্যা
কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মুদ্রার সরবরাহ ও সুদের হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের সমগ্র অর্থব্যবস্থাকে পরিচালনা করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নিয়ন্ত্রণ, বাণিজ্য সম্পরসারণ, মুদ্রা-মান সংরক্ষণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন করে তা বাস্তবায়নে সার্বিক সহায়তা, পরামর্শ ও কার্যক্রম পরিচালনায় অন্যান্য ব্যাংকেরও ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক।
১১.
Through which condition, equilibrium income will be determined in Keynesian income determination model?  
  1. Investment= Savings 
  2. Tax= Cost
  3. Income = Production 
  4. Demand= Supply 
সঠিক উত্তর:
Investment= Savings 
উত্তর
সঠিক উত্তর:
Investment= Savings 
ব্যাখ্যা
কেইনসীয় আয় নির্ধারণ মডেল অনুযায়ী, ভারসাম্য আয় সেই বিন্দুতে অর্জিত হয় যেখানে পরিকল্পিত সঞ্চয় পরিকল্পিত বিনিয়োগের সমান হয়। যদি সঞ্চয় বেশি হয়, তবে চাহিদা কমে গিয়ে আয় কমবে; আবার সঞ্চয় কম হলে বিনিয়োগ বেশি হয়ে চাহিদা বাড়বে। তাই ভারস্যমূলক অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগ সমান হতে হবে।
১২.
According to Keynes, which doesn't change automatically?  
  1. Income 
  2. Savings 
  3. Consumption 
  4. Investment 
সঠিক উত্তর:
Investment 
উত্তর
সঠিক উত্তর:
Investment 
ব্যাখ্যা
কেইনসের মতে বিনিয়োগ নির্ভর করে উদ্যোক্তাদের প্রত্যাশা ও সুদের হারের ওপর, যা পরিবর্তনশীল হলেও স্বয়ংক্রিয় নয়। আয় পরিবর্তনের ফলে ভোগ ও সঞ্চয় পরিবর্তিত হলেও বিনিয়োগ এমন নয়। এটি নীতিনির্ধারক ও উদ্যোক্তার আস্থা এবং ভবিষ্যত লাভ প্রত্যাশার ভিত্তিতে নির্ধারিত হয়।
১৩.
When MPC will be greater then multiplier will be--
  1. also greater 
  2. less 
  3. constant 
  4. zero 
সঠিক উত্তর:
also greater 
উত্তর
সঠিক উত্তর:
also greater 
ব্যাখ্যা
আয় গুণকের সূত্র হলো 1/(1−MPC)। যদি MPC বেশি হয়, তাহলে 1−MPC ছোট হবে, ফলে গুণকের মান বড় হবে। অর্থাৎ, আয় যত বেশি, খরচ হয় তত বেশি। তা পরবর্তী ব্যক্তির আয়ের অংশ হয়ে অর্থনীতিতে বারবার গুণিত হয়ে ঘুরতে থাকে।
১৪.
In Keynesian model, which is the main determinant to determine the income? 
  1. Aggregate Income 
  2. Inflation 
  3. Balance of Payment 
  4. Rate of Interest 
সঠিক উত্তর:
Aggregate Income 
উত্তর
সঠিক উত্তর:
Aggregate Income 
ব্যাখ্যা
কেইনসের মতে স্বল্পমেয়াদে উৎপাদন ও আয় নির্ধারিত হয় চাহিদার দ্বারা। সরবরাহ স্থিতিশীল ধরা হয়। তাই Aggregate Demand বাড়লে আয় বাড়ে। কমলে আয় হ্রাস পায়। এটি উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে।

Keynesian মডেলে জাতীয় আয় (Aggregate Income) নির্ধারণ হয় মূলত Aggregate Demand বা মোট চাহিদার উপর ভিত্তি করে। Aggregate Demand নির্ধারণ করে উৎপাদনের মাত্রা, আর উৎপাদন মাত্রা নির্ধারণ করে আয়ের পরিমাণ। তাই এখানে প্রধান নিয়ামক হলো Aggregate Income.
 
১৫.
MPC + MPS = ? 
  1. 0
  2. 1
  3. Income 
  4. Investment 
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রাপ্ত আয় হয় ভোগ করা হয়, নয়তো সঞ্চয় করা হয়। তাই MPC (প্রান্তিক ভোগ প্রবণতা) ও MPS (প্রান্তিক সঞ্চয় প্রবণতা) এর যোগফল সর্বদা ১ হবে। এটি কেইনসীয় মডেলের একটি মৌলিক পরিচিতি।
১৬.
What is called Multiplier?  
  1. Amount of increased income 
  2. Rise in demand 
  3. Rise in rate of interest 
  4. Increase in supply 
সঠিক উত্তর:
Amount of increased income 
উত্তর
সঠিক উত্তর:
Amount of increased income 
ব্যাখ্যা
Multiplier বোঝায় প্রাথমিক বিনিয়োগ বা ব্যয়ের ফলে মোট জাতীয় আয়ের যতগুণ বৃদ্ধি ঘটে। এটি MPC-এর ভিত্তিতে নির্ধারিত হয় এবং অর্থনীতিতে বিনিয়োগ বা সরকারের ব্যয় কতটা প্রভাব ফেলবে তা বোঝাতে ব্যবহৃত হয়।
১৭.
When MPC = 0.8, Multiplier will be--
  1. 2
  2. 5
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
Multiplier = 1 / (1 - MPC) = 1 / (1 - 0.8) = 1 / 0.2 = 5। এর মানে হল, একটি বিনিয়োগ যদি ১০০ টাকা হয়, তবে তা মোট আয় ৫০০ টাকা পর্যন্ত বাড়াতে পারে।
১৮.
What does it mean by 'a' in C = a + bY ? 
  1. Marginal Propensity to Consume 
  2. Induced demand 
  3. Autonomous demand 
  4. Multiplier 
সঠিক উত্তর:
Autonomous demand 
উত্তর
সঠিক উত্তর:
Autonomous demand 
ব্যাখ্যা
‘a’ হলো সেই ভোগ যা মানুষ আয়ের অস্তিত্ব না থাকলেও করে। এটি প্রয়োজনীয় ভোগ যা জীবনের জন্য অপরিহার্য, যেমন খাদ্য, বাসস্থান ইত্যাদি।
১৯.
If MPC increases, income multiplier will -- 
  1. fall 
  2. be fixed 
  3. be half 
  4. rise 
সঠিক উত্তর:
rise 
উত্তর
সঠিক উত্তর:
rise 
ব্যাখ্যা
MPC বাড়লে, অর্থনীতিতে বেশি ভোগ হয়। ফলে প্রাথমিক ব্যয়ের প্রভাব অনেক বেশি হয়ে পড়ে। তাই গুণক বাড়ে এবং আয়ের সামগ্রিক বৃদ্ধি বেশি হয়।
২০.
If MPC = 0, then multiplier will be--
  1. 1
  2. 0
  3. Infinite 
  4. Negative 
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
MPC = 0 হলে, Multiplier = 1 / (1 - 0) = 1। এর মানে প্রাথমিক ব্যয়ের পর কোনো অতিরিক্ত আয় সৃষ্টি হয় না। কারণ কেউই অতিরিক্ত ভোগ করছে না।
২১.
If MPS rises, multiplier will be--
  1. fixed 
  2. lower 
  3. higher 
  4. double 
সঠিক উত্তর:
lower 
উত্তর
সঠিক উত্তর:
lower 
ব্যাখ্যা
যত বেশি আয় সঞ্চয় হয়, তত কম খরচ হয়। ফলে অর্থনীতিতে আয় পুনরাবৃত্তি কম হয় এবং গুণক কম হয়। গুণক = 1 / MPS।
২২.
What do you mean by MPC + MPS ≠ 1 ? 
  1. Statistical error 
  2. Full of cost
  3. Higher multiplier 
  4. Zero savings 
সঠিক উত্তর:
Statistical error 
উত্তর
সঠিক উত্তর:
Statistical error 
ব্যাখ্যা
MPC ও MPS দুটোই আয়ের অংশ। যদি তাদের যোগফল ১ না হয়, তবে তথ্য বা গণনায় ভুল হয়েছে। এটি একটি মৌলিক পরিচিতি।
২৩.
'Only by increasing the Aggregate Demand economy can be circulated' it's the characteristics of --
  1. Classical Economy 
  2. Keynesian Economy 
  3. Modern Economy 
  4. Monetarist Economy 
সঠিক উত্তর:
Keynesian Economy 
উত্তর
সঠিক উত্তর:
Keynesian Economy 
ব্যাখ্যা
কেইনস মনে করেন চাহিদাই অর্থনীতির চালিকাশক্তি। সরকার ব্যয় বাড়িয়ে Aggregate Demand বাড়ায় এবং স্থবির অর্থনীতি সচল করে।
২৪.
Which have the main role to determine income? 
  1. Savings 
  2. Consumption 
  3. Investment 
  4. Wage 
সঠিক উত্তর:
Investment 
উত্তর
সঠিক উত্তর:
Investment 
ব্যাখ্যা
প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে গুণকের প্রক্রিয়া শুরু হয়। এটি সরাসরি আয় বৃদ্ধি করে এবং চাহিদা বাড়ায়।
২৫.
If demand decreases, --
  1. income will also decreases
  2. income will increase 
  3. income will remain fixed 
  4. income will be double 
সঠিক উত্তর:
income will also decreases
উত্তর
সঠিক উত্তর:
income will also decreases
ব্যাখ্যা
কেইনসীয় বিশ্লেষণে Aggregate Demand কমে গেলে উৎপাদন কমে, ফলে আয় ও কর্মসংস্থান কমে। এটি মন্দার কারণ হতে পারে।
২৬.
The concept of keeping the economy going by increasing demand through government expenditure in developing countries highlights which aspect of Keynesian economics?
  1. Fiscal Policy 
  2. Monetary Policy 
  3. Effective Demand Theory 
  4. Supply Side Economy 
সঠিক উত্তর:
Effective Demand Theory 
উত্তর
সঠিক উত্তর:
Effective Demand Theory 
ব্যাখ্যা
কেইনসীয় অর্থনীতিতে কার্যকর চাহিদা একটি মূল ধারণা। উন্নয়নশীল দেশে বেকারত্ব ও উৎপাদন ঘাটতি দূর করতে সরকারের ব্যয় বাড়ানো হয় যাতে চাহিদা বাড়ে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হয়। এই নীতিতে ধরা হয় যে, বাজার স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ কর্মসংস্থান অর্জন করতে পারে না, বরং সরকারের হস্তক্ষেপ দরকার। তাই চাহিদা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর কৌশল কেইনসীয় যুক্তিকে দৃঢ় করে।
২৭.
Under which circumstances does Keynes advise the government to increase spending in the economies of developing countries?
  1. if inflation increases 
  2. if unemployment remains 
  3. if import increases 
  4. if the value of money increases 
সঠিক উত্তর:
if unemployment remains 
উত্তর
সঠিক উত্তর:
if unemployment remains 
ব্যাখ্যা
উন্নয়নশীল দেশে উচ্চ বেকারত্ব ও উৎপাদন ঘাটতি সাধারণ সমস্যা। কেইনসীয় মতে, এই সমস্যা সমাধানে সরকার ব্যয় বাড়িয়ে বাজারে চাহিদা সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। চাহিদা বাড়লে বিনিয়োগ বাড়ে এবং অর্থনৈতিক চক্র সক্রিয় হয়। এইভাবে সরকার হস্তক্ষেপ করলে স্থবিরতা কাটে, যা উন্নয়নশীল অর্থনীতির জন্য উপযোগী।
২৮.
What is the combined effect of a tax cut and an increase in government spending in Keynesian economics called?
  1. Inflation trap 
  2. Budget deficit 
  3. Expansionary fiscal policy
  4. Expansionary monetary policy 
সঠিক উত্তর:
Expansionary fiscal policy
উত্তর
সঠিক উত্তর:
Expansionary fiscal policy
ব্যাখ্যা
কেইনসীয় দৃষ্টিভঙ্গিতে মন্দা বা বেকারত্ব দূর করতে কর হ্রাস এবং সরকারি ব্যয় বৃদ্ধি কার্যকর ভূমিকা রাখে। এ দুই নীতির সম্মিলনকে প্রসারণমূলক রাজস্বনীতি বলা হয়, যা চাহিদা বাড়িয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে। উন্নয়নশীল দেশে সাধারণত ব্যক্তিগত খরচ ও বিনিয়োগ কম থাকে, ফলে রাষ্ট্রের এই হস্তক্ষেপ অর্থনীতিকে গতিশীল করে।
২৯.
What does Keynesian economics recommend to address the lack of investment sensitivity in developing countries?
  1. to decrease the rate of interest 
  2. to increase government investment 
  3. to increase custom duty import 
  4. to decrease inflation 
সঠিক উত্তর:
to increase government investment 
উত্তর
সঠিক উত্তর:
to increase government investment 
ব্যাখ্যা
উন্নয়নশীল দেশে বিনিয়োগকারীদের আস্থা কম থাকায় ব্যক্তিগত বিনিয়োগ যথেষ্ট হয় না। কেইনস বলেন, সরকারের উচিত নিজে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা। সরকারি বিনিয়োগ ‘multiplier’ প্রক্রিয়ায় চাহিদা বাড়ায়, ফলে বেসরকারি খাতও সক্রিয় হয়। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হয়, যা এই দেশের প্রেক্ষাপটে বাস্তব ও যৌক্তিক।
৩০.
Which of the following is considered as a limitation of Keynesian policies in developing countries?
  1. inflation control 
  2. long run economic stability 
  3. increase in financial crisis 
  4. increase in social security 
সঠিক উত্তর:
increase in financial crisis 
উত্তর
সঠিক উত্তর:
increase in financial crisis 
ব্যাখ্যা
যদিও কেইনসীয় অর্থনীতি চাহিদা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর পক্ষে, তবে উন্নয়নশীল দেশে অতিরিক্ত সরকারি ব্যয়ে ঘাটতি তৈরি হতে পারে। এই ঘাটতি ভবিষ্যতে মূল্যস্ফীতি, ঋণ বৃদ্ধি ও মুদ্রার মান হ্রাসের ঝুঁকি তৈরি করে। তাই এর প্রয়োগে ভারসাম্য প্রয়োজন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাৎক্ষণিক চাহিদা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এর যৌক্তিকতা স্পষ্ট।